এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৩-০৪-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৩-০৪-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আজ চৈত্রসংক্রান্তি, কাল শুরু হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ --- চিরায়ত পহেলা বৈশাখ উদযাপনে পুরো জাতি প্রস্তুত --- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা।


টাঙ্গাইল থেকে বহুল প্রত্যাশিত ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামীকাল --- তারেক রহমানের আগমন উপলক্ষে জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ।


অপতথ্যের হাত থেকে সুরক্ষা এখন নাগরিক অধিকার --- বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


পররাষ্ট্র মন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাম্প্রতিক ভারত সফর ফলপ্রসূ --- প্রধানমন্ত্রীকে অবগত করার পর সাংবাদিকদের বললেন উপদেষ্টা হুমায়ুন কবির।


কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের আশংকায় মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন বন্দরে হামলার হুমকি তেহরানের --- যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে দস্যুতার শামিল বলে দাবি।


এবং বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে নিউজিল্যান্ড দল এখন ঢাকায়।

সকাল ৭টার সংবাদ তারিখ ১৩ - ০৪-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১৩ - ০৪-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


সশস্ত্র বাহিনীর সদস্যদের দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। 


পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিলেন তারেক রহমান। 


ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নব-নির্বাচিত দুই এমপি। 


ঢাকা উত্তর ও দক্ষিণসহ চার সিটি করপোরেশনে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ শুরু। 


তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি জনগণকে অপতথ্য থেকে সুরক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 


ট্রাম্পের ঘোষণার পর হরমুজ প্রণালীতে আজ থেকে শুরু হচ্ছে মার্কিন নৌ অবরোধ --- কোনো হুমকির কাছে নতি স্বীকার না করার কথা পুনর্ব্যক্ত করলো ইরান। 


এবং তিন ম্যাচের ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

রাত ৮ টা ৩০ মিন৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১২-০৪-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিন৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১২-০৪-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


সশস্ত্র বাহিনীর সদস্যদের দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর।

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নব-নির্বাচিত দুই এমপি।

 

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশসহ ১৬টি অধ্যাদেশের বিষয়ে বিশেষ কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে --- জানালেন আইনমন্ত্রী।

 

ঢাকা উত্তর ও দক্ষিণসহ চার সিটি করপোরেশনে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ আজ থেকে শুরু।

 

তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি জনগণকে অপতথ্য থেকে সুরক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 

 

আজ থেকে শুরু পাহাড়ি জনগোষ্ঠীর বর্ষ বিদায় এবং বর্ষবরণ উৎসব --- ঢাকায় উৎসবের উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।

 

কোনো চুক্তি ছাড়াই শেষ হলো ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা --- হরমুজ প্রণালীতে নৌ অবরোধের হুমকি ট্রাম্পের।

 

এবং তিন ম্যাচের ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১১-০৪-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১১-০৪-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আগামী মঙ্গলবার 'কৃষক কার্ড' কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য বিএনপি’র মনোনয়ন ফরম বিক্রি দ্বিতীয় দিনের মতো অব্যাহত-- আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদেরই মনোনয়ন দেওয়া হবে – বললেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।


কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ উন্নয়ন ও বাজার স্থিতিশীল রাখতে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার --- বললেন বাণিজ্য মন্ত্রী।


আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রস্তুত থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরো আট হাজার মেট্রিক টন ডিজেল আমদানি।


পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু।


এবং মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১১-০৪-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১১-০৪-২০২৬

আজকের শিরোনাম:


‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল-২০২৬’ এবং ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’সহ ২৪টি বিল জাতীয় সংসদে পাস। 


অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতি গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ --- সংসদে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। 


আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। 


উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস মালয়েশিয়ার। 


সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য বিএনপি’র মনোনয়ন ফরম বিক্রি শুরু।

 


যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক আজ --- পাকিস্তানে পৌঁছালো ইরানের প্রতিনিধিদল --- উত্তেজনা হ্রাসে এটাই সুযোগ, বললেন জাতিসংঘ মহাসচিব। 


এবং এক ইনিংসে ৯ উইকেট শিকার করে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন ব্রাজিল নারী দলের পেসার লরা কার্ডোসো।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১০-০৪-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১০-০৪-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল-২০২৬’ এবং ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’সহ ২২টি বিল জাতীয় সংসদে পাস।


অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতি গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ --- সংসদে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।


আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর।


উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস মালয়েশিয়ার।


সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য বিএনপি’র মনোনয়ন ফরম বিক্রি শুরু।


কার্যকর শান্তি চুক্তির লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে আগামীকাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান।


মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেশটির সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং।


এবং থাইল্যান্ডে এশিয়ান গেমস হকির বাছাই পর্বের শেষ ম্যাচে আজ চাইনিজ তাইপে’কে তিন-দুই গোলে হারালো বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১০-০৪-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১০-০৪-২০২৬

আজকের শিরোনাম:


জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং অপর ২৮জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান। 


ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদী হত্যা মামলায় আসামি ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড। 

 

দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দিয়ে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধনী)  বিল-২০২৬ সহ বেশ কয়েকটি বিল সংসদে পাস।

 

যানজট নিরসন ও জ্বালানি সাশ্রয়ে ঢাকা মহানগরীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী সপ্তাহ থেকে তিন দিন  অফলাইনে ও তিন দিন  অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত।

 

বগুড়া-৬ ও শেরপুর- ৩ উভয় আসনেই বিএনপি প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ। 

 

সরকার দেশের গণমাধ্যম সংস্কারে অবিলম্বে  কার্যক্রম শুরু করবে --- জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 

 

লেবাননের সঙ্গে যতদ্রুত সম্ভব সরাসরি আলোচনার লক্ষ্যে নির্দেশনা জারি করলো ইসরাইল। 

 

এবং পেনাল্টি শ্যুট আউটে হংকং-চায়নাকে তিন-দুই গোলে পরাজিত করে ২০তম এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ --- স্থান নির্ধারণ ম্যাচে আজ লড়বে চাইনিজ তাইপের বিরুদ্ধে।

ইকনো বলপেন মালিক কাজী সালিমুল হক কামাল  ফেইসবুক থেকে নেওয়া

 ইকনো বলপেন মালিক কাজী সালিমুল হক কামাল 


জীবন বৃত্তান্ত -কাজী সালিমুল হক জন্ম-১৯৫১ সালের ১৮ আগস্ট মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে, তার পিতার নাম কাজী আকরামুল হক। কাজী সালিমুল হক কামাল ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম এ ডিগ্রি অর্জন করেন। 

বিশ্ববিদ্যালয় পাশ করা কাজী সালিমুল হক কামাল কোন চাকরির চিন্তা না করেই ভাবতে থাকলেন ছোট পরিসরে কোন বিজনেস করবেন।

সেই চিন্তার বহিঃপ্রকাশ করলেন, ১৯৮১ সালে মহাখালী রেল লাইনের পূর্ব পাশে একটি বিল্ডিং ভাড়া নিয়ে তৈরি করলেন ইকনো ব্র্যান্ডের বলপেন। পরবর্তীতে সবই ইতিহাস সাদা কালো যুগের বাংলাদেশ টেলিভিশনে বিজ্ঞাপন শুনা যেত আব্বুর জন্য ইকনো আম্মুর জন্য ইকনো। 

এই ইকোনো বলপেন ফ্যাক্টরী শালিখা উপজেলার শতখালী ইউনিয়নে অবস্থিত মাগুরা- যশোর হাইওয়ে রোডের পাশে। ৮০ দশক, ৯০ দশক ও ২০০৫ সাল সময়ে বাংলাদেশের সব জেলায় সর্বাধিক বিক্রি ও ব্যবহৃত হয়ে ছিলো Econo কলম।

কাজী সালিমুল হক কামাল মাগুরা -২ আসন থেকে ৫ ম, ৬ষ্ট, ৮ম জাতীয় সংসদের এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

রাজনৈতিক জীবনে বিএনপি দল করার জন্য দীর্ঘ বছর কারাগার জীবন অতিবাহিত করেছেন এই বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি।


Basic News 24

News Editor, Faruk Ahamed

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

আল-ইমরান

 ৩। আল-ইমরান


**************************

মাদানী । আয়াত সংখ্যাঃ ২০০ । পারাঃ ৩~৪

**************************************


সার সংক্ষেপ

*************

সূরা আল-ইমরান-এ মূলত তাওহীদ, কুরআনের সত্যতা, নবী-রাসূলদের দাওয়াত, মুত্তাকীদের গুণাবলী এবং কাফিরদের পরিণতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, আল্লাহ এক, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ; তিনিই জীবন-মৃত্যু, রিযিক ও সবকিছুর নিয়ন্ত্রক। কুরআন সত্য কিতাব, যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা নিশ্চিত করে এবং মানুষের জন্য হিদায়াত। জ্ঞানীরা আল্লাহকে স্মরণ করে, তাঁর নিদর্শন নিয়ে চিন্তা করে এবং তাঁর নিকট দোয়া করে। মুত্তাকীরা ধৈর্যশীল, সত্যবাদী, দানশীল, আল্লাহভীরু ও সৎকর্মপরায়ণ; তাদের জন্য জান্নাত ও আল্লাহর সন্তুষ্টি রয়েছে। অন্যদিকে কাফিররা আয়াত অস্বীকার করে, সত্য গোপন করে এবং তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত। সূরায় কিতাবীদের বিভ্রান্তি ও তাদের সাথে তর্কের জবাব দেওয়া হয়েছে এবং ইবরাহীম (আ.)-এর একনিষ্ঠ তাওহীদের অনুসরণ করতে বলা হয়েছে। বদর ও উহুদ যুদ্ধের মাধ্যমে মুমিনদের শিক্ষা দেওয়া হয়েছে—ধৈর্য, তাকওয়া ও আল্লাহর উপর ভরসাই বিজয়ের চাবিকাঠি। আর আখিরাতে সফলতার পথ হচ্ছে মুমিনদের ঐক্যবদ্ধ থাকা, সুদ পরিহার, সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে বিরত থাকার নির্দেশ প্রদান।

__________________________

#কুরআনের_মাইন্ড_ম্যাপ

যিক্র (ذِكْر): মুখের জপ নয়, কুরআনের জীবন্ত বিধান!

 ✨ **যিক্র (ذِكْر): মুখের জপ নয়, কুরআনের জীবন্ত বিধান!** 📖🤔

কুরআন মাজীদে ‘যিক্র’ শব্দটি ২০০ বারেরও বেশি উল্লেখিত। অনুবাদকরা সূরা হিজর (১৫:৬, ৯) ও নাহল (১৬:৪৪)-এ এর অর্থ "উপদেশবাণী" বা "কুরআন" করেছেন, কিন্তু অন্যত্র কেবল "স্মরণ" বা "নাম জপ" বলে সীমাবদ্ধ করা হয়েছে। এই অসঙ্গতি সাধারণ পাঠকের মনে বিভ্রান্তি তৈরি করে এবং যিক্রের গভীরতাকে ছোট করে ফেলে।


কুরআনের অনুসারী মুসলিম হিসেবে আমাদের বুঝতে হবে: যিক্র মানে আল্লাহর চূড়ান্ত গাইডলাইন—কুরআন। অর্থসহ বুঝে পড়া, অন্তরে ধারণ করা এবং বাস্তব জীবনে অক্ষরে অক্ষরে পালন করা। না-বুঝে যান্ত্রিক উচ্চারণ কখনো কুরআনের দাবি নয়। আসুন ৪টি আয়াতে স্পষ্ট হয়:


১. **সূরা ত্বহা (২০:১৪)**  


"নিশ্চয়ই আমিই আল্লাহ... আমার যিক্রের জন্য সালাত কায়েম করো।"  


*ভুল ধারণা:* সালাত কেবল নাম জপা।  


*প্রকৃত অর্থ:* সালাত হলো কুরআনের বিধান জাগ্রত রাখার রিফ্রেশার—প্রতিদিন আল্লাহর আদেশ-নিষেধ মনে করিয়ে দেয়।


২. **সূরা আনকাবুত (২৯:৪৫)**  


"সালাত অশ্লীলতা থেকে বিরত রাখে। আল্লাহর যিক্রই সর্বশ্রেষ্ঠ।"  


*ভুল ধারণা:* তসবীহ জপাই শ্রেষ্ঠ।  


*প্রকৃত অর্থ:* আয়াতের শুরুতে তিলাওয়াত ও সালাতের উল্লেখ। যিক্র মানে কুরআন বুঝে পড়া ও তার আলোয় জীবন চালানো—এটিই সর্বোচ্চ ইবাদত।


৩. **সূরা আহযাব (৩৩:২১)**  


"যারা আল্লাহকে অধিক যিক্র করে, তাদের জন্য রাসুলের জীবনে আদর্শ।"  


*ভুল ধারণা:* অধিক তসবীহ গণনা।  


*প্রকৃত অর্থ:* রাসুল (সা.)-এর জীবন কুরআনের জীবন্ত প্রতিফলন। যিক্র মানে প্রতি মুহূর্তে কুরআনের বিধান স্মরণে রেখে পালন করা—কর্মের মাধ্যমে।


৪. **সূরা আয-যুখরুফ (৪৩:৩৬-৩৯)**  


"যে যিক্র থেকে বিমুখ হয়, তার ওপর শয়তান চাপিয়ে দিই..."  


*ভুল ধারণা:* তসবীহ না পড়লে শয়তান ধরে।  


*প্রকৃত অর্থ:* যিক্র মানে কুরআনের উপদেশ। এ থেকে মুখ ফিরালে কুপ্রবৃত্তি (শয়তান) নিয়ন্ত্রণ নেয়, মানুষ ভুল পথে চলেও মনে করে সঠিক—এটি ভয়ংকর ধোঁকা!


**উপসংহার:** প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান তাঁর "যিক্র: প্রচলিত ধারণা ও সঠিক চিত্র" গবেষণায় বিজ্ঞানসম্মতভাবে দেখিয়েছেন—যিক্র কেবল মৌখিক নয়, বরং কুরআন অধ্যয়ন, অনুধাবন ও ব্যক্তি-সমাজ জীবনে পূর্ণ বাস্তবায়ন। অন্ধ অনুকরণ ছেড়ে কুরআনের প্রকৃত যিক্রকে দিশারী করি। 💖


[বিস্তারিত বই: https://official.qrfbd.org/pdf/book-25.pdf]  


#আহলেকুরআন #যিক্র #কুরআনেরআলো #ইসলামিকগবেষণা

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...