সকাল ০৭টার বাংলা সংবাদ
তারিখ: ০৭-০৭-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষা এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনিবারের মধ্যে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর - অন্যথায় লাইন্সেস বাতিল।
দেশের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম শিশু দিবাযত্ন কেন্দ্র - বললেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি-বান্ধব রাজনীতি প্রয়োজন - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
গৃহবধূকে গণধর্ষণ মামলায় জামালপুরে সাতজনকে মৃত্যুদণ্ডাদেশ।
কক্সবাজারে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে ৯ জনের প্রাণহানি।
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত অন্তত ২৮।
ফিফা বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন - এখন যুক্তরাষ্ট্রের মোকাবেলা করছে বেলজিয়াম - রাত ১০ টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন