এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১৬ জুলাই, ২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১২-০৭-২০২৫ খ্রি.

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ১২-০৭-২০২৫ খ্রি.

আজকের শিরোনাম:

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারে সরকার কঠোর অবস্থানে।

বাংলাদেশ - যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে; ঢাকা – ওয়াশিংটন মতৈক্য।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ৪ দিনের সফরে এখন ঢাকায় – বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়তার প্রতিশ্রুতি।

শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আঞ্চলিক পরিচালক পদ থেকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বৈষম্যহীন সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় নাগরিক পার্টি – বললেন দলের আহ্বায়ক।

গতমাসে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার প্রাথমিক তদন্তে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বিচ্ছিন্নতার ত্রুটি চিহ্নিত।

ডাম্বুলায় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশ স্বাগতিক শ্রীলংকার মোকাবেলা করবে।

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১১-০৭-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ১১-০৭-২০২৫

আজকের শিরোনাম

ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার তৃতীয় ও শেষ দিন আজ।

১১ই জুলাইকে প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সংবিধানের মূলনীতি হিসেবে জুলাই সনদ অন্তর্ভূক্ত করার আহ্বান বিভ্রান্তিকর --- মন্তব্য বিএনপি নেতা রুহুল কবির রিজভীর।

ইতিহাসের একটি বিশেষ সময় অতিবাহিত করছে দেশ --- বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।

 বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করা হলো নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র --- যশোরে পথসভায় বললেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক।

চলতি বছরে হাইতিতে সংঘর্ষে এ পর্যন্ত নিহত তিন হাজারেরও বেশি মানুষ।

ফেনী ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি।

এবং ঢাকায় সাফ অনুর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে  ৯-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১১-০৭-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১১-০৭-২০২৫

আজকের শিরোনাম :

 ১। চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার শুরু --- দোষ স্বীকার করে রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

২। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ --- পাসের হার ৬৮ দশমিক চার-পাঁচ।

৩। উপদেষ্টা পরিষদের সভায় দুই অধ্যাদেশ ও তিন প্রস্তাব অনুমোদন।

৪। বাণিজ্য জোরদার ও রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি চীন ও কানাডার ।  

৫। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে ৮২ জনের মৃত্যু।

৬।  এবং আজ ঢাকায় শুরু হবে সাফ অনুর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১০-০৭-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১০-০৭-২০২৫

আজকের শিরোনাম:

*   আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।

*  প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ --- থিম্পুকে ঢাকার দেওয়া সুবিধার সর্বোচ্চ সদ্ব্যবহার করার আহ্বান।   

*   চব্বিশের জুলাই গণআন্দোলন নির্মূলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা --- বিবিসি আই এর অনুসন্ধান প্রতিবেদনে প্রকাশ।

*  এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ।

*   আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পক্ষে যারা কাজ করেছে তাদের প্রত্যেকের শাস্তি হওয়া প্রয়োজন --- মন্তব্য বিএনপি মহাসচিবের।

*  জনগণের পক্ষে বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তোলার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক।        

* গাজায় যুদ্ধ বিরতি চুক্তিতে পৌঁছাতে ১০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে সম্মত হামাস।  

*  এবং পাল্লেকেলেতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার বিরুদ্ধে আজ মাঠে নামবে বাংলাদেশ

সকাল ৭টার সংবাদ তারিখ : ০৯-০৭-২০২৫

সকাল ৭টার সংবাদ

তারিখ : ০৯-০৭-২০২৫

আজকের সংবাদ শিরোনাম :

বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বর্ধিত শুল্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ভালো কিছু আসবে --- আশাবাদ অর্থ উপদেষ্টার।

গত তিনটি নির্বাচনকে বৈধতা প্রদানকারী বিদেশি পর্যবেক্ষকদের পরবর্তী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হবে না --- জানালেন সিইসি 

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় পদযাত্রা করেছে এনসিপি

গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় ৯৫ জন ফিলিস্তিনি নিহত

এবং পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ওয়ানডে ক্রিকেট ম্যাচে বাংলাদেশকে  ৯৯ রানে হারিয়ে ২-১ এ সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৭-০৭-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০৭-০৭-২০২৫

আজকের সংবাদ শিরোনাম

উপজেলা পর্যায়ে নিম্ন আদালত সম্প্রসারণ এবং জরুরি অবস্থা জারি সংক্রান্ত বিদ্যমান বিধান পরিবর্তনে রাজনৈতিক দলগুলো সম্মত- জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরবে --- আশাবাদ বিএনপি মহাসচিবের।

দেশ গঠনে কারো সঙ্গে আপস করবে না এনসিপি --- তেসরা আগস্ট নতুন বাংলাদেশের রূপরেখা সম্বলিত ইশতেহার ঘোষণা করা হবে --- জানালেন দলটির আহ্বায়ক।

দেশে সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি হ্রাস --- অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে- মন্তব্য প্রেস সচিবের।

চলতি বছর দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ --- দুই-তৃতীয়াংশ মানুষ কর্মক্ষম --- জাতিসংঘ জনসংখ্যা তহবিলের বার্ষিক প্রতিবেদনে প্রকাশ।

চলতি সপ্তাহে ইসরাইল ও হামাসের যুদ্ধ বিরতি চুক্তিতে পৌঁছানোর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে- মার্কিন প্রেসিডেন্টের আশাবাদ।

এবং চীনের দাঝুতে অনুর্ধ্ব -১৮ এশিয়া কাপ নারী হকিতে হংকংকে তিন-শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৬-০৭-২০২৫ রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৬-০৭-২০২৫ রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৬-০৭-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০৬-০৭-২০২৫

আজকের সংবাদ শিরোনাম

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে আজ পালিত হলো পবিত্র আশুরা --- শান্তিপূর্ণভাবে বের হয় ঐতিহাসিক তাজিয়া মিছিল।

মুসলিম বিশ্বকে সহায়তার জন্য ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধান উপদেষ্টার।

দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই --- মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার --- জানালেন মালয়েশিয়া ফেরত তিনজন জঙ্গী নয়।

নির্বাচন বিলম্বকারীরা গণতন্ত্র ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী --- বললেন বিএনপি মহাসচিব।

দেশের সীমান্ত রক্ষায় এনসিপি বদ্ধপরিকর --- সীমান্তে কোনো দেশের আগ্রাসন মেনে নেয়া হবে না --- জানালেন দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম।

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে চুক্তির সর্বশেষ প্রস্তাবে হামাসের সঙ্গে আলোচনায় সম্মত ইসরাইল।

এবং আজ দাঝুতে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নশিপে স্বাগতিক চীনকে

৫-২ গোলে হারালো বাংলাদেশ পুরুষ দল।

সকাল ৭টার সংবাদ, তারিখ ০৬-৭-২৫

 সকাল ৭টার সংবাদ, তারিখ ০৬-৭-২৫

আজকের শিরোনাম : 

১। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। 

২। জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করতে হবে -- বললেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। 

৩। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা ভবিষ্যতে কোনো জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না -- বললেন অ্যাটর্নি জেনারেল।

৪। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান।

৫। দেশে গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে -- জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

৬। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ এ মাসের শেষে কিংবা আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে –-আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউসনের আশাবাদ।

৭। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য কাতারে মধ্যস্থতাকারী দল পাঠাচ্ছে ইসরাইল –-- নিশ্চিত করলেন বেনইয়ামিন নেতানিয়াহু।

৮। এবং কলম্বোয় দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে  শ্রীলংকাকে ১৬ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এক-একে সমতা আনলো বাংলাদেশ।

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...