ভুসির ফ্যাক্টরিতে যারা গাড়ি পাঠান তাদের জন্য বিশেষ কিছু করণীয় এবং আপনারা দায়িত্বশীল ভাবে প্রতিটা ড্রাইভারকে এই কথাগুলো প্রাথমিক অবস্থায় তাদেরকে বলে দিবেন।
১. ফ্যাক্টরিতে ঢুকে গেটে এন্ট্রি করে এসএমএস চেক করে ফ্যাক্টরির ভিতরে ঢুকবে.
২. গাড়ি নির্দিষ্ট জায়গায় সাইড করে সাথে সাথে অফিস রুমে গিয়ে ডিও স্লিপ কালেক্ট করবে
৩. ডিও স্লিপ কালেক্ট করার পর লোড পয়েন্টে কর্তব্যরত কর্মচারীর কাছে জমা দেবে। যারা লোড দেয়।
৪. নিজের সিরিয়াল কত নম্বর সেটা লোড পয়েন্ট থেকে শুনে সেই অনুযায়ী গাড়ি সিরিয়াল অনুযায়ী রাখবে. এখানে যে কোন সমস্যা হলে সাথে সাথে সুপারভাইজার কে জানাবে এবং সুপারভাইজার গুরুপে লিখবে কি সমস্যা.
৫. একজন ড্রাইভার অথবা হেলপার দায়িত্বশীলতার সাথে ভুষির বস্তা এবং কত ব্যাগ মাল গাড়িতে লোড হচ্ছে সেটা সতর্কতার সাথে গুনে লোড করবে.
৬. লোড সমাপ্ত হলে গাড়ি স্কেল হবে তারপর মাল চুরি এবং দূর্ঘটনা এড়াতে ড্রাইভারের প্রয়োজনীয় কাগজ ফটোকপি নিয়ে চালান করার কক্ষে যাবে চালান সংগ্রহ করবে এবং গাড়ি ডিলারের উদ্দেশ্যে রওনা দিবে।।
*এই ছয়টা করণীয় বিষয় প্রতিটা ড্রাইভারকে স্মরণ করিয়ে দেয়ার জন্য আপনাদের বিনীত অনুরোধ করছি। এবং এই ছয়টি ধাপে যেকোনো সমস্যা হলে গ্রুপে লেখালেখি করবেন তবে সে ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন আমাদের কোন ব্যক্তিগত বা ড্রাইভার এর ভুলের কারণে সমস্যা সৃষ্টি না হয়।
*[[এই টোটাল প্রক্রিয়াটাকে যদি আমরা সংক্ষেপে বলি।
➤ ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে ফ্যাক্টরিতে ঢুকবে ➤তারপর ডিও স্লিপ সংগ্রহ করবে ➤ডিওসিপ সংগ্রহ করার পর লোড পয়েন্টে জমা দেবে ➤মাল লোড করবে ➤তারপর প্রয়োজনীয় কাগজপাতি দেখায় বা জমা দিয়ে চালান করবে
➤এবং ডিলারের উদ্দেশ্যে মাল নিয়ে রওনা দেবে]]
*টোটাল প্রক্রিয়ার কোন একটি ধাপে যদি ড্রাইভার অবহেলা করে বা ভুল করে সে ক্ষেত্রে আপনার লোড পাইতে দেরি হবে। আর যদি ফ্যাক্টরির লোক কোন কিছু করে তাহলে সাথে সাথে আমরা অ্যাকশনে যাব।
1 টি মন্তব্য:
Good
একটি মন্তব্য পোস্ট করুন