সকাল ০৭টার বাংলা সংবাদ
তারিখ: ৩০-০৭-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত - জাতীয় টাস্কফোর্স গঠন ও এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার সিদ্ধান্ত ।
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন কাজ শুরু - প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলনের প্রত্যাশা।
সরকারি হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করার আশ্বাস স্বাস্থ্য মন্ত্রীর।
সমতার ভিত্তিতে সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত ঢাকা ও নতুনদিল্লি - জানালেন পররাষ্ট্রমন্ত্রী।
সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য - মন্তব্য তথ্য ও সম্প্র্রচার মন্ত্রীর।
সুন্দরবনের বাঘ ও এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর - বললেন পরিবেশ মন্ত্রী।
জর্ডানে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলার পর, ইরানে পাল্টা হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের - শত্রুর বিরুদ্ধে দৃঢ় থাকতে ইরানিদের প্রতি পেজিশকিয়ানের আহ্বান।
ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল কাভা মেন’স টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে তিন-শূন্য সেটে হারিয়ে স্বাগতিক পাকিস্তানের শিরোপা জয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন