এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

নামায কেন পড়তেই হবে,,, abu bakar ফেইসবুক থেকে

 **  "নামায কেন পড়তেই হবে ?"


কয়েকটা ভিডিও শুনেছি সব গুলোই শিহরিত করার মতো ভিডিও।এর মধ্যে ছোট একটি ভিডিও  আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভিডিও শুনে  নিজেকে সামলাতে পারছিলাম না। 


আব্দুর রাজ্জাক  বিন ইউসুফের  বয়ান থেকে..যদিও ওনার মতো ফুটিয়ে তুলতে পারবোনা..

"ওযুর জন্য পানি নেই, তায়াম্মুম করেন, তায়াম্মুমের ব্যবস্থা নেই, তায়াম্মুম  ছাড়াই নামায পড়ুন।


 কিবলামুখী হয়ে নামায পড়তে হয়,কিবলামুখী বুঝতে পারছেন না যেকোনো দিক হয়েই নামায পড়ুন।


দাঁড়িয়ে নামায পড়তে পারছেন না? বসে পড়েন।বসে না পড়তে পারলে শুয়ে পড়েন।


পরিষ্কার কাপড় পড়ে নামায পড়তে হয়। পরিষ্কার কাপড় না থাকলে প্রসাব, পায়খানা লাগা কাপড় পড়েই নামায পড়েন, কোনো কাপড় না থাকলে উলংগ হয়ে নামায পড়েন ।


ট্রেনের প্রচন্ড ভীড়ে ঝুলে আছেন,আযান দিচ্ছে সেই অবস্থাতেই নামায পড়তে হবে।


শত্রুরা ধাওয়া দিচ্ছে,আপনি দৌড়চ্ছেন এমন সময়  আযান দিচ্ছে আপনাকে তখন সেই অবস্থাতেই নামায পড়তে হবে।


নামায কি জিনিস, কি করে বুঝাই, এক আশ্চর্য  ইবাদত যে ইবাদত কোনো অসুবিধা মানে না।


আপনি অসুস্থ টাকা দিলেন সেই টাকায় হজ্জ করলো অন্য জন। আপনার সাওয়াব হবে।


আপনি অসুস্থ, ফকির কে খাওয়ালেন আপনার রোযার সাওয়াব পাবেন....


হজ্জের বিকল্প আছে,রোযার বিকল্প আছে।নামায এমন এক ইবাদত যার কোনো বিকল্প নেই।


নামায কি জিনিস কি করে বুঝাই ????


ছোট ভিডিও থেকে কিছু লাইন.. ----

          আমার ভাই বোনেরা," নামায পড়ুন"

আপনার জীবনে যাই আসুক, "নামায পড়ুন।" 

আপনার জীবণে যতই খারাপ কাজ করেন না কেনো, পরিমাণে যতই বেশি হোক না কেন," নামায পড়ুন"।

 কোন ছাড় নেই।


বোন বলছেন, "আপনি হিজাব পরেন না", 

আমি আপনাকে বলছি "নামায পড়ুন"

বোন বলছেন,আমার কাপড় নামাযের উপযোগী নয়।আমি আপনাকে বলছি,"নামায পড়ুন"


ভাই বলছেন, "আমি মদ পান করি"

 নামায পড়ুন

"আমি ড্রাগ বিক্রি করি"

নামায পড়ুন

"আমি ড্রাগ সেবন করি"

"নামায পড়ুন"


"আমার একটি মেয়ে বন্ধু আছে এবং আমি তার সাথে রাত্রি যাপন করি। "

"নামায পড়ুন"।


আপনার জীবনে যাই আসুক না কেনো নামায পড়ুন


"ভাই আমি কিভাবে পাপ কাজ করার পাশাপাশি নামায পড়বো? এটি নামাযের প্রতি অসম্মান জনক ও আমার ভন্ডতা প্রকাশ পায়"


আমি বলছিনা এজন্যই আমরা নামায পড়ি কারণ আমরা ভালো না,আমি পাপি,আমরা ভুল করছি।


আপনি তবুও নামায পড়ুন।


আল্লাহ বলেছেন",নামায অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।" 

  "নামায পড়ুন"


কিছু মানুষ বলে আমাকে ভালো পথে আসতে দাও।ইনশাআল্লাহ্ আমি  নামায পড়া শুরু করে দিবো।


বন্ধুরা নামায ব্যতীত আপনি ভালো পথে আসতে পারবেন না। 

এজন্যই আমরা নামায পড়ি যাতে ভালোপথে আসতে পারি।


আপনার জীবনে যাই আসুক না কেন,  আপনি যেখানেই থাকেন না কেন  নামাজ পড়ুন। 

( সংগৃহীত)

কপি
পেস্ট

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...