রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ
তারিখ - ২৭-০৭-২০২৬
আজকের সংবাদ শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান –- বললেন ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে।
সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।
দেশের ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।
গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে –- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ -- আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ই আগস্ট।
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ।
পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ১০৭ জনের প্রাণহানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন