এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

নিজের লেখা বইতেও মানুষ মিথ্যা লিখে??????!!!!! 99-BOফেইসবুক থেকে নেওয়া

 নিজের লেখা বইতেও মানুষ মিথ্যা লিখে??????!!!!!


ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছিল কে❓


আচ্ছা বছরের পর বছর যার বউকে তুলে নিয়ে যাবার গল্প আমাদের শোনানো হয়, সেই মেজর ডালিমের এ বিষয়ে বক্তব্য কি? 


নিজের লেখা "যা দেখেছি যা বুঝেছি যা করেছি" বইয়ে ডালিম বলেছে-


"... ১৯৭৪ সালের মাঝামাঝি ঘটে এক বর্বরোচিত অকল্পনীয় ঘটনা। আমার খালাতো বোন তাহ্‌মিনার বিয়ে ঠিক হল কর্নেল রেজার সাথে। বিয়ের দু’দিন আগে ঢাকায় এলাম কুমিল্লা থেকে। ঢাকা লেডিস ক্লাবে বিয়ের বন্দোবস্ত করা হয়েছে। পুরো অনুষ্ঠানটাই তদারক করতে হচ্ছিল নিম্মী এবং আমাকেই। আমার শ্যালক বাপ্পি ছুটিতে এসেছে ক্যানাডা থেকে। বিয়েতে সেও উপস্থিত। রেডক্রস চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার পরিবারও উপস্থিত রয়েছেন অভ্যাগতদের মধ্যে। বাইরের হলে পুরুষদের বসার জায়গায় বাপ্পি বসেছিল। তার ঠিক পেছনের সারিতে বসেছিল গাজীর ছেলেরা। বয়সে ওরা সবাই কমবয়সী ছেলে-ছোকরা। হঠাৎ করে গাজীর ছেলেরা পেছন থেকে কৌতুকচ্ছলে বাপ্পির মাথার চুল টানে, বাপ্পি পেছনে তাকালে ওরা নির্বাক বসে থাকে। এভাবে দু’/তিনবার চুলে টান পড়ার পর বাপ্পি রাগান্বিত হয়ে ওদের জিজ্ঞেস করে- চুল টানছে কে?


'আমরা পরখ করে দেখছিলাম আপনার চুল আসল না পরচুলা' জবাব দিল একজন। পুচঁকে ছেলেদের রসিকতায় বাপ্পি যুক্তিসঙ্গত কারণেই ভীষণ ক্ষেপে যায় ও বাপ্পিকে যে ছেলেটি চুলে টান দিয়েছিল তাকে ধরে ঘর থেকে বের করে দেয় । এ ঘটনার কিছুই তখন আমি জানতাম না। বিয়ের আনুষ্ঠিকতার প্রায় সবকিছুই সুষ্ঠভাবেই হয়ে যায়। হঠাৎ দু’টো মাইক্রোবাস এবং একটা কার এসে ঢুকল লেডিস ক্লাবে। কার থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা আর মাইক্রোবাস দু’টো থেকে নামল প্রায় ১০-১২ জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি। গাড়ি থেকেই প্রায় চিৎকার করতে করতে বেরুলেন গাজী গোলাম মোস্তফা।


'কোথায় মেজর ডালিম? বেশি বার বেড়েছে। তাকে আজ আমি শায়েস্তা করব। কোথায় সে?' ঘটনার আকস্মিকতায় আমিতো হতবাক! আমি অত্যন্ত ভদ্রভাবে তাকে জিজ্ঞেস করলাম- 'ব্যাপার কি? এ সমস্ত কিছুর মানেই বা কি?' তিনি তখন ভীষণভাবে ক্ষীপ্ত। একনাগাড়ে শুধু বলে চলেছেন- 'গাজীরে চেন না। আইজ আমি তোরে মজা দেখামু। তুই নিজেরে কি মনে করছস?'


তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন আমাকে টানা-হেচড়া করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে। ইতিমধ্যে বাইরে হৈ চৈ শুনে নিম্মী এবং খালাম্মা বেরিয়ে এসেছেন অন্দরমহল থেকে।আমাকে জোর করে ঠেলে উঠান হল মাইক্রোবাসে।আমাকে গাড়িতে তুলতেই খালাম্মা এবং নিম্মী দু’জনেই গাজীকে বলল, ওদের সাথে আমাদেরকেও নিতে হবে আপনাকে। ওদের একা নিয়ে যেতে দেব না আমরা। 'ঠিক আছে; তবে তাই হবে' বললেন গাজী। 


গাড়ি চলছে সেকেন্ড ক্যাপিটালের দিকে। আমি তাকে বললাম- 'গাজী সাহেব আপনি আমাদের নিয়ে যাই চিন্তা করে থাকেন না কেন; লেডিস ক্লাব থেকে আমাদের উঠিয়ে আনতে কিন্তু সবাই আপনাকে দেখেছে। তাই কোন কিছু করে সেটাকে বেমালুম হজম করে যাওয়া আপনার পক্ষে কিছুতেই সম্ভব হবে না'। 


আমার কথা শুনে কি যেন ভেবে নিয়ে তিনি আবার তার গাড়িতে গিয়ে উঠলেন। কাফেলা আবার চলা শুরু করল। তবে এবার রক্ষীবাহিনীর ক্যাম্পের দিকে নয়, গাড়ি ঘুরিয়ে তিনি চললেন ৩২নং ধানমন্ডি প্রধানমন্ত্রীর বাসার দিকে। আমরা হাফ ছেড়ে বাচলাম। 


কলাবাগান দিয়ে ৩২নং রোডে ঢুকে আমাদের মাইক্রোবাসটা শেখ সাহেবের বাসার গেট থেকে একটু দূরে একটা গাছের ছায়ায় থামতে ইশারা করে জনাব গাজী তার গাড়ি নিয়ে সোজা গেট দিয়ে ঢুকে গেলেন ৩২নং এর ভিতরে। সেকেন্ড ফিল্ড রেজিমেন্ট তখন শেখ সাহেবের বাড়ি পাহারা দিচ্ছে। একবার ভাবলাম ওদের ডাকি, আবার ভাবলাম এর ফলে যদি গোলাগুলি শুরু হয়ে যায় তবে ক্রস-ফায়ারে বিপদের ঝুঁকি বেশি। এ সমস্তই চিন্তা করছিলাম হঠাৎ দেখি লিটুর ঢাকা ক-৩১৫ সাদা টয়োটা কারটা পাশ দিয়ে হুস্‌ করে এগিয়ে গিয়ে শেখ সাহেবের বাসার গেটে গিয়ে থামল। লিটুই চালাচ্ছিল গাড়ি। গাড়ি থেকে নামল এসপি মাহবুব। নেমেই প্রায় দৌড়ে ভিতরে চলে গেল সে। লিটু একটু এগিয়ে গিয়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে অপেক্ষায় রইলো সম্ভবত মাহ্বুবের ফিরে আসার প্রতীক্ষায়। লিটু এবং মাহ্বুবকে দেখে আমরা সবাই আস্বস্ত হলাম। র্নিঘাত বিপদের হাত থেকে পরম করুণাময় আল্লাহ্‌’তায়ালা আমাদের বাচিঁয়ে দিলেন।


লিটু যখন মাহ্‌বুবের বাসায় গিয়ে পৌঁছে মাহবুব তখন মানিকগঞ্জ থেকে সবেমাত্র ফিরে বিয়েতে আসার জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ লিটুকে হন্তদন্ত হয়ে উপরে আসতে দেখে তার দিকে চাইতেই লিটু বলে উঠল- 'মাহবুব ভাই সর্বনাশ হয়ে গেছে। বিয়ে বাড়ি থেকে গাজী বিনা কারণে ডালিম-নিম্মীকে জবরদস্তি গান পয়েন্টে উঠিয়ে নিয়ে গেছে'।


একথা শুনে মাহবুব স্তম্ভিত হয়ে যায়। প্রধানমন্ত্রীকেই খবরটা সবচেয়ে আগে দেওয়া দরকার কোন অঘটন ঘটে যাবার আগে। গাজীর কোন বিশ্বাস নাই; ওর দ্বারা সবকিছুই সম্ভব। মাহবুব টেলিফোনের দিকে এগিয়ে যায়। হঠাৎ টেলিফোনটাই বেজে উঠে। রেড টেলিফোন। মাহবুব ত্রস্তে উঠিয়ে নেয় রিসিভার। 


প্রধানমন্ত্রী অপর প্রান্তে-

'মাহবুব তুই জলদি চলে আয় আমার বাসায়। গাজী এক মেজর আর তার সাঙ্গ-পাঙ্গদের ধইরা আনছে এক বিয়ার অনুষ্ঠান থ্যাইকা। ঐ মেজর গাজীর বউ-এর সাথে ইয়ার্কি মারার চেষ্টা করছিল। উপযুক্ত শিক্ষা দিতে হবে। বেশি বাড় বাড়ছে সেনাবাহিনীর অফিসারগুলির'।


সব শুনে মাহবুব জানতে চাইলো- 'স্যার গাজী সাহেবকে জিজ্ঞেস করুন মেজর ও তার সাঙ্গ-পাঙ্গদের কোথায় রেখেছেন তিনি?'


'ওদের সাথে কইরা লইয়া আইছে গাজী। গেইটের বাইরেই গাড়িতে রাখা হইছে বদমাইশগুলারে' -জানালেন প্রধানমন্ত্রী।


'স্যার গাজী সাহেব ডালিম আর নিম্মীকেই তুলে এনেছে লেডিস ক্লাব থেকে। ওখানে ডালিমের খালাতো বোনের বিয়ে হচ্ছিল আজ।' -জানাল মাহবুব।


'কছ কি তুই!' প্রধানমন্ত্রী অবাক হলেন।


'আমি সত্যিই বলছি স্যার। আপনি ওদের খবর নেন আমি এক্ষুণি আসছি।'


এই কথোপকথনের পরই মাহবুব লিটুকে সঙ্গে করে চলে আসে ৩২নং ধানমন্ডিতে। মাহ্‌বুবের ভিতরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই রেহানা, কামাল ছুটে বাইরে এসে আমাদের ভিতরে নিয়ে যায়। আলম ও চুল্লুর রক্তক্ষরণ দেখে শেখ সাহেব ও অন্যান্য সবাই শংকিত হয়ে উঠেন।


'হারামজাদা, এইডা কি করছস তুই?' গাজীকে উদ্দেশ্য করে গর্জে উঠলেন শেখ মুজিব- 'ডালিম আর নিম্মীর কাছে মাফ চা' । আর আমারে উদ্দেশ্য কইরা শেখ মুজিব বললেন- 'তুই গাজীরে মাফ কইরা দে। আর গাজী তুই নিজে খোদ উপস্থিত থাকবি কন্যা সম্প্রদানের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত'।


অনেকটা মোড়লী কায়দায় একটা আপোষরফা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। চেয়ার ছেড়ে উঠে এসে নিম্মী এবং আমাকে জড়িয়ে ধরলেন তিনি। খালাম্মা ঠিকমত হাটতে পারছিলেন না। কামাল, রেহানা ওরা সবাই ধরাধরি করে ওদের উপরে নিয়ে গেল। শেখ সাহেবের কামরায় তখন আমি, নিম্মী আর গাজী ছাড়া অন্য কেউ ছিল না। নিম্মী দুঃখে-গ্ল্যানিতে কান্নায় ভেঙ্গে পড়ল। শেখ সাহেব ওকে জড়িয়ে ধরে সান্তনা দিতে চেষ্টা করছিলেন। অদূরে গাজী ভেজা বেড়ালের মত কুকড়ে দাড়িয়ে কাঁপছিল।


সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছিলাম ঠিক সেই সময় শেখ সাহেব বললেন- 

'আমার গাড়ি তোদের পৌঁছে দেবে'।

'তার প্রয়োজন হবে না চাচা। বাইরে লিটু-স্বপনরা রয়েছে তাদের সাথেই চলে যেতে পারব। ..."


এবার বলুন এই গল্পে শেখ কামালের ভূমিকা কি?


গোয়েবলসীয় তত্ত্বে বিশ্বাসী গুজববাজদের অন্যতম একটি টপিক - শেখ কামাল মেজর ডালিমের বৌকে তুলে নিয়ে গিয়েছিলেন। বছরের পর বছর এমন এক রূপকথার ডুগডুগি বাজিয়ে চলেছে তারা, বলাই বাহুল্য - এদের কথায় অনেকেই বিভ্রান্ত হয়।


চারটি নিষিদ্ধ বই চাইলে অর্ডার করতে পারেন আমাদের কাছে : 


আমি মেজর ডালিম বলছি 

আমার ফাঁ * সি চাই 

স্বাধীনতা উত্তর বাংলাদেশ 

যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি 

কিছু কথা কিছু ব্যথা 

মুক্তির পথ


বাংলাদেশের রাজনৈতিক হ * ত্যা কান্ডের সূচনা পর্ব ইতিহাসের কাঠগড়ায় আওয়ামীলীগ।

99-BO ফেইসবুক থেকে নেওয়া 


সকাল ৭টার সংবাদ তারিখ: ২৯-০৮-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ২৯-০৮-২০২৪ খ্রি:।


আজকের শিরোনাম:-…


অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশ পুর্নগঠনে সহায়তা করার জন্য কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা।


দেশের চাহিদা মেটাতে ৯০ হাজার মেট্রিকটন সার এবং ২০ হাজার মেট্রিকটন মসুর ডাল আমদানির পৃথক প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে অনুমোদন।


দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি - ত্রাণ তৎপরতা অব্যাহত।


প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন না করে সেই অর্থ বন্যা দুর্গতদের সহায়তায় দান করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।


বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল।


দেশব্যাপী হাই-টেক পার্কগুলোর নামকরণ সংশ্লিষ্ট জেলার নামে হবে - জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা৷ 


ইয়েমেনে আকস্মিক বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু। 


নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশ।

বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ: ২৮-০৮-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ২৮-০৮-২০২৪ খ্রি:।


আজকের শিরোনাম:-


দেশে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, ত্রাণ তৎপরতা অব্যাহত - বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭।


বাংলাদেশ পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতার জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠাবে তুরস্ক - প্রধান উপদেষ্টার সাথে ফোনালাপে জানালেন দেশটির প্রেসিডেন্ট।


আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ক’কে পুনরুজ্জীবিত করার আহ্বান ডক্টর মুহাম্মদ ইউনূসের।


আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে রাশিয়া - বললেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত।


জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার।


আজ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ।

পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!

 ✅পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!

১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।


২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।


৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে। (খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা")


৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।


৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।


৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।


৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।


৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।


৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি ডাক্তার হবো, "আমি শিক্ষক হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।


১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।


কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান।  ভালো ফল পাবেন।


সংগৃহীত 

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

রংপুর নিয়ে কবিতা,,,,,,,,

 রংপুর নিয়ে কবিতা সবাই কে পড়ার জন্য অনুরোধ করা হলো :👇👇


রংপুর হইল বিভাগ হামার, আমি হইলাম

মুই,

আমরা'র বদল হামরা বলি, তুমির বদল তুই।

রোদকে মোরা অইদ বলি, ছায়াকে

বলি

ছ্যায়া,

ছেলেকে চ্যাংড়া  বলি, কেমন মজা

ভায়া।

বাগানকে হামরা ক্ষ্যাত বলি, ভূমিকে

বলি

ভুই,

তামাক হইল তাংকু হামার, সূচ হইল সুই।

মরিচ

হইল আকালি ভাইরে, বেগুন হইল

বাইগোন,

পাটের বদল কোষ্টা বলি, চালুনির বদল

চাইলোন।

উঠান হইল খুলি হামার, জামা হইল

পিরান,

এ্যাতো ব্যস্ত হওছেন ক্যানে, এ্যালা

একনা

জিরান।

অনেক হইল ম্যাল্লারে ভাই, সুপারি হইল

গুয়া,

রক্ত হইল অক্ত হামার, ফাকা হইল ধুয়া।

আসমান হামার দ্যাওয়া বাহে, বৃষ্টি

হইল

ঝড়ি,

কূয়া হইল চুয়া হামার, রশি হইল দড়ি।

স্বামীকে বলি ভাতার হামরা, লুঙ্গি

হইলো

তবন,

বউ হইল মাইয়্যা হামার, ব্রাশ হইল দাতন।

জামা হইল আঙ্গা হামার, ছাদের নাম

চাং,

লাউকে মোরা কদু বলি, মারকে বলি

ডাং ...

আরও মজা আছে বাহে জুরাই যাইবে

পরান,

ধীরে ধীরে যাওছি হামার, অল্প

একনা

অরান।

দাওয়াত দিলে জিয়াপোত বুঝি, বন্যা

মানে

বান,

ক্ষিধা পাইলে ভোক লাগে, চাঁদকে

বলি

চান।

বর্ষা মানে বাইশ্যা হামার, ব্যাড়া

হইল

টাটি,

রংকে মোরা অং বলি, কন্যা যখন

বেটি।

সাদা হইল ধলা বন্ধু, রাস্তা হইল ঘাটা,

আমন

হইল হেউত হামার, শাপলা হইল ভ্যাটা।

রিক্সাওয়ালা মামু হামার,

নিন্দুকেরাও কহে,

রংপুরিয়া ভাষার মত নাইতো মজা

বাহে ❤️


highlight

সকাল ৭টার সংবাদ তারিখ: ২৭-০৮-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ২৭-০৮-২০২৪ খ্রি:।


আজকের শিরোনাম:-


দেশে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত - ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩, ক্ষতিগ্রস্ত ৫৭ লাখের বেশি মানুষ।


সবাইকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির - জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান তিনি।


প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব - বললেন প্রধান উপদেষ্টা।


সচিবালয়ে অবরোধ, ভাঙচুর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আনসার-এর ৩৮৮ সদস্য কারাগারে।


গাজায় ইসরাইলের নতুন কোরে সরে যাওয়ার নির্দেশের ফলে ত্রাণ তৎপরতা বন্ধ করতে বাধ্য হয়েছে জাতিসংঘ। 


কাঠমান্ডুতে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ - ফাইনালে বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে আগামীকাল।

সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ: ২৬-০৮-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ২৬-০৮-২০২৪ খ্রি:।


আজকের শিরোনাম:-


ছাত্র-জনতার স্বপ্ন পূরণে বৈষম্যহীন, গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ    - জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা।


দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরো উন্নতি, ত্রাণ তৎপরতা অব্যাহত - নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই - জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব।


ছাত্র-জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।


সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ।


নানা আয়োজনে দেশে উদযাপন করা হচ্ছে জন্মাষ্টমী - দেশের হিন্দু সম্প্রদায়কে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা।


পাকিস্তানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত।


কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-২০ পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশীপের ‍দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ।

রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ: ২৫-০৮-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ২৫-০৮-২০২৪ খ্রি:।


আজকের শিরোনাম:-


ভারী বৃষ্টিপাত কমায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে - বন্যার পানি কমেছে পাঁচ জেলায় - ত্রাণ তৎপরতা অব্যাহত।


বেসরকারী প্রতিষ্ঠান ও দেশবাসীকে বন্যা মোকাবেলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার।


দেশে চলমান বন্যায় ১১ জেলায় পানিবন্দী প্রায় সাড়ে নয় লাখ পরিবার - এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু।


বন্যাদুর্গত এলাকায় পানিবাহিত রোগ প্রতিরোধে কাজ করছে সাতশো ৭০টি মেডিক্যাল টিম - ব্রিফিংয়ে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব।


বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত।


এক মাসের বেশি বন্ধ থাকার পর মিরপুর-১০ ও কাজীপাড়া ষ্টেশন বাদে আজ আবার চালু হচ্ছে মেট্রোরেল।


ইসরাইল ও হামাসের মধ্যে মতপার্থক্য কমিয়ে আনতে কায়রোতে শুরু হয়েছে গাজা যুদ্ধবিরতি আলোচনা।


রাওয়ালপিন্ডিতে সফরকারী বাংলাদেশের বিপক্ষে প্রথম ক্রিকেট টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তান গতকালের এক উইকেটে ২৩ রান নিয়ে আজ দ্বিতীয় ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু করবে।

শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ: ২৪-০৮-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ২৪-০৮-২০২৪ খ্রি:।

আজকের শিরোনাম:-…


দেশে চলমান বন্যায় ১১ জেলায় প্রাণহানি ১৫ --- ক্ষতিগ্রস্ত ৪৮ লাখের বেশি মানুষ।

             

বন্যা দুর্গতদের উদ্ধারে সমন্বিত তৎপরতা --- অব্যাহত রয়েছে ত্রাণ বিতরণ।

   


বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান।

          


পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি প্রতিপালন করেনি ভারত --- বললেন পানি সম্পদ উপদেষ্টা।   


যেকোনো দুর্যোগ মোকাবেলায় দেশের মানুষকে এক থাকার আহ্বান যুব ও ক্রীড়া উপদেষ্টার।        


 ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে শান্তি প্রতিষ্ঠায় সহায়তার প্রস্তাব নরেন্দ্র মোদির।   


 রাওয়ালপিন্ডিতে প্রথম  টেস্টের  আজ চতুর্থ দিনে পাকিস্তানের বিরুদ্ধে গতকালের ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে প্রথম ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু করবে বাংলাদেশ।

শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২২-০৮-২০২৪ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২২-০৮-২০২৪ খ্রি:।

আজকের শিরোনাম:


প্রবল বর্ষণ ও ভারত থেকে আসা উজানের পানির ঢলে পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি ---- উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু।


       


সকল উপদেষ্টা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন --- উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বললেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা।


        


আগাম সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে --- মন্তব্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।


       


সাম্প্রতিক হত্যাকাণ্ডের তদন্ত এবং মানবাধিকার লঙ্ঘনের তথ্যানুসন্ধান প্রক্রিয়া চূড়ান্ত করতে জাতিসংঘ দল এখন ঢাকায়।


       


সাভারে হকার হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা।


     


ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত ১৭।


       


এবং কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশীপে ‘এ’ গ্রুপের খেলা শেষে বাংলাদেশ ও নেপাল সেমিফাইনালে উন্নীত।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...