এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

বাচ্চাকে কেনো মানি ম্যানেজমেন্ট শিখাববেন

 আপনি কি জানেন, জাপানে শিশুদের জন্য আলাদা ব্যাংক আছে? elementary school বয়স থেকেই জাপানি শিশুরা নিজের নামে account রাখে, নিজেরাই টাকা জমা দেয়, নিজেরাই টাকা তোলে। অভিভাবক পাশে থাকতে পারে, কিন্তু কাজ করে দেওয়ার অনুমতি নেই। জাপানিদের philosophy খুব পরিষ্কার—বাচ্চাকে financial literacy শেখানো এবং independent বানানো।


এই বিষয়টা বোঝার আগে একটা প্রশ্ন করি। আপনার বাচ্চা কি বারবার খেলনা, chips, chocolate আবদার করে? কেন করে জানেন? কারণ সে জানে না এগুলো কিনতে কত টাকা লাগে, এই টাকা কোথা থেকে আসে, কিভাবে খরচ করতে হয়, কোন কোন purpose-এ টাকা ব্যবহার করা উচিত আর কেন কিছু টাকা জমিয়ে রাখা জরুরি। আমাদের দেশে আমরা চাই না বাচ্চা কষ্ট পাক, চাই না সে কোনো কিছু না পেয়ে মন খারাপ করুক। তাই যা চায়, তাই দিয়ে দিই। অথচ একটু struggle, একটু অপেক্ষা, একটু অভাবই বাচ্চাকে বাস্তববাদী করে তোলে। চাওয়া মাত্র সব পেয়ে যাওয়া বাচ্চাটা বয়সে বড় হয় ঠিকই, কিন্তু তার অর্থনৈতিক জ্ঞান develop হয় না। একসময় স্কুলে আপনি যে টিফিনের টাকা দেবেন সেটাও তার কাছে কম মনে হবে। বন্ধুর দামী phone, laptop, bike তাকে টানবে। তার কাছে শুধু একটাই অনুভূতি থাকবে—আমার এটা চাই। আপনি কিভাবে দেবেন বা টাকা কোথা থেকে আসবে, সেটা তার ভাবনার অংশই হবে না।


এই ছেলে বা মেয়েটা যখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে hostel বা mess-এ থাকবে, তখন সে বুঝবে না টাকা কিভাবে manage করতে হয়। আপনি আপনার হিসেব করে টাকা দেবেন, কিন্তু সে চলবে নিজের ইচ্ছেমতো। local bus ছেড়ে Uber, অল্প পথ হেঁটে না গিয়ে রিকশা, online-এ যেটা ভালো লাগবে সেটাই কেনা, হুট করে restaurant-এ বন্ধুদের treat দিয়ে সব টাকা শেষ। এরপর মাসের ২০ তারিখে আবার টাকা চাইলে আপনি ভাববেন, পুরো মাসের টাকাই তো দিয়েছিলাম। তখন কৈফিয়ত চেয়ে লাভ নেই। এর চেয়ে ভালো ছোটবেলা থেকেই বাচ্চাকে money management শেখানো।


ঠিক এখানেই জাপানিরা আমাদের থেকে অনেক এগিয়ে। তারা ভীষণ দূরদর্শী। একজন জাপানি অভিভাবক জানেন, ২০–২৫ বছর পর তিনি তার সন্তানকে কেমন মানুষ হিসেবে দেখতে চান, আর সেই অনুযায়ী ছোটবেলা থেকেই groundwork তৈরি করেন। বাচ্চাদের জন্য আলাদা banking system রেখে তারা বাচ্চাকে শেখাতে চায়—টাকার দায়িত্ব নিজের, সিদ্ধান্তের ফল নিজের, আজ খরচ করলে কাল কম থাকবে, অপেক্ষা করতে পারা শক্তি, প্রয়োজন আর শখ আলাদা করা, ভুল সিদ্ধান্ত নিলে তার দায় নেওয়া। এতে বাচ্চা emotionally mature হয়, impulse control শেখে, নিজের ওপর বিশ্বাস তৈরি হয়। সে টাকার slave হয় না, টাকা তার tool হয়ে দাঁড়ায়।


আমরা চাইলেই রাতারাতি এমন system চালু করতে পারব না। কিন্তু নিজেদের বাস্তবতায় চাইলে অনেক কিছুই করা যায়। আপনি কি কাজ করেন, কত কষ্ট করে টাকা income করেন—এই কথাগুলো বাচ্চার সাথে বলুন। অনেকেই নিজের financial struggle hide করতে চান, সেটারও যুক্তি আছে। কিন্তু বাচ্চাকে অন্তত বোঝাতে হবে টাকা কিভাবে আসে আর কিভাবে শেষ হয়। সে লিখতে শিখলেই বাজারের list লিখতে দিন। তাকে সাথে করে বাজারে নিন। দোকানদারকে টাকা দেওয়া, রিকশাওয়ালাকে ভাড়া দেওয়া—এই ছোট ছোট দৃশ্যগুলোই বাচ্চার মাথায় ধারণা তৈরি করে। কোনো কিছু আবদার করলে সঙ্গে সঙ্গে না দিয়ে পরের salary পর্যন্ত অপেক্ষা করান, সে বুঝুক টাকা আসতে সময় লাগে। অফিস থেকে ফিরে বা ব্যবসার দিন কেমন গেলো সেই গল্প বাচ্চার সামনে বলুন। কেউ অসুস্থ হয়ে হাসপাতালে গেলে বোঝান, হঠাৎ জরুরি সময়ের জন্য কিছু টাকা জমিয়ে রাখা কেন দরকার।


বাস্তব জীবন থেকেই বাচ্চারা financial literacy শেখে, যদি আমরা শেখাতে পারি। মনে রাখবেন, academic পড়াশোনার চেয়েও এই অর্থনৈতিক জ্ঞান আপনার সন্তানের ভবিষ্যতের জন্য অনেক বেশি জরুরি।

#parenting #positiveparenting #smartparenting

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৩-০২-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৩-০২-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ রাতে পালিত হচ্ছে পবিত্র শব-ই বরাত।


পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মত শুরু হলো কারাবন্দিদের ভোটগ্রহণ --- চলবে শনিবার পর্যন্ত।


আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোট অবাধ ও সুষ্ঠু করতে কোস্টগার্ড সদস্যদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-‘র‍্যাব’ এর নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স-এসআইএফ রাখার সিদ্ধান্ত সরকারের --- শিগগিরই আদেশ জারি।  


গ্রিনল্যান্ডে অস্ত্র মোতায়েন করলে ওয়াশিংটনকে জবাব দেওয়ার হুঁশিয়ারি মস্কোর।


এবং জিম্বাবুয়েতে অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে ইংল্যান্ডের বেঁধে দেওয়া ২৭৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া।

সকাল ৭টার সংবাদ তারিখ  ০৩-০২-২০২৬

সকাল ৭টার সংবাদ

তারিখ  ০৩-০২-২০২৬

আজকের সংবাদ শিরোনাম:


প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনার দশ বছর ও টিউলিপ সিদ্দিকীর চার বছরের কারাদণ্ড।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে  --- আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার।


বিএনপি সরকার গঠন করলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে --- খুলনায় জনসভায় বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত, সে এলাকাকে আগে উপরের দিকে টেনে তোলা হবে --- কক্সবাজারে নির্বাচনী সভায় বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।


যথাযোগ্য ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে আজ রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।


মতবিরোধ থাকলেও সাংবাদিকতার স্বার্থে সাংবাদিকদের এক থাকার আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


 ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।


এবং জিম্বাবুয়ের বুলাওয়েতে আজ অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে পরস্পরের  মোকাবেলা করবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০২-০২-২০২৬খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০২-০২-২০২৬খ্রি:।

আজকের শিরোনাম:


প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনার দশ বছর ও টিউলিপ সিদ্দিকীর চার বছরের কারাদণ্ড।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে  --- আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার।


বিএনপি সরকার গঠন করলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে --- খুলনায় জনসভায় বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত, সে এলাকাকে আগে উপরের দিকে টেনে তোলা হবে --- কক্সবাজারে নির্বাচনী সভায় বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।


মতবিরোধ থাকলেও সাংবাদিকতার স্বার্থে সাংবাদিকদের এক থাকার আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


ভোক্তা পর্যায়ে ১২ কেজি বোতলজাত এলপিজির দাম নির্ধারণ এক হাজার তিনশো ৫৬ টাকা --- নিয়ম না মানা হলে আইনগত ব্যবস্থা --- র্হুঁশিয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের।


যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা শুরু করতে সম্মত ইরান ।


এবং  নেপালের পোখরায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে দুই-শুন্য গোলে পরাজিত করলো বাংলাদেশ।

সকল জ্যামিতিক ও গাণিতিক চিহ্ন (Symbols)

 📐 সকল জ্যামিতিক ও গাণিতিক চিহ্ন (Symbols)


💥 +  Plus – যোগ

💥 −  Minus – বিয়োগ

💥 ×  Multiplication – গুণ

💥 ÷  Division – ভাগ

💥 =  Equal – সমান

💥 ≠  Not equal – সমান নয়

💥 >  Greater than – বড়

💥 <  Less than – ছোট

💥 ≥  Greater than or equal – বড় বা সমান

💥 ≤  Less than or equal – ছোট বা সমান


💥 %  Percent – শতকরা

💥 √  Square root – বর্গমূল

💥 ∛  Cube root – ঘনমূল

💥 ∞  Infinity – অসীম

💥 π  Pi – পাই

💥 ∑  Sigma – যোগফল

💥 ∏  Product – গুণফল

💥 !  Factorial – ফ্যাক্টোরিয়াল


💥 ∠  Angle – কোণ

💥 °  Degree – ডিগ্রি

💥 ⊥  Perpendicular – লম্ব

💥 ∥  Parallel – সমান্তরাল

💥 △  Triangle – ত্রিভুজ

💥 □  Square – বর্গক্ষেত্র

💥 ▭  Rectangle – আয়তক্ষেত্র

💥 ○  Circle – বৃত্ত

💥 ⭕  Circular shape – বৃত্তাকার


💥 ∩  Intersection – ছেদ

💥 ∪  Union – সংযোগ

💥 ⊂  Subset – উপসেট

💥 ⊆  Subset or equal – উপসেট বা সমান

💥 ∈  Element of – সদস্য

💥 ∉  Not element – সদস্য নয়


💥 |x|  Modulus – পরম মান

💥 ‖x‖  Norm – নর্ম

💥 ⌊ ⌋  Floor – নিচের পূর্ণসংখ্যা

💥 ⌈ ⌉  Ceiling – উপরের পূর্ণসংখ্যা


💥 →  Right arrow – ডানদিকে তীর

💥 ←  Left arrow – বামদিকে তীর

💥 ↔  Both direction – উভয় দিক

💥 ⇒  Implies – নির্দেশ করে

💥 ⇔  If and only if – যদি এবং কেবল যদি


💥 ∂  Partial derivative – আংশিক অন্তরক

💥 d/dx  Derivative – অন্তরক

💥 ∫  Integration – সমাকলন

💥 ∬  Double integral – দ্বিগুণ সমাকলন


💥 ≈  Approximately – প্রায় সমান

💥 ∝  Proportional – সমানুপাতিক

💥 ∴  Therefore – অতএব

💥 ∵  Because – কারণ


💥 𝛼  Alpha – আলফা

💥 𝛽  Beta – বিটা

💥 𝛾  Gamma – গামা

💥 θ  Theta – থিটা

💥 λ  Lambda – ল্যাম্বডা


💥 ⊕  Plus in set – সেট যোগ

💥 ⊖  Minus in set – সেট বিয়োগ

💥 ⊗  Tensor product – টেনসর গুণ

💥 ⊘  Division in set – সেট ভাগ


💥 ∅  Empty set – শূন্য সেট

💥 ℝ  Real numbers – বাস্তব সংখ্যা

💥 ℤ  Integers – পূর্ণসংখ্যা

💥 ℚ  Rational numbers – মূলদ সংখ্যা

💥 ℕ  Natural numbers – স্বাভাবিক সংখ্যা


#bibornosahin

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

যে কাজটি করলে আর কখনোই আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না

 ✅ যে কাজটি করলে আর কখনোই আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না!


আমাদের দেশে গ্যাস্টিকের সমস্যা নেই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই যাবে না। এই সমস্যাটি মূলত ভাজাপোড়া খাবার খেলেই বেশি হয়ে থাকে। অনেকেরই এ সব খাবার খাওয়ার পরে পেট ব্যথা বা বুকে ব্যথা কিংবা বদ হজম হয়।


অথচ এই সমস্যা দূর করার জন্য ওষুধ না খেয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে নিচের যেকোন একটি নিয়ম মানলেই চলবে।


১। আধা ইঞ্চি পরিমাণ কাঁচা আদা নিন। তারপর অল্প একটু লবন মাখিয়ে খেয়ে ফেলুন। আদা খাওয়ার কিছুক্ষণ পর এক কাপ কুসুম গরম পানি খান। গভীর রাতে আর গ্যস্ট্রিকের সমস্যা হবে না। অথবা,


২। এক গ্লাস পানি একটি হাড়িতে নিয়ে চুলায় বসান। এর আগে এক ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ পানিতে দিয়ে দিন। পানি অন্তত পাঁচ মিনিট ফুটতে দিন। তারপর নামিয়ে আনুন। পানি ঠাণ্ডা হলে হলুদসহ খেয়ে ফেলুন। গ্যাস্ট্রিক দৌঁড়ে পালাবে। অথবা,


৩। ওপরের সমস্ত পদ্ধতি ঝামেলার মনে হলে শুধুমাত্র এক গ্লাস পানিতে এক চা চামচ মধু মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন। কখনোই রাতে পেট বা বুক ব্যথা করবে না।

_

লেখাটি ভালো লাগলে আমাদের পেইজটি ফলো দিয়ে পাশেই থাকবেন।


অনলাইন সংগৃহীত তথ্য

কোন টিকা কোন রোগ প্রতিরোধ করে?

 💉 কোন টিকা কোন রোগ প্রতিরোধ করে?

১. বিসিজি (BCG): যক্ষ্মা।

২. পেন্টাভ্যালেন্ট: (৫টি রোগ) ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস-বি এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা-বি।


৩. পিসিভি (PCV): নিউমোনিয়া।

৪. ওপিভি/আইপিভি (OPV/IPV): পোলিও।

৫. এমআর (MR): হাম ও রুবেলা।


​📍 টিকাদানের সঠিক সময়সূচী:


১. জন্মের পরপরই: বিসিজি (BCG)।

২.  ৬ সপ্তাহ বয়সে: পেন্টাভ্যালেন্ট (১ম ডোজ), পিসিভি (১ম ডোজ), ওপিভি (১ম ডোজ)।


৩.  ১০ সপ্তাহ বয়সে: পেন্টাভ্যালেন্ট (২য় ডোজ), পিসিভি (২য় ডোজ), ওপিভি (২য় ডোজ)।


৪.  ১৪ সপ্তাহ বয়সে: পেন্টাভ্যালেন্ট (৩য় ডোজ), পিসিভি (৩য় ডোজ), ওপিভি (৩য় ডোজ) এবং আইপিভি।


৫. ৯ মাস পূর্ণ হলে:

এমআর (১ম ডোজ)।

৬.  ১৫ মাস পূর্ণ হলে:

এমআর (২য় ডোজ/বুস্টার)।


⚠️ অভিভাবকদের জন্য জরুরি টিপস

📍 টিকা কার্ড রাখুন: টিকা দিতে গেলে কার্ড অবশ্যই সাথে নিন।

📍 হালকা জ্বর স্বাভাবিক: টিকার পর সামান্য জ্বর বা ফোলা হতে পারে, চিন্তার কারণ নয়।

📍 তারিখ মিস হলে: দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।

আলোকিত বেরইল পলিতা

 গ্রাম পরিচিতি-

পর্ব-৩

"বেরইল-পলিতা"

মাগুরা সদর, মাগুরা।


তাজ আহমেদ 

উত্তরা, ঢাকা।


বেরইল-পলিতা একটি সমৃদ্ধ গ্রাম। 

ইতিহাস-ঐতিহ্য ছোট পরিসরে লেখা খুবই কষ্টসাধ্য। তদুপরি, আমি কোন পেশাদার লেখক নয়। মনের সুখেই লিখে থাকি। তত্ত্ব এবং তথ্যে কিছুটা ত্রুটি হতে পারে।

যা মার্জনীয়।


বেরইল নামে আমরা অধিকাংশজন জানি কিংবা গ্রামের পরিচয় দিয়ে থাকি। এমন কি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গাতেই বেরইল নামেই সমধিক পরিচিত এবং লিপিবদ্ধ।

গ্রামটির সঠিক নাম হবে "বেরইল-পলিতা"।


 কয়েকশ বছরের ইতিহাস সমৃদ্ধ গ্রাম এই বেরইল-পলিতা।

শুরুতে বিরুল অতপর বেরুল কালের বিবর্তনে আজ বেরইল-পলিতা নাম ধারণ করেছে। তবে অনেকেই বুরোল বিল হতে বেরইল শব্দটা এসেছে বলেও বলে থাকেন।


এই গ্রামের নামকরণের সঠিক সাল পাওয়া যায়নি, তবে ১৭৫৭ থেকে ১৮০০ সালের কোন এক সময় গ্রামটির নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। 


এক সময় হাসানগঞ্জ নামেও বেরইল-পলিতা কে নামকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। 


শান্ত-নবগঙ্গা তীরের পলি মাটির গন্ধে গড়ে উঠেছে এই জনপদ। আদি থেকেই গ্রামীণ পরিবেশ ছিল খুবই সুখকর এবং শিক্ষা সমৃদ্ধ আধুনিক জনপদ।


বৃটিশ আমলের শেষের দিকেই মূলত গ্রামটি সবথেকে বেশি উন্নয়নের দিকে ধাবিত হতে থাকে।


যার মূল পুরোধা ছিলেন মৌলভী আব্দুল আওয়াল সাহেব।

যিনি বৃটিশ আমলের একদম শেষ সময়ে এই অঞ্চলের এম.এল.এ নির্বাচিত হন।


এছাড়াও......শেখ আব্দুল লতিফ, চান কাজী, আলী মিয়া, খন্দকার উমর আলী, খন্দকার কেরামত সাহেব, আতিয়ার রহমান নান্নু মিয়া, রেজাউল মিয়া, শেখ শফিকুল ইসলাম, খন্দকার মহব্বত আলী, কাজী তোহিদুল ইসলাম (প্লুটো কাজী), কাজী হুকায়েত হোসেন (রোকন কাজী),

অধ্যাপক মীর মাহাবুবুর রহমান,  প্রাক্তন প্রিন্সিপাল (মাগুরা হো শ সো সরকারী কলেজ এবং যশোর এম এম কলেজ)

সাহেবদের নাম সর্বাগ্রে উচ্চারিত হয়।


ইতিহাস সমৃদ্ধ এই  গ্রামটিতে ছোট বড় মিলিয়ে কমবেশি ১২ টি বংশের বসবাস আছে।

আদি বাস হিসাবে শিকদার বংশ প্রথম বসবাস শুরু করেন।

অতপর খন্দকার বংশ, মোল্যা বংশ, শেখ,  মির্জা, কাজী, মুন্সি , মিয়া, কাজী২, মোল্যা২, শেখ২, গাজী অত্যন্ত সম্মানিত বংশ হিসাবে বেশ সমাদৃত।


বেরইল পলিতা গ্রামের কাজী মমতাজুল হক এতদঅঞ্চলে প্রথম মুসলিম বি.এ পাশ ব্যক্তি ছিলেন। 

জনাব নাজির আহমেদ মিয়া ১৯২৫ সালে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনে মেট্রিকুলেশন পাশ ছিলেন। 

অধ্যাপক মুন্সি ছাদেক আলী,  কাজী হরমুজ উদ্দিন ছিলেন উচ্চ শিক্ষিত। 

কাজী হরমুজ উদ্দিন সেকালে যশোর অঞ্চলের ঋণ শালিশী বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

কাজী নজরুল ইসলাম- নহাটা রাণী পতিত পাবণী মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ছিলেন। স্কুলের ছেলে মেয়েদের সুন্দর হাতের লেখার জন্য অত্র অঞ্চলে যার সুনাম ছড়িয়ে পড়েছিল।


খন্দকার কেরামত আলী, কাজী তারিকুজ্জামান,  কাজী সাইফুজ্জামান মন্নু স্যার,  কাজী মঞ্জুর, 

ডাঃ হাবিবুর রহমান (লুলু), ডাঃ মুজাহিদুল ইসলাম (প্লেটো),

অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানও এই গ্রামের গর্বিত সন্তান।


মন্নু স্যার ছিলেন সেকালের কৃতি ফুটবল প্লেয়ার এবং তদপরবর্তী মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক। 

অধ্যাপক ডাঃ হাবিবুর রহমান লুলু আমেরিকা প্রবাসী। যিনি আমেরিকাতে অত্যন্ত প্রসিদ্ধ একজন ডাক্তার। 

ডাঃ কাজী মুজাহিদুল ইসলাম অত্র অঞ্চলের গরীব-মেহনতি মানুষের চিকিৎসা সেবায় অত্যন্ত সু-পরিচিত নাম।

বিভাগীয় জেলা খুলানা'র খালিশপুরে উনার প্রতিষ্ঠিত "খালিশপুর ক্লিনিক" স্বাস্থ্য সেবায় নজীর স্থাপন করে চলেছেন আজও। অসুস্থতাজনিত যেকোন সু-পরামর্শ দেওয়াসহ প্রতিনিয়ত স্বল্পখরচে কখনও বিনামূল্যে এই সেবা উনি দিয়ে থাকেন।

 

বেরইল-পলিতা গ্রামে বৃটিশ আমলে মৌলভী আঃ আওয়াল সাহেবের হাতে প্রতিষ্ঠিত রয়েছে মেয়েদের প্রাথমীক বিদ্যালয়, দারুল হুদা ফাজিল মাদ্রাসা,  গ্লার্লস হাই স্কুলসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মক্তব।

অত্যন্ত ক্ষণজন্মা এই মানুষটি মাত্র ৪৩ বছর বয়সে ইন্তেকাল করেন।


এছাড়াও অত্র গ্রামে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে আলহাজ্ব আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়। 

১৯৮৭ সালে নাজির আহমেদ ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠাতা   প্রয়াত আতিয়ার রহমান নান্নু মিয়া। যিনি অত্র ইউনিয়নের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন। 

তাছাড়া স্বনামধন্য ব্যবসায়ী হিসাবেও সহোদর চুন্নু মিয়াসহ উনি সু-পরিচিত ছিলেন।

উল্লেখ্য গার্লস স্কুল,  ফাজিল মাদ্রাসা এবং গার্লস প্রায়মারী স্কুল স্থাপিত হয়েছে ১৯৩৭ সালে।


সর্বশেষ গ্রামের শিকদার পাড়াতে মীর মাহাবুবুর রহমান আরেকটি সম্মিলনী দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন।


খেলাধুলাতেও রয়েছে বেশ পরিচিতি। প্রায় শত বছ র পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে বেরইল সুন্দরবন ক্লাব। 


বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রয়েছে গৌরব উজ্জ্বল বীরোচিত ইতিহাস এবং ঐতিহ্য; বেরইল-পলিতা গ্রামকে ঘিরে।  বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে এই গ্রামে। 

শহীদ মির্জা আকরাম হোসেন(মুক্তিযুদ্ধ সংগঠক), কাজী সাজ্জাদ হোসেন, কবি কাজী আজাদ,

কাজী কবীর ( দঃ পাড়া),  মির্জা আতিয়ার রহমান,  মির্জা ইউনুস, আঃ হক মিয়া, আঃ হাকিম মিয়া, আতিয়ার রহমান মিয়া, হাফিজার মিয়া, মির্জা আলী হোসেন,  খন্দকার জবের, মুন্সি রাশেদ, নাজির মুন্সি উল্লেখযোগ্য।


 উৎসর্গঃ সদ্য প্রয়াত বেরইল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজবাহার ভাইকে।  শিক্ষা এবং ছাত্র-ছাত্রী বান্ধব জনপ্রিয় শিক্ষক ছিলেন। উনার বিদেহী আত্নার শান্তি কামনা করে শেষ করছি। আমিন। ছুম্মা আমিন।


০১ ফেব্রুয়ারি ২০২৩ ইং।

সকাল ৭টার সংবাদ তারিখ ০২-০২-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ০২-০২-২০২৬

আজকের সংবাদ শিরোনাম:


ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ইন্টারনেট চালু থাকবে, কেউ তা বন্ধ করলে তাকে আইনের আওতায় আনা হবে --- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিটিভিকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।

 

নির্বাচনী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আজ খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

 

ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধ করা হবে --- শেরপুরে নির্বাচনী জনসভায় বললেন জামায়াতে ইসলামীর আমীর।

 

‎‎জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়টি লাশ পোড়ানোসহ সাত জনকে হত্যা মামলার রায় ঘোষণা আগামী ৫ই ফেব্রুয়ারি। 

 

গাজা ও মিশরের মধ্যে রাফাহ বর্ডার ক্রসিং সীমিত আকারে খুলে দেওয়ার ঘোষণা ইসরাইলের।

 

এবং নেপালে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ  ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০১-০২-২০২৬খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০১-০২-২০২৬খ্রি:।

আজকের শিরোনাম:


ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ইন্টারনেট চালু থাকবে, কেউ তা বন্ধ করলে তাকে আইনের আওতায় আনা হবে --- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিটিভিকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।


নির্বাচনী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধ করা হবে --- শেরপুরে নির্বাচনী জনসভায় বললেন জামায়াতে ইসলামীর আমীর।


‎‎জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাত জনকে হত্যা মামলার রায় ঘোষণা আগামী ৫ই ফেব্রুয়ারি। 


পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সংঘবদ্ধ হামলা -- এ পর্যন্ত ৩১ জন বেসামরিক নাগরিক ১৭ জন  নিরাপত্তা কর্মী ও ১৪৫ জন হামলাকারী নিহত।


এবং নেপালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বাছাইয়ের সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ।

Varicose vein/শিরাস্ফীতির হোমিও ঔষধ 

 🛑Varicose vein/শিরাস্ফীতির হোমিও ঔষধ 🛑 🔶Hamamelis virginica -সবচেয়ে গুরুত্বপূর্ণ ঔষধ। -শিরা ফোলা, ব্যথা ও ভারী ভাব। -দাঁড়িয়ে থাকলে কষ্ট ...