এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২০-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২০-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


যত দ্রুত সম্ভব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে -- নিকারের সভায় বললেন প্রধান উপদেষ্টা --- রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে 'রাজস্ব নীতি বিভাগ' এবং 'রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ' প্রতিষ্ঠাসহ ১১টি প্রস্তাব অনুমোদন।


গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শনকালে অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন এর মাধ্যমে দিশেহারা জাতি পথ খুঁজে পাবে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আগামীকাল--- বৃহস্পতিবার থেকে শুরু প্রার্থীদের নির্বাচনী প্রচারাভিযান।


ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’তে রায় দিতে হবে --- বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা আগামী সোমবার। 


জাপানে ৮ই ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী।


এবং মিরপরে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারালো সিলেট টাইটান্স --- প্রথম কোয়ালিফায়ারে এখন চট্টগ্রাম রয়্যালসের মোকাবেলা করছে রাজশাহী ওয়ারিয়র্স।

সকাল ৭টার সংবাদ  তারিখ ২০-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ 

তারিখ ২০-০১-২০২৬

আজকের সংবাদ শিরোনাম


আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা --- জনপ্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র গড়তে গণভোটে হ্যাঁ-তে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান * ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ --- আগামীকাল  প্রতীক বরাদ্দ * প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক --- লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারের প্রতি তাগিদ * রাজধানীর চাঁনখারপুলে ২৪ এর গণ-অভ্যুত্থানকালে ৬জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ --- নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা * গ্রীনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বিরোধীতাকারী ইউরোপীয় দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপের অঙ্গীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৯-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৯-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা --- জনপ্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র গড়তে গণভোটে হ্যাঁ-তে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামীকাল --- প্রতীক বরাদ্দ বুধবার।


প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক --- লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারের প্রতি তাগিদ।


রাজধানীর চাঁনখারপুলে ২৪ এর গণ-অভ্যুত্থানকালে ৬জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল --- নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।


নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী।


আগামী শুক্রবার জাপানের সংসদ ভেঙ্গে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।


এবং যুব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১৯-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১৯-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে আয়োজনে সকল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা

 

* সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২১ জন


* পুলিশ কোনও রাজনৈতিক দলের রক্ষক নয়, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের সেবা করা ও আইনের শাসন সমুন্নত রাখা--বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা


 * সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোন ধরনের শঙ্কা নেই, নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠিত হবে--বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

 

* বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ--যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে বিএনপি’র দুই দিনব্যাপী কর্মসূচি

 

* ক্ষমতায় গেলে ২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক  মন্ত্রণালয়ে পৃথক বিভাগ গঠন করবে বিএনপি--বললেন দলের চেয়ারম্যান তারেক রহমান


* স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত কমপক্ষে ২১ জন 


* এবং মিরপুরে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস এর নিজ নিজ খেলায় জয়লাভ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৮-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৮-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আসন্ন সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষ হলো আজ।

 

পুলিশ কোনও রাজনৈতিক দলের রক্ষক নয়, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের সেবা করা ও আইনের শাসন সমুন্নত রাখা --- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোন ধরনের শঙ্কা নেই --- নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠিত হবে বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 

 

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আগামীকাল ---যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে দুই দিনব্যাপী কর্মসূচির ঘোষণা বিএনপি’র।

 

ক্ষমতায় গেলে ২৪ এর গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক  মন্ত্রণালয়ে বিভাগ গঠন করবে বিএনপি --- বললেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

 

শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।


গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক হুমকির সমালোচনা করলো যুক্তরাজ্যসহ আটটি ইউরোপীয় দেশ। 

 

এবং মিরপুরে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নোয়াখালী এক্সপ্রেসকে ৮ উইকেটে হারালো রংপুর রাইডার্স --- এখন চট্টগ্রাম রয়্যালসের মোকাবেলা করছে ঢাকা ক্যাপিটাল্স।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১৮-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১৮-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল শুনানি শেষ হচ্ছে আজ--গতকাল নির্বাচন কমিশনের ৪৫টি আপিল মঞ্জুর

 

* আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষনে সারাদেশে ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন--নির্বাচন প্রক্রিয়া সামগ্রিকভাবে মূল্যায়নের ওপর ইইউ পর্যবেক্ষকদের গুরুত্বারোপ

 

* জুলাই বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশের পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকলের প্রতি এলজিআরডি ও সমবায় উপদেষ্টার আহ্বান

 

* শব্দদূষণ রোধে দেশের তরুণদের প্রতি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান পরিবেশ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

 

* গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মত বিনিময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনহারা পরিবারের পাশে থাকার আশ্বাস 

 

* গ্রীনল্যান্ড নিয়ন্ত্রণের বিরোধিতা করায় যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের উপর পহেলা ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের---পহেলা জুন থেকে ২৫ শতাংশ হারে কার্যকর

 


* এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলংকায় স্থানান্তরে  আইসিসির কাছে বিসিবির অনুরোধ পুনর্ব্যক্ত--যুব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে  ডিএলএস মেথডে ভারতের কাছে ১৮ রানে হেরেছে বাংলাদেশ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ:  ১৭-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ:  ১৭-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষনে সারাদেশে ইউরোপীয় ইউনিয়নের    ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন -- নির্বাচন প্রক্রিয়া সামগ্রিকভাবে মূল্যায়নের ওপর ইইউ পর্যবেক্ষকদের গুরুত্বারোপ।


নির্বাচন কমিশনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আজ অষ্টম দিনের আপিল শুনানী অনুষ্ঠিত -- আগামীকাল শেষ হচ্ছে শুনানী।


জুলাই বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশের পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকলের প্রতি এলজিআরডি  ও সমবায় উপদেষ্টার আহ্বান।


শব্দদূষণ রোধে তরুণদের সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান পরিবেশ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।


গুম, খুন  ও নির্যাতনের স্বীকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মত বিনিময় – ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনহারা পরিবারের পাশে থাকার আশ্বাস।


গাজায় শাসনব্যবস্থার পরবর্তী ধাপ তদারকির জন্য ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির প্রধান হিসেবে আলী শাথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ঘোষণা হোয়াইট হাউজের।


এবং জিম্বাবুয়েতে যুব অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ২৩৯ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১৭-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১৭-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সপ্তম দিনের শুনানি শেষে  আরো ১৮টি আপিল মঞ্জুর।

 

* আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানালেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

 

* গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লাল কার্ড দেখাবে --- আশাবাদ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের।

 

* সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত --- সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণের আহ্বান বিশিষ্ট নাগরিকদের।

 

* রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকান্ডের ঘটনায় ছয় জনের প্রাণহানি* গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিপক্ষের দেশগুলোর উপর নতুন শুল্ক আরোপের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

 

* এবং মিরপুরে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে  চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের নিজ নিজ খেলায় জয়লাভ --- আজ মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্সের ও চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্সের

রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৬-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৬-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সপ্তম দিনের শুনানি শেষে  আরো ১৮টি আপিল মঞ্জুর।

 

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানালেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা।

 

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লাল কার্ড দেখাবে --- আশাবাদ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের।

 

সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত --- সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণের আহ্বান বিশিষ্ট নাগরিকদের।

 

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকান্ডের ঘটনায় ছয় জন নিহত।

 

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ রাতে পালিত হচ্ছে পবিত্র শবে মেরাজ --- ইবাদাত বন্দেগীতে অতিবাহিত করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

 

বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত --- দু’দেশে পণ্য রপ্তানিতে শুল্ক কমানোর ঘোষণা।

 

এবং মিরপুরে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নোয়াখালী এক্সপ্রেসকে ৫ উইকেটে হারালো চট্টগ্রাম রয়্যালস --- এখন রাজশাহী ওয়ারিয়র্সের মোকাবেলা করছে সিলেট টাইটান্স।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১৬-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১৬-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম

...................................................


*“জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ-২০২৬’’ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ

 

* বিএনপি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন তারেক রহমান

 

* গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশজুড়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের সপ্তাহব্যাপী প্রচারাভিযান শুরু

 

* নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ষষ্ঠ দিনের শুনানি শেষে  আরো ৬০টি মনোনয়ন মঞ্জুর--১২ই ফেব্রুয়ারি পাবনা- ১ ও ২ আসনে নির্বাচন অনুষ্ঠানের আদেশ আপিল বিভাগের

 


* ‘‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’’র দু’শো ৫৩টি আসনে আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা--বাংলাদেশ জামায়াতে ইসলামী একশো ৭৯টি এবং এনসিপি ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে

 

* রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত কার্যকর আর্থিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

 

* ইরানে হামলা করা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে জরুরি কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সৌদি আরব, কাতার ও ওমান 

 

এবং জিম্বাবুয়েতে আজ যুব অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড – পাকিস্তান, অস্ট্রেলিয়া – আয়ারল্যান্ড ও আফগানিস্তান – দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে

কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...