এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

দিপু বসের মেসেজ ১৬/০৪/২০২৪

 ৯ টা থেকে ৫ টা পর্যন্ত লোকেশন  এবং ডাটা অন রাখবেন Must .. অফ রাখলে SPRO  মাধ্যমে বোঝা যায় আর যদি এমন বোঝা যায় যে কেউ অফ করে রাখছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে...!


আপনি এটেনডেন্ট কোন এরিয়া থেকে দিচ্ছেন এটা খুব ভালো মতো বোঝা যায়


আপনার এটেন্ডেন্স এবং ইনডয়ার্ক যদি আপনার মার্কেটের বাহিরে পাওয়া যায় আপনাকে ঐদিন Half day absent  করা হবে.. 



রাসেল স্যারের নির্দেশ.


So do  work with your responsibility..!

স্যারের মেসেজ ১৬/০৪/২০২৪

 Our sales is very poor. Some aren't interested to sales pesticide & Fertilizer items. If you aren't interested in selling, then you leave the Company.

ব্যাটারি খাতে যুগান্তকারী আবিষ্কার, চার্জ হবে ৫ মিনিটেই,,,,ফেইসবুক থেকে নেওয়া

 # ***ব্যাটারি খাতে যুগান্তকারী আবিষ্কার, চার্জ হবে ৫ মিনিটেই***


মাত্র কয়েক মিনিটেই চার্জ হয়ে যাবে ব্যাটারি, এমন যুগান্তকারী এক আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।


ব্যাটারি রসায়ন ও নকশায় নতুন উদ্ভাবনের ফলে এমন এক ব্যাটারি আসতে চলেছে যা চার্জ হবে মাত্র ৫ মিনিটে। বাজারে এ ধরনের যে কোনো ব্যাটারির চেয়ে দ্রুত এটি। পাশাপাশি, দীর্ঘদিন ব্যবহারেও এসব ব্যাটারির মানে কোনো হেরফের হবে না বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।


গবেষকরা বলছেন, এ সাফল্য বিদ্যুচ্চালিত গাড়ির প্রসার বাড়ানোর পাশাপাশি দাম কমাতেও সাহায্য করবে। এ ছাড়া, প্রযুক্তি ব্যবহারের অন্যান্য টেকসই উপায়েরও বিকাশ ঘটাবে এ ব্যাটারি।


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক কর্নেল ইউনিভার্সিটির এক প্রকল্পে দেখা গেছে ‘ইন্ডিয়াম’ নামের একটি উপাদান ব্যাটারি দ্রুত চার্জ করে তা ধারণ করতে পারে। এ উপাদানটি বেশিরভাগ ক্ষেত্রে ডিসপ্লে ও সৌর প্যানেলের আবরণ তৈরির কাজে ব্যবহার হয়ে থাকে। ‘ইন্ডিয়ামে’র একটি নির্দিষ্ট সংমিশ্রণ রয়েছে যা এটিকে দ্রুত চার্জ হতে দেয় ও সে চার্জ সহজে ক্ষয় হয় না।


বিজ্ঞানীরা পরামর্শ দিয়েছেন, নতুন এ আবিষ্কার ব্যাটারিগুলোকে আরও ছোট ও আরও দক্ষ করে তুলতে পারে, বিশেষ করে যখন রাস্তায় গাড়ি চার্জ করার মতো প্রযুক্তির সঙ্গে তুলনা করা হয়। এ পরামর্শ এসেছে “ফাস্ট-চার্জ, লং ডিউরেশন স্টোরেজ ইন লিথিয়াম ব্যাটারিজ” শীর্ষক এক গবেষণাপত্রে, যা “জুল” নামের বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে।


তবে, গবেষকরা আরও বলেছেন, এতে আরও কাজ করতে হবে। উপাদান হিসাবে ইন্ডিয়াম যথেষ্টই ভারী । ফলে, ওজন কম ও একই বৈশিষ্ট্যযুক্ত অন্য উপাদান খুঁজে পাওয়া গেলে নতুন ব্যাটরির সম্ভাবনা আরও ভালো হতে পারে।


দ্রুত চার্জ হওয়া ব্যাটারি বিদ্যুচ্চালিত গাড়িসহ শিল্পক্ষেত্রের বিভিন্ন সেক্টরে বড় পরিবর্তন আনতে পারে। অনেক চালক ‘রেঞ্জ অ্যাংজাইটি’ বা পরিসীমা উদ্বেগে ভোগেন বা তাদের ব্যাটারির চার্জ কতক্ষণ টিকবে তা নিয়ে ভয়ে থাকেন বলে জানিয়েছেন।


‘রেঞ্জ অ্যাংজাইটি’ মানে হচ্ছে একটি গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ির ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ আছে কি না বা পথে চার্জিং স্টেশন পাওয়া যাবে কি না তা নিয়ে ইভি মালিকদের শঙ্কা ও উদ্বেগ। কারণ হচ্ছে, এ ধরনের গাড়ি চার্জ করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।


“চালিকা শক্তি হিসেবে যানবাহনে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারির খরচ ও ক্ষমতা বা এ ধরনের অন্যান্য বাধার চেয়েও বড় অসুবিধা এই উদ্বেগ। আর আমরা যুক্তিসঙ্গত ইলেকট্রোড নকশার মাধ্যমে এটি দূর করার পথ চিহ্নিত করেছি।,” বলেছেন কর্নেল’স কলেজ ও ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও অধ্যাপক লিনডেন। তিনি এ প্রকল্পটির দায়িত্বেও ছিলেন।


“আপনি যদি পাঁচ মিনিটের মধ্যে একটি ইভি ব্যাটারি চার্জ করতে পারেন, তাহলে আপনার ৪৮০ কিলোমিটার দূরত্বের জন্য যথেষ্ট বড় ব্যাটারি থাকার দরকার নেই। আপনি কম দূরত্ব যেতে পারে এমন ব্যাটারিই নিতে পারেন। এটি ইভির খরচ কমাবে ও ব্যবহার ব্যাপকভাবে বাড়াবে।”


চার্জিংয়ের গতি বাড়ানোর জন্য এ ধরনের বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে লিখেছে ইন্ডিপেন্ডেন্ট। কর্নেল ইউনিভার্সিটির নতুন গবেষণাটি এমন সময়ে এল যখন যুক্তরাষ্ট্রের ‘ডিপার্টমেন্ট অফ এনার্জি’-এর ‘ব্রুকহেভেন ন্যাশনাল ল্যাবরেটরি’র ইঞ্জিনিয়াররা আরেকটি উদ্ভাবন করেছেন যা ব্যাটারিতে চার্জ হওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয়।


গবেষকরা খুঁজে পেয়েছেন, ব্যাটারির একটি অংশে ‘সিজিয়াম নাইট্রেট’ নামের এক যৌগ যোগ করা ‘লিথিয়াম ধাতব ব্যাটারি’র চার্জের হারকে ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যাটারিটি অনেকদিন ভাল রাখে।


এই সাফল্যের পেছনের দলটি হল ‘ব্যাটারি৫০০ কনসোর্টিয়াম’-এর অংশ। এটি বিভিন্ন ল্যাব ও বিশ্ববিদ্যালয়ের একটি সম্মিলিত উদ্যোগ। তারা এমন ব্যাটারি তৈরি করতে চাইছেন যার শক্তির ঘনত্ব প্রতি কিলোগ্রামে ৫০০ ওয়াট-আওয়ার। এটি বর্তমানে বাজারে থাকা যেকোনো ব্যাটারির তুলনায় দ্বিগুণেরও বেশি।


তবে, এটি বর্তমানের ‘লিথিয়াম-আয়ন’ ব্যাটারি ব্যবহার করে সম্ভব হবে না। এর পরিবর্তে, বিজ্ঞানীদের ‘লিথিয়াম ধাতব’ ব্যাটারি ব্যবহার করতে হবে, যেগুলোর শক্তির ঘনত্ব অনেক বেশি। ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুসারে, এতে কিছু সমস্যাও রয়েছে, যেমন ব্যাটারির দীর্ঘ জীবন বা দ্রুত চার্জ হওয়া বিকল্প দুটির একটি বাছাই করা।


Source: BDNEWS24


এটা কিসের আলামত

 কয়েক কোটি টাকা খরচ করে বিলাসবহুল ভূগর্ভস্থ আশ্রয় তৈরি করছেন বিশ্বের ধনীরা! এসব আশ্রয়ে বিস্ফোরণ নিরোধক দরজা এবং বছরের পর বছর চলানোর মতো সরঞ্জাম রয়েছে।


এটা কি শুধু অদ্ভুত খরচ, নাকি আমরা যা জানিনা তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন?


প্রযুক্তি জগতের বড় বড় নামকরা ব্যক্তি এবং কোম্পানি প্রধানরা এই উচ্চ-প্রযুক্তির বাংকারগুলিতে টাকা ঢালছেন বলে খবর পাওয়া যাচ্ছে।


ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ স্বয়ং নিজেও হাওয়াই দ্বীপপুঞ্জের কাউয়াই দ্বীপে ১৪০০ একর/৬১ মিলিয়ন স্কয়ারফিটের একটি বিলাসবহুল বাংকার তৈরি করেছেন।


এটা থেকে কি ধারণা করা যায় যে, তারা আগাম কোন বিপদের জন্য প্রস্তুত হচ্ছেন? পারমাণবিক যুদ্ধ? জলবায়ু বিপর্যয়?


এখানে কি তাদের কিছু গোপন তথ্য আছে? নাকি হয়তো এটা অনিশ্চিত ভবিষ্যতের বিরুদ্ধে একটা আঁকশি নিরাপত্তা ব্যবস্থা?


কারণ যাই হোক, এটা নিয়ে মানুষের মধ্যে আলোচনা চলছে। এটা কি প্রতিভাধর পরিকল্পনা না ধনকুবেরদের অতিরিক্ত সন্দেহ? নাকি অন্যকিছু।


- সংগৃহীত


সকাল ৭টার সংবাদ তারিখ ১৬-০৪-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১৬-০৪-২০২৪


আজকের সংবাদ শিরোনাম


দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামী দোসরা মে।


বিএনপির দাবি করা ৬০ লাখ কারাবন্দী নেতাকর্মীর তালিকা প্রকাশ করতে মির্জা ফখরুলকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের চ্যালেঞ্জ।


 কঠোর মনিটরিং-এর ফলে টানা ছুটিতেও যথাযথ স্বাস্থ্যসেবা পেয়েছে দেশের প্রান্তিক জনগণ --- বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।


 ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখের ৫ দিনের ছুটি শেষে গতকাল আবার খুলেছে সরকারি অফিস-আদালত --- শুরু হয়েছে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন।


উপজেলা নির্বাচনের প্রথম ধাপের অনলাইন মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে গতকাল --- মনোনয়নপত্র বাছাই আগামীকাল।


 মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি রোধে মিত্রদের সংযম প্রদর্শনের আহ্বান সত্ত্বেও ইসরাইলি সামরিক বাহিনীর ইরান হামলার প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার।                                                  


এবং গতরাতে বেঙ্গালুরুতে আইপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ২৫ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

কিংবদন্তি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর প্রতি  অবিরাম শ্রদ্ধা।

 পিএইচডি করতে তিনি পাড়ি দিয়েছিলেন জার্মানি। যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেন সেই সময়ে আইনস্টাইন সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। একবার সেই শহরে এক কৌতুক প্রতিযোগিতার আয়োজন হল।  স্থানীয় জার্মান ভাষায়।  আর সেই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেলেন এক বাঙালি। ভাবা যায় !


একবার এক রাষ্ট্রদূত তাঁর সাথে সাক্ষাত করে আলাপ করলেন। পরে সেই রাষ্ট্রদূত বলেছিলেন, “আমি জীবনে এত অল্প সময়ের মধ্যে পৃথিবীর এত বিষয়ে আলাপ শুনি নাই, যেটা উনি আমাকে শুনিয়েছিলেন অল্প কয়েক ঘন্টার মধ্যে।"


১৭ টি ভাষা ছিল তাঁর দখলে।  ১৭ টি ভাষাতেই তিনি কথা থেকে শুরু করে লিখতে পর্যন্ত পারতেন।  "গীতা" সম্পূর্ণ মুখস্থ।  কবিগুরুর "গীতবিতান" শেষ থেকে শুরু সম্পূর্ণ মুখস্থ।  একবার এক অনুষ্ঠানে এক পুরোহিত সংস্কৃত ভাষায় গীতা সম্বন্ধে বক্তব্য রাখছিলেন।  উনি ধরে ফেললেন কিছু জায়গায় ভুল বলেছেন ওই পুরোহিত।  দাঁড়িয়ে সমস্ত বক্তব্য মূল সংস্কৃত ভাষায় কী হবে তা মুখস্থ বলে গেলেন।  উপস্থিত দর্শকেরা হতবাক। তিনি সৈয়দ মুজতবা আলী।  হরিচরণ বন্দ্যোপাধ্যায় "বঙ্গীয় শব্দকোষ” রচনা করেছিলেন। সেই হরিচরণ বন্দ্যোপাধ্যায় মারা যাবার পূর্বে বলেছিল, “আমার অভিধান যদি কোনো সময় সংশোধন করার প্রয়োজন হয় তাহলে যেন সৈয়দ মুজতবা আলী সেটা করে।” এর মাধ্যমেই বোঝা যায় সৈয়দ মুজতবা আলী-র বাংলা ভাষায় কত গভীর দখল ছিল। 


আদ্যন্ত ধর্ম নিরপেক্ষ মানুষ ছিলেন সৈয়দ মুজতবা আলী। জাত ধর্ম নয় । মনুষ্যত্বের শিক্ষাই ছিল তাঁর আদর্শ। কটাক্ষের শিকার হতেন প্রায়ই। অনেকেই বলত,‘মুজতবা আলীর ধর্ম নিরপেক্ষ উদার দৃষ্টিভঙ্গি একটা আইওয়াশ, আসলে আলী একজন ধুরন্ধর পাকিস্তানি এজেন্ট।’ আক্ষেপ করে লেখক শংকরকে বলেছিলেন, ‘এক একটা লোক থাকে যে সব জায়গায় ছন্দপতন ঘটায়, আমি বোধহয় সেই রকম লোক।’


রসবোধ ছিল খুব বেশি। মৃত্যুর আগে অবধিও তা বজায় ছিল।  বলেছিলেন,"আমার মৃত্যুর পর সবাইকে বলবে আলী সাহেব তার বেস্ট বইটা লেখার কথা ভাবছিলেন। কিন্তু কী করবেন, উনার তো প্যারালাইসিস হয়ে ডান হাতটা অবশ হয়ে গেল। হাতটা ভালো থাকলে তিনি দেখিয়ে দিতেন সৈয়দ মুজতবা আলীর বেস্ট বই কাকে বলে।"


তাঁর লেখা পড়লে অনুধাবন করা যায় তাঁর লেখনীর গভীরতা, তাঁর জীবনতৃষ্ণার প্রতি ভালবাসা। সৈয়দ মুজতবা আলী-র মত সাহিত্যিক বাংলা সাহিত্যে বিরল। 


কিংবদন্তি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর প্রতি 

অবিরাম শ্রদ্ধা।



সকাল ০৭ টার সংবাদ  তারিখ : ১৫-০৪-২০২৪ ।

 সকাল ০৭ টার সংবাদ 

তারিখ : ১৫-০৪-২০২৪ ।

আজকের শিরোনাম:


বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে উদযাপিত হলো পহেলা বৈশাখ।

 

ঢাকায় মঙ্গল শোভাযাত্রায় তিমির বিনাশে ঐক্যবদ্ধ শ্লোগানে বাঙালি।

 

সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিক ও জাহাজ মুক্ত – ২৩ ক্রু অক্ষত ছাড়া পাওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা পরিবারের সদস্যদের। 

 

পবিত্র ঈদুল ফিতর, সাপ্তাহিক ও নববর্ষের টানা ছুটি শেষে অফিস খুলছে আজ। 

 

মধ্যপ্রাচ্য এবং বিশ্ব আর কোনো যুদ্ধভার বহন করতে পারবে না - মধ্যপ্রাচ্য এখন খাদের কিনারে, ফেরানোর দায়িত্ব সবার --- নিরাপত্তা পরিষদের বৈঠকে বললেন জাতিসংঘ মহাসচিব।

 

এবং গতকাল আইপিএল-এ কোলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের নিজ নিজ খেলায় জয়লাভ ---- আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মোকাবেলা করবে সানরাইজার্স  হায়দ্রাবাদের ।

রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

এক নজরে ২নং লাহুড়িয়া ইউনিয়ন,,,

 প্রখ্যাত ব্যক্তিত্ব


লাহুড়িয়া ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিদের তালিকা

ক্র: নংনামপদবীমন্তব্য

১পাগলা পীরমাজার ২এস.এম.এ. আহাদসমাজ সেবক 

৩সৈয়দ নওশের আলী,, 

৪বাদশা মতিউর রহমানচেয়ারম্যান 

৫এস.এম.এ. হান্নান রুনু,, 

৬জিিএম. নজরুল ইসলাম,,



এক নজরে ২নং লাহুড়িয়া ইউনিয়ন


সীমানাঃ-উত্তরে পলাশবাড়ীয়া ইউনিয়ন,দক্ষিণে শালনগর ইউনিয়ন, পূর্বে বানা ইউনিয়ন এবং নলদী ইউনিয়ন অবস্থিত।

আয়তনঃ-  ১৮ বর্গ কিঃ মিঃ

লোকসংখ্যাঃ- ২৪১৯৩ জন।পূরুষ ১২৬১০জন,নারী ১১৫৮৩জন।

গ্রামের সংখ্যাঃ-   ২৫টি ।

শিক্ষাপ্রতিষ্ঠানঃ- ২৪ টি।

শিক্ষার হারঃ- ৬০.৪৩ %।

মৌজার সংখ্যাঃ-১৫ টি।

খেয়াঘাটের সংখ্যাঃ-০টি।

নদীর সংখ্যাঃ- ২ টি।

খালের সংখ্যাঃ- ৫টি।

বিলের সংখ্যাঃ-৫টি।

সরকারী পুকুরঃ ৭টি।


বই পড়ুয়াদের জন্য ৩০টি টিপস

 ✅বই পড়ুয়াদের জন্য ৩০টি টিপস!🆗

.

১) বইপড়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ হলো পড়ার জন্য বসা! অধিকাংশ মানুষের এই সুযোগটাই হয় না। 

.

২)  পড়ার মজা বাড়ানোর একটি কার্যকরী উপায় হলো, বোরিং টপিকের বইগুলো আগে না পড়া।

.

৩)  একটি বই পড়লেই জীবন হয়ত পাল্টে যাবে না। কিন্তু প্রতিদিন বই পড়লে একদিন না একদিন জীবন পাল্টাবে ইনশাআল্লাহ।

.

৪) নতুন বইয়ের চাইতে সেসব বই বেশি পড়ুন, যেগুলো যুগ যুগ ধরে মানুষ পড়ছে। 

.

৫) জীবনে আপনি কয়টা বই পড়েছেন, সেটা দেখার বিষয় না। দেখুন কয়টা বই আপনার ভিতরে রেখাপাত করতে পেরেছে।

.

৬) পড়ার সময় মনোযোগ থাকে না? মোবাইল অন্য রুমে রেখে আসুন। মনোযোগ আসতে বাধ্য।

.

৭) একটি ভালো বই যদি একবার পড়তে হয়, তাহলে সেরা বইগুলো বার বার পড়তে হবে। 

.

৮) বই পড়া শুরু করতে চাইলে 'পড়ুয়া' হওয়া জরুরী না। বরং বই পড়তে পড়তেই একদিন আপনি পড়ুয়া হয়ে উঠবেন।

.

৯) পড়ার অভ্যাস হারিয়ে ফেলার চেয়ে একটা খারাপ বই ছেড়ে দেওয়া ভালো। 

.

১০) কোনো বই যদি আপনার জীবনে সামান্য পরিবর্তনও এনে থাকে, তাহলে বছরে সেটা একবার হলেও পুনরায় পড়ুন।

.

১১) যে বই আপনার ভালো লাগেনি, সেটা নিজের কাছে না রেখে অন্যকে গিফট করে দেওয়া ভালো। 

.

১২) বই পড়ার মোক্ষম সময় হলো, যখন আপনি মোবাইল নিয়ে পড়ে থাকেন। 

.

১৩) সব পাঠককেই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, যখন সে বুঝে উঠতে পারে না তার জন্য কোন বইটি ভালো হবে। 

.

১৪) ওপরের সমস্যাটার সমাধান হলো, সঙ্কোচ না করে বড়দের সহায়তা নেওয়া। তাহলে অনেক সময়, শ্রম দুটোই বেঁচে যাবে। 

.

১৫) একটি সেরা বইয়ের বৈশিষ্ট্য হলো, আপনি চাইলেও সেটা দ্রুত পড়ে ফেলতে পারবেন না। কারণ, সে আপনাকে বার বার থামিয়ে দেবে, ভাবাবে। 

.

১৬) বই পড়ার মূল উদ্দেশ্য হলো কাজে পরিণত করা। মুখস্থ নয়। সুতরাং তথ্য-উপাত্ত মনে রাখার বদলে কাজেকর্মে বাস্তবায়নে বেশি মনোযোগ দিন।

.

১৭) বই পড়ার অভ্যাস গড়তে চান? তাহলে প্রতিদিন ২ মিনিট করে পড়ার টার্গেট নিন। জি এত ছোট টার্গেট, যাতে আপনার মন অজুহাত দেখানোর সুযোগই না পায়। 

.

১৮) একটি ভালো বইয়ের সারাংশ যে পড়ে, তার চাইতে ১০ গুণ বেশি উপকার পায় সেই ব্যক্তি, যে সারাংশটা লিখে। কাজেই বই পড়া শেষে সারাংশ লিখতে ভুলবেন না।

.

১৯) কোনো বই পড়ার পর যদি আপনার আচার-ব্যবহারে, চিন্তাভাবনায় পরিবর্তন না আসে, তাহলে বুঝে নিবেন হয় বইটি ভালো নয় অথবা আপনি কিছুই শিখতে পারেন নি।

.

২০) প্রচুর বই কিনলেই পাঠক হওয়া যায় না। কথা সত্য। তবে অল্প বই নিয়ম করে প্রতিদিন পড়লে একদিন ঠিকই ভালো পাঠক হয়ে যাবেন। 

.

২১) বই কেনা মানে বিনিয়োগ করা, খরচ নয়। হতে পারে একটি ভালো বই ভবিষ্যতে আপনাকে লক্ষকোটি টাকা আয়ের রাস্তা দেখিয়ে দিচ্ছে। 

.

২২) পড়ার জন্য মোটিভেশন নয়, বেশি দরকার পড়ার পরিবেশ তৈরি করা। একটা সাধারণ বই আপনি লাইব্রেরীতে বসে যত সহজে পড়ে ফেলতে পারবেন, একটি অসাধারণ বই কোলাহল পরিবেশে পড়া ততটাই কঠিন হবে, যদিও বইটা অসাধারণ। 

.

২৩) যেখানেই যান, একটি বই সঙ্গে রাখুন। কারণ, আপনি জানেন না, কখন আপনি বই পড়ার জন্য বাড়তি সময় পেতে যাচ্ছেন।

.

২৪) একটি বইকে সর্বোচ্চ ৩বার সুযোগ দিতে পারেন (৩টি অধ্যায় পড়ার মাধ্যমে)। এরপরও যদি বইটি ভালো না লাগে, তাহলে অন্য বই ধরুন। 

.

২৫) একজন লেখকের জন্য সবচেয়ে বড় প্রশংসার বিষয় হলো, যখন সে দেখে পাঠক তার বইটি দাগিয়ে দাগিয়ে পড়েছে, হাইলাইট করেছে, নোট টুকে রেখেছে। 

.

২৬) ছোট বইকে কখনো তুচ্ছজ্ঞান করবেন না। কখনো কখনো ছোট মরীচে ঝাল বেশি হয়।

.

২৭) আপনার সমস্যা যদি অসংখ্য হয়, তাহলে বইও অসংখ্য পড়ুন। প্রত্যেক নতুন সমস্যারই নতুন বই আছে।

.

২৮) বই হলো শিক্ষা নেবার সবচেয়ে শর্টকাট রাস্তা। মাত্র ১০০ টাকা খরচ করে আপনি ১০০ দিনের শিক্ষা পেয়ে যেতে পারেন, কিংবা কয়েক বছরের! 

.

২৯) অতীতের ফেলে আসা সময়গুলো যদি বই জন্য পড়ার ভালো সময় হয়ে থাকে, তাহলে আজকে থেকেই পড়া শুরু করলে সেটা হবে সর্বোত্তম সময়।  

.

৩০) একটি ভালো বইয়ের নাম ভুলে যেতে পারেন, বইয়ের আলোচনাও ভুলে যেতে পারেন। কিন্তু শিক্ষাটা আজীবন আপনার মনে গেঁথে থাকবে।


Collected



সকাল ০৭ টার সংবাদ  তারিখ : ১৪-০৪-২০২৪ ।

 সকাল ০৭ টার সংবাদ 

তারিখ : ১৪-০৪-২০২৪ ।


আজকের শিরোনাম:


আজ পহেলা বৈশাখ - চিরায়ত উৎসাহ উদ্দীপনায় বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নববর্ষকে।


নববর্ষ উপলক্ষে ভিডিও বার্তায় অতীতের দুঃখ-গ্লানি ভুলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে দেশবাসীকে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 


সোমালী জলদস্যুদের কবল থেকে বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিকের মুক্তি লাভ।


গুম-নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি - মন্তব্য ওবায়দুল কাদেরের।


বিএনপি এখন সোমালী জলদস্যুদের চেয়েও ভয়ংকর - বললেন পররাষ্ট্রমন্ত্রী।


ইসরাইলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। 


পাঞ্জাবে আইপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে পাঞ্জাব কিংসকে ৩ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...