এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

এখনকার ছেলেমেয়েরা জানেই না আগে আমাদের ছোট বেলায় কী কী কারণে পেটানো হতো - 

 এখনকার ছেলেমেয়েরা জানেই না আগে আমাদের ছোট বেলায় কী কী কারণে পেটানো হতো - 🙂


১. মাইর খাবার পরে কাঁদলে। 

২. মাইর খাবার পর না কাঁদলে। 

৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে। 

৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে। 

৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে। 

৬. বড়দের আড্ডায় ঢুকলে। 

৭. বড়দের কথার উত্তর না-দিলে। 

৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে। 

৯. অনেকদিন মাইর না-খেয়ে থাকলে। 

১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে। 

১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে সালাম না করলে। 

১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে। 

১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে। 

১৪. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে। 

১৫. খেতে না-চাইলে। 

১৬. সন্ধ্যা নামার আগে বাড়ি না-ফিরলে। 

১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে। 

১৮. জেদ দেখালে। 

১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে। 

২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে। 

২১. স্লো মোশনে খেলে। 

২২. ফাস্ট ফরোয়ার্ড স্কেলে খেলে। 

২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে। 

২৪. রাতে ঘুমোতে না-চাইলে। 

২৫. শীতকালে গোসল করতে না চাইলে। 

২৬. গ্রীষ্মকালে বেশিক্ষন গোসল করলে। 

২৭. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে। 

২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে। 

২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে। 

৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে। 

৩১. পরীক্ষার আগে টিভি দেখলে। 

৩২. দুধ খেতে না চাইলে। 

৩৩. আচার চুরি করে খেলে। 

৩৪. উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো। 

৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে। 

৩৬. স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।

৩৭. দুপুরে না ঘুমালে।

৩৮. পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পাইলে।

৩৯. খাতার পৃষ্ঠা নষ্ট করলে।

৪০. বই দাগাদাগি করলে। 

৪১. শোকেস থেকে নতুন প্লেট, গ্লাস বের করলে। 

৪২. পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে ফেললে।

🙊


#সংগৃহী #everyone #highlight

সিনেস্থেসিয়া: মস্তিষ্কের এক রহস্যময় জগত

 সিনেস্থেসিয়া: মস্তিষ্কের এক রহস্যময় জগত


বিশ্বের প্রায় ৪ শতাংশ মানুষ এমন একটি বিশেষ অনুভূতির অভিজ্ঞতা লাভ করেন, যাকে বলা হয় সিনেস্থেসিয়া। এটি এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি একটি ইন্দ্রিয়ের উদ্দীপনা অনুভব করে অন্য একটি ইন্দ্রিয়ের প্রতিক্রিয়া হিসেবে। উদাহরণস্বরূপ, কেউ শব্দ শুনলে রং দেখতে পান বা কোনো নির্দিষ্ট শব্দ পড়লে তার মনে বিশেষ রঙের ভাবনা আসে।


প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের ছোট ভাই, কার্টুনিস্ট আহসান হাবীবও এই বিশেষ অনুভূতির অধিকারী ছিলেন। হুমায়ূন আহমেদ তার ‘লীলাবতীর মৃত্যু’ বইয়ে লিখেছেন, “আহসান হাবীব শব্দের রং দেখতে পায়। সে বলে যখনই কোনো শব্দ হয় তখনই সে সেই শব্দের রং দেখে। কখনো নীল, কখনো লাল, সবুজ ও কমলা। মাঝেমধ্যে এমন সব রং দেখে যার অস্তিত্ব বাস্তব পৃথিবীতে নেই।” এই রহস্যময় অভিজ্ঞতা বিজ্ঞানের দৃষ্টি আকর্ষণ করেছে বহু আগে থেকেই।


সাম্প্রতিক এক গবেষণা সিনেস্থেসিয়ার পেছনের কারণ অনুসন্ধানের চেষ্টা করেছে। 'প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস' নামের জার্নালে প্রকাশিত এক গবেষণায় সিনেস্থেসিয়ার সময় মস্তিষ্কে কী ঘটে তা বোঝার জন্য গবেষকরা কাজ করেছেন। গবেষণার প্রধান লেখক, নেদারল্যান্ডসের ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর সাইকোলিঙ্গুইস্টিক্স-এর পরিচালক সাইমন ফিশার জানান, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (MRI) স্ক্যান ব্যবহার করে দেখা গেছে যে সিনেস্থেসিয়া সত্যিকারের একটি জৈবিক ঘটনা।


গবেষণায় দেখা গেছে, সিনেস্থেসিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্ক সাধারণ মানুষের তুলনায় বেশি সংযুক্ত থাকে। যখন কেউ কোনো রং 'শোনেন', তখন তার মস্তিষ্কের এমন অংশ সক্রিয় হয়, যা সাধারণত দেখা বা শোনার জন্য ব্যবহৃত হয়। তবে এটি সবার ক্ষেত্রে একরকম নয়; বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এটি ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কিত হতে পারে।


যেহেতু সিনেস্থেসিয়া প্রায়শই পরিবারের প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসে, গবেষকরা ধারণা করেন এটি জিনগতভাবে প্রভাবিত হতে পারে। গবেষণায় তিনটি পরিবার বাছাই করা হয়, যেখানে অন্তত তিন প্রজন্ম ধরে একাধিক সদস্য ‘শব্দ-রং সিনেস্থেসিয়া’-তে আক্রান্ত। গবেষকরা ডিএনএ সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করে সিনেস্থেসিয়া থাকা ও না থাকা পরিবারের সদস্যদের জিন পরীক্ষা করেন। তবে তারা এমন কোনো নির্দিষ্ট জিন খুঁজে পাননি, যা এককভাবে এই অবস্থার জন্য দায়ী। বরং তারা ৩৭টি সম্ভাব্য জিনের সন্ধান পান, যা সিনেস্থেসিয়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে।


এই গবেষণায় আরও দেখা গেছে যে, এসব জিনের কয়েকটি বিশেষ কাজের সঙ্গে যুক্ত, যেমন 'অ্যাক্সোনোজেনেসিস'—যা মস্তিষ্কের নিউরনগুলোর সংযোগ গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। পূর্ববর্তী গবেষণাগুলোতেও দেখা গেছে, সিনেস্থেসিয়ার ক্ষেত্রে মস্তিষ্কের সংযোগ ব্যবস্থা সাধারণ মানুষের তুলনায় ভিন্ন। অর্থাৎ, এই জিনগুলো মস্তিষ্কের গঠনকে প্রভাবিত করতে পারে এবং এটি সিনেস্থেসিয়ার অন্যতম কারণ হতে পারে।


গবেষকরা ভবিষ্যতে আরও বিশদ গবেষণা চালানোর পরিকল্পনা করছেন, যাতে এই রহস্য আরও গভীরভাবে বোঝা যায়। তারা মনে করেন, সিনেস্থেসিয়া নিয়ে গবেষণা করলে মানুষের মস্তিষ্ক কীভাবে বাহ্যিক বিশ্বের অনুভূতিগুলো তৈরি করে, তা আরও ভালোভাবে বোঝা সম্ভব হবে।


সিনেস্থেসিয়ার মতো রহস্যময় শারীরবৃত্তীয় ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মস্তিষ্কের কার্যক্রম এখনো অনেকাংশে রহস্যাবৃত। ভবিষ্যতের গবেষণায় হয়তো এর সম্পর্কে আরও চমকপ্রদ তথ্য উঠে আসবে, যা আমাদের ইন্দ্রিয় ও মস্তিষ্কের সম্পর্ক নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে।


এই কলামটি সিনেস্থেসিয়ার রহস্যময় জগৎ ও বৈজ্ঞানিক গবেষণার তথ্য তুলে ধরে। আপনি যদি কোনো নির্দিষ্ট পরিবর্তন বা নতুন সংযোজন চান, জানাতে পারেন!


#collected

 টিকটিকি তাড়ানোর ৬ কৌশল 


বর্ষার এই সময়টাতে বাড়িতে পোকামাকড় বাড়তে থাকে। আর এই সময়ে মাথাচাড়া দিয়ে ওঠে টিকটিকির দল। শীতকালে নিজেদের লুকানো বাসায় গা ঢাকা দিলেও গরম বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে বাইরে কিলবিল করতে থাকে তারা। ভ্যাপসা পরিবেশ বা বর্ষায় তো কথাই নেই। টিকটিকি শুধু যে অস্বস্তিকর একটি প্রাণী তাই নয়, এটি অত্যন্ত বিষাক্ত। এই বিরক্তিকর টিকটিকিকে বাড়ি থেকে দূর করতে চাইলে কয়েকটি কৌশল নিতে পারেন। চলুন জেনে নিই কৌশলগুলো-


✅ ময়ূরের পালক: টিকটিকি ময়ূরের পালক দেখলেই পালায়। তাই টিকটিকির উপদ্রব থেকে পরিত্রাণ পেতে ঘরে বা দেওয়ালে ময়ূরের পালক রাখতে পারেন। আসলে, ময়ূররা টিকটিকি খায়, তাই ময়ূরের পালকের গন্ধ পেলে বা সেটি দেখতে পেলেই টিকটিকি ভয়ে পালিয়ে যায়। সেই জায়গায় আর আসে না।


✅ ঘর জুড়ে ন্যাপথালিন বল: আপনার ঘরের চারপাশে, প্রতিটি ড্রয়ার, আলমারি বা কোণায় কয়েকটি ন্যাপথলিন বল রেখে দিন। টিকটিকি এই ন্যাপথলিন বলের তীব্র গন্ধ সহ্য করতে পারে না। ফলে সে পালিয়ে যেতে বাধ্য হবে। আবার ন্যাপথলিনের বল ঘরে রাখলে, ঘরজুড়ে একটা সুগন্ধও থেকে যায়।


✅ টিকটিকির ডিমের ভয়: টিকটিকি থেকে মুক্তি পেতে ডিমের খোসা ব্যবহার করতে পারেন। ওমলেট করার সময় ডিমের একটি ধারে ছোট্টো ফুটো করে ডিম বের করে নিন। আর সেই খোসাটি ঘরের যে সব স্থানে টিকটিকি বারবার আসে সেখানে রেখে দিন।


✅ কফির কড়া গন্ধ: আপনি যেমন টিকটিকিদের সহ্য করতে পারেন না, তেমনই টিকটিকিও সহ্য করতে পারে না কফির গন্ধ। কফি এবং তামাক একসঙ্গে মিশিয়ে অল্প পানি দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিন। ঘরের কোণায় কোণায় সেই বল রেখে দিন। দেখবেন টিকটিকি পালিয়ে গেছে।


✅ তাছাড়া গোলমিরচের গুঁড়োতেও টিকটিকি পালায়। পানির মধ্যে গোলমরিচ গুলে সেই দ্রবণটি একটি স্প্রে বোতলে রাখুন। যেসব স্থানে টিকটিকি আসে সেখানে সেই স্প্রে করে দিন। দিন কয়েক করে দেখুন টিকটিকি আর আসবে না।


✅ পেঁয়াজ রসুনের তীব্র গন্ধ: পেঁয়াজ ও রসুনের গন্ধও এতটাই তীব্র যে গন্ধ পেয়ে বা দেখে টিকটিকি আর ওই জায়গায় আসে না। এমন অবস্থায় যে সব স্থানে বারবার টিকটিকি দেখা যায় সেই স্থানে একটি কাটা পেঁয়াজ বা রসুনের কোয়া ঝুলিয়ে রাখুন। এর তীব্র গন্ধ টিকটিকিকে ঘরে ঢুকতে বাধা দেবে।

আমরা যারা সেলাইয়ের কাজ করি তাদের এই নিয়মগুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ 

  আমরা যারা সেলাইয়ের কাজ করি তাদের এই নিয়মগুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ 


আমরা জানি যে দর্জি কাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিকভাবে মাপ নেওয়া। মাপ দুই ভাবে নেওয়া হয়:

 ১/ বডি থেকে, 

২/ পুরাতন জামা থেকে। সরাসরি বডি থেকে মাপ নেওয়ার পরে কয় ইঞ্চি লুজ দিয়ে কাটিং করতে হবে জেনে নিন। 

১/ বডির চওড়া অংশে চতুর্পাশে ঘুরিয়ে বডির ফিডিং মাপ নিয়ে আরো ৩ ইঞ্চি লুস জামাত তৈরি করলে টাইট ফিটিং জমা হবে। 

২/ বডির মাপের সাথে ৪ ইঞ্চি লুস দিয়ে জামাত তৈরি করলে নরমাল ফিডিং জমা হবে। 

৩/ বডির মাপের সাথে ৫ ইঞ্চি লুজ দিয়ে জামা তৈরি করলে লুজ ফিটিং জমা হবে।

 পোশাক তৈরি ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের পছন্দ এক হয় না, একেক জন একেক ধরনের ফিডিং পড়তে পছন্দ করে। আপনি দর্জি কাজ শিখতে চাইলে এই বিষয়গুলি আপনাকে অনুসরণ করতে হবে। কাস্টমারের মাইন্ড আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি ভালোভাবে কাস্টমার অনুযায়ী কাজ করে দিতে পারবেন। চেষ্টা চালিয়ে যান ধৈর্যের সাথে, সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ। 🎨👕🏻👖🏻💪

নিমন্ত্রণ __ জসীম উদ্‌দীন---(ধান ক্ষেত কাব্যগ্রন্থ)

 নিমন্ত্রণ

__ জসীম উদ্‌দীন---(ধান ক্ষেত কাব্যগ্রন্থ)

তুমি যাবে ভাই – যাবে মোর সাথে,আমাদের ছোট গাঁয়,

গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;

মায়া মমতায় জড়াজড়ি করি

মোর গেহখানি রহিয়াছে ভরি,

মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়,


তুমি যাবে ভাই - যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,

ছোট গাঁওখানি- ছোট নদী চলে, তারি একপাশ দিয়া,

কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া;

ঘাটের কিনারে আছে বাঁধা তরী

পারের খবর টানাটানি করি;

বিনাসুতি মালা গাথিছে নিতুই এপার ওপার দিয়া;

বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া।


তুমি যাবে ভাই- যাবে মোর সাথে, ছোট সে কাজল গাঁয়,

গলাগলি ধরি কলা বন; যেন ঘিরিয়া রয়েছে তায়।

সরু পথ খানি সুতায় বাঁধিয়া

দূর পথিকেরে আনিছে টানিয়া,

বনের হাওয়ায়, গাছের ছায়ায়, ধরিয়া রাখিবে তায়,

বুকখানি তার ভরে দেবে বুঝি, মায়া আর মমতায়!


তুমি যাবে ভাই যাবে মোর সাথে – নরম ঘাসের পাতে

চম্বন রাখি অধরখানিতে মেজে লয়ো নিরালাতে।

তেলাকুচা – লতা গলায় পরিয়া

মেঠো ফুলে নিও আঁচল ভরিয়া,

হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে,

তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে।


তুমি যদি যাও আমাদের গাঁয়ে, তোমারে সঙ্গে করি

নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরী।

মাঠের যত না রাখাল ডাকিয়া

তোর সনে দেই মিতালী করিয়া

ঢেলা কুড়িইয়া গড়ি ইমারত সারা দিনমান ধরি,

সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি।


তুমি যদি যাও – দেখিবে সেখানে মটর লতার সনে,

সীম আর সীম – হাত বাড়াইলে মুঠি ভরে সেই খানে।

তুমি যদি যাও সে – সব কুড়ায়ে

নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে,

খাব আর যত গেঁঢো – চাষীদের ডাকিয়া নিমন্ত্রণে,

হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে।

তুমি যদি যাও – শালুক কুড়ায়ে, খুব – খুব বড় করে,

এমন একটি গাঁথিব মালা যা দেখনি কাহারো করে,

কারেও দেব না, তুমি যদি চাও

আচ্ছা না হয় দিয়ে দেব তাও,

মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে,

ও পাড়াব সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে;


সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব, মা যদি বকিতে চায়,

মতলব কিছু আঁটির যাহাতে খুশী তারে করা যায়!

লাল আলোয়ানে ঘুঁটে কুড়াইয়া

বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া

এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন না উঠিতে চায়,

বলিব – কালিকে মটরের শাক এনে দেব বহু তায়।


খুব ভোর ক’রে উঠিতে হইবে, সূয্যি উঠারও আগে,

কারেও ক’বি না, দেখিস্ পায়ের শব্দে কেহ না জাগে

রেল সড়কের ছোট খাদ ভরে

ডানকিনে মাছ কিলবিল করে;

কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জল সেঁচে আগে ভাগে

সব মাছগুলো কুড়ায়ে আনিব কাহারো জানার আগে।


ভর দুপুরেতে এক রাশ কাঁদা আর এক রাশ মাছ,

কাপড়ে জড়ায়ে ফিরিয়া আসিব আপন বাড়ির কাছ।

ওরে মুখ – পোড়া ওরে রে বাঁদর।

গালি – ভরা মার অমনি আদর,

কতদিন আমি শুনি নারে ভাই আমার মায়ের পাছ;

যাবি তুই ভাই, আমাদের গাঁয়ে যেথা ঘন কালো গাছ।


যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গাঁয়।

ঘন কালো বন – মায়া মমতায় বেঁধেছে বনের বায়।

গাছের ছায়ায় বনের লতায়

মোর শিশুকাল লুকায়েছে হায়!

আজি সে – সব সরায়ে সরায়ে খুজিয়া লইব তায়,

যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়।

তোরে নিয়ে যাব আমাদের গাঁয়ে ঘন-পল্লব তলে

লুকায়ে থাকিস্, খুজে যেন কেহ পায় না কোনই বলে।

মেঠো কোন ফুল কুড়াইতে যেয়ে,

হারাইয়া যাস্ পথ নাহি পেয়ে;

অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমাস সন্ধ্যা হলে,

সারা গাঁও আমি খুজিয়া ফিরিব তোরি নাম বলে বলে।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৫-০৫-২০২৪ খ্রি:।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৫-০৫-২০২৪ খ্রি:।

আজকের শিরোনাম:…


জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং জুলাই গণঅভ্যুত্থানে  শহীদ পরিবার ও আহত শিক্ষার্থীদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৫ এর খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন।


মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বাংলাদেশ  --- জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা।


গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু সংস্কার উদ্যোগ নেয়া হয়েছে --- সাংবাদিকদের দায়িত্ব ও সুরক্ষা সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের চিন্তা ভাবনা করছে সরকার --- জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে --- বললেন অধ্যাপক আলী রিয়াজ।


টোকিওতে বাংলাদেশ-জাপান পররাষ্ট্র দপ্তর পর্যায়ের ষষ্ঠ পরামর্শ সভা অনুষ্ঠিত --- বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস।


গাজায় ইসরাইলি বিমান হামলায় ১০৩ জন নিহত।


এবং আগামীকাল ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ  তারিখ : ১৫-০৫-২০২৫ খ্রি:

 সকাল ৭টার সংবাদ 

তারিখ : ১৫-০৫-২০২৫ খ্রি:


আজকের সংবাদ শিরোনাম:


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে শিক্ষার্থীদের নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার - অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান। 


চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা - কর্ণফুলিতে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন।


প্রকৃতিকে অবজ্ঞা করা হলে কোনো উন্নয়নই টেকসই হবে না - বললেন পরিবেশ উপদেষ্টা।


আগামী মাসের মধ্যে বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সাড়ে তিনশো কোটি ডলার ঋণ পাবে বাংলাদেশ।


আওয়ামী লীগের সকল অনলাইন প্লটফর্ম বন্ধ করার জন্য বিটিআরসির প্রতি অনুরোধ জানালো জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা।


যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার অর্ডার দিয়েছে কাতার এয়ারওয়েজ - জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


কক্সবাজারে ইমার্জিং নারী ক্রিকেটের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ  তারিখ : ১৫-০৫-২০২৫ খ্রি:

 সকাল ৭টার সংবাদ 

তারিখ : ১৫-০৫-২০২৫ খ্রি:


আজকের সংবাদ শিরোনাম:


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে শিক্ষার্থীদের নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার - অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান। 


চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা - কর্ণফুলিতে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন।


প্রকৃতিকে অবজ্ঞা করা হলে কোনো উন্নয়নই টেকসই হবে না - বললেন পরিবেশ উপদেষ্টা।


আগামী মাসের মধ্যে বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সাড়ে তিনশো কোটি ডলার ঋণ পাবে বাংলাদেশ।


আওয়ামী লীগের সকল অনলাইন প্লটফর্ম বন্ধ করার জন্য বিটিআরসির প্রতি অনুরোধ জানালো জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা।


যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার অর্ডার দিয়েছে কাতার এয়ারওয়েজ - জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



কক্সবাজারে ইমার্জিং নারী ক্রিকেটের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ।


সকাল ৭টার সংবাদ  তারিখ : ১৪-০৫-২০২৫ খ্রি:

 সকাল ৭টার সংবাদ 

তারিখ : ১৪-০৫-২০২৫ খ্রি:


আজকের সংবাদ শিরোনাম:


প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ নিজ জেলা চট্টগ্রাম যাচ্ছেন ডক্টর মুহাম্মদ ইউনূস।


দক্ষতা বৃদ্ধি ও দেশের করভিত্তি সম্প্রসারণে এনবিআর বিলুপ্ত করে দুটি স্বতন্ত্র সংস্থা গঠিত - রাজস্ব আদায়ে এর কোন প্রভাব পড়বে না - মন্তব্য অর্থ উপদেষ্টার।


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন অন্য কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনতাকে ব্যাহত করবে না - জানিয়েছে সরকার।


নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় - বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 


আসন্ন ঈদ যাত্রা নিরাপদ করতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হচ্ছে - বলেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা - ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১শে মে। 


রমনা বটমূলে বোমা হামলা মামলায় হাইকোর্টে ১০ আসামির দণ্ড হ্রাস - মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আগামী শনিবার।


ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতির অবসান ঘটিয়ে সিরিয়ার ওপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। 


আজ সিলেটে প্রথম অনানুষ্ঠানিক ক্রিকেট টেস্টে নিউজিল্যান্ড-এ দলের মোকাবেলা করবে বাংলাদেশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।  তারিখ: ১৩-০৫-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। 

তারিখ: ১৩-০৫-২০২৫ খ্রি:।


আজকের শিরোনাম:


দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল নিজ জেলা চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা।


দক্ষতা বৃদ্ধি ও দেশের করভিত্তি সম্প্রসারণে এনবিআর বিলুপ্ত করে দুটি স্বতন্ত্র সংস্থা গঠিত - রাজস্ব আদায়ে এর কোন প্রভাব পড়বে না - মন্তব্য অর্থ উপদেষ্টার।


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন অন্য কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনতাকে ব্যাহত করবে না - জানিয়েছে সরকার।


গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে নাগরিকদের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করাই জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য - বললেন কমিশনের সহ-সভাপতি।


আসন্ন ঈদ যাত্রা নিরাপদ করতে সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হচ্ছে - বলেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা - ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১শে মে।


রমনা বটমূলে বোমা হামলা মামলায় হাইকোর্টে ১০ আসামির দণ্ড হ্রাস - মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আগামী শনিবার।


ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের প্রথম ধাপে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই।


আগামীকাল সিলেটে প্রথম অনানুষ্ঠানিক ক্রিকেট টেস্টে নিউজিল্যান্ড-এ দলের মোকাবেলা করবে বাংলাদেশ।

ন্যানো-স্কেলে কোয়ান্টাম সুপারপজিশন: সোডিয়াম কণার 'একই সঙ্গে দুই জায়গায়' থাকার নতুন প্রমাণ,,,মুস্তাকীম ফেইসবুক থেকে নেওয়া

 ন্যানো-স্কেলে কোয়ান্টাম সুপারপজিশন: সোডিয়াম কণার 'একই সঙ্গে দুই জায়গায়' থাকার নতুন প্রমাণ ~ কোয়ান্টাম জগতের সবচেয়ে বিস্ময়কর ধার...