সকাল ৭টার সংবাদ
তারিখ ০৯-০২-২০২৫ খ্রি:।
আজকের শিরোনাম:
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরসহ সারাদেশে চলছে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ ।
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে - বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ - ঐকমত্যের ভিত্তিতে অতি জরুরি সংস্কারগুলো বাস্তবায়নে এ মাসের মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু - জানালেন আইন উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে ষড়যন্ত্র হচ্ছে যাতে ভারতীয় গণমাধ্যম জড়িত - বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশকে সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪১ জনের প্রাণহানি।
আজ ঢাকায় শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী জাতীয় যুব দাবা চ্যাম্পিয়নশিপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন