রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ১২-০২-২০২৫ খ্রি:।
আজকের শিরোনাম:
নৃশংস উপায়ে এবং গণহত্যার মাধ্যমে জুলাই-আগষ্টের গণ-অভ্যুত্থান দমনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ মানবাধিকার দপ্তর --- গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ন্যায় বিচারের আহ্বান।
জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে নিরাপত্তা ও মর্যাদার সাথে সবার বসবাসের জন্য আইনের শাসন বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা।
আওয়ামী লীগ দেশে প্রাচীন আরবের আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল –-- আয়নাঘরের তিনটি স্পট পরিদর্শন করে মন্তব্য করলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
"World Governments Summit 2025"- এ যোগ দিতে দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা ।
যতদিন ডেভিল থাকবে, দেশব্যাপী ততদিন চলবে 'অপারেশন ডেভিল হান্ট' --- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
“বেতার ও জলবায়ু পরিবর্তন” প্রতিপাদ্য নিয়ে আগামীকাল পালিত হবে বিশ্ব বেতার দিবস –-- বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ বেতার।
মার্কিন প্রশাসনের সমালোচনা করায় USAID-এর ইন্সপেক্টর জেনারেল পল মার্টিনকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে অংশ নিতে আজ রাতে দুবাই যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন