এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

রান্নার কাজে লেবুর ব্যবহার এবং প্রয়োজনীয় কিছু টিপসঃ-ল

 রান্নার কাজে লেবুর ব্যবহার এবং প্রয়োজনীয় কিছু টিপসঃ-👇


🍋 ফ্রিজে মাছ, মাংস রাখায় গন্ধ ছাড়ছে? ফ্রিজে লেবুর স্লাইস রেখে দিন,দুর্গন্ধ কেটে যাবে।


🍋 রান্না অতিরিক্ত ঝাল হয়ে গিয়েছে? লেবুর রস মিশিয়ে দিন এক চামচ, এতে খাবারের অতিরিক্ত ঝাল কমে যায়।


🍋 আপেল বা অন্যান্য ফল কেটে রাখলে লালচে হয়ে যায়? সামান্য লেবুর রস মেখে রাখুন আর লালচে হবে না।


🍋 ভাত রান্নার শেষ দিকে অল্প পরিমাণ লেবুর রস দিয়ে নিন। ধবধবে সাদা ভাত তো হবেই, সাথে ফ্লেভারও আসবে।


🍋 গলায় মাছের কাঁটা আটকে গেলে অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন, কাঁটা নরম হয়ে নেমে যায়।


🍋 সাদা কাপড়কে আরো ধবধবে সাদা করতে চান ? গরম পানিতে লেবুর টুকরা দিয়ে ১০ মিনিট ডুবিয়ে রাখলেই হবে।


🍋 মুরগী বা গরুর মাংস সিদ্ধ হতে সমস্যা? রান্না করার আগে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন আধা ঘণ্টা।


🍋 বয়লার মুরগি রান্নার আগে লেবুর রস মাখিয়ে রাখলে বয়লারের উটক গন্ধটা অনেকটাই কমে যায়।


🍋 আদা-রসুন কাটার পর বা পেস্ট বানানোর পর হাত থেকে গন্ধ বের হয়? হাতে লেবুর রস মেখে নিন, এতে হাতের দুর্গন্ধ কমে যায়।


🍋ছোট মাছের চচ্চড়ি রান্নায় পিল করে লেবুর খোসা মাছের ওপরে বিছিয়ে দিন, তারপর ঢাকনা দিয়ে চুলা নিভিয়ে দিন। খোসা গুলো ফেলে দিয়ে পরিবেশন করুন।ফ্লেভারটা অসাধারণ হয়।


🍋 ঘরে ভ্যানিলা এসেন্স নেই? লেবুর খোসা ভেজিটেবল পিলার দিয়ে ছিলে নিন অথবা লেবুর রস ব্যবহার করুন।


🍋 লেবুর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে খুব সহজেই বেসিন পরিষ্কার করা যায়। এক-দুই টেবিল চামচ বেকিং সোডার এবং এক টেবিল চামচ লেবুর রস এক কাপ গরম জলে মিশিয়ে নিতে হবে। তার পর সেই মিশ্রণটিকে বেসিনে ছিটিয়ে দিতে হবে। কিছুক্ষণ সেটিকে রেখে জল দিয়ে বেসিনটি ধুয়ে নিতে হয়।

ধন্যবাদ

মাটির হাঁড়ির বিদ্যুতবিহীন ফ্রিজ- **জিয়ার পট কুলার

 # মাটির হাঁড়ির বিদ্যুতবিহীন ফ্রিজ- **জিয়ার পট কুলার**


**মোহাম্মদ বাহ আববা  (Mohammed Bah Abba)** ছিলেন নাইজেরিয়ার একজন শিক্ষক এবং উদ্ভাবক। 


**তিনি দেখলেন যে, তার দেশের অনেক দরিদ্র পরিবার, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ, বিদ্যুৎবিহীন অবস্থায় খাবার সংরক্ষণ করতে পারছেনা। খাবার দ্রুত পচে যাওয়ার কারণে কৃষক ও ব্যবসায়ীরা অনেক ক্ষতির সম্মুখীন হতো। এই সমস্যার সমাধান বের করতে গিয়ে তিনি আবিষ্কার করেন জিয়ার পট কুলার (Zeer Pot Cooler)। তিনি আফ্রিকার প্রচণ্ড গরমে খাবার সংরক্ষণ ও ঠান্ডা রাখার উপায় হিসেবে এই পদ্ধতি উদ্ভাবন করেন। **


***জিয়ার পট কুলারের মূল কার্যনীতি হলো বাষ্পীভবনীয় শীতলীকরণ (Evaporative Cooling)। এটি দুইটি মাটির পাত্র দিয়ে তৈরি করা হয়। এটি দুটি মাটির পাত্রের মধ্যে বালি এবং পানি ব্যবহার করে পানির বাষ্পীভবনের মাধ্যমে শীতলীকরণ প্রক্রিয়া সৃষ্টি করে, যা বিদ্যুৎবিহীন প্রাকৃতিক রেফ্রিজারেশন সিস্টেম হিসেবে কাজ করে।*  **


জিয়ার পট তৈরির ধাপগুলো হলোঃ 


*1. একটি ছোট মাটির পাত্র এই পাত্রের চেয়ে বড় মাটির পাত্রের ভেতরে বসানো হয়।  *


*2. এই দুই পাত্রের মাঝখানে বালি ভরে পানি ঢালা হয়।  *


*3. কুলার সচল হলে পানি তাপ শোষণ করে বাষ্পীভূত হতে শুরু করে, ফলে ভেতরের পাত্র ঠান্ডা হয়ে যায়।  *


*4. এর ফলে পাত্রের ভেতরের খাদ্যপণ্য যেমন শাকসবজি, দুধ, মাংস ইত্যাদি দীর্ঘ সময় সতেজ থাকে।  *


> সাধারণত যেখানে খাবার ১-২ দিনের বেশি টিকে না, সেখানে জিয়ার পট কুলার ব্যবহারের ফলে ফলমূল, শাকসবজি ও দুগ্ধজাত পণ্য প্রায় ১০-২০ দিন পর্যন্ত ভালো থাকে। বিদ্যুৎবিহীন গ্রামাঞ্চলের জন্য এটি একটি সস্তা ও কার্যকর পদ্ধতি। এটি কোনো বিদ্যুৎ বা কেমিক্যাল ব্যবহার করে না, ফলে এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব।  


১৯৯৫ সালে মাটির পাত্রের রেফ্রিজারেশন প্রযুক্তি- জিয়ার পট কুলার (Zeer Pot Cooler) সর্বপ্রথম আবিষ্কার করেন নাইজেরিয়ার এই উদ্ভাবক মোহাম্মদ বাহ আববা। মোহাম্মদ বাহ আববার এই উদ্ভাবন বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। ২০০১ সালে তিনি "Rolex Award for Enterprise" পুরস্কার লাভ করেন। এই অর্থ দিয়ে তিনি নাইজেরিয়ার গ্রামাঞ্চলে জিয়ার পট কুলার ব্যাপকভাবে ছড়িয়ে দেন, যা অসংখ্য দরিদ্র পরিবারের জীবনমান উন্নত করতে সাহায্য করে। 


মোহাম্মদ বাহ আববার উদ্ভাবিত এই জিয়ার পট কুলার বিদ্যুৎবিহীন জায়গায় খাবার সংরক্ষণের একটি আশ্চর্যজনক সমাধান। এটি শুধুমাত্র নাইজেরিয়ায় নয়, বরং বিশ্বের অনেক দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। 


তবে, বাষ্পীভবনীয় শীতলীকরণ প্রযুক্তি নতুন কিছু নয়, এটি প্রাচীন মিশরীয় ও মধ্যপ্রাচ্যের সভ্যতায় ব্যবহৃত হতো। মোহাম্মদ বাহ আববা এটিকে আধুনিক রূপ দেন এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য করেন। 


প্রাচীন মিশরীয় ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সভ্যতায় এই ধরনের কৌশল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু আধুনিক সময়ে এটিকে জনপ্রিয় করেন মোহাম্মদ বাহ আববা। 


**"জিয়ার পট (Zeer Pot)" নামটিও এসেছে আরবি শব্দ "Zeer" থেকে, যার অর্থ হলো "মাটির পাত্র"।**  


মোহাম্মদ বাহ আববা যখন এই প্রযুক্তি উদ্ভাবন করেন, তখন তিনি প্রাচীন মিশর ও মধ্যপ্রাচ্যের  মাটির পাত্রভিত্তিক কুলিং সিস্টেম থেকে অনুপ্রাণিত হন। মধ্যপ্রাচ্যে এবং উত্তর আফ্রিকায় পানি ঠান্ডা রাখতে বহু শতাব্দী ধরে "জির" (Zir) বা "জিয়ার" (Zeer) নামে মাটির পাত্র ব্যবহার করা হতো। এই ঐতিহ্যের সাথে মিল রেখে তিনি তার উদ্ভাবনের নাম "Zeer Pot Cooler" রাখেন।


Muhammad Rahat

সকাল ৭টার সংবাদ  তারিখ ২৬-০২-২০২৫ খ্রি:। 

 সকাল ৭টার সংবাদ 

তারিখ ২৬-০২-২০২৫ খ্রি:। 


আজকের শিরোনাম:


হজ যাত্রাকে সহজ ও নিরাপদ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার।


পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে দেশে প্রথমবারের মতো 'জাতীয় শহীদ সেনা দিবস' পালিত - শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন।


অনলাইন কার্যক্রম বন্ধ রাখার প্রবণতা চিরতরে রোধ করতে স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে - বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা - গণ-অভ্যুত্থানের শক্তিকে সংহত করাই পদত্যাগের উদ্দেশ্য - বললেন নাহিদ ইসলাম।


২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বরখাস্ত হওয়া ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের রায় সুপ্রিম কোর্টের।


খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন।


আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ লাহোরে ইংল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২৫-০২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৮-০৫-২০২৫ খ্রি:।(২৫/০২/২০২৫)

আজকের শিরোনাম:


পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে দেশে প্রথমবারের মতো 'জাতীয় শহীদ সেনা দিবস' পালিত --- শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন।


পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত কমিশন তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে  --- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


অনলাইন কার্যক্রম বন্ধ রাখার প্রবণতা চিরতরে রোধ করতে স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে --- বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা --- বললেন,          গণ-অভ্যুত্থানের শক্তিকে সংহত করাই পদত্যাগের উদ্দেশ্য।


২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বরখাস্ত হওয়া ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের রায় সুপ্রিম কোর্টের।


ইসরাইলের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে গাজা যুদ্ধবিরতি চুক্তি নস্যাতের অভিযোগ করলো হামাস।


এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ বৃষ্টির কারণে বাতিল --- আগামীকাল লাহোরে ইংল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান।

ভালো থাকুক বাঙালি,,,,,লিখেছেন প্রদীপ আচার্য্য।

 ঝোলে ঝালে অম্বলে

লেপ কাঁথা কম্বলে,

বোনাসের সম্বলে              বাঙালী

 

 সরকারি চাকুরে

বাবা জ্যাঠা কাকু-রে

আর রবি ঠাকুরের           বাঙালী


সিল্ক আর কটনে

মুরগি ও মটনে

অঘটনে ঘটনে                   বাঙালী

 

বোশেখের পচা ঘামে

কাসুন্দি কাঁচা আমে 

নুন মাখা কালোজামে      বাঙালী


টিভি চাই বেডরুমে

এক্সপার্ট ভাত-ঘুমে

গলা ছাড়ে বাথরুমে          বাঙালী


খাসা অনুসরণে

পাকা অনুকরণে  

পোশাকের ধরণে              বাঙালী


মুখপোড়া মিনসে

নেই আর দিন সে

ধুতি ছেড়ে জীনসে            বাঙালী


হাই হিল চটিতে

দাঁ আর বটিতে

বাঙাল আর ঘটিতে           বাঙালী


মিঠে কড়া বুলিতে

পিঠে আর পুলিতে

ঠাকুমার ঝুলিতে                বাঙালী


ফেবারিট সানডে

ক্রিকেটে ওয়ানডে

গোল খেয়ে কাঁদে ঐ          বাঙালী


সন্ত্রাস ভীতিতে

চোখা রাজনীতিতে

আর সম্প্রীতিতে                 বাঙালী 


দাঁড়ি কমা হসন্তে

বেহাগ আর বসন্তে

মান্না ও হেমন্তে                    বাঙালী


আমি তুমি আর কে 

অন্ধকারে কার কে

ময়দানে পার্কে                     বাঙালী


ভয় খুনোখুনিতে

পিকে আর চুনীতে

হুজুগে ও নাচুনীতে              বাঙালী


ওল্ড এজ হোমে হায়!

বাবা মাকে কে পাঠায়

ভিটে বেচে ফ্ল্যাটে যায়         বাঙালী


রাগে মুখ ভার করে

দুয়ে দুয়ে চার করে

মাসান্তে ধার করে                 বাঙালী


গিন্নির ঘ্যান্ ঘ্যান্ 

শুধু খরচের প্ল্যান

সত্যজিতের ফ্যান                 বাঙালী


মরে না হতোদ্যমে

ভাঁটা নেই উদ্যমে

সুচিত্রা উত্তমে                        বাঙালী


পালা লোমহর্ষক

চিত্ত আকর্ষক

যাত্রার দর্শক                          বাঙালী


কৌতুক ও নকশায়

ঠাট্টা ও তামাশায়

অম্ল ও আমাশায়                    বাঙালী


হাসি হাততালিতে

সু-রসের ডালিতে 

মুজতবা আলী-তে                 বাঙালী


কবিতার বারোমাসে

সুনীল শক্তি আসে

জীবনানন্দ দাসে                  বাঙালী


নবাবের শিষ্য

ট্যাঁক ফাকা নিঃস্ব

মুখে মারে বিশ্ব                 বাঙালী


ভাবখানা সব জানে

থাকা চাই সব খানে

তবু তো নোবেল আনে          বাঙালী ।।


লিখেছেন প্রদীপ আচার্য্য।


ভালো থাকুক বাঙালি ❤️ 


#everyoneシ゚

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

নতুন স্বাধীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু করনীয়।

 নতুন স্বাধীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু করনীয়।

এই দেশ বেঁচে থাকতে হলে অবশ্যই নিচের ১২ টা নিয়ম মেনে চলুন।

১: প্রয়োজন ছাড়া সন্ধ্যায়ই বের হবেন না।

২: রাতে ঘুমানোর পূর্বে দরজা জানালা সব চেক করে তারপর ঘুমান।

৩: বেশি টাকা সঙ্গে রাখবেন না।

৪: প্রয়োজন ছাড়া এটিএম কার্ড সাথে রাখবেন না।

৫: মহিলারা গহনা পড়ে বাড়ি থেকে বের হবেন না।

৬: রাস্তায় প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার করবেন না।

৭: বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করুন,বসলেও জানালা বন্ধ রাখুন।

৮: নির্জন রাস্তায় একা একা কোথায় ও যাবেন না।

৯: কোন গাড়ি চালক এসে যদি বলে চলেন আমি যাব টাকা কম দিয়েন তার সাথে যাবেন না।

১০: কেউ কিছু দিলে ধরবেন না খাবেন না।

১১: আপনি যদি বুঝতে পারেন আপনার জীবনের ঝুঁকি আছে তাহলে গাড়ি থামিয়ে নেমে দৌড় দিন।

১২: সব সময় নিজেকে একটিব রাখুন এবং চারিদিকে খেয়াল রাখুন।।

 ধন্যবাদ।

উপদেশমূলক গল্প ফেইসবুক থেকে নেওয়া

 জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে।।" 


সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে।। পড়াশুনা শেষ হলে,, সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।। 


সব বাচ্ছারা স্কুলে এ্যডমিশন হয়ে গেলো।। রাজামশাইয়ের পার্সোনাল স্কুল ,, সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া হবে।। 


শুরু হলো সর্ব শিক্ষা অভিযান!!


হাতির বাচ্চা স্কুলে এলো।‌। বাঁদর,, মাছ,, কচ্ছপ,, বিড়াল,,উঁট ,, জিরাফ,, সবার বাচ্ছা স্কুলে পৌঁছে গেলো।। 


শুরু হলো ধুমধাম করে পড়াশোনা।‌। 


"ফাষ্ট ইউনিট টেষ্ট" হলো।। হাতির বাচ্ছা ফেল।। 


- "কোন সাবজেক্টে ফেল ??" হাতি এসে প্রশ্ন করে।‌। 


-- "গাছে ওঠা" সাবজেক্টে ফেল করেছে।।" 


হাতি পড়লো মহা চিন্তায়।। তার ছেলে ফেল ?? এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না।।


শুরু হলো খোঁজাখুঁজি,, ভালো টিউটর পেতেই হবে।। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না।। 


হাতির এখন একটাই টেনশন,, যেভাবেই হোক,, ছেলেকে গাছে চড়া শেখাতে হবে !! "গাছে ওঠা' সাবজেক্টে টপার করে তুলতে হবে।। 


ফাষ্ট সেশন অতিক্রান্ত।। ফাইনাল রেজাল্ট আউট হলো।। দেখা গেলো - হাতি,, উঁট,, জিরাফ,, মাছ,, সবার বাচ্ছা ফেল।। বাঁদরের বাচ্ছা টপার হয়ে গেছে।। 


প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেষ্টদের আমন্ত্রিত করে,, বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো।। সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্ছার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো।। 


বাঁদর আনন্দে আত্মহারা।। তার ছেলে টপার হয়েছে।। এ গাছ থেকে সে গাছে,, কি ভীষণ লাফালাফি করে চলেছে।। 


চুড়ান্ত অপমানিত হয়ে হাতি,, উঁট,, জিরাফ,, নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিলো।। এতো টিউশন,, এতো খরচ,, এর পরেও চূড়ান্ত অসম্মান!! 

তারা মেনে নিতে পারলো না।। 


-- "ফাঁকিবাজ,, এতো চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না ?? নিকম্মা কোথাকার।। শেখ,, বাঁদরের বাচ্ছার কাছে শিক্ষা নে,, কিভাবে গাছে চড়তে হয়।।" 


ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে।। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল,, কেবলমাত্র "সাঁতার" কাটা ছাড়া।। 


প্রিন্সিপাল বললো -- "আপনার সন্তানের এ্যটেন্ডেন্স প্রবলেম।। পাঁচ  মিনিটের বেশী ক্লাসে থাকতে পারে না।।" 


মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইলো।। 


বাচ্ছা বলে --" মা-গো,, দম নিতে পারি না,, ভীষণ কষ্ট হয়।। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না ??"


মাছ বলে -- "চুপ কর বেয়াদব।। এতো ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না।। পড়াশোনায় মন দে,, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না।।" 


হাতি,, উঁট,, জিরাফ,, নিজের নিজের ফেলিওর বাচ্ছাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে।। পথিমধ্যে বুড়ো খেঁকশিয়ালের সঙ্গে দেখা।। 


শিয়াল বলে -- "আহা,, তোমরা মারো কেনো,, ছোট ছোট বাচ্ছাদের ??" 


উঁট বলে - "মেরেই ফেলবো একে।। আমার মানসম্মান কিছু বজায় রাখলো না।।" 


শিয়াল বলে -- "কি হয়েছে সেটা তো বলো ??" 


হাতি বলে -- "এত বড়ো শরীর নিয়ে,, গাছে চড়তে পারলো না।। বাঁদরের ছেলে টপার হলো,, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না।।" 


শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে।।

-- "আচ্ছা,, তোমরা গাছে চড়তে পারো?? " 


জিরাফ বলে -- "আমরা তো নিরক্ষর।। তখন এসব স্কুল-টুল ছিলো না।। থাকলে শিখে নিতাম,, অবশ্যই গাছে চড়তে পারতাম।।" 


শিয়াল বলো -- "তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই বুঝতে পারলাম না‌।। শোনো হাতি,, তুমি নিজের বিশালাকার শুঁড় উঠিয়ে ধরো,, গাছের সবচেয়ে বড়ো ফলটি পেড়ে ভক্ষণ করো।। তোমার গাছে ওঠা লাগবে না।।"


-- "উঁট ভাই,, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে।। ঘাড় বাড়িয়ে দাও,, গাছের সর্বশ্রেষ্ঠ ফল,, পাতা পেড়ে খাও।।" 


-- "বোন মাছ,, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও।। ওকে মনভরে সাঁতার কাটতে শেখাও।। দেখবে,, একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে।। সাত সমুদ্র পার করে,, তোমার নাম উজ্জ্বল করে দেবো।। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না।। ও মারা যাবে।।" 


❇️❇️❇️❇️❇️❇️❇️❇️


মনে রাখতে হবে,, *শিক্ষা আপনার সন্তানের জন্য,, শিক্ষার জন্য আপনার সন্তান নয়*

 প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে ।

আমাদের দায়িত্ব হলো, সেটা খুঁজে বের করা। তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন,, সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।


হাতির বাচ্ছাকে জোর করে গাছে চড়াতে যাবেন না। মনে রাখবেন , মাছের বাচ্ছা জল বিহীন স্কুলে গেলে দম ফেটে মারা যাবে।


শিক্ষা-দীক্ষা , খেলা-ধুলা, নাচ-গান, শিল্প-কলা, অভিনয়, ব্যাবসা,যে কোনো ক্ষেত্রেই হোক, সন্তানের প্রতিভার মূল্যায়ন করে নিন।‌ ওদের ইচ্ছেগুলো চিনে নিন, ওদের প্রতিভার মূল্য দিন।


আপনার দায়িত্ব শুধু একটাই, *সন্তানকে সদাচারণ, নৈতিকতা, মূল্যবোধ ও মানবতার শিক্ষা দিয়ে যাওয়া।*


লেখাটি সংগৃহীত

বোনদের জন্য উপদেশ,,, ফেইসবুক থেকে নেওয়া

 সামনের কিছুদিন একটু সাবধানে সাবধানে থাকবেন, বেঁচে থাকবেন। বিশেষ করে বড় শহরগুলোতে যাঁরা থাকেন। 


 আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপ*রাধপ্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাবে বলে ধারনা করছেন অপ*রাধ বিশেষজ্ঞরা। তাই কিছু সত*র্কতা অবলম্বন করলে, এই সময়ে নিজেকে সেফ রাখতে পারবেন। 

 

 ১. সন্ধ্যের পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাসা থেকে বের হবেন না।

 

 ২. রাতে দরজা, জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন, বন্ধ করেছেন কি না। দরজা বা জানালা কিংবা বারান্দায় দূর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন।

 

 ৩. এক দুই হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না, সেটা যত স্বল্প দূরত্বেরই হোক না কেন।

 

 ৪. আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না। কার্ডে যদি এনএফসি সার্ভিস এনাবল করা থাকে তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে নিন।

 

 ৫. দামী ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্য কোনো দামী ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এগুলো বাসায় নিরাপদ জায়গায় রাখুন। 

 

 ৬. মহিলারা দামী হোক, কমদামী হোক, কোনো গহনা পরে বের হবেন না। বিশেষ করে, কানে। কান ছিঁড়ে গহনা নিয়ে যাবার  অসংখ্য রেকর্ড আছে।

 

 ৭. রাস্তায় ফোন বের করে টেপাটেপি করবেন না বা কথা বলবেন না।

 

 ৮. বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন।

 

 ৯. উবার পাঠাওয়ে উঠলে, রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দামাদামি করে, ওদের সাথে রাইড নেবেন না।

 

 ১০. সিএনজিতে উঠলেও ফোন, ব্যাগ সাবধানে রাখুন। সিএনজির  পর্দা কেটে ছিন*তাই করতে দেখা গেছে অনেকগুলো।

 

 ১১. অপরচিত কারও সাথে একদম কথা বলবেন না।

 

 ১২. অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে কোনোভাবেই একা একা যাবেন না।

 

 ১৩. যদি মনে  হয় কেউ আপনাকে ফলো করছে, মানসম্মানের ভ*য় না করে দৌড়ে কোনো জনসমাগমে চলে যান। 

 

 ১৪. চিৎকার করে লোক ডেকে বা ৯৯৯ এ ফোন করে কোনো লাভ নেই। আমি নিজে এসব করে দেখেছি, কেউ আসে না। সবাই নীরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখে শুধু।

 

 উপরোক্ত কথাগুলো আমি কাউকে আতংকিত করার জন্য বলিনি, জনসচেতনার জন্য অভিজ্ঞতা শেয়ার করছি। মনে রাখবেন, আপনি চিৎকার করে মরে গেলেও পাশের বাসা থেকে একজনও বেরিয়ে আসবে না। সবাই বরং দরজা জানালা ভালো করে বন্ধ করে দেবে।

 

 তাই নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে।

প্রচলিত কিছু বিদ'আত লিস্টঃ 

 🟥 প্রচলিত কিছু বিদ'আত লিস্টঃ 


যাদের জানা দরকার তারা জেনে নিন। যারা জেনে মানবেন না তারা তর্ক থেকে দূরে থাকেন।আর তর্ক করতে চাইলে দলিল নিয়ে আসেন।


❌ ওজু শেষ পশ্চিম আকাশের দিকে সাহাদাত আঙ্গুল তুলে দুআ বলা।

❌ দরুদে মাহি, দরুদে হাজারি, দরুদে লাঠি ইত্যাদি দরুদ পড়া।টট

❌ তিন বা পাঁচ লাখ কালেমা খতম করা। (মৃত্যু ব্যক্তির জন্য অথবা অসুস্থ ব্যক্তির জন্য)।

❌ বিশেষ চাহিদা বা মনের আসা পুরনের জন্য ৪০ দিনের যে কোন আমল করা।

❌ দুআ ইউনুস খতম করা।

❌ কালেমা খতম করা।

❌মৃত ব্যক্তির পাশে বসে কুরআন খতম দেয়া।  

❌  দরূদে মুকাদ্দাস, দরূদে মাহী , দরূদে তাজ, দরূদে তুনাজ্জিনা, দরূদে নারী, দরূদে সায়াদাত, দরূদে কামালিয়া। আরো অনেক আছে।


❌ মিলাদ পড়া।

❌ শবে বরাত পালন করা।

❌ শবে মেহরাজ পালন করা।

❌ হুযুর ডেকে এনে কুরআন খতম পড়া।

❌ হুযুরদের ডেকে এনে খতমে ইউনুস পড়া।

❌হুজুর ডেকে অসুস্থ ব্যক্তির জন্য বিভিন্ন ধরনের খতম পড়া। 

     যেমনঃ- কালিমা খতম, দরুদ খতম।

❌ দল বেঁন্দে উচ্চসরে যিকির করা।

❌ নামাযে নাওয়াই তুআন পড়া।

❌ নামাযের মুছল্লায় ইন্নি ওয়াজজাহতু পড়া।

❌ ফরজ নামাজের পরে দল বদ্ধ ভাবে মুনাজাত করা।

❌ রোযার সময় নাওয়াতুআন আছুম্মাগাদাম পড়া।

❌ কদম বুসি করা।

❌ ঈদে মীলাদুন্নবী পালন করা । 

❌ শুক্রবার ৮০ বার নির্দ্দিষ্ট বানানো দরুদে পড়া।

❌ নাবী (সঃ) কে দাড়িয়ে সালাম দেয়া।

❌ নামাজ শেষে জাইনামাজে চুমু খাওয়া।

❌ ঔষধ খাওয়ার আগে "আল্লাহ্ শাফী..." বলা।

❌ বিবাহ বার্ষিকী পালন করা।

❌ মনগড়া প্রাত্যহিক নামায ও তার খেয়ালী সওয়াব

❌ বিভিন্ন মাসের খেয়ালী নামাজ পড়া

❌ ওজুর সময় প্রত্যেক অঙ্গ ধৌত করার সময় আলাদা আলাদা দুআ বলা।

❌ ওজুর পর সূরা কদর পড়া।

❌ আজানের দুআর সাথে "ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ" এই টুকু যোগ করা।

❌ ফজর নামাজের পর ১৯ বার ‘বিসমিল্লাহ’ বলা।

❌ তারাবিতে চার রাকাত অন্তর দোয়া পরা।

❌ তাওবা খতম করা।

❌ দলবেধে পারা ভাগ করে কোর-আন খতম।

❌ সাত সালাম।

❌ খতমে খাঞ্জেখান।

❌ আযান ইকামতের মধ্যে বা অন্য যেকোনো সময় রাসুল সা. এর নাম শুনলে বৃদ্ধা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো।

❌ সূরা ইয়াসিন খতম দেয়া।

❌ মাসিক/মেস্ন/পিরিয়ড অবস্থায় রোজা রাখা।

❌ রমজান মাসে কুরআন পড়ে অন্যর জন্য বক্সিয়ে দেয়া।


[রেফারেন্স নেই বলেই এসব বিদ'য়াত। 


বিদ'আতের রেফারেন্স হয়না।

যদি এগুলো সহীহ আমল হতো  তাহলে অবশ্যই এগুলোর রেফারেন্স থাকতো।]

শিক্ষামূলক পোস্ট ফেইসবুক থেকে নেওয়া

 "তুমি তোমার মায়ের সাথে যেমন আচরণ করো, জীবনও তোমার সাথে তেমন আচরণ করবে। মা হলেন ভালোবাসা ও জীবনের উৎস।"


একজন মা গঠিত হন নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে—একটি ভালোবাসা, যা কেউই তোমাকে দিতে পারবে না। তাই তাকে বিচার কোরো না। কতোবার তুমি মায়ের পাশে বসে তার কথা শুনেছ? তার অতীত নিয়ে কখনো কথা বলেছ? হয়তো তিনি কখনোই তোমাকে বলেননি যে, তোমার আসার আগে তাকে কতটা দুঃসহ জীবন পার করতে হয়েছে।


হয়তো তিনি কখনো শেয়ার করেননি তার বুকের ভেতর জমে থাকা ক্ষতগুলো, সেই দাগগুলো, যা স্মৃতির আঘাতে বারবার নতুন হয়ে ওঠে... কষ্টময় শৈশব ও কৈশোরের অভিজ্ঞতা, সেই কঠিন মুহূর্তগুলো, যখন কেউ তাকে শোনেনি, তাকে অবহেলা করেছে। কঠিন সময়ের ছাপ পড়েছে তার মনে—রূঢ় কথা, দারিদ্র্য, ভয়, অবজ্ঞা ও নির্যাতনের অসংখ্য স্মৃতি।


তার হৃদয়ে হয়তো অজস্র দুঃখ লুকিয়ে আছে, যা তিনি তোমার সঙ্গে কখনোই শেয়ার করেননি—শুধু তোমার কাছে তার জীবনের ভুল দিকগুলো তুলে ধরতে চাননি বলে। ভালোবাসার জন্য তিনি তা বলেননি, বা হয়তো নীরবতাই ছিল তার একমাত্র আশ্রয়, যেন তিনি আর কষ্ট না পান।


তাকে সম্মান করো, ভালোবাসো, কারণ তিনি তোমার জীবনের এক অমূল্য সম্পদ। তাকে ভালো রাখলে, তোমার জীবন আশীর্বাদ, শান্তি, আনন্দ, স্থিতিশীলতা, এবং দীর্ঘায়ুতে পরিপূর্ণ হবে।


এবং মনে রেখো—তুমি তোমার মায়ের সাথে যেমন আচরণ করো, অন্যরাও তোমার সাথে তেমনই আচরণ করবে। চারপাশের মানুষ তোমার কর্ম থেকে শিখবে, তোমার ভালোবাসা দেখবে।


একজন মা শুধু একজনই থাকেন—যদি তাকে এখন মূল্য না দাও, তাহলে একদিন আফসোসের দীর্ঘ রাতগুলো তোমাকে তাড়া করবে।


সেই রাতে তোমাকে ঘুমোতে দেবে না তোমার মা, বরং তোমার নিজেরই অমান্যতা ও অবজ্ঞার স্মৃতিগুলো তোমাকে তাড়া করে ফিরবে, তোমাকে শান্তিতে থাকতে দেবে না...

হার্নিয়ার(Hernia) হোমিও ঔষধসমূহ

 🛑হার্নিয়ার(Hernia) হোমিও ঔষধসমূহ🛑 ♦️Lycopodium - ডান পাশে হার্নিয়া ।  - গ্যাস, অম্বল, পেট ফোলা ।  - ক্ষুধা কম আবার না খেতে পারলে শরীর কাঁ...