এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

প্রথম শ্রেণির ইট পরীক্ষা,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমরা প্রথম শ্রেণির ইট কিছু পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে থাকি ।কিন্তু ২য় ও ৩য় বা অন্যান্য ইট গুলো আমরা কিভাবে বাছাই করতে পারি। আসুন দেখে নিই...

🔰 ২য় শ্রেণীর ইট (2nd Class Bricks) সনাক্ত করণ পদ্ধতি ঃ

    (১) ইহা ১ম শ্রেণীর ইটের মতই রং এবং শক্ত কিন্তু সাইজ এবং সেপ কিছুটা অসমান এবং ইর্টের তল (surface) অমসৃন থাকে

    (২) ইট পোড়ানো কিছু কম ।

    (৩) শব্দ তীক্ষ্ণ নয়।

    (৪) ইটের গায়ে ফাটল থাকে।

    (৫) পানির শোষণ ক্ষমতা ১৫% -এর চেয়ে বেশী থাকে।

🔰৩য় শ্রেণীর ইট সনাক্ত করণ পদ্ধতি

       (১) এই ধরনের ইট পর্যাপ্ত পোড়ানো থাকে না এবং গুণাগুণ নিম্নমানের। 

       (২) সহজে ভেঙ্গে যায়।

       (৩) ঠন ঠন শব্দ হয় না।

       (৪) পানির শোষণ ক্ষমতা ২৫% -এর চেয়ে বেশী হয়ে থাকে।

🔰 ঝামা ইট (Jhama Bricks): অতিরিক্ত চাপে পোড়ানো ইট সাধারণত কালো ও ফাঁপা হয়ে থাকে। এই সকল ইটকে ঝামা (jhama) ইঁট বলা হয়।

🔰 পিকেড ইট (picked) : ইহা সাধারণত বেশী তাপমাত্রায় পোড়ানো ইট যাহা ১ম শ্রেণীর ঝামা ইটের মধ্যবর্তী পর্যায়ে থাকে এই ধরনের ইটকে পিকেড ইট বলা হয়।

পিকেড ইট সনাক্ত করণ পদ্ধতি ঃ

           ১. ১ম শ্রেণীর ইটের চেয়ে অধিকমাত্রায় পোড়ানো ইট।

           ২.  ১ম শ্রেণীর চেয়ে শক্ত ইট।

           ৩. তীক্ষ্ণশব্দ।

           ৪. উপর থেকে ফেললে ভাঙ্গে না।

           ৫. ধারগুলো আঁকাবাঁকা ও পিঠগুলো অসমতল হয়ে যায়।

ধন্যবাদ,


ফেইসবুক থেকে নেওয়া 


একটি মোবাইল বাড়ির নকশা,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 ১৮৮০ সালের কথা। তখন ছিলো ভিক্টোরিয়া যুগ। ব্রিটেনের প্রকৌশলী শ্যানন ওহারে ঘরে বসেই পুরো ইউরোপ ভ্রমণের চিন্তা করলেন। 

.

সেই ভাবনা থেকেই তৈরি করলেন একটি মোবাইল বাড়ির নকশা। ভাবনাটি তিনি পেয়েছিলেন ফরাসি ঔপন্যাসিক জুলভার্নের একটি কল্পিতগল্প থেকে। অবশেষে ১৮৮২ সালে তিনি বানিয়ে ফেলেন ইঞ্জিন চালিত মোবাইল বাড়ি। বাড়িটির নাম দেয়া হয়েছিলো—নেভার ওয়াজ হাউল।

আট চাকার বাড়িটি ছিলো ২৪ ফুট লম্বা, ২৪ ফুট উঁচু ও ১২ ফুট চওড়া। পাঁচ মাইল বেগে এটি চলতে পারতো। 

.

বাড়িটিতে ছিলো ইঞ্জিন রুম, কমান্ড ডেক ও  ড্রেসিং রুম। ইঞ্জিন রুমে মালামাল ছাড়াও ছয় জন থাকতে পারতো।

কাঠের তৈরি বাড়িতে ছিলো একটি বার, লাইব্রেরি, বারান্দা, ডাইনিং রুম, টয়লেট ও উপরে উঠার সিঁড়ি।

.

ভ্রাম্যমান বাড়িটিতে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থাও ছিলো চমৎকার। নিচে স্থাপন করা হয়েছিলো সেফটিক ট্যাংকি। 

.

তার নিচে যুক্ত ছিলো ধাতব ট্রে। ময়লা জমা হলে ট্রে অপসারণ করে তা বাইরে ফেলা হতো। এবং ট্রে আবার লাগিয়ে দেয়া হতো!


তথ্য :-সংগৃহীত


সৌজন্যে – আমাদের কথা


ফেইসবুক থেকে নেওয়া 


কিছু Fish & Reptiles মাছ ও সরীসৃপ,,,,,,

 Fish & Reptiles মাছ ও সরীসৃপ


  1. Barbel : (বার্বেল) - শিং মাছ


  2. Butter Fish : (বাটার ফিশ) - পাবদা মাছ


  3. Breeding Fish : (ব্রিডিং ফিশ) - পোনা মাছ


  4. Carp : (কার্প) - কাতল মাছ


  5. Crab : (ক্র্যাব) - কাঁকড়া


 6. Crocodile : (ক্রোকোডাইল) - কুমির


  7. Climbing fish : (ক্লাইম্বিং ফিস) - কই মাছ


 8. Catfish : (ক্যাটফিস) - মাগুর মাছ


 9. Dry fish : (ড্রাই ফিস) - শুঁটকি মাছ


  10. Eel fish : (ইল ফিস) - বাইন মাছ


  11. Earth wrom : (আর্থ ওয়ার্ম) - কেঁচো


  12. Fri : (ফ্রাই) - পুঁটি মাছ


 13. Hilsha Fish : (হিলশা ফিস) - ইলিশ মাছ


  14. Lobster : (লবস্টার) - গলদা চিংড়ি


  15. Lizard : (লিজার্ড) - টিকটিকি


  16. Leech : (লিচ) - জোঁক


 17. Mackerel : (ম্যাকারেল) - সামুদ্রিক মাছ


  18. Mango - fish : (ম্যাগো ফিশ) - তপসে মাছ


  19. Oyster : (অয়স্টর) - ঝিনুক


 20. Salmon : (স্যামন) - রুই মাছ


 21. Snake : (স্নেক) - সাপ


  22. Shark : (শার্ক) - হাঙ্গর


  23. Snail : (স্বেইল) - শামুক


  24. Soal fish : (সোলফিশ) - মাগুর মাছ


  25. Shrimp : (শ্রিম্প) - চিংড়ি মাছ


  26. Sheat fish : (শিটফিস) - বোয়াল মাছ


  27. Trout : (ট্রাউট) - মৃগেল মাছ


  28. Tortoise : (টরটইস) - কচ্ছপ


 29. Tadpole : (ট্যাডপোল) - ব্যাঙাচি


  30. Walking fish : (ওয়াকিং ফিশ) - শোল মাছ


  31. Whale : (হোয়েল) - তিমি মাছ


পানি সরবরাহ ও নিস্কাশন এবং স্যানিটেশন ব্যবস্থার কিছু পদ্ধ্বতি,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🟢আসুন জেনে নিই পানি সরবরাহ ও নিস্কাশন এবং স্যানিটেশন ব্যবস্থার কিছু পদ্ধ্বতি ঃ

(১) বাড়ির পানি সরবরাহ ও নিস্কাশন ব্যবস্থা ঃ

             (ক) পানি সরবরাহ এবং ইহার ডিষ্ট্রি বিউশন পাইপসমূহ। 

             (খ) ইহার ফিটিং এবং ট্রাপসমূহ।

             (গ) সয়েল পাইপ, ভেন্ট (Vent) পাইপ এং এন্টিসাইফোন পাইপ।

             (ঘ) বাড়ির ড্রেন এবং নদর্মার লাইন (কানেকশন সহ) সমুহ।

             (ঙ) নির্মাণ সাইটের আশে পাশে পানির সরবরাহের লাইনের ব্যবস্থা। 

             (চ) পানি গরম এবং শীতল করার যন্ত্র এবং সরবরাহের ব্যবস্থা, ইত্যাদি।

(২) বাড়িতে পানির মিটার (ওয়াটার মিটার) ব্যবহার : পানির মিটার হচ্ছে পানি পরিমাপক যন্ত্র যেটা দিয়ে পানি কোন পাইপের ভিতর প্রবাহের সময় মাপা হয়। মিউনিসিপিল্যাটি কর্তৃক প্রত্যেক বাড়িতে পানির মিটার স্থাপন করা হয়। 

(৩) বৃষ্টির পানির ড্রেনেজ (নিষ্কাশন) পদ্ধতি ও বাড়ির ছাদ এবং উঠানের আশে পাশে জায়গায় বৃষ্টির পানি নিস্কাশন ব্যবস্থা রাখা অপরিহার্য।

(৪) বাড়ির ছাদে পানির ট্যাংকে ব্যবহারঃ

          (ক) পানি ট্যাংক : আবাসিক বাড়ির মাটির নীচে নির্মিত পানি চৌবাচ্চা (রিজার্ভার) থেকে মর্টারের সাহায্যে ৩/৪” ব্যাসের জি আই পাইপের সাহায্যে ছাদের ট্যাংকে পানি উত্তোলন করা হয় ।আবার ছাদের ট্যাংকে ১/২” ব্যাসের জি. আই পানি সরবরাহ পাইপ বাড়ির বাথরুম, টয়লেট ও রান্নাঘরে পানি সরবরাহ করা হয়।

বিঃদ্রঃ পাইপের জয়েন্ট লিকপ্রুফ হওয়া আবশ্যক। প্রয়োজনে পাইপের ব্যাস পরিবর্তন করা হয়।

         (খ) পানি ট্যাংকের প্রকারভেদ ঃ

                      (১) জি. আই ট্যাংক।

                      (২) আর.সি.সি. ট্যাংক।

                      (৩) ফেরো-সিমেন্ট ট্যাংক। 

                      (৪) ফাইবার গ্ল্যাস ট্যাংক।

  🔰🔰(গ) পানির ট্যাংক ব্যবহারে সতর্কীকরণ নির্দেশিকা ঃ ট্যাংকের তলা ময়লা এবং ময়লা পানির হাত থেকে রক্ষার জন্য ছাদ থেকে কিছু উপরে ট্যাংক স্থাপন করতে হয়। মাঝে মাঝে ট্যাংকের ভিতর ময়লা পরিস্কার করতে হয়।

ধন্যবাদ,


ফেইসবুক থেকে নেওয়া 


ভাষা সম্পর্কিত কবিতা  ফেইসবুক থেকে নেওয়া

 ভিন্ন ভাষা খা*ইলো চু*ষে বাংলা ভাষার মৌ

আম্মা থেকে মাম্মি হল ওয়াইফ হয়েছে বউ।


পাখা শব্দ ধীরে ধীরে হয়ে গেল ফ্যান

এক"শ হলো হান্ড্রেড আর দশ হয়েছে টেন।


দুঃখিত টা মরে গেল সরির চাপে পড়ে

থ্যাঙ্ক ইউ টা বসল চেপে ধন্যবাদের ঘাড়ে।


শিক্ষাগুরু টিচার হল বিদ্যালয় স্কুল

না*পিত ভাইয়ের সাইনবোর্ডে হেয়ার হল চুল।


পাঠানো বা প্রেরণ শব্দ হয়ে গেল সেন্ট

বন্ধু বান্ধব ‌দোস্তরা সব হয়ে গেল ফ্রেন্ড।


অংশ শব্দ ধ্বংস হয়ে হয়ে গেল পার্টস

শুশ্রু সেবা প্রদানকারি সেবিকারা নার্স।


সঠিক শব্দ রাইট হলো আর ভুলটা হলো রং

শক্তিশালী শব্দটা আজ হয়ে গেল স্ট্রং।


ভাষার পথের প্যাচালী তে রাস্তা হল রোড

চাকরি-বাকরি জব হলো আর খাবার হল ফুড।


বিজ্ঞাপনে সাবান শব্দ হল বিউটি সোপ 

যাতায়াত টা জার্নি হল স্টপ হয়েছে চুপ।


ভ্রমণ শব্দ ট্যুর হলো আর জুতো হল শো

মোবাইল ফোনে এক দুইয়েরা হইল ওয়ান আর টু


বাঙালির ভাত রাইস হয়েছে প্রাইচ হয়েছে দাম

প্রেসক্রিপশনে ইংরেজিতেই হইল আমার নাম।


বই বিতানের নাম করনে বই হয়েছে বুক

চালক থেকে ড্রাইভার হল হাজার হাজার লোক।


এই হল আজ ভাষার প্রতি বাঙ্গালীদের টান

কথায় কথায় সবার মুখে ভিন্ন ভাষার গান।


ভাষার প্রতি আমরা আজি এতই উদাসীন

নিজের ভাষা রেখেও করি অন্য ভাষা ঋণ।


মায়ের ভাষা ভাসিয়ে দিয়ে সাত সাগরের জলে

গর্ব করে ভিন্ন ভাষায় যাচ্ছি কথা বলে।


শহীদরা যেই ভাষার লাগি বিলিয়ে দিল প্রাণ

তার ব্যবহার কমিয়ে দেওয়া বড়ই বেমানান।


ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আসুন করি পণ

মায়ের ভাষায় করবো মোরা সকল আলাপন।

ভাষা সম্পর্কিত কবিতা  ফেইসবুক থেকে নেওয়া 

কুহেলিকা    কাজী নজরুল  ইসলাম,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

কুহেলিকা

        ✍️কাজী নজরুল  ইসলাম


নারী শুধুই  ইঙ্গিত, সে প্রকাশ নয়, নারীকে দেখি আমরা বেলা ভূমে দাড়িয়ে! মহা সিন্ধু দেখার মত!  তীরে দাড়িয়ে সমুদ্রের যতটুকু দেখা যায়, আমরা নারীকে দেখি ঠিক ততটুকুই! সমুদ্রের জলে, আমরা যতটুকু নামতে পারি নারীর মাঝে ডুবি ততটুকুই! সে সর্বদা রহস্যের পর রহস্য জালদিয়ে নিজেকে গোপন করে রাখে! এই তার স্বভাব! কী রহস্য ওদের চোখে -মুখে,  ওরা চাঁদের মত মায়াবী, তারার মত সুদূর!  ছাঁয়া পথের মত রহস্য! শুধু আবছাঁয়া শুধু গোপন! ওদের হয়ত শুধু দেখা যায়, ধরা যায় না! রাখা যায়, কিন্তু ছোঁয়া যায়না! ওরা যেন চাঁদের শোভা দু,দন্ডের তরে! তার পর মিলিয়ে যায়! ওরা যেন জলের ঢেউ, ফুলের গন্ধ, পাতার শ্যামলিমা,  ওদের অনুভব কর, দেখ, সাবধান কিন্তু ধরতে যেয়ো না! যেমন- ঢেউ ধরতে গেলেই জলে ডুববে, ফুলের গন্ধ শুঁকতে গেলেই কাঁটা বিঁধবে! তাই নারী সারা জীবনেই অধরা।


            📚 কুহেলিকা

        ✍️কাজী নজরুল  ইসলাম


ফেইসবুক থেকে নেওয়া 


শবেবারাত ২০২৪,,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🔲 আগামী ২৫ শে ফেব্রুয়ারি রোজ রবিবার দিবাগত রাত অর্থাৎ দিন শেষ হয়ে যেই রাতটি আসে সেই রাতটি হচ্ছে “লাইলাতুন নিসফি মিন শা'বান” তথা মধ্য শা'বানের রাত।


🔸 শবে বরাত হচ্ছে গুনাহ মাফের রজনী। তবে শবে বরাত শব্দটি কুরআন হাদীসে কোথাও বর্ণিত হয় নি। হাদীসের ভাষায় এ রাতকে “লাইলাতুন নিসফি মিন শা'বান” তথা মধ্য শা'বানের রাত বলা হয়েছে।


🔹 আরবীতে শব শব্দের অর্থ রাত্রি, আর বারা'আত শব্দের অর্থ মুক্তি। তাহলে শবে বারা'আত শব্দের অর্থ দাঁড়ালো মুক্তির রাত৷ কিন্তু আমরা বাংলা ভাষায় এর অর্থটি পাল্টে দিয়ে শবে বারা'আতকে “শবে বরাত” তথা “ভাগ্য রজনী” বানিয়ে ফেলেছি। [শবে বরাত অর্থ হচ্ছে ভাগ্য রজনী]


🔸 অথচ আল্লাহ তা'য়ালা এই রাত্রিতে বান্দার গুনাহ সমূহ মাফ করে থাকেন, যেটা কিনা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। 


🔹 কিন্তু এই রাত্রিতে আল্লাহ তা'য়ালা বান্দার ভাগ্য নির্ধারণ করে থাকেন এই কথাটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন.!! এই ব্যাপারে যতগুলো হাদীস পাওয়া যায়, তার সবগুলোই জাল হাদীস, আর তাফসীরে যে দু-একটি কথা বলা হয়েছে, সেটাকেও কোনো তাফসীরকারক সমর্থন করেন নি।


🔸 হাদীসে পাকে বর্ণিত আছে, রাসূল সল্লল্ল-হু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,


“আল্লাহ তা'য়ালা মধ্য শা'বানের রাতে আত্নপ্রকাশ করেন এবং মুশ-রিক ও হিং-সুক ব্যক্তি ব্যতীত তাঁর সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন।” [সুনানে ইবনে মাজাহ- ১৩৯০]


🔹 অর্থাৎ এই রাত্রিতে মহান আল্লাহ তা'য়ালা দুই শ্রেণীর মানুষ অর্থাৎ মুশ-রিক এবং বিদ্বেষ পোষণকারী (হিংসুক) ব্যতীত সকলকেই ক্ষমা করে দেন। তাই আমাদের সকলের জন্য উচিত হচ্ছে প্রতিদিনের ন্যায় এই রাত্রিতেও বেশি বেশি করে ক্ষমা প্রার্থণা করা।


🔸তবে বর্তমানে শবে বারা'আতকে কেন্দ্র করে যে সকল মিলাদ-মাহফিল, জলশা-জুলুশ, হালুয়া রুটি ইত্যাদী খাবারের আয়োজন করা হয়, এসবের কোনো ভিত্তি কুরআন হাদীসে নেই। এসব কাজকে সুন্নাহ এবং জরুরী মনে করে করলে বিদ'আত হবে। আর বিদআতকারীর কোনো ইবাদত আল্লাহ তা'য়ালা কবুল করবেন না এবং বিদআতী ব্যক্তি হাউযে কাউসারেরও পানি পাবে না। [সহীহ বুখারী- ৭২৭৭]


🔹 আবার অনেকে আছে যারা শবে বারা'আতকে কেন্দ্র করে শবে বারা'আতের নিয়তে নির্দিষ্ট করে ১২ রাকাত নফল নামাজ আদায় করে থাকে। এসব আমলেরও কোনো ভিত্তি কুরআন হাদীসে নেই, এসবই মানুষের বানানো আমল


🔸 তবে একটি দুর্বল হাদীসে এই দিনে রোজা রাখার কথা বলা হয়েছে। তাই এই দিনে রোযা রাখা সুন্নত আমল নয়, তবে মুস্তাহাব আমল বলা যেতে পারে। আর যেহেতু একটি দূর্বল হাদীসে নফল রোজা রাখার কথা বলা হয়েছে, তাই কেউ চাইলে এই দিনে নফল রোজা রাখতে পারবে। আর রাসূল সল্লল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে খুব বেশি পরিমাণে নফল রোজা রাখতেন, তাই এই মাসের যেকোনো দিন নফল রোজা রাখা যাবে ইন শা আল্লাহ।


🔹 আবার প্রতি আরবী মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজা রাখা সুন্নত। এই রোজাকে আইয়্যামে বীজে রোজা বলা হয়। তাই সেই দৃষ্টিকোণ থেকে এই দিন সমূহে আইয়্যামে বীজের নিয়তে রোজা রাখা যেতে পারে ইন শা আল্লাহ। চলতি মাসের আইয়্যামে বীজের রোজা ২৪,২৫,২৬ শে ফেব্রুয়ারি অর্থাৎ শনি, রবি এবং সোমবার রাখতে হবে।


🔸 সর্বোপরি মূল কথা হচ্ছে, আপনারা সকলেই রমাদানের প্রস্তুতি স্বরূপ এই রাত্রিতে সাধ্য মোতাবেক কিছু নফল নামাজ (যেমনঃ- সালাতুত তাসবীহ, সালাতুল হাজত, তাহাজ্জুদ, পূর্বের কাজা নামাজ), কুরআন তিলাওয়াত, জিকির আযকার, তাসবীহ তাহলীল ও তওবা এস্তেগফার পাঠ করতে পারবেন ইন শা আল্লাহ। তবে নির্দিষ্ট করে শবে বরাতের নিয়তে ১২ রাকাত নফল নামাজ আদায় করার প্রয়োজন নেই, অন্যথায় সেটা বিদ'আত হিসেবে গন্য হবে।


🔲 আমলের নিয়তে এবং দ্বীন প্রচারের উদ্দেশ্যে লিখাটি কপি করে নিজ নিজ আইডি, স্টোরি এবং গ্রুপগুলোতে পোষ্ট করে দিবেন ইন শা আল্লাহ। এতে করে অনেকেই শবে বারা'আত এবং আইয়্যামে বীজের রোজা সম্পর্কে সঠিক তথ্য জানতে পেরে উপকৃত হবে ইন শা আল্লাহ 💝✅

ফেইসবুক থেকে নেওয়া 

সকাল ০৭ টার সংবাদ  তারিখ : ২২-০২-২০২৪,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ০৭ টার সংবাদ 

তারিখ : ২২-০২-২০২৪ 


আজকের শিরোনাম: 


যথাযথ মর্যাদায় দেশে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। 


অনুবাদের মাধ্যমে বাংলা শিল্প ও সাহিত্যকে সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।


বিএনপির নেতৃত্বে গড়া সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করা হবে - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের লক্ষ্যে কাজ করছে সরকার - জানালেন পররাষ্ট্রমন্ত্রী।


অধিকৃত পূর্ব ইউক্রেনের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ জন রুশ সেনা নিহত।


ডাম্বুলায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে তিন রানে হারালো আফগানিস্তান।

ফেইসবুক থেকে নেওয়া 

বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

সকাল ০৭ টার সংবাদ  তারিখ : ২১-০২-২০২৪,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ০৭ টার সংবাদ 

তারিখ : ২১-০২-২০২৪ 


আজকের শিরোনাম: 


একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা - নানা কর্মসূচির মধ্যদিয়ে অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে জাতি। 


একুশের চেতনায় মাথা উঁচু করে বাঙালি জাতিকে এগিয়ে যেতে হবে - বিশিষ্ট নাগরিকদের হাতে একুশে পদক তুলে দিয়ে বললেন প্রধানমন্ত্রী।


দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে আরো বিনিয়োগের জন্য স্পেনের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না সরকার, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে বাধা আসবে - বললেন ওবায়দুল কাদের।


 লিটারে ১০ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা নির্ধারণ - পহেলা মার্চ থেকে কার্যকর। 


অবশেষে পাকিস্তানে কোয়ালিশন সরকার গঠনে চুড়ান্ত মতৈক্যে উপনীত হলো পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) ও পিপিপি। 


বিপিএল ক্রিকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিজ নিজ খেলায় জয়লাভ।

ফেইসবুক থেকে নেওয়া 

কবিতার বই ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসে ফেইসবুক থেকে নেওয়া

 ব্যর্থ হয়ে থমকে যাওয়া বিষন্নরা কই

আয়রে আবার নতুন করে উজ্জীবিত হই!

সব জড়তা ভেঙেচুরে আয়রে জেগে উঠি

আয়রে আবার ঊর্ধ্বশ্বাসে লক্ষ্যপানে ছুটি।


শীত এসেছে মাটি হাওয়ায় রস জল নাই তাই

চেয়ে দেখ গাছের ডালে একটি পাতাও নাই।


বাধায় পরে গাছগাছালি ছাড়ে না তো হাল 

ফাগুন এলেই নতুন পাতায় ভরিয়ে দেয় ডাল।


আমরা মানুষ আমরা কেন ভাঙ্গব মনোবল

বিষন্নতা জয় করে আজ সামনে যাব চল।


চলছে নদী উঠল হঠাৎ মাঝখানে চর জেগে

তবুও নদী যাইনি থেমে চলছে আপন বেগে।


খড়ায় পড়ে নদ নদীরা ছাড়ে না তো হাল

হাজার বাধা ভেঙ্গেই নদী চলছে চিরকাল।


আমরা মানুষ আমরা কেন থমকে যাব তবে

নতুন করে শুরু কর সামনে যেতে হবে।


মনোবল 

ফেরদৌস আহমেদ

বই মুক্তির মিছিল


বইটি কেউ সংগ্রহ করতে চাইলে মেসেজ করুন আমার পেইজে অথবা ফোন করুন আমার এই নাম্বারে


0147279266



বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...