পোল্ট্রির পায়খানা ( লিটার) থেকে উন্নত জৈব সার তৈরির ফারমেন্টেশন সিস্টেম। এতে আদ্রতা ২৫-৩০% এর মধ্যে থাকে।
🔘পরিবেশ বান্ধব
🔘গ্রীন বিজনেস আইডিয়া
🔘ভ্যালু এডিশন করে পোল্ট্রি, ডেইরি ফার্মিং ওয়াস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে।
পোল্ট্রি লিটার বা মুরগির গোবর থেকে ফার্মেন্টেশন প্ল্যান্টের মাধ্যমে জৈব সার তৈরি করা একটি লাভজনক, পরিবেশবান্ধব ও টেকসই উদ্যোগ। নিচে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো:
১. লাভজনকতা (Profitability):
কাঁচামাল সহজলভ্য: পোল্ট্রি খামার থেকেই মুরগির বিষ্ঠা, ডেইরি ফার্ম থেকে গোবর এবং কাঁচা বাজার থেকে বাতিল হওয়া সবজি সহজে পাওয়া যায়, যা ফার্মারদের জন্য আলাদা খরচ ছাড়াই পাওয়া সম্ভব।
কম উৎপাদন খরচ: একবার ফার্মেন্টেশন প্ল্যান্ট স্থাপন করলে রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে কম।
এলাক ভিত্তিক সমবায় বিজনেস মডেলে এই উদ্যোগ নেওয়া যেতে পারে।
উচ্চ বাজারমূল্য: জৈব সার (কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, বায়োফার্টিলাইজার ইত্যাদি) এর চাহিদা দিন দিন বাড়ছে, বিশেষ করে অর্গানিক ফার্মিং সেক্টরে ও নিরাপদ শাক সবজি উৎপাদনে।
বিকল্প পণ্য: গ্যাস (বায়োগ্যাস) এবং তরল সার (liquid fertilizer) ও পাওয়া যেতে পারে যা আলাদা করে বিক্রি করা যায়।
তবে বিভিন্ন সারের আইটেরমের জন্য প্রযুক্তি ভিন্ন ভিন্ন আছে।
২. ভ্যালু অ্যাডিশন (Value Addition):
মাল্টিপল প্রোডাক্ট: পোল্ট্রি লিটার গোবর ইত্যাদি থেকে কম্পোস্ট, বায়োগ্যাস, স্লারি (তরল সার) তৈরি করা যায়।
প্যাকেজিং ও ব্র্যান্ডিং: জৈব সারকে ব্র্যান্ডিং করে প্যাকেটজাত করে বাজারজাত করলে মুনাফা আরও বাড়ে।
লোকাল ফার্মারদের জন্য সাপোর্ট সার্ভিস: অন্য খামারিদের কাছ থেকেও গোবর কিনে নিয়ে সার উৎপাদন করে লাভ করা যায় (আশ পাশের সুনির্দিষ্ট এরিয়া থেকে)
৩. পরিবেশ সুরক্ষা (Environmental Benefits):
দূষণ হ্রাস: কাঁচা পোল্ট্রি লিটার জমা থাকলে পানি ও বায়ু দূষণ করে, বিশেষ করে অ্যামোনিয়া গ্যাস ও জীবাণু ছড়ায়। ফার্মেন্টেশনের মাধ্যমে এগুলো হ্রাস পায়।
মাটির স্বাস্থ্য উন্নয়ন: রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহারে মাটির জৈবগুণ ও পানি ধারণক্ষমতা বাড়ে।
গ্রিনহাউজ গ্যাস কমায়: সঠিকভাবে বায়োগ্যাস ব্যবস্থাপনার মাধ্যমে মিথেন গ্যাস নিয়ন্ত্রণে রাখা যায়, যা একটি গ্রিনহাউজ গ্যাস ও বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী।
৪. সামাজিক ও কৃষি উন্নয়ন:
কৃষকের আয় বাড়ানো: কৃষক নিজের ফার্ম থেকে সার উৎপাদন করে বা বিক্রি করে আয় বাড়াতে পারে।
চাকরি সৃষ্টি: সার উৎপাদন, প্যাকেজিং, পরিবহনসহ বিভিন্ন পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হয়।
সচেতনতা বৃদ্ধি: কৃষক ও সমাজে পরিবেশবান্ধব কৃষির প্রবণতা বাড়ে।
পোল্ট্রি লিটার থেকে জৈব সার উৎপাদন শুধুমাত্র একটি লাভজনক উদ্যোগ নয়, বরং এটি একটি পরিবেশ সচেতন ও সমাজ উন্নয়নমূলক উদ্যোগ।
📌 সরকার ও বেসরকারি পর্যায়ে প্রণোদনা, প্রশিক্ষণ এবং লোন সহায়তা থাকলে এই খাতটি আরও প্রসারিত হতে পারে।
লেখক
অঞ্জন মজুমদার
পোল্ট্রি প্রোডাকশন এন্ড সাপ্লাই চেইন স্পেশালিষ্ট।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন