এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

শ্বাসকষ্ট (Breathlessness / Dyspnea) – ১০টি Homeopathic Remedies~

 🎍🟩 শ্বাসকষ্ট (Breathlessness / Dyspnea) – ১০টি Homeopathic Remedies~


🔹 1) 🌪️ Arsenicum Album

— রাতে শ্বাসকষ্ট বাড়ে, অস্থিরতা থাকে।


🔹 2) 🍃 Antimonium Tart

— বুকে কফ জমে শ্বাস নিতে কষ্ট, ঘড়ঘড় শব্দ।


🔹 3) 🌿 Ipecac

— কাশি + কফ নামছে না, দম বন্ধ ধরনের অনুভূতি।


🔹 4) 🔥 Bryonia

— সামান্য নড়লে শ্বাসকষ্ট বেড়ে যায়।


🔹 5) 🌀 Carbo Veg

— দম কম লাগে, বেশি বাতাস চাই, দুর্বলতা।


🔹 6) 🌫️ Lachesis

— গলায় চাপ লাগলে বা টাইট জামা পরলে শ্বাসকষ্ট।


🔹 7) 🌬️ Spongia

— শুকনো, কর্কশ কাশি + শ্বাস নিতে শব্দ হয়।


🔹 8) 🌱 Lobelia Inflata

— শ্বাস কম লাগে, মাথা ঘোরে, ধূমপায়ী হলে উপকারী।


🔹 9) 🌙 Sambucus Nigra

— রাতে হঠাৎ ঘুম ভেঙে শ্বাসকষ্ট।


🔹 10) 🔵 Phosphorus

— গভীর নিঃশ্বাস নিতে কষ্ট, বুকে চাপ।


---


⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা:


শ্বাসকষ্ট হলে এটি জরুরি সমস্যা হতে পারে। লক্ষণ বেশি হলে অবশ্যই ডাক্তার দেখান।

হোমিও ঔষধ অবশ্যই লক্ষণ মিলিয়ে নিতে হয় — উপরের তালিকা সাধারণ ধারণা হিসেবে দেওয়া।


🚫 Respect Original Creation

কপি করলে কপিরাইটের ঝুকি থাকে। 

 নিরাপদ থাকতে শেয়ার করে রেখে দিন। 


🩺Dr.Md.Forhad Hossain 

D.H.M.S(B.H.B),DHAKA

Pdt(Hom)

Consultant:Homoeopathic  Medicine 

Helpline:01955507911

জরায়ু বড় হয়ে গেলে ১০টি গুরুত্বপূর্ণ হোমিও ঔষধ ও প্রধান লক্ষণ

 🎍জরায়ু বড় হয়ে গেলে (Enlarged Uterus / Uterine Hypertrophy বা Fibroid এর কারণে) নিচের ১০টি হোমিওপ্যাথিক ঔষধ বেশ কার্যকর বিবেচিত হয়। এগুলো লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে হয় —


🌸 জরায়ু বড় হয়ে গেলে ১০টি গুরুত্বপূর্ণ হোমিও ঔষধ ও প্রধান লক্ষণ


🌸


1. Fraxinus Americana Q (মাদার টিংচার)

🔹 জরায়ু বড়, ভারী লাগে, নিচে টান টান ব্যথা।

🔹 ফাইব্রয়েডের কারণে জরায়ু বড়।

🔹 মাসিক বেশী হয়, গা-হাত-পা দুর্বল লাগে।


2. Sepia 30 / 200

🔹 জরায়ু নিচের দিকে ঝুলে পড়ার অনুভূতি।

🔹 পেলভিক অঞ্চলে ভারী ভাব, মানসিক ক্লান্তি।

🔹 মহিলারা যাদের সন্তান জন্মের পর জরায়ু বড় হয়ে যায়।


3. Calcarea Carb 30 / 200

🔹 শরীর মোটা, সহজে ঘাম হয়।

🔹 জরায়ু বড় ও কঠিন, মাসিক অনিয়মিত।

🔹 ঠান্ডা ভয়ে কাঁপে, দুধজাত খাবারে সমস্যা।


4. Lachesis 200 / 1M

🔹 ফাইব্রয়েডসহ জরায়ু বড় হলে।

🔹 বাম দিক থেকে ডান দিকে ব্যথা ছড়ায়।

🔹 গলায় টাইট জামা সহ্য হয় না।


5. Belladonna 200

🔹 জরায়ুতে প্রদাহ, ব্যথা হঠাৎ বাড়ে।

🔹 তীব্র জ্বালাপোড়া, গরমে বাড়ে।

🔹 মাসিক সময় প্রচণ্ড রক্তক্ষরণ হয়।


6. Thlaspi Bursa Pastoris Q

🔹 ফাইব্রয়েডের কারণে অতিরিক্ত রক্তপাত।

🔹 মাসিকের মধ্যেও রক্তপাত হয়।

🔹 জরায়ু বড় ও ভারী লাগে।


7. Murex Purpurea 30 / 200

🔹 জরায়ু বড়, টান অনুভব হয়, যৌন অঙ্গ অতিসংবেদনশীল।

🔹 হালকা উত্তেজনায় জরায়ুতে ব্যথা বাড়ে।


8. Lilium Tigrinum 30 / 200

🔹 জরায়ু ভারী, টান লাগে যেন নিচে পড়ে যাবে।

🔹 মানসিক অস্থিরতা ও অতিরিক্ত উদ্বেগ।


9. Calcarea Fluorica 6x (Biochemic)

🔹 জরায়ুর গাঁট বা ফাইব্রয়েড শক্ত হলে।

🔹 ধীরে ধীরে জরায়ুর আকার কমাতে সহায়ক।


10. Conium Maculatum 30 / 200

🔹 জরায়ু বড়, শক্ত, ধীরে বৃদ্ধি পায়।

🔹 গলাতে বা স্তনে গাঁটের মতো অবস্থা থাকলে উপকারী।


---


💧 ডোজ নির্দেশনা (সাধারণ নিয়ম)


মাদার টিংচার (যেমন Fraxinus Americana Q বা Thlaspi Q):

➤ ১৫-২০ ফোঁটা, আধা কাপ পানিতে, দিনে ২-৩ বার।


পোটেন্সি ঔষধ (যেমন Sepia 200, Lachesis 200):

➤ দিনে ১ বার বা সপ্তাহে ২-৩ বার (রোগের তীব্রতা অনুযায়ী)।


Biochemic (Calcarea Fluor 6x):

➤ দিনে ৩ বার ৪টি ট্যাবলেট।


⚠️ Notice:All content in this post - including text and images - is owned© Dr. Farhad Hossain | Copying without permission will be reported 🚫 Respect Original Creation ~প্রয়োজনে শেয়ার করে রেখে দিন। 


🤷‍♂️🌷সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয়।


🩺Dr.Md.Forhad Hossain 

D.H.M.S(B.H.B),DHAKA

Pdt(Hom)

Consultant:Homoeopathic  Medicine 

Helpline:01955507911

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৩-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৩-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


রাজধানীর পূর্বাচলে শুরু হলো মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা --- উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা --- পেপার ও প্যাকেজিং পণ্যকে ২০২৬ সালের ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হচ্ছে আগামীকাল --- আপিলের সুযোগ থাকছে ৯ই জানুয়ারি পর্যন্ত।


গণভোট ও সংস্কারের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের জোরালো ভূমিকা পালনের আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। 


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের সাত দিনের শোক কর্মসূচি অব্যাহত --- তীব্র শীত উপেক্ষা করে দেশনেত্রীর কবরে শ্রদ্ধা জানাতে আজও নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ভীড়।


তীব্র শীত ও হিমেল হাওয়ায় রাজধানী ঢাকাসহ সারাদেশে জনজীবন বিপর্যস্ত --- বিপাকে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।


ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র --- প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প।


এবং আগামীকাল সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে সিলেট টাইটান্স, রংপুর রাইডার্সের মোকাবেলা করবে ঢাকা ক্যাপিটালস।

সকাল ৭টার সংবাদ তারিখ : ০৩-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ০৩-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের শোক প্রকাশ অব্যাহত-দেশে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত-সকল মসজিদে দোয়া, অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা

 

* বেগম জিয়ার কবরে পরিবারের সদস্যদের শ্রদ্ধা নিবেদন---ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রদ্ধা নিবেদনে নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল

 

* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অব্যাহত

 

* জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে---বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

 

* রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলে আজ শুরু হচ্ছে ৩০-তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

 

* ২০২৫ সালে বৈদেশিক কর্মসংস্থান খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন---রেমিটেন্সের পরিমাণ  প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার

 

* শীতকালীন ঝড়ে বিপর্যস্ত ফিলিস্তিনে দ্রুত ও বাধাহীন মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিতে ইসরাইলের প্রতি আহ্বান মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশের

 

* এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্সের নিজ নিজ খেলায় জয়লাভ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০২-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০২-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের শোক প্রকাশ অব্যাহত --- দেশে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত --- সকল মসজিদে দোয়া, অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।


বেগম জিয়ার কবরে পরিবারের সদস্যদের শ্রদ্ধা নিবেদন --- ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রদ্ধা নিবেদনে নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অব্যাহত।  


জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে --- বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


আগামীকাল শুরু হচ্ছে ৩০-তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ।


২০২৫ সালে বৈদেশিক কর্মসংস্থান খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন ---  রেমিটেন্সের পরিমাণ  প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার।


আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহত অন্তত ১৭।


এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারালো চট্টগ্রাম রয়্যাল্স --- সিলেট টাইটান্সের মোকাবেলা করছে রংপুর রাইডার্স।

সকাল ৭টার সংবাদ তারিখ : ০২-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ০২-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* আগামী ১২ই ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত--বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় যোগদান উপলক্ষ্যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ‍থেকে আসা উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জানালেন প্রধান উপদেষ্টা

 

* জাতীয় নগর নীতির খসড়া অনুমোদন---কমানো হলো মোবাইল ফোন ব্যবহারের খরচ--উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত 


* প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ শুরু

 

* মা- বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারী দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

 

* খালেদা জিয়ার ঐক্যের পথ অনুসরণ করতে চায় জামায়াত--বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

 

* যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করায় ইসরাইলের প্রতি নিন্দা জ্ঞাপন করলো ১৭টি মানবাধিকার সংস্থা

 

* এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ চট্টগ্রাম রয়্যালস - ঢাকা ক্যাপিটালসের ও সিলেট টাইটান্স - রংপুর রাইডার্সের মোকাবেলা করবে

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০১-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০১-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


জাতীয় নগর নীতির খসড়া অনুমোদন --- কমানো হলো মোবাইল ফোন ব্যবহারের খরচ --- উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত।


প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ শুরু।


হ্রাস করা হলো সব ধরনের জ্বালানি তেলের দাম ।


শুরু হলো খ্রিষ্টীয় নতুন বছর ২০২৬ --- টেকসই গণতন্ত্র ও সুশাসনের প্রত্যাশা।


জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হল সবার জন্য --- সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।


মায়ের জানাজায় অংশ গ্রহণকারী দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা।


সুইজারল্যান্ডের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৪০,  আহত শতাধিক।


এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা ক্যাপিটালসকে হারালো সিলেট টাইটান্স --- এখন রংপুর রাইডার্সের মোকাবেলা করছে রাজশাহী ওয়ারিয়র্স।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩১-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ৩১-১২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া 

 প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নিলেন খালেদা জিয়ার জানাজায় --- পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের শ্রদ্ধা 

জানাজায় অংশ নিতে রাজধানীর সমস্ত প্রবেশ পথে লাখ লাখ মানুষের ঢল --- স্মরণকালের সর্ববৃহৎ জানাজায় ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেত্রী --- মায়ের জন্য দোয়া ও ক্ষমা চাইলেন তারেক রহমান 

 বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ ছিল সাধারণ ছুটি --- শুরু হলো তিনদিনব্যাপী রাষ্ট্রীয় শোক 

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাক্ষাৎ --- বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ 

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরেকটি ঘটনাবহুল বছর --- গণতন্ত্র, জাতীয় ঐক্য ও শান্তির প্রত্যাশাসহ নতুন ভোরের অপেক্ষা

জানুয়ারি থেকে গাজায় কয়েকটি সহায়তা গোষ্ঠীর কার্যক্রম স্থগিত করার ইসরাইলি হুমকি ফিলিস্তিনিদের কাছে জীবন রক্ষাকারী সামগ্রী পৌঁছানোর পথে বাধা  হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছে ইইউ 

 এবং আগামীকাল সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা ক্যাপিটালস- সিলেট টাইটান্সের, রাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্সের মোকাবেলা করবে

একটা কাঠির হিসাব ৪০ বছর হজরত ঈসা আঃ এর কাহিনী

 একদা হযরত ঈসা (আ.) একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবরের মাটি ঝেড়ে উঠে দাঁড়াল।  (উল্লেখ্য, হযরত ঈসা (আ.)-এর অন্যতম প্রধান মুজেযা (অলৌকিক ক্ষমতা) ছিল, তিনি মহান আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। )


হযরত ঈসা (আ.) তাকে জিজ্ঞেস করলেন, "দুনিয়াতে তোমার কাজ কী ছিল?"


লোকটি উত্তর দিল, "হে আল্লাহর নবী! আমি একজন কুলি ছিলাম। মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়েই জীবিকা নির্বাহ করতাম। আমার জীবনটি খুব সাধারণ ছিল।"


হযরত ঈসা (আ.) জিজ্ঞেস করলেন, "তবে তোমার কবরের অবস্থা কী? তোমার হিসাব-নিকাশ কেমন চলছে?"


লোকটি কাঁদতে কাঁদতে বলল,


"একবার আমি এক ব্যক্তির এক বোঝা লাকড়ি (জ্বালানি কাঠ) মাথায় করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। পথিমধ্যে আমার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গিয়েছিল। আমি মালিকের অজান্তেই সেই লাকড়ির বোঝা থেকে একটি ছোট্ট কাঠি (খিলাল হিসেবে ব্যবহারের জন্য) ভেঙে নিলাম এবং তা দিয়ে দাঁত খিলাল করলাম।


এরপর যখন আমার মৃত্যু হলো, আল্লাহ তা’আলা আমাকে বললেন, 'হে আমার বান্দা! তুমি কি জানতে না যে আমি তোমাকে আজ এই হিসাবের কাঠগড়ায় দাঁড় করাব? অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয়ে নেওয়ার জন্য। তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে?'


হে আল্লাহর নবী! আল্লাহর কসম, আমি আজ ৪০ বছর ধরে এই একটিমাত্র খড়কুটোর হিসাব দিয়ে যাচ্ছি কিন্তু আজও মুক্তি পাইনি! দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন।"


আমরা অনেক সময় অন্যের অতি ক্ষুদ্র জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করি। আমরা একে খুব তুচ্ছ মনে করি। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর কাছে ‘আমানত’ অত্যন্ত গুরুতর বিষয়। অন্যের হক যদি একটি খড়কুটোর সমপরিমাণও হয়, তবুও পরকালে তার কড়ায়-গণ্ডায় হিসাব দিতে হবে।


সূত্র: আয যাহরুল ফাইহ (ইমাম ইবনুল জাওযি রহ.)


#way_of_islam808 #foryoupage #viral #viralpost

শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

জোঁক  – আবু ইসহাক

 জোঁক

 – আবু ইসহাক



সেদ্ধ মিষ্টি আলুর কয়েক টুকরা পেটে জামিন দেয় ওসমান। ভাতের অভাবে অন্য কিছু দিয়ে উদরপূর্তির নাম পেটে জামিন দেওয়া। চাল যখন দুর্মূল্য তখন এ ছাড়া উপায় কী?


ওসমান হুঁকা নিয়ে বসে আর মাজু বিবি নিয়ে আসে রয়নার তেলের বোতল। হাতের তেলোয় ঢেলে সে স্বামীর পিঠে মালিশ করতে শুরু করে।


ছয় বছরের মেয়ে টুনি জিজ্ঞেস করে—এই তেল মালিশ করলে কী অয় মা?


পানিতে কামড়াইতে পারে না। উত্তর দেয় মাজু বিবি।


পানিতে কামড়ায়? পানির কি দাঁত আছে নি?


আছে না আবার। ওসমান হাসে। দাঁত না থাকলে কামড়ায় ক্যামনে?


টুনি হয়তো বিশ্বাস করত। কিন্তু মাজু বিবি বুঝিয়ে দেয় মেয়েকে-ঘাস,লতা-পাতা, কচু-ঘেঁচু পইচা বিলের পানি খারাপ অইয়া যায়। এই পানি গতরে লাগলে কুটকুট করে। ওরেই কয় পানিতে কামড়ায়।।


ওসমান হুঁকা রেখে হাঁক দেয়- কই গেলি তোতা, তামুকের ডিব্বা আর আগুনের মালশা লইয়া নায় যা। আমি আইতে আছি।


তেল নিয়ে এবার ওসমান নিজেই শুরু করে। পা থেকে গলা পর্যন্ত ভালো করে মালিশ করে। মাথা আর মুখে মাখে। সর্ষের তেল। তারপর কাতে ও ঠুকা নিয়ে সে নৌকায় ওঠে।


তেরোহাতি ডিঙিটাকে বেয়ে নিয়ে চলে দশ বছরের ছেলে তোতা।


দেখতে দেখতে পাটক্ষেতে এসে যায় নৌকা। পাট গাছগুলোর দিকে তাকিয়ে ওসমানের চোখ তৃপ্তিতে ভরে ওঠে। যেমন মোটা হয়েছে, লম্বাও হয়েছে প্রায় দুই মানুষ সমান। তার খাটুনি সার্থক হয়েছে।


সে কি যেমন-তেমন খাটুনি। রোদ-বৃষ্টি মাথায় করে ক্ষেত চষো রে-ঢেলা ভাঙো রে-উড়া বাছে রে-তারপর বৃষ্টি হলে আর এক চাষ দিয়ে বীজ বোনো। পাটের চারা বড় হয়ে উঠলে আবার ঘাস বাছো, ‘বাছট’ করো। ‘বাছট’ করে


-ফ্যান আনছছ দে-দে শিগগির।


তোতা মাটির খোরাটা এগিয়ে দেয়।


লবণ মেশানো এক খোরা ফেন। ওসমান পানির মধ্যে দাঁড়িয়ে চুমুক দেয়। সবটা শেষ করে অস্ফুট স্বরে বলে, শুকুর আলহামদুলিল্লাহ।


ফেনটুকু পাঠিয়েছে এজন্য স্ত্রীকেও সে ধন্যবাদ দেয় অব্যক্ত ভাষায়।


এরকম খাটুনির পর এ ফেনটুকু পেটে না দিলে সে পানি থেকে উঠতেই পারে না নৌকার ওপর। এবার আউশ ধান কাটার সময় থেকেই এ দশা হয়েছে। অথচ কতই বা আর তার বয়স : চল্লিশ হয়েছে কি হয়নি।


ওসমান পাটের হাতাগুলো তুলে ধরে। তোতা সেগুলো টেনে তোলে নৌকায়। গুনে গুনে সাজিয়ে রাখে। পাট তুলতে তুলতে ওসমান জিজ্ঞেস করে ছেলেকে—কী রানছেরে তোর মা?


ট্যাংরা মাছ আর কলমি শাক।


—মাছ পাইল কই?


-বড়শি দিয়া ধরছিল মায়।


ওসমান খুশি হয়।


পাট সব তোলা হয়ে গেলে ওসমান নৌকায় ওঠে। নৌকার কানিতে দুই হাতের ভর রেখে অতি কষ্টে তাকে উঠতে হয়।


-তোমার পায়ে কালা উইডা কি বাজান? তোতা ব্যস্তসমস্ত হয়ে বলে।


-কই?


-ওই যে, জোঁক না জানি কী। আঙুল দিয়ে দেখায় তোতা।


-জোঁকই ত রে। এইডা আবার কখন লাগল? শিগগির কাচিটা দে।


তোতা কাস্তেটা এগিয়ে দেয়। ভয়ে তার শরীরের সমস্ত লোম কাটা দিয়ে উঠেছে।


ডান পায়ের হাঁটুর একটু ওপরেই ধরেছে জোঁকটা। প্রায় বিঘতখানেক লম্বা। করাতে জোঁক রক্ত খেয়ে ধুমসে হয়ে উঠেছে।


ওসমান কাস্তেটা জোঁকের বুকের তলা দিয়ে ঢুকিয়ে দেয়। এবার একটা শক্ত কাঠি দিয়ে জোঁকটা কাতের সাথে চেপে ধরে পোচ মারে সে। জোঁকটা দু টুকরো হয়ে যায়, রক্ত ঝরাতে ঝরাতে খসে পড়ে পা থেকে।


–আঃ বাঁচলাম রে। ওসমান স্বস্তির নিশ্বাস ফেলে।


-ইস, কত রক্ত। তোতা শিউরে ওঠে।


ছেলের দিকে তাকিয়ে ওসমান তাড়া দেয়, -নে, এইবার লগি মার তাড়াতাড়ি।


তোতা পাটবোঝাই নৌকাটা বেয়ে নিয়ে চলে।


জোঁক হাঁটুর যেখানটায় চুমুক লাগিয়েছিল সেখান থেকে তখনও রক্ত ঝরছে। সেদিকে তাকিয়ে তোতা জিজ্ঞেস করে, বাজান, কেমুন কইর‌্যা জোঁকে ধরল তোমারে, টের পাও নাই?


– না রে বাজান। এগুলো কেমুন কইরা যে চুমুক লাগায় কিছুই টের পাওয়া যায় না। টের পাইলে কি আর রক্ত খাইতে পারে।


জোকটা কত বড়, বাস্পসরে


—দুও বোকা। এইডা আর এমুন কী জোঁক। এর চেয়ে বড় জোঁকও আছে।


জমি থেকে পাট কেটে ফেলার পরও ঝামেলা পোয়াতে হয় অনেক। জাগ দেওয়া, কোষ্টা ছাড়ানো, কোষ্টা ধুয়ে পরিষ্কার করা, রোদে শুকাননা। এসব কাজও কম মেহনতের নয়।


পাট শুকাতে শুকাতেই চৌধুরীদের গোমস্তা আসে। এক জন কয়াল ও দাড়িপাল্লা সঙ্গে নিয়ে সে নৌকা ভিড়ায় ওসমানের বাড়ির ঘাটে।


বাপ-বেটায় শুকনো পাট এনে রাখে উঠানে।।


মেপে মেপে তিন ভাগ করে কয়াল।


গোমস্তা হাঁক দেয়- কই ওসমান, দুই ভাগ আমার নায় তুইল্যা দ্যাও।


ওসমান হাঁ করে চেয়ে থাকে।


– আরে মিয়া চাইয়া রইছ ক্যা? যাও।


– আমারে কি এক ভাগ দিলেন নি?


– হ।


– ক্যা?


– ক্যা আবার।


– দুই ভাগ পামু।


-হ দিব হনে তোমারে দুই ভাগ। যাও ছোড হুজুরের কাছে।


–হ এহনই যাইমু।


– আইচ্ছা যাইও যখন ইচ্ছা। এহন পাট দুই ভাগ আমায় নায় তুইল্যা দিয়া কথা কও।


– না দিমু না পাট। জিগাইয়া আহি।


– আরে আমার লগে রাগ করলে কী অইব, যদি হুজুর ফিরাইয়া দিতে কয়েন, তহন না হয় ফিরত দিয়া যাইমু।


ওয়াজেদ চৌধুরীর ছেলে ইউসুফ বৈঠকখানার বারান্দায় বসে সিগারেট ফুঁকছে। ওসমান তার কাছে এগিয়ে যায় ভয়ে ভয়ে। তার পেছনে তোতা।


-হুজুর, ব্যাপার কিচ্ছু বুঝতে পারলাম না। ওসমান বলে।


– কী ব্যাপার? সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে ইউসুফ।


-হুজুর, তিন ভাগ কইর‌্যা এক ভাগ দিছে আমারে।


-হ্যা, ঠিকই ত দিয়েছে।


ওসমান হাঁ করে চেয়ে থাকে।


-বুঝতে পারলে না? লাঙল-গরু কেনার জন্য টাকা নিয়েছিলে যে পাঁচশ।


ওসমান যেন আকাশ থেকে পড়ে।


-আমি টাকা নিছি! কবে নিলাম হুজুর?


-হ্যা, এখন ত মনে থাকবেই না। গত বছর কাগজে টিপসই দিয়ে টাকা নিয়েছিলে, মনে পড়ে? গরু-লাঙল কেনার টাকা দিয়েছি। এজন্য আমরা পাব দুদু ভাগ, তোমরা পাবে এক ভাগ।


–আমি টাকা নিই নাই। এই রকম জুলুম খোদাও সহ্য করব না।


যা যা ব্যাটা, বেরো, বেশি তেড়িবেড়ি করলে এক কড়া জমিও দেব না কোনো ব্যাটারে।


ওসমান টলতে টলতে বেরিয়ে যায় ছেলের হাত ধরে।


ফেরবার পথে তোতা জিজ্ঞেস করে, “বাজান কেমুন কইরা লেইখ্যা রাখছিল; টিপ দেওনের সময় টের পাও নাই? ছেলের প্রশ্নের উত্তর দেয় না ওসমান। একটা দীর্ঘশ্বাসের সাথে তার মুখ থেকে শুধু উচ্চারিত হয়—আহা-হা-রে। তোতা চমকে তাকায় পিতার মুখের দিকে। পিতার এমন চেহারা সে আর কখনও দেখেনি।


চৌধুরী বাড়ির সীমানা পার হতেই ওসমান দেখে-করিম গাজী, নবু খাঁ ও আরও দশ বারোজন চাষী এদিকেই আসছে। করিম গাজী ডাক দেয় কী মিয়া শেখের পো, যাও কই।


-গেছিলাম এই বড় বাড়ি। ওসমান উত্তর দেয়—আমারে মিয়া মাইরা ফালাইছে এক্কেবারে। আমি বলে টাকা নিছিলাম পাঁচশ-


কথা শেষ না হতেই নবু খাঁ বলে- ও, তুমিও টিপ দিছিলা কাগজে?


-হ ভাই, কেমন কইর‌্যা যে কলমের খোঁচায় কী লেইখ্যা থুইছিল, কিছুই টের পাই নাই। টের পাইলে কি আর এমন অয়! টিপ নেওনের সময় গোমস্তা কইছিল— জমি বর্গা নিবা তার একটা দলিল থাকা ত দরকার।


-হ, বেবাক মানুষেরেই এমবায় ঠকাইছে।


করিম গাজী বলে- আরে মিয়া এমন কারবারডা অইল আর তুমি ফির‌্যা চলছ?


-কী করমু তয়?


– কী করবা, খেঁকিয়ে ওঠে করিম গাজী। -চল আমাগ লগে, দেহি কী করতে পারি।


ওসমান দেখে এদের সকলের হাতে লাঠি। করিম গাজী তাড়া দেয়- কী মিয়া, চাইয়া রইছ ক্যা? আরে এমনেও মরছি অমনেও মরছি। একটা কিছু না কইর‌্যা ছাইড়্যা দিমু?


ওসমান তোতাকে ঠেলে দিয়ে বলে, তুই বাড়ি যা গা।।


তার ঝিমিয়ে পড়া রক্ত জেগে ওঠে। গা ঝাড়া দিয়ে বলে- হ চল। রক্ত চুইষ্যা খাইছে। অজম করতে দিমু না, যা থাকে কপালে।

কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...