এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ইসলামে প্রবাদ আছে, হাদিস না মানলে সে কাফের।

 👉👉 ইসলামে প্রবাদ আছে, হাদিস না মানলে সে কাফের।

সহীহ বুখারী শরীফের (২৩৩)(৫৬৮৬) নং হাদিসে আছে, কিছু অসুস্থ ব্যক্তিকে রাসুল সাঃ উটের দুধ এবং প্রস্রাব মিশ্রিত করে ওষুধ বানিয়ে তাদেরকে খাইয়ে সুস্থ করেছে।

      এখন আমার প্রশ্ন হচ্ছে, 

    রাসূল সাঃ বিষে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, তিনি কি এই ওষুধ সেবন করেছিলেন? নিশ্চয়ই করেননি, করলে তো সুস্থ হয়ে যেতেন। 

      হযরত মা ফাতেমা দীর্ঘদিন রোগে ভুগে ইন্তেকাল করেছেন। তাকে কেন এই মহা ওষুধটি পান করানো হলো না? 

     ইমাম হাসান রাঃ বিষ প্রয়োগে মারা গিয়েছেন। এটি যদি রোগ নিরাময়ী মহা ঔষধ হবে, তবে তাকে কেন পান করিয়ে সুস্থ করা হলো না? 

     বর্তমানে বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো হসপিটাল গড়ে উঠেছে। হাদিস গ্রন্থে উল্লেখিত এত বড় নেয়ামত এই মেডিসিন থাকতে এত হসপিটাল বা ডাক্টার এর কি প্রয়োজন? 

     হাদিস এবং ইসলামিক চিন্তাবিদরা কেন এটিকে কাজে লাগাচ্ছে না? 

     সহি হাদিস আসলেও কি সত্য না মিথ্যা এই মহা ঔষধ  দ্বারা প্রমাণ করা যেতে পারত। কেউ আসলে এই উদ্যোগটি নেয়নি, কারণ মুখোশের আড়ালের সত্যটা প্রকাশ হয়ে যাবে। হাদিসের ব্যবসা বন্ধ হয়ে যাবে। 

    উট হালাল প্রাণী, তার দুধ এবং প্রস্রাব যদি ঔষধ হয় মুসলিমদের জন্য। তাহলে গরুও তো হালাল প্রাণী, গরুর দুধ এবং প্রস্রাব কেন সনাতনীদের জন্য ওষুধ হবে না? 

     উট তোমাদের মা নয়, তথাপিও উটের প্রস্রাব যদি তোমাদের জন্য হালাল হয়, গরুকে সনাতনীরা গোমাতা বলে, তাহলে গরুর প্রস্রাব তাদের জন্য হালাল হবে না কেন? 

একই জিনিস তোমাদের জন্য হালাল, আর তাদের জন্য হারাম - এত বৈষম্য কেন? 

     বল বল বেশি করে বল হিন্দুরা গোমূত্র খায়। তবে এটা বলার আগে ১০০ বার মনে কর তোমাদের জন্য উটের প্রস্রাব হালাল। 

        ✍️অলিভিয়া

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৪-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৪-০৮-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:

রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে সততা ও মেধার ভিত্তিতে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে - জানালেন এলজিআরডি মন্ত্রী। 

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব - বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ময়লার স্তূপ ধসে নিহত অন্তত ৩০ জন।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে প্রথমবারের মত ষষ্ঠ স্থানে উঠলো বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ২৩-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ২৩-০৮-২০২৬

আজকের সংবাদ শিরোনাম

নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী --- রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতি প্রদানের নির্দেশ।

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে --- জানালেন এলজিআরডি মন্ত্রী।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব --- বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

গত মার্চে নতুন সংবিধান গ্রহণের পর কাজাখস্তানে সংসদ নির্বাচনে ভোট হচ্ছে আজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১-এ সিরিজ ড্র করেও আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে প্রথমবারের মত ষষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ।

সমতল পৃষ্ঠের বাইরে মহাবিশ্বে ত্রিভুজের তিন কোনের সমষ্টি ১৮০° নয়

সমতল পৃষ্ঠের বাইরে মহাবিশ্বে ত্রিভুজের তিন কোনের সমষ্টি ১৮০° নয়!

স্কুলজীবনে আমরা সবাই পড়েছি যে যেকোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি সর্বদা ১৮০°। খাতার সমতল পাতা কিংবা ক্লাসরুমের বোর্ডের জন্য এই হিসাবটি একদম সঠিক। কিন্তু আপনি যদি এই সমতল পৃষ্ঠের বাইরে মহাবিশ্বের অন্যসব স্থানে যান, তবে দেখতে পাবেন প্রকৃতির নিজস্ব জ্যামিতিতে এই সরল নিয়মটি আর খাটে না। মহাকাশে তিনটি বিন্দুর মধ্যে আলোর পথ ধরে যদি একটি তাত্ত্বিক ত্রিভুজ কল্পনা করা হয়, তবে তার তিন কোণের যোগফল ১৮০° এর চেয়ে বেশি কিংবা কম হতে পারে!

প্রশ্ন হলো কেন এমনটা ঘটে?

আমরা সমতল খাতায় যে জ্যামিতি আঁকি তাকে ইউক্লিডীয় জ্যামিতি বলা হয়। গ্রিক গণিতবিদ ইউক্লিড প্রায় আড়াই হাজার বছর আগে এর ভিত্তি তৈরি করেছিলেন। কিন্তু আমাদের মহাবিশ্বের স্থান-কাল বা স্পেস-টাইম কোনো সমতল কাগজের মতো নয়।

সূর্য বা পৃথিবীর মতো ভারী বস্তুগুলো তাদের বিশাল ভরের (Mass) কারণে চারপাশের স্পেস-টাইমকে বাঁকিয়ে দেয়, ঠিক যেমন একটি ভারী বল ফোমের তোশকের ওপর রাখলে তোশকটি দেবে যায়। আর আলো সবসময় এই বাঁকানো স্পেস-টাইমের ভেতর দিয়ে সবচেয়ে সংক্ষিপ্ত সোজা পথে (জিওডেসিক) চলতে চেষ্টা করে। ফলে বাঁকানো স্পেস-টাইমের ভেতর আলোর চলার পথটিও বেঁকে যায় এবং সেই পথ দিয়ে গঠিত ত্রিভুজের তিন কোণের সমষ্টি আর ১৮০ ডিগ্রি থাকে না।

পক্ষান্তরে, যেখানে স্থান-কাল একদম সমতল বা বাঁকানো নয়, সেখানে আলো সম্পূর্ণ সোজা রেখা অনুসরণ করে চলে। ফলে সেই অঞ্চলে আলো দিয়ে গঠিত ত্রিভুজের তিন কোণের সমষ্টি ঠিক ১৮০ ডিগ্রি। তাত্ত্বিকভাবে, কোনো ভারী নক্ষত্র বা মহাকর্ষীয় ক্ষেত্রের প্রভাবহীন সমতল ৪D স্থান-কালে (যাকে Minkowski Spacetime বলা হয়) আলো দিয়ে তাত্ত্বিক ত্রিভুজ আঁকলে তিন কোণের যোগফল নিখুঁতভাবে ১৮০ ডিগ্রিই হতো।

কিন্তু প্রশ্ন হলো - মহাশূন্যে এমন কোনো স্থান কি বাস্তবে আছে যেখানে কোনো ভারী নক্ষত্র, গ্রহ বা মহাকর্ষের প্রভাব একেবারেই নেই?

উত্তর হলো, বাস্তব মহাবিশ্বে সম্পূর্ণ মহাকর্ষহীন কোনো স্থান নেই। মহাবিশ্বের সবচেয়ে ফাঁকা জায়গা, যাকে মহাজাগতিক শূন্যতা বা কসমিক ভয়েড (Cosmic Void) বলা হয়, সেখানেও দূর-দূরান্তের ছায়াপথ বা পদার্থের অতিসূক্ষ্ম হলেও মহাকর্ষীয় প্রভাব বিদ্যমান থাকে।

যেহেতু পুরো মহাবিশ্ব জুড়ে আদর্শ মিনকভস্কি স্পেস-টাইমের কোনো বৈশ্বিক অস্তিত্ব নেই, তাই স্থানীয় স্কেলে গ্রহ-নক্ষত্রের মহাকর্ষীয় প্রভাবে আলোর পথ কিছুটা হলেও বেঁকে যায়। ফলে স্থান-কালের সেই বক্রতায় আলো দিয়ে আঁকা ত্রিভুজের কোণ আর সাধারণ ১৮০ ডিগ্রির মাপে স্থির থাকে না।

সুতরাং খাতার পাতায় যা পরম সত্য, মহাশূন্যের বাঁকানো স্থান-কালে তা কেবল একটি বিশেষ নিয়ম মাত্র। মহাবিশ্বের আসল জ্যামিতি নির্ধারিত হয় স্থান-কালের বক্রতা এবং আলোর জিওডেসিক পথ দিয়ে।

*** এই বিষয়ে অধিকতর জানতে কমেন্টে শেয়ারকৃত তথ্যসূত্র পড়ুন।  

#DiscoverwithMainul #spacetime #spacetimecontinuum #geometry #euclid #trigonometry #মহাবিশ্ব #মহাকাশ #জ্যামিতি

ইন্টারনেটের সূচনা হয়েছিল নীরবেই। ১৯৯১ সালের ২৩ আগস্ট বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটিই ইন্টারনেট দিবস হিসেবে পালিত হয়

 আধুনিক বিশ্ব আজ যে ডিজিটাল নেটওয়ার্কে বন্দী, সেই ইন্টারনেটের সূচনা হয়েছিল নীরবেই। ১৯৯১ সালের ২৩ আগস্ট বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটিই ইন্টারনেট দিবস হিসেবে পালিত হয়। ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স–লি সুইজারল্যান্ডের সার্ন থেকে নিজের প্রকল্পটি সর্বসাধারণের জন্য খুলে দেন। ইন্টারনেট আগে থেকেই বিভিন্ন কম্পিউটার যুক্ত করার কাজ করত। বার্নার্স–লির ওয়েব উদ্ভাবনের ফলে তৈরি হয় ওয়েবসাইট। এর মাধ্যমে তথ্যের আদান–প্রদান সহজ হয়। ১৯৮৯ সালের ১২ মার্চ তিনি প্রথম এই ওয়েবের প্রস্তাব দেন। প্রথম ওয়েবসাইটের লিংক এখনো চালু আছে। এই ওয়েবসাইট (http://info.cern.ch/) থেকে ঘুরে আসতে পারেন। ১৯৯৩ সালে সার্ন ওয়েব ব্যবহার সবার জন্য সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত করে।

ওয়েব ব্রাউজারের ইতিহাস শুরু হয় টিম বার্নার্স–লির হাত ধরে। তাঁর তৈরি প্রথম ব্রাউজারের নাম ছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটি পরবর্তী সময় নেক্সটস্টেপ অপারেটিং সিস্টেমে চালানো হতো। গুগলের বহু আগে ১৯৯০ সালে প্রথম সার্চ ইঞ্জিন আর্চি চালু করেন অ্যালান এমটেজ। এটি তিনি মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করেন। ১৯৯৭ থেকে ২০০০ সালের মধ্যে চালানো সিক্সডিগ্রিস ডটকমকে প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম ধরা হয়। এই সাইটে বাস্তব নামের প্রোফাইল ফ্রেন্ডলিস্ট তৈরি করা যেত। পরবর্তী সময় ফ্রেন্ডস্টার, মাইস্পেস ও ফেসবুকের রাস্তা খুলে দেয় এই মাধ্যম।

ইউরোপের অন্যতম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিফোনিকা ইন্টারনেটের বিস্তারে কাজ করে। সংস্থাটি বিভিন্ন সময়ে আধুনিক প্রযুক্তি নিয়ে আসে। ১৯৯৫ সালে ইনফোভিয়া সেবার মাধ্যমে মানুষ ডায়াল–আপ সংযোগ পেত। প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালের অক্টোবরে ইউরোপে প্রথম এডিএসএল চালু করে। এর মাধ্যমে ইন্টারনেটের গতি দ্রুত হয়। আগে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে ইন্টারনেট ব্যবহার করা লাগত। নতুন প্রযুক্তির ফলে স্থায়ী ব্রাউজিংয়ের সুবিধা চালু হয়। সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের উত্থান ঘটে ২০০৮ সালের দিকে। ২০২৪ সালে আন্তর্জাতিক বাজারে গুগলের শেয়ার দাঁড়িয়েছে প্রায় ৯১ দশমিক ৬২ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বিং–এর শেয়ার মাত্র ৩ দশমিক ৩৭ শতাংশ।

#Bangladeshbetar #বাংলাদেশবেতার

পটুয়াখালীর দুমকী উপজেলাধীন মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে ফজরের সুন্নত নামাজ আদায়কালে সেজদারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। DC ফেইসবুক থেকে নেওয়া

 পটুয়াখালীর দুমকী উপজেলাধীন মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে ফজরের সুন্নত নামাজ আদায়কালে সেজদারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর আকষ্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবার, মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়। মরহুম হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ গত প্রায় দেড় বছর ধরে অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে শ্রীরামপুর বাজার মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতাও করতেন। তাঁর সামান্য উপার্জন দিয়ে স্ত্রী, দুই অপ্রাপ্তবয়স্ক সন্তান (পুত্র- বয়স আড়াই বছর ও কন্যা- বয়স ছয় মাস) এবং মাকে নিয়ে মোটামুটিভাবে কষ্টসাধ্য জীবনযাপন করতেন। মরহুমের আকষ্মিক মৃত্যুতে তাঁর অসহায় পরিবারের আর্থিক সংকট আরও প্রকট হয়ে ওঠে। 

মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জেলা প্রশাসন, পটুয়াখালী পরিবারটির পাশে দাঁড়িয়েছে। সম্মানিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর আহবানে আজ ২৩ আগস্ট ২০২৬ তারিখে মরহুমের পরিবারের সদস্যগণ পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদেরকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে যৎসামান্য নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। 

এছাড়া, মরহুমের পরিবারের প্রতি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা আর্থিক সহায়তা যাতে স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে (টেকসই ব্যাংকিং ব্যবস্থা) পরিবারের কাছে পৌঁছে, সে লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার, দুমকীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি, মরহুমের স্ত্রীকে বিধবা ভাতার আওতায় আনা, তাকে সেলাই প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা এবং তাদের বসতঘর মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও ইউএনওকে দিকনির্দেশনা দেয়া হয়। 

মহান আল্লাহ সকলের মঙ্গল করুন।

(#এডমিন পোস্ট)

ছবির মধ্যে লেখা আছে, কিন্তু টাইপ করতে ইচ্ছা করছে না?

 ছবির মধ্যে লেখা আছে, কিন্তু টাইপ করতে ইচ্ছা করছে না?

একটা একটা করে লেখা দেখে টাইপ করার দরকার নেই। আপনার মোবাইল দিয়েই ছবির লেখা কয়েক সেকেন্ডের মধ্যে কপি করে নিতে পারবেন।

ধরুন, আপনার কাছে কোনো বইয়ের একটি পৃষ্ঠা, প্রশ্নপত্র, নোট বা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টের ছবি আছে। সেখান থেকে কয়েক লাইন লেখা দরকার। সাধারণভাবে হলে আপনাকে দেখে দেখে টাইপ করতে হবে।

কিন্তু এর চেয়ে অনেক সহজ একটি উপায় আছে।

আপনার মোবাইলে গুগল লেন্স খুলুন। এরপর যে ছবির লেখা কপি করতে চান, সেই ছবিটি নির্বাচন করুন।

ছবিটি বিশ্লেষণ করার পর লেন্স ছবির লেখাগুলো শনাক্ত করবে। তখন লেখার অংশ নির্বাচন করে ‘কপি’ অপশনে চাপ দিলেই লেখাগুলো কপি হয়ে যাবে।

এরপর সেই লেখা আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য যেকোনো জায়গায় পেস্ট করতে পারবেন।

সবচেয়ে মজার বিষয় হলো, শুধু কম্পিউটারে টাইপ করা লেখা নয়—অনেক ক্ষেত্রে ছবির বাংলা লেখাও শনাক্ত করা যায়।

তবে ছবি যদি খুব ঝাপসা হয়, লেখা বাঁকা থাকে বা হাতের লেখা খুব অস্পষ্ট হয়, তাহলে কিছু ভুল হতে পারে। তাই কপি করার পর একবার দেখে নেওয়া ভালো।

এই ছোট্ট কৌশলটি বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক, চাকরিপ্রার্থী এবং অফিসে কাজ করেন এমন মানুষের অনেক সময় বাঁচাতে পারে।

অর্থাৎ, ছবিতে লেখা থাকলেই সেটা দেখে দেখে টাইপ করার প্রয়োজন নেই। সঠিক টুল ব্যবহার করতে পারলে ছবির লেখাও কয়েক সেকেন্ডে কপি করা সম্ভব।

আপনি আগে এই পদ্ধতিটি জানতেন?

যদি ভিডিও টিউটোরিয়াল চান তবে লিঙ্ক কমেন্টে।

ভোকাবুলারি মনে রাখতে চাইলে এভাবে পড়ুনঃ

 ভোকাবুলারি মনে রাখতে চাইলে এভাবে পড়ুনঃ

| 1. Win (উইন) | জয় | Fail (ফেইল) | ব্যর্থ |

| 2. Happy (হ্যাপি) | সুখী | Sad (স্যাড) | দুঃখী |

| 3. Hot (হট) | গরম | Cold (কোল্ড) | ঠান্ডা |

| 4. Day (ডে) | দিন | Night (নাইট) | রাত |

| 5. Big (বিগ) | বড় | Small (স্মল) | ছোট |

| 6. Good (গুড) | ভালো | Bad (ব্যাড) | খারাপ |

| 7. Fast (ফাস্ট) | দ্রুত | Slow (স্লো) | ধীর |

| 8. Up (আপ) | উপরে | Down (ডাউন) | নিচে |

| 9. Yes (ইয়েস) | হ্যাঁ | No (নো) | না |

| 10. Open (ওপেন) | খোলা | Close (ক্লোজ) | বন্ধ |

| 11. Rich (রিচ) | ধনী | Poor (পুওর) | গরিব |

| 12. New (নিউ) | নতুন | Old (ওল্ড) | পুরনো |

| 13. High (হাই) | উঁচু | Low (লো) | নিচু |

| 14. Tall (টল) | লম্বা | Short (শর্ট) | খাটো |

| 15. Light (লাইট) | আলো | Dark (ডার্ক) | অন্ধকার |

| 16. Black (ব্ল্যাক) | কালো | White (হোয়াইট) | সাদা | 17. Left (লেফট) | বাম | Right (রাইট) | ডান |

| 18. Soft (সফট) | নরম | Hard (হার্ড) | শক্ত |

| 19. Full (ফুল) | পূর্ণ | Empty (এম্পটি) | খালি |

| 20. Clean (ক্লিন) | পরিষ্কার | Dirty (ডার্টি) | নোংরা |

| 21. Boy (বয়) | বালক | Girl (গার্ল) | বালিকা |

| 22. Man (ম্যান) | পুরুষ | Woman (ওম্যান) | মহিলা |

| 23. Easy (ইজি) | সহজ | Hard/Difficult | কঠিন |

| 24. Early (আর্লি) | ভোরে | Late (লেট) | দেরিতে |

| 25. Near (নিয়ার) | কাছে | Far (ফার) | দূরে |

| 26. In (ইন) | ভেতরে | Out (আউট) | বাইরে |

| 27. Laugh (লাফ) | হাসা | Cry (ক্রাই) | কাঁদা |

| 28. Smile (স্মাইল) | হাসি | Frown (ফ্রাউন) | মুখ ভার করা |

| 29. Start (স্টার্ট) | শুরু | Stop (স্টপ) | থামা |

| 30. First (ফার্স্ট) | প্রথম | Last (লাস্ট) | শেষ |

| 31. Give (গিভ) | দেওয়া | Take (টেক) | নেওয়া |

| 32. Buy (বাই) | কেনা | Sell (সেল) | বিক্রি করা |

| 33. Love (লাভ) | ভালোবাসা | Hate (হেট) | ঘৃণা করা |

| 34. Friend (ফ্রেন্ড) | বন্ধু | Enemy (এনিমি) | শত্রু |

| 35. Push (পুশ) | ধাক্কা দেওয়া | Pull (পুল) | টানা |

| 36. Sweet (সুইট) | মিষ্টি | Sour (সাওয়ার) | টক |

| 37. Alive (এলাইভ) | জীবিত | Dead (ডেড) | মৃত |

| 38. Smart (স্মার্ট) | বুদ্ধিমান | Stupid (স্টুপিড) | বোকা |

| 39. Beautiful (বিউটিফুল) | সুন্দর | Ugly (আগলি) | কুৎসিত |

| 40. True (ট্রু) | সত্য | False (ফলস) | মিথ্যা |

৪১ থেকে ৮০: গুণাগুণ ও বৈশিষ্ট্য

| ইংরেজি (English) | বাংলা অর্থ | বিপরীত শব্দ (Opposite) | বাংলা অর্থ |

|---|---|---|---|

| 41. Fat (ফ্যাট) | মোটা | Thin (থিন) | পাতলা |

| 42. Heavy (হেভি) | ভারী | Light (লাইট) | হালকা |

| 43. Strong (স্ট্রং) | শক্তিশালী | Weak (উইক) | দুর্বল |

| 44. Brave (ব্রেভ) | সাহসী | Coward (কাওয়ার্ড) | ভীরু |

| 45. Kind (কাইন্ড) | দয়ালু | Cruel (ক্রুয়েল) | নিষ্ঠুর |

| 46. Safe (সেফ) | নিরাপদ | Danger (ডেঞ্জার) | বিপদ |

| 47. Active (অ্যাক্টিভ) | কর্মঠ | Lazy (লেজি) | অলস |

| 48. Wide (ওয়াইড) | প্রশস্ত | Narrow (ন্যারো) | সংকীর্ণ |

| 49. Deep (ডিপ) | গভীর | Shallow (শ্যালো) | অগভীর |

| 50. Quiet (কোয়াইট) | শান্ত | Noisy (নয়েজি) | শোরগোল |

| 51. Wise (ওয়াইজ) | জ্ঞানী | Foolish (ফুলিশ) | মূর্খ |

| 52. Young (ইয়াং) | তরুণ | Old (ওল্ড) | বৃদ্ধ |

| 53. Healthy (হেলদি) | স্বাস্থ্যবান | Sick (সিক) | অসুস্থ |

| 54. Honest (অনেস্ট) | সৎ | Dishonest (ডিসঅনেস্ট) | অসৎ |

| 55. Useful (ইউজফুল) | দরকারী | Useless (ইউজলেস) | অকেজো |

| 56. Careful (কেয়ারফুল) | সতর্ক | Careless (কেয়ারলেস) | অসতর্ক |

| 57. Right (রাইট) | সঠিক | Wrong (রং) | ভুল |

| 58. Cheap (চিপ) | সস্তা | Expensive (এক্সপেন্সিভ) | দামি |

| 59. Dry (ড্রাই) | শুকনো | Wet (ওয়েট) | ভেজা |

| 60. Smooth (স্মুদ) | মসৃণ | Rough (রাফ) | অমসৃণ |

| 61. Top (টপ) | শীর্ষ | Bottom (বটম) | তলদেশ |

| 62. Front (ফ্রন্ট) | সামনে | Back (ব্যাক) | পেছনে |

| 63. Before (বিফোর) | আগে | After (আফটার) | পরে |

| 64. More (মোর) | বেশি | Less (লেস) | কম |

| 65. All (অল) | সব | None (নান) | কিছুই না |

| 66. Always (অলওয়েজ) | সবসময় | Never (নেভার) | কখনোই না |

| 67. Together (টুগেদার) | একত্রে | Apart (অ্যাপার্ট) | আলাদা |

| 68. Same (সেম) | একই | Different (ডিফারেন্ট) | ভিন্ন |

| 69. Often (অফেন) | প্রায়ই | Seldom (সেলডম) | কদাচিৎ |

| 70. Loud (লাউড) | উচ্চস্বর | Whisper (হুইস্পার) | ফিসফিস |

| 71. Sharp (শার্প) | ধারালো | Blunt (ব্লান্ট) | ভোঁতা |

| 72. Bright (ব্রাইট) | উজ্জ্বল | Dull (ডাল) | অনুজ্জ্বল |

| 73. Heavy (হেভি) | ওজনদার | Light (লাইট) | ওজনে হালকা |

| 74. Thick (থিক) | পুরু | Thin (থিন) | সরু |

| 75. North (নর্থ) | উত্তর | South (সাউথ) | দক্ষিণ |

| 76. East (ইস্ট) | পূর্ব | West (ওয়েস্ট) | পশ্চিম |

| 77. Hello (হ্যালো) | ওহে | Goodbye (গুডবাই) | বিদায় |

| 78. Question (কোয়েশ্চন) | প্রশ্ন | Answer (অ্যানসার) | উত্তর |

| 79. Victory (ভিক্টরি) | বিজয় | Defeat (ডিফিট) | পরাজয় |

| 80. Peace (পিস) | শান্তি | War (ওয়ার) | যুদ্ধ |

৮১ থেকে ১২০: কাজ ও অবস্থা (Verbs & States)

| ইংরেজি (English) | বাংলা অর্থ | বিপরীত শব্দ (Opposite) | বাংলা অর্থ |

|---|---|---|---|

| 81. Come (কাম) | আসা | Go (গো) | যাওয়া |

| 82. Sit (সিট) | বসা | Stand (স্ট্যান্ড) | দাঁড়ানো |

| 83. Sleep (স্লিপ) | ঘুমানো | Wake (ওয়েক) | জেগে ওঠা |

| 84. Push (পুশ) | ঠেলা | Pull (পুল) | টানা |

| 85. Lift (লিফট) | তোলা | Drop (ড্রপ) | ফেলে দেওয়া |

| 86. Build (বিল্ড) | নির্মাণ করা | Destroy (ডেস্ট্রয়) | ধ্বংস করা |

| 87. Catch (ক্যাচ) | ধরা | Throw (থ্রো) | ছুঁড়ে মারা |

| 88. Find (ফাইন্ড) | খুঁজে পাওয়া | Lose (লুজ) | হারানো |

| 89. Remember (রিমেম্বার) | মনে রাখা | Forget (ফরগেট) | ভুলে যাওয়া |

| 90. Learn (লার্ন) | শেখা | Teach (টিচ) | শেখানো |

| 91. Live (লিভ) | বাস করা | Die (ডাই) | মারা যাওয়া |

| 92. Ask (আস্ক) | জিজ্ঞাসা করা | Reply (রিপ্লাই) | উত্তর দেওয়া |

| 93. Work (ওয়ার্ক) | কাজ করা | Play (প্লে) | খেলা করা |

| 94. Send (সেন্ড) | পাঠানো | Receive (রিসিভ) | গ্রহণ করা |

| 95. Save (সেভ) | জমানো/রক্ষা | Spend (স্পেন্ড) | খরচ করা |

| 96. Win (উইন) | জেতা | Lose (লুজ) | হারা |

| 97. Attack (অ্যাটাক) | আক্রমণ করা | Defend (ডিফেন্ড) | রক্ষা করা |

| 98. Add (অ্যাড) | যোগ করা | Subtract (সাবট্র্যাক্ট) | বিয়োগ করা |

| 99. Agree (এগ্রি) | রাজি হওয়া | Disagree (ডিসএগ্রি) | অসম্মত হওয়া |

| 100. Arrive (অ্যারাইভ) | পৌঁছানো | Depart (ডিপার্ট) | রওনা হওয়া |

| 101. Admit (অ্যাডমিট) | স্বীকার করা | Deny (ডিনাই) | অস্বীকার করা |

| 102. Break (ব্রেক) | ভাঙা | Fix (ফিক্স) | মেরামত করা |

| 103. Create (ক্রিয়েট) | তৈরি করা | Destroy (ডেস্ট্রয়) | ধ্বংস করা |

| 104. Enter (এন্টার) | প্রবেশ করা | Exit (এক্সিট) | বের হওয়া |

| 105. Fill (ফিল) | পূর্ণ করা | Empty (এম্পটি) | খালি করা |

| 106. Float (ফ্লোট) | ভাসা | Sink (সিঙ্ক) | ডোবা |

| 107. Follow (ফলো) | অনুসরণ করা | Lead (লিড) | নেতৃত্ব দেওয়া |

| 108. Forget (ফরগেট) | ভোলা | Remember (রিমেম্বার) | মনে রাখা |

| 109. Hire (হায়ার) | ভাড়া করা | Fire (ফায়ার) | ছাঁটাই করা |

| 110. Import (ইমপোর্ট) | আমদানি | Export (এক্সপোর্ট) | রপ্তানি |

| 111. Join (জয়েন) | যোগ দেওয়া | Separate (সেপারেট) | আলাদা হওয়া |

| 112. Lend (লেন্ড) | ধার দেওয়া | Borrow (বরো) | ধার নেওয়া |

| 113. Marry (ম্যারি) | বিয়ে করা | Divorce (ডিভোর্স) | বিচ্ছেদ |

| 114. Pass (পাস) | সফল হওয়া | Fail (ফেইল) | ব্যর্থ হওয়া |

| 115. Raise (রেইজ) | তোলা | Lower (লোয়ার) | নামানো |

| 116. Rise (রাইজ) | উদিত হওয়া | Set (সেট) | অস্ত যাওয়া |

| 117. Shout (শাউট) | চিৎকার করা | Whisper (হুইস্পার) | ফিসফিস করা |

| 118. Tight (টাইট) | শক্ত/আঁটসাঁট | Loose (লুজ) | আলগা |

| 119. Wild (ওয়াইল্ড) | বন্য | Tame (টেম) | গৃহপালিত/শান্ত |

| 120. Sunny (সানি) | রোদেলা | Cloudy (ক্লাউডি) | মেঘলা |

১২১ থেকে ১৬০: অনুভূতি ও সামাজিক শব্দ

| ইংরেজি (English) | বাংলা অর্থ | বিপরীত শব্দ (Opposite) | বাংলা অর্থ |

|---|---|---|---|

| 121. Brave (ব্রেভ) | সাহসী | Afraid (আফ্রেইড) | ভীত |

| 122. Calm (কাম) | শান্ত | Excited (এক্সাইটেড) | উত্তেজিত |

| 123. Cool (কুল) | শীতল | Warm (ওয়ার্ম) | উষ্ণ |

| 124. Clever (ক্লেভার) | চালাক | Stupid (স্টুপিড) | নির্বোধ |

| 125. Complex (কমপ্লেক্স) | জটিল | Simple (সিম্পল) | সরল |

| 126. Correct (কারেক্ট) | সঠিক | Incorrect (ইনকারেক্ট) | ভুল |

| 127. Dangerous (ডেঞ্জারাস) | বিপজ্জনক | Safe (সেফ) | নিরাপদ |

| 128. Eager (ইগার) | আগ্রহী | Reluctant (রিল্যাক্ট্যান্ট) | অনিচ্ছুক |

| 129. Even (ইভেন) | জোড় | Odd (অড) | বিজোড় |

| 130. Famous (ফেমাস) | বিখ্যাত | Unknown (আননোন) | অপরিচিত |

| 131. Fast (ফাস্ট) | দ্রুত | Slow (স্লো) | ধীর |

| 132. Final (ফাইনাল) | চূড়ান্ত | Initial (ইনিশিয়াল) | প্রাথমিক |

| 133. Fresh (ফ্রেশ) | সতেজ | Stale (স্টেল) | বাসি |

| 134. Funny (ফানি) | মজাদার | Serious (সিরিয়াস) | গম্ভীর |

| 135. Generous (জেনারাস) | উদার | Mean/Stingy | কৃপণ |

| 136. Giant (জায়ান্ট) | দানবীয়/বিশাল | Tiny (টাইনি) | ক্ষুদ্র |

| 137. Guilty (গিল্টি) | দোষী | Innocent (ইনোসেন্ট) | নির্দোষ |

| 138. Hope (হোপ) | আশা | Despair (ডেসপেয়ার) | হতাশা |

| 139. Huge (হিউজ) | বিশাল | Tiny (টাইনি) | অতি ক্ষুদ্র |

| 140. Humble (হাম্বল) | বিনয়ী | Proud (প্রাউড) | অহংকারী |

| 141. Important (ইম্পরট্যান্ট) | গুরুত্বপূর্ণ | Trivial (ট্রিভিয়াল) | তুচ্ছ |

| 142. Inside (ইনসাইড) | ভেতরে | Outside (আউটসাইড) | বাইরে |

| 143. Joy (জয়) | আনন্দ | Sorrow (সরো) | বেদনা |

| 144. King (কিং) | রাজা | Queen (কুইন) | রানী |

| 145. Master (মাস্টার) | মালিক/প্রভু | Servant (সার্ভেন্ট) | চাকর |

| 146. Melt (মেল্ট) | গলা | Freeze (ফ্রিজ) | জমাট বাঁধা |

| 147. Modern (মডার্ন) | আধুনিক | Ancient (এনশিয়েন্ট) | প্রাচীন |

| 148. Natural (ন্যাচারাল) | প্রাকৃতিক | Artificial (আর্টিফিশিয়াল) | কৃত্রিম |

| 149. Normal (নরমাল) | স্বাভাবিক | Strange (স্ট্রেঞ্জ) | অদ্ভুত |

| 150. Peace (পিস) | শান্তি | Noise (নয়েজ) | গোলমাল |

| 151. Polite (পোলাইট) | ভদ্র | Rude (রুড) | অভদ্র |

| 152. Possible (পসিবল) | সম্ভব | Impossible (ইমপসিবল) | অসম্ভব |

| 153. Private (প্রাইভেট) | ব্যক্তিগত | Public (পাবলিক) | সরকারি/জনসাধারণ |

| 154. Pretty (প্রিটি) | সুন্দরী | Ugly (আগলি) | কুৎসিত |

| 155. Profit (প্রফিট) | লাভ | Loss (লস) | ক্ষতি |

| 156. Real (রিয়েল) | বাস্তব | Fake (ফেক) | নকল |

| 157. Regular (রেগুলার) | নিয়মিত | Irregular (ইরেগুলার) | অনিয়মিত |

| 158. Senior (সিনিয়র) | বড়/জেষ্ঠ্য | Junior (জুনিয়র) | ছোট/কনিষ্ঠ |

| 159. Single (সিঙ্গেল) | একাকী | Married (ম্যারিড) | বিবাহিত |

| 160. Success (সাকসেস) | সফলতা | Failure (ফেইলিওর) | ব্যর্থতা |

১৬১ থেকে ২০০: বিবিধ শব্দমালা

| ইংরেজি (English) | বাংলা অর্থ | বিপরীত শব্দ (Opposite) | বাংলা অর্থ |

|---|---|---|---|

| 161. Summer (সামার) | গ্রীষ্ম | Winter (উইন্টার) | শীত |

| 162. Sun (সান) | সূর্য | Moon (মুন) | চাঁদ |

| 163. Tame (টেম) | পোষা | Wild (ওয়াইল্ড) | বুনো |

| 164. Temporary (টেম্পোরারি) | সাময়িক | Permanent (পারমানেন্ট) | স্থায়ী |

| 165. Together (টুগেদার) | একসাথে | Alone (অ্যালোন) | একা |

| 166. Top (টপ) | উপরে | Bottom (বটম) | নিচে |

| 167. Tough (টাফ) | কঠিন | Easy (ইজি) | সহজ |

| 168. Unity (ইউনিটি) | একতা | Division (ডিভিশন) | বিভেদ |

| 169. Up (আপ) | উপরে | Down (ডাউন) | নিচে |

| 170. Urban (আরবান) | শহুরে | Rural (রুরাল) | গ্রামীণ |

| 171. Vacant (ভেক্যান্ট) | খালি | Occupied (অকুপাইড) | দখলকৃত |

| 172. Valuable (ভ্যালুয়েবল) | দামী | Worthless (ওয়ার্থলেস) | মূল্যহীন |

| 173. Vertical (ভার্টিকাল) | উলম্ব | Horizontal (হরাইজন্টাল) | আনুভূমিক |

| 174. Village (ভিলেজ) | গ্রাম | City (সিটি) | শহর |

| 175. Visible (ভিজিবল) | দৃশ্যমান | Invisible (ইনভিজিবল) | অদৃশ্য |

| 176. Wealthy (ওয়েলদি) | ধনী | Poor (পুওর) | গরীব |

| 177. Whole (হোল) | পুরো | Part (পার্ট) | অংশ |

| 178. Win (উইন) | জয় | Loss (লস) | পরাজয় |

| 179. Wisdom (উইজডম) | প্রজ্ঞা | Folly (ফলি) | বোকামি |

| 180. Within (উইদিন) | ভেতরে | Without (উইদাউট) | ছাড়া/বাইরে |

| 181. Yes (ইয়েস) | হ্যাঁ | No (নো) | না |

| 182. Youth (ইউথ) | যৌবন | Age (এজ) | বার্ধক্য |

| 183. Zenith (জেনিথ) | চূড়া | Nadir (নাদির) | পাদবিন্দু |

| 184. Always (অলওয়েজ) | সর্বদা | Never (নেভার) | কখনো না |

| 185. Animal (অ্যানিমেল) | পশু | Human (হিউম্যান) | মানুষ |

| 186. Apart (অ্যাপার্ট) | আলাদা | Together (টুগেদার) | একত্রে |

| 187. Beautiful (বিউটিফুল) | সুন্দর | Ugly (আগলি) | কুৎসিত |

| 188. Better (বেটার) | আরও ভালো | Worse (ওয়ার্স) | আরও খারাপ |

| 189. Bitter (বিটার) | তেতো | Sweet (সুইট) | মিষ্টি |

| 190. Borrow (বরো) | ধার করা | Lend (লেন্ড) | ধার দেওয়া |

| 191. Busy (বিজি) | ব্যস্ত | Free (ফ্রি) | অবসর |

| 192. Calm (কাম) | শান্ত | Stormy (স্টর্মি) | ঝোড়ো |

| 193. Child (চাইল্ড) | শিশু | Adult (অ্যাডাল্ট) | প্রাপ্তবয়স্ক |

| 194. Day (ডে) | দিন | Night (নাইট) | রাত |

| 195. Drunk (ড্রাঙ্ক) | মাতাল | Sober (সোবার) | সুস্থ/স্বাভাবিক |

| 196. Fat (ফ্যাট) | মোটা | Slim (স্লিম) | পাতলা |

| 197. Heaven (হেভেন) | স্বর্গ | Hell (হেল) | নরক |

| 198. Male (মেল) | পুরুষ | Female (ফিমেল) | মহিলা |

| 199. Ocean (ওশান) | সমুদ্র | Land (ল্যান্ড) | ভূমি |

| 200. Solid (সলিড) | কঠিন | Liquid (লিকুইড) | তরল |ভোকাবুলারি মনে রাখতে চাইলে এভাবে পড়ুনঃ

| 200. Solid (সলিড) | কঠিন | Liquid (লিকুইড) | তরল |

এই মহীয়সী মাকে নতমস্তকে প্রণাম জানাচ্ছি..,,,,ফেইসবুক থেকে নেওয়া

 এই মহীয়সী মাকে নতমস্তকে প্রণাম জানাচ্ছি..

উল্লেখ্য, গোপালগঞ্জের মেয়ে রেখা রানী ওঝা, জীবনে বিয়ে করেননি' সারাজীবনের সঞ্চয় দিয়ে করেছেন স্কুল! গোপালগঞ্জের কোটালীপাড়ার কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামে দরিদ্র পরিবারের মেয়েদের জন্য জীবনের সব সঞ্চয় দিয়ে নিজের নামে স্কুলটি প্রতিষ্ঠা করেছেন রেখা রানী ওঝা।

স্কুলটিতে বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেয়েরা পড়ছে। স্কুলে একটি হোস্টেলও করে দিয়েছেন রেখা রানী, যাতে মেয়েদের দূর থেকে আসতে কষ্ট না হয়। রেখা রানী জানান, শুরুতে বাড়ি বাড়ি গিয়ে স্কুলের জন্য ছাত্রী খুঁজে বের করার কাজও করেছেন তিনি। রেখা রানী সরকারি হাসপাতালের নার্স ছিলেন। অবসরে যাওয়ার পর পেনশনের টাকা দিয়ে জমি কিনে স্কুলটি প্রতিষ্ঠা করেন।

১৯৮৩ সালে রেখা সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রাজধানীর মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল থেকে অবসরে যান ২০১১ সালে।

রেখা রানীর সংগ্রামঃ রেখা রানীর জন্ম ১৯৪৮ সালে। পড়াশোনা বন্ধ করে বাবা বিয়ে দিতে চেয়েছেন বহুবার। তবে ছোটবেলা থেকেই রেখার জেদের কাছে হার মেনেছেন বাবা। কখনো বাড়ি থেকে পালিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে, আবার কখনো কখনো কোনো আত্মীয়ের সহায়তায় রেখা পড়াশোনা চালিয়ে গেছেন। ঢাকার নার্সিং ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে এটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। কাজ করেছেন বিভিন্ন সরকারি হাসপাতালে। স্কুলের লাইব্রেরির এক কোণেই থাকেন রেখা রানী সরকার। ঢাকায় এলে থাকেন এক ভাইয়ের বাসায়। মোবাইলে কথা হলো রেখা রানী ওঝার সঙ্গে। তাঁর স্কুল এবং জীবনের গল্প শুনতে চাইলে বললেন, ‘আমার জীবনের যে গল্প, তা শুনলে শুধু মোবাইলের টাকা ফুরাবে, গল্প শেষ হবে না।

রেখা রানী জানান, নিজের খরচ চালানোর জন্য যাত্রাপালায় অভিনয় করেছেন একসময়। ওষুধের দোকান চালিয়েছেন। এ জীবনে অনেক ছেলেমেয়েকে পড়াশোনা করার জন্য সহায়তা করেছেন। তাঁদের অনেকেই এখন সমাজে প্রতিষ্ঠিত। বললেন, তিনি এত দূর আসতে কারও কাছে হাত পাতেননি। তবে এখন আর পারছেন না। ক্যানসারসহ স্বাস্থ্যগত নানা জটিলতা দেখা দিয়েছে। স্কুলটি চালাতে কষ্ট হচ্ছে। শিক্ষকদের বেতন দিতে পারছেন না বলে শিক্ষকেরা চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। যদিও শিক্ষকেরা এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত বিনা বেতনেই পড়াবেন এমন শর্তেই যোগ দিয়েছেন।

স্কুলটিতে মেয়েদের পড়ার জন্য ভর্তির সময় যে যা দেয়, তাই নেন রেখা রানী। পরীক্ষার সময় সরকারি নিবন্ধনের খরচ ছাড়া মেয়েদের কাছ থেকে বেতন নেন না। বললেন, এরা দরিদ্র পরিবারের মেয়ে। বাবা–মা একটু সুযোগ পেলেই ধরে ধরে বিয়ে দিয়ে দেন। তাই যেভাবেই হোক মেয়েদের স্কুলে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন রেখা রানী।

আমার এই পোষ্টের মাধ্যমে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত এই স্কুলটিকে এমপিও ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। রেখা রানীর এই অদম্য ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রম যেন বৃথা না যায়।

পোস্টটি প্রচুর শেয়ার করুন, যার যার ওয়াল থেকে পোস্ট করুন এবং ভাইরাল করুন.....

(গৌতম হালদার প্রান্ত দাদার ফেসবুক থেকে সংগৃহিত)

রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

চলতি পথে ...(পর্ব:১১৭)

 চলতি পথে ...(পর্ব:১১৭)

কানাডিয়ান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক জিম ক্যারি (জেমস ইউজিন ক্যারি) বলেছেন,"Flowers don't worry about how they're going to bloom. They just open up and turn toward the light, and that makes them beautiful."–অর্থাৎ "ফুলেরা কীভাবে ফুটবে তা নিয়ে চিন্তা করে না। তারা কেবল নিজেদের মেলে ধরে এবং আলোর দিকে ঘুরে দাঁড়ায়, আর সেটাই তাদের সুন্দর করে তোলে।" -হ্যাঁ, মাটির মায়া কাটিয়ে আকাশের দিকে, আলোর দিকে মেলে ধরে ঘুরে দাঁড়ানো একটি লতানো ফুল প্রকৃতির নীরব ভাষা প্রকাশ করে। অন্যকে পরম যত্নে আঁকড়ে ধরে নিজের স্বকীয় সৌন্দর্যের প্রকাশ ঘটায়, আর রূপ-লাবণ্যের মোহনীয় আভা চারপাশকে মাতিয়ে রাখে। এমনই একটি লতানো ফুলের নাম 'রেলওয়ে ক্রিপার।' তবে অঞ্চলভেদে এটি 'রেললতা' বা 'রেল গৌরব' নামেও পরিচিত। 

Convolvulaceae পরিবারভুক্ত রেলওয়ে ক্রিপার এর উদ্ভিদতাত্তিক নাম Ipomoea cairica (L.) Sweet (পূর্বের নাম Ipomoea palmata Forsk, Ipomoea pulchella), ইংরেজি নাম Railway Creeper. এটি দ্রুত বর্ধনশীল ও সুন্দর একটি লতানো উদ্ভিদ। এর ফুলগুলো দেখতে অনেকটা মাইক বা ফানেল আকৃতির। রঙ সাধারণত হালকা বেগুনি, ল্যাভেন্ডার, গোলাপি বা সাদা হয়। কলমি ফুলের মতো দেখতে হলেও কলমি গাছের সাথে এর কোন মিল নেই। খুব ভোরে ফুল ফোটে এবং বেলা বাড়ার সাথে সাথে তা রোদে কিছুটা মুটিয়ে বা ঝিমিয়ে যায়। সাধারণত বসন্ত থেকে গ্রীষ্ম ও বর্ষা পর্যন্ত ফুল ফোটে। এর পাতা অনেকটা শিমুল পাতার মতো এবং চকচকে সবুজ। এটি রেললাইন বা রাস্তার পাশে ঝোপঝাড়ে খুব দ্রুত বেড়ে ওঠে। বাগান, গেট বা রেলিংয়ের সৌন্দর্য বাড়াতে অনেকেই এটি রোপন করে থাকেন। রেলওয়ে ক্রিপর ফুলের এই ছবিগুলো রাজধানীর তেজগাঁও এলাকায় একটি অফিসের দেওয়াল থেকে তোলা।

ছবি: খোন্দকার এরফান আলী 

(২৩ আগষ্ট, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৩-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৩-০৮-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূল সড়ক নেটওয়ার্কে দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত। 

স্বাস্থ্য খাতকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।

জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন - ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়।

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর।

কলেরা প্রতিরোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম শুরু।

তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যোগ দেওয়া যেকোনো রাষ্ট্রকে শত্রু হিসেবে গণ্য করবে ইরান ।

ম্যাকাইতে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে সফরকারী বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া গতকালের প্রথম ইনিংসের ১৬৫ রান নিয়ে আজ আবার ব্যাটিং শুরু করেছে ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ২২-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ২২-০৮-২০২৬

আজকের সংবাদ শিরোনাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূল সড়ক নেটওয়ার্কে দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত।

স্বাস্থ্য খাতকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।

জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন --- ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়।

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর।

কলেরা প্রতিরোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম শুরু।

ট্রাম্প প্রশাসনের বাংলাদেশসহ ৭৫টি দেশের অভিবাসন ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখার নীতি বাতিল করলো যুক্তরাষ্ট্রের আদালত।   

ম্যাকাইতে দ্বিতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিন শেষে সফরকারী বাংলাদেশের বিপক্ষে ১০১ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

চলতি পথে ...(পর্ব:১১৬)

 চলতি পথে ...(পর্ব:১১৬)

'ট্যাঁপা দোপাটি, তুমি দোপাটি

তোফা খোপাটি, বা:! 

বাঁকানো শুঁটি, বিনুনি দু'টি

না হয়, ঝুঁটি... হা:!'

ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় যে ফুলটির সৌন্দর্য প্রকাশ পেয়েছে, সেটি আমাদের সকলের চেনা একটি জনপ্রিয় ফুল। ফুলটির গড়ন ও বিন্যাসকে কবি শিশুর মাথার সুন্দর খোঁপা বা বিনুনির সঙ্গে তুলনা করেছেন। শুধু কবিতাই নয়, বিখ্যাত একটি আধুনিক বাংলা গানেও প্রিয়ার রূপের সাথে ফুলটির রঙের চমৎকার তুলনা করা হয়েছে। যেমন -

'তোমার নীল দোপাটি চোখ

শ্বেত দোপাটি হাসি,

আর খোপাটিতে লাল দোপাটি

দেখতে ভালবাসি....।'

হ্যাঁ, বলছি "দোপাটি" ফুলের কথা। Balsaminaceae পরিবারভুক্ত দোপাটি ফুলের উদ্ভিদতত্তিক নাম Impatiens balsamina L.ইংরেজি নাম Garden Balsam, Rose Balsam (প্রজাতিভেদ উদ্ভিদতাত্তিক ও ইংরেজি নাম ভিন্ন হতে পারে)। এটি রসালো ও নরম কান্ডযুক্ত একবর্ষজীবী তৃণজাতীয় উদ্ভিদ। খাঁজকাটা সবুজ পাতার মাঝখানে পেয়ালা আকৃতির ফুলগুলো খাড়া, মাংসল সবুজ কান্ডের গায়ে ঘনিষ্ঠভাবে জড়ানো থাকে। আর পাপড়ি সাধারণত বাইরের দিকে খোলা থাকে। ফুল সাধারণত লাল, কমলা, সাদা, গোলাপী, বেগুনি বা মিশ্র রঙ এর হয়ে থাকে। এর আদি নিবাস ভারত হলেও বর্তমানে বাংলাদেশসহ চীন, মালয়েশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তৃর্ণ অংশজুড়ে এ ফুলের চাষ হচ্ছে। পার্ক, ছাদের টবে ও বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে এই ফুলটি অনন্য। এছাড়াও বিভিন্ন পুজোতেও ফুলটি ব্যবহৃত হয়ে থাকে। রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বর থেকে চমৎকার এই দোপাটি ফুলের ছবিগুলো তোলা হয়েছে।

ছবি: খোন্দকার এরফান আলী 

(২২ আগষ্ট, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২২-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২২-০৮-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:

দেশের ২৩-তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর - বিভিন্ন দেশের অভিনন্দন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী যুক্ত করে মন্ত্রিসভা সম্প্রসারণ - দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন।

দেশের অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণের ওপর গুরুত্বারোপ অর্থ ও পরিকল্পনামন্ত্রীর। 

রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু।

কলেরা প্রতিরোধে আজ দেশের ঝুকিপূর্ণ এলাকায় শুরু হচ্ছে কলেরা টিকাদান কর্মসূচি।

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত অন্তত ১৫।

ম্যাকেতে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ২১-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ২১-০৮-২০২৬

আজকের সংবাদ শিরোনাম

দেশের ২৩-তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

মন্ত্রিসভা সম্প্রসারণ --- যুক্ত হলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

দেশের অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণের ওপর গুরুত্বারোপ অর্থ ও পরিকল্পনামন্ত্রীর।

রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু।

কলেরা প্রতিরোধে আগামীকাল দেশে শুরু হচ্ছে কলেরা টিকাদান কর্মসূচি।

ইরানে সরকার পতনের লক্ষ্যে ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন --- নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান চীনের।

 আগামীকাল ম্যাকাইয়ে শুরু হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট।

চলতি পথে .....(পর্ব:১১৫)

 চলতি পথে .....(পর্ব:১১৫)

"কাঁটা যখন উঁচিয়ে থাকে

অহিংস্র কেউ কয় না তাকে—

যতই কিন্তু করুক-না বদনাম,

পশুর কামড় থেকে যারে

বাঁচিয়ে রাখে বারে বারে

সেই তো জানে কাঁটার কত দাম"

হ্যাঁ, বিশ্বকবির 'গল্পসল্প' সংকলনের এই পঙক্তিটিতে কাঁটার গুরুত্ব দারুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু কাঁটাযুক্ত গাছই নয়, কাঁটাযুক্ত গাছের ফুল প্রমাণ করে কঠোর সুরক্ষা ও তীক্ষ্ণ কাঁটার আড়ালেও লুকিয়ে থাকে চরম কোমলতা ও সৌন্দর্য। আর সেজন্যই উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী ফরাসি রোমান্টিক কবি, ঔপন্যাসিক ও নাট্যকার ভিক্টর হুগো বলেছেন, "ফুল তার কোমলতা দিয়ে মন জয় করে, আর তার কাঁটা শিখিয়ে দেয় কীভাবে আত্মরক্ষা করতে হয়।" একারণেই বিশ্বসাহিত্যে কাটা ও ফুলের অনুষঙ্গ এসেছে। ইংরেজি রোমান্টিক যুগের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর বিখ্যাত দীর্ঘ কবিতা ‘The Thorn’ (কাঁটাগাছ)-এ পাহাড়ের চূড়ায় এক পুরোনো কাঁটাগাছ এবং এক দুঃখিনী নারীর বেদনা চমৎকারভাবে চিত্রায়িত হয়েছে। কাঁটাযুক্ত গাছ ও ফুল শুধু গুনই নয়, রূপ ও রঙের খেলায়ও প্রকৃতিকে রাঙিয়ে তোলে। তেমনই একটি নজরকাড়া কাঁটাযুক্ত গাছ বা উদ্ভিদের ফুল 'কন্টমুকুট।'

Euphorbiaceae পরিবারভুক্ত কন্টমুকুট ফুলের উদ্ভিদতত্তিক নাম Euphorbia milii 'Thai hybrid', ইংরেজি নাম Crown of Thorn. এটি একটি জনপ্রিয় কাঁটাময় ও রসালো উদ্ভিদ। এর ফুল ছোট, টকটকে রঙিন পাপড়ি, লাল, গোলাপী, হলুদ বা সাদাটে রঙের দেখা যায়। গাছের পাতা উপবৃত্তাকার আকৃতির, আর কান্ড বেশ শক্ত, ধূসর বা বাদামী রঙের এবং খুব তীক্ষ্ণ কাঁটা দ্বারা আচ্ছাদিত। এটি মাদাগাস্কার দ্বীপের স্থানীয় প্রজাতির একটি ফুল। বর্তমানে ফুলটি বাগানের শোভাবর্ধনের জন্য সারা পৃথিবীজুড়ে ব্যপকভাবে চাষ করা হচ্ছে। কন্টমুকুট ফুলের এই ছবিগুলো রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তোলা।

ছবি: খোন্দকার এরফান আলী 

(২১ আগষ্ট, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২১-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২১-০৮-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত - প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানসহ অন্যান্য সংসদ সদস্যের অভিনন্দন।

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দন - দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ।

তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

কলেরা প্রতিরোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় আগামীকাল থেকে শুরু হবে খাওয়ার টিকাদান কর্মসূচি।

দেশে প্রথমবারের মত চলছে নৌ-যান শুমারি।

পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন প্রকল্পে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডার নিন্দা। 

ম্যাকাইতে আগামীকাল দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ২০-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ২০-০৮-২০২৬

আজকের সংবাদ শিরোনাম

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর --- প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন।

নব-নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানসহ অন্যান্য সংসদ সদস্য।

তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী --- বললেন দেশের ঝুঁকিপূর্ণ স্থানে শনিবার থেকে প্রথম ডোজ এবং ২৬শে সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে ।

দেশে প্রথমবারের মত আজ শুরু হলো নৌ-যান শুমারি।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় নিহত অন্তত ১৫ ।

চলতি পথে...(পর্ব: ১১৪)

 চলতি পথে...(পর্ব: ১১৪)

সংবাদ সংগ্রহের ফাঁকে গাজীপুর সাফারি পার্কে দেখা মিলল বিশাল আকৃতির এমু পাখির। সবুজ ঘাসের ওপর ধীর পায়ে হাঁটছিল পাখিটি। লম্বা ঘাড়, ছোট মাথা ও বাদামি-ধূসর ঝাঁকড়া পালকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল তাকে। এমু উড়তে না পারলেও দ্রুত দৌড়াতে পারে। এটি অস্ট্রেলিয়ার স্থানীয় পাখি। 

গাজীপুর সাফারি পার্কে বাঘ, সিংহ, হাতি, জেব্রা, হরিণ, নীলগাইসহ নানা প্রজাতির বন্যপ্রাণী ও বিচিত্র পাখি রয়েছে। প্রাকৃতিক পরিবেশে এসব প্রাণী দেখার সুযোগ থাকায় পার্কটি দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান।

ভিডিও: আবু সাঈদ, গাজীপুর জেলা সংবাদদাতা

(২০ আগস্ট, ২০২৬)

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ১৯-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ১৯-০৮-২০২৬

আজকের সংবাদ শিরোনাম

দেশের ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল --- নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন।

নয় হাজার তিনশো তেত্রিশ কোটি টাকা ব্যয় সম্বলিত দশটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 

বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে --- বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশী --- মরদেহ দ্রুত দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার --- জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ সংযুক্ত আরব আমিরাতের।

 গলে প্রথম ক্রিকেট টেস্টে শ্রীলংকাকে ১৬৫ রানে পরাজিত করল ভারত।

চলতি পথে...(পর্ব:১১৩)

 চলতি পথে...(পর্ব:১১৩)

রাস্তার পাশে ফলের জমির দিকে হঠাৎ চোখ পড়তেই দেখা মিলল শান্ত-স্নিগ্ধ এক ঘুঘু পাখির। সবুজের মাঝে নিরিবিলি পরিবেশে আপন মনে বিচরণ করছিল পাখিটি। মুহূর্তেই যেন ব্যস্ত পথের কোলাহল থেকে প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্যের কাছে নিয়ে গেল দৃশ্যটি।

ঘুঘু আমাদের গ্রামবাংলার অতি পরিচিত ও শান্ত স্বভাবের পাখি। সাধারণত গাছপালা, ঝোপঝাড়, ফসলের ক্ষেত ও মানুষের বসতির আশপাশে এদের দেখা যায়। নরম ডাক আর শান্ত চলাফেরার কারণে ঘুঘু পাখি প্রকৃতির সৌন্দর্যকে আরও মায়াময় করে তোলে।

শহর ও জনবসতি বাড়ার সঙ্গে সঙ্গে পাখিদের নিরাপদ আবাসস্থল কমে যাচ্ছে। তাই ফলের বাগান, গাছপালা, জলাশয় ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা জরুরি। প্রকৃতির এমন ছোট ছোট দৃশ্যই আমাদের মনে করিয়ে দেয়—মানুষের পাশাপাশি পাখি ও অন্যান্য প্রাণীরও এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে।

ভিডিও: আবু সাঈদ, গাজীপুর জেলা সংবাদদাতা।

(১৯ আগস্ট, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৯-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৯-০৮-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:

জনগণকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে কর ব্যবস্থাপনা সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত করার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব - চা- বাগান শ্রমিকদের রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। 

কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু।

দুর্ঘটনা হ্রাস ও ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হলো এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামে রাশিয়ার মিসাইল হামলায় নিহত ১০।

আজ লিডসে শুরু হবে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে তিন টেস্ট সিরিজের প্রথম ক্রিকেট ম্যাচ।

শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ছোটবেলা থেকেই রেডিও শুনতে ভালোবাসতাম। টেপ রেকর্ডারে রেডিও শুনেই বড় হয়েছি। 

 ছোটবেলা থেকেই রেডিও শুনতে ভালোবাসতাম। টেপ রেকর্ডারে রেডিও শুনেই বড় হয়েছি। কিন্তু সেই টেপ রেকর্ডারটি নষ্ট হয়ে যাওয়ার পর আবার একটি ভালো মানের রেডিও কিনতে চাইলাম।

অনেক চেষ্টা করেও মনের মতো রেডিও পাচ্ছিলাম না। সবচেয়ে বড় সমস্যা ছিল, দেশে নির্ভরযোগ্য কোনো বিক্রেতাকেও খুঁজে পাচ্ছিলাম না।

তাই নিজেই খোঁজখবর নিয়ে চীন থেকে ১ পিস XHDATA D219 ইম্পোর্ট করলাম।

রেডিওটি হাতে পাওয়ার পর ব্যবহার করে বেশ ভালো লাগল। তখন বুঝতে পারলাম, শুধু আমারই নয়, দেশের অনেক রেডিও শ্রোতারই ভালো মানের রেডিওর প্রয়োজন আছে।

সেখান থেকেই শুরু।

রেডিওটি ভালো লাগায় এরপর ১০ পিস XHDATA D219 ইম্পোর্ট করলাম।

চাহিদা বাড়তে থাকল। এরপর ৫ পিস, ১০ পিস, ১৫ পিস করে ধীরে ধীরে আরও অনেক XHDATA D219 ইম্পোর্ট করতে থাকলাম।

একসময় বুঝতে পারলাম, শুধু D219 নয়, রেডিও শ্রোতাদের প্রয়োজন অনুযায়ী আরও বিভিন্ন ধরনের রেডিও দরকার।

সেখান থেকেই XHDATA D220, D328, D368, D109, D608, R108, D808 সহ আরও বিভিন্ন মডেল যুক্ত হতে থাকল। পাশাপাশি যুক্ত হলো TECSUN PL-330।

যে রেডিওটি একসময় নিজের জন্য খুঁজছিলাম, আজ সেটিই দেশের বিভিন্ন প্রান্তের রেডিওপ্রেমী মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

আজকাল রেডিওর দোকানও তেমন একটা পাওয়া যায় না। তাই দেশের রেডিও শ্রোতাদের ভালো মানের রেডিওর যোগান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান, “রেডিও শপ বিডি”।

এখন প্রতি মাসেই অনেক রেডিও বিক্রি হচ্ছে। সেই চাহিদা পূরণ করতে প্রতি মাসেই নতুন করে রেডিও ইম্পোর্ট করছি।

সত্যি বলতে, রেডিও বিক্রেতা হয়ে যাব, এটা কখনো কল্পনাতেও ছিল না।

কিন্তু আজ সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, একজন রেডিওপ্রেমী হিসেবে দেশের আরও অনেক রেডিওপ্রেমী মানুষের প্রয়োজন পূরণ করতে পারছি।

দেশের অসংখ্য রেডিও লাভার ভাই বন্ধুদের ভালোবাসা, বিশ্বাস ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

আর তাঁদের সমর্থনেই একটু একটু করে বেড়ে উঠছে আমাদের অনলাইন প্রতিষ্ঠান, “রেডিও শপ বিডি”। 📻❤️

আলহামদুলিল্লাহ।🤲

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z

 #গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z 

গ্রীষ্মকালেও লাউ চাষ করে ভালো ফলন ও লাভ পাওয়া সম্ভব। তবে এজন্য দরকার উপযুক্ত জাত, সঠিক সময়ে সার প্রয়োগ, মাচা তৈরি, ছাঁটাই, পরাগায়ন ও রোগ-পোকা ব্যবস্থাপনা। 👇

🟢 ১️⃣ জমি নির্বাচন ও মাটি প্রস্তুতি

উঁচু, পানি নিষ্কাশন সুবিধাযুক্ত ও পর্যাপ্ত রোদ পড়ে—এমন জমি নির্বাচন করুন। মাটি পরীক্ষার ভিত্তিতে প্রয়োজনীয় জৈব সার ও অন্যান্য সার প্রয়োগ করুন। রোগের ইতিহাস থাকলে অনুমোদিত জৈবিক মাটি শোধন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।

🟢 ২️⃣ ভালো জাত নির্বাচন

গ্রীষ্মকাল উপযোগী ও স্থানীয়ভাবে পরীক্ষিত উচ্চফলনশীল জাত নির্বাচন করুন। যেমন—ময়না, নাইস গ্রীন, সুপার গ্রীন, নবাব, পল্লবী ইত্যাদি জাতের মধ্যে আপনার এলাকার জন্য উপযোগী জাত বেছে নিন।

🟢 ৩️⃣ চারা উৎপাদন 🌱

সরাসরি বীজ বপনের পরিবর্তে সুস্থ ও সবল চারা তৈরি করে রোপণ করলে প্রাথমিক পরিচর্যা সহজ হয়। রোগমুক্ত বীজ ও স্বাস্থ্যকর চারা ব্যবহার করুন।

🟢 ৪️⃣ মাদা ও সার ব্যবস্থাপনা

মাদা তৈরির সময় পচা গোবর/কম্পোস্টসহ প্রয়োজনীয় সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিন। ইউরিয়া, টিএসপি, পটাশ, জিপসাম, জিংক, বোরণ, ম্যাগনেসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান মাটি পরীক্ষার ফল ও কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী প্রয়োগ করুন।

🟢 ৫️⃣ মাচা তৈরি করুন

লাউ গাছ ভালোভাবে বেড়ে ওঠার জন্য শক্ত ও পর্যাপ্ত উঁচু মাচা তৈরি করুন। এতে গাছের আলো-বাতাস চলাচল ভালো হয় এবং ফল মাটিতে পড়ে নষ্ট হওয়ার ঝুঁকি কমে।

🟢 ৬️⃣ গাছের ছাঁটাই ✂️

গাছের প্রয়োজনীয় শাখা রেখে অতিরিক্ত ও দুর্বল শাখা নিয়মিত অপসারণ করুন। গাছের বৃদ্ধি ও জাতভেদে ছাঁটাইয়ের পদ্ধতি ভিন্ন হতে পারে—তাই স্থানীয় কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

🟢 ৭️⃣ ফুল ও পরাগায়ন 🌼

লাউয়ের ফলন বাড়াতে ফুল আসার সময় বিশেষ নজর দিন। মৌমাছি ও অন্যান্য পরাগায়নকারী পোকা সংরক্ষণ করুন। পরাগায়ন কম হলে সকালে হাত দিয়ে কৃত্রিম পরাগায়ন করা যেতে পারে।

🟢 ৮️⃣ রোগ-পোকা দমন 🐛

লাউয়ে মাছি পোকা, এফিড, ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, গোড়া পচাসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

✅ নিয়মিত গাছ ও পাতার নিচের অংশ পর্যবেক্ষণ করুন।

✅ আক্রান্ত পাতা/ফল দ্রুত অপসারণ করুন।

✅ মাছি পোকা দমনে ফেরোমোন ফাঁদ ব্যবহার করুন।

✅ প্রয়োজন হলে অনুমোদিত বালাইনাশক লেবেলে দেওয়া মাত্রা ও অপেক্ষাকাল মেনে ব্যবহার করুন।

❌ একই ওষুধ বারবার ব্যবহার না করে প্রয়োজন অনুযায়ী কার্যকর উপাদান পরিবর্তন করুন।

🟢 ৯️⃣ সেচ ও পরিচর্যা 💧

মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখুন। অতিরিক্ত পানি জমতে দেবেন না। গাছের গোড়ায় আগাছা পরিষ্কার রাখুন এবং প্রয়োজন অনুযায়ী মালচিং ব্যবহার করতে পারেন।

🟢 🔟 নিয়মিত ফল সংগ্রহ করুন 🥒

কচি ও বাজারোপযোগী অবস্থায় নিয়মিত লাউ সংগ্রহ করলে গাছে নতুন ফল ধরার সুযোগ বাড়ে। ফল বেশি বড় হওয়ার আগেই সংগ্রহ করা ভালো।

🌿 মনে রাখবেন:

ভালো জাত + স্বাস্থ্যকর চারা + সুষম সার + শক্ত মাচা + সঠিক পরাগায়ন + নিয়মিত রোগ-পোকা পর্যবেক্ষণ = ভালো ফলনের সম্ভাবনা। 💚

💬 আপনার এলাকায় গ্রীষ্মকালীন লাউ চাষে সবচেয়ে বড় সমস্যা কোনটি—পোকা, রোগ নাকি ফুল ঝরা? কমেন্টে জানান।

👍 কৃষি বিষয়ক নিয়মিত তথ্য, আধুনিক চাষাবাদ ও কৃষি পরামর্শ পেতে পেজটি Follow করে সঙ্গে থাকুন।

#গ্রীষ্মকালীন_লাউ_চাষ #লাউ_চাষ #লাউ_চাষের_পদ্ধতি #লাউ #ময়না_লাউ #সুপার_গ্রীন #সবজি_চাষ #আধুনিক_কৃষি #কৃষি_পরামর্শ #কৃষকের_সাফল্য #লাভজনক_কৃষি #কৃষি_তথ্য

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ১৮-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ১৮-০৮-২০২৬

আজকের সংবাদ শিরোনাম

জনগণকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে কর ব্যবস্থাপনা সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত করার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব --- চা-বাগান শ্রমিকদের রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু।

দুর্ঘটনা হ্রাস ও ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হলো এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম।

রাশিয়ায় ব্রিটিশ ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা --- লন্ডনকে পরিণতি ভোগের হুঁশিয়ারি মস্কোর।

 আগামীকাল লিডসে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে।

চলতি পথে ...(পর্ব:১১২)

 চলতি পথে ...(পর্ব:১১২)

"তুমি ভুলে যেওনা আমি কবি, আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি"

হ্যাঁ, স্ত্রী নার্গিসকে এক চিঠিতে এ কথাই লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

কবি নজরুলের কবি মানষপট, ভাবনা, কবিতা, গান ও সৃষ্টিকর্মে ফুলের সৌন্দর্য যেন বার বার এভাবেই ফুটে উঠেছে। বলা যায় তার সমগ্ৰ সাহিত্য সম্ভারই যেন এক বর্ণিল ফুলবাগান। যা বাংলা সাহিত্যকে সুবাসিত ও সমৃদ্ধ করেছে।

শুধু কবি নজরুলই নন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিশ্বের অন্যান্য জনপ্রিয় কবি, সাহিত্যিক, মনীষী, শিল্পী, দার্শনিক, সুফি সাধক, ধর্মতাত্ত্বিক সবাই ফুলের রূপ ও ঘ্রাণে মুগ্ধ হয়ে ফুলের সৌন্দর্যের প্রকাশ ঘটিয়েছেন তাদের সৃষ্টিকর্মে। ফুল যেন প্রকৃতির রাজ্যে হাসিমাখা এক স্বর্গরাজ্য, পৃথিবীর রূপ ও রঙের এক অপূর্ব প্রকাশ। মনীষীদের সৃষ্টিকর্মে ফুল ধরা দিয়েছে শিল্পীর তুলিতে আঁকা জীবন্ত পটভূমি হিসেবে। এমনই একটি ফুল "কপসিয়া।" এটি শ্রাব ভিনকা ও পিঙ্ক কপসিয়াবা ডাকুর নামেও পরিচিত। Apocynaceae পরিবারভুক্ত কপসিয়া এর উদ্ভিদতাত্তিক নাম Kopsia fruticosa (Cerbera fruticosa), ইংরেজি নাম Shrub Vinca. কপসিয়া একটি চিরসবুজ শোভাবর্ধক গুল্ম। এর রয়েছে পাঁচটি খন্ডযুক্ত ঘুর্ণায়মান পাপড়ি, যা বাইরের দিকে হালকা গোলাপি বা সাদা থেকে কেন্দ্রের দিকে একটি স্পষ্ট উজ্জ্বল গাঢ় লাল রঙে রূপান্তরিত হয়। এর গাছে কান্ডের ডগার কাছে ছোট ছোট থোকায় ফুল ফোটে। গাছের পাতাগুলো সবুজ, চকচকে ও ডিম্বাকৃতির। এর আদিনিবাস মূলতঃ দক্ষিণ-পূর্ব এশিয়া, মিয়ানমার এবং আন্দামান দ্বীপপুঞ্জে। বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন ক্রান্তীয় অঞ্চলে ব্যপকভাবে এর চাষ হচ্ছে। শোভাবর্ধক ফুল হিসেবে এটি বেশ জনপ্রিয়। কপসিয়া ফুলের এই ছবিটি রাজধানীর উত্তরা থেকে তোলা।

ছবি: খোন্দকার এরফান আলী 

(১৮ আগষ্ট, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৮-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৮-০৮-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:

র‌্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি নামে বিশেষায়িত ইউনিট গঠনের বিধান মন্ত্রিসভায় অনুমোদন - ২০২৮-২৯ অর্থবছর থেকে অর্থবছরের সময়কাল পহেলা এপ্রিল থেকে ৩১শে মার্চ করার সিদ্ধান্ত গৃহীত।

জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই সরকারের বড় সাফল্য - সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সরকারের ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে – জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। 

চলতি বছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে - বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।

জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণমাধ্যমের আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।  

ইরানের সঙ্গে আলোচনায় বাধা সৃষ্টি করলে ওমানে হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ১৭-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ১৭-০৮-২০২৬

আজকের সংবাদ শিরোনাম

জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই সরকারের বড় সাফল্য –-- সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সরকারের ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে – জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

চলতি বছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে --– বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।

জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণমাধ্যমের আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

ভারতে একটি হোটেলে অগ্নিকাণ্ডে এবং একটি মন্দিরে পদদলিত হয়ে নিহত অন্তত ১৫।

 ডারউইনে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের উচ্ছ্বসিত প্রশংসা আন্তর্জাতিক গণমাধ্যমের।

চলতি পথে…(পর্ব: ১১১)

 চলতি পথে…(পর্ব: ১১১)

চলার পথে হঠাৎ চোখে পড়ে জলাভূমি, খাল-বিল কিংবা পুকুরের পানিতে ভেসে থাকা কচুরিপানা। তারই মাঝে ফুটে থাকা বেগুনি রঙের ছোট্ট ছোট্ট ফুল যেন বর্ষার প্রকৃতিতে ছড়িয়ে দেয় এক অপূর্ব সৌন্দর্য। ব্যস্ততার মাঝে এমন দৃশ্য চোখে পড়লে স্বাভাবিকভাবেই মন কিছুক্ষণের জন্য থমকে যায়।

কচুরিপানার বৈজ্ঞানিক বা উদ্ভিদতাত্ত্বিক নাম হলো Pontederia crassipes (পূর্বে এটি Eichhornia crassipes নামে পরিচিত ছিল)। এটি একটি ভাসমান জলজ উদ্ভিদ। বাংলাদেশের গ্রামাঞ্চলের পুকুর, খাল, বিল, ডোবা ও বিভিন্ন জলাশয়ে বর্ষাকালে কচুরিপানা প্রচুর দেখা যায়। এর মোটা ও ফাঁপা পাতার গোড়ার অংশ পানিতে ভেসে থাকতে সাহায্য করে। সবুজ পাতার মাঝে উঁচু হয়ে বেরিয়ে আসে ফুলের ডাঁটা, যার মাথায় ফুটে থাকে একগুচ্ছ বেগুনি বা হালকা নীলচে-বেগুনি ফুল।

কচুরিপানা ফুলের সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে শান্ত পানির ওপর। ফুলের পাপড়ির বেগুনি রঙের সঙ্গে মাঝখানের হলুদাভ দাগ প্রকৃতিতে তৈরি করে দারুণ এক রঙের সমন্বয়। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ পাতার বিছানার ওপর কেউ যেন বেগুনি রঙের ছোট্ট ফুলের তোড়া সাজিয়ে রেখেছে।

যদিও কচুরিপানা সৌন্দর্যের জন্য পরিচিত, অতিরিক্ত বিস্তার জলাশয়ের জন্য সমস্যার কারণও হতে পারে। ঘন হয়ে ছড়িয়ে পড়লে এটি পানির ওপরের অংশ ঢেকে ফেলে এবং জলজ পরিবেশে আলো ও অক্সিজেনের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে। তাই সৌন্দর্যের পাশাপাশি জলাশয়ের ভারসাম্য রক্ষায় এর বিস্তার নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ।

তবুও বর্ষার বাংলার প্রকৃতিতে কচুরিপানা ফুলের উপস্থিতি এক অনন্য দৃশ্য। সংবাদ সংগ্রহের ব্যস্ততার ফাঁকে পানির ওপর ফুটে থাকা এই বেগুনি ফুল যেন মনে করিয়ে দেয়—প্রকৃতির সৌন্দর্য খুব কাছেই, শুধু একটু থেমে তাকানোর অপেক্ষা।

ছবি: আবু সাঈদ, গাজীপুর জেলা সংবাদদাতা।

(১৭ আগস্ট, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৭-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৭-০৮-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:

কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - বৈদেশিক মুদ্রা অর্জন করতে দেশের মৎস্য সম্পদের নতুন বাজার খুঁজে বের করার আহ্বান।

অন্য কোনো দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার - বললেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি’র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রমের প্রার্থিতা বৈধ ঘোষণা।

বিএনপি ঘোষিত ৩১-দফার পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই জুলাইয়ের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের লক্ষ্য পূরণ করা সম্ভব - মন্তব্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর।

দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে - জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

যুদ্ধ বন্ধের আলোচনায় অচলাবস্থার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হচ্ছে আজ।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথমবারের মত স্বাগতিকদের বিপক্ষে নয় উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ - ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন।

চলতি পথে .....(পর্ব:১১০) রেঁনেসা যুগের বিখ্যাত ইংরেজ আইনজ্ঞ, দার্শনিক, লেখক ও কুটনীতিক স্যার থমাস মুর (Thomas More) বলেছেন

 চলতি পথে .....(পর্ব:১১০)

রেঁনেসা যুগের বিখ্যাত ইংরেজ আইনজ্ঞ, দার্শনিক, লেখক ও কুটনীতিক স্যার থমাস মুর (Thomas More) বলেছেন, "Jasmine, the name of which signifies fragrance, is the emblem of delicacy and elegance."- অর্থাৎ "জুঁই, যার নাম মানেই সুবাস, তা হলো কোমলতা এবং শৌখিনতার প্রতীক।" আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ইংরেজি 'The First Jasmines' কবিতায় বলেছেন,"Yet my memory is still sweet with the first white jasmines that I held in my hands when I was a child." অর্থাৎ "তবুও আমার স্মৃতি শৈশবে হাতে তুলে নেওয়া প্রথম সাদা জুঁই ফুলের সুবাসে এখনও মধুর হয়ে আছে।" হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন তাঁর কবিতায় শৈশবের আনন্দ আর জুঁই ফুলের ঘ্রাণকে জীবনের সবচেয়ে পবিত্র স্মৃতি হিসেবে চিত্রায়িত করেছেন, তেমনই জুঁই ফুলের শ্বেতশুভ্রতা, স্নিগ্ধতা ও মধুময় সুবাসের জন্য জুই এর রূপ বিশ্বসাহিত্যেও ধরা দিয়েছে। তাই বলা যায়, গ্ৰাম-বাংলার সৌন্দর্য ফুটিয়ে তুলতে আর নিভৃত প্রাণে আনন্দ যোগাতে জুঁই ফুলের জুড়ি নেই। একারণেই রোমান্টিক কাব্য ও বাংলার লোকসাহিত্যে জুঁই ফুলের মালা গেঁথে প্রিয় মানুষের খোঁপায় সাজানোর ঐতিহ্য উঠে এসেছে বার বার। 

আমরা আজ তুলে ধরছি যে ফুলটিকে, তার নাম "অ্যারোমেটিক জুঁই।" তবে এটি 'বুদ্ধ জুঁই' বা 'তাঁরাঝরা' নামেও পরিচিত। Ranunculaceae পরিবারভুক্ত অ্যারোমেটিক জুঁই এর উদ্ভিদতাত্তিক নাম Clematis flammula. ইংরেজি নাম Aromatic Clematis. এর ফুল তারা আকৃতির। এটি তীব্র মিষ্টি সুগন্ধযুক্ত ছোট সাদা ফুলের একটি লতানো বা আরোহী জাতীয় চিরসবুজ উদ্ভিদ। পাতাগুলো ছোট, ঘন সবুজ ও উজ্জ্বল প্রকৃতির। গ্ৰীস্ম থেকে শরৎকাল পর্যন্ত বেশি ফুল ফোটে। তবে এর আরেকটি আলাদা প্রজাতির নাম সুইট অটাম ক্লেমাটিস। এরা একই গণের (Clematis) এবং একই পরিবারভুক্ত, ফলে দেখতেও লতানো স্বভাবের দিক থেকে মিল থাকায় নামের দিক থেকে অনেকেই একে মিলিয়ে ফেলেন। আবার অ্যারোমেটিক জুঁই ফুলের নামের সাথে জুঁই অংশ থাকলেও বাস্তবে প্রকৃত জুঁই Oleaceae পরিবারভুক্ত এবং উদ্ভিদতাত্তিক নামও ভিন্ন। বর্তমানে আমাদের দেশে বাড়ির আঙিনা, বারান্দা, ছাদবাগান বা টবে সৌন্দর্য ও সুগন্ধের জন্য অনেকেই এই অ্যারোমেটিক জুঁই ফুলের গাছ রোপন করে থাকেন। অ্যারোমেটিক জুঁই ফুলের এই ছবিটি পথ চলতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তোলা।

ছবি: খোন্দকার এরফান আলী 

(১৬ আগষ্ট, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৬-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৬-০৮-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:

আজ শুরু হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ - মৎস্যপক্ষের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশকিছু কর্মসূচিতে যোগ দিতে আজ কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কোনো প্রকার হয়রানি ছাড়াই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ভাতা সরাসরি ব্যাংক একাউন্টে প্রেরণ করা হবে - বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী ।

মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক আস্থার বন্ধন জরুরি - ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হসপিটাল এর নবনির্মিত ভবন উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী।

মেধাবী শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ - বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

দেশে একদিনে হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু - ডেঙ্গুতে মৃত্যু দুই।

ইন্দোনেশিয়ায় সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭-এ - প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক প্রকাশ।

ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিনে সফরকারী বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ১৫-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ১৫-০৮-২০২৬

আজকের সংবাদ শিরোনাম

কোনো প্রকার হয়রানি ছাড়াই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ভাতা সরাসরি ব্যাংক একাউন্টে প্রেরণ করা হবে --- বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক আস্থার বন্ধন জরুরি --- ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী।

দেশে পালিত হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২-তম জন্মদিন --- বেগম খালেদা জিয়ার আদর্শের পথ ধরে সরকার দেশকে সামনে এগিয়ে নেবে --- তারেক রহমানের আশাবাদ।

জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশকিছু কর্মসূচীতে যোগ দিতে আগামীকাল কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী।

দেশে একদিনে হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু --- ডেঙ্গুতে মৃত্যু দুই।

ইন্দোনেশিয়ায় সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮।

 ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭ রানে এগিয়ে সফরকারী বাংলাদেশ।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৫-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৫-০৮-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:

ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পাঁচশো শয্যার নতুন ভবন আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রম আজ পুনরায় চালু করবেন প্রধানমন্ত্রী।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২-তম জন্মদিন আজ - রাজধানীসহ সারাদেশে মসজিদ ও বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।

অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করার আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

চলতি অর্থবছরেই দেশে পাঁচ স্তরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে - জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। 

 ক্যামেরুনে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানী।

ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু।

চলতি পথে ...(পর্ব:১০৮)

 চলতি পথে ...(পর্ব:১০৮)

নানা সবুজ বৃক্ষরাজি প্রকৃতিকে করে তুলেছে প্রাণবন্ত, শোভাময়। এমনই একটি দৃষ্টিনন্দন শোভাবর্ধক গাছ মেক্সিকান "উইপিং পাইন।" Pinaceae পরিবারভুক্ত উইপিং পাইন গাছের উদ্ভিদতাত্ত্বিক নাম Pinus patula, ইংরেজি নাম Mexican weeping pine, Patula pine, Spreading-leaved pine, এ গাছের পাতাগুলো দেখতে খুবই দৃষ্টিনন্দন এবং দীর্ঘ সুতার মতো সরু এবং নিচের দিকে হেলানো বা ঝুলন্ত প্রকৃতির হয়, যে কারণে একে 'উইপিং পাইন' বলা হয়। এটি একটি চিরহরিৎ বৃক্ষ। এটি মূলত মেক্সিকোর উচ্চভূমির পাহাড়ি অঞ্চলের গাছ, যা দৃষ্টিনন্দন রূপের কারণে বাগান ও পার্কে রোপণ করা হয়। এর পাতাগুলো ৩০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এগুলো গুচ্ছাকারে থাকে এবং ডাল থেকে নিচের দিকে ঝুলে থাকে। আর গাছটি সাধারণত ২০ থেকে ৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আমাদের দেশেও সৌখিন প্রকৃতিপ্রেমিরা বাড়ি বা বাগানের শোভাবর্ধনের জন মাটি বা টবে গাছটি রোপন করে থাকেন। উইপিং পাইন গাছের এই ছবিগুলো রাজধানীর আগারগাঁও থেকে তোলা।

ছবি: খোন্দকার এরফান আলী 

(১৪ আগষ্ট, ২০২৬)

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ১৪-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ১৪-০৮-২০২৬

আজকের সংবাদ শিরোনাম

ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পাঁচশো শয্যার নতুন ভবন আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রম আগামীকাল পুনরায় চালু করবেন প্রধানমন্ত্রী।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২-তম জন্মদিন আগামীকাল --- রাজধানীসহ সারাদেশে মসজিদ ও বিএনপির দলীয় কার্যালয়ে  মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় নিহত আট শ্রমিক  --- ঘটনার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।

চলতি অর্থবছরেই দেশে পাঁচ স্তরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে --- জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

জাপানে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত আটজনের প্রাণহানী।

ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চলতি পথে ...(পর্ব:১০৮) নানা সবুজ বৃক্ষরাজি প্রকৃতিকে করে তুলেছে প্রাণবন্ত, শোভাময়।

 চলতি পথে ...(পর্ব:১০৮)

নানা সবুজ বৃক্ষরাজি প্রকৃতিকে করে তুলেছে প্রাণবন্ত, শোভাময়। এমনই একটি দৃষ্টিনন্দন শোভাবর্ধক গাছ মেক্সিকান "উইপিং পাইন।" Pinaceae পরিবারভুক্ত উইপিং পাইন গাছের উদ্ভিদতাত্ত্বিক নাম Pinus patula, ইংরেজি নাম Mexican weeping pine, Patula pine, Spreading-leaved pine, এ গাছের পাতাগুলো দেখতে খুবই দৃষ্টিনন্দন এবং দীর্ঘ সুতার মতো সরু এবং নিচের দিকে হেলানো বা ঝুলন্ত প্রকৃতির হয়, যে কারণে একে 'উইপিং পাইন' বলা হয়। এটি একটি চিরহরিৎ বৃক্ষ। এটি মূলত মেক্সিকোর উচ্চভূমির পাহাড়ি অঞ্চলের গাছ, যা দৃষ্টিনন্দন রূপের কারণে বাগান ও পার্কে রোপণ করা হয়। এর পাতাগুলো ৩০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এগুলো গুচ্ছাকারে থাকে এবং ডাল থেকে নিচের দিকে ঝুলে থাকে। আর গাছটি সাধারণত ২০ থেকে ৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আমাদের দেশেও সৌখিন প্রকৃতিপ্রেমিরা বাড়ি বা বাগানের শোভাবর্ধনের জন মাটি বা টবে গাছটি রোপন করে থাকেন। উইপিং পাইন গাছের এই ছবিগুলো রাজধানীর আগারগাঁও থেকে তোলা।

ছবি: খোন্দকার এরফান আলী 

(১৪ আগষ্ট, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৪-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৪-০৮-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল, ১৬ই আগস্ট যাচাই বাছাই- জানিয়েছে নির্বাচন কমিশন।

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের।  

গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস তারেক রহমানের। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি - বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি যথাযথভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ।

রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোর হাতে দমন করা হবে - জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

লেবাননে কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস।

ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১৩-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ১৩-০৮-২০২৬

আজকের সংবাদ শিরোনাম

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল, ১৬ই আগস্ট যাচাই বাছাই --- জানিয়েছে নির্বাচন কমিশন।

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের।

গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস তারেক রহমানের।

ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসিকরণ ইউনিটের মেরামত শেষে চলমান জ্বালানি সংকট শিগগিরই কমে আসবে --- জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি --- বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি যথাযথভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ।

মামলার জট কমাতে দেশের আরো ১২টি জেলায় চালু হলো ই-বেইলবন্ড সিস্টেম।  

বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে রাশিয়ার প্রেসিডেন্টের সফর --- জাপানের তীব্র প্রতিবাদ।

 ডারউইনে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০২ রানে পিছিয়ে বাংলাদেশ।

চলতি পথে ...(পর্ব:১০৭) 'বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না।' 

 চলতি পথে ...(পর্ব:১০৭)

'বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না।' 

হ্যাঁ, রূপসী বাংলা'র কবি জীবনানন্দ দশের লেখায় যেমন বাংলার অপরূপ প্রকৃতি তথা নদী, মাটি, গাছপালা, ও পাখিদের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ পেয়েছে। তেমনি বাংলার হরেক রকম ফল ও ফুলের প্রতি গভীর মায়া ও সৌন্দর্যের হাতছানি কবি মনকে নাড়া দিয়েছে বার বার। তার লেখায় ফুটে উঠেছে বাংলার অগণিত ফল, ফুল ও কাক শালিকের ছবি। শুধু জীবনানন্দ দাশই নন, জানা-অজানা বা নাম না জানা এদেশের ফল, ফুল ও প্রকৃতির রূপ মাধুর্য নিয়ে বরেণ্য কবি, সাহিত্যিক ও মনীষীরাও মুগ্ধতা প্রকাশ করেছেন। সবুজ শ্যামল বাংলার খেত ও দেশীয় ফলের ঘ্রাণ সকলকেই মুগ্ধ করছে। পাশাপাশি বিদেশি নানা নজরকাড়া রঙিন ফলও বাংলার মাটিতে বিলিয়ে দিচ্ছে সৌন্দর্য, ছড়াচ্ছে মুগ্ধতা। তেমনই একটি ফল 'রুবি লংগান।' 

Sapindaceae পরিবারভুক্ত রুবি লংগান এর উদ্ভিদতাত্তিক নাম Dimocarpus longan (পুরনো শ্রেণিবিন্যাসে Nephelium longana বা Euphoria longana), ইংরেজি নাম Ruby Longan, Dragon's Eye, তবে বাংলায় একে লাল লংগান, রুবি লংগান বা লাল আঁশফল বলা হয়। এটি মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের একটি বিশেষ জাতের লংগান। দেখতে লিচুর মতো এবং কাঠলিচু পরিবারের একটি অত্যন্ত সুস্বাদু ও উন্নত জাতের গ্ৰীস্মমন্ডলীয় ফল। ফলটি লিচুর তুলনায় অনেক বেশি মিষ্টি, সুগন্ধযুক্ত ও রসালো। এর ফলের খোসা দেখতে গোলাকার ও টকটকে গাঢ় লাল বা রুবি রঙের হয়। এর আকার মাঝারি (পিংপং বলের মতো)। ফলের ভেতরের শাঁস স্বচ্ছ-সাদা, রসালো এবং আঙ্গুরের মতো কোঁচকানো বা জেলি প্রকৃতির। ভেতরে একটি ছোট গোল চকচকে কালো বীজ থাকে। বর্তমানে বাংলাদেশের আবহাওয়ায় মাটিতে ও ছাদ বাগানে এটি সফলভাবে চাষ করা হচ্ছে। রুবি লংগান ফলের ছবিটি রাজধানীর আগারগাঁও থেকে তোলা।

ছবি: খোন্দকার এরফান আলী 

(১৩ আগষ্ট, ২০২৬)

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ১১-০৬-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ১১-০৬-২০২৬

আজকের সংবাদ শিরোনাম

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার --- বললেন প্রধানমন্ত্রী।

কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান ভিসা’র প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান তারেক রহমানের।

বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালু করতে দেশের দুই শিল্পগোষ্ঠির সঙ্গে চুক্তি স্বাক্ষর --- বিনিয়োগ হবে ছয়শো ১৯ কোটি টাকা।

আগামী ২৭শে আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে সরকার --- বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী।  

মাসে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে --- জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা।

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।

 ঢাকায় এএফসি চ্যালেঞ্জ লীগের বাছাইপর্বে কিরগিজস্তানের ‍মুরাস ইউনাইটেডকে এক-শূন্য গোলে হারালো বাংলাদেশের ফোর্টিস এফসি --- রাতে জর্ডানে সিরিয়ার আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পোর মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১২-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১২-০৮-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে - বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার - বললেন প্রধানমন্ত্রী।

আগামী ২৭শে আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে সরকার - বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী।

অভিবাসী চিন্তাধারার দৃষ্টি দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না বলে মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

মাসে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে - জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা।

হরমুজ প্রণালী নিয়ে আলোচনার অগ্রগতির প্রেক্ষাপটে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে তিনম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আজ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৯-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০৯-০৮-২০২৬

আজকের সংবাদ শিরোনাম 

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান --- উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান।  

বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার এবং দীর্ঘমেয়াদি সমন্বিত জ্বালানি পরিকল্পনা গ্রহণ করতে হবে --- কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করে বললেন প্রধানমন্ত্রী। 

জন্মহার হ্রাসে দেশে আগামী মাসে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে --- জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 

গণমাধ্যম সমাজের দর্পণ --- সমাজের সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক --- বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল। 

দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫শো ৫৫।

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় পাঁচ জন নিহত।

 দক্ষিণ আফ্রিকায় ত্রি-দেশীয় সিরিজের ষষ্ঠ একদিনের আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশের আট উইকেটে জয়লাভ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ১৪-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ১৪-০৮-২০২৬

আজকের সংবাদ শিরোনাম

ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পাঁচশো শয্যার নতুন ভবন আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রম আগামীকাল পুনরায় চালু করবেন প্রধানমন্ত্রী।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২-তম জন্মদিন আগামীকাল --- রাজধানীসহ সারাদেশে মসজিদ ও বিএনপির দলীয় কার্যালয়ে  মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় নিহত আট শ্রমিক  --- ঘটনার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।

চলতি অর্থবছরেই দেশে পাঁচ স্তরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে --- জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

জাপানে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত আটজনের প্রাণহানী।

ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ

তেল গ্যাস সোলার ছাড়া  কেবলমাত্র মাধ্যাকর্ষণে বিদ্যুৎ বানানো সম্ভব, তবে...

 তেল গ্যাস সোলার ছাড়া 

কেবলমাত্র মাধ্যাকর্ষণে বিদ্যুৎ বানানো সম্ভব, তবে...

কুমিল্লার তিতাসের আবদুর রহমান সুহাইল 'মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ/জ্বালানিবিহীন শক্তি' উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেছেন। এটা কি সম্ভব? ফিজিক্স কী বলে?

জুলাই ২০২৬-এর কয়েকটি সংবাদ প্রতিবেদনে আবদুর রহমান সুহাইলের এই দাবির কথা প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, ২০২২ সালে ধারণাটি আসে, ২০২৩ সালে তাত্ত্বিকভাবে সফল হন এবং পরে একটি ডেমো প্রোটোটাইপ তৈরি করেন। তিনি বিশেষজ্ঞদের দিয়ে বৈজ্ঞানিক ও গাণিতিক মূল্যায়নেরও দাবি জানিয়েছেন। 

অর্থাৎ 'একজন ব্যক্তি এমন একটি আবিষ্কারের দাবি করেছেন: -এই অংশটি সত্য। কিন্তু মাধ্যাকর্ষণ থেকে জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন প্রমাণিত আবিষ্কার -এটি এখনো সত্য নয়

মাধ্যাকর্ষণ অবশ্যই শক্তির সঙ্গে সম্পর্কিত। কোনো বস্তুকে ওপরে তুললে তার gravitational potential energy জমা হয়। এখানে সূত্রটি হলো -E=mgh. 

বস্তুটি নিচে নামলে সেই সঞ্চিত শক্তি ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। জলবিদ্যুৎ কেন্দ্র তার খুব পরিচিত উদাহরণ। কিন্তু বস্তুটিকে আবার আগের উচ্চতায় তুলতে যে শক্তি খরচ হয়, তার চেয়ে বেশি শক্তি শুধু মাধ্যাকর্ষণ দিয়ে ফেরত পাওয়া যায় না।

Richard Feynman-এর Feynman Lectures on Physics-এ gravity-কে ব্যবহার করে perpetual-motion ধরনের যন্ত্রের সম্ভাবনা সরাসরি বিশ্লেষণ করা হয়েছে: একটি বস্তুকে gravitational field-এর মধ্যে সম্পূর্ণ cycle ঘুরিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনলে gravity-এর মোট কাজ শূন্য হয়।

অর্থাৎ, যদি দাবিটি হয়—

কোনো বাহ্যিক শক্তি না দিয়ে শুধু পৃথিবীর মাধ্যাকর্ষণ ব্যবহার করে যন্ত্রটি অনির্দিষ্টকাল চলবে এবং একই সঙ্গে ব্যবহারযোগ্য অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করবে

তাহলে সেটি প্রচলিত পদার্থবিজ্ঞানের energy conservation-এর সঙ্গে সাংঘর্ষিক এবং perpetual-motion machine-এর দাবির পর্যায়ে পড়ে। প্রথম সূত্র অনুযায়ী শক্তি সৃষ্টি করা যায় না; শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়।

যাইহোক মিস্টার সোহাইল মাদ্রাসার ছাত্র বা শিক্ষার্থী কি না, সেটি তার আবিষ্কারের বৈজ্ঞানিক সত্যতার পক্ষে বা বিপক্ষে কোনো প্রমাণ নয়। একজন মাদ্রাসাছাত্রও অসাধারণ বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারেন; কিন্তু দাবিটি সত্য কি না, সেটি নির্ধারণ হবে গাণিতিক মডেল, পুনরুৎপাদনযোগ্য পরীক্ষা ও স্বাধীন বিশেষজ্ঞ যাচাইয়ের মাধ্যমে - ধর্মীয় পরিচয় বা শিক্ষাপ্রতিষ্ঠান দিয়ে নয়।

©ফারদিন ফেরদৌস 

১৪ আগস্ট ২০২৬

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৮-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০৮-০৮-২০২৬

আজকের সংবাদ শিরোনাম

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসাবান্ধব বাংলাদেশ গঠনে সকলের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান।

জীবিকার সংস্থান করতে জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে চাকরির নিয়োগপত্র এবং জুলাই যোদ্ধাদের মাঝে অটো রিকশা ও রিকশা হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনব্যাপী কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান।

প্রান্তিক কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে --- জানালেন আইনমন্ত্রী।

স্বাধীনতার ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্র সম্প্রসারণ ও সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে --- বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

ওয়াশিংটন তেহরানের শর্তগুলো মেনে নিলেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে --- জানালো ইরান।

 মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানে হারালো বাংলাদেশ হাই পারফরম্যান্স দল।

চলতি পথে ...(পর্ব:১০২)

 চলতি পথে ...(পর্ব:১০২)

একটি চীনা প্রবাদবাক্য “Habits and Customs differ, but all people have the love of flowers in common," অর্থাৎ "স্বভাব ও রীতি ভিন্ন হলেও সব মানুষই ফুল ভালবাসে।" ফুলের অপরূপ সৌন্দর্যে মানুষ সবসময়ই মুগ্ধ হয়, ফুলের দিকে তাকাতেই এর রূপ ও রঙে চোখ আটকে যায়। মনের অজান্তেই মানুষ ভালোবেসে ফেলে ফুলকে। পৃথিবীর প্রতিটি ফুলই যেন স্বর্গ থেকে নেমে আসা এক অপার বিস্ময়। ফুল শুধু ফুলদানি বা বাগানেই সৌন্দর্য বিলিয়ে দেয়না, ফুল এসেছে ভালোবাসার প্রতীক রূপে, ফুল এসেছে শিল্পীর তুলিতে আঁকা জীবন্ত ক্যানভাস হিসেবে, ফুল এসেছে মনীষীদের লেখায়, ভাবনায়। ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ পল আদ্রিয়েন মরিস ডিরাক (Paul A.M. Dirac) তাই বলেছেন, Pick a flower on Earth and you move the farthest star.” -অর্থাৎ "পৃথিবীর একটি ফুল তোলা মানেই সবচেয়ে দূরের তারাকে নড়াচড়া করা।" সেজন্য বলা যায়, বাগানের ফুল যেন বাগানেই সুন্দর। বাগানের শোভা ছড়িয়ে বাগানকে আলোকিত করে তোলা একটি অলংকারিক সুগন্ধি ফুল 'হলুদ হাসনাহেনা।' তবে এটিকে কমলা সেস্ট্রাম, গোল্ডেন সেস্ট্রাম বা ইয়োলো জেসমিন নামেও ডাকা হয়। একে প্রায়শই নিশাচর জুঁই ফুলের সাথে গুলিয়ে ফেলা হয়। Solanaceae পরিবারভুক্ত এর উদ্ভিদতাত্তিক নাম Cestrum aurantiacum. ইংরেজি নাম Orange Cestrum, Orange Jessamine, Yellow Cestrum. এটি একটি চিরসবুজ গুল্ম এবং ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ। এর ডালপালা নরম, নমনীয় ও ছড়ানো প্রকৃতির। এর ফুলগুলো দেখতে নলের মতো এবং উজ্জ্বল কমলা বা হলুদ রঙের হয়। রাতের বেলায় ফুলগুলো মিষ্টি সুবাস ছড়ায়। এজন্য ফুলটি বাগানে বেশ জনপ্রিয়। রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষ মেলা থেকে এই ফুলের ছবি ধারণকৃত।

ছবি: খোন্দকার এরফান আলী 

(০৮ আগষ্ট, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৮-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৮-০৮-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:

মুক্তিযুদ্ধ কোনো একক রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না - বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে - জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। 

জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে - বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন - মন্তব্য আইনমন্ত্রীর। 

ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে - জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

অভিবাসী সঙ্কট নিয়ে বিতর্ক তীব্র হওয়ায় ইতালির সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ স্পেনের।

ডারউইনে তিনদিনের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুই উইকেটে ১৯ রান নিয়ে বাংলাদেশের তৃতীয় ও শেষ দিনের ব্যাটিং শুরু।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৭-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০৭-০৮-২০২৬

আজকের সংবাদ শিরোনাম

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে --- বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন --- আশা প্রকাশ আইনমন্ত্রীর।

ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে --- জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী।

সিলেট ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের প্রাণহানি।

থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ছাত্র-শিক্ষকসহ নিহত ৮ ।

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর।

 ডারউইন-এ তিনদিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১৯।

চলতি পথে...(পর্ব:১০১)

 চলতি পথে...(পর্ব:১০১)

বিখ্যাত ইংরেজ দার্শনিক ও প্রাবন্ধিক ফ্র্যান্সিস বেকন (Francis Bacon) তার 'অফ গার্ডেন্স' (Of Gardens) প্রবন্ধে বলেছেন,"God Almighty first planted a garden, And indeed, it is the purest of human pleasure"- অর্থাৎ "সর্বশক্তিমান ঈশ্বর প্রথম একটি বাগান রোপণ করেছিলেন, এবং প্রকৃতপক্ষে এটি মানুষের সমস্ত আনন্দের মধ্যে সবচেয়ে পবিত্র।" সত্যিই বাগানের প্রতিটি ফুলের রূপ, রঙ, সৌন্দর্য , সুবাস মানুষকে সবচেয়ে বেশিই আনন্দিত করে তোলে। আর সেজন্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, “ফুল ফুটিয়াছে কি না জানিবার জন্য মালীকে ভোরবেলায় বাগান খুঁজিতে হয় না, তাহার সুবাস আপনিই সংবাদ দেয়।” হ্যাঁ, এমনই একটি মন উদাস করা সুবাসযুক্ত ফুলের নাম 'ক্রাইনাম।' Amryllidaceae পরিবারভুক্ত ক্রাইনাম এর উদ্ভিদতাত্তিক নাম Crinum amabile Donn ex Ker Gawl. ইংরেজি নাম Giant Spider Lily. এর আকর্ষণীয় সুগন্ধি ফুল, উজ্জ্বল সবুজ পাতা ও চমৎকার রূপের জন্য ব্যাপক জনপ্রিয়। ফুলগুলোর নালী বেশ লম্বা এবং পাপড়িগুলো সাদা রঙের ওপর ভেতরে ও বাইরে গোলাপী-লাল বা বেগুনি ডোরাযুক্ত হয়। ফুলগুলো সাধারণত সন্ধ্যায় ফোটে ও মিষ্টি সুবাস ছড়ায়। এটি বহুবর্ষজীবি কন্দজ উদ্ভিদ। বাগানের শোভাবর্ধক ও সুগন্ধি উদ্ভিদ হিসেবে এটি বাগানের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষ মেলা থেকে এই ক্রাইনাম ফুলের ছবিগুলো তোলা।

ছবি: খোন্দকার এরফান আলী 

(০৭ আগষ্ট, ২০২৬)

রংপুরের মাটি থেকে ফেসবুকের বিকল্প হিসেবে যাত্রা শুরু করেছে দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফ্রিডার’

 রংপুরের মাটি থেকে ফেসবুকের বিকল্প হিসেবে যাত্রা শুরু করেছে দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফ্রিডার’।

‘নিজেদের কণ্ঠ, নিজেদের প্ল্যাটফর্ম’ স্লোগানকে সামনে রেখে তৈরি এই অ্যাপটি বাংলাদেশিদের নিজস্ব গল্প, সংবাদ, মতামত ও সৃজনশীলতা প্রকাশের একটি ডিজিটাল মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

উদ্যোক্তাদের মতে, ফ্রিডার শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয় বরং বাংলাদেশিদের জন্য নিজেদের গল্প, সংবাদ, মতামত ও সৃজনশীলতা তুলে ধরার একটি নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম।

তরুণ প্রজন্ম ও কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে ফ্রিডারে রাখা হয়েছে আয়ের বিশেষ সুযোগ। উদ্যোক্তাদের দাবি, মাত্র এক হাজার ফলোয়ার থেকেই মনিটাইজেশনের সুবিধা পাবেন কনটেন্ট নির্মাতারা। ফলে জনপ্রিয় হওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা না করেও অল্পসংখ্যক অনুসারী নিয়ে আয়ের সুযোগ তৈরি হতে পারে।

রংপুরের মাটি থেকে যাত্রা শুরু করা ফ্রিডার এখন দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে, সেটিই দেখার বিষয়।

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

রাসেল মাহমুদ স্যারের মেসেজ ১১/০৮/২০২৬

 সকলের অবগতির জন্য জানাচ্ছি যে সাম্প্রতিক সময়ে আমরা একটা বিষয় খুবই অনুধাবন করতেছি যে আমরা নতুন যেসব লোকজন নিয়োগ করতেছি এবং তাদেরকে ট্রেনিং এর সময় যাদের কাছে পাঠাচ্ছি সেখান থেকে তারা ডিমটিভেট হয়ে যাচ্ছে পরবর্তী সময়তে তারা খুব অল্প দিন চাকরি করে তারা চাকরি ছেড়ে দিচ্ছে এতে কোম্পানির ক্ষতি হচ্ছে আমাদের সময় নষ্ট হচ্ছে কাজের হ্যাম্পারিং হচ্ছে। আমরা যদি। যদি আমরা এমন কোন প্রমাণ পাই যে আমাদের পুরানো লোকের ডিমটিভেশন কথাবার্তার জন্য সে চাকরি ছেড়ে দিচ্ছে তাহলে ওই লোকের বিরুদ্ধে অফিশিয়াল ব্যবস্থা গ্রহণ করা হবে।।

আমরা সকলে চেষ্টা করি যে কিভাবে আমাদের টিমটাকে বড় করব এবং আরো বেশি ইস্টাবলিস টিম হিসেবে প্রতিষ্ঠিত করব সেই কারণে সকলের সহযোগিতা প্রয়োজন এর ভিতরে যদি আমরা বুঝতে পারি যে আমাদেরকে কেউ সহযোগিতা করতে চাচ্ছেন না মন থেকে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে অফিশিয়ালি ব্যবস্থা গ্রহণ করা হবে।

যারা ট্রেনিং দিবেন আবারো মনোযোগ দিয়ে শোনেন যারা ট্রেনিং দিবেন তারা অবশ্যই মেজারমেন্টটা কিভাবে সুন্দর এবং সঠিকভাবে নেওয়া যায় এইটা বারবার করে তাকে শেখাবেন এবং খাতা-কলমে প্রয়োজনে লিখে দিবেন আমরা বেশ কিছু সমস্যায় পড়তেছি ট্রেনিং পাওয়ার পরও ছেলে মার্কেটে গিয়ে উল্টোপাল্টা মেজারমেন্ট নিচ্ছে এতে কোম্পানির হাজার হাজার টাকা নষ্ট হচ্ছে।। আপনি কি ট্রেনিং দিচ্ছেন সেটা খাতায় লিখে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন খাতা-কলমের পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিং সবথেকে বেশি প্রয়োজন।

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৭-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৭-০৮-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:

বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা - মনোনয়নপত্র দাখিল ১৩ই আগস্ট, ভোট গ্রহণ ২০শে আগস্ট।

আগামী দুই-তিনদিনের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে - জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী।

স্বাধীন দেশে যেন আর নতুন করে পরাধীনতার শিকল ভাঙার প্রয়োজন না পড়ে, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী সোমবার - আগামী বছর থেকে প্রথম শ্রেণীর ভর্তি লটারিতে - মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ।

হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ইয়েমেনের ৩০ জন সৈন্য নিহত।  

ডারউইনে তিন-দিনের প্রস্তুতি ম্যাচে সফররত বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছে অস্ট্রেলিয়া একাদশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৬-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০৬-০৮-২০২৬

আজকের সংবাদ শিরোনাম

বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ইসির --- মনোনয়নপত্র দাখিল ১৩ই আগস্ট, ভোট গ্রহণ ২০শে আগস্ট।

আগামী দুই-তিনদিনের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে --- জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী।

স্বাধীন দেশে যেন আর নতুন করে পরাধীনতার শিকল ভাঙার প্রয়োজন না পড়ে, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতায় তীব্র ক্ষোভ প্রকাশ ঢাকার। 

সর্বসাধারণের জন্য আজ খুলে দেওয়া হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ।

নানা আয়োজনে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস ।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে প্রাণঘাতী ইবোলার প্রাদুর্ভাব মোকাবেলায় আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের।

 ডারউইনে তিন-দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে আজ প্রথম দিন শেষে ২১২ রানে এগিয়ে সফররত বাংলাদেশ।

চলতি পথে .....(শততম পর্ব)

 চলতি পথে .....(শততম পর্ব)

বিখ্যাত মরিশিয়ান লেখক, কবি ও চিত্রশিল্পী ম্যালকম ডি চাজল (Malcolm de Chazal) বলেছেন, "The flower in the vase smiles but no longer laughs.”—অর্থ্যাৎ "ফুলদানির ফুলটি মৃদু হাসে, কিন্তু আর খিলখিলিয়ে হাসে না।" হ্যাঁ, রাতের আঁধার পেরিয়ে ভোরের আলো ফোটার পর যখন রোদ বাড়তে থাকে তখনই যেন খিলখিলিয়ে হেসে ওঠে একটি ফুল, ছড়িয়ে দেয় রূপের ঝলক। নাম তার 'টাইমফুল।' এই ফুল আকারে ছোট হলেও রূপ, রঙ ও বৈচিত্র্যে অনন্য। দিনের আলোয় এরা বাড়ির ছাদ, বারান্দা বা বাগানকে করে তোলে আলোকিত। ফুলগুলো যখন ফুটতে থাকে তখন মনে হয় রঙিন প্রজাপতির দল ডানা মেলে বসে আছে। Portulacaceae পরিবারভুক্ত টাইমফুল এর উদ্ভিদতত্তিক নাম Portulaca grandiflora Hook, ইংরেজি নাম Moss-Rose Purslane, Moss-Rose. এটি জনপ্রিয় ও রঙিন একবর্ষজীবী ফুল গাছ। এটি নির্দিষ্ট সময়ে ফোটার অভ্যাসের কারণে অনেকের কাছেই বেশ পরিচিত। এর গাছগুলো ছোট, নরম ও নিচু প্রকৃতির হয়ে থাকে। তেমন পরিচর্যা ছাড়াই খুব সহজে শোভাবর্ধক টাইমফুল এর গাছ বেড়ে ওঠে। ফলে গ্ৰামাঞ্চল ছাড়াও শহরেও অনেকেই ছাদবাগান ও টবে এই ফুলের গাছ রোপন করে থাকেন। ছবির এই দৃষ্টিনন্দন টাইমফুল এর দলেরা হেসে হেসে উঁকি দিচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার, সদরদপ্তরের বাগানে।

ছবি: খোন্দকার এরফান আলী 

(০৬ আগষ্ট, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৬-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৬-০৮-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - বললেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়।

জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব - মন্তব্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের।

জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করা হবে - জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

নয়াদিল্লীতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতায় তীব্র ক্ষোভ প্রকাশ ঢাকার। 

ওমানের সঙ্গে হরমুজ প্রণালীর নৌপথ ভাগাভাগিতে সম্মত ইরান।

ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের মুখোমুখি সফররত বাংলাদেশ।

অফিসে চাকরি করতে চান? তাহলে এক্সেলের এই ২০টি ফর্মুলা জানতেই হবে!

 অফিসে চাকরি করতে চান? তাহলে এক্সেলের এই ২০টি ফর্মুলা জানতেই হবে! অফিসে এক্সেল এর কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি সময় নষ্ট হয় তখনই, যখন আপনি জানেন...