এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ  ১১-০৮ ২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ  ১১-০৮ ২০২৫


আজকের সংবাদ শিরোনাম


তিনদিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা --- আগামীকাল দ্বিপক্ষীয় বৈঠক।


ইভিএম বাতিল ও ‘না’ ভোটের বিধান রেখে নির্বাচনী আচরণবিধির খসড়া সংশোধন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ৮০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে --- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আগামীকাল প্রায় ৫ হাজার যুবক-যুবতী পাচ্ছেন ৪৭ কোটি ২৬ লাখ টাকার বেশি যুব ঋণ।


নির্বাচিত হলে জনগণ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালনা করবে বিএনপি- বললেন দলের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত অস্ট্রেলিয়াসহ বিশ্বের তিন-চতুর্থাংশ দেশ।


এবং আগামীকাল ত্রিনিদাদে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করবে পাকিস্তান।

সকাল সাতটা ১১/০৮/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

...................................................


* তিন দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা – পাঁচ সমঝোতা স্মারক ও তিন অতিরিক্ত নোট সইয়ের সম্ভাবনা


* হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ -- মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার নয়শো। 


* গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার চার্জশিট খুব শিগগিরই দেওয়া হবে -- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা 


* নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি – ভ্রাম্যমান ট্রাকে মিলছে তেল, চিনি ও ডাল


* বিএনপিকে জনগণের কাছে নিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানালেন তারেক রহমান


* গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার পাঁচ কর্মী নিহত


* এবং হারারেতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে  হারিয়ে শিরোপা জয় বাংলাদেশের


সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১০-০৮-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ১০-০৮-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


তিন দিনের সরকারি সফরে আগামীকাল মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা -- এই সফরে অভিবাসন ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে। 


খসড়া ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন -- মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার নয়শো।


আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা সরকারের।


অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে দেশের অর্থনীতি -- মন্তব্য সিপিডির।


গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার চার্জশিট খুব শীঘ্রই জমা দেওয়া হবে -- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


দেশের নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি – ভ্রাম্যমান ট্রাকে মিলছে তেল, চিনি ও ডাল।


গাজা দখলের ইসরাইলি পরিকল্পনা আলোচনার জন্য জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ -- ইসরাইলি হামলায় ৩৯ ফিলিস্তিনি নিহত।


এবং হারারেতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে ২৭০ রানের জয়ের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ।

সকাল ৭টার বাংলা সংবাদ তারিখ : ১০ আগস্ট ২০২৫

 সকাল ৭টার বাংলা সংবাদ

তারিখ : ১০ আগস্ট ২০২৫


আজকের সংবাদ শিরোনাম

...................................................


* আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে --- জানালেন সিইসি --- আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।


* যেসব স্থলবন্দর থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না, সেগুলো বন্ধ করে দেওয়া হবে --- বলেছেন  নৌ-পরিবহন উপদেষ্টা।


* প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করলো মালয়েশিয়া।


* ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আজ --- দৈনিক  প্রতি ট্রাকে পাঁচশো জনের জন্য হবে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি।  


* দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, বিএনপির কাছে ভালো কিছুর পরিবর্তন প্রত্যাশা করে দেশবাসী।  


* গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতে পাঁচটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ভারত --- নতুন দিল্লীর দাবি প্রত্যাখ্যান ইসলামাবাদের।


* এবং আজ হারারেতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ --- লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ০৯-০৮-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ০৯-০৮-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে --- জানালেন সিইসি --- আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।  


যেসব স্থলবন্দর থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না, সেগুলো বন্ধ করে দেওয়া হবে --- বললেন  নৌ-পরিবহন উপদেষ্টা।


প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করলো মালয়েশিয়া।


ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে দৈনিক ট্রাক প্রতি পাঁচশো জন মানুষের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল।


জনগণের প্রত্যাশা পূরণে সুখী-সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।


জাপানের নাগাসাকিতে আণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী আজ --- বিশ্বজুড়ে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান।


গাজা দখলে নেওয়ার ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইউরোপ, আরব ও বিভিন্ন মুসলিম দেশ।


এবং আগামীকাল হারারেতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ --- লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ।

সকাল সাতটা ৯/০৮/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

...................................................


* ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে এক বছর পূর্ণ করলো অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার


* স্বৈরাচার সরকারের লুটপাট ও অর্থ পাচারের ফলে বিধ্বস্ত দেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়িয়েছে গত এক বছরে – অর্জন করেছে দৃশ্যমান সাফল্য


* জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে পরিবর্তনের একটি বড় সুযোগ তৈরি হয়েছে --- বললেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি


* অন্তর্বর্তী সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ --- মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের


* আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে দেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব --- বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান


* দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার


* ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আগামী শুক্রবার আলাস্কায় বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া


* এবং হারারেতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেট টুর্নামেন্টের লিগ পবের্র শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ১৬০ রানে পরাজিত করেছে বাংলাদেশ

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৮-০৮-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০৮-০৮-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি আজ।


স্বৈরাচার সরকারের লুটপাট ও অর্থ পাচারের ফলে বিধ্বস্ত দেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়িয়েছে গত এক বছরে –-- অর্জন করেছে দৃশ্যমান সাফল্য।


জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে পরিবর্তনের একটি বড় সুযোগ তৈরি হয়েছে --- বললেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।


অন্তর্বর্তী সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ --- মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের।


আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে দেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্রে গড়ে তোলা সম্ভব --- বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার।


গাজা দখলের পরিকল্পনা ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় অনুমোদন --- পরিকল্পনাটি অবিলম্বে বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের --- যুক্তরাজ্য, চীন ও তুরস্কের উদ্বেগ।


এবং এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচে ৮-শূন্য গোলের বিশাল ব্যবধানে পূর্ব তিমুরকে পরাজিত করেছে বাংলাদেশ।

সকাল সাতটা ৮/০৮/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

..................................................


* ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি আজ।


* প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত --- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে শুল্ক কমানোয় বাণিজ্য উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন।


* দ্বিতীয় অধ্যায় শুরু করেছে অন্তর্বর্তী সরকার, প্রথম ও প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন আয়োজন --- বৈঠক শেষে ব্রিফিংয়ে জানালেন প্রেস সচিব।

 

* ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি পেল নির্বাচন কমিশন --- ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা।

 

* গণঅভ্যুত্থানকালে আশুলিয়ায় ছয় জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশনের শুনানি শেষ --- আসামি পক্ষের শুনানি ১৩ই আগস্ট।


* জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় জানালার কার্নিশে যুবককে গুলির ঘটনায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল।

 

* লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় ছয়জনের মৃত্যু।


* এবং আজ হারারেতে ত্রি-দেশীয় অনূর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেট টুর্ণামেন্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

সকাল সাতটার সংবাদ শিরোনাম ৭/০৮/২০২৫

 আজকের শিরোনাম

.....................................


* প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডস দূতাবাসের বিদায়ী মিশন প্রধানের সাক্ষাৎ --- গণঅভ্যুত্থান পরবর্তী দেশ পরিচালনায় অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা।


* জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি।


*ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন, তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের দুই মাস আগে  --- জানালেন সিইসি।


*আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শুরু --- ৩০ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-দুই এর।


*জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির বিজয় র‌্যালী --- জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।


*জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে --- দাবি এনসিপির।


*ভারতীয় পণ্যের ওপর বিদ্যমান শুল্কের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।


*এবং এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারালো বাংলাদেশ --- যুব ও ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন।

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৬-০৮-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০৬-০৮-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডস দূতাবাসের মিশন প্রধানের সাক্ষাৎ --- গণঅভ্যুত্থান পরবর্তী দেশ পরিচালনায় অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা।


আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন, তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের দুই মাস আগে  --- জানালেন সিইসি।


জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শুরু --- ৩০ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-দুই এর।


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির বিজয় র‌্যালী --- জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।


জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে --- দাবি এনসিপির।


যথাযোগ্য মর্যাদায় দেশে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস পালিত।  


জাপানের হিরোশিমায় আণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকীতে আজ ভয়াবহ সেই ঘটনা স্মরণ করছে দেশটি।


এবং এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারালো বাংলাদেশ --- হারারেতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...