এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

চলতি পথে..... 'মাঝি বাইয়া যাও রে আকুল দরিয়ায় মাঝে

 চলতি পথে.....


'মাঝি বাইয়া যাও রে

আকুল দরিয়ায় মাঝে

আমার ভাঙা নাও রে

মাঝি বাইয়া যাও রে....'


হ্যাঁ, কালজয়ী এই ভাটিয়ালি গানটিতে যেন ভরা বর্ষায় নদীর বুকে মাঝির নৌকা বেয়ে যাওয়ার এক অনন্য রূপের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। নদী মাতৃক এই দেশে থই থই জলের মাঝে বৈঠা বেয়ে ছুটে চলা ছোট বড় নৌকা চলাচলের দৃশ্য ও নদীর কলতান এক নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করে, বাংলার প্রকৃতিকে করে তোলে প্রাণবন্ত। প্রতিদিনই এমন নৌকা চলাচলের দৃশ্য চোখে পড়ে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশেই নবাববাড়ি সংলগ্ন ওয়াইজঘাটে। এখান থেকে বুড়িগঙ্গা নদী পারাপারের জন্য প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত খেয়া নৌকা চলাচল করে। ফলে খুব সহজেই ওপারে আগানগর, কেরানিগঞ্জ ও আশপাশে যাতায়াত করা যায়। কাকডাকা ভোর থেকে রাত দশটা পর্যন্ত এখানে তাই চোখে পড়ে নৌকা চলাচলের এমন মনোরম দৃশ্য। তবে রাত বেশি হবার সাথে সাথে নৌকার সংখ্যা কমে আসে। ভিডিওটি রাজধানীর ওয়াইজঘাট থেকে ধারণকৃত।


ভিডিও: খোন্দকার এরফান আলী

(২২জুলাই, ২০২৬)

কোন মন্তব্য নেই:

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৮-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৮-০৭-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধা...