এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

চলতি পথে... "হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনি মৌমাছি। মাঝখানে আমি আছি

 চলতি পথে...


"হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনি মৌমাছি।

মাঝখানে আমি আছি—

চৌদিকে আকাশ তাই দিতেছে নিঃশব্দ করতালি।"


হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এই চমৎকার পঙক্তিতে ফুটে উঠেছে চারপাশের হলদে ফুল, বেগুনি মৌমাছি আর বিস্তীর্ণ আকাশের মিলনমেলার মতো প্রকৃতির সতেজ রূপ। আবার রূপসী বাংলা'র কবি জীবনানন্দ দাশের বিভিন্ন লেখায় ও কবিতায় গ্ৰামের মেঠো পথ, ধানক্ষেতের ধারে বা বন জঙ্গলে ফোঁটা হলুদ ফুলের সৌন্দর্য দারুণভাবে চিত্রায়িত হয়েছে। তাই বলা যায় হলুদ ফুল শুধু সৌন্দর্যই ছড়ায় না, প্রকৃতির অনন্য রূপকে করে তোলে আরো নান্দনিক। এমনই একটি পরিচিত ও জনপ্রিয় শোভাময় ফুল হচ্ছে 'কল্কেফুল।' Apocynaceae পরিবারভুক্ত কল্কেফুল এর উদ্ভিদতাত্তিক নাম Thevetia peruviana (Pers.) K. Schum. 'Yellow', ইংরেজি নাম Yellow Oleander. তবে এটি হলুদ করবী, পীতকরবী, সুগন্ধী কুসুম, হলদে কলকি, কড়ি ফুল, চায়না করবী ইত্যাদি নামেও পরিচিত। আবার এই ফুলের উজ্জ্বল রঙ ও মাইক-সদৃশ গড়নের কারণে কেউ কেউ একে মাইক ফুলও বলে থাকেন। এর ৫টি প্যাঁচানো পাপড়ি ও হালকা মিষ্টি সুবাসযুক্ত ফুল গ্ৰীস্মকাল ও বর্ষাকালে বেশি ফুটে থাকে। ফুলগুলো মৌমাছিদের দারুণভাবে আকর্ষণ করে। এর পাতাগুলো ঘন সবুজ, সরু, লম্বাটে এবং ছুরির ফলার মতো তীক্ষ্ণ। এটি চিরসবুজ মাঝারি আকারের গুল্ম বা ছোট বৃক্ষ। আমাদের দেশে রাস্তার পাশে ও বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে এই ফুলের গাছ ব্যপকভাবে রোপন করা হয়ে থাকে। এই দৃষ্টিনন্দন কল্কেফুলের ছবিগুলো রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনের সড়কের পাশ থেকে মুঠোফোনে ধারণকৃত।


ছবি: খোন্দকার এরফান আলী 

(০৭ জুলাই, ২০২৬)

কোন মন্তব্য নেই:

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৪-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৪-০৭-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাল...