এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২৯ জুন, ২০২৬

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩০-০৫-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ৩০-০৫-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী।

  

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ।                  


শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করলেন তারেক রহমান --- জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান।   


জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছরের শাসন আমলে বাংলাদেশে নজিরবিহীন পরিবর্তন সাধন করেছিলেন --- বললেন এলজিআরডি মন্ত্রী।


১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকাকে স্মরণ করার মধ্য দিয়ে

শহিদ রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানালো ভারতীয় হাইকমিশন।

 

ফিরতি হজ ফ্লাইট শুরু --- দেশে ফিরছেন হাজিরা।    


আফগানিস্তানে শরণার্থীবাহী ট্রাক উল্টে ১০ শিশুসহ নিহত ২২ ।


 এডিনবরায় ত্রি-দেশীয় নারী টি-টুয়েন্টি ক্রিকেট সিরিজে স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ ৩০/০৫/২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ৩০/০৫/২০২৬


আজকের সংবাদ শিরোনাম


যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে দেশে আজ পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী।


   ঈদ-উল-আযহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান --- বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বে অবহেলায় ঢাকা দুই সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাময়িক বরখাস্ত। 


৪৮ ঘন্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের ব্যর্থতায় ঢাকার দুই সিটির ছয় কর্মকর্তাকে প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।                    


    অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। 


 সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে গতরাতে শুরু হলো ফিরতি ফ্লাইট। 

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প -- কেবল কথায় নয়, ওয়াশিংটনের কাজেই আস্থা রাখবে তেহরান --- বলেছে ইরান। 


 এডিনবরায় ত্রি-দেশীয় নারী টি-টুয়েন্টি ক্রিকেট সিরিজে আজ স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

চলতি পথে ...... বাংলাদেশের বেতার ফেইসবুক থেকে নেওয়

 চলতি পথে .....


উনিশ শতকের শেষ ভাগের অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী আইরিশ কবি, ঔপন্যাসিক এবং নাট্যকার অস্কার ওয়াইল্ড বলেছেন, "ফুল হলো প্রকৃতির সুন্দরতম সৃষ্টি, যা সৌন্দর্য এবং কোমলতার এক নিখুঁত মেলবন্ধন"।-হ্যাঁ প্রকৃতির সুন্দরতম সৃষ্টি, সৌন্দর্যের প্রতীক অসংখ্য ফুলের মধ্যে একটি 'সন্ধ্যামালতি'। গোলাপি রঙের দৃষ্টিকাড়া ফুলগুলো সুগন্ধিযুক্ত এবং ট্রাম্পেট আকৃতির। তবে এ গাছটিতে ম্যাজেন্টা, হলুদ, সাদা, ও লালসহ বিভিন্ন রঙের ফুলও ফোটে। Nyctaginaceae পরিবারভুক্ত ফুলটির উদ্ভিদতাত্ত্বিক নাম Mirabilis Jalapa L. ইংরেজি নাম Four o'clock Flower, Marvel of Peru. এই ফুলগুলো সাধারণত বিকেলে ফোটে বলে এর ইংরেজি নাম "ফোর ও'ক্লক"। রাজধানীর গুলশান-২ এলাকার কামাল আতাতুর্ক সড়কের ব্রীজের পাশ থেকে চমৎকার এই ফুলের ছবিগুলো ক্যামেরাবন্দী করা হয়েছে।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২৪ মে, ২০২৬)

চলতি পথে .....বাংলাদেশ বেতার ফেইসবুক থেকে নেওয়া.

 চলতি পথে ......


ঝুলছে কাঁঠাল, চলছে গাড়ি, মানুষ যাচ্ছে অফিস বা বাড়ি- বলছি রাজধানীর ডিওএইচএস প্রধান সড়কের একটি কাঁঠাল গাছের কথা। এই সড়কেই রাস্তার উপরে ডালপালায় ডানা মেলে দাঁড়িয়ে আছে একটি কাঁঠাল গাছ। তবে বেরসিক গাছটি যে উদার, সেটিরই জানান দিচ্ছে। গাছটি সড়কে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। সড়কের একপাশে একপায়ে দাঁড়িয়ে সড়ক জুড়ে উপরে ছড়িয়েছে ডালপালা। এই ডালপালায় ঝুলছে জাতীয় ফল কাঁঠাল। যার নিচ দিয়ে চলছে যানবাহন ও পথচারীরা। এমন দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে অনেক পথচারী ক্ষণিকের জন্য হলেও থামছেন এখানে। একবার পরখ করে দেখছেন দৃশ্যটি।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২৩ মে, ২০২৬)

রবিবার, ২৮ জুন, ২০২৬

কোলেস্টেরল কমাতে প্রকৃতির এই ৮টি অসাধারণ ভেষজ! ফেইসবুক থেকে নেওয়া 

 কোলেস্টেরল কমাতে প্রকৃতির এই ৮টি অসাধারণ ভেষজ! 🌿💚

কোলেস্টেরল নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি প্রতিদিনের খাবারে এই ভেষজগুলো যোগ করুন। প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য ভালো রাখুন।

১. রসুন 🧄

কোলেস্টেরল কমাতে সবচেয়ে শক্তিশালী। কাঁচা বা রান্না করে খান।

২. মেথি দানা 🌱

রক্তে খারাপ কোলেস্টেরল (LDL) কমায় এবং ভালো কোলেস্টেরল (HDL) বাড়ায়।

৩. দারুচিনি 🍂

রক্তে চর্বি নিয়ন্ত্রণ করে। চা বা দুধে মিশিয়ে খান।

৪. আদা 🫚

প্রদাহ কমায় এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে।

৫. কালিজিরা ⚫

হার্টের জন্য অত্যন্ত উপকারী। প্রতিদিন সামান্য পরিমাণে খান।

৬. হলুদ 🟨

কারকিউমিন সমৃদ্ধ — কোলেস্টেরল কমাতে সাহায্য করে। দুধের সাথে খেলে আরও ভালো।

৭. তুলসী পাতা 🍃

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। চা হিসেবে খান।

৮. ধনে বীজ 🌾

হজম ভালো করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।

বিশেষ টিপস:

প্রতিদিনের খাবারে এগুলো নিয়মিত ব্যবহার করুন। তবে কোনো রোগ থাকলে ডাক্তারের পরামর্শ নিন।

সুস্থ থাকুন, সুন্দর থাকুন! ❤️

আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন।

#কোলেস্টেরল #ভেষজচিকিৎসা #প্রাকৃতিকউপায় #স্বাস্থ্যকরজীবন #HerbalRemedies #HeartHealth

#highlightseveryone ফেইসবুক থেকে নেওয়া

নাজির আহমেদ কলেজ, জেলা মাগুরা। কেন্দ্রে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এইচ এস সি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে 

নাজির আহমেদ কলেজ, জেলা মাগুরা। কেন্দ্রে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এইচ এস সি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে 

🙏 সুপ্রিয় শিক্ষার্থী ও সহকর্মীবৃন্দ 

 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 

🌸 শিরোনাম,,@ শতাব্দী চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা ও শিক্ষার্থীরা 

 🙏এ শতক সম্ভাবনা ও আশঙ্কা নিয়ে উপস্থিত হয়েছে। বিংশ শতাব্দি ছিল বিজ্ঞানের বিস্ময়কর যুগ। উড়োজাহাজ থেকে রকেট,স্যাটেলাইট থেকে খেয়া যান lট্যাংক থেকে পরমাণু বোমা lটাইপ রাইটার, টিভি থেকে কম্পিউটারl টেলিফোন থেকে মোবাইল কত কিনা তৈরি হয়েছে lআলেকজান্ডারের এর পেনিসিলিন আবিষ্কার যেমন শত সহস্র মানুষের প্রাণ বাঁচিয়েছিল,তেমনি ১৯৫২ সালে ব্রণথেকে জীবন্ত ব্যাঙ ক্লোন করা সম্ভব হয়েছিল।. আবার ১৯৯৬ সালে স্কটিশ বিজ্ঞানীরা ভেড়ার কোষ থেকে ক্লোনিং করে ডলি নামক এক ভেড়া সৃষ্টি করেছিল l চিকিৎসা বিজ্ঞানে জেনেটিক সহ কৃত্রিম পা ফুসফুস, লিভার ও চোখ তৈরি হয়েছে। এমনকি বর্তমানে এ আই প্রযুক্তি ফেসবুক টুইটার ইন্সটাগ্রাম সহ অসংখ্য 

 🙏প্রযুক্তি আমাদেরকে চরমপুলকিত করছে।🙏 কিন্তু কই?এরই মাঝে তো কোনো সুখ সৌন্দর্য দেখা যাচ্ছে না। 🙏আমরা জাগতিক এত উন্নতি করছি, তবুও হতাশাতে বড্ড নিমোজিত। একটা হতাশা ময় চিত্র সঙ্গে নিয়ে প্রতিনিয়ত আমরা সামনে এগিয়ে যাচ্ছি।🙏 আমাদের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক সু বন্টন ব্যবস্থা,নৈতিকতা বিবর্জিত সভ্যতা, দুর্নীতি, স্বজনপ্রীতি, ব্যভিচার, অনারচার,দেশে =দেশে গ্রামে,সমাজে,পরিবারে এমনকি শিক্ষার সর্বস্তরে!যেন অসুস্থ মানসিক প্রতিযোগিতা চলছে।🙏🙏🙏সম্ভবত পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি মোকাবেলা করেছে সাংস্কৃতিক সংকটের l মূল্যবোধ মুক্ত এক ধরনের সাংস্কৃতির ব্যাপক প্রচার প্রসার ও চর্চার পাকাপোক্ত আয়োজন করেছে বর্তমানকালে মিডিয়া মোড়ল গন l

 🙏মানুষের রিপুকে তাড়িত করে সমস্ত পৃথিবীকে রিপু তাড়িত পাগলা জন্তু জানোয়ারের খোয়ারে পরিণত করেছে বিশ্বায়নের গোলকধাঁধা l বর্তমানে 🙏🙏পরিবার কেন্দ্রিক সমাজ ভেঙ্গে যাচ্ছে, বন্ধন শিথিল হচ্ছে পরিবার, সেখানে স্থান পাচ্ছে লিভিং টুগেদার, ক্লাবিং,ব্যক্তিগত গোপনীয়তার অবসান পর্নোগ্রাফির সহজলভ্যতা, নৃশংসতার প্রচার প্রতারণা,,সংসার ভাঙ্গন ইত্যাদি। 

🙏 ঠিক এই মুহূর্তে আমাদের শিক্ষার্থীরা সহ সারা দেশের শিক্ষার্থীরা পড়েছে মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে গেম ও ব্লু ফিল্মের নানান আসক্তিতে।তাদেরকে ক্ষতির মধ্যে নিচ্ছে মিডিয়া পাওয়ার সহ সমকামিতা গ্রুপ, র্ধর্ম বিমুখ গ্রুপ,তথাকথিত নষ্ট রাজনীতিবিদ ও এক শ্রেণীর নষ্ট বুদ্ধিজীবী।যারা সদর তৎপর ধর্মের প্রতি বিদ্বেষ মনোভাব তৈরি করা ও মনোজগতে সাইলেন্ট কিলিং এর কাজ নিয়ে।. এ তথাকথিত বুদ্ধিজীবী সমাজ তাদের মন মগজ ও মেধা কে পাশ্চাত্য ও অনৈতিকতার নামে যৌন বিকৃতির সুড়সুড়ি দিতে সদা তৎপর ও ব্যস্ত।

 🙏নারী পুরুষের মিশ্র সমাবেশ, সহ শিক্ষা. নাচ= গান মদ্যপান জুয়ার আসরবসানো নারী স্বাধীনতার আন্দোলন তৈরি করে ফ্যাসিবাদী কর্মকান্ড তৈরি করা এবং কোমলমতি শিক্ষার্থীদের নিত্য নতুন ফাঁদে ফেলে আকর্ষণ করার চেষ্টা হচ্ছে.


 🙏স্বজন প্রীতি, পক্ষপাতিত্ব,ভাষা, বর্ণ,গোত্র ও আভিজাত্যের ভিত্তিতে মানবজাতিকে বিভিন্ন দলে ও উপদলে বিভক্ত করায় যেন এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী ও মোড়লদের কাজl আর এই চ্যালেঞ্জের মোকাবেলা 🙏আমাদের শিক্ষার্থীদের কাছে হয়ে উঠছে এক কঠিন বাস্তবতা। এই নিত্যনতুন চ্যালেঞ্জের মাঝে আমাদের শিক্ষার্থীরা হাবুডুবু খাচ্ছে তাদের দিকনির্দেশনার কোন পথ কেউ দেখাতে পারছে না সবাই শাসন করার চেষ্টা করছে কিন্তু পথ দেখাতে কেউ ব্যস্ত নয় l

🙏 সারা দেশে আগামী দোসরা জুলাই থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে তোমরা সুস্থ সহিসালামতে পরীক্ষা দিবে বলে আমরা আশা করি। বিগত দিনে রাজনৈতিক ডামাডোল নানান প্রতিবন্ধকতার মাঝেও এমনকি ২০২০ =২ ১সালে মরণব্যাধি করোনা তোমাদের জীবনের মূল্যবান সময়কে কেড়ে নিয়েছিল এ সময় তোমাদের দারুণ ক্ষতি হয়েছে। নানান কারণে হয়তো তোমাদের শিক্ষাগত ভিত্তি দুর্বল 🙏কিন্তু আমরা হতাশ নই।নানান প্রতিকূলতা তোমাদের পরীক্ষা পর্যন্ত নিয়ে এসেছে, আশা করি সামনের পরীক্ষাগুলি তোমরা ভালো করবে,এ লড়াইয়ে তোমরা হতাশ হওনি এবং আশা করি হবেও না। 🙏 ইতি মধ্যে রুটিন হাতে এসেছে প্রস্তুতিও ভালো হয়েছে। 🙏তোমাদের জন্য প্রাণভরে দোয়া করিl 🙏🙏নাজির আহমেদ কলেজের পরিবারের পক্ষ থেকে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি 

 🙏অত্যন্ত ঠান্ডা সুশৃংখল মস্তিষ্ক নিয়ে পরীক্ষাতে তোমরা বসতে যাচ্ছ এবং উচ্চতর ক্যারিয়ার গঠনের আপাত প্রথম ধাপ এ কলেজ জীবন।

🙏 কিন্তু এটা বিশ্বাস করতে হবে লেখাপড়া শেষ ধাপ না l বলা চলে উন্নত ক্যারিয়ার গঠনের সবে সূচনা মাত্র l এটা ভাবা ঠিক নয় যে পরীক্ষা শেষ হলে বেঁচে যাব কিন্তু আসল পরীক্ষা এবং জীবন গঠনের সিদ্ধান্ত নেয়ার চূড়ান্ত মুহূর্তগুলো শুরু হচ্ছে পরীক্ষার মাধ্যমেই l

🙏 অবিরাম গতিতে সাহসের সাথে অভ্যাসমতো লেখাপড়া সহ বৈশ্বিক নানান সংকট মোকাবেলার চূড়ান্ত প্রস্তুতি অব্যাহত রাখতে হবে l কেননা এ সময়টা পা পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে l

 🙏পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য মেধা মনন চিন্তা ধৈর্য ও পড়াশোনার গতি যেন কোন ঘাটতিতে না পড়ে সেই দোয়াই মহান রাব্বুল আলামিনের নিকট করছি।

কোরআনের একটি আয়াত দিয়ে শেষ করি।

 ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুস বিরু ওয়া সবিরু ওয়ারবিতু ওয়াত্তাকুল্লাহ লা -আল্লাকুম তুফলি হুন 

 অর্থাৎ হে মুমিনগণ তোমরা ধৈর্য ধারণ কর ধৈর্য অবলম্বনে প্রতিযোগিতা করো এবং ধৈর্যের ব্যাপারে উঠে পড়ে লেগে যাও। আর আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা সফলকাম হবে 

 আল্লাহ হাফেজ

 আহবায়ক 

 ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের পক্ষে 

 মীর আকরাম আলী 

 ইস ইতিহাস বিভাগ।

 ২৯ জুন ২০২৬ সকাল ১১ টা 

 কলেজ শিক্ষার্থী মিলনায়তন থেকে।

ফেইসবুক থেকে নেওয়া 

রাসেল মাহমুদ স্যারের মেসেজ ১১/০৮/২০২৬

 সকলের অবগতির জন্য জানাচ্ছি যে সাম্প্রতিক সময়ে আমরা একটা বিষয় খুবই অনুধাবন করতেছি যে আমরা নতুন যেসব লোকজন নিয়োগ করতেছি এবং তাদেরকে ট্রেনি...