এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

চাকুরিজীবীদের জন্য অবশ্য পালনীয়:,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 চাকুরিজীবীদের জন্য অবশ্য পালনীয়:

১. সর্বাবস্থায় নিজের ব্যক্তিত্ব বজায় রাখবেন 

২. দেরীতে অফিসে যাবেন না

৩. ঠুনকো অজুহাতে আগেভাগে বা তড়িঘড়ি করে অফিস থেকে বের হবেন না

৪. প্রয়োজনীয় কাজ অনিষ্পন্ন  রাখবেন না

৫.  মন্থরগতিতে কাজ করবেন না অর্থাৎ ঠেলাগাড়ি ধরনের হবেন না

৬. বিনা প্রয়োজনে ছুটি ভোগ করবেন না

৭. খোঁড়া অজুহাত থেকে বিরত থাকবেন

৮. মিথ্যা তথ্য সরবরাহ করবেন না

৯. মিথ্যা কথা বলবেন না

১০. প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দিবেন  

১১. কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করবেন না

১২. অনুচিত কথা চালাচালি করবেন না

১৩.  এক সহকর্মীকে কাছে রেখে থেকে অন্য সহকর্মীর সঙ্গে কানাকানি করবেন না

১৪. ব্যক্তি স্বার্থে প্রতিষ্ঠানে দলাদলি তৈরি করবেন না

১৫. প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের চামচামি করবেন না

১৫. কারও কান কথায় গুরুত্ব দিবেন না

১৬. সহকর্মীদের অনুপস্থিতে তার ভুলসমূহ কর্তাব্যক্তিদের বলে কৃতিত্ব জাহির করার চেষ্টা করবেন না

১৭. আপনি সব বোঝেন বা জানেন এমন ভাব ধরবেন না

১৮. সবকাজের কাজি সাজতে যাবেন না

১৯. সদা সত্য বলা ও সৎসাহস পোষণের চেষ্টা করবেন 

২০. যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন, ঐ প্রতিষ্ঠানকে অন্যের মনে  করবেন না


সুস্থ্য জীবন যাপনের চেষ্টা করবেন 

তাহলেই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৮-১১-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৮-১১-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার --- বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।  


দেশ অস্থিতিশীল হলে পরাজিত, ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে --- দলের নেতাকর্মীদের সতর্ক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


পাবনার নগরবাড়িতে দেশের সর্ববৃহৎ, আধুনিক নদী বন্দর টার্মিনাল কমপ্লেক্সের উদ্বোধন।


দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানীতে যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো ছয় লেনের টিটিপাড়া আন্ডারপাস।


ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও সমাজের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার।


গণহত্যার অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির

৩৬ কর্মকর্তার বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি।


এবং আজ ঢাকায় শুরু হলো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ --- অংশ নিচ্ছে ৩০টি দেশ।

সকাল সাতটার সংবাদ শিরোনাম ০৮/১১/২০২৫০


সকাল সাতটার সংবাদ শিরোনাম ০৮/১১/২০২৫

 * ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের শতভাগ প্রস্তুতি সম্পন্ন

করেছে নির্বাচন কমিশন --- বাসসকে জানালেন নির্বাচন কমিশনার আব্দুর

রহমানেল মাছউদ।


*  জাতীয় নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা পতিত স্বৈরাচারের

দোসর --- মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের।


 * নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ---

৭ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে

ঐক্যবদ্ধ থাকার আহ্বান দলের মহাসচিবের।


* দেশকে নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন বাংলাদেশ

জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।


*  জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পরই এনসিপি নির্বাচনের দিকে অগ্রসর হবে

--- বললেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।


*  গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও একজন ইসরাইলি জিম্মির

দেহাবশেষ হস্তান্তর করেছে হামাস।


* এবং হংকং আন্তর্জাতিক সিক্সেস টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে

আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ:  ০৭-১১-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ:  ০৭-১১-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন --- বাসসকে জানালেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।


জাতীয় নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা পতিত স্বৈরাচারের দোসর --- মন্তব্য  প্রধান উপদেষ্টার প্রেস সচিবের।


নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি ---৭ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দলের মহাসচিবের।


দেশকে নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।


জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পরই এনসিপি নির্বাচনের দিকে অগ্রসর হবে --- বললেন দলের আহ্বায়ক  নাহিদ ইসলাম।


গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও জরুরি ত্রাণ সহায়তা পৌঁছোতে বাধা দিচ্ছে ইসরায়েল --- অভিযোগ জাতিসংঘের।


এবং হংকং আন্তর্জাতিক সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে শ্রীলংকাকে ১৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ০৭-১১-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ০৭-১১-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

 

* জুলাই জাতীয় সনদের ঐকমত্যের বিষয়গুলোর আইনানুগ বাস্তবায়ন ও যথাসময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রতি আহ্বান জানালো বিএনপি

 

* নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি দলের স্মারকলিপি প্রদান

 

* আগামী জাতীয় নির্বাচনে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে ১৪ দফা প্রস্তাবনা পেশ করলো দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠী

 

* ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ --- ৭ই নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের

 

* এবং বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৬-১১-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৬-১১-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ।


নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি দলের স্মারকলিপি প্রদান।


আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে ১৪টি প্রস্তাবনা দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর। 


৭ই নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ।


ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে করা দুদকের মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি গ্রহণ সমাপ্ত।


টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে ১১৪ জনের প্রাণহানি।


এবং ফয়সালাবাদে সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে  পাকিস্তানের বেঁধে দেওয়া জয়ের জন্য ২৭০ রানের লক্ষ্যে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।

সকাল ৭টার সংবাদ  তারিখ : ০৬-১১-২০২৫

 সকাল ৭টার সংবাদ 

তারিখ : ০৬-১১-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

...................................................

* প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন হস্তান্তর---জননিরাপত্তার স্বার্থে ঢাকার বাইরে বিমান প্রশিক্ষণ পরিচালনার সুপারিশ


* চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলার ঘটনায় সরকারের নিন্দা---দ্রুত তদন্তের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা


* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা


* জুলাই যোদ্ধাদের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনকালে নিরপেক্ষ ও সততার সঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার আহ্বান


* দেশে ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু


* যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে কার্গো বিমান বিধ্বস্ত --- নিহত অন্তত ১১


* এবং ফয়সালাবাদে আজ দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকা

বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

কিডনি পাথরের রহস্য ফাঁস: আপনার অন্ত্রের (Gut) ভেতরেই কি সেই আসল "খলনায়ক"?

 🔰কিডনি পাথরের রহস্য ফাঁস: আপনার অন্ত্রের (Gut) ভেতরেই কি সেই আসল "খলনায়ক"? 😱🪨


আপনার অসহ্য কোমরের ব্যথা! বারবার বমি বমি ভাব, আর প্রস্রাবে রক্ত! আপনি হয়তো ভাবছেন, "এ তো শুধু ক্যালসিয়াম আর জলের অভাব!" 😩


⚠️ কিন্তু সাবধান! আপনার এই "পাথর" তৈরির কারখানায় আসল হাতটি কিন্তু আপনার পিত্তথলির মতো কিডনিরও বন্ধু—সেই পুরনো 'মাস্টারমাইন্ড' আপনার পেট বা Gut! 🧐🤝


পিত্তথলির মতো, কিডনির ভবিষ্যৎও আপনার অন্ত্রের গুপ্তচর চক্র বা Gut-Kidney Axis-এর হাতে! 

চলুন, জেনে নেওয়া যাক এই 'নীরব শত্রুতা'র সম্পূর্ণ রহস্য।


🔰🗺️ "শরীর নামক শহরে" কিডনি পাথরের জন্মকথা 👇

কিডনি (Kidney) হলো আমাদের শরীরের "প্রধান ফিল্টারেশন প্ল্যান্ট" বা "বর্জ্য নিষ্কাশন কেন্দ্র"। এর কাজ রক্তকে পরিষ্কার করে অতিরিক্ত জল ও বর্জ্য পদার্থ (যেমন ইউরিয়া, অক্সালেট, ইউরিক অ্যাসিড) প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া।

কিন্তু এই নিষ্কাশন কেন্দ্রে যখন বর্জ্য পদার্থগুলি অতিরিক্ত পরিমাণে ঘন হয়ে স্ফটিক বা পাথর তৈরি করে, তখনই শুরু হয় আসল সমস্যা।


বেশিরভাগ কিডনি পাথর তৈরি হয় ক্যালসিয়াম অক্সালেট দিয়ে। আর এই অক্সালেট (Oxalate) হলো সেই প্রধান উপাদান, যা আপনার Gut-এর সঙ্গে সরাসরি যুক্ত!


🔰💥 Gut–Kidney Axis: 'পাথর' তৈরির গোপন চক্র ⚔️

আপনার অন্ত্র বা Gut হলো অক্সালেটকে নিষ্ক্রিয় করার প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা। যখন আপনার পেটে খারাপ ব্যাকটেরিয়ার বাড়াবাড়ি হয় (Dysbiosis), তখনই এই সিস্টেমে বিপর্যয় নামে:


১. 🦠 অক্সালেটের বাড়াবাড়ি: "পরিষ্কারক ব্যাকটেরিয়ার" পলায়ন!

আমাদের অন্ত্রে এক বিশেষ ধরনের "পরিষ্কারক ব্যাকটেরিয়া" থাকে, যার নাম Oxalobacter formigenes (এবং আরও কিছু ভালো ব্যাকটেরিয়া)। এদের কাজ হলো:

খাবার থেকে আসা অক্সালেট-কে ভেঙে দেওয়া ও নষ্ট করে দেওয়া।

ফলে, রক্তে এবং প্রস্রাবে অক্সালেটের মাত্রা বাড়ে না।


কিন্তু! যখন আপনার Gut-এ অতিরিক্ত অ্যান্টিবায়োটিক, খারাপ খাবার বা প্রদাহের কারণে Dysbiosis হয়, তখন এই "পরিষ্কারক ব্যাকটেরিয়ারা" কমে যায় বা মরে যায়। 


ফলাফল?

অক্সালেট আর ভাঙে না, সরাসরি অন্ত্র থেকে রক্তে শোষিত হয়।

রক্তের মাধ্যমে কিডনিতে পৌঁছায় এবং ক্যালসিয়ামের সাথে মিশে পাথর তৈরি করে। একেই বলে Hyperoxaluria (অতিরিক্ত অক্সালেট)।


২. 🚨 লিকি গাট (Leaky Gut) ও বিষের অনুপ্রবেশ:

পিত্তথলির মতোই, যখন আপনার অন্ত্রের দেয়াল ক্ষতিগ্রস্ত হয় (Leaky Gut), তখন:

অন্ত্রের ক্ষতিকর টক্সিন ও অন্যান্য বিষাক্ত পদার্থ রক্তে মিশে কিডনির সিস্টেমে চলে যায়।

এই বিষাক্ত উপাদানগুলো কিডনিতে প্রদাহ (Inflammation) তৈরি করে এবং পাথরের জন্মকে আরও ত্বরান্বিত করে।


৩. 💸 হজমের গোলমাল ও জলের অভাব:

ক্রনিক ডায়রিয়া বা Inflammatory Bowel Disease (IBD)-এর মতো হজমজনিত সমস্যা থাকলে:

শরীর দ্রুত পানিশূন্য হয়ে যায় (Dehydration), যা পাথর তৈরির একটি প্রধান কারণ।


এছাড়াও, চর্বি (Fat) হজমে গোলমাল হলে, সেই হজম না হওয়া চর্বি অন্ত্রের ক্যালসিয়ামকে আটকে দেয়। ফলে মুক্ত অক্সালেটের মাত্রা আরও বেড়ে যায়, যা সহজে শোষিত হয়ে কিডনিতে পৌঁছায়!


🌿🔰✅ কিডনি পাথর প্রতিরোধে ৫ ধাপের Gut মেরামত!

কিডনি পাথর প্রতিরোধের আধুনিক উপায় শুরু হোক পেট (Gut) মেরামত দিয়ে! Gut সুস্থ থাকলে, অক্সালেটের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং পাথর তৈরির প্রবণতা কমবে।


🔰 ধাপ ১: "অক্সালেট-ডিটেক্টিভ"দের ফিরিয়ে আনুন 🦸

অক্সালেট-হজমের জন্য উপকারী ব্যাকটেরিয়াদের বাঁচান।

🔹প্রোবায়োটিকস: ভালো মানের প্রোবায়োটিক বা ঘরে পাতা টক দই, কেফির খান (যা ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াবে)।

Butyrate-উৎপাদনকারী খাবার: 🔹ফাইবার-সমৃদ্ধ খাবার, যেমন ওটস, রসুন, পেঁয়াজ, কাঁচাকলা (যা শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড Butyrate তৈরি করে, যা অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে)।


🔰 ধাপ ২: কিডনি-বান্ধব খাবার 🥦

🔸অক্সালেটের পরিমাণ নিয়ন্ত্রণ করুন:

অক্সালেট-সমৃদ্ধ খাবারগুলি অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন (যেমন: পালং শাক, বিট পাতা, চকোলেট, বাদাম)।

🔹ক্যালসিয়াম ও অক্সালেটকে একসঙ্গে খান: উচ্চ অক্সালেটযুক্ত খাবারের সঙ্গে ক্যালসিয়াম-সমৃদ্ধ খাবার (যেমন দই, পনীর) খান, যাতে অক্সালেট অন্ত্রেই ক্যালসিয়ামের সঙ্গে বেঁধে গিয়ে শরীর  বেরিয়ে যায়।


🔰 ধাপ ৩: পানীয়ের "পাওয়ার হাউস" চালু করুন 🔋

🔹পর্যাপ্ত জল: দিনে অন্তত ২.৫-৩ লিটার জল পান করুন। জল প্রস্রাবকে পাতলা রাখে এবং পাথর তৈরির সুযোগ দেয় না।

🔹লেবুর রস: লেবুতে থাকা সাইট্রেট পাথরের স্ফটিক তৈরি হতে বাধা দেয়। তাই রোজ খাবারে লেবুর  রস ও কিছু টক জাতীয় খাবার রাখুন।


🔰 ধাপ ৪: "লিকি গেট" (Leaky Gut) মেরামত করুন 💪

🔹প্রদাহ কমায়: ওমেগা-৩ (ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, ছোট মাছ) এবং গ্লুটামিন সমৃদ্ধ হাড়ের স্যুপ (Bone Broth) খান।

🔸ট্রান্স ফ্যাট/প্রসেসড ফ্যাট এবং অতিরিক্ত চিনি পুরোপুরি এড়িয়ে চলুন (এগুলো Gut-এর প্রদাহ বাড়ায়)।


🔰 ধাপ ৫: হজমে ও পেটের সমস্যার মূল কারণ সারান 🌱

ডায়রিয়া, IBS ও IBD-এর মতো ক্রনিক হজম সমস্যা এবং পেটের যেকোনো রোগ থাকলে সেটার চিকিৎসা করুন।


একেবারে ইমারজেন্সি না হলে, কারণে ও অকারণে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করুন, যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াদের মেরে ফেলে।


🔰📢 শেষ কথা: শুধু পাথর ভাঙলেই মুক্তি মেলে না!

কিডনি পাথর হওয়া মানেই আপনার Gut-Kidney Axis-এ গোলমাল চলছে। একবার পাথর ভাঙা বা বের করে দিলেই সমস্যার মূল কারণ থেকে যায়।

তাই, শুধু অপারেশন বা ওষুধ নয়—আপনার লক্ষ্য হওয়া উচিত: Gut মেরামত করে শরীরকে এমনভাবে সুস্থ রাখা, যাতে আর কারো পাথর তৈরি হওয়ার পরিবেশ সৃষ্টি না হয়।

 

কারণ, আপনার সুস্থ অন্ত্রই কিডনি পাথরের স্থায়ী মুক্তি নিশ্চিত করতে পারে! 💚


🔰🔑 আপনার করণীয়: এখনই অ্যাকশন নিন! 👇

যদি বারবার কিডনি পাথরের সমস্যা হয় বা পেটের গোলমাল সারতেই না চায়, তবে:

আলট্রাসনোগ্রাফি ও প্রস্রাবের মাধ্যমে পাথরের ধরন ও অবস্থা নিশ্চিত হন।

🍃Gut-First পদ্ধতি শুরু করুন: উপরে দেওয়া ৫টি ধাপ মেনে আপনার অন্ত্রের স্বাস্থ্য ও অক্সালেট নিয়ন্ত্রণ করুন।

🍃সমন্বিত চিকিৎসার সন্ধান: ডায়েট, লাইফস্টাইল পরিবর্তন এবং ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে সমস্যার মূলে গিয়ে স্থায়ী সমাধানের জন্য অভিজ্ঞ হলিস্টিক হেলথ সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন।


"আপনার অন্ত্রকে ভালোবাসুন, আপনার কিডনি আজীবন শান্তিতে থাকবে! ☘️💚"


📚তথ্য গবেষণা ও সংকলনে—©️

Muhammad_Nasim_Hossain

বিবৃতি বাংলাদেশ বেতার 06/11/2025

 চট্টগ্রাম-৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে সহিংস হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার তীব্র নিন্দা জানাচ্ছে।


সিএমপির তাৎক্ষণিক তদন্তে পাওয়া গেছে, জনাব এরশাদ উল্লাহ এই হামলার টার্গেট ছিলেন না; বিক্ষিপ্তভাবে ছোড়া একটি গুলি তাঁর শরীরে এসে বিদ্ধ হয়। সরকার এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এবং গুলিতে আহত জনাব এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করছে।


সরকার এই অপরাধমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ জানাচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল প্রার্থী এবং নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। 


দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূস। আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। সিএমপি ইতোমধ্যেই হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।


অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন যেন শান্তি, মর্যাদা ও ন্যায্যতার পরিবেশে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।


সারাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অন্তবর্তীকালীন সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।


বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতির মাধ্যমে নিন্দা জানানো হয়েছে।


নিউজ ডেস্ক

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৫-১১-২০২৫ খ্রি:

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৫-১১-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:

প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন হস্তান্তর --- জননিরাপত্তার স্বার্থে ঢাকার বাইরে বিমান প্রশিক্ষণ পরিচালনার সুপারিশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জুলাই যোদ্ধাদের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনকালে নিরপেক্ষ ও সততার সঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার আহ্বান।

সিইসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের বৈঠক --- জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের দাবি।  

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১৫ই নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করবে এনসিপি --- জানিয়েছেন দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম।

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি।

এবং রাজশাহীতে তৃতীয় একদিনের আন্তর্জাতিক যুব ক্রিকেট ম্যাচে আফগানিস্তান অনূর্ধ-১৯ দলের কাছে ১০২ রানে হারলো বাংলাদেশ।

নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন

 নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন 🌺 আমাদের শরীরের প্রতিটি অংশই অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট এবং জটিল, বিশেষ করে যখন ...