চিত্রনায়িকা শাবনুর - নামটিই যথেষ্ট কোন বিশেষনের দরকার নেই =
১৯৭৯ সালের ১৪ই ডিসেম্বর খুলনা জেলায় জন্ম গ্রহন করেন শাবনুর -
তার আসল নাম - কাজী শারমিন নাহিদ নুপুর
বাবার নাম - শাজাহান চৌধুরী, মায়ের নাম - আমিনা খানম
তারা দুই বোন এক ভাই - শাবনুর সবার বড়। ছোট বোনের নাম - ঝুমুর, আর ছোট ভাইয়ের নাম - তমাল।
শবানুরের বাবা আর বিখ্যাত পরিচালক ক্যাপ্টেন এহতেম এক সাথে বর্শি দিয়ে মাছ মারতো - আর তখন শাবনুরের বাবা তার মেয়ের নায়িকা হবার ইচ্ছার কথা প্রকাশ করে, তখন পরিচালক এহতেশাম তার অফিসে দেখা করতে বলেন, শাবনুরের বাবা তাকে নিয়ে পরিচালকের অফিসে যান - ব্লু রংয়ের শাড়ী পরে - ব্যাস প্রথম দেখাতে পরিচালক এহতেশাম এর পছন্দ হয় এবং ফাইনাল করে দেন -
১৯৯২ সালে স্যুটিং শুরু হয় ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত " চাঁদনী রাতে " ছবির স্যুটিং। এই ছবির নায়ক ছিলেন নবাগত সাব্বির - কক্সবাজারের মনোরম লোকেশনে স্যুটিং শেষ করেন।
তারপর - ১৯৯৩ সালে ছবিটি মুক্তি দেন - ছবিটি সুপার ফ্লপ করে ব্যাবসায়িক ভাবে - শাবনুর হতাশ হন, আর অভিনয় করবেন না সিদ্ধান্ত নেন, কিন্তু তার সাইনিং করা দুটি ছবি ছিলো - " তুমি আমার " আর " দুনিয়ার বাদশা "
সেই জন্যই আবার স্যুটিং শুরু করেন - তারপরের ঘটনা তো ইতিহাস -
একে একে প্রায় ২০০ টির মতো ছবিতে অভিনয় করেন - তার মধ্যে উল্লেখ যোগ্য ছবির নাম প্রকাশ করা হলো =
১. চাঁদনী রাতে
২. তুমি আমার
৩. দুনিয়ার বাদশা
৪. রঙিন সুজন সখি
৫. বিক্ষোভ
৬. প্রেমের অহংকার
৭. আসামী বধু
৮. স্বপ্নের পৃথিবী
৯. তোমাকে চাই
১০. জীবন সংসার
১১. চাওয়া থেকে পাওয়া
১২. আমার অন্তে তুমি
১৩. মধুর মিলন
১৪. অধিকার চাই
১৫. পৃথিবী তোমার আমার
১৬. রঙিন নয়নমনি
১৭. পাগলীর প্রেম
১৮. বিয়ের ফুল
১৯. আত্নসাৎ
২০. প্রেম
২১. প্রেম পিয়াসী
২২. শেষ ঠিকানা
২৩. স্বপ্নের নায়ক
২৪. আনন্দ অশ্রু
২৫. বুকের ভেতরে আগুন
২৬. কে অপরাধী
২৭. রঙিন উজান ভাটি
২৮. মন মানে না
২৯. তুমি শুধু তুমি
৩০. বিয়ের ফুল
৩১. আমি তোমারই
৩২. ভুলনা আমায়
৩৩. ভালোবাসী তোমাকে
৩৪. কাজের মেয়ে
৩৫. স্বপ্নের পুরুষ
৩৬. বুক ভরা ভালোবাসা
৩৭. ভয়ংকর বিষু
৩৮. নারীর মন
৩৯. ফুল নেবো না অশ্রু নেবো
৪০. এ বাঁধন যাবে না ছিড়ে
৪১. আশা আমার আশা
৪২. কারিশমা
৪৩. গোলাম
৪৪. নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি
৪৫. সবার অজান্তে
৪৬. এরই নাম দোস্তী
৪৭. দিল তো পাগল
৪৮. বস্তির মেয়ে
৪৯. মন
৫০. প্রেমের তাজমহল
৫১. নাচনেওয়ালী
৫২. স্বপ্নের বাঁসর
৫৩. গুন্ডার প্রেম
৫৪. শ্বশুর বাড়ী জিন্দাবাদ
৫৫. হৃদয়ের বন্ধন
৫৬. স্বামী স্ত্রীর যুদ্ধ
৫৭. মিলন হবে কতো দিনে
৫৮. মাটির ফুল
৫৯. সবার উপরে প্রেম
৬০. ও প্রিয়া তুমি কোথায়
৬১. সমাজকে বদলে দাও
৬২. সুন্দরী বধু
৬৩. ভাইয়া
৬৪. ভালোবাসা কারে কয়
৬৫. তুমি বড় ভাগ্যবতী
৬৬. দুইবধু একস্বামী
৬৭. নসিমন
৬৮. প্রানের মানুষ
৬৯. নয়ন ভরা জল
৭০. বউ শ্বাশুড়ীর যুদ্ধ
৭১. প্রেম সংঘাত
৭২. খেয়া ঘাটের মাঝি
৭৩. স্বপ্নের ভালোবাসা
৭৪. ফুলের মতো বউ
৭৫. যতো প্রেম ততো জ্বালা
৭৬. হৃদয় শুধু তোমার জন্য
৭৭. ব্যাসেলর
৭৮. দোস্ত আমার
৭৯. ভাইয়ের শক্রু ভাই
৮০. দুই নয়নের আলো - জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন
৮১. আমার স্বপ্ন তুমি
৮২. চার সতীনের ঘর
৮৩. মোল্লা বাড়ীর বউ
৮৪. কাল সকালে - এই ছবিতে অপুবিশ্বাস বান্ধবীর চরিত্রে অভিনয় করেন
৮৫. ভালোবাসা ভালোবাসা
৮৬. রঙিন রসের বাঈদানী
৮৭. ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া
৮৮. তুমি আমার প্রোনের স্বামী
৮৯. বিয়ান সাব
৯০. কঠিন প্রেম
৯১. মেয়ে সাক্ষি
৯২. কপাল
৯৩. এই যে দুনিয়া
৯৪. ঘরের লক্ষি
৯৫. ১ টাকার বউ
৯৬. তোমাকে বউ বানাবো
৯৭. ভালোবাসার দুশমন
৯৮. এ চোখে শুধু তুমি
৯৯. স্বামী নিয়ে যুদ্ধ
১০০. সমাধী
১০১. বলবো কথা বাঁসর ঘরে
১০২. চাঁদের মত বউ
১০৩. মন বসেনা পড়ার টেবিলে
১০৪. বধু তুমি কার
১০৫. মন ছুঁয়েছে মন
১০৬. পিরিতের আগুন
১০৭. গোলাপী এখন বিলেতে
১০৮. যেখানে তুমি সেখানে আমি
১০৯. মুঘলে আজম
১১০. এ ভাবে ভালেবাসা হয়
১১১. মা আমার চোখের মনি
১১২. আত্নগোপন
১১৩. ভালোবাসা সেন্ট মার্টিন
১১৪. জিদ্দী বউ
১১৫. শিরীফরাদ
১১৬. কিছু আশা কিছু ভালোবাসা
১১৭. পাগল মানুষ
১১৮. প্রেমের জ্বালা
১১৯. মায়ের মর্যাদা
১২০. জন্ম
১২১. টিপ টিপ বৃষ্টি
১২২. চির ঋনি
১২৩. কঠিন পুরুষ
১২৪. জীবন এক সংঘর্ষ
১২৫. এ দেশ কার
১২৬. জীবনের গল্প
১২৭. জীবন নিয়ে যুদ্ধ
তার জীবনের অনেক কষ্ট অনেক জ্বালা নিয়ে তিনি শাবনুর হয়েছিলেন - কোটি দর্শকের ভালোবাসায় শিক্ত হয়েছেন, রিক্ত হয়েছেন - তিনি আরো বহুদুর পর্যন্ত এগিয়ে যেতে পারতেন কিন্তু চলচ্চিত্রে পলেটিক্সের শিকার হলেন শেষের দিকে এসে -
তখন বিয়ে করে পাড়ি জমান অষ্ট্রেলিয়ায়, সেখানেই বসবাস শুরু করলেন, আজ চলচ্চিত্রে শাবনুরের শুন্যতা হাহাকার রয়েই গেলো - আর ফিল্মের লোকেরা দোষ দেয় দর্শকদের - কিন্তু একবারও বলেন না শাবানার পরে চলচ্চিত্রে শাবনুরের অবস্হান ছিলো প্রচন্ড শক্তিশালী -
আজও দর্শকেরা মনে মনে শাবনুরকে খুঁজে -
শাবনুর যেখানেই থাকুন ভালো থাকুন - সেই দোয়াই রইল -
বিঃদ্রঃ আমি সহকারী পরিচালক হিসেবে - " সুন্দরী বধু, প্রানের মানুষ, কাল সকালে, গোলাপী এখন বিলেতে " ছবিতে কাজ করি - পরিচালক ছিলেন - আমজাদ হোসেন - শাবনুরের সাথে আমার অনেক স্মৃতি আছে - টঙ্গী-আশুলিয়ার - ভাদুন গ্রামের =
রবিউল ইসলাম রাজ
চলচ্চিত্র পরিচালক
01948-329383