সকাল ০৭টার বাংলা সংবাদ
তারিখ: ১৮-০৮-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি নামে বিশেষায়িত ইউনিট গঠনের বিধান মন্ত্রিসভায় অনুমোদন - ২০২৮-২৯ অর্থবছর থেকে অর্থবছরের সময়কাল পহেলা এপ্রিল থেকে ৩১শে মার্চ করার সিদ্ধান্ত গৃহীত।
জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই সরকারের বড় সাফল্য - সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সরকারের ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে – জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
চলতি বছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে - বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।
জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণমাধ্যমের আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
ইরানের সঙ্গে আলোচনায় বাধা সৃষ্টি করলে ওমানে হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন