এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৬ জুলাই, ২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ০৪-০৭-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ০৪-০৭-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন অব্যাহত।


বাংলাদেশ জামায়াতে ইসলামী মব সহিংসতার তীব্র বিরোধী --- রংপুরে সমাবেশে বললেন দলের আমীর।


অনৈতিক ও অপরাধমূলক কাজে জড়িত হলে দলীয় নেতা-কর্মীর বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।


কুমিল্লায় ধর্ষনের ঘটনায় পর্নোগ্রাফি মামলার মূল আসামি গ্রেফতার।


সারাদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ১০ ।


আফগানিস্তানে তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া।


এবং আগামীকাল কলম্বোয় দ্বিতীয় ওডিআই ম্যাচে শ্রীলংকার মোকাবেলা করবে বাংলাদেশ --- টি-টোয়েন্টি সিরিজের জন্য লিটন দাসের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা ।

সকাল ৭টার সংবাদ, তারিখ : ০২-০৭-২০২৫

 সকাল ৭টার সংবাদ, তারিখ : ০২-০৭-২০২৫


সংবাদ শিরোনাম : নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হলো ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সূচনার বার্ষিকী উদযাপন। *** জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা --- স্বৈরাচার আর যেন মাথাচাড়া দিতে না পারে সেজন্য প্রতি বছর দিবসটি পালনের আহ্বান।***গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নতুন সুযোগকে কাজে লাগাতে হবে --- জুলাই গণঅভ্যুত্থানের সুচনার বার্ষিকীতে বললেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।***সংস্কারবিহীন নির্বাচন মেনে নেবে না জামায়াত --- বললেন দলটির নায়েবে আমীর।***আবু সাঈদের শাহাদাত বরণ স্বৈরাচার উৎখাতের পথ প্রশস্ত করেছিল --- বললেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম।***পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনা ও অপর ৯৯ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ।***গাজায় ৬০ দিনের যুদ্ধ বিরতির শর্তসমূহে রাজী ইসরাইল --- বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।***এবং কলম্বোয় তিন ম্যাচের ওডিআই ক্রিকেট সিরিজের প্রথমটিতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০১-০৭-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০১-০৭-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


নানা কর্মসূচির মধ্য দিয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সূচনার বার্ষিকী উদযাপন করছে জাতি।


জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা --- স্বৈরাচার আর যেন মাথাচাড়া দিতে না পারে সেজন্য প্রতি বছর দিবসটি পালনের আহ্বান।


গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নতুন সুযোগকে কাজে লাগাতে হবে --- জুলাই গণঅভ্যুত্থানের সুচনার বার্ষিকীতে বললেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।


সংস্কারবিহীন নির্বাচন মেনে নেবে না জামায়াত --- বললেন জামায়তে ইসলামীর নায়েবে আমীর।


আবু সাঈদের শাহাদাত স্বৈরাচার উৎখাতের পথ প্রশস্ত করেছিল --- বললেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম।


পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনা ও অপর ৯৯ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ।


ইসরাইলের অবরোধে শিশুখাদ্য শেষ হওয়ার ফলে মারা যেতে পারে হাজার হাজার শিশু --- সতর্ক করলেন গাজার চিকিৎসকরা।


এবং আগামীকাল কলম্বোয় তিন ম্যাচের ওডিআই ক্রিকেট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ: ০১-০৭-০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ০১-০৭-০২৫


শিরোনাম

১। প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী --- আলোচনা করেছেন পারষ্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়।

 

২। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপনে আজ থেকে শুরু হচ্ছে সরকারের মাসব্যাপী কর্মসূচি।  

 

৩। আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

৪। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী আচরণবিধির খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন – চেয়েছে জনমত।

 

৫। বায়ুদূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পদক্ষেপ হাতে নিয়েছে সরকার --- জানালেন পরিবেশ উপদেষ্টা।

 

৬। দেশে ২৪ ঘন্টায় রেকর্ড ৪২৯ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত।

 

৭। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুরোধ প্রত্যাখ্যান করে কঠোর অবস্থানে ইরান।

 

৮। এবং আগামীকাল ইয়াঙ্গুনে এএফসি –উইমেন’স এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩০-০৬-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ৩০-০৬-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপনে আগামীকাল থেকে শুরু হচ্ছে সরকারের মাসব্যাপী কর্মসূচি।  


আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


বিভিন্ন সরকারি দপ্তরে খণ্ডকালীন চাকরিতে শিক্ষার্থীদের নিয়োগ করা হবে --- জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা।


বায়ুদূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পদক্ষেপ হাতে নিয়েছে সরকার --- বললেন পরিবেশ উপদেষ্টা।


দেশে ২৪ ঘন্টায় রেকর্ড ৪২৯ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত।


কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে নতুন করে হামলার চিন্তা থেকে সরে আসতে হবে --- জানালো ইরান।


এবং অনূর্ধ-১৮ এশিয়া কাপ হকিতে অংশ নিতে আজ রাতে চীন যাচ্ছে বাংলাদেশ পুরুষ ও নারী দল।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ - ২৯-০৬-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ - ২৯-০৬-২০২৫


আজকের সংবাদ শিরোনাম 


১৬ই জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ই আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হবে -- সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের-- ৮ই আগস্ট বিশেষ দিবস পালন করা হবে না।

 

এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে কর্মস্থলে ফেরার আহ্বান – দেশের জনগণ ও অর্থনীতি রক্ষায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি সরকারের। 

 

ভুয়া মামলা দায়ের এবং নিরপরাধীদের হয়রানি বন্ধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজিত করেছে সরকার – জানালেন আইন উপদেষ্টা।

 

সকল পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শহীদ আবু সাঈদের শাহাদাত দিবসে জুলাই সনদ স্বাক্ষরের আশাবাদ জাতীয় ঐকমত্য কমিশন ভাইস চেয়ারম্যানের।

 

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীকে যথাযথ নিরাপত্তা ও চিকিৎসা প্রদানের নির্দেশ হাইকোর্টের – মূল আসামীসহ পাঁচজন গ্রেফতার। 

 

মার্কিন হামলা সত্ত্বেও ইরান কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে – বললেন জাতিসংঘের পারমানবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান।

 

এবং মিয়ানমারে এএফসি নারী এশীয় কাপ ফুটবলের বাছাইপর্বে বাহরাইনের বিরুদ্ধে ৭-০ গোলে বাংলাদেশের জয়।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ২৮-০৬-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ২৮-০৬-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন  --- বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


আগামী আগস্ট থেকে প্রাথমিকভাবে রাজধানীর পল্টন, ধানমণ্ডি ও উত্তরায় চলবে ব্যাটারি চালিত ই-রিকশা --- জানালেন এলজিআরডি ও সমবায় উপদেষ্টা --- দুর্নীতি রোধে চালকদের লাইসেন্স দেয়া হবে অনলাইনে।


দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ-বান্ধব নতুন ওয়েবসাইট চালু করলো বিডা।  


মৌলিক রাষ্ট্র সংস্কার ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানসহ

১৬ দফা দাবি উত্থাপন ইসলামী আন্দোলন বাংলাদেশের।


আজ তেহরানে ইরান-ইসরাইল যুদ্ধে নিহত সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও অন্যান্যদের জানাজা অনুষ্ঠিত।


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ সেনা নিহত।


এবং কলম্বোতে আজ দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে এক-শূন্যতে সিরিজ জিতে নিলো শ্রীলঙ্কা --- টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ -২৭-০৬-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ -২৭-০৬-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


সামাজিক ব্যবসার মাধ্যমে বর্তমানের হতাশা থেকে বেরিয়ে তাৎপর্যপূর্ণ রূপান্তর ঘটিয়ে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা।


গত তিনটি জাতীয় নির্বাচনের ব্যাপারে অভিযোগ তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার।


নির্বাচনে কারচুপির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আরও চার দিনের রিমান্ডে।


বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব রথযাত্রা শুরু।


ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে ডাকাতদের আস্তানায় পরিণত করতে চেয়েছিলেন, তবে শিক্ষার্থীরা সে ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে --- মন্তব্য বিএনপি নেতা রুহুল কবির রিজভীর।


সাম্প্রতিক মার্কিন ও ইসরাইলি বোমা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে --- জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।


এবং কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস পরাজয় এড়াতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দরকার আরো  ৯৬ রান, হাতে রয়েছে চারটি উইকেট।ো

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ - ২৬-০৬-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ - ২৬-০৬-২০২৫


দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে পরিবশে বান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা।


এ বছরের হজ ব্যবস্থাপনার জন্য ধর্ম মন্ত্রণালয়ের প্রশংসা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের --- আগামী বছরের সুষ্ঠু ব্যবস্থাপনার প্রস্তুতি গ্রহণের নির্দেশ।


সাংবাদিকতার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়নি, হয়েছে অপরাধে প্ররোচণার জন্য --- তাদের জামিনের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা হয়নি --- মন্তব্য আইন উপদেষ্টার।


জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যা মামলার তদন্ত শেষ --- ৩০ জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে।


সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু --- অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখের বেশি পরীক্ষার্থী।


ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আক্রমণ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করা হবে --- হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির।


এবং বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উদযাপিত হচ্ছে আজ।

শনিবার, ৫ জুলাই, ২০২৫

৩০ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে!!  

 ৩০ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে!!  


বয়ঃসন্ধি এর মত ত্রিশের পরের জীবনেরও একটা নাম থাকা উচিত।বুড়িও না, আবার ছুঁড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই সংসারি ছয়/সাত বছর ধরে। দুই-তিন সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময়। কারন, পরিবেশ পরিস্থিতির কাছে ছুঁড়ি হয়ে থাকাটা নিছক হাস্যকর। 


যা পাওয়ার ছিল, আর যা পাওয়া হয় নাই, মনটা সেই হিসেব নিয়ে বসে না চাইতেও। কত ব্যস্ত থাকা যায়, সংসার, রান্নাবান্না, কিংবা অফিসে? দিন শেষে না পাওয়া গুলো কেমন যেন খোঁচাতে থাকে, দিন শেষে মনেহয় কেউ থাকুক, কেউ শুনুক, মনের সব কথা, কোন জাজমেন্ট ছাড়া। এদিকে সংসার, বাচ্চাকাচ্চা করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়, সবাই যার যার জীবনে ব্যস্ত কিংবা ত্রিশ পেরোনো তারাও ব্যস্ততার নাটকই করছে।


ত্রিশ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে। নস্টালজিয়া! কারনে অকারনে শুধু পুরনো কথা মনেহয়। ফেলে আসা শৈশব, তারুন্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ভার্সিটির সোনালি দিনগুলো, তার সাথে প্রথম দেখা, কখনও না ফুরানো কত গল্প, বৃষ্টি বিলাস, যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কস্ট দিয়েছিল, কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে। রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনেহয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলিরেখারা সবে আঁকিবুকি শুরু করেছে, এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের     মত লাগে, পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়ত শাড়ি-গয়নায় মেতে থাকতে চাওয়া মেয়েদের। 


জীবনের অর্ধেকটা পার করে এসে ত্রিশ পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। নাহ, প্রেম করার জন্য প্রেম না। মনেহয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা, আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায়। মনটা আবার সব নতুন করে শুরু করতে চায়। মন নতুন কাউকে চায়না, পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায়। আবার তার চোখের তারা হয়ে থাকার বড় সাধ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই। 


ত্রিশ পেরোনো মেয়ের বাবা-মায়ের কথা খুব মনে পড়ে। সেই জীবনটা খুব মনে পড়ে। প্রতিনিয়ত। অনেকের বাবা, মা হয়তো এতদিনে আল্লাহর কাছে, যাদের আছে, কাছে-দূরে। যা করতে ইচ্ছা করে, তাঁদের জন্য চাইলেই করা যায় না। শুধু মেয়ের বাবা-মা বলে অধিকারবোধ সীমিত করে রাখতে হবে ব্যাপারটা খুব ভাবায়। নিজের সন্তানকে আঁকড়ে অন্যরকম সমাজের প্রত্যাশা করে ত্রিশ পেরোনো মন। 


ত্রিশ পেরোনো মেয়ে বিয়ে করেনি? বাচ্চা হয়নি? ডিভোর্সি?   শুভাকাংখির অভাব নেই। অথচ এই ত্রিশ পেরোনো মেয়ের বাচ্চা হবার পর তার মনের খবর কেউ রাখে না। বিয়ের পর মেয়েটা কিভাবে এডজাস্ট করছে নতুন সংসারে কে কবে জিজ্ঞেস করে! 


আজকাল নতুন শ্লোগান, মেয়েদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের। ত্রিশ পেরোনো মেয়েটা বুঝে যায়, এই ইন্ডিপেন্ডেন্সের সাথেও অনেক কিছু হারাতে হয়। সময় অথবা অর্থ, যে কোন একটাই পাওয়া যায়। আর শুধু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেনডেন্ট হলেই কি সমাজ ইন্ডিপেন্ডেন্স দেয়? মেয়েরা কখনই সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না। 


ত্রিশ পেরোনো মেয়েটার মাঝে মাঝেই খুব একা থাকতে মন চায়। নিজের মত করে, নিজের জন্য। পরমুহূর্তেই সন্তানদের জন্য মন কাঁদে। মায়েরা সবচেয়ে ভয় পায় মৃত্যু। শত অভিমানেও সে বেঁচে থাকতে চায়, তার সন্তানদের জন্য। অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ততদিন। চিৎকার করে কাঁদতে বড় সাধ হয়, সেই কান্না কেউ শুনতে পাবেনা, এমন জায়গা খোঁজার অভিযানেই মনেহয় জীবনটা পার হয়ে যায়। 


ত্রিশের কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে, প্রথমে, হাল্কা, তারপর আস্তে আস্তে গাঢ় হয়। এক সময়, বেশি কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে যায়, মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায়। পান থেক চুন খসতেই যে মেয়ের চোখের পানি, নাকের পানি এক হয়ে যেত, তার নিঃশব্দ কান্না খুব কাছের না হলে কেউ টের পায় না। ত্রিশ পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায়। ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় মনটা কি চায়।


ত্রিশ পেরোনো শরিরটাও আগের মত সাপোর্ট দেয় না। দুই/তিনবার করে আট/নয় দিন না, নয় মাস পেটে রাখা সহজ নয়। অপারেশনের এর ধকল, মেরুদন্ডে দেয়া ইঞ্জেকশন শরিরটাকে অকেজো করে দেয়। ভাঙ্গা কোমর নিয়ে দিব্যি রান্নাবান্না, বাচ্চার দেখাশোনা, ঘরের-বাইরের কাজ, জার্নি সব করে যায়। সবার বাসায়ই বয়ঃজেষ্ঠ কেউ না কেউ থাকেন, অসুস্থ। তাঁদের অসুস্থতার কাছে নিজের কষ্ট গুলো নস্যি ভেবেই মেয়েগুলা কষ্ট সহ্য করে। কিংবা কে কি ভাবল সেই চিন্তা। পুরো পরিবারের খেয়াল রাখা মেয়েটাও চায় কেউ বলুক, আজকে কেমন আছো?তুমি অনেক কষ্ট করো।  তোমার মনটা কেমন আছে আজ? অথবা মলিন দেখাচ্ছে, কি হয়েছে? 


 ত্রিশ পেরোনো মেয়ের মন চায় কারো উপর দাবী খাটাতে অথচ ত্রিশ পেরোলেই সে বুঝতে পারে, মেয়েদের কারো উপর দাবী রাখতে নেই। ত্রিশ পেরোনো মেয়েগুলো যত্ন চায়, তারা চায় কেউ তার মনের যত্ন করুক…

সংগৃহীত

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...