♦️ ধরুন, অনেকগুলো রসুন ছিলে ফেলেছেন কিংবা সুপার মার্কেট থেকে ছেলা রসুন কিনে এনেছেন। এত রসুন আপনার প্রয়োজন নেই আর।
✅ তাহলে কী করবেন?
১) রসুন গুলোতে সামান্য লবণ মিশিয়ে পাটায় বেটে কিংবা ব্লেন্ডারে পানি ছাড়া ব্লেন্ড করে নিন। তারপরে ফ্রিজে ফ্রিজ করে রাখুন। আমি ফ্রিজিং করার সময় আইস ট্রে তে দিই। তারপর জমে গেলে বের করে একটা বক্সে ভরে রাখি। পরবর্তীতে রান্নার সময় খুব সুবিধা হয়। সামান্য লবণ দিয়ে রাখলে রসুনের স্বাদ গন্ধ এবং রঙ তিনটাই ভালো থাকে।
২) অতি অবশ্যই রসুনের আচার তৈরি করে নিতে পারেন। ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যাবে।
৩) রসুনগুলোকে পাতলা পাতলা করে কেটে ফ্রেশ তেলে বেরেস্তা ভাজার মত করে ভেজে রাখতে পারেন। তৈরি হয়ে গেল রসুনের বেরেস্তা। এটা নুডুলস বা চাওমিন রান্না তে, ফ্রাইড রাইস রান্নাতে ব্যবহার করা যায়। ডালে দেয়া যায়, শাকে দেয়া যায়। শুকনো মরিচ পেঁয়াজ আর সরিষার তেল মিশিয়ে ভর্তাও করা যায়।
৪) চার নম্বর পদ্ধতিটা হচ্ছে গার্লিক অয়েল তৈরি করা।
একটু বেশি পরিমাণে তেল নেবেন, এমনভাবে যেন রসুনগুলো তেলের ভেতরে ডুবে থাকে। সরিষার তেল হলে ভালো হয় তবে অন্য যে কোন তেল নিতে পারেন। সানফ্লাওয়ার বা অলিভ অয়েল হলে খুব ভালো। তাতে রসুন গুলো দিয়ে চুলায় বসিয়ে দেবেন। খুব খুব অল্প আঁচে, মিনিট বিশেকের জন্য। রসুনগুলো সেদ্ধ হয়ে হালকা ভাজা হয়ে যাবে। হালকা সোনালী রং ধরলে জিনিসটা নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে বয়াম বা বক্সে ভরে রাখবেন। তৈরি হয়ে গেল আপনার গার্লিক অয়েল। এই তেলটা দিয়ে আপনি রান্না করতে পারবেন, ভর্তা করতে পারবেন৷ ডিম পোচ করা থেকে শুরু করে মাছভাজি, ভর্তা, নুডুলস রান্না সবকিছুর ভেতরেই দিতে পারবেন। রসুন গুলি তেল থেকে তুলে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করতে পারবেন, মেয়োনিজের ভেতরে দিতে পারবেন, নুডুলস পাস্তা বিভিন্ন ভর্তার ভেতরে দিতে পারবেন। এমনকি ভালোভাবে ভর্তা করে মাছ রান্না বা মাংস রান্নাতেও দিতে পারবেন। এবং এটা তিন থেকে ছয় মাস এভাবেই স্টোর করে রাখা যাবে। ফ্রিজেও রাখা লাগবে না।
আর হ্যাঁ,
আরো একটা পদ্ধতি আছে আর সেটা হচ্ছে রসুনগুলো সিরকায় ভিজিয়ে রাখা। তবে এই পদ্ধতিতে রসুন রাখলে আমার কাছে খেতে একটুও ভালো লাগেনা।
টিপস গুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি প্রতিদিন এমন একটা করে টিপস ও রেসিপি দেওয়ার চেষ্টা করব। 🥰
অনলাইন সংগৃহীত তথ্য
#follower #highlights #everyone #foryou #advice #উপদেশ #tips
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন