এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

রাত ২০/২/২০২৩ সোমবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২০শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।

আজকের শিরোনাম:………


* আগামীকাল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস — ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি।

 


* ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী —নতুন প্রজন্মকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার এবং দেশকে এগিয়ে নেয়ার আহ্বান।

 


* নির্বাচন অনুষ্ঠানে সংবিধানের  মধ্যে থেকে কোনো বিকল্প প্রস্তাব থাকলে দিতে পারে বিএনপি —বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 

 


* গণতান্ত্রিক রীতিনীতি ও শাসন ব্যবস্থাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিএনপিই প্রতিবন্ধক — মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 

 


* মানবতা বিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 


* রাশিয়া—ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কিয়েভে আকস্মিক সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট — ইউক্রেনকে পঞ্চাশ কোটি ডলারের সামরিক সহায়তার প্রতিশ্রম্নতি।

 


* এবং ৩৪—তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার শিরোপা জিতে নিলো বাংলাদেশ আনসার ও ভিডিপি।

সকাল ২০/২/২০২৩ সোমবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ২০শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।


আজকের শিরোনাম:…


১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হবে আজ - হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। 


রাজধানীতে যান চলাচলের জন্য খুলে দেয়া হলো কালশী ফ্লাইওভার ও ছয় লেনের সড়ক -ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার শেখ হাসিনার।


চলতি বছর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে একশো ইলেকট্রিক বাস যুক্ত করার পরিকল্পনা করছে সরকার- জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


আজ সারা দেশে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।


ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের বেশির ভাগ প্রদেশে উদ্ধার কাজ শেষ করার ঘোষণা। 


এবং দক্ষিণ আফ্রিকায় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ওয়েষ্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড নিজ নিজ খেলায় জয়ী।

রাত ১৯/২/২০২৩ রবিবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।

আজকের শিরোনাম:………


*রাজধানীতে যান চলাচলের জন্য খুলে দেয়া হলো কালশী ফ্লাইওভার ও ছয় লেনের সড়ক—ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। 

 


*চলতি বছর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে একশো ইলেকট্রিক বাস যুক্ত করার পরিকল্পনা —ভারতীয় ডেপুটি হাইকমিশনার সৌজন্য সাক্ষাতে এলে বললেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। 

 


*বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ —জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 

 


* ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান আগামীকাল। 

 


* ইতোমধ্যে দেউলিয়া হয়ে পড়েছে পাকিস্তান —বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী।

 


* সিরিয়ার দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১৫। 


 

* এবং দিল্লিতে দুই দিন বাকি থাকতেই দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে 

৬ উইকেটে হারালো স্বাগতিক ভারত।

একুশে ফেব্রুয়ারির

 ফুল দিতে যাচ্ছিলাম। পথ আগলে দাঁড়ালো রফিক, সালাম, বরকত, শফিউর---

¤ রফিক -- কই যাও?

¤ আমি -- জি, শহীদ মিনারে যাচ্ছি ফুল দিতে।

¤ সালাম -- ফুল দিয়ে কি হবে?

¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ করা হল, আপনাদের আত্মা শান্তি পাবে।

¤ বরকত -- হা হা হা, কুরআন হাদিসের কোথাও লেখা আছে, ফুল দিলে আত্মার শান্তি হয়? কখনো কি আমাদের কবর জিয়ারত করেছো? দুই রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেছো....?

¤ আমি -- জি…না, মানে….......

¤ রফিক -- হুমম, প্রতি বছর কত টাকার ফুল দিয়ে এভাবে শ্রদ্ধা জানাও....?

¤ আমি -- জি, কোটি টাকার উপরে।

¤ শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে, কেউ কি খোঁজ নিয়েছে...?

¤ সালাম -- আমার আত্মীয় স্বজনরা যে রিকশা চালিয়ে, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে, তার কি কোন খবর রাখে কেউ....?

¤ আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা। আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই। তাদের খোঁজ কেন নিব....?

¤ বরকত -- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা। তাদের নাতিপুতিরা এত সুযোগ সুবিধা পায় কেন?

¤ শফিউর -- বাদ দাও তো বরকত। ওদেরকে বেশি উস্কে দিয়ো না। বেশি উস্কালে হয়ত, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামেও তারা আরেকটা পার্টি বানাবে।

😊

.

মনটা খারাপ হয়ে গেল। বাসায় ফিরে আসলাম।

আর কোনদিন ফুল দিতে যাবো না।

রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

সকাল ১৯/২/২০২৩ রবিবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।


আজকের শিরোনাম:….


আজ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে রাজধানীর চার লেন বিশিষ্ট কালশী ফ্লাইওভার - উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


দেশে আর অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আসবে না - সংবিধান অনুযায়ী আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 


রাজনীতির পরিত্যক্ত ও টোকাইদের নিয়ে বিএনপি জোট করে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


চালু হলো মেট্রোরেলের আরো একটি স্টেশন, উত্তরা সেন্টার স্টেশন। 


ইউক্রেনকে অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করতে এবং রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমা নেতৃবৃন্দের অঙ্গীকার।


এবং দক্ষিণ আফ্রিকায় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অষ্ট্রেলিয়া ও ইংল্যান্ডের নিজ নিজ খেলায় জয়লাভ।

রাত ১৮/২/২০২৩ শনিবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।

আজকের শিরোনাম:………


আগামীকাল যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে রাজধানীর চার লেন বিশিষ্ট কালশি ফ্লাইওভার — উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 


দেশে আর অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার হবে না — সংবিধান অনুযায়ী আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে —বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।      


রাজনীতির পরিত্যক্ত ও টোকাইদের নিয়ে বিএনপি জোট করে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে — মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ।     


চালু হলো মেট্রোরেলের আরো একটি স্টেশন, উত্তরা সেন্টার স্টেশন । 

  


ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় আজ রাতে পালিত হচ্ছে পবিত্র শব—ই—মেরাজ।      


ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার হোমস প্রদেশে ভয়াবহ জঙ্গী হামলায় অন্তত ৫৩ জন নিহত।     


এবং দক্ষিণ আফ্রিকায় নারী টি—টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের মোকাবেলা করছে ভারত।

সকাল ১৮/২/২০২৩ শনিবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।


আজকের শিরোনাম:…


কিশোরগঞ্জে মিঠামইন সেনানিবাস নির্মাণ কাজের অগ্রগতি প্রত্যক্ষ করলেন রাষ্ট্রপতি। 


বর্তমান সরকারের নানামুখি উন্নয়ন কর্মকাণ্ড দেশের মানুষ খুশি, শুধু মন খারাপ বিএনপির - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 


আকাশ সংস্কৃতির যুগেও নিজস্ব সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 


ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ রাতে পালিত হবে পবিত্র শবে-ই-মেরাজ।


স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে - অপ্রয়োজনীয় মেডিকেল টেস্ট না দিয়ে রোগীদের হয়রানি কমাতে চিকিৎসকদের প্রতি আহবান পররাষ্ট্রমন্ত্রীর।  


বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য অবিলম্বে তহবিল সরবরাহের আহবান জাতিসংঘের।  


পাকিস্তানের করাচিতে থানায় তালেবান হামলায় নিহত ৪।


এবং কেপটাউনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে গতরাতে নিউজিল্যান্ডের কাছে ৭১ রানে হেরেছে বাংলাদেশ।

রাত ১৭/২/২০২৩ শুক্রবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।

আজকের শিরোনাম:………


কিশোরগঞ্জে মিঠামইন সেনানিবাস নির্মাণ কাজের অগ্রগতি প্রত্যক্ষ করলেন রাষ্ট্রপতি। 


বর্তমান সরকারের নানামুখি  উন্নয়ন কর্মকাণ্ডে দেশের মানুষ খুশি, শুধু মন খারাপ বিএনপির — বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 


আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 

 


স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে — অপ্রয়োজনীয় মেডিকেল টেস্ট না দিয়ে রোগীদের হয়রানি কমাতে চিকিৎসকদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর।

 


‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ শ্লোগানে দেশে শুরু হলো বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। 

 


বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য অবিলম্বে তহবিল সরবরাহের আহ্বান জাতিসংঘের।

 


যুক্তরাষ্ট্রের কথিত চীনা গুপ্তচর বেলুন গুলি করে ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করবেন না জো বাইডেন।

 


এবং কেপটাউনে নারী টি—টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্যায়ে টিকে থাকার লড়াইয়ে এখন  নিউজিল্যাণ্ডের মোকাবেলা করছে বাংলাদেশ।

সকাল ১৭/২/২০২৩ শুক্রবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।


আজকের শিরোনাম:


বহিঃশক্তির আক্রমণ থেকে দেশ রক্ষায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে - বললেন প্রধানমন্ত্রী। 


জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের প্রতি রাষ্ট্রপতির আহবান।


তত্ত্বাবধায়ক সরকার নয়, সংবিধান অনুযায়ীই দেশে নির্বাচন হবে - ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে জানালেন ওবায়দুল কাদের।


ব্যবসা-বাণিজ্য নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।  


রমজানে এক কোটি হতদরিদ্র পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল সহায়তা দেয়া হবে - জানালেন খাদ্যমন্ত্রী।


নতুন শিক্ষাক্রমে শ্রেণি কক্ষে পাঁচদিন পাঠদান করা হবে - বললেন শিক্ষামন্ত্রী - জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ে আবারও মিড-ডে মিল চালু।


ভয়াবহ ভূমিকম্পের দুর্যোগ কাটিয়ে উঠতে তুরস্ককে একশো কোটি মার্কিন ডলার সহায়তা প্রদানের আহবান জাতিসংঘের।


এবং ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে বিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

রাত ১৬/২/২০২৩ বৃহস্পতিবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

১৬ই ফেব্রুয়ারি

আজকের শিরোনাম:…… 


বহিঃশক্তির আক্রমণ থেকে দেশ রক্ষায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে — বললেন প্রধানমন্ত্রী। 

 


তত্ত্বাবধায়ক সরকার নয়, সংবিধান অনুযায়ীই দেশে নির্বাচন হবে — ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে জানালেন ওবায়দুল কাদের।

 


ব্যাবসা—বাণিজ্য নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন — বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

 


রমজানে এক কোটি হতদরিদ্র মানুষকে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল সহায়তা দেয়া হবে — বললেন খাদ্যমন্ত্রী।

 


নতুন শিক্ষাক্রমে শ্রেণি কক্ষে পাঁচদিন পাঠদান করা হবে — বললেন শিক্ষামন্ত্রী — জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ে আবারও মিড—ডে মিল চালু।

 


শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা লিখতে বাধ্য করা যাবে না — হাইকোর্টের রায়।

 


 সমালোচনার মুখে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের মেয়াদ পূর্তির এক বছর আগেই পদত্যাগের ঘোষণা।

 


এবং বিপিএল ক্রিকেটের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য বেঁধে দিল সিলেট স্ট্রাইকার্স।

ন্যানো-স্কেলে কোয়ান্টাম সুপারপজিশন: সোডিয়াম কণার 'একই সঙ্গে দুই জায়গায়' থাকার নতুন প্রমাণ,,,মুস্তাকীম ফেইসবুক থেকে নেওয়া

 ন্যানো-স্কেলে কোয়ান্টাম সুপারপজিশন: সোডিয়াম কণার 'একই সঙ্গে দুই জায়গায়' থাকার নতুন প্রমাণ ~ কোয়ান্টাম জগতের সবচেয়ে বিস্ময়কর ধার...