এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

তোমার ঘরে বসত করে কয়জনা,,,,শান্তনু কুমার পাল টুটুল স্যার রংপুর সরকারি সিটি কলেজ।

 ‘’ তোমার ঘরে বসত করে কয়জনা “


ছবিটি একটু ভালো করে দেখুন তো! আমি এই তাজহাট জমিদার বাড়িতে গেলে সবকিছু খুঁটিয়ে দেখার পাশাপাশি এই উত্তরাধিকার ফলকটির কাছে গিয়ে থমকে দাঁড়াই। দীর্ঘনিশ্বাসও বেরিয়ে আসে। 


এই ফলকের কেউ আর জীবিত নাই। সবাই ছবি হয়ে গেছেন! একটা সময় কত দাপটের সাথে ছিলেন সবাই। তাদের কত শখ, সাধের এই ইমারতে এখন হাজারো অচেনা মানুষের পদচারণা! 


আরেকটা ব্যাপার খেয়াল করুন। চার পাঁচ প্রজন্ম বাদেই এই বিশাল জমিদারির মালিক হয়ে গেলো অন্য রক্তের একজন (মামা)। আর তারপর!?  তারপর পালিত পুত্র ও তাঁর বংশধরেরা! এখন সেখানে আমাদের মতো সাধারণ দর্শনার্থী ঘুরে বেড়ায় যত্রতত্র! 


কি বিচিত্র এই পৃথিবীতে বাস করছি আমরা !  এতো কিছু দেখেও আমরা কিছু কিছু শিখি? না, শিখি নাই। সম্পদের পাহাড় গড়ে তুলছি তারপরও! কেন?  কি জন্য?  কার জন্য? 


এসব কিন্তু প্রকৃতির নিয়ম। হাজার চেষ্টাতেও তা কেউ খন্ডাতে পারবে না।


কারমাইকেল কলেজের শত বিঘা জমি যাঁরা দান করেছিলেন, তাঁদের উত্তরসূরীদের কাছে এখন বসতভিটা আর সামান্য কিছু জমি ছাড়া অবশিষ্ট কিছু নেই। 


রংপুরের পালপাড়ার অর্ধেকের বেশি অংশ জুড়ে ছিল আমার দাদুর জমি। কুকরুলে ছিল শত দোন ( ১ দোন = ২৪ শতক)  আবাদি জমি। এখন শুধুমাত্র বসত ভিটা ছাড়া কিচ্ছুটি নেই।


‘’ তোমার ঘরে বসত করে কয়জনা’’ মত আমি পালপাড়ায় গেলে অবাক বিস্ময়ে অট্টালিকাগুলোর দিকে চেয়ে থাকি! যে বিস্তীর্ণ জমিগুলো ছিলো আমাদের পৈত্রিক সম্পত্তি, দৌড়ঝাপ করে যেখানে কেটেছে আমাদের শৈশব , সেখানে এখন একদম অচেনা, অজানা শত মানুষের বসতি! 


আমরা শুধু বর্তমান দেখি। অতীত থেকে শিক্ষা নিই না। ভবিষ্যতকে নিরাপদ করার আকাঙ্খায় সৎ-অসৎ কিংবা বৈধ-অবৈধ উপায়ে সম্পদ, বাড়িঘরের পাহাড় গড়তে চাই। আমরা এভাবে বেঁচেও শান্তি পাচ্ছি না, মরেও শান্তি পাবো না। আপনার গড়ে তোলা শত কোটি টাকার অট্টালিকায় বাস করবে আপনার অচেনা কেউ!


©শান্তনু কুমার পাল টুটুল স্যার

রংপুর সরকারি সিটি কলেজ।

কোন মন্তব্য নেই:

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...