এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

ধানের মাজরা পোকার রাসায়নিক দমন পদ্ধতি।,,,,ফেইসবুক থেকে নেওয়া

 🔰ধানের মাজরা পোকার রাসায়নিক দমন পদ্ধতি।


🔰মাজরা পোকা দমনে প্রতি বর্গ মিটারে ২-৩টি স্ত্রী মথ বা ডিমের গাঁদা অথবা গাছ মাঝারি কুশি অবস্থায় রোপনের ৪০ দিন পর থেকে) থোড় আসা পর্যন্ত ১০-১৫% মরা ডিগ অথবা ৫% মরা শিষ দেখা গেলে নিম্নেলিখিত গ্রুপের যে কোন একটি কীটনাশক বা অনুমোদিত কীটনাশক ব্যবহার করা যেতে পারে।


🔰কীটনাশকের গ্রুপ, বাণিজ্যিক নাম ও প্রয়োগ মাত্রা।


♦️ কার্টাপ গ্রুপ:


👉 সানটাপ ৫০এসপি ১.৫ কেজি/হেক্টর।


👉 কেটাপ ৫০এসপি ১.৫ কেজি/হেক্টর।


👉 সিকোটাপ ৫০এসপি ১.৫ কেজি/হেক্টর।


♦️ফিপ্রোনিল গ্রুপ:


👉 রিজেন্ট ৩ দানাদার ১০.০ কেজি/হেক্টর।


👉 প্রিন্স ৫০এসপি ০.৫ লিটার/হেক্টর।


👉 প্রিন্স ৩ দানাদার ১০.০ কেজি/হেক্টর।


♦️ ক্লোরানট্রানিলিপ্রোল + থায়ামেথোক্সাম গ্রুপ:


👉 ভিরতাকো ৪০ ডব্লিউজি ৭৫ গ্রাম/হেক্টর।


👉 ভিরতাকো ৬জিআর ৫ কেজি/হেক্টর।


♦️ ফুবেনডিয়ামাইড গ্রুপ:


👉 বেল্ট ২৪ডব্লিউজি ২০০ গ্রাম/হেক্টর।


♦️ কার্বোসালফান গ্রুপ:


👉 মার্শাল ২০ইসি ১.৫ লিটার/হেক্টর।


👉 পিলারসুফান ২০ইসি ১.৫ লিটার/হেক্টর।


♦️কোরানট্রানিলিপ্রোল গ্রুপ:


👉 ফার্টেরা ৪জি ১০ কেজি/হেক্টর।


👉 কোরাজেন ১৮এসসি ১৫০ মিলি/হেক্টর।


♦️ ক্লোরপাইরিফস গ্রুপ:


👉 ডার্সবান ২০ইসি ১.০ লিটার/হেক্টর।


👉 পাইরিফস ২০ইসি ১.০ লিটার/হেক্টর।


♦️♦️কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে, একই গ্রুপের কীটনাশক একই পোকা দমনের জন্য পর্যায়ক্রমে/প্রতি মৌসুমে ব্যবহার না করে বিভিন্ন গ্রুপের কীটনাশক ব্যবহার করলে ভাল ফলাফল পাওয়া যায়।


♦️ধানের পোকা দমনের জন্য যে সমস্ত গ্রুপের কীটনাশক করা যাবে না-


👉 সাইপারমেথ্রিন।

👉 আলফা-সাইপারমেথ্রিন।

👉 ল্যামডা-সাইহেলোথ্রিন।

👉 ডেলথামেথ্রিন।

👉 ফেনভালারেট।


➡️কারণ,

এ সমস্ত গ্রুপের কীটনাশক ব্যবহারে পোকারপুনরুত্থান

 (Resurgence) ঘটে। এছাড়া যে কোন অনুমোদিত কীটনাশক। যেমন- ক্লোরপাইরিফস এর সহিত উপরে উল্লেখিত যে কোন গ্রুপের মিশ্রন ধানের পোকা দমনের জন্য ব্যবহার করা যাবে না। যেমন- বিউটি, ক্যারাটে, কারফু, সাবসাইড, মিক্সার, ডেয়ার, এটম, কেনভস, সুপারফাস্ট, বর্ডার, দূর্বার, নাইট্রো ও আলটিমা ইত্যাদি।


 @highlight @highlight

কোন মন্তব্য নেই:

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...