এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

সকাল ৭টার সংবাদ তারিখ: ২১-০২-২০২৬ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ২১-০২-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ --- ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতি।

 

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

 

বন্দরে পণ্য খালাসে বিলম্বের ফলে মূল্য বৃদ্ধি রোধে কঠোর নির্দেশনা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর।

 

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুত আছে --- জানালেন বাণিজ্য মন্ত্রী --- নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে বিকেল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশনা সরকারের।  

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সফলভাবে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ।

 

একশো ৮০ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করবে সরকার --- জানালেন পানিসম্পদ মন্ত্রী।

 

বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা  মার্কিন সুপ্রীম কোর্টের।

 

এবং কলম্বোয় পাকিস্তান ও নিউজিল্যান্ডের খেলার মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইট পর্ব শুরু হচ্ছে আজ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২০-০২-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২০-০২-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আগামীকাল মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস --- একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।


একুশের চেতনাকে ধারণ করে দেশে প্রতিষ্ঠিত গণতন্ত্রকে সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ --- দিবসের বাণীতে বললেন তারেক রহমান।


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।


বন্দরে পণ্য খালাসে বিলম্বের ফলে মূল্য বৃদ্ধি রোধে কঠোর নির্দেশনা দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ।


রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুত আছে --- নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বিকেল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশনা।  


একশো ৮০ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার --- জানালেন পানিসম্পদ মন্ত্রী।


আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে গাজায় সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিলো ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া।


এবং ব্যাংককে পাকিস্তান-এ দলকে ৫৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস্ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল।

সকাল ৭টার সংবাদ তারিখ ২০-০২-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২০-০২-২০২৬

আজকের সংবাদ শিরোনাম:


ঈদ-উল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে চালু করা হবে ফ্যামিলিকার্ড --- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত --- ফ্যামিলি কার্ড প্রদানে  ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন


আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো ও খাল খননের সিদ্ধান্ত


প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্ট এবং বৃটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন --- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার


রমজানে নিম্ন আয়ের দশ লাখ পরিবারকে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহ করবে সরকার --- ২৫টি স্পটে চলবে মাসব্যাপী কার্যক্রম


তদবির বাণিজ্য বন্ধসহ শিক্ষামন্ত্রণালয়ে কোন দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না --- জানালেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী


কোন প্রতিষ্ঠানের কাউকে চাকরিচ্যুত করতে হলে বিধি অনুযায়ী করতে হবে, মব করে চাকরিচ্যুত করা যাবে না --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


পারমাণবিক কর্মসূচী নিয়ে আগামী ১০ দিনের মধ্যে চুক্তি স্বাক্ষর না করলে ইরানে হামলার হুমকি মার্কিন প্রেসিডেন্টের।  


এবং ব্যাংককে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টি-টোয়েন্টি ক্রিকেট টুনার্মেন্টের সেমিফাইনালে আজ পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২১-০২-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২১-০২-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে আজ --- বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি।


একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।


প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান --- ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা দেওয়া শুরুর সিদ্ধান্ত।


নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামীকাল থেকে বরিশালে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে --- জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


শিক্ষা মন্ত্রণালয়ের সব দপ্তর ও প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে --- দৃঢ়ভাবে বললেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।  


দলকানা হয়ে নয়, পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের তাগিদ দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।


মার্কিন সুপ্রিম কোর্ট আমদানি শুল্ক বাতিল করার পর বিশ্বব্যাপী নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


এবং ব্যাংককে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস্ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আগামীকাল ভারত-এ দলের মুখোমুখি হবে বাংলাদেশ-এ দল।  ।

সকাল ৭টার সংবাদ তারিখ ১৯-০২-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১৯-০২-২০২৬

আজকের সংবাদ শিরোনাম:


একটি স্বনির্ভর, নিরাপদ ও মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য --- জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


রমজানে দ্রব্যমূল্য যাতে জনগণের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর।


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত --- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের নির্দেশনা।


সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা।


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা জানালেন তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা।


শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র রমজান --- প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আজ থেকে রমজানের ছুটি শুরু।


গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


 এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ‍ক্রিকেটে আজ ইতালী - ওয়েস্ট ইন্ডিজের, শ্রীলংকা -জিম্বাবুয়ের এবং আফগানিস্তান – কানাডার বিপক্ষে খেলবে।

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৮-০২-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৮-০২-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত --- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের নির্দেশনা।


আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরনে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের গুরুত্বারোপ।


সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা।


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা।


গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে --- সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু আগামীকাল।


 এবং ৯০ রানে মালয়েশিয়া ‘এ’ দলকে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৮-০২-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৮-০২-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত --- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের নির্দেশনা।


আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরনে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের গুরুত্বারোপ।


সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা।


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা।


গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে --- সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু আগামীকাল।


 এবং ৯০ রানে মালয়েশিয়া ‘এ’ দলকে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৭-০২-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৭-০২-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু --- দেশ ফিরলো গণতান্ত্রিক অগ্রযাত্রায়।


শপথ নিলেন ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী --- মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ।


সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু --- শপথ গ্রহণের পর বললেন বিএনপি মহাসচিব।


শুল্কমুক্ত গাড়ি বা প্লট নেবে না বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা --- সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত।


নতুন সরকারকে অভিনন্দন জানালো চীন ও জাপান --- নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার।


উত্তর-পূর্ব পাকিস্তানে বোমা বিস্ফোরণ এবং বন্দুক যুদ্ধে পুলিশ ও বিদ্রোহীসহ নিহত ১৪ ।


এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চেন্নাইয়ে কানাডাকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড --- আগামীকাল থাইল্যান্ডের ব্যাংককে উইমেন এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া।

সকাল ৭টার সংবাদ তারিখ ১৭-০২-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১৭-০২-২০২৬

আজকের সংবাদ শিরোনাম:


নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ আজ --- শপথ অনুষ্ঠানে যোগ দেবেন মালদ্বীপের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি।


সংসদ সদস্য হিসেবে ঢাকা-১৭ ধরে রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়; বরং দেশের গণতন্ত্রের নতুন যাত্রার সূচনা --- বিদায় ভাষণে বললেন প্রধান উপদেষ্টা।


পবিত্র রমজানে নিম্ন আয়ের মানুষের সহায়তায় আজ থেকে ভর্তুকিমূল্যে দেশব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে টিসিবি।


রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ ইউরোপের --- প্রত্যাখ্যান ক্রেমলিনের।


এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও শ্রীলংকার বিভিন্ন ভেন্যুতে কানাডা-নিউজিল্যান্ডের, আয়ার‌ল্যান্ড-জিম্বাবুয়ের এবং নেপাল-স্কটল্যান্ডের মোকাবেলা করবে।

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

জিমনেমা সিলভেস্ট্রে (Gymnema Sylvestre Q) সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

 জিমনেমা সিলভেস্ট্রে (Gymnema Sylvestre Q) সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

১. পরিচিতি ও ইতিহাস (Introduction & History)

 * উৎস: এটি মূলত একটি ভারতীয় লতাগুল্ম। এর বোটানিক্যাল নাম Gymnema sylvestre এবং এটি 'Asclepiadaceae' পরিবারের অন্তর্ভুক্ত।

 * সাধারণ নাম: হিন্দিতে একে 'গুরমার' (Gurmar) বলা হয়, যার অর্থ 'চিনি ধ্বংসকারী' (Sugar Destroyer)। সংস্কৃতে একে 'মেষশৃঙ্গী' (Meshashringi) বলা হয়।

 * হোমিওপ্যাথিতে অন্তর্ভুক্তি: এই ঔষধটি ভারতীয় ভেষজ থেকে হোমিওপ্যাথিতে এসেছে। প্রখ্যাত ভারতীয় চিকিৎসাবিজ্ঞানী লেফটেন্যান্ট কর্নেল আর. এন. চোপড়া (Lt. Col. R.N. Chopra) এবং পরবর্তীতে CCRH (Central Council for Research in Homoeopathy)-এর বৈজ্ঞানিক প্রুভিং-এর মাধ্যমে এটি হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকায় স্থান পেয়েছে।


২. রাসায়নিক উপাদান ও ক্রিয়াকৌশল (Active Constituents & Action)

এই পাতার প্রধান সক্রিয় উপাদান হলো 'জিমনেমিক অ্যাসিড' (Gymnema Acid)। এর কাজের ধরণ খুবই চমৎকার:

 * রিসেপ্টর ব্লক: জিমনেমিক অ্যাসিডের অণুর গঠন গ্লুকোজ অণুর মতো। এটি অন্ত্রের রিসেপ্টরগুলোতে গ্লুকোজের আগেই বসে পড়ে, ফলে শরীর খাবার থেকে চিনি বা শর্করা শোষণ করতে পারে না।

 * স্বাদ পরিবর্তন: এই পাতা চিবুালে জিহ্বার সুগার রিসেপ্টরগুলো ১-২ ঘন্টার জন্য অকেজো হয়ে যায়, ফলে মিষ্টি খাবার বালির মতো বিস্বাদ লাগে।


৩. হোমিওপ্যাথিক লক্ষণসমূহ (Materia Medica Profile)

রোগীর মধ্যে নিম্নলিখিত লক্ষণগুলো বিস্তারিতভাবে দেখা দিলে এই ঔষধটি নির্বাচন করা হয়:

 * মন (Mind): রোগী ডায়াবেটিসের কারণে খিটখিটে মেজাজের হয়ে যান। মানসিক অবসাদ বা ক্লান্তি কাজ করে এবং কোনো কাজে মনোযোগ দিতে পারেন না।

 * মাথা (Head): কপালে দপদপ করা ব্যথা, বিশেষ করে চোখের ওপর। সাথে মাথা ঘোরা বা ভার্টিগো (Vertigo) থাকতে পারে।

 * মুখমন্ডল (Mouth): মুখের স্বাদ তিতকুটে হয়ে থাকে। জিহ্বায় জ্বালাপোড়া ভাব থাকতে পারে।

 * পাকস্থলী ও মল (Stomach & Stool):

   * ক্ষুধা খুব বেশি থাকে কিন্তু খেলেই পেট ভার হয়ে যায়।

   * একটি বিশেষ লক্ষণ: কিছু খাওয়ার পরেই টয়লেটে যাওয়ার প্রয়োজন অনুভব করা (Urge for stool typically after eating)।

 * প্রস্রাব (Urine):

   * প্রস্রাবের পরিমাণ খুব বেশি (Polyuria)।

   * প্রস্রাব করার পরেও মনে হয় আরও প্রস্রাব রয়ে গেছে।

   * প্রস্রাবের আপেক্ষিক গুরুত্ব (Specific Gravity) বেশি থাকে এবং এতে প্রচুর শর্করা বা সুগার থাকে।

 * যৌন লক্ষণ (Sexual Symptoms):

   * ডায়াবেটিসের কারণে সৃষ্ট যৌন দুর্বলতা বা ধ্বজভঙ্গ (Impotence)।

   * লিঙ্গত্থানে ব্যর্থতা এবং সঙ্গমে অনীহা। প্রস্রাবের পর খুব দুর্বলতা অনুভব করা।

 * চামড়া (Skin):

   * শরীরে ছোট ছোট ফোঁড়া বা বিচি যা সহজে সারে না।

   * ডায়াবেটিক কার্বাঙ্কল (Diabetic Carbuncle) বা বড় ধরণের ফোঁড়া।

   * শরীরের কোথাও কেটে গেলে বা ক্ষত হলে তা শুকাতে চায় না।

৪. ক্লিনিক্যাল ব্যবহার (Clinical Indications)

প্রধানত নিম্নলিখিত রোগগুলোতে এটি অব্যর্থ হিসেবে ব্যবহৃত হয়:

 * ডায়াবেটিস মেলিটাস (Diabetes Mellitus): বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসে এটি ইনসুলিন উৎপাদন বাড়াতে সাহায্য করে।

 * স্থূলতা (Obesity): এটি মিষ্টি খাওয়ার প্রবণতা কমিয়ে ওজন কমাতে সাহায্য করে।

 

৫. সেবনবিধি ও মাত্রা (Dosage)

 * সাধারণত মাদার টিংচার (Mother Tincture/Q) হিসেবেই এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

 * নিয়ম: ১০-২০ ফোঁটা ঔষধ আধ কাপ সামান্য গরম জলে মিশিয়ে দিনে ২ থেকে ৩ বার (খাওয়ার ৩০ মিনিট আগে) সেবন করা উচিত।

(সতর্কতা: এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত কমাতে পারে। তাই যারা এলোপ্যাথিক ইনসুলিন বা ঔষধ নিচ্ছেন, তারা এটি সেবনের সময় নিয়মিত সুগার চেক করবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন, যাতে হাইপোগ্লাইসেমিয়া বা সুগার ফল না করে।)

#GymnemaSylvestre #GymnemaQ #Homeopathy #HomeopathicMedicine

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...