এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২৮-১১-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৮-১১-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিত্সা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ --- দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে  দোয়া প্রার্থনা প্রধান উপদেষ্টার।


বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তিতে সারাদেশে অনুষ্ঠিত হলো বিশেষ দোয়া ও মোনাজাত।


বাংলাদেশে পাটভিত্তিক পণ্য উৎপাদনে বিনিয়োগে আগ্রহ চীনের।


আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে  --- জানালেন আইন উপদেষ্টা।


ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো জাতি --- বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সিরিয়ার দামেস্কে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৩ জন নিহত।


এবং চীনে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে বাহরাইনকে দুই-এক গোলে পরাজিত কোরে বাংলাদেশের টানা চতুর্থ জয়।

সকাল সাতটার সংবাদ  তারিখ: ২৯-১১-২০২৫

 সকাল সাতটার সংবাদ 

তারিখ: ২৯-১১-২০২৫


আজকের সংবাদ শিরোনাম 


* সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ --- দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা প্রধান উপদেষ্টার।


* বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তিতে সারাদেশে অনুষ্ঠিত হলো বিশেষ দোয়া ও মোনাজাত।


* বাংলাদেশে পাটভিত্তিক পণ্য উৎপাদনে বিনিয়োগে আগ্রহ চীনের


* আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে --- জানালেন আইন উপদেষ্টা।


* ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো জাতি --- বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


* শ্রীলঙ্কায় আকষ্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৮০-তে উন্নীত


* এবং চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ সফররত আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সদকার জন্য কিছু সুন্দর টিপস—

 সদকার জন্য কিছু সুন্দর টিপস—


১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।


২. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন।


৩. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।


৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।


৫. বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন। একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে।


৬. আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো।


৭. আপনার বাড়ির আশপাশে যদি কোন নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।


৮. কোন মসজিদে কোরআন শরীফ দিন, যে কোন ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য ১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।


৯. আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।


১০. আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন।


১১. অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা।


১২. ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।


১৩. কাউকে এক অক্ষর হলেও দীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে।


১৪. সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দীন শিক্ষা দিতে থাকবে, হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে,

© ফেইসবুক থেকে নেওয়া 

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২৮-১১-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৮-১১-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিত্সা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ --- দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে  দোয়া প্রার্থনা প্রধান উপদেষ্টার।


বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তিতে সারাদেশে অনুষ্ঠিত হলো বিশেষ দোয়া ও মোনাজাত।


বাংলাদেশে পাটভিত্তিক পণ্য উৎপাদনে বিনিয়োগে আগ্রহ চীনের।


আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে  --- জানালেন আইন উপদেষ্টা।


ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো জাতি --- বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সিরিয়ার দামেস্কে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৩ জন নিহত।


এবং চীনে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে বাহরাইনকে দুই-এক গোলে পরাজিত কোরে বাংলাদেশের টানা চতুর্থ জয়।

সকাল ৭টার সংবাদ তারিখ : ২৮-১১-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ২৮-১১-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

.....................................................


* দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ


* প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার ২১ বছর, সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের পাঁচ বছর করে কারাদণ্ড

 

* নির্বাচন কমিশনের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক --- অবাধ, সুষ্ঠু ও  নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস। 


* পরিবেশগত সংকট মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা

 

* প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলংকায় অন্তত ৪৭ জনের প্রাণহানি

 

* ইউক্রেনের ভূখণ্ডের উপর নিজেদের দাবিতে অনড় রাশিয়া---এসব অঞ্চল থেকে কিয়েভের সৈন্য প্রত্যাহার করলেই কেবল অস্ত্র সমর্পণ করবে মস্কো


* এবং চীনে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে আজ বাহরাইনের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২৭ - ১১-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৭ - ১১-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।


প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার ২১ বছর, সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের পাঁচ বছর করে কারাদণ্ড।


নির্বাচন কমিশনের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক --- সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস। 


পরিবেশগত সংকট মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা।


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তিন দশমিক ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত।


ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১ ।


এবং চট্টগ্রামে  টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮২ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ২৭-১১-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ২৭-১১-২০২৫


সংবাদ শিরোনাম

................................

* জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ---আপিল করতে হবে ৩০ দিনের মধ্যে


* পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা আজ।  


* আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত সিইসির --- নির্বাচন বানচালের যে কোনো চেষ্টা প্রতিহত করার অঙ্গীকার


* প্রবাসী ভোটার নিবন্ধনে অঞ্চলভিত্তিক সময়সীমা তুলে নিলো নির্বাচন কমিশন --- ১৮ই ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা


* হংকং-এর আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ এ--- নিখোঁজ আরো ২৭৯


* এবং আজ চট্টগ্রামে তিন ম্যাচ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

সকাল ৭টার সংবাদ তারিখ: ২৬-১১-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ২৬-১১-২০২৫


 আজকের সংবাদ শিরোনাম

.......................................................


গণভোট অধ্যাদেশ-২০২৫ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক

মন্ত্রণালয়।


* শীঘ্রই গণভোট নিয়ে ব্যাপক প্রচার কার্যক্রম শুরু হবে---বললেন

আইন উপদেষ্টা


* ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল---শতভাগ নিরপেক্ষভাবে কাজ করতে পর্যবেক্ষকদের প্রতি সিইসির আহ্বান


* রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ---ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে---বললেন প্রধান উপদেষ্টা 


* নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৫


* গাজায় যুদ্ধ বিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় কায়রোতে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা


* এবং আজ রাজধানীতে শুরু হচ্ছে নারী ত্রিদেশীয় ফুটবল সিরিজ---উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।সলাম

বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কাঠের হিসাব কিভাবে করতে হয় এবং চেড়াই কাঠ হিসাবের সহজ পদ্ধতি

 কাঠের হিসাব কিভাবে করতে হয় এবং চেড়াই কাঠ হিসাবের সহজ পদ্ধতিঃ-

কাঠের হিসাব করা অনেক সহজ। কাঠ মাপার হিসাবকে অনেকে কঠিন মনে করে। কিন্ত কাঠ মাপার হিসাব একদম সহজ। শুধু কয়েকটি কথা মনে রাখলেই চলবে। 

আপনি যদি কাঠের মাপ না জানেন তাহলে কাঠ ব্যবসায়ী আপনাকে ভুলভাল হিসাব দিয়ে আপার থেকে বেশি টাকা নিয়ে নিতে পারে। অনেক কাঠ ব্যবসায়ী এরকমটা করে থাকে। ব্যবসায়ীরা এই চিটিং সহজেই করতে পারে, কারণ বেশিরভাগ মানুষ কাঠের হিসাব করতে পারেনা। তাই কাঠ ব্যবসায়ী যত কিউবিক ফিট (কেবি) বলে, মানুষ বিশ্বাস করে ততকিউবিক ফিট (কেবি) টাকা দিয়ে আসে। ব্যবসায়ীরা সাধারণ মানুষের এই অজ্ঞতাকে কাজে লাগিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আপনি যদি একটু সচেতন হতেন তাহলে আপনার থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে পারত না। আজকে আমরা জানবো কিভাবে চেড়াই কাঠ ও গোল কাঠের হিসাব করতে হয়। আর কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক কাঠের হিসাব কিভাবে করতে হবে।

চেড়াই কাঠের মাপ

চেরাই কাঠ পরিমাপ করা একদম সহজ। আপনি দুইটি সূত্র মুখস্ত রাখতে পারলেই চেড়াই কাঠ ও গোল কাঠের হিসাব করতে পারবেন। চেড়াই কাঠ পরিমাপের জন্য একটি সূত্র এবং গোল কাঠ পরিমাপ করার জন্য একটি সূত্র।

নিম্রের ছবিটি লক্ষ্য করুণ এবং বুঝার চেষ্টা করুন। এখানে দৈর্ঘ্য ১০০ ফিট, প্রস্থ ১৪ ইঞ্চি এবং উচ্চতা বা পুরত্ব ২ ইঞ্চি রয়েছে। এখন সবগুলোকে গুণ করে ১৪৪ দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে এখানে কত কিউবিক ফুট বা ঘন ফুট কাঠ রয়েছে। এখন আসুন বাস্তবে হিসেব করে দেখি এখানে কতটুকু কাঠ রয়েছে।

(একটি জিনিস সব সময় মনে রাখতে হবে, দৈর্ঘ্য হবে ফুটে এবং প্রস্থ ও উচ্চতা বা পুরত্ব হবে ইঞ্চিতে, নাহয় হিসেব মিলবে না।)

সূত্র: (দৈর্ঘ্য  × প্রস্থ × পুরত্ব ) ÷ ১৪৪ = কিউবিক ফিট বা কেবি

(দৈর্ঘ্য ১০০ ফুট × প্রস্থ ১৪ ইঞ্চি × পুরত্ব ২ ইঞ্চি ) ÷ ১৪৪

বা (১০০ × ১৪ × ২) ÷ ১৪৪

বা ২৮০০ ÷ ১৪৪

২৮০০ কে ১৪৪ দিয়ে ভাগ করলে হয় ১৯.৪৪ কিউবিক ফিট বা কেবি প্রায়।

অর্থাৎ ১৯.৪৪ কিউবিক ফিট বা কেবি কাঠ রয়েছে এখানে।

মোবাইল ট্র্যাকিং থেকে বাঁচা মানে এমন সব সেটিংস ঠিক করা, যেগুলো দিয়ে আপনার অবস্থান, ইন্টারনেট ব্যবহারের তথ্য বা ডিভাইস অ্যাক্টিভিটি অন্য কেউ ট্র্যাক করতে পারে।

 📲 মোবাইল ট্র্যাকিং থেকে বাঁচা মানে এমন সব সেটিংস ঠিক করা, যেগুলো দিয়ে আপনার অবস্থান, ইন্টারনেট ব্যবহারের তথ্য বা ডিভাইস অ্যাক্টিভিটি অন্য কেউ ট্র্যাক করতে পারে।

এগুলো আইনসঙ্গত ও নিরাপদ উপায়, কোন অপরাধমূলক বা বেআইনি ট্র্যাকিং এড়ানোর পদ্ধতি নয়।


✅ ১. লোকেশন (GPS) কন্ট্রোল করুন:-


অপ্রয়োজনে লোকেশন বন্ধ রাখুন।

Android:

Settings → Location → Off

অ্যাপগুলোকে যাচাই করুন:

Settings → Location → App Permissions → শুধু প্রয়োজনীয় অ্যাপকে Allow দিন।


✅ ২. অ্যাপ পারমিশন চেক করুন:-


অনেক অ্যাপ আপনার লোকেশন, কন্টাক্ট, স্টোরেজ বা নেটওয়ার্ক তথ্য ট্র্যাক করতে পারে।

যান—

Settings → Privacy → Permission Manager

যে অ্যাপের দরকার নেই, তার পারমিশন বন্ধ করে দিন।


✅ ৩. গুগল লোকেশন হিস্ট্রি বন্ধ করুন:-


Google Maps ট্র্যাকিং বন্ধ করতে:

Google Account → Data & Privacy →

Location History → Off

Web & App Activity → Off


✅ ৪. ফাইন্ড মাই ডিভাইস বন্ধ না করে নিরাপদ রাখুন:-


Find My Device একদম বন্ধ না করে, শুধু আপনি ছাড়া কেউ লগইন করতে না পারে তা নিশ্চিত করুন।


আপনার Google অ্যাকাউন্টে ২-স্টেপ ভেরিফিকেশন চালু করুন পাসওয়ার্ড সিকিউর রাখুন।


✅ ৫. অজানা অ্যাপ / স্পাই অ্যাপ চেক করুন:-


যদি মনে হয় ফোনে কেউ স্পাই অ্যাপ ইনস্টল করেছে:


Settings → Apps → Installed Apps

অজানা/ডুপ্লিকেট নামে অ্যাপ থাকলে আনইনস্টল করুন।


ফোন সেফ মোডে বুট করে চেক করতে পারেন


সন্দেহ হলে Factory Reset করে নতুনভাবে সেটআপ করুন।


✅ ৬. নেটওয়ার্ক সিকিউরিটি বজায় রাখুন:-


পাবলিক Wi-Fi কম ব্যবহার করুন।


ভুয়া VPN অ্যাপ ব্যবহার করবেন না।


ব্রাউজারে অজানা লিংক খুলবেন না।


✅ ৭. আপনার ফোনে স্ক্রিন লক ও অ্যাকাউন্ট সিকিউরিটি শক্ত করুন:-


Fingerprint / PIN ব্যবহার করুন


ফোন কাউকে দেবেন না


Google / Apple ID পাসওয়ার্ড কাউকে বলবেন না।


⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা:

🔸 কাউকে গোপনে ট্র্যাক করা আইনগত অপরাধ।

🔸 তাই আপনি শুধু নিজের গোপনীয়তা রক্ষা করার জন্য উপরের পদ্ধতিগুলো ব্যবহার করবেন।।

Appreciate Lawyer Mahmudul Hasan Rajib 

#everyone

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...