এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ইবাদত কাকে বলে — কুরআন অনুযায়ী

 ইবাদত কাকে বলে — কুরআন অনুযায়ী


আমরা অনেক সময় ইবাদতকে কেবল নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করি। 

কিন্তু কুরআনের বিশাল ক্যানভাসে ইবাদতের ধারণা অত্যন্ত ব্যাপক। যখন আমরা বলি, "আমরা কেবল আল্লাহর ইবাদত করি," তখন সেই ইবাদতের স্বরূপ কেমন হওয়া উচিত, তা কুরআনই আমাদের শিখিয়ে দিয়েছে।


ইবাদতের মূল সংজ্ঞা:

সহজ ভাষায়, সম্পূর্ণ কুরআন অনুসরণ করাই হচ্ছে ইবাদত। 

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে যা করতে আদেশ করেছেন তা পালন করা এবং যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করার মাধ্যমে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করাই হলো প্রকৃত ইবাদত।


কুরআনের আলোকে ইবাদতের বিভিন্ন দিক:


১. সরাসরি রবের আনুগত্য ও ধৈর্য:


আল্লাহ, আখেরাত, ফেরেশতাগণ, কিতাব সমূহ ও নবীগনের প্রতি ঈমান আনার পর 

রবের সন্তুষ্টির জন্য সরাসরি তাঁর নির্দেশিত আমলগুলো করা ➖

সালাত প্রতিষ্ঠা করা, যাকাত দেয়া, প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করা, অর্থ-সংকটে, দুঃখ-কষ্টে ও সংগ্রাম-সংকটে ধৈর্য্য ধারণ করা।

    ( সূরা আল বাকারা আয়াত ১৭৭ )


২. আর্থিক ত্যাগ ও উৎসর্গ:


সম্পদ দান করা তার ভালবাসায় আত্বীয়-স্বজন,ইয়াতীম, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্যপ্রার্থী ও দাসমুক্তির জন্য।


(সূরা আল বাকারা আয়াত ১৭৭)


"নিশ্চয় দানশীল পুরুষগণ ও দানশীল নারীগণ এবং যারা আল্লাহকে উত্তম দান করে তাদেরকে দেওয়া হবে বহুগুণ এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান।" 

       (সূরা হাদীদ আয়াত ১৮)


৩. সমাজ সংস্কার ও ন্যায়ের প্রচার:


 সমাজকে সুন্দর করার জন্য কাজ করাও ইবাদত। 

আল্লাহ মুমিনদের শ্রেষ্ঠ জাতি বলেছেন কারণ তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে।


"তোমাদের মধ্যে এমন একদল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে।" 

(সূরা আল-ইমরান: ১০৪, ১১০, ১১৪)


৪. চারিত্রিক সততা ও মানবিক মূল্যবোধ:


 ব্যক্তিগত জীবনে নৈতিকতা ও সততা বজায় রাখা ইবাদতের অপরিহার্য অংশ।


পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, দারিদ্র্যের ভয়ে সন্তানদের হত্যা না করা, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অশ্লীল কাজের ধারে-কাছেও না যাওয়া, যথার্থ কারণ ছাড়া কাউকে হত্যা না করা, ইয়াতীমদের সম্পদের ধারে-কাছেও না যাওয়া, পরিমাপ ও ওজন ন্যায্যভাবে পুরোপুরি দেয়া, ন্যায্য কথা বলা স্বজনদের সম্পর্কে হলেও ।

  (সূরা আন'আম আয়াত ১৫১-১৫২)


৫. সৃষ্টির সেবা ও উত্তম আচরণ:


আল্লাহর ইবাদতের পাশাপাশি প্রতিবেশী ও অভাবী মানুষের সাথে সদ্ব্যবহার করা কুরআনের এক অমোঘ নির্দেশ।


আর তোমরা আল্লাহর ইবাদাত কর ও কোন কিছুকে তার শরীক করো না ; এবং পিতা-মাতা , আত্মীয়-স্বজন , ইয়াতীম, অভাবগ্রস্থ , নিকট প্রতিবেশী , দুর-প্রতিবেশী , সঙ্গী-সাথী , মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করো।

 নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক, অহংকারীকে।


(সূরা আন-নিসা আয়াত ৩৬)


স্পষ্টতা ও সতর্কতা:


অনেকে মনে করেন দুনিয়াদারী আর ইবাদত দুটি আলাদা জগত।

 কিন্তু কুরআন অনুযায়ী, আপনি যখন কুরআনের আইন মেনে ন্যায়বিচার করেন, ওজনে কম দেন না, এতিমের হক রক্ষা করেন কিংবা পরিবারের যত্ন নেন—তখন সেই প্রতিটি মুহূর্তই 'ইবাদত' হিসেবে গণ্য হয়।

 অর্থাৎ, ইবাদত হলো জীবনের ২৪ ঘণ্টার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন।


কুরআন মজিদ আমাদের শেষ কথাটি বলে দিয়েছে:

"বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ—সবই মহাবিশ্বের পালনকর্তা আল্লাহর জন্য।" 

(সূরা আন-আম আয়াত ১৬২)


আল্লাহ আমাদের সবাইকে কুরআনের এই পূর্ণাঙ্গ ইবাদত পালনের তৌফিক দান করুন।


এপ্রিল ১৯,২০২৬.

কোন মন্তব্য নেই:

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...