রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ
তারিখ ১১-০৬-২০২৬
আজকের সংবাদ শিরোনাম
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার --- বললেন প্রধানমন্ত্রী।
কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান ভিসা’র প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান তারেক রহমানের।
বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালু করতে দেশের দুই শিল্পগোষ্ঠির সঙ্গে চুক্তি স্বাক্ষর --- বিনিয়োগ হবে ছয়শো ১৯ কোটি টাকা।
আগামী ২৭শে আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে সরকার --- বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী।
মাসে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে --- জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা।
মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।
ঢাকায় এএফসি চ্যালেঞ্জ লীগের বাছাইপর্বে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে এক-শূন্য গোলে হারালো বাংলাদেশের ফোর্টিস এফসি --- রাতে জর্ডানে সিরিয়ার আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পোর মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন