এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

অফিস পলিটিক্স: ৩টি অভিজ্ঞতা, কিছু পরামর্শ,,,,, বাদল সৈয়দ ফেইসবুক থেকে নেওয়া

 অফিস পলিটিক্স: ৩টি অভিজ্ঞতা, কিছু পরামর্শ

বাদল সৈয়দ


একটি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন পড়াতাম। সে সূত্রে সে আমার ছাত্র। ভালো একটি কর্পোরেট চাকরি করত। প্রতিষ্ঠানটির আঞ্চলিক প্রধানও হয়েছিল। 


হঠাৎ একদিন তার মেসেজ পেলাম। সে লিখেছে- ‘স্যার, অফিস পলিটিক্সের শিকার হয়ে আমার চাকরি চলে গেছে। এখন ছোটখাট ব্যবসা করার চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন।‘


প্রায় প্রত্যেক চাকরিজীবীকে অফিস পলিটিক্সের শিকার হতে হয়। তাই ভাবলাম এ ব্যাপারে নিজের অভিজ্ঞতা থেকে কিছু লিখি।


অফিস পলিটিক্স অনেক ধরনের হতে পারে। প্রথমে দুটো সত্য ঘটনা বলি।


১ ) আমার চাকরিজীবনের প্রথম দিকের ঘটনা। একজন কমিশনার একটি ভুল করলে তাঁকে সচিব মহোদয় ব্যাখ্যা দেওয়ার জন্য ঢাকায় ডেকে পাঠালেন। কমিশনার সাহেব অবলীলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বললেন, ‘স্যার, সিদ্ধান্তটি আমার নয়, আমার এক অতি উৎসাহী ডেপুটি কমিশনারের। আমি সেটা আপনার কাছে অনুমোদনের জন্য ফরোয়ার্ড করেছি মাত্র।'


সে হতভাগ্য ডেপুটি কমিশনার ছিল আমার এক ব্যাচমেট। কাজটিতে তার কোনো ভূমিকাই ছিল না। কমিশনারের স্টাফ অফিসার হিসেবে তার অন্যতম দায়িত্ব ছিল আঞ্চলিক অফিসের চিঠিপত্র হেড অফিসে পাঠানো। সে শুধু সেটাই করেছিল।


কমিশনার সাহেবের কথা শুনে সচিব মহোদয় বললেন- 'তুমি যদি তোমার ছোকরা ডেপুটি কমিশনারের কথায় চলো, তাহলে তো সবার আগে তোমাকে স্যাক করা উচিত।‘


সে সচিবের নাম ছিল, আবদুল মুয়ীদ চৌধুরী।  


চাকরিজীবনে এ রকম বলির পাঁঠা হওয়ার অভিজ্ঞতা অনেকের হয়। কিন্তু মুয়ীদ চৌধুরী স্যারের মতো সুবিবেচক সর্বোচ্চ বস সবার ভাগ্যে জোটে না। 


(সে সময় সেখানে উপস্থিত ঢাকার একজন কমিশনার পরে আমাদের ঘটনাটি জানিয়েছিলেন)


২ ) আমার এক তরুণ আত্মীয় খুব নামকরা মাল্টিন্যাশনালে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে। সে একবার তার বসের সাথে চমৎকার একটি আইডিয়া  শেয়ার করল। বস খুব নির্লিপ্ত ভাব করলেন। তাঁর আচরণ দেখে আমার আত্মীয় ব্যাপারটি নিয়ে আর এগোলো না।  ভাবল, আইডিয়াটি কাজের না। কিন্তু পরের টিম মিটিংয়ে সে খুব বিস্ময়ের সাথে দেখল, বস তার আইডিয়াটিকে নিজের আইডিয়া বলে প্রতিষ্ঠান প্রধানের কাছে উপস্থাপন করছেন!


অফিস পলিটিক্সের দুটো উদাহরণ দিলাম। এছাড়াও এ পলিটিক্স আরো অনেক রকম হতে পারে।

যেমন-


ক) বসের কানভারি করা হয়। 


খ) ইচ্ছে করে গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হয় বা সরবরাহ করা হয় না।যাতে সহকর্মী ঠিকভাবে কাজটি করতে না পারেন।


গ) মিথ্যা গুজব ছড়িয়ে সুনাম নষ্ট করা হয়।


ঘ) অনেক সময় অফিসে কয়েকটি গ্রুপ থাকে, তারা একে অপরের বিরুদ্ধে লেগে থাকে।


ঙ) ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ মিটিং, ইমেইল থেকে দূরে রাখা হয়, যাতে সহকর্মী অফিসিয়াল ব্যাপারে আপ টু ডেট না থাকেন।


কীভাবে মোকাবেলা করবেন?


১) নিজস্ব আইডিয়া একান্তে শেয়ার না করে মিটিংয়ে উপস্থাপন করুন।


২) কোনো কাজের জন্য প্রয়োজনীয় তথ্য না পেলে তা জানানোর জন্য সংশ্লিষ্ট সহকর্মীকে মেইল করুন এবং তার রেকর্ড রাখুন। প্রয়োজনে ব্যাপারটি বসকেও জানিয়ে রাখুন।


৩) মিথ্যা গুজব ছড়ালে তা যদি গুরুতর না হয় নির্লিপ্ত থাকুন। এটাই হলো বদনামকারীদের মুখে সবচেয়ে কঠিন চপেটাঘাত। তবে তা যদি খুব ক্ষতিকর হয় তবে সে ব্যাপারে নিজেই বসের দৃষ্টি আকর্ষণ করে সত্যতা যাচাই করার অনুরোধ জানান। এতে আপনার সৎ সাহস প্রমাণিত হবে।


৪) অফিস গ্রুপিংয়ে কোনো পক্ষই অবলম্বন করবেন না।


৫) কেউ জানাবে, তার জন্য অপেক্ষা না করে নিজেই অফিসের ব্যাপারে আপ টু ডেট থাকুন। 


৬) মাথা ঠাণ্ডা রাখুন। অফিস পলিটিক্সে মাথা গরম করলে হেরে যাবেন। ঠাণ্ডা মাথার পায়ের নিচে পৃথিবী গড়াগড়ি দেয়, আর গরম মাথার মানুষ মাটিতে গড়াগড়ি খায়।


৭) সহকর্মীদের সাথে ব্যক্তিগত দুর্বলতা শেয়ার করবেন না। তা পরে আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। ( খুব বিশ্বস্ত ও পরীক্ষিত হলে ব্যতিক্রম হতে পারে )


৮) আপনার রিপোর্টিং অথরিটিই আপনার ইমিডিয়েট বস। তাঁর মাধ্যমেই টপ ম্যানেজমেন্ট আপনার মূল্যায়ন করবেন। তাই তাঁর সাথে সরাসরি যোগাযোগ রাখুন। তাঁকে কাজের অগ্রগতি ও ব্যর্থতা নিজেই জানান। তা হলে তাঁর কান ভারী করা সহজ হবে না।


৯) সবার সাথে সৌজন্য বজায় রাখুন। প্রয়োজনে অভিজ্ঞ শুভাকাঙ্ক্ষী সিনিয়র কারো পরামর্শ নিন।


১০ ) নিজ ব্যক্তিত্ব ধরে রাখুন। কারণ, সমুদ্রের ঢেউ যেমন শক্তভাবে বাঁধাই করা তীরে বাড়ি খেয়ে সমুদ্রেই ফিরে যায়, ঠিক তেমনি ব্যক্তিত্বের উচ্চতার সাথে ধাক্কা খেয়ে চক্রান্তও ফিরে যায়।


অফিস এক ধরনের দাবার বোর্ড। আপনি না চাইলেও এখানে কেউ কেউ আপনার বিরুদ্ধে চাল দিতে পারে। সেটা ঠেকাতে হলে আপনাকেও পাল্টা চাল দিতে হবে।


তবে মনে রাখবেন- 

'One careless move can cost the king.'


'একটা ভুল চাল আপনার রাজাকে রাজ্যহারা করবে।'


আরেকটি কথা, দয়া করে অফিস পলিটিক্সের প্রথম চাল আপনি দেবেন না। শুধু প্রয়োজনে আত্মরক্ষায় পাল্টা চাল দেবেন।


অফিস পলিটিক্সের প্রথম চাল দেয় নোংরা লোকেরা।


#আসুনমায়াছড়াই 

#BadalSyed 

#CareerGrowth

#life

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

খুলনা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বিভাগ, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তবর্তী ও বঙ্গোপসাগরের তীরে — বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের অধিকাংশ অংশ এই বিভাগে অবস্থিত।

খুলনা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বিভাগ, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তবর্তী ও বঙ্গোপসাগরের তীরে — বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের অধিকাংশ অংশ এই বিভাগে অবস্থিত।


মৌলিক তথ্যঃ

- বিভাগীয় সদর দপ্তর: খুলনা শহর।

- জনসংখ্যা: প্রায় ১ কোটি ৭০ লাখ।

- সরকারি ভাষা: বাংলা।

- মুদ্রা: বাংলাদেশি টাকা।

- প্রশাসনিক গঠন: বাংলাদেশের একটি বিভাগ, বিভাগীয় কমিশনার প্রশাসনিক প্রধান — দশটি জেলা নিয়ে গঠিত (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর)।

- আয়তন: প্রায় ২২,২৭২ বর্গ কিলোমিটার।


বিশেষ পরিচয়ঃ

খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর ও শিল্পনগরী হিসেবে পরিচিত, পাশাপাশি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রবেশদ্বার — যেখানে বিপন্ন রয়েল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক আবাসস্থল। বিভাগটি নদী-খাল-বাঁওড়ে পরিপূর্ণ এক ব-দ্বীপ অঞ্চল।


**ইতিহাস**

খুলনা অঞ্চল ঐতিহাসিকভাবে বঙ্গ ও সমতট রাজ্যের অংশ ছিল। মধ্যযুগে এই অঞ্চল স্বাধীন জমিদার ও ভূস্বামীদের অধীনে ছিল, যাদের মধ্যে ষোড়শ শতকে বারো ভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্য এই এলাকা শাসন করতেন। খান জাহান আলী (রহ.) ১৫শ শতকে এই অঞ্চলে ইসলাম প্রচার ও জনবসতি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন — তার প্রতিষ্ঠিত ষাট গম্বুজ মসজিদ আজও এই ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। মুঘল আমলে এই অঞ্চল বাংলা সুবাহর অংশ ছিল। ব্রিটিশ আমলে খুলনা যশোর জেলার একটি মহকুমা হিসেবে গড়ে ওঠে, ১৮৮২ সালে পৃথক জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে নদীবন্দর ও পাটকল শিল্পের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ১৯৪৭ সালে দেশভাগের সময় খুলনা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল — মুসলিম সংখ্যাগরিষ্ঠ না হওয়া সত্ত্বেও শেষমুহূর্তে সীমানা কমিশনের সিদ্ধান্তে খুলনা পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) অন্তর্ভুক্ত হয়, যেখানে প্রতিবেশী মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে (ভারত) থেকে যায়।


খুলনা শহরঃ

খুলনা শহর ভৈরব ও রূপসা নদীর তীরে অবস্থিত, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর ও গুরুত্বপূর্ণ নদীবন্দর। ব্রিটিশ আমল থেকে এটি পাট শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে, যদিও সাম্প্রতিক দশকগুলোতে পাটকলের অবস্থা পরিবর্তিত হয়েছে। মোংলা বন্দর (বাগেরহাট জেলায় অবস্থিত) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর, যা এই বিভাগের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


অর্থনীতিঃ

মৎস্য ও চিংড়ি চাষ খুলনা বিভাগের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ — উপকূলীয় লবণাক্ত এলাকায় বাগদা ও গলদা চিংড়ির ঘের ব্যাপকভাবে গড়ে উঠেছে, যা দেশের রপ্তানি আয়ের গুরুত্বপূর্ণ উৎস। সুন্দরবন থেকে কাঠ, মধু ও গোলপাতা সংগ্রহ স্থানীয় জীবিকার একটি ঐতিহ্যবাহী অংশ। কুষ্টিয়া চিনি শিল্প ও তামাক চাষের জন্য পরিচিত। যশোর ফুল চাষে দেশের শীর্ষস্থানীয় এলাকা, একে "ফুলের রাজধানী" বলা হয়। মোংলা বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চল বিভাগের শিল্পায়নে ভূমিকা রাখছে।


**দর্শনীয় ও প্রাকৃতিক স্থান**


সুন্দরবন — বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ ও কুমিরসহ বিরল প্রজাতির আবাসস্থল — নৌকায় বন ভ্রমণ পর্যটকদের কাছে জনপ্রিয়।


ষাট গম্বুজ মসজিদ — বাগেরহাটে অবস্থিত, ১৫শ শতকে খান জাহান আলী কর্তৃক নির্মিত, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মধ্যযুগীয় ইসলামি স্থাপত্য নিদর্শন।


খান জাহান আলীর মাজার — বাগেরহাটে অবস্থিত, স্থানীয়ভাবে অত্যন্ত শ্রদ্ধেয় সুফি সাধকের সমাধিস্থল, পাশের দিঘিতে বিরল প্রজাতির কুমিরের জন্যও পরিচিত।


কপোতাক্ষ নদ — কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ির (যশোর) পাশ দিয়ে প্রবাহিত, সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে জড়িত।


সুন্দরবনের করমজল ও কটকা এলাকা — বন্যপ্রাণী পর্যবেক্ষণ কেন্দ্র, ইকো-ট্যুরিজমের জনপ্রিয় গন্তব্য।


সংস্কৃতিঃ

খুলনা অঞ্চলের সংস্কৃতিতে সুন্দরবন-কেন্দ্রিক জীবনযাত্রার গভীর প্রভাব রয়েছে — বনজীবী মানুষদের (মৌয়াল, জেলে, বাওয়ালি) নিজস্ব লোকবিশ্বাস ও রীতিনীতি, যেমন বনদেবী বনবিবির পূজা-অর্চনা, এই অঞ্চলের অনন্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য। কবি মাইকেল মধুসূদন দত্ত ও সাহিত্যিক মীর মশাররফ হোসেনের মতো ব্যক্তিত্বের সঙ্গে এই অঞ্চলের ঐতিহাসিক সংযোগ রয়েছে। চিংড়ি ও মাছভিত্তিক খাবার এখানকার খাদ্যসংস্কৃতির প্রধান অংশ। যশোরের ফুল চাষ ঘিরে গড়ে ওঠা উৎসব-অনুষ্ঠান এলাকার সাংস্কৃতিক জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে।


Jano by Naeem 


#Khulna #খুলনা #বাগেরহাট #সাতক্ষীরা #যশোর #ঝিনাইদহ #মাগুরা #নড়াইল #কুষ্টিয়া #চুয়াডাঙ্গা #মেহেরপুর #Bangladesh

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ৩০-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ৩০-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত - জাতীয় টাস্কফোর্স গঠন ও এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার সিদ্ধান্ত । 


নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন কাজ শুরু - প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলনের প্রত্যাশা।


সরকারি হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করার আশ্বাস স্বাস্থ্য মন্ত্রীর।


সমতার ভিত্তিতে সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত ঢাকা ও নতুনদিল্লি - জানালেন পররাষ্ট্রমন্ত্রী।


সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য - মন্তব্য তথ্য ও সম্প্র্রচার মন্ত্রীর।


সুন্দরবনের বাঘ ও এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর - বললেন পরিবেশ মন্ত্রী।


জর্ডানে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলার পর, ইরানে পাল্টা হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের - শত্রুর বিরুদ্ধে দৃঢ় থাকতে ইরানিদের প্রতি পেজিশকিয়ানের আহ্বান।


ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল কাভা মেন’স টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে তিন-শূন্য সেটে হারিয়ে স্বাগতিক পাকিস্তানের শিরোপা জয়।

রাত ৮টা৩০ মিনিটের সংবাদ তারিখ ২৯-০৭-২০২৬

 রাত ৮টা৩০ মিনিটের সংবাদ

তারিখ ২৯-০৭-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত --- জাতীয় টাস্কফোর্স গঠন ও এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার সিদ্ধান্ত ।


নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন কাজ শুরু --- প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রত্যাশা।


সরকারি হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করার আশ্বাস স্বাস্থ্য মন্ত্রীর।


সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য --- মন্তব্য তথ্য ও সম্প্র্রচার মন্ত্রীর।


সুন্দরবনের বাঘ ও এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর –-- বললেন পরিবেশ মন্ত্রী। 


মার্কিন-সৌদি যৌথ হামলায় অন্তত ২০ ইরাকি যোদ্ধা নিহতসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল কাভা মেন’স টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে তিন-শূন্য সেটে হারিয়ে স্বাগতিক পাকিস্তানের শিরোপা জয়।

চলতি পথে ... প্রকৃতিতে ফোঁটা হাজারো ফুল শুধু সৌন্দর্যই বিলিয়ে দেয় না, বরং বিচিত্র রঙ, রূপ ও গন্ধে মানব হ্নদয়কেও করে তোলে মুগ্ধ, বিমোহিত

 চলতি পথে ...


প্রকৃতিতে ফোঁটা হাজারো ফুল শুধু সৌন্দর্যই বিলিয়ে দেয় না, বরং বিচিত্র রঙ, রূপ ও গন্ধে মানব হ্নদয়কেও করে তোলে মুগ্ধ, বিমোহিত। ফুল যেন মানব মন ও প্রকৃতির মেলবন্ধনের এক চিরন্তন রূপ, যা বাংলা সাহিত্যে স্থান করে নিয়েছে। স্থান করে নিয়েছে বিশ্বসাহিত্যেও। যুগে যুগে বিভিন্ন কবি, সাহিত্যিক,শিল্পী, দার্শনিক, মনীষীগণকে ফুল আকৃষ্ট করেছে। যার ছাপ পড়েছে তাদের লেখনী ও সৃষ্টিকর্মেও। প্রখ্যাত আমেরিকান চিকিৎসক, কবি ও অধ্যাপক অলিভার ওয়েন্ডেল হোমস সিনিয়র (Oliver Wendell Holmes, Sr.) ফুলকে এভাবেই বর্ননা করেছেন- "The Amen of nature is always a flower" - অর্থাৎ "প্রকৃতির প্রার্থনা বা স্বীকৃতি সব সময়ই একটি ফুল।" বিখ্যাত জার্মান কবি ও সাংবাদিক হাইনিখ হাইনে (Heinrich Heine) বলেছেন ,"Perfumes are the feelings of flowers.” - অর্থাৎ"সুগন্ধ হলো ফুলের অনুভূতি।" আবার আমেরিকান উদ্ধৃতি সংকলক ও সম্পাদক টেরি গুইলেমেটস (Terri Guillemets) এর মতে, “A flower's appeal is in its contradictions–so delicate in form yet strong in fragrance...” অর্থাৎ "ফুলের আকর্ষণ তার বৈপরীত্যে– দেখতে এত নরম অথচ সুবাসে কত তীব্র...।“ হ্যাঁ, হাজারো ফুলের মধ্যে আজ বলছি একটি সুগন্ধযুক্ত ও দৃষ্টিনন্দন ফুল 'হাজারবেলি' এর কথা। গোলাপ বা ডাবল বেলি ফুলের মতো সাজানো ঘন ও গোলাকার থোকার এ ফুলটি চাইনিজ গ্নোরি বাওয়ার বা হাজারী মোগরা নামেও পরিচিত। ঘন সাদা বা হালকা গোলাপী আভাযুক্ত হাজারবেলি ফুলের আধুনিক উদ্ভিদবিজ্ঞান অনুযায়ী উদ্ভিদতাত্ত্বিক নাম Clerodendrum chinense (Osbeck) Mabb. (পুরনো নাম Clerodendrum fragrans Vent.Willd), ইংরেজি নাম Chinese Glory Bower, Fragrant Glory Bower, Honolulu Rose, Glory Tree এবং এটি Lamiaceae (পূর্বে Verbenaceae) পরিবারের অন্তর্ভুক্ত। এর বৈশিষ্ট্য হচ্ছে গাছের শাখার ডগায় বা অগ্ৰমাথায় একসঙ্গে গুচ্ছাকারে বা থোকায় ফুল ফোটে। গ্ৰীষ্ম ও বর্ষাকালে ফুল ফুটলে ফুল থেকে মিষ্টি সুবাস ছড়ায়। বহুবর্ষজীবি, ঝোপালো ও গুল্মজাতীয় এই উদ্ভিদটি বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে অনন্য। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলায় এই হাজারবেলি ফুলের দেখা মেলে।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২৯ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৯-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৯-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোন আলাপে দেশের জ্বালানি খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার - শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে বললেন প্রধানমন্ত্রী।


রাষ্ট্রপতি নির্বাচনের দিন এখনো চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন - ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে বললেন সিইসি।


মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী।


ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


বিগত সময়ের বিতর্কিত সব নির্বাচনের সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন - মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।


মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনায় আকস্মিক হামলা চালালো ইরান - হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ রাখার প্রতিশ্রুতি।


ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতার ফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রয়োজনীয় ৫০টি গুরুত্বপূর্ণ হোমিও ঔষধ ও ২টি করে অদ্ভুত/বিরল লক্ষণ

 🌿 প্রয়োজনীয় ৫০টি গুরুত্বপূর্ণ হোমিও ঔষধ ও ২টি করে অদ্ভুত/বিরল লক্ষণ


1. Aconitum napellus

   

   - মৃত্যুভয় প্রবল।

   - ঠান্ডা শুষ্ক বাতাসে হঠাৎ অসুস্থতা।


2. Arnica montana

   

   - বলে, "আমি ভালো আছি, আমাকে ছুঁবেন না।"

   - বিছানা খুব শক্ত মনে হয়।


3. Arsenicum album

   

   - অল্প অল্প করে বারবার পানি পান।

   - গভীর রাতে (১–৩টা) উপসর্গ বাড়ে।


4. Belladonna

   

   - স্পন্দিত ব্যথা।

   - মাথা গরম, হাত-পা ঠান্ডা।


5. Bryonia alba

   

   - সামান্য নড়াচড়াতেই ব্যথা বাড়ে।

   - প্রচুর ঠান্ডা পানি খেতে চায়।


6. Nux vomica

   

   - অতিরিক্ত রাগী ও অতি সংবেদনশীল।

   - মলত্যাগের অকার্যকর বারবার বেগ।


7. Pulsatilla

   

   - কান্না করলে সান্ত্বনায় ভালো লাগে।

   - তৃষ্ণা প্রায় নেই।


8. Sulphur

   

   - পা বিছানার বাইরে বের করে রাখে।

   - গোসল অপছন্দ।


9. Calcarea carbonica

   

   - মাথায় অতিরিক্ত ঘাম।

   - ডিম খেতে খুব পছন্দ।


10. Lycopodium


- বিকেল ৪–৮টার মধ্যে সমস্যা বাড়ে।

- ক্ষুধা কম, কিন্তু অল্প খেলেই পেট ভরে।


11. Phosphorus


- বরফ-ঠান্ডা পানির তীব্র ইচ্ছা।

- একা থাকতে ভয়।


12. Rhus toxicodendron


- চলাফেরায় আরাম।

- বিশ্রামে ব্যথা বাড়ে।


13. Gelsemium


- ভয়ে হাত কাঁপে।

- পরীক্ষার আগে পাতলা পায়খানা।


14. Hepar sulphuris


- সামান্য ঠান্ডায়ও অসহ্য কষ্ট।

- ব্যথায় খিটখিটে মেজাজ।


15. Mercurius solubilis


- অতিরিক্ত লালা।

- রাতে উপসর্গ বাড়ে।


16. Chamomilla


- ব্যথা একদম সহ্য করতে পারে না।

- শিশু কোলে নিলে শান্ত হয়।


17. Ignatia amara


- দীর্ঘশ্বাস ফেলে।

- শোকের পর নানা উপসর্গ।


18. Coffea cruda


- আনন্দেও ঘুম উড়ে যায়।

- ব্যথা অত্যন্ত তীব্র অনুভূত হয়।


19. Opium


- ব্যথা অনুভূতি কম।

- ভয়ের পর সমস্যা।


20. Lachesis


- গলায় আঁটসাঁট কিছু সহ্য হয় না।

- ঘুম থেকে উঠেই উপসর্গ খারাপ।


21. Sepia


- পরিবারের প্রতিও উদাসীনতা।

- ব্যায়ামে ভালো লাগে।


22. Natrum muriaticum


- একা কাঁদতে ভালোবাসে।

- রোদে মাথাব্যথা।


23. Silicea


- পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম।

- কাঁটা বা ফোঁড়া সহজে বের হতে চায় না।


24. Thuja occidentalis


- নিজেকে ভঙ্গুর মনে হয়।

- মনে হয় শরীরে কিছু জীবিত নড়ছে।


25. Causticum


- অন্যায় দেখলে কষ্ট পায়।

- ঠান্ডা শুকনো হাওয়ায় খারাপ।


26. Graphites


- আঠালো স্রাব।

- স্থূল ও ঠান্ডাপ্রবণ।


27. Carbo vegetabilis


- বাতাস করতে বলে।

- অক্সিজেনের অভাবের মতো অনুভূতি।


28. China officinalis


- রক্ত বা তরল ক্ষয়ের পর দুর্বলতা।

- গ্যাসে পেট ফোলা।


29. Ferrum phosphoricum


- রোগের প্রাথমিক প্রদাহ।

- মুখ লাল, আবার হঠাৎ ফ্যাকাশে।


30. Kali bichromicum


- সুতো-টানা আঠালো শ্লেষ্মা।

- এক জায়গায় সীমাবদ্ধ ব্যথা।


31. Kali carbonicum


- ভোর ৩–৫টায় সমস্যা বাড়ে।

- চোখের পাতায় ফোলা।


32. Apis mellifica


- ঠান্ডায় আরাম।

- দংশনের মতো জ্বালা।


33. Ledum palustre


- ঠান্ডা সেঁকে আরাম।

- পোকামাকড়ের কামড়ের পর সমস্যা।


34. Hypericum perforatum


- স্নায়বিক আঘাতে তীব্র ব্যথা।

- আঙুল চেপে গেলে কষ্ট।


35. Ruta graveolens


- টেনডন বা লিগামেন্টে ব্যথা।

- অতিরিক্ত ব্যবহারে সমস্যা।


36. Symphytum officinale


- হাড় জোড়া লাগতে সহায়ক হিসেবে ব্যবহৃত।

- পুরনো হাড়ের আঘাতের অনুভূতি।


37. Drosera


- কাশিতে বমি।

- মধ্যরাতের পর কাশি বাড়ে।


38. Spongia tosta


- করাত চালানোর মতো শুকনো কাশি।

- গরম পানীয়ে আরাম।


39. Antimonium tartaricum


- বুকে অনেক কফ, উঠতে চায় না।

- অতিরিক্ত ঘুমঘুম ভাব।


40. Ipecacuanha


- বমির পরও বমিভাব কমে না।

- পরিষ্কার জিহ্বা।


41. Colocynthis


- ভাঁজ হয়ে বসলে ব্যথা কমে।

- রাগের পর পেটব্যথা।


42. Dioscorea


- সোজা হয়ে দাঁড়ালে ব্যথা কমে।

- পেছনে বাঁকালে আরাম।


43. Cantharis


- প্রস্রাবে তীব্র জ্বালা।

- বারবার প্রস্রাবের বেগ।


44. Berberis vulgaris


- কিডনি থেকে চারদিকে ব্যথা ছড়ায়।

- নড়াচড়ায় ব্যথার দিক বদলায়।


45. Sabal serrulata


- প্রোস্টেটের সমস্যায় ঘন ঘন প্রস্রাব।

- যৌনশক্তি হ্রাসের অনুভূতি।


46. Acid phosphoricum


- মানসিক ধাক্কার পর দুর্বলতা।

- উদাসীনতা।


47. Argentum nitricum


- উচ্চ স্থান দেখে লাফ দিতে ইচ্ছা।

- মিষ্টি খেতে খুব ইচ্ছে।


48. Medorrhinum


- হাঁটু-বুক ভাঁজ করে ঘুমায়।

- সময়ের হিসাব ভুলে যায়।


49. Tuberculinum


- বারবার ভ্রমণের ইচ্ছা।

- পরিবর্তনের প্রবল আকাঙ্ক্ষা।


50. Carcinosinum


- শৈশব থেকেই অতিরিক্ত দায়িত্বশীল।

- সঙ্গীত শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে।গ্লোবিউলস/পিলে:ঔষধ মিশিয়ে ৪টি করে ৩ বেলা খাবার আগে চুষে খেতে হবে। অথবা পাওয়ার মেডিসিন :১-২ ফোঁটা ৩ বেলা  খাবার আগের সামান্য পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে।

🚫 Respect Original Creation

কপি করলে কপিরাইটের ঝুকি থাকে। 

 নিরাপদ থাকতে শেয়ার করে রেখে দিন। 


🩺Dr.Md.Forhad Hossain 

D.H.M.S(B.H.B),DHAKA

Pdt(Hom)

Consultant:Homoeopathic  Medicine 

Helpline:01955507911

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৮-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৮-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - বললেন ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে।


সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।


দেশের ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।


গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ - আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।


এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ই আগস্ট।


শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ।


দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশী নেতা হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর বৈঠক - কিয়েভের প্রতি ব্রিটেনের অটল সমর্থন প্রকাশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ - ২৭-০৭-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ - ২৭-০৭-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান –- বললেন ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে।


সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।


দেশের ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।


গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে –- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ -- আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।


এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ই আগস্ট।


শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল । 


পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ১০৭ জনের প্রাণহানি।

চলতি পথে .... ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ, বিদ্রোহী ও আদর্শবাদী কবি পার্সি বাইশ শেলি (Percy Bysshe Shelley) 

 চলতি পথে ....


ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ, বিদ্রোহী ও আদর্শবাদী কবি পার্সি বাইশ শেলি (Percy Bysshe Shelley) তার বিখ্যাত কবিতা 'Mutability' তে ফুলের ক্ষণস্থায়ী সৌন্দর্য ও রূপ নিয়ে বলেছেন,"The flower that smiles to-dayTo-morrow dies; All that we wish to stayTempts and then flies."- অর্থাৎ 'আজ যে ফুল হাসে, আগামীকাল তা ঝরে যায়;আমরা যা কিছু ধরে রাখতে চাই,তা প্রথমে প্রলুব্ধ করে এবং তারপর উড়ে যায়।' আবার মার্কিন ইংরেজ লেখক আর্থার ক্লিভল্যান্ড কোক্স (Arthur Cleveland Coxe) এর মতে Flowers are words which even a babe may understand.” অর্থাৎ "ফুল হলো এমন শব্দ যা একটি শিশুও বুঝতে পারে।" হ্যাঁ, একটি মাত্র শব্দ 'ফুল।' প্রকৃতির অপূর্ব সৃষ্টি ফুলের রূপ ও সৌন্দর্য ক্ষণস্থায়ী হলেও শিশু থেকে বৃদ্ধ সকলকেই মুগ্ধ করে। এই ধরণীতে ফোটা প্রতিটি ফুলই যেন তার রূপ মাধুর্য বিলিয়ে দিয়ে প্রাকৃতিকে সাজিয়ে তোলে অনন্য রূপে। কবি, সাহিত্যিক, শিল্পীর চোখে ধরা দেয় জীবন্ত ক্যানভাস হিসেবে। তেমনই একটি নজরকাড়া উজ্জ্বল তারার মতো ফুল 'গুজমানিয়া।' Bromeliaceae পরিবারভুক্ত গুজমানিয়া ফুলের উদ্ভিদতাত্ত্বিক নাম Guzmania, ইংরেজি নাম Tufted Airplant, Vase Plant বা Scarlet Star. এটি বহুবর্ষজীবী জনপ্রিয় ক্রান্তীয় ব্রোমেলিয়াড উদ্ভিদ। চিরসবুজ এই উদ্ভিদটি তারার মতো আকৃতির মঞ্জরিপত্রের জন্য পরিচিত। সুস্পষ্ট লাল কাঠামোটি আসলে ফুল নয়, বরং ব্র্যাক্ট নামক রঙিন পাতা যা ভেতরের ছোট সাদা বা হলুদ ফুলগুলোকে রক্ষা করে। এরা উজ্জ্বল, পরোক্ষ আলোতে ভালো জন্মায়। ঘরের ভিতরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে এটি আদর্শ উদ্ভিদ। রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষ মেলায় এর দেখা মেলে।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২৭ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৭-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৭-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুঁড়ি স্পোর্টস-এর প্রথম আসর শেষ হচ্ছে আজ - শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর - বললেন প্রধানমন্ত্রী।


সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।


২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আজ - চলবে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত।


দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রীর।  


আগামী বিশ্বকাপে বিনামূল্যে খেলা সম্প্রচারের পাশাপাশি বড় ধরনের মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার - জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


গোলাবারুদের ঘাটতির কারণে ইরানে হামলা স্থগিত রাখার দাবি নাকচ করলেন ডোনাল্ড ট্রাম্প।

রাত ৮টা ৩০ মিনিট এর সংবাদ তারিখ ২৬-০৭-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিট এর সংবাদ

তারিখ ২৬-০৭-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর --- বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 


দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রীর।


চলতি অর্থবছরের জন্য ৬৩ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ --- ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা।


আগামী বিশ্বকাপে বিনামূল্যে খেলা সম্প্রচারের পাশাপাশি বড় ধরনের মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার --- জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আগামীকাল --- চলবে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত। 


চীনের গুয়াংডংয়ে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন নৌল --- নিহত অন্তত ১০।


দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর প্রথম আসর শেষ হচ্ছে আগামীকাল --- শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী।

চলতি পথে... "ফুল দেখতে বেশ প্রশান্তিদায়ক। তাদের না আছে কোনো আবেগ, না আছে কোনো দ্বন্দ্ব।"

 চলতি পথে...


"ফুল দেখতে বেশ প্রশান্তিদায়ক। তাদের না আছে কোনো আবেগ, না আছে কোনো দ্বন্দ্ব।"

--সিগমুন্ড ফ্রয়েড (বিখ্যাত অস্ট্রীয় স্নায়ুবিজ্ঞানী এবং মনস্তাত্ত্বিক)


"যারা দেখতে চায়, তাদের জন্য সবসময়ই ফুল থাকে।"

--হেনরি ম্যাটিস (বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী)


হ্যাঁ, মনের প্রশান্তি ও সৌন্দর্য উপভোগের জন্য কে না ফুল দেখতে চায়? ফুলের রূপ, রঙ,গন্ধ মনে এনে দেয় প্রশান্তি। এদেশের প্রকৃতিতে নানা গাছপালা ও লতাগুল্মের সবুজ পাতার মাঝে বছর জুড়েই ফুটতে থাকে হরেক রকমের ফুল। তেমনই একটি নজরকাড়া উজ্জ্বল সোনালী-হলুদ রঙের ফুল 'গোল্ডেন পেন্ডা।' Myrtaceae পরিবারভুক্ত গোল্ডেন পেন্ডা'র উদ্ভিদতাত্ত্বিক নাম Xanthostemon chrysanthus, ইংরেজি নাম Golden Penda, First Love. ফুলটিকে কখনও কখনও 'ফার্স্ট লাভ' (First Love) বা 'প্রথম প্রেম' বলা হয়। এটি গুচ্ছাকার ও লম্বা ব্রাশের মতো পুংকেশরের জন্য পরিচিত একটি শোভাবর্ধক বাগান উদ্ভিদ। ফুলগুলো মিষ্টি গন্ধযুক্ত। ফুলগুলোতে প্রচুর পরিমাণে মধু উৎপাদিত হয় বিধায় ফুলে মৌমাছিদের বেশি আনাগোনা দেখা যায়। এর গাছের পাতাগুলো গাঢ় সবুজ, চকচকে ও চামড়ার মতো শক্ত প্রকৃতির। এর আদিনিবাস অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড হলেও বাংলাদেশেও সৌখিন উদ্ভিদ হিসেবে এটি জনপ্রিয়তা লাভ করেছে। গোল্ডেন পেন্ডা ফুলের ছবিগুলো রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলা থেকে ধারণকৃত।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২৬ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৬-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৬-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত - মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের।


বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূণ্যের কোঠায় নেমে আসছে – জানালেন আইনমন্ত্রী।


বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে - জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।


পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে - বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


বৈরী আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দিতে ইচ্ছুক এইচএসসি শিক্ষার্থীদের আগামী বুধবারের মধ্যে রেজিস্ট্রেশন করার আহ্বান।


ফ্রান্সে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা - এ পর্যন্ত আড়াই লাখের বেশি লোককে নিরাপদে স্থানান্তর।


পাকিস্তানের ইসলামাবাদে পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ - ২৫-০৭-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ - ২৫-০৭-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত --- মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের।


বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূণ্যের কোঠায় নেমে আসছে – জানালেন আইনমন্ত্রী।


বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা --- বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে --- জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।


পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে --- বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু।


বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

চলতি পথে ..... সবুজে ঘেরা অপার প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। 

 চলতি পথে .....


সবুজে ঘেরা অপার প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। দুই মাস পর পর ঋতু বৈচিত্র্যের পালাবদলে এ দেশের উর্বর মাটিতে বেড়ে ওঠে ফুল, ফলসহ হরেক রকমের বৃক্ষরাজি। বছরজুড়ে নানা ফুলের মিষ্টি সুবাস ও রসালো ফলের সমারোহে রাঙা হয়ে ওঠে বাংলার প্রকৃতি। প্রকৃতির মাঝে গাছে ঝুলে থাকা নানা প্রজাতির দেশি ফলের পাশাপাশি বিদেশি কিছু ফলের রঙ ও রূপ বৈচিত্র মানুষের মন কেড়ে নেয়। লোভনীয় সেসব ফলের সৌন্দর্য মুগ্ধতা ছড়ায়। তেমনই একটি ফল হচ্ছে 'রাম্বুটান।' Sapindaceae পরিবারভুক্ত রাম্বুটান এর উদ্ভিদতাত্তিক নাম Nephelium lappaceum L. ইংরেজি নাম Rambutan. অত্যন্ত আকর্ষণীয় ও চমৎকার রাম্বুটান ফলটি দেখতে লাল, কমলা, গোলাপী বা হলুদ রঙের হয়ে থাকে। ফলের খোসার উপরিভাগ কদম ফুলের ন্যায় চুলের মতো নরম লোম বা কাঁটায় আবৃত থাকে। ফলে দেখতে অদ্ভুত লোমশ লাগে।খোসার ভেতরে লিচুর মতো রসালো, সাদা ও নরম অংশ থাকে। তবে দেখতে লিচুর মতো হলেও ফল লিচুর চেয়ে আকারে বড়, ডিম্বাকৃতি ও কিছুটা চ্যাপ্টা প্রকৃতির। এটি খেতে মিষ্টি ও রসালো। পুষ্টিবিদের মতে, ফলটি নানাধরনের পুষ্টিগুণে ভরপুর। উদ্ভিদবিদদের মতে, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি সুস্বাদু উষ্ণমন্ডলীয় ফল। তবে বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশে রাম্বুটান ফলের চাষ হচ্ছে এবং জনপ্রিয়তা পেয়েছে। ফলের পাশাপাশি বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য রাম্বুটান এর জুড়ি নেই। বর্তমানে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলায় রাম্বুটান গাছে থোকায় থোকায় ঝুলে থাকা ফল দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২৫ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৫-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৫-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ - সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।


গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার - বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।


সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনো সুযোগ নেই, দেশে সব ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করছে - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সমর্থন চাইলো বাংলাদেশ।


ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল - স্পেনে জাতীয় জরুরি অবস্থা জারি - নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ।  


হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ ভারতের মোকাবেলা করবে স্বাগতিক জিম্বাবুয়ে।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ২৪-০৭-২০২৭

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ২৪-০৭-২০২৭


আজকের সংবাদ শিরোনাম


রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ --- সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

 


গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার --- বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

 

 


সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনো সুযোগ নেই, দেশে সব ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করছে --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

 


আঞ্চলিক সহযোগিতা জোরদারে আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো বাংলাদেশ।

 


৬০টি দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্কারোপ --- সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ।


 ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ কাজাখস্তানকে তিন-দুই সেটে হারালো বাংলাদেশ।

চলতি পথে ... "একটি জিনিস দেব আপনাকে, যাতে মনে থাকবে আমাদের কথা,- একটি ফুলের গাছ।"

 চলতি পথে ...


"একটি জিনিস দেব আপনাকে, যাতে মনে থাকবে আমাদের কথা,-

একটি ফুলের গাছ।"

এ এক উৎপাত। চুপ করে রইলেম।

তমুকা বললে, "দামী দুর্লভ গাছ,

এ দেশের মাটিতে অনেক যত্নে বাঁচে।"

জিগেস করলেম, "নামটা কী"

সে বললে "ক্যামেলিয়া"


হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ 'পুনশ্চ' এর একটি জনপ্রিয় কবিতা 'ক্যামেলিয়া।' তিনি কবিতাটিতে দুর্লভ ক্যামেলিয়া ফুলের স্মৃতি চমৎকার ও কৌতুকপূর্ণভাবে তুলে ধরেছেন। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরই নন, ক্যামেলিয়া ফুল তার নিখুঁত জ্যামিতিক গঠন আর অতুলনীয় রূপের জন্য বিশ্বের বিখ্যাত নানা কবি, সাহিত্যিক, শিল্পী, দার্শনিক, মনীষীদের লেখায় স্থান করে নিয়েছে। ফরাসি ঔপন্যাসিক ও নাট্যকার আলেকজান্দ্রে দুমা তার কালজয়ী উপন্যাস 'The Lady of the Camellias' -এ এই ফুলের মাধ্যমে প্রেম ও ক্ষণস্থায়ী সৌন্দর্যের থিম তুলে ধরেছেন। তার মতে,"ফুলের ভাষায়, ক্যামেলিয়া হলো গভীর আকাঙ্ক্ষা এবং প্রশংসার একটি বার্তা।" আবার জাপানি কথাসাহিত্যিক নাতসুম সোসেকি এর মতে, "ক্যামেলিয়া, সমস্ত ফুলের মধ্যে সবচেয়ে মোহময়ী।" প্রকৃতিতে অদ্ভুত স্নিগ্ধ ছড়ানো উজ্জ্বল রঙের ক্যামেলিয়া ফুলের সৌন্দর্য সকলকেই মুগ্ধ করে। Theaceae পরিবারভুক্ত ক্যামেলিয়া'র উদ্ভিদতাত্তিক নাম Camellia japonica L. ইংরেজি নাম Camellia. এটি চকচকে গাড় সবুজ পাতা ও গোলাপের মতো দেখতে পাপড়ি জন্য বিখ্যাত। সাধারণত এটি শীতের সময় ফোটে বলে একে 'শীতের গোলাপ'ও বলা হয়। তবে বিশ্বজুড়ে এর রয়েছে অনেক হাইব্রিড প্রজাতি। তাই জাতভেদে বর্ষাকালেও ফুলটি ফুটতে দেখা যায়। এর ফুল সাদা, হালকা গোলাপি, গাড় লাল থেকে শুরু করে বিভিন্ন মিশ্র রঙের এবং পাপড়িগুলো খুবই ঘন হয়। বাগানের শোভাবর্ধনে ক্যামেলিয়া খুবই জনপ্রিয়। রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষ মেলায় এই ক্যামেলিয়া ফুল দেখা যায়।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২৪ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৪-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৪-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৬ এর অনুমোদন মন্ত্রিসভায়।


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার - এফডিআই সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী।


সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি – মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।


বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে - জানালেন শিক্ষামন্ত্রী।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে গ্রেপ্তার দেখানোর নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের।


ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র - বললেন ডোনাল্ড ট্রাম্প।


ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে নেপালের কাছে হারার পরেও ৩-২ এ সিরিজ জিতলো বাংলাদেশ।

রাত ৮টা ৩০মিনিটের সংবাদ তারিখ ২৩-০৭-২০২৬

 রাত ৮টা ৩০মিনিটের সংবাদ

তারিখ ২৩-০৭-২০২৬


বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৬ মন্ত্রিসভায় অনুমোদন ।   

 

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার --- এফডিআই সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী।   

 

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি – মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।  

 

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।

 

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে --- জানালেন শিক্ষামন্ত্রী।

 

মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামী মোজাফফর হোসেনকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল --- পরবর্তী শুনানী ২৩শে সেপ্টেম্বর।


ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতে ফাস্টট্রাক আদালত গঠনের সিদ্ধান্ত জানালেন দেশটির প্রধানমন্ত্রী ।

 

এবং ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আজ নেপালের কাছে হারার পরেও ৩-২ এ সিরিজ জিতলো বাংলাদেশ

চলতি পথে ... বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিখ্যাত ইংরেজি কাব্যগ্রন্থ 'স্ট্রে-বার্ডস' (Stray Birds)-এ বলেছেন,

 চলতি পথে ...


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিখ্যাত ইংরেজি কাব্যগ্রন্থ 'স্ট্রে-বার্ডস' (Stray Birds)-এ বলেছেন, "God grows weary of great kingdoms, But never of little flowers." -অর্থাৎ "ঈশ্বর বড় বড় রাজ্য দেখে ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু ছোট ছোট ফুল দেখে কখনো ক্লান্ত হন না।" হ্যাঁ, ফুল প্রকৃতির এমনই এক অপরূপ সৃষ্টি, যার সৌন্দর্য সকলের হ্নদয়ে নিঃশব্দে মুগ্ধতার পরশ বুলিয়ে দেয়। ফুলের মোহনীয় মিষ্টি সুবাস, নিখুঁত বিন্যাস, সুক্ষ্ম পাপড়ি, নজরকাড়া রঙের খেলা প্রকৃতিকে করে তোলে প্রাণবন্ত। যেন কোন মহান শিল্পীর তুলিতে আঁকা জীবন্ত ক্যানভাস। তাই প্রকৃতির দান যেকোনো ফুল দেখলেই মনে হয় প্রকৃতি নিজের হাতে জলরঙে ছবি এঁকেছে। ঠিক তেমনি ছবির মতো চোখ জুড়ানো একটি ফুল হচ্ছে- 'মরু গোলাপ।' এটি 'কিন্নরী' বা 'আ্যডেনাম' নামেও পরিচিত। Apocynaceae পরিবারভুক্ত এই ফুলটির উদ্ভিদতাত্ত্বিক নাম Adenium obesum, ইংরেজি নাম Desert Rose, Impala lily, Sabi star, Kudu, Mock azalea. এটি দ্বিস্তরবিশিষ্ট গোলাপী পাপড়িযুক্ত ফুল।কেননা, পাপড়ি দুটি করে বিন্যস্ত থাকে, যা প্রায়শই 'পাতুম্মা' জাত হিসেবে পরিচিত। এতে প্রচুর ফুল ফোটে এবং রৌদ্রোজ্জ্বল পরিবেশে ভালো জন্মায়। বাগানের সৌন্দর্য বাড়াতে এই ফুলটি বেশ জনপ্রিয়। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলায় দেখা মিলবে ফুলটির।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২৩ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৩-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৩-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


১৪ হাজার কোটি টাকার বেশি ব্যয় সম্বলিত ৮টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন।


দেশের বস্ত্রশিল্পের উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের - বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন।


বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই দেশবাসীর একমাত্র অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় - মন্তব্য তথ্য ও সম্প্রচারমন্ত্রীর।


ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু - জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে ৫ শতাংশ প্রণোদনা।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ওপর নতুন দফার হামলা চলছে - জানাল মার্কিন সামরিক বাহিনী।


ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আজ সফররত নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ।

চলতি পথে..... 'মাঝি বাইয়া যাও রে আকুল দরিয়ায় মাঝে

 চলতি পথে.....


'মাঝি বাইয়া যাও রে

আকুল দরিয়ায় মাঝে

আমার ভাঙা নাও রে

মাঝি বাইয়া যাও রে....'


হ্যাঁ, কালজয়ী এই ভাটিয়ালি গানটিতে যেন ভরা বর্ষায় নদীর বুকে মাঝির নৌকা বেয়ে যাওয়ার এক অনন্য রূপের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। নদী মাতৃক এই দেশে থই থই জলের মাঝে বৈঠা বেয়ে ছুটে চলা ছোট বড় নৌকা চলাচলের দৃশ্য ও নদীর কলতান এক নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করে, বাংলার প্রকৃতিকে করে তোলে প্রাণবন্ত। প্রতিদিনই এমন নৌকা চলাচলের দৃশ্য চোখে পড়ে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশেই নবাববাড়ি সংলগ্ন ওয়াইজঘাটে। এখান থেকে বুড়িগঙ্গা নদী পারাপারের জন্য প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত খেয়া নৌকা চলাচল করে। ফলে খুব সহজেই ওপারে আগানগর, কেরানিগঞ্জ ও আশপাশে যাতায়াত করা যায়। কাকডাকা ভোর থেকে রাত দশটা পর্যন্ত এখানে তাই চোখে পড়ে নৌকা চলাচলের এমন মনোরম দৃশ্য। তবে রাত বেশি হবার সাথে সাথে নৌকার সংখ্যা কমে আসে। ভিডিওটি রাজধানীর ওয়াইজঘাট থেকে ধারণকৃত।


ভিডিও: খোন্দকার এরফান আলী

(২২জুলাই, ২০২৬)

রাত ৮টা ৩০ মিনিট তারিখ - ২২-০৭-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিট

তারিখ - ২২-০৭-২০২৬

আজকের সংবাদ শিরোনাম - 


১৪ হাজার কোটি টাকার বেশি ব্যয় সম্বলিত ৮টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন।


দেশের বস্ত্রশিল্পের উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের --- বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন।


বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই দেশবাসীর একমাত্র অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় --- মন্তব্য তথ্য ও সম্প্রচারমন্ত্রীর।


ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু --- জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে ৫ শতাংশ প্রণোদনা।


সৌদি আরবের সাথে পারমাণবিক সহযোগিতা চুক্তি অনুমোদন করলেন ডোনাল্ড ট্রাম্প। 

 ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগামীকাল সফররত নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২২-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২২-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা - সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ পাঁচ লাখ পাঁচ হাজার টাকা।


বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম যথাযথ বাস্তবায়ন হলে আগামী এক বছরে মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব - বললেন আইনমন্ত্রী। 


গুজব, অপতথ্য ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার - বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করেছে নির্বাচন কমিশন।


ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধে টিকার ব্যবহার অনুমোদন।


নেপালকে হারিয়ে নারী কাবাডির পাঁচ ম্যাচ সিরিজ তিন- এক-এ জিতে নিলো বাংলাদেশ।

মানব দেহের নয়টা ছিদ্র... পানি কিভাবে ধরে রাখবো?"* ফেইসবুক থেকে নেওয়া

 *"মানব দেহের নয়টা ছিদ্র... পানি কিভাবে ধরে রাখবো?"*

*মারফতের বানি - দেহের ভিতরের অজু*

এইটা লজ্জার প্রশ্ন না।  

*এইটা সাধনার সবচেয়ে গোপন তালা।*  

যে বুঝবে সে নিজেরে চিনবে, আর যে হাসবে সে শুধু গোশতই দেখবে।


 *১. "মানব দেহের নয়টা ছিদ্র কোনগুলা?"*

*২ চোখ + ২ কান + ২ নাক + ১ মুখ + ১ পেশাবের রাস্তা + ১ পায়খানার রাস্তা = ৯টা ছিদ্র*

এই ৯টা দরজা দিয়া শয়তান ঢুকে।  

*আর এই ৯টা দিয়াই নূর বের হয়ে যায়।*  

তাই এই ৯টারে "নয় দরজার কেল্লা" বলে।


 *২."পানি মানে কি? পানি কিভাবে ধরে রাখবো?"*

মারফতে পানি = *নূর, এলম, প্রেম, আল্লাহর রহমত।*  

তোমার ভিতরের পানি হলো তোমার ঈমান।

*এই পানি ৯টা ছিদ্র দিয়া সবসময় ঝরে যায়।*  

গীবত করলে মুখ দিয়া ঝরে।  

হারাম দেখলে চোখ দিয়া ঝরে।  

হারাম শুনলে কান দিয়া ঝরে।

*তাই তুমি নামাজ পড়েও খালি।*  

কারণ পানি ধরে রাখতে পারো না।


 *৩."৯টা ছিদ্রে কিভাবে পানি আটকাবা? - মারফতের ৯টা তালা"*

ছিদ্র যা দিয়া ঝরে কি দিয়া আটকাবা*

*২ চোখ* হারাম নজর "চোখের পর্দা" - নিচু রাখো,

*২ কান* গীবত, "কানের রোজা" - ভালো শোনো,

**২ নাক* অহংকারের ঘ্রাণ "বিনয়ের নিঃশ্বাস" - নত হও,

*১ মুখ* মিথ্যা, গালি "জিহ্বার তালা" - জিকির করো,

*১ পেশাব* কামনা* "নফসের রোজা" - সংযম করো,

*১ পায়খানা* লোভ, পাপ "কলবের তওবা" - পরিষ্কার করো,

*_সার কথা: প্রতিটা ছিদ্রে একটা করে পাহারাদার বসাও।  

ওই পাহারাদারের নাম "তাকওয়া"।


 *৪. মারফতের ৩টা কঠিন সত্য:*

__১. "বাইরে ওজু করলে শরীর পাক হয়।  

ভিতরে অজু করলে কলব পাক হয়"__  ৯টা ছিদ্রের অজু না করলে, ১০০ বার গোসলেও তুমি নাপাক।*

_২. "পানি ধরে রাখতে হলে পাত্র লাগে।  

তোমার পাত্রের নাম কলব"__  কলবে যদি ফুটা থাকে,  

*সারা জীবন পানি ঢাললেও ভরবে না।*  

আগে কলবের ফুটা বন্ধ করো।

__৩. "যে ৯টা ছিদ্র আটকাতে পারে, সেই আসল ফকির"__  সে বাইরে না। সে ভিতরে রাজা।*


 *শেষ মারফতের মোনাজাত:*

হে আল্লাহ...  

আমার ৯টা দরজায় তোমার নামের তালা দাও।  

*যাতে শয়তান ঢুকতে না পারে।*  

আর তোমার নূরের পানি যেন এক ফোঁটাও না ঝরে 🙏


 *শেষ বানি - আগুনের কলমে:*

তুমি পুকুর কাটো, পানি ভরো, কিন্তু পাড়ে ৯টা ফুটা।  

তাহলে পানি থাকবে?__তোমার দেহই সেই পুকুর।  

আর পানি হলো তোমার আমল।  এই অজু।

https://www.facebook.com/share/p/1H6bbwuvKE/

সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ভুসির ফ্যাক্টরিতে যারা গাড়ি পাঠান তাদের জন্য বিশেষ কিছু করণীয় এবং আপনারা দায়িত্বশীল ভাবে প্রতিটা ড্রাইভারকে এই কথাগুলো প্রাথমিক অবস্থায় তাদেরকে বলে দিবেন।,,,,, রাসেল স্যারের মেসেজ

 

ভুসির ফ্যাক্টরিতে যারা গাড়ি পাঠান তাদের জন্য বিশেষ কিছু করণীয় এবং আপনারা দায়িত্বশীল ভাবে প্রতিটা ড্রাইভারকে এই কথাগুলো প্রাথমিক অবস্থায় তাদেরকে বলে দিবেন।

১. ফ্যাক্টরিতে ঢুকে গেটে এন্ট্রি করে এসএমএস চেক করে ফ্যাক্টরির ভিতরে ঢুকবে.

২. গাড়ি নির্দিষ্ট জায়গায় সাইড করে সাথে সাথে অফিস রুমে গিয়ে ডিও স্লিপ কালেক্ট করবে

৩. ডিও স্লিপ কালেক্ট করার পর লোড পয়েন্টে কর্তব্যরত কর্মচারীর কাছে জমা দেবে। যারা লোড দেয়।

৪. নিজের সিরিয়াল কত নম্বর সেটা লোড পয়েন্ট থেকে শুনে সেই অনুযায়ী গাড়ি সিরিয়াল অনুযায়ী রাখবে. এখানে যে কোন সমস্যা হলে সাথে সাথে সুপারভাইজার কে জানাবে এবং সুপারভাইজার গুরুপে লিখবে কি সমস্যা.

৫. একজন ড্রাইভার অথবা হেলপার দায়িত্বশীলতার সাথে ভুষির বস্তা এবং কত ব্যাগ মাল গাড়িতে লোড হচ্ছে সেটা সতর্কতার সাথে গুনে লোড করবে.

৬. লোড সমাপ্ত হলে গাড়ি স্কেল হবে তারপর মাল চুরি এবং দূর্ঘটনা এড়াতে ড্রাইভারের প্রয়োজনীয় কাগজ  ফটোকপি নিয়ে চালান করার কক্ষে যাবে চালান সংগ্রহ করবে এবং গাড়ি ডিলারের উদ্দেশ্যে রওনা দিবে।।

*এই ছয়টা করণীয় বিষয় প্রতিটা ড্রাইভারকে স্মরণ করিয়ে দেয়ার জন্য আপনাদের বিনীত অনুরোধ করছি। এবং এই ছয়টি ধাপে যেকোনো সমস্যা হলে গ্রুপে লেখালেখি করবেন তবে সে ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন আমাদের কোন ব্যক্তিগত বা ড্রাইভার এর ভুলের কারণে সমস্যা সৃষ্টি না হয়।

*[[এই টোটাল প্রক্রিয়াটাকে যদি আমরা সংক্ষেপে বলি।
➤ ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে ফ্যাক্টরিতে ঢুকবে ➤তারপর ডিও স্লিপ সংগ্রহ করবে ➤ডিওসিপ সংগ্রহ করার পর লোড পয়েন্টে জমা দেবে ➤মাল লোড করবে ➤তারপর প্রয়োজনীয় কাগজপাতি দেখায় বা জমা দিয়ে চালান করবে
➤এবং ডিলারের উদ্দেশ্যে মাল নিয়ে রওনা দেবে]]

*টোটাল প্রক্রিয়ার কোন একটি ধাপে যদি ড্রাইভার অবহেলা করে বা ভুল করে সে ক্ষেত্রে আপনার লোড পাইতে দেরি হবে। আর যদি ফ্যাক্টরির লোক কোন কিছু করে তাহলে সাথে সাথে আমরা অ্যাকশনে যাব।

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

একটা আয়াত ৩১ বার — আল্লাহ কেন বারবার জিজ্ঞেস করছেন?

 একটা আয়াত ৩১ বার — আল্লাহ কেন বারবার জিজ্ঞেস করছেন?


কুরআনে এমন একটা সূরা আছে — যেখানে আল্লাহ একটা প্রশ্ন ৩১ বার করেছেন।


একবার না। দুইবার না। ৩১ বার।


فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ


উচ্চারণ: ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।


"তোমরা তোমাদের রবের কোন নেয়ামত অস্বীকার করবে?"

(সূরা রহমান)


৩১ বার। একই প্রশ্ন। কিন্তু প্রতিবার ভিন্ন নেয়ামতের পর।


কেন ৩১ বার? কারণ আমরা ভুলে যাই। নেয়ামত পাই — খেয়াল করি না। শ্বাস নিচ্ছি — ভাবি না কে দিচ্ছে। চোখ দিয়ে দেখছি — শুকরিয়া করি না। সুস্থ আছি — মনে করি এটা স্বাভাবিক।


তাই আল্লাহ বারবার জিজ্ঞেস করছেন — "কোনটা অস্বীকার করবে? বলো!"


সূরা রহমান মাদানী সূরা। আয়াত সংখ্যা ৭৮। নবীজি ﷺ বলেছেন — 


এই সূরাকে "আরুসুল কুরআন" বলা হয় — কুরআনের সৌন্দর্য।


আজ দেখবো — আল্লাহ কোন কোন নেয়ামতের পর এই প্রশ্ন করেছেন। আর আমরা কোনগুলো প্রতিদিন পাই — কিন্তু শুকরিয়া করি না।


---


নেয়ামত ১: সূর্য ও চাঁদ — যা ছাড়া পৃথিবী অচল


الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ


উচ্চারণ: আশশামসু ওয়াল কামারু বিহুসবান।


"সূর্য ও চাঁদ হিসাব মতো চলে।"

(সূরা রহমান: ৫)


সূর্য প্রতিদিন ওঠে। চাঁদ প্রতি রাতে আলো দেয়। ঋতু বদলায়। ফসল ফলে। সময় চলে। সব "বিহুসবান" — নিখুঁত হিসাবে।


আপনি কি আজ সকালে সূর্য ওঠা দেখে শুকরিয়া করেছেন? করেননি। কারণ এটা "স্বাভাবিক" মনে হয়। কিন্তু আল্লাহ জিজ্ঞেস করছেন — "এই নেয়ামত অস্বীকার করবে?"


---


নেয়ামত ২: গাছপালা ও শস্য — যা থেকে খাচ্ছেন


وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ


উচ্চারণ: ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান।


"তারকা ও গাছপালা সেজদা করে।"

(সূরা রহমান: ৬)


গাছ থেকে ফল খাচ্ছেন। শস্য থেকে ভাত খাচ্ছেন। শাকসবজি খাচ্ছেন। কিন্তু গাছটা কে বানিয়েছে? বীজ থেকে বিশাল গাছ — কে করেছে?


আর সেই গাছও আল্লাহকে সেজদা করে — আপনি কি করেন?


---


নেয়ামত ৩: দুই সমুদ্র — যা মিশে যায় না


مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ ○ بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ


উচ্চারণ: মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান।


"তিনি দুই সমুদ্রকে মিলিত হতে দিয়েছেন। তাদের মাঝে একটি পর্দা — যা তারা অতিক্রম করে না।"

(সূরা রহমান: ১৯-২০)


মিঠা পানি ও নোনা পানি পাশাপাশি চলে — কিন্তু মিশে যায় না! এটা আধুনিক বিজ্ঞান ১৪০০ বছর পর আবিষ্কার করেছে — কুরআন আগেই বলে দিয়েছে।


"ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযযিবান?" — কোন নেয়ামত অস্বীকার করবে?


---


নেয়ামত ৪: মুক্তা ও প্রবাল — সৌন্দর্যের উৎস


يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ


উচ্চারণ: ইয়াখরুজু মিনহুমাল লুলুউ ওয়াল মারজান।


"সেখান থেকে বের হয় মুক্তা ও প্রবাল।"

(সূরা রহমান: ২২)


সমুদ্রের গভীর থেকে মুক্তা! নোনা পানিতে, অন্ধকারে — আল্লাহ সৌন্দর্য সৃষ্টি করেন। আপনার জীবনেও হয়তো অন্ধকার সময়ে আল্লাহ "মুক্তা" তৈরি করছেন — আপনি দেখতে পাচ্ছেন না।


---


নেয়ামত ৫: জান্নাত — যা অপেক্ষা করছে


وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ


উচ্চারণ: ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।


"যে তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে — তার জন্য দুটি জান্নাত।"

(সূরা রহমান: ৪৬)


দুটি! একটা না — দুটি জান্নাত! আর সেখানে? ঝর্ণা, ফল, সুন্দরী হুর, চিরস্থায়ী সুখ — "ফিহিন্না খাইরাতুন হিসান" — সেখানে কল্যাণময় সুন্দরীরা।


তারপরও আল্লাহ জিজ্ঞেস করছেন — "ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযযিবান?"


---


৩১ বার একই প্রশ্ন — এক নজরে


সূর্য-চাঁদ দিয়েছেন — "কোনটা অস্বীকার করবে?"

গাছ-ফল দিয়েছেন — "কোনটা অস্বীকার করবে?"

সমুদ্র দিয়েছেন — "কোনটা অস্বীকার করবে?"

মুক্তা-প্রবাল দিয়েছেন — "কোনটা অস্বীকার করবে?"

জান্নাত রেখেছেন — "কোনটা অস্বীকার করবে?"


৩১ বার। আর প্রতিবার উত্তর একই হওয়া উচিত — "একটাও অস্বীকার করি না, ইয়া রব!"


জিনদের একটা দল যখন সূরা রহমান শুনেছিল, প্রতিটা "ফাবিআইয়্যি" শুনে বলেছিল — "লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিব" — আপনার কোনো নেয়ামত অস্বীকার করি না, হে রব! (জামে তিরমিযী: ৩২৯১)


জিনরা পেরেছে — আমরা কি পারি?


শুধু সূরা রহমান না — কুরআনের ১১৪টা সূরার প্রতিটায় জীবনের সমস্যার সমাধান আছে। কোন সূরায় কোন আমল, কোন আয়াত কীভাবে প্রয়োগ করবেন।

মনে রাখবেন!


আল্লাহ ৩১ বার জিজ্ঞেস করেছেন — আমরা একবারও উত্তর দিইনি।


আজ থেকে শুরু করুন। প্রতিদিন ৫টা নেয়ামতের শুকরিয়া করুন —


শ্বাস নিচ্ছেন — আলহামদুলিল্লাহ।

চোখ দিয়ে দেখছেন — আলহামদুলিল্লাহ।

পরিবার আছে — আলহামদুলিল্লাহ।

খাবার আছে — আলহামদুলিল্লাহ।

সুস্থ আছেন — আলহামদুলিল্লাহ।


আর আল্লাহ বলেছেন — "লাইন শাকারতুম লাআযীদান্নাকুম" — শুকরিয়া করলে বাড়িয়ে দেবো। (সূরা ইবরাহীম: ৭)


আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেয়ামতের শুকরিয়া আদায় করার তাওফিক দিন। আমিন।


রেফারেন্স:

— সূরা রহমান: ১-৭৮

— সূরা ইবরাহীম: ৭

— জামে তিরমিযী: ৩২৯১


__ সংগৃহীত

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

আমাদের সকলের প্রানের বিদ্যাপীঠ আলহাজ্ব কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয় নিয়ে অনেক দিন ধরে কিছু লিখবো লিখবো বলে আর লেখা হয় না।,,, কাজী নির্জন ফেইসবুক থেকে নেওয়া

আমাদের সকলের প্রানের বিদ্যাপীঠ আলহাজ্ব কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয় নিয়ে অনেক দিন ধরে কিছু লিখবো লিখবো বলে আর লেখা হয় না। আজ সময় পেলাম তাই সকলের সাথে একটা গল্প শেয়ার করি। সাল টা ছিল ২০১৭ আমি দশম শ্রেণীর ছাত্র। সেই সময় আমি যে মাপের ছাত্র তাতে টেনেটুনে পাশ করার ক্ষমতা রাখতাম। সেইসময় আমার সমস্যা ছিল একটা মাত্র সাবজেক্ট ইংরেজি ২য় পত্র। কোনো ভাবেই কোনো কাজ হচ্ছিল না। আমার চরম ব্যর্থতা দেখে আমার বাড়ি থেকে বার বার বলতো প্রাইভেট পড় প্রাইভেট পড় মূলত আমার সমস্যা ছিল বিকালে প্রাইভেট কারণ সেই সময় একটু বেশি খেলা প্রেমিক ছিলাম। এমন সময় গেছে স্কুল ছুটির পর খেলা শেষ করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরেছি। সময় যাচ্ছে আর সামনে এস এস সি পরীক্ষার টেনশন মাথায় ঘুরপাক খাচ্ছে। এর মাঝে নান্নু স্যারের কাছে পড়া শুরু করলাম তিনাকে অনেক বুঝিয়ে। স্যারের সাথে আমার এমন ডিল হলো আমি একদিন প্রাইভেটে না আসলে পরের দিন থেকে আমি বাদ। ভালোই যাচ্ছিল আমার দিন। 


আর একটা কথা বলতে ভুলে গেছি তখন আমি ছিলাম দশম শ্রেণীর ক্লাস ক্যাপ্টেন। আমাদের ক্লাস শিক্ষক ছিলেন আহসান হাবীব স্যার। তিনি নিতেন মূলত ইংরেজি ২য় পত্র। ২/৩ তিন মাস হয়ে গেছে আমি নিয়মিত প্রাইভেট পড়ছি নান্নু স্যারের কাছে। হাবীব স্যার আমার ভালো মূলত দেখতে পারছিলেন না। ক্লাসে এসে নাম ডাকা শেষ হলে আল্লাহ ৩০ টা দিন এই ক্যাপ্টেন পড়া বল। আমি যেদিন পড়া না করে যেতাম সেই দিনই মারতো না হয় কান ধরে দাড় করিয়ে রাখতো। একদিন কি হয়েছে ক্লাস শেষ আমাকে বলছে টিফিনের সময় আমি যেনো তিনার সাথে দেখা করি। আমি ভাবছি ক্লাস সম্পর্কে হয়তো কিছু বলবে। আমি ওই দিন খেলাধুলা বাদ দিয়ে স্যারের সাথে বাবলা তলা দেখা করি। আমাকে যাওয়ার সাথেই তিনার প্রথম কথা লেখাপড়া কেমন চলছে। আমি তার উত্তর দিলাম আলহামদুলিল্লাহ। কিছু সময় কি যেনো চিন্তা ভাবনা করলেন। পরে আমাকে বলছে তোকে দেখছি এদিক ওদিক প্রাইভেট পড়ছিস টেস্ট পরীক্ষার কিন্তু আর ২ মাস আছে পরীক্ষার প্রশ্ন ও আমি করবো খাতা ও আমি দেখবো বিষয় টা মাথায় রাখিস। তুই কতো ভালো লিখবি।এই কথা শোনার পর আমার মাথায় মনে হলো আকাশ ভেঙে পড়লো। আমি সেই সময় কি বলবো বুঝতে পারছিলাম না। উনিই ওনার মতো করে বলছে। সর্বশেষ আমাকে বললেন সকালে ৮ টাই আকাশ দের সাথে যেনো তোকে দেখি আমার ব্যাচে। ওই সময় আমি কি করবো কিছুই বুঝতে পারছি না বাড়ি থেকে নান্নু স্যারের প্রাইভেট টাকা নিয়ে খাওয়া শেষ স্যার কে একটা বুঝ দিছি সামনে মাসে একবারে দিবো এখন ওনার থেকে পড়া বাদ দিলে ওনার টাকা দিতে হবে সব মিলিয়ে মহাবিপদে আমি। রাতে ঘুম হয় না কি করবো পাশ তো আমার করতেই হবে যেভাবেই হোক। লজ্জা আমার এখনও নাই আগেও ছিল না সব বাদ দিয়ে গেলাম আমার পরম শ্রদ্ধা ভাজন স্যারের কাছে পড়তে। এদিকে নান্নু স্যারে আমার দিকে তাকিয়ে আছে পলক পড়ছে না। ওই সময় আমার এই গান টা গাইতে ইচ্ছা করছে বিধী তুমি বলে দাও আমি কার🤭 পরে নান্নু আমার কাছে একটাই কথা বলছে আমার কাছে পড়বি না আমার কোনো সমস্যা নাই কিন্তু না বলে চলে যাওয়া কেমন হয়ে গেলো না আমি স্যার কে একটাই কথা বলছিলাম সরি স্যার। পরে আল্লাহ রহমত আর স্যারের কল্যাণে টেস্ট পরীক্ষায় যত মার্কের উওর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ৩/৪ বেশি পেয়েছিলাম।


Jewel Zaman  https://www.facebook.com/Jewelpagly 

ভাই স্কুলের কি খবর এখনও কি এমন চলে নাকি পরিবর্তন করতে পেরেছেন। আশা করি আমার মতো এরকম বিপদে আমার কোনো ছোট ভাই/বোন না পড়ুক। আপনার হাত ধরেই পরিবর্তন হবে।,,,,


কাজী নির্জন ফেইসবুক থেকে নেওয়া 

বুধবার, ২২ জুলাই, ২০২৬

মৃত্যুর আগে মা শুধু জেনে যেতে চায় কে  ছিল তার বাবা মা?উনি এখন ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় একমাত্র ভোলা জেলার বন্ধুরা পারে আমার মা'কে তার পরিবার পরিজন এর খোঁজ দিতে.. ফেইসবুক থেকে নেওয়া৭.

 মৃত্যুর আগে মা শুধু জেনে যেতে চায় কে  ছিল তার বাবা মা?উনি এখন ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় একমাত্র ভোলা জেলার বন্ধুরা পারে আমার মা'কে তার পরিবার পরিজন এর খোঁজ দিতে...


১৯৭৪ সালের কথা দেশে তখন অভাব অনটন, আমার মায়ের বয়স তখন ৪/৫ বছর।ছোট বেলায় মা মারা যাওয়ায় আমার মা'কে বড় করে তার দাদী পরিবারে স্বচ্ছলতা না থাকায় ওনার দাদী জামালপুরের একটি পরিবারের কাছে মা'কে দিয়ে দেয়।জামালপুরের সেই পরিবারটি ভোলায় পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতো কোন একসময় ওনারা বদলী হয়ে জামালপুরে চলে আসলে আমার মা'কেও নিয়ে আসে।এরপর আমার মাকে গত ৫২ বছর কেউ খোঁজ নিতে আসেনি শুধু একবার চিঠি আসে সেই খামটা আজও আছে। 


দুঃখ কষ্টে ভরা আমার মায়ের জীবন ছিল যারা মাকে নিয়ে এসেছিল তারাও ডিটেইলস ঠিকানা জানায়নি এবং ওনারাও বর্তমানে বেঁচে নেই। 


আমার মায়ের যতদূর মনে পড়ে পরিবার সম্বন্ধে সেসব তথ্য তুলে ধরছি 


পিতা মোঃ হাশমত মাঝি 

মামার  নামঃ মো নুরু মাঝি।মামি নামঃ হুনুফা

মামার বড় মেয়ে  নাম নুননাহার,খালার নামঃআমিরন

খালার মেয়ে নামঃ নারগিস

খালুনামঃ ফারুক  রং মিস্তিরি।


আমার মা দুই বোন ও এক ভাই ছিল। 


গ্রামের সম্ভাব্য নাম : কালিকৃতি / গংগা কৃতি


দিশারি নামের কোন স্কুলের পাশে বাড়ি ছিল।


আমরা মায়ের নাম রহিমা উনি বর্তমানে ক্যান্সারে আক্রান্ত। আমাদের সেই সক্ষমতা নেই মাকে নিয়ে ভোলা জেলায় তাকে নিয়ে পরিবার পরিজন খোঁজার।তাছাড়া আমাদের কোন ভাই নেই আমার বাবারও বয়স হয়েছে। 


দয়া করে আমার মায়ের জন্মভূমি আত্মীয়স্বজন এর খোঁজ দিয়ে আপনারা যদি সাহায্য করতেন। 


ছবিতে আমার মা


যোগাযোগ 

+880 1719-275970


বঙ্গ ভিটা ফেইসবুক থেকে নেওয়া

রাত ৮টা ৩০মিনিটের সংবাদ তারিখ ২১-০৭-২০২৬

 রাত ৮টা ৩০মিনিটের সংবাদ

তারিখ ২১-০৭-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম যথাযথ বাস্তবায়ন হলে আগামী এক বছরে মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব --- বললেন আইনমন্ত্রী।


গুজব, অপতথ্য ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার --- বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা --- সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ পাঁচ লাখ পাঁচ হাজার টাকা।


মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকী আজ --- শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাহস, ও মানবিকতা জাতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে --- বললেন ডাক্তার জুবাইদা রহমান।


২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার জাতিসংঘে পুনর্ব্যক্ত করলো বাংলাদেশ।


কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের।  


এবং দেশব্যাপী প্রতিভা অন্বেষণে আজ থেকে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।

চলতি পথে ... যুগান্তকারী ইংরেজ লেখক হার্বার্ট জর্জ ওয়েলস (H.G. Wells) বলেছেন, "অর্কিড এমনই একটা ফুল, যা কেনার জন্যে পাগল হতে হয়, আর কেনার পরেও পাগল হয়ে থাকতে হয়। 

চলতি পথে ...


যুগান্তকারী ইংরেজ লেখক হার্বার্ট জর্জ ওয়েলস (H.G. Wells) বলেছেন, "অর্কিড এমনই একটা ফুল, যা কেনার জন্যে পাগল হতে হয়, আর কেনার পরেও পাগল হয়ে থাকতে হয়। পাপড়ি মেলে ধরে ফুলটি যতই ফুটতে থাকে, ততই এর রঙ ও শোভা মনকে মাতাল করে দেয়।" আবার ব্রিটিশ এপিগ্রামাটিস্ট (ছোট ও তীক্ষ্ণ রচয়িতা) ও কার্টুনিস্ট অ্যাশলে ব্রিলিয়ান্ট (Ashleigh Brilliant) এর মতে, "পিয়নি, টিউলিপ, অর্কিড বা গার্ডেনিয়া—এগুলো কেবল ফুল নয়, এগুলোর নিজস্ব একটি দৃঢ় ব্যক্তিত্ব আছে।" -হ্যাঁ রূপ, সৌন্দর্য ও আভিজাত্যের প্রতীক ও প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি হচ্ছে অর্কিড। নানা রূপ বৈচিত্র্যময় হাজার হাজার প্রজাতির অর্কিড যেন প্রকৃতির এক অনবদ্য শিল্পকর্ম। বিশ্বজুড়ে অর্কিড তার বিচিত্র রঙ, রূপ, গঠনবৈচিত্রের জন্য লেখক,কবি, সাহিত্যিক, শিল্পী, দার্শনিক, প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে আসছে। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে, তুষারঢাকা গ্ৰীণল্যান্ড থেকে শুরু করে উষ্ণ আবহাওয়াযুক্ত দেশসমূহের বন-জঙ্গল, সুউচ্চ পাহাড়-পর্বত, জলাভূমি, মালভূমি, মরুভূমি বা স্থলে পরাশ্রয়ী ও স্বভোজী উদ্ভিদরূপে অর্কিড জন্মায়। এই অর্কিডের ফুলের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে। এরমধ্যে এমনই উল্লেখযোগ্য একটি অর্কিড ফুল হচ্ছে- 'ফ্যালেনোপসিস অর্কিড' (Phalaenopsis orchid)। এটি Orchidaceae পরিবারের অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় ও রাজকীয় উদ্ভিদ। এর ফুলগুলোর গঠন দেখতে মথ (Moth) বা প্রজাপতির ডানার মতো হওয়ার কারণে এর ইংরেজি নাম 'Moth orchid'. এটি পরোক্ষ ও উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এবং এটি অন্দরসজ্জার জন্য সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। এই ফ্যালেনোপসিস অর্কিডের দেখা মেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলায়।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২১ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২১-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২১-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভান্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ।


আগামীতে দেশের জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে - যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আহ্বান তারেক রহমানের।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় পলাতক আসামী অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে - বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ - জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


আগামী দুই এক দিনে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র।


যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


আফগানিস্তানের নূরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের প্রাণহানি।


ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে আজ সফরকারী নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ।

রাত ৮টা৩০ মিনিটের সংবাদ তারিখ ২০-০৭-২০২৬

 রাত ৮টা৩০ মিনিটের সংবাদ

তারিখ ২০-০৭-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভান্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ।


আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে --- বললেন তারেক রহমান।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় পলাতক আসামী অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে –-- বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ --- জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


আগামী দুই থেকে তিন দিনে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র।


যুক্তরাজ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন অ্যান্ডি বার্নাম।


এক-শূণ্য গোলে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ ফুটবলের শিরোপা ঘরে তুললো স্পেন –-- গোল্ডেন বল জয় করলেন রুদ্রি, গোল্ডেন বুট পেলেন এমবাপ্পে।

চলতি পথে... "ও বউ ধান ভানে রে,  ঢেঁকিতে পাড় দিয়া... ঢেঁকি নাচে, বউ নাচে,  হেলিয়া দুলিয়া!"

 চলতি পথে...


"ও বউ ধান ভানে রে, 

ঢেঁকিতে পাড় দিয়া...

ঢেঁকি নাচে, বউ নাচে, 

হেলিয়া দুলিয়া!"


হ্যাঁ, বলছি গ্ৰামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ 'ঢেঁকি'র কথা। একসময় ঢেঁকির ঢাকুর-ঢেকুর শব্দে গ্ৰামের অধিকাংশ বাড়ির মানুষের ঘুম ভাঙতো। অতি প্রাচীনকাল থেকেই বাংলার ঘরে ঘরে ধান ভানাসহ (ধান থেকে চাল তৈরি) বিভিন্ন শস্য কোটার জন্য ঢেঁকি ব্যবহৃত হতো। গ্ৰামীণ নারীদের ঢেঁকিতে তৈরি সেই ঢেঁকি ছাঁটা চাল ছিল বিখ্যাত। কিন্তু কালের বিবর্তনে যান্ত্রিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমানে ঐতিহ্যবাহী এই ঢেঁকি আজ বিলুপ্তির পথে। ঢেঁকি'র স্থান দখল করে নিয়েছে যন্ত্রচালিত চালকল বা রাইস মিলগুলো। এতে খুবই কম পরিশ্রম ও অল্প সময়ে ধান ভাঙানো সম্ভব হয়েছে। একারণে ঢেঁকির গুরুত্বও কমে গেছে। অথচ একসময় এই ঢেঁকি ঘর বা ঢেঁকি শাল ছিল গ্ৰামের গৃহস্থ বাড়ির নারীদের সুখ, দুঃখ ও হাসি, আড্ডার স্থল। যেখানে তারা ঢেঁকিতে ধান ভানতো আর মনের সুখে নানা গল্প কবিতা, ছড়া গানে মেতে উঠতো। আর সেকারণেই আমাদের লোকসাহিত্যে স্থান দখল করে নিয়েছে ঢেঁকি। গান, কবিতা, ছাড়াও এই ঢেঁকি নিয়ে লোকমুখে নানা প্রবাদ-প্রবচন প্রচলিত রয়েছে। যেমন - 'ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে', 'আমড়া কাঠের ঢেঁকি', অনুরোধে ঢেঁকি গেলা, ধান ভানে ঢেঁকি', 'আর গাঁ বেড়ায়', 'ঢেঁকিশালে যদি মানিক পাই, তবে কেন পর্বতে যাই' প্রভৃতি। এখন এই ঢেঁকি কেবলই শুধু স্মৃতি। গ্ৰামাঞ্চলে এখনো কিঞ্চিত দু'একটি বাড়িতে ঢেঁকির দেখা মিললেও রাজধানীতে ঢেঁকি'র দেখা মেলা ভার। ঢেঁকির এই ছবিটি রাজধানীর পান্থপথের একটি অভিজাত বিপণী বিতান থেকে তোলা। সেখানে ক্রেতা-দর্শনার্থীদের দেখার জন্য হাজার বছরের ঐতিহ্যের স্মারক ঢেঁকিটি প্রদর্শন করা হয়েছে।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২০ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২০-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২০-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


স্পেনের দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হলো ফিফা বিশ্বকাপ ফুটবলের দেড় মাসের জমকালো আয়োজন।


বুলাওয়েতে তৃতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে দুই-একে সিরিজ জিতলো বাংলাদেশ।


বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য - আগের বিশ্বকাপে লেনদেন ছিল ১৪০ কোটি টাকার - জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত - মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।


সরকারি কর্মচারীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে - বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 


শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের অভিযোগে হওয়া মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আইসিটি।


মালিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় কমপক্ষে ৫০ সেনা নিহত।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৯-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৯-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


বর্ণাঢ্য আয়োজনের মধ্যে বিশ্বকাপ ফুটবলের পর্দা নামছে আজ --- রাত একটায় ফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ান আর্জেন্টিনা এবং স্পেন।

 


বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য -- আগের বিশ্বকাপে লেনদেন ছিল ১৪০ কোটি টাকার --- জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

 


জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত --- মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। 

 


জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে --- বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 


শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের অভিযোগে হওয়া মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আইসিটি।

 


দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত।


 ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভূমিধস ও আকস্মিক বন্যায় ১১ জনের প্রাণহানি।

চলতি পথে ... তালের পাখা প্রাণের সখা বাতাস যেন মধু মাখা  আমি যখন ক্লান্ত হই  পাখা তখন প্রাণের সই 

 চলতি পথে ...


তালের পাখা প্রাণের সখা

বাতাস যেন মধু মাখা 

আমি যখন ক্লান্ত হই 

পাখা তখন প্রাণের সই 


হ্যাঁ, প্রচণ্ড ভ্যাপসা গরমে তালের পাখার মধুমাখা পরশে কার না প্রাণ জুড়ায়? এই গরমে ঘরে-বাইরে, অফিসে কিংবা গাড়িতে যদি হাতের কাছে থাকে তালের পাখা তাহলে অন্তত কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়। শহরের মানুষের তেমন একটা তালের পাখা ব্যবহার করতে দেখা না গেলেও গ্রাম-গঞ্জের মানুষের নিত্যসঙ্গী হচ্ছে লোকায়ত শিল্পের অন্যতম উপাদান তালের হাতপাখা। পথ চলতে ঘরে বাইরে যেকোনো স্থানে বৈদ্যুতিক পাখার পরিবর্তে তালের পাখার জুড়ি নেই। মানুষের ব্যবহারিক প্রয়োজনে অতি প্রাচীন কাল থেকেই পাখার প্রচলন হয়ে আসছে। হাজার বছর আগে মিসরীয় সম্রাট তুতেনখামেনের সময়কার সেই আদিমতম পাখাটি ছিল সোনার পাতে উটপাখির পালক জুড়ে তৈরি করা। মাত্র আড়াই দশক আগেও পোপের দু'পাশে কারুকার্যময় বিশাল পাখা বয়ে নেয়া হতো। তাছাড়া সেকালে রাজা-বাদশা, জমিদার-মহাজন ও পীর-দরবেশদের বাতাস করার জন্য বিশাল বিশাল পাখা ব্যবহার করা হতো। কিন্তু সেই প্রাচীন ইতিহাসকে পেছনে ফেলে বর্তমানে পাখায় এসেছে আধুনিকতার ছোঁয়া ও শিল্পীর নিপুণ আঁচড়। এখন তালের পাখার পাশাপাশি বিচিত্র রঙ ও কারুকার্যখচিত বেত, কাপড়, খেজুর পাতা, পাট ও বাঁশের তৈরি বিভিন্ন ধরনের হাতপাখা পাওয়া যায়। তবে এসব পাখার মধ্যে তালের পাখার কদরই সবচেয়ে বেশি। সাধারণত গ্রামের মহিলারা এসব পাখা তৈরি করে থাকে। তাল পাখা তৈরির ক্ষেত্রে প্রয়োজন পড়ে তাল পাতা, বাঁশের শলাকা, সুই-সুতা ও বিভিন্ন ধরনের রঙ। প্রথমে তাল পাতা রোদে শুকিয়ে নিতে হয়। তারপর কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে পাতা নরম হলে গোলাকারভাবে কেটে বাঁশের শলাকা দিয়ে সুই-সুতায় বাঁধা হয়। এভাবেই তৈরি করা হয় তাল পাখা। পাখা তৈরি হলে মহিলারা বিভিন্ন রঙ ও হাতের কাজে কারুশিল্প ফুটিয়ে তোলে। কেউ কেউ পাখার ওপর 'ভুলো না আমায়', 'মনে রেখ', 'তাহার কথা মনে পড়ে,' 'আমি যদি পরী হইতাম', 'যাও পাখি বলো তারে', 'জল পড়ে পাতা নড়ে', 'প্রিয়ার সনে' প্রভৃতি কথা লিখেও মনের ভাব প্রকাশ করে থাকে। তাই দুঃসহ গরমে প্রাণের সখা নামে পরিচিত এসব পাখা আমাদের লোক সংস্কৃতিরও একটি অংশ বলা যায়। মসজিদের সিঁড়িতে বসে এক ব্যক্তির তালের পাখায় বাতাস করার এই দৃশ্যটি রাজধানীর মিরপুর থেকে ধারণকৃত।


ছবি: খোন্দকার এরফান আলী 

(১৯ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৯-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৯-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে সরকার - প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘‘প্রবাসী কার্ড’’ বিষয়ক সভায় সিদ্ধান্ত। 


বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 


ক্ষমতায় আসার ১৫০ দিনের মধ্যেই সরকার জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে - সরকারের পাঁচ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনে বললেন ডক্টর মাহদী আমিন।


চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বাংলাদেশ - বললেন স্থানীয় সরকার মন্ত্রী - ভূ-রাজনীতি নয় বরং অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক ও কূটনীতির মূল ভিত্তি - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


চট্টগ্রামে আশ্রয়কেন্দ্রগুলো থেকে নিজ নিজ বাড়িতে ফিরেছেন বন্যাদুর্গতরা - ১৫ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি - জেলা প্রশাসনের প্রতিবেদনে প্রকাশ।


 তেহরানের হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর ইরানে নতুন করে হামলা চালালো যুক্তরাষ্ট্র ।


ফিফা বিশ্বকাপের ফাইনালে আজ রাত একটায় আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন - ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করলো ইংল্যান্ড। 


ওমানে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে জুনিয়র এএইচএফ কাপ নারী হকির শিরোপা জিতলো বাংলাদেশ।

চলতি পথে ... প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ

 চলতি পথে ...


প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ। এদেশের নানা গাছপালা ও উদ্ভিদরাজি তাদের শাখা প্রশাখা, ফুল, ফল, পাতার অপরূপ সৌন্দর্য বিলিয়ে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তোলে হাজারো গুণে। তেমনই একটি সৌন্দর্যবর্ধনকারী উদ্ভিদ 'ক্যালাডিয়াম।' তবে Araceae পরিবারভুক্ত এই ক্যালাডিয়াম জাত ভেদে 'ক্যালাডিয়াম পিংক কুইন', 'ক্যালাডিয়াম বোল', 'ক্যালাডিয়াম ক্যন্ডিডাম', 'ক্যালাডিয়াম মিনিয়েচার', প্রভৃতি নামেও রয়েছে। এর বর্ণিল ও হ্নদয়াকৃতির পাতার জন্য 'অ্যাঞ্জেল উইংস' বা 'যিশুর হৃদয়' নামেও পরিচিত। এটি একটি ক্রান্তীয় বহুবর্ষজীবি উদ্ভিদ। এর সবুজ , গোলাপী, লাল, ও সাদার চমৎকার মিশ্রনে অলংকারিক পাতার জন্য খুবই সমাদৃত। ফলে গৃহসজ্জা এবং বহিরাঙ্গনের বাগানের সৌন্দর্য বর্ধনে এর জুড়ি নেই। বিশেষ করে ল্যন্ডস্কেপিং, বসার ঘর, টেবিল, বারান্দা প্রভৃতি স্থানে রঙের ছোঁয়া আনতে এটি একটি আদর্শ উদ্ভিদ। নজরকাড়া এই ক্যালাডিয়াম এর ছবি রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলা থেকে তোলা হয়েছে।


ছবি: খোন্দকার এরফান আলী 

(১৮ জুলাই, ২০২৬)

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৮-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৮-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে সরকার --- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘‘প্রবাসী কার্ড’’ বিষয়ক সভায় সিদ্ধান্ত।


বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


ক্ষমতায় আসার ১৫০ দিনের মধ্যেই জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে সরকার --- সরকারের পাঁচ মাস পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বললেন ডক্টর মাহদী আমিন।


চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বাংলাদেশ --- বললেন স্থানীয় সরকার মন্ত্রী --- ভূ-রাজনীতি নয় বরং অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক ও কূটনীতির মূল ভিত্তি --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত --- আগামী তিন দিনের মধ্যে সাত জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের।


ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত আট জন নিহত।


 ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৮-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৮-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


জুলাই সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - বললেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী।


বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে - জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।


বাংলাদেশ সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসেবে এগিয়ে যাবে - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন ও জি-সেভেন্টি সেভেন অ্যান্ড চায়নার সমর্থন পুনর্ব্যক্ত।


ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ১৪ ।


ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাত তিনটায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স।

চলতি পথে... ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ এর চূড়ান্ত খেলার সময় ঘনিয়ে এসেছে।

 চলতি পথে...


ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ এর চূড়ান্ত খেলার সময় ঘনিয়ে এসেছে। আর দু'দিন পরেই টান টান উত্তেজনা আর হাড্ডা হাড্ডি লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। তাই শেষ সময়ের উৎসবের আমেজে এখন ভাসছে বাংলাদেশও। বিশ্বকাপ ফুটবলের শুরু থেকেই গ্ৰামের পাড়া মহল্লা ও শহরের অলি-গলির চা এর দোকানে প্রিয় দল নিয়ে তর্ক-বিতর্ক, বিশ্লেষণ ও আড্ডায় সরব হয়ে ওঠে। বিশ্বকাপ ফুটবল এলেই বাংলাদেশ যেন পরিণত হয় আরেক ফুটবল উন্মাদনার ময়দানে। প্রত্যন্ত গ্ৰামের প্রতিটি পাড়া-মহল্লা থেকে শুরু করে শহরের ছোট বড় সবাই মেতে ওঠেন ফুটবল উন্মাদনায়। বিশ্বকাপ উন্মাদনাকে রাঙিয়ে তুলতে তাই কেউ কেউ প্রিয় দলের জার্সি গায়ে যেন হয়ে উঠতে চাইছে একেকজন লিওনেল মেসি, এম বাপ্পে, লামিন ইয়ামাল, হেরিকেইনসহ খ্যাতিমান সব খোলোয়াড়। আর তাই তারাও নেমে পড়েছে পাড়া মহল্লার বিভিন্ন মাঠে। ফুটবল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে। তাদের এমন ফুটবল উন্মাদনায় মেতে উঠতে দেখা যায় রাজধানীর খিলক্ষেত ইডেন পার্ক মাঠে।


ভিডিও: খোন্দকার এরফান আলী 

(১৭ জুলাই, ২০২৬)

এর চূড়ান্ত খেলার সময় ঘনিয়ে এসেছে।

 চলতি পথে...


ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ এর চূড়ান্ত খেলার সময় ঘনিয়ে এসেছে। আর দু'দিন পরেই টান টান উত্তেজনা আর হাড্ডা হাড্ডি লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। তাই শেষ সময়ের উৎসবের আমেজে এখন ভাসছে বাংলাদেশও। বিশ্বকাপ ফুটবলের শুরু থেকেই গ্ৰামের পাড়া মহল্লা ও শহরের অলি-গলির চা এর দোকানে প্রিয় দল নিয়ে তর্ক-বিতর্ক, বিশ্লেষণ ও আড্ডায় সরব হয়ে ওঠে। বিশ্বকাপ ফুটবল এলেই বাংলাদেশ যেন পরিণত হয় আরেক ফুটবল উন্মাদনার ময়দানে। প্রত্যন্ত গ্ৰামের প্রতিটি পাড়া-মহল্লা থেকে শুরু করে শহরের ছোট বড় সবাই মেতে ওঠেন ফুটবল উন্মাদনায়। বিশ্বকাপ উন্মাদনাকে রাঙিয়ে তুলতে তাই কেউ কেউ প্রিয় দলের জার্সি গায়ে যেন হয়ে উঠতে চাইছে একেকজন লিওনেল মেসি, এম বাপ্পে, লামিন ইয়ামাল, হেরিকেইনসহ খ্যাতিমান সব খোলোয়াড়। আর তাই তারাও নেমে পড়েছে পাড়া মহল্লার বিভিন্ন মাঠে। ফুটবল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে। তাদের এমন ফুটবল উন্মাদনায় মেতে উঠতে দেখা যায় রাজধানীর খিলক্ষেত ইডেন পার্ক মাঠে।


ভিডিও: খোন্দকার এরফান আলী 

(১৭ জুলাই, ২০২৬)

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৭-০৭-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৭-০৭-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ --- বললেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী।

 

 

বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে --- জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।

 

 

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন ও জি-সেভেন্টি সেভেন অ্যান্ড চায়নার সমর্থন পুনর্ব্যক্ত।

 

 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত --- মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলে আটজন নিহত।

 


 বুলাওয়েতে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৭-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৭-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


পূর্বের ন্যায় পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস পালনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন।


সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী।


চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত - আন্তঃ শিক্ষা বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ।


নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ৪৫ বছর পর অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেফতার।


ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালালে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি তেহরানের।


বুলাওয়েতে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ।

চলতি পথে… নরসিংদীর মেঘনা পাড়ের জীবন নদীর স্রোতের মতোই চলমান।

 চলতি পথে…


নরসিংদীর মেঘনা পাড়ের জীবন নদীর স্রোতের মতোই চলমান। ভোরের আলো ফুটতেই নদীর বুকে জেগে ওঠে নৌকার শব্দ, জেলেদের ব্যস্ততা আর মাঝিদের ডাক। মেঘনা এখানে শুধু একটি নদী নয়, এটি নদী পাড়ের মানুষের জীবিকা, স্মৃতি, সংগ্রাম ও ভালোবাসার অংশ।

মেঘনার পাড় ঘেঁষে বসবাস করা মানুষের জীবন অনেকটাই নদীনির্ভর। কেউ মাছ ধরে সংসার চালায়, কেউ নৌকায় মানুষ পারাপার করে, কেউ আবার নদীপথে পণ্য আনা-নেওয়ার কাজে যুক্ত। বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক মানুষের কাছে নৌকা এখনো ভরসার বাহন। নদী পার হয়ে কেউ যায় বাজারে, কেউ যায় কাজে, আবার কেউ যায় আপনজনের খোঁজে।

বর্ষাকালে মেঘনা যেন নতুন প্রাণ ফিরে পায়। নদীর বুক ভরে ওঠে পানিতে, নৌকার চলাচল বাড়ে, আর পাড়ের মানুষের জীবন হয়ে ওঠে আরও ব্যস্ত। তবে এই সৌন্দর্যের আড়ালেও আছে দুশ্চিন্তা। কখনো নদীর ভাঙনে হারিয়ে যায় ঘরবাড়ি, কখনো জীবিকার অনিশ্চয়তায় কেটে যায় দিন। তবুও মেঘনা পাড়ের মানুষ হার মানে না। তারা নদীর সঙ্গে লড়াই করে, আবার নদীকেই ভালোবেসে বেঁচে থাকে।

নৌকা তাই মেঘনা পাড়ের মানুষের কাছে শুধু চলাচলের মাধ্যম নয়, এটি তাদের জীবনের নীরব সঙ্গী। মেঘনার ঢেউ, মাঝির বৈঠা আর নদী পাড়ের মানুষের হাসি-কান্না মিলেই গড়ে উঠেছে নরসিংদীর মেঘনা পাড়ের এক হৃদয়ছোঁয়া জীবনচিত্র। 


তথ্য চিত্র: কাজী আনোয়ার কামাল, নরসিংদী জেলা সংবাদদাতা 

(১৬ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৬-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৬-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত - ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর।


শিশুদের মানবিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী।


আজ জুলাই শহীদ দিবস - ২০২৪ সালের আজকের এই দিনে তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদ হন রংপুরের আবু সাঈদসহ কমপক্ষে ৬ জন - ঘুরে দাঁড়ায় পুরো জাতি।


পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে - বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।


পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে সৃষ্ট বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন চট্রগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যা দুর্গত মানুষ - বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ।


ইরানের ওপর নতুন করে হামলা যুক্তরাষ্ট্রের - চুক্তিতে লাভবান না হলে তা মানার অবকাশ নেই - মন্তব্য ইরানের।


ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৫-০৭-২০২৬খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৫-০৭-২০২৬খ্রি:।

আজকের শিরোনাম:


ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত --- সাধারণ জনগণের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতে ‘ইউনিভার্সাল কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর।


দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন --- দেশকে আরো সবুজ করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের।


শিশুদের মানবিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী।


পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে --- বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।


কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানীর মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন।


ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি তেহরানের।


 ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত একটায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৫-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৫-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


আজ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


জাতীয় স্ট্যার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী।


বন্যার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার - জাতীয় সংসদে বললেন শিক্ষামন্ত্রী।


টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি চলমান - বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর।


বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার - বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।


যেকোনো দুর্যোগের সময়ে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে দেশে আজ পালিত হচ্ছে অর্ধ দিবস রাষ্ট্রীয় শোক।


হরমুজ প্রণালী অতিক্রম করা পণ্যের ওপর বিশ শতাংশ ফি আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ফিফা বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠলো স্পেন - আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৪-০৭-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৪-০৭-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:

জাতীয় স্ট্যার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বন্যার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার --- জাতীয় সংসদে বললেন শিক্ষামন্ত্রী।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি চলমান --- বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর।

বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার --- বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।

বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে --- জানালেন কৃষিমন্ত্রী।

যেকোনো দুর্যোগের সময়ে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভারী বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে ১১ জন নিহত।

ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ রাত ১টায় ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।

বুধবার, ১৫ জুলাই, ২০২৬

অনেকেই ভাবেন Excel শিখতে শত শত Formula জানতে হবে। বাস্তবে কিন্তু অফিসের বেশিরভাগ কাজ মাত্র এই ৩০টি Formula দিয়েই করা যায়। এগুলোর ব্যবহার বুঝে ফেললে রিপোর্ট, হিসাব, HR, Accounts, Sales, Admin—সব ধরনের কাজ অনেক সহজ হয়ে যায়। সবচেয়ে প্রয়োজনীয় ৩০টি Excel Formula

 অনেকেই ভাবেন Excel শিখতে শত শত Formula জানতে হবে। বাস্তবে কিন্তু অফিসের বেশিরভাগ কাজ মাত্র এই ৩০টি Formula দিয়েই করা যায়। এগুলোর ব্যবহার বুঝে ফেললে রিপোর্ট, হিসাব, HR, Accounts, Sales, Admin—সব ধরনের কাজ অনেক সহজ হয়ে যায়।


সবচেয়ে প্রয়োজনীয় ৩০টি Excel Formula


১. SUM → "=SUM(A1:A10)"

একাধিক সংখ্যার যোগফল বের করে।


২. AVERAGE → "=AVERAGE(A1:A10)"

গড় (Average) নির্ণয় করে।


৩. COUNT → "=COUNT(A1:A10)"

শুধু সংখ্যাযুক্ত সেলের সংখ্যা গণনা করে।


৪. COUNTA → "=COUNTA(A1:A10)"

খালি ছাড়া সব সেল গণনা করে।


৫. MAX → "=MAX(A1:A10)"

সর্বোচ্চ মান বের করে।


৬. MIN → "=MIN(A1:A10)"

সর্বনিম্ন মান বের করে।


৭. IF → "=IF(A2>=40,"Pass","Fail")"

শর্ত অনুযায়ী ফলাফল দেখায়।


৮. IFS → "=IFS(A2>=80,"A+",A2>=70,"A",TRUE,"B")"

একাধিক শর্ত পরীক্ষা করে।


৯. IFERROR → "=IFERROR(A2/B2,"Error")"

Error হলে নির্দিষ্ট ফলাফল দেখায়।


১০. AND → "=AND(A2>=40,B2>=40)"

সব শর্ত সত্য হলে TRUE দেয়।


১১. OR → "=OR(A2>=80,B2>=80)"

যেকোনো একটি শর্ত সত্য হলেই TRUE দেয়।


১২. NOT → "=NOT(A2>50)"

শর্তের বিপরীত ফলাফল দেয়।


১৩. SUMIF → "=SUMIF(A:A,"Dhaka",B:B)"

একটি শর্ত অনুযায়ী যোগফল করে।


১৪. SUMIFS → "=SUMIFS(C:C,A:A,"Dhaka",B:B,"Sales")"

একাধিক শর্ত অনুযায়ী যোগফল করে।


১৫. COUNTIF → "=COUNTIF(A:A,"Male")"

একটি শর্ত অনুযায়ী গণনা করে।


১৬. COUNTIFS → "=COUNTIFS(A:A,"Male",B:B,"Dhaka")"

একাধিক শর্ত অনুযায়ী গণনা করে।


১৭. AVERAGEIF → "=AVERAGEIF(A:A,"Sales",B:B)"

একটি শর্ত অনুযায়ী গড় বের করে।


১৮. VLOOKUP → "=VLOOKUP(E2,A:D,4,FALSE)"

টেবিল থেকে তথ্য খুঁজে আনে।


১৯. XLOOKUP → "=XLOOKUP(E2,A:A,D:D)"

আধুনিক ও আরও শক্তিশালী Lookup Formula।


২০. INDEX → "=INDEX(C:C,5)"

নির্দিষ্ট অবস্থানের মান ফেরত দেয়।


২১. MATCH → "=MATCH("Rahim",A:A,0)"

কোনো মানের অবস্থান (Position) খুঁজে বের করে।


২২. LEFT → "=LEFT(A2,3)"

বাম দিক থেকে নির্দিষ্ট অক্ষর নেয়।


২৩. RIGHT → "=RIGHT(A2,3)"

ডান দিক থেকে নির্দিষ্ট অক্ষর নেয়।


২৪. MID → "=MID(A2,2,4)"

মাঝখান থেকে নির্দিষ্ট অংশ নেয়।


২৫. LEN → "=LEN(A2)"

মোট অক্ষরের সংখ্যা গণনা করে।


২৬. TRIM → "=TRIM(A2)"

অপ্রয়োজনীয় অতিরিক্ত Space মুছে দেয়।


২৭. CONCAT → "=CONCAT(A2," ",B2)"

একাধিক Text একসাথে যুক্ত করে।


২৮. ROUND → "=ROUND(A2,2)"

দশমিক সংখ্যা নির্দিষ্ট ঘর পর্যন্ত Round করে।


২৯. TODAY → "=TODAY()"

বর্তমান তারিখ দেখায়।


৩০. NETWORKDAYS → "=NETWORKDAYS(A2,B2)"

দুই তারিখের মধ্যে মোট কর্মদিবস (Working Days) গণনা করে।


এই পোস্টটি Save করে রাখুন। Excel-এ কাজ করার সময় বারবার কাজে লাগবে।


আর আপনি যদি Excel, Word, PowerPoint ও AI ব্যবহার করে অফিসের বাস্তব কাজ Beginner থেকে Advanced পর্যন্ত প্র্যাকটিক্যালভাবে শিখতে চান, তাহলে আমার AI Powered Microsoft Office Complete Course আপনার জন্য। বিস্তারিত জানতে WhatsApp: 01515-629158

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৪-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৪-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


জনগণ পাশে থাকলে কোনো বাধাই দেশ পুনর্গঠনের প্রচেষ্টা ব্যাহত করতে পারবে না বরিশালে ফ্যামিলি কার্ডধারীদের সঙ্গে মতবিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী।


নিরবচ্ছিন্ন স্বাস্থ্য সেবা অব্যাহত রাখতে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য কর্মীদের সব ধরণের ছুটি বাতিল - জানালেন স্বাস্থ্যমন্ত্রী।


টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দাঁড়িয়েছে দুইশো মেগাওয়াটে।


কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।


হরমুজ প্রণালীতে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প।


ফিফা বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে আজ রাত একটায় ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৩-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৩-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


দিনব্যাপী বরিশাল সফরে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী -– গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসুচি উদ্বোধন –- ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান।


জনগণ পাশে থাকলে কোনো বাধাই দেশ পুনর্গঠনের প্রচেষ্টা ব্যাহত করতে পারবে না –ফ্যামিলি কার্ডধারীদের সঙ্গে মতবিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি -– নিরবচ্ছিন্ন স্বাস্থ্য সেবা অব্যাহত রাখতে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য কর্মীদের সব ধরণের ছুটি বাতিল।


টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দাঁড়িয়েছে দুইশো মেগাওয়াটে।


কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।


 হরমুজ প্রণালির ওপর ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ের নিয়ন্ত্রণ দাবি -- মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি –- সংঘাতের পরিণতি হবে ভয়াবহ – সতর্কতা জাতিসংঘের।


 ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু আগামীকাল রাতে -– প্রথমটিতে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৩-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৩-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ দিনব্যাপী সফরে বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী।


বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ তারেক রহমানের।


মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দেশের জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের আহ্বান জানালেন রাষ্ট্রপতি।


দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি অব্যাহত - ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত এক কোটি পাঁচ লাখ টাকা ও দুই হাজার ৫০ মেট্রিকটন চাল বরাদ্দ।


প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন - জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


থাইল্যান্ডের ব্যাংককে একটি পানশালায় অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু।


উইম্বলডন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জাভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলেন ইতালির ইয়ানিক সিনার।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১২-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১২-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের।

 


পরিবেশ বান্ধব প্রযুক্তিতে নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গৃহীত দুটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর।

 


মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দেশের জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের আহ্বান জানালেন রাষ্ট্রপতি।


প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন --- জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 


দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি অব্যাহত --- ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত এক কোটি পাঁচ লাখ টাকা ও দুই হাজার ৫০ মেট্রিকটন চাল বরাদ্দ। 

 


 কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল --- প্রধানমন্ত্রীর শোক প্রকাশ।  


 বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র্যাং কিংয়ের শীর্ষে উঠল ইংল্যান্ড।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ:১১-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ:১১-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


মানসম্মত সেবা এবং মানবিক দৃষ্টিভঙ্গিই পারে স্বাস্থ্যসেবায় জনগণের আস্থা ও বিশ্বাস ফেরাতে --- ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও, চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা --- বললেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।


বৃষ্টি কমে যাওয়ায় চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি --- বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করছে স্থানীয় প্রশাসন, কোস্ট গার্ড, বিজিবি, আনসার ও সশস্ত্র বাহিনী --- আগামী বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত।


বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করবে সরকার --- জানালেন কৃষিমন্ত্রী।


শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্য বইয়ের পাশাপাশি মানবিকতা ও নৈতিকতা শিক্ষা দেয়ার ওপর গুরুত্বারোপ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


ভিয়েতনামে একটি দ্বীপের কাছে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু।


ফিফা বিশ্বকাপে আজ রাত তিনটায় নরওয়ে- ইংল্যান্ডের এবং আগামীকাল সকাল সাতটায় আর্জেন্টিনা- সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।


 হারারেতে তৃতীয় ও শেষ একদিনের ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১০-০৭-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১০-০৭-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি পদক্ষেপ গ্রহণ --- রাখছেন পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ-খবর।

 


 


উদ্ভূত দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রাম অঞ্চলে দুই কোটি ১৫ লাখ টাকার অনুদান বরাদ্দ, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারির সব ধরনের ছুটি বাতিল, জেলা প্রশাসকের কার্যালয়ে কন্টোল রুম চালু।  

 


 


বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আগামীকালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত।

 


 


রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

 


 


শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর --- জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।

 


 


পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশ সদস্যসহ নিহত অন্তত ১৭ ।  

 


 ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ রাত একটায় বেলজিয়ামের মোকাবেলা করবে স্পেন।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৯-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৯-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় তিন প্রতিষ্ঠান, তিন ব্যক্তিকে জাতীয় পরিবেশ পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী --দেশকে সবুজ বসতি হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা।


সংবিধানের পঞ্চদশ সংশোধনী রায় আংশিক বাতিল করে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল – আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে – জানালেন আইন মন্ত্রী।


আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে প্রেরণের পরিকল্পনা নিয়েছে সরকার – সংসদে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।


তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ --- যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব।


টানা ভারী বর্ষণে পাহাড় ধসে বান্দরবান ও কক্সবাজারে সাত জনের প্রাণহানি ।


সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আজ।


বিশ্বকাপ ফুটবলে প্রথম কোয়ার্টার ফাইনালে রাত ২ টায় ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো।


 হারারেতে ২৪৮ রানের জয়ের লক্ষ্যে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে এখন ব্যাট করছে বাংলাদেশ।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:০৯-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ:০৯-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


আজ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার - সংসদে জানালেন প্রধানমন্ত্রী।


কক্সবাজারের উখিয়ায় ভারী বৃষ্টির ফলে সৃষ্ট পাহাড়ধসে ৮ জনের প্রাণহানি - ভারী বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে উদ্ভূত পরিস্থিতির খোঁজ রাখছেন তারেক রহমান।


সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায় আজ।


তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূতের সাক্ষাৎ - ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন কাঠামো প্রণয়নের উপর গুরুত্বারোপ।


ইরানের ওপর ফের হামলা যুক্তরাষ্ট্রের।


ফিফা বিশ্বকাপে আজ রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।


আজ হারারেতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৮-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৮-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার -– সংসদে জানালেন প্রধানমন্ত্রী।


দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর – বললেন তারেক রহমান।


কক্সবাজারের উখিয়ায় ভারী বৃষ্টির ফলে পাহাড়ধসে ৮ জনের প্রাণহানি – ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে উদ্ভূত পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী।


সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল।


তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাত -- ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের উপর গুরুত্বারোপ।


যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা – দু’দেশের মধ্যকার যুদ্ধবিরতী চুক্তি এখন অকার্যকর -- মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের।


 আগামীকাল হারারেতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ ।

চলতি পথে... বাংলার চেনা পাখি সাদা বক আমাদের দেশের অতি পরিচিত ও সুন্দর একটি পাখি

 চলতি পথে...


বাংলার চেনা পাখি সাদা বক আমাদের দেশের অতি পরিচিত ও সুন্দর একটি পাখি। গ্রামবাংলার খাল-বিল, পুকুরপাড়, ধানক্ষেত ও জলাভূমিতে এদের বেশি দেখা যায়। সাদা রঙের পালক, লম্বা গলা, সরু পা এবং ধারালো ঠোঁটের জন্য পাখিটি সহজেই নজর কাড়ে।


বক সাধারণত মাছ, ব্যাঙ, পোকামাকড় ও ছোট জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকে। ধানক্ষেতে কৃষকের লাঙলের পাশে পাশে হাঁটতে দেখা যায়, কারণ মাটি খোঁড়ার সময় বের হওয়া পোকামাকড় এদের খাবার হয়। তাই বক শুধু সুন্দর পাখি নয়, কৃষি পরিবেশেরও উপকারী অংশ।


সাদা বক শান্ত স্বভাবের পাখি। এরা ধীরে ধীরে হাঁটে এবং সুযোগ বুঝে দ্রুত ঠোঁট দিয়ে শিকার ধরে। বিকেলের দিকে অনেক সময় দল বেঁধে গাছের ডালে বসে থাকতে দেখা যায়। বাংলার প্রকৃতিতে সাদা বক এক পরিচ্ছন্ন, কোমল ও শান্ত সৌন্দর্যের প্রতীক।


অথচ আমাদের প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে এসব বক এখন আর তেমন চোখে পড়ে না। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বকসহ সব দেশীয় পাখিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। পাখি বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলে মানুষের জীবনও সুন্দর থাকবে।


ভিডিও: কাজী আনোয়ার কামাল, নরসিংদী জেলা সংবাদদাতা

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৮-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৮-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী - পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ তারেক রহমানের।


প্রশ্নপত্র ও ডিজিটাল জালিয়াতি রোধে পাবলিক পরীক্ষা (অপরাধ) সংশোধন বিল-২০২৬ জাতীয় সংসদে পাস।


অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


স্থানীয় সরকার নির্বাচনের রোড ম্যাপ তৈরি - আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা - জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার - জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী।


বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত।


হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আঘাতের জবাবে ইরানের উপর পাল্টা আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র।


ফিফা বিশ্বকাপ ফুটবলে দুর্দান্ত জয়ে শেষ আটে স্থান করে নিল আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৭-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৭-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী -- পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ তারেক রহমানের।


জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর।


অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 


স্থানীয় সরকার নির্বাচনের রোড ম্যাপ তৈরি -- আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা -- জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 


স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে সমাধানে কাজ করছে সরকার -– বললেন ডাক্তার জুবাইদা রহমান।


প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার –- জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী।


পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুক হামলায় অন্তত নয় পুলিশ কর্মকর্তা নিহত।


 ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে আজ রাত ১০টায় মিশর–আর্জেন্টিনার এবং দুইটায় সুইজারল্যান্ড-কলম্বিয়ার মুখোমুখি।

চলতি পথে... "হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনি মৌমাছি। মাঝখানে আমি আছি

 চলতি পথে...


"হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনি মৌমাছি।

মাঝখানে আমি আছি—

চৌদিকে আকাশ তাই দিতেছে নিঃশব্দ করতালি।"


হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এই চমৎকার পঙক্তিতে ফুটে উঠেছে চারপাশের হলদে ফুল, বেগুনি মৌমাছি আর বিস্তীর্ণ আকাশের মিলনমেলার মতো প্রকৃতির সতেজ রূপ। আবার রূপসী বাংলা'র কবি জীবনানন্দ দাশের বিভিন্ন লেখায় ও কবিতায় গ্ৰামের মেঠো পথ, ধানক্ষেতের ধারে বা বন জঙ্গলে ফোঁটা হলুদ ফুলের সৌন্দর্য দারুণভাবে চিত্রায়িত হয়েছে। তাই বলা যায় হলুদ ফুল শুধু সৌন্দর্যই ছড়ায় না, প্রকৃতির অনন্য রূপকে করে তোলে আরো নান্দনিক। এমনই একটি পরিচিত ও জনপ্রিয় শোভাময় ফুল হচ্ছে 'কল্কেফুল।' Apocynaceae পরিবারভুক্ত কল্কেফুল এর উদ্ভিদতাত্তিক নাম Thevetia peruviana (Pers.) K. Schum. 'Yellow', ইংরেজি নাম Yellow Oleander. তবে এটি হলুদ করবী, পীতকরবী, সুগন্ধী কুসুম, হলদে কলকি, কড়ি ফুল, চায়না করবী ইত্যাদি নামেও পরিচিত। আবার এই ফুলের উজ্জ্বল রঙ ও মাইক-সদৃশ গড়নের কারণে কেউ কেউ একে মাইক ফুলও বলে থাকেন। এর ৫টি প্যাঁচানো পাপড়ি ও হালকা মিষ্টি সুবাসযুক্ত ফুল গ্ৰীস্মকাল ও বর্ষাকালে বেশি ফুটে থাকে। ফুলগুলো মৌমাছিদের দারুণভাবে আকর্ষণ করে। এর পাতাগুলো ঘন সবুজ, সরু, লম্বাটে এবং ছুরির ফলার মতো তীক্ষ্ণ। এটি চিরসবুজ মাঝারি আকারের গুল্ম বা ছোট বৃক্ষ। আমাদের দেশে রাস্তার পাশে ও বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে এই ফুলের গাছ ব্যপকভাবে রোপন করা হয়ে থাকে। এই দৃষ্টিনন্দন কল্কেফুলের ছবিগুলো রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনের সড়কের পাশ থেকে মুঠোফোনে ধারণকৃত।


ছবি: খোন্দকার এরফান আলী 

(০৭ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৭-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৭-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষা এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনিবারের মধ্যে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর - অন্যথায় লাইন্সেস বাতিল।


দেশের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম শিশু দিবাযত্ন কেন্দ্র - বললেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।


এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি-বান্ধব রাজনীতি প্রয়োজন - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


গৃহবধূকে গণধর্ষণ মামলায় জামালপুরে সাতজনকে মৃত্যুদণ্ডাদেশ।


কক্সবাজারে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে ৯ জনের প্রাণহানি।


রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত অন্তত ২৮।


ফিফা বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন - এখন যুক্তরাষ্ট্রের মোকাবেলা করছে বেলজিয়াম - রাত ১০ টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর।

গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z

 #গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z  গ্রীষ্মকালেও লাউ চাষ করে ভালো ফলন ও লাভ পাওয়া সম্ভব। তবে এজন্য দরকার উপযুক্ত জাত, সঠিক সময়ে সার প্রয়োগ, মাচ...