১. সকাল বেলা – সূরা ইয়াসিন
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি দিনের শুরুতে
সূরা ইয়াসিন পাঠ করবে, তার সকল প্রয়োজন পূর্ণ করা
হবে।" (দারেমি)। এটি কুরআনের হৃদয়। সকালে এটি
পাঠ করলে সারাদিনের কাজে বরকত পাওয়া যায় এবং
মানসিক শক্তি বৃদ্ধি পায়।
২. রাতের বেলা - সূরা আল-মুলক
হাদিস অনুযায়ী, এই সূরাটি কবরের আজাব থেকে সুরক্ষা
দেয়। রাসুল (সা.) সূরা আল-মুলক না পড়ে রাতে ঘুমাতে
যেতেন না। এটি নিয়মিত পাঠকারীর জন্য কেয়ামতের দিন
সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়।
৩. বিপদের সময় - সূরা ফীল
শত্রুর আক্রমণ বা বড় কোনো বিপদে সূরা ফীল পাঠ করা
হয়। ঐতিহাসিক আবরাহার হস্তীবাহিনীর ধ্বংসের ঘটনা
এই সূরায় বর্ণিত হয়েছে। ওলামায়ে কেরাম বলেন, আল্লাহর
সাহায্যের ওপর পূর্ণ বিশ্বাস রেখে এটি পাঠ করলে জালেম
ও শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়।
৪. জাদু ও বদ নজরে - সূরা ফালাক ও সূরা নাস এই
দুই সূরাকে একত্রে 'মুআওয়াজাতাইন' (আশ্রয় প্রার্থনার
দুই সূরা) বলা হয়। যখন কেউ জাদুর প্রভাব বা মানুষের
কুনজরে পড়ে, তখন এই সূরা দুটি তাকে নিরাপত্তা দেয়।
রাসুল (সা.) প্রতি রাতে ঘুমানোর আগে এই দুই সূরা পড়ে
নিজের শরীরে ফুঁ দিতেন।
৫. মন খারাপ বা দুশ্চিন্তায় - সূরা ইনশিরাহ যখন মন খুব
বিষণ্ণ থাকে বা মনে হয় বিপদ কাটছেই না, তখন সূরা
ইনশিরাহ (আলাম নাশরাহ...) পাঠ করলে প্রশান্তি মেলে।
এতে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন- "নিশ্চয় কষ্টের
সাথেই স্বস্তি আছে।" এটি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য
করে।
৬. রোগ-ব্যাধিতে - সূরা ফাতিহা সূরা ফাতিহার এক নাম
হলো 'আশ-শিফা' বা রোগমুক্তি। সহীহ বুখারীর বর্ণনা
অনুযায়ী, সাহাবায়ে কেরাম বিষাক্ত প্রাণীর দংশন এবং
বিভিন্ন অসুস্থতায় এই সূরা পড়ে দম (ফুঁ) করতেন এবং
সুস্থতা লাভকরতেন। এটি সকল রোগের প্রাথমিক আমল।
৭. ভয়ের সময় – আয়াতুল কুরসি আয়াতুল কুরসি
কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। হাদিসে এসেছে,
রাতে শোবার সময় এটি পড়লে আল্লাহর পক্ষ থেকে
একজন ফেরেশতা তাকে পাহারা দেয় এবং শয়তান তার
ধারেকাছেও ভিড়তে পারে না। কোনো নির্জন স্থানে বা
বিপদে ভয় পেলে এটি পাঠ করা সবথেকে কার্যকর।
৮. রিজিক বৃদ্ধির জন্য – সূরা ওয়াকিয়া বিখ্যাত হাদিস
অনুযায়ী, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে,
সে কখনো দারিদ্র্যের শিকার হবে না। ওলামায়ে কেরাম
একে 'ধনী হওয়ার সূরা' বলে থাকেন। এ কারণে মাগরিব বা এশার পর এই সূরা পড়ার পরামর্শ দেয়া হয়।
#gratitude
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন