এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

একুশে ফেব্রুয়ারির

 ফুল দিতে যাচ্ছিলাম। পথ আগলে দাঁড়ালো রফিক, সালাম, বরকত, শফিউর---

¤ রফিক -- কই যাও?

¤ আমি -- জি, শহীদ মিনারে যাচ্ছি ফুল দিতে।

¤ সালাম -- ফুল দিয়ে কি হবে?

¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ করা হল, আপনাদের আত্মা শান্তি পাবে।

¤ বরকত -- হা হা হা, কুরআন হাদিসের কোথাও লেখা আছে, ফুল দিলে আত্মার শান্তি হয়? কখনো কি আমাদের কবর জিয়ারত করেছো? দুই রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেছো....?

¤ আমি -- জি…না, মানে….......

¤ রফিক -- হুমম, প্রতি বছর কত টাকার ফুল দিয়ে এভাবে শ্রদ্ধা জানাও....?

¤ আমি -- জি, কোটি টাকার উপরে।

¤ শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে, কেউ কি খোঁজ নিয়েছে...?

¤ সালাম -- আমার আত্মীয় স্বজনরা যে রিকশা চালিয়ে, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে, তার কি কোন খবর রাখে কেউ....?

¤ আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা। আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই। তাদের খোঁজ কেন নিব....?

¤ বরকত -- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা। তাদের নাতিপুতিরা এত সুযোগ সুবিধা পায় কেন?

¤ শফিউর -- বাদ দাও তো বরকত। ওদেরকে বেশি উস্কে দিয়ো না। বেশি উস্কালে হয়ত, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামেও তারা আরেকটা পার্টি বানাবে।

😊

.

মনটা খারাপ হয়ে গেল। বাসায় ফিরে আসলাম।

আর কোনদিন ফুল দিতে যাবো না।

কোন মন্তব্য নেই:

ব্যবসায় সঠিকভাবে ব্যবসার লক্ষ্য নির্ধারণ করা

 ব্যবসায় সঠিকভাবে ব্যবসার লক্ষ্য নির্ধারণ করা ব্যবসা শুরু করার পর শুধু প্রতিদিন বিক্রি করলেই হবে না, ব্যবসাটি কোথায় যেতে চায় সেটাও ঠিক কর...