এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

তিতা সত্য হচ্ছে সব মেয়েই প্রেমিকা হওয়ার যোগ্যতা।রাখেনা ফেইসবুক থেকে নেওয়া

 ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না। যেই মেয়েটা প্রতিদিন নিয়ম করে ৪/৫ ঘন্টা আপনা'র সাথে কথা বলতে চায়, সে আসলে আপনার সাথে প্রেম করছে না, সে আপনা'র কেরিয়ার নষ্ট করছে!


স্কিনশট দিয়ে রাখেন! দুইদিন পর এই মেয়েটা ই আপনার কেরিয়ারে'র দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে।


রাত দুইটার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়া'র বায়না করে আর আপনি যদি বোকার মত দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে দিয়ে আসেন, তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না, সে আপনা'র সাথে ঢং করছে। ঢং আর প্রেম এক জিনিস না।


জীবনটা হিন্দি সিনেমা না। আপনিও শাহরুখ খান না। আপনা'র প্রেমিকাও কাজল না। অনেক মেয়ে জানেই না যে, ঘন্টার পর ঘন্টা কথা না বলেও প্রেম করা যায়। রাতের পর রাত ন্যাকামি না করেও প্রেমিকা হওয়া যায়।


তিতা সত্য হচ্ছে, সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না। ঐ মেয়েটা'ই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে, যেই মেয়েটা আপনার কেরিয়ারের কথা ভাবে, যেই মেয়েটা আপনা'র সুবিধা বুঝে, অসুবিধা বুঝে, যেই মেয়েটা আপনা'র কষ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, দেয়ালে পিঠ ঠেকে গেলে যেই মেয়ে'টা ভরসার হাত বাড়িয়ে দেয়, সেই মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে।


দিনশেষে একটা কথা মাথার ভিতর ঢুকিয়ে রাখেন-


ভালো মেয়েরা চাহিদা'র সাগরে ডুব দিয়ে থাকে না, ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে!

chilenatumi

ছিলে না তুমি




ডেভিড ল্যাটিমার এই গাছটি বোতলের ভেতরে লাগিয়েছিলেন ১৯৬০ সালে,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 ডেভিড ল্যাটিমার এই গাছটি বোতলের ভেতরে লাগিয়েছিলেন ১৯৬০ সালে এবং গত ৪৭ বছর ধরে এর ছিপি কখনোই খোলা হয়নি। ফলে এই দীর্ঘ সময়ে এই বোতলের ভিতরে গড়ে উঠেছে একটি বাস্তুসংস্থান যা নিজেই নিজেকে রক্ষা করে চলেছে দীর্ঘ সময় ধরে। এই বোতলে বাইরে থেকে কোনো কিছুর আদান-প্রদান হয় না। গাছটি অক্সিজেন উৎপন্ন করে এবং মাটিস্থঃ হিউমাস থেকে পুষ্টি গ্রহণ করে। গাছের ঝরে যাওয়া পাতা ও অন্যান্য অংশ মাটিতে পড়ে ব্যাক্টেরিয়ার মাধ্যমে পুনরায় সরল উপাদানে পরিণত হয় এবং এর ফলে জৈব বস্তু ভেঙ্গে গিয়ে কার্বন-ডাইঅক্সাইডও বায়ুতে আসে। প্রস্বেদন প্রক্রিয়ায় উৎপন্ন বাষ্প ঘনীভূত হয়ে মাটিতে জমা হয় এবং মূলের মাধ্যমে পুনরায় গাছ শোষন করে। ফলে একটি পানি চক্রও তৈরি হয়। গাছের প্রয়োজনীয় যাবতীয় উপদান গাছ আর মাটি হতেই রিসাইকেল হয় বলে এতে বাইরে থেকে কিছুই সরবরাহ করতে হয় না।


তবে একেবারে শুরুতেই বোতলের গাছটিকে সিল করে দেওয়া হয় নি। স্পাইডার ওর্টের চারটি বীজ লাগানো হয় বোতলে। এর মধ্যে একটি গাছ টিকে থাকে। একযুগ পরিচর্যার পর বোতলটিকে স্থায়ীভাবে সিল করে দেওয়া হয় এর এর পর থেকে বিগত ৪৭ বছর এটি বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।



সকাল ০৭ টার সংবাদ  তারিখ : ১৪-০৩-২০২৪ ।,,,,ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ০৭ টার সংবাদ 

তারিখ : ১৪-০৩-২০২৪ ।


আজকের শিরোনাম:


মন্ত্রীসভার বৈঠকে, বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের আটটি  বিভাগে আধুনিক কৃষিপণ্য সংরক্ষণাগার নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ - রমজান মাসে ইফতার পার্টি না করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ।


ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের কবলে বাংলাদেশী জাহাজ - নাবিকদের মুক্ত করতে আন্তর্জাতিক সহায়তায় কাজ করছে সরকার - জানালেন পররাষ্ট্রমন্ত্রী - ক্রুদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।


 বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাদি মহম্মদ আর নেই - সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া।


আওয়ামী লীগ গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ - বললেন দলের  সাধারণ সম্পাদক।


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ২৪শে মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। 


বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য ও অন্যান্য ত্রাণ সহায়তা দিতে ৮৫ কোটি ২৪ লাখ মার্কিন ডলার অনুদান চেয়েছে জাতিসংঘ।


চট্টগ্রামে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১৩-০৩-২০২৪

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ১৩-০৩-২০২৪


আজকের সংবাদ শিরোনাম


মন্ত্রীসভার বৈঠকে, বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের আটটি  বিভাগে আধুনিক কৃষিপণ্য সংরক্ষণাগার নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ --- রমজান মাসে ইফতার পার্টি না করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ।

 

ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের কবলে বাংলাদেশী জাহাজ --- নাবিকদের মুক্ত করতে আন্তর্জাতিক সহায়তায় কাজ করছে সরকার --- জানালেন পররাষ্ট্রমন্ত্রী --- ক্রুদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।

 

আওয়ামী লীগ গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ --- বললেন দলের  সাধারণ সম্পাদক। 

 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ২৪শে মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।

 

বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় ৭১ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি।

 

সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত থাকবে মস্কো --- রাশিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি।

 

এবং চট্টগ্রামে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে ২৫৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।

ফেইসবুক থেকে নেওয়া 

বুধবার, ১৩ মার্চ, ২০২৪

হুমায়ূন আহমেদ যেভাবে গুলতেকিনকে বিয়ে করেছিলেন!,,,,ফেইসবুক থেকে নেওয়া

 হুমায়ূন আহমেদ যেভাবে গুলতেকিনকে বিয়ে করেছিলেন!


গুলতেকিন এর সঙ্গে বিয়ে প্রসঙ্গে হুমায়ূন আহমেদ বলেন, এই জীবনে বেশিরভাগ কাজই আমি করেছি ঝোঁকের মাথায়। ডিগ্রী শেষ করে দেশে ফিরলাম। সাত বছর আমেরিকায় কাটিয়ে যে সম্পদ নিয়ে ফিরলাম তা হলো, নগদ পঞ্চাশ ডলার, দুই স্যুটকেস ভর্তি বাচ্চাদের পুরানো খেলনা, এক স্যুটকেস বই এবং প্রচুর চকলেট।


কাজে-কর্মে, চিন্তা-ভাবনায় আমি শুধু যে গোছানো তা না, অসম্ভব গোছানো। উদ্ভট একেকটা কাণ্ড করে বসি। কোনো সুস্থ মাথার মানুষ যা কখনো করবে না। গুলতেকিনের সঙ্গে বিয়ে হয় এমন ঝোঁকের মাথায়। তখন আমি হতদরিদ্র। লেকচারার হিসেবে ইউনিভার্সিটি থেকে সব মিলিয়ে সাত/আটশ টাকা পাই। দুই ভাইবোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাবর রোডের এক বাসায় থাকি। সে বাসা সরকারী বাসা। এভিকেশন নোটিস হয়ে গেছে। ম্যাজিস্ট্রেট নিজে এসে বলে গেছেন, বাড়ি ছেড়ে দিতে। পনেরো দিনের নোটিস। বাড়ি না ছাড়লে পুলিশ দিয়ে উঠিয়ে দেওয়া হবে। টাকা-পয়সার দিক দিয়ে একেবারে নিঃস্ব। মাসের শেষের দিকে বেশির ভাগ সময়ই বাসে করে ইউনিভার্সিটিতে আসার পয়সাও থাকে না। হেঁটে হেঁটে আমি ক্লাসে যাই। ক্লাস শেষ করে ক্লান্ত হয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরি। নিতান্ত পাগল না হলে এমন অবস্থা কেউ বিয়ের চিন্তা করে না।


আমার মনে হলো, গুলতেকিন নামের এই বালিকাটিকে পাশে না পেলে আমার চলবে না। গুলতেকিনের মা-বাবা আমার কাছে মেয়ের বিয়ে দেবেন না। বড় মেয়েরই বিয়ে হয়নি। ক্লাস টেনে পড়া মেয়ের বিয়ে হবে কী করে? কী করা যায় কিছুই ভেবে পাই না।


একদিন গুলতেকিন ডিপার্টমেন্টে আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি বললাম, চলো, এক কাজ করি– আমরা কোর্টে গিয়ে বিয়ে করে ফেলি। সে চোখ বড় বড় করে বলল, 

–কেন? কোর্টে গিয়ে বিয়ে করব কেন? 

–খুব মজা হবে। নতুন ধরনের হবে। ব্যাপারটা খুব নাটকীয় না? তোমাকে ভাবার জন্য তিন মিনিট সময় দিলাম। তুমি ভেবে দেখ, তারপর বলো।

সে ভাবার জন্য তিন মিনিটের মতো দীর্ঘ সময় নিল না। এক মিনিট পরেই বলল, 

–চলুন যাই। কিন্তু আমি তো শাড়ি পরে আসিনি। সালোয়ার-কামিজ পরে কি বিয়ে করা যায়? 


কোর্টে শেষ পর্যন্ত যাওয়া হলো না। কনের বয়স চৌদ্দ। এই বয়সে বিয়ে হয় না। আমি কোনো উপায় না দেখে তার ফুপু খালেদা হাবীবকে একটি দীর্ঘ চিঠি লিখলাম। আমার সাহিত্যপ্রতিভার পুরোটাই ঢেলে দিলাম চিঠিতে। চিঠি পড়ে তিনি বিস্মিত এবং খুব সম্ভব মুগ্ধ। কারণ তিনি গুলতেকিনের পরিবারের সবাইকে ডেকে দৃঢ় গলায় বললেন, এই ছেলের সঙ্গেই গুলতেকিনের বিয়ে দিতে হবে। অন্য কোথাও নয়। ভবিষ্যৎ-এ যা হবার হবে।

আমার চিঠির জবাবে তিনি লিখলেন – আপনার অদ্ভুত চিঠি পেয়েছি। এত বানান ভুল কেন?


তারা ক্লাস টেনে পড়া মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছেন। এপ্রিল মাসের ২৮ তারিখে বিয়ে হবে। এই খবরে আমার এবং মা’র মাথায় আকাশ ভেঙে পড়ল। হাতে একটা পয়সা নেই। যেকোনো মুহূর্তে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এই অবস্থায় বিয়ে! কে জানে নতুন বউ নিয়ে বাসায় এসে দেখা যাবে পুলিশ দিয়ে সবাইকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। নতুন বউ নিয়ে রাস্তায় রাত কাটাতে হবে।


মা তাঁর সর্বশেষ সম্বল বাবার দেওয়া হাতের একজোড়া বালা, যা তিনি চরম দুঃসময়েও যক্ষের ধনের মতো আগলে রেখেছিলেন, বিক্রি করে বিয়ের বাজার করলেন। জিনিসপত্রগুলি খুব সস্তা ধরনের কিন্তু তাতে মিশে গেল আমার বাবা এবং মা’র ভালোবাসা। আমি জানতাম, ভালোবাসার এই কল্যাণময় স্পর্শেই আমার অনিশ্চয়তা, হতাশা কেটে যাবে।


বউ নিয়ে বাসায় ফিরে বড় ধরনের চমক পেলাম। আমার শোবার ঘরটি অসম্ভব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার ছোট বোন। আমাদের কোনো ফ্যান ছিল না। কিন্তু আজ মাথার উপরে ফ্যান ঘুরছে। বিছানায় কী সুন্দর ভেলভেটের চাদর। খাটের পাশে সুন্দর দুটি বেতের চেয়ার। বেতের চেয়ারের পাশে ছোট্ট একটা টেবিলে একগাদা রক্ত গোলাপ। গোলাপের পাশে একটা চিঠিও পেলাম। মেজো বোন শিখুর লেখা চিঠি–


“দাদা ভাই,

তুমি যেসব গান পছন্দ করতে তার সব ক’টি টেপ করা আছে। কথা বলতে বলতে তোমরা যদি ক্লান্ত হয়ে পড় তাহলে ইচ্ছা করলে গান শুনতে পার। দরজার কাছে একটা ক্যাসেট প্লেয়ার রেখে দিয়েছি।”


ক্যাসেট প্লেয়ার চালু করতেই সুচিত্রা মিত্রের কিন্নর কণ্ঠ ভেসে এলো– ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন, তবে কেন মিছে এ ভালোবাসা?

গভীর আবেগে আমার চোখে জল এসে গেল। আমি সেই জল গোপন করবার জন্য জানালা দিয়ে তাকিয়ে বললাম, 

–কেমন লাগছে গুলতেকিন? 

সে নিচু গলায় বলল, 

–বুঝতে পারছি না। কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে।

–ঘুম পাচ্ছে?

–না।

সারারাত আমরা গান শুনে কাটিয়ে দিলাম দু’জনের কেউই কোন কথা খুঁজে পাচ্ছিলাম না। গান শোনা ছাড়া উপায় কী?


পরদিন ভোরবেলা খুব দুঃখজনক ব্যাপার ঘটল। যাদের বাসা থেকে সিলিং ফ্যান ধার করে আনা হয়েছিল তারা ফ্যান খুলে নিয়ে গেল। গুলতেকিন বিস্মিত হয়ে বলল, 

–ওরা আমাদের ফ্যান খুলে নিচ্ছে কেন? 

আমি মাথা নিচু করে রইলাম। জবাব দিতে পারলাম না। বিছানার চমৎকার চাদর, বেতের চেয়ার, ক্যাসেট প্লেয়ার সবই তারা নিয়ে গেল। এমনকি টেবিলে রাখা সুন্দর ফুলদানিও অদৃশ্য। গুলতেকিন হতভম্ব। সে বলল,

–এসব কী হচ্ছে বলুন তো? ওরা আমাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে কেন? আমরা বুঝি রাতে গান শুনব না?

গুলতেকিনের প্রশ্নের জবাব দেবার মতো মানসিক অবস্থা তখন আমার নেই। আমার জন্য আরো বড় সমস্যা অপেক্ষা করছে। বাসার সামনে পুলিশের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আজ আমাদের বাড়ি থেকে বের করে দেবে। এই কারণেই সবাই তড়িঘড়ি করে তাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। ওদের দোষ দিয়ে লাভ নেই।


মা পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন। আমি বারান্দায় দাঁড়িয়ে লজ্জায় কাঁপছি। আমার ছোটবোন এসে বলল, 

–দাদাভাই, তুমি ভাবিকে নিয়ে কোথাও বেড়াতে চলে যাও। এই নোংরা ব্যাপারটা ভাবির সামনে না হওয়াই ভালো। 


আমি গুলতেকিনকে নিয়ে বের হয়ে পড়লাম। বৈশাখ মাসের ঘন নীল আকাশ, পেঁজাতুলার স্তূপীকৃত মেঘ, চনমনে রোদ। আমরা রিকশা করে যাচ্ছি। হুড ফেলে দিয়েছি। আমার মনের গোপন ইচ্ছা – পৃথিবীর সবাই দেখুক, এই রূপবতী বালিকাটিকে আমি পাশে পেয়েছি। গভীর আনন্দে আমার হৃদয় পূর্ণ। বাসায় এখন কী হচ্ছে তা এখন আমার মাথায় নেই। ভবিষ্যতে কী হবে তা নিয়েও ভাবছি না। বর্তমানটাই সত্যি। অতীত কিছু না। ভবিষ্যৎ তো দূরের ব্যাপার। আমরা বাস করি বর্তমানে – অতীতেও না, ভবিষ্যতেও না।


'জনপ্রিয় লেখকদের অদ্ভুত কাণ্ডকাহিনি' বইটি থেকে নেওয়া। বইটির অর্ডার লিংক ১ম কমেন্টে...



মাসিক বিল ছারা ফ্রিতে TV চ্যানেল দেখতে চাচ্ছেন। তাহলে দেরি না করে এখনি যোগাযোগ করুন,,,,ফেইসবুক add

 আপনি কি কোন প্রকার মাসিক বিল ছারা ফ্রিতে TV চ্যানেল দেখতে চাচ্ছেন। তাহলে দেরি না করে এখনি যোগাযোগ করুন নিচে দেয়া নম্বরে অথবা inbox এ মেসেজ করুন ।

170 টি চ্যানেল দেখুন একদম ফ্রি দেখতে পারবেন আজীবন । কোন মাসে মাসে কোন টাকা দিতে হবে না । শুধু সেটিং বাবদ কিছু টাকা খরচ হবে ।

☑সকল চ্যানেল চকচকে-ঝকঝকে । কোন ঝির ঝির বা কোন প্রকার সমস্যা নেই  ।

☑ঝড় বৃষ্টি হলে লোকাল ডিসের ক্যাবল ছিরে যায় ফলে সেটি ঠিক না হওয়া পর্যন্ত চ্যানেল দেখতে পাননা । 

আর আমাদের সেটাপটি সরাসরি স্যাটেলাইট থেকে ক্যাবল বিহীন চ্যানেল রিসিভ করে দেখায় ।

আর এটি আপনার বাসাতেই সেটাপ করা থাকবে যার কারনে ঝড় বৃষ্টি হলেও চ্যানেল দেখতে কোন সমস্যা হবে না ।

☑এছারা অনেক আরো সুবিদা রয়েছে । 

যেমন,

⏩Recording option, যার সাহায্য চ্যানেলে চলাকালিন যে কোন Program Record করে রাখতে পারবেন ।

⏩Online apps 

রয়েছে যার ফলে আপনি Youtube,TikTok,We TV 

⏩আরো বিস্তারিত জানার থাকলে এখনি নিচে দেয়া নম্বরে যোগাযোগ করুন ।

📞01734376477 (imo &whatsapp)

⏩সিরাজগঞ্জ, পাবনা, নাটর, নওগা, বগুরা, গাইবান্ধা, টাংগাইল, জামালপুর, সেরপুর, ময়মনসিংহ, গাজিপুর, ঢাকা, নারায়ণগন্জ, নরসিংদী, 

এই জেলাগুলাতে বাসায় গিয়ে সেটাপ করে দেয়া যাবে ।

তবে এর জন্য আলাদা সার্ভিস চার্জ যোগ হবে । 

আর এই জেলা গুলোর বাহিরে যারা আছেন তারা কুরিয়ারে মাধ্যমে সেটাপটি নিতে পারেন ।

এর জন্য আপনাকে কুরিয়ার খরচ বাবদ 200 টাকা এডভান্স করতে হবে ।

⏩আপনি যদি সেটাপ করতে না পারেন । এ ক্ষেত্রে 

বুকিং দেয়ার আগে আমরা প্রায় ৮০% সেটাপের কাজ করে দিবো । 

সুতরাং সেটাপের জন্য কোন ভয় নেই ।

⏩তা ছারাও সরাসরি কল এবং imo অথবা whatsapp ভিডিও কলে সেটাপ বিষয়ে সহযোগিতা পাবেন।

📦ফুলসেটাপের সাথে যা যা পাবেন,

📡ডিস এন্টেনা দেরফিট সাইজ 1 টি

🔦LNB ku band 1 টি

📼রিসিভার Echolink 7777 HD সাথে রিমোট, অথবা AV cable

🔧Canector 2 টি

Full set Price=3200 টাকা সাথে ডেলিভারী চার্জ ফ্রি



মাশরিক-মাগরিব এক্সপ্রেস" পাকিস্তানের বেলুচিস্তান থেকে বাংলাদেশের চট্টগ্রাম,,,ফেইসবুক থেকে নেওয়া

 "মাশরিক-মাগরিব এক্সপ্রেস"

পাকিস্তানের বেলুচিস্তান থেকে বাংলাদেশের চট্টগ্রাম, 

ট্রেন চলতো ১৯৫০-৬০ এর দশকে।

মাশরিক-মাগরিব এক্সপ্রেস।

বাংলা অর্থে করলে "পূর্ব-পশ্চিম" এক্সপ্রেস

এটি মুলত একটি ট্রেন হলেও ৫টি রেকে চলাচল করতো। 

বিভিন্ন স্থানে যাত্রীরা একটি রেক থেকে নেমে অন্য রেকে উঠে যাত্রা করতো।পাকিস্তানের বেলুচিস্তানের কোহ-এ-তাফতান হতে বাংলাদেশের চট্টগ্রামে পৌছাতে সময় লাগতো প্রায় ৬ দিন!!!

রুট ছিলঃ (লাহোর-ওয়াগা-অমৃতসার) বর্ডার, দিল্লি,বিহার,হাওড়া (গেদে-দর্শনা) বর্ডার,  

গোয়ালন্দঘাট, ফেরিতে নারায়ণগঞ্জ হয়ে চট্টগ্রাম।

ছবি ও তথ্য : সংগৃহীত



N1,N2,,,,,N8 এগুলো কি

N1, N2,.... N8 ইত্যাদি শব্দগুলোর সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত। তবে আমরা অনেকেই হয়তো জানি না, আসলে এ দ্বারা কি বুঝানো হয়ে থাকে আসলে। মূলত এগুলো হচ্ছে আমাদের জাতীয় মহাসড়ক (হাইওয়ে) সমূহের সংক্ষিপ্ত রূপ। যার মাধ্যমে সহজেই বোঝা যায়, কোনটা কোন মহাসড়ক। চলুন আজ জেনে নিই, আমাদের দেশের আটটি মহাসড়কের সংক্ষিপ্ত নাম- 


🔴N1 = ঢাকা - চট্টগ্রাম - টেকনাফ

🟡N2 = ঢাকা - সিলেট - তামাবিল

🟢N3 = ঢাকা - ময়মনসিংহ 

🔵N4 = ঢাকা - জামালপুর

🟣N5 = ঢাকা - আরিচা - রংপুর - বাংলাবান্ধা

🟤N6 = ঢাকা - রাজশাহী - চাপাইনবাবগঞ্জ 

⚫N7 = দৌলতিয়া - খুলনা - মোংলা

⚪N8 = ঢাকা - ভাঙ্গা - বরিশাল - পটুয়াখালী





#সম্মানিত বোরে ধান আবাদি কৃষক ভাইয়েরা,

বোরো ধানের ক্ষেতে একটি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে যে ধান গাছের পাতা উপর থেকে হলুদ বর্ণ হয়ে নিচের দিক পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। এটিকে ধানের ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া (বিএলবি রোগ) বলে।


#করণীয়:

#জমির পানি বের করে দিয়ে জমি ভেদে ৭-১০ দিন শুকনো রাখতে হবে।

#রোগাক্রান্ত ক্ষেতে বিঘা প্রতি (৩৩ শতাংশ) ৫-৭ কেজি এমওপি (পটাশ) সার উপরি প্রয়োগ করতে হবে।

#আক্রন্ত জমিতে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না।


এবং

#প্রতি লিটার পানিতে ৬ গ্রাম সালফার (থিয়োভিট/কুমুলাস/ ফসলভিট/সালফেক্স/গেইভেট/হাদিয়াভিট/ম্যাকসালফার/ মাইক্রোথিয়ল স্পেশাল ৮০ ডাব্লিউপি যে কোন একটি) #সাথে+

#প্রতি লিটার পানিতে ৪ গ্রাম 

#কুইকপটাশ/#ফাষ্টপটাশ/#মিমপটাশ/#ব্রাকপটাশ/#টপপটাশ/#রেপিডপটাশ সার যে কোন একটি  #এবং সাথে+

#প্রতি লিটার পানিতে চিলেটেড জিংক ০.২৫ গ্রাম (১০ লিটারে ২.৫ গ্রাম) হারে একত্রে মিশিয়ে বিকেলে স্প্রে  করতে পারেন।


#তারপরও যদি রোগের আক্রমণ না কমে। বরং রোগের আক্রমন বেশি হয় তাহলে করণীয়:


#বিসমাথিওজল গ্রুপের বালাইনাশকনাশক -

#ব্যাকট্রোবান ২০ ডাব্লিপি/ 

#ব্যাকট্রল ২০ ডাব্লিউ পি/

#রাদি ২০ ডাব্লিউ পি /

#অটোব্যাক ২০ ডাব্লিউ পি/

#বিসমাজল ২০ ডাব্লিউপি যে কোন একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে ৩ গ্রাম হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন। অথবা


নিচের যে কোন একটি বালাইনাশক

#অনলাইন ১ গ্রাম হারে লিটারে  /

#কিমিয়া ৩ গ্রাম হারে লিটারে/

#কাসুমিন ২ মিলি হারে লিটারে/ 

#কাইসিন ০.৮ গ্রাম হারে লিটারে/ 

#কপার ব্লু/ব্লিটক্স ৩ গ্রাম হারে লিটারে/

#জিবাল/চাম্পিয়ন ৩ গ্রাম হারে লিটারে/

#ব্যাকটাফ ১.৫ গ্রাম হারে লিটারে/

#নির্ভয় ৩ গ্রাম হারে লিটারে/

#টিমসেন ১ গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন।


মো: ফরিদুল ইসলাম 

উপসহকারী কৃষি কর্মকর্তা 

ব্লক: ভোটমারী, কালীগঞ্জ, লালমনিরহাট।


ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকার স্কেচ তৈরি করেন বিদেশের মাটি থেকে তিনি। বাংলার প্রথম বোমার কারিগর, ভারতের প্রথম পতাকা এঁকেছিলেন তিনি।,,,,

 ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকার স্কেচ তৈরি করেন বিদেশের মাটি থেকে তিনি। বাংলার প্রথম বোমার কারিগর, ভারতের প্রথম পতাকা এঁকেছিলেন তিনি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁকে ‘অগ্নিযুগের অস্ত্রগুরু দ্রোণাচার্য ‘ বলে অভিহিত করেছিলেন!


আসল নাম হেমচন্দ্র দাস কানুনগো। সালটা ১৯০৭। জার্মানির স্টুয়ার্টগার্টে সেই পতাকা তুলে ধরেছিলেন ভিকাজী রুস্তম মাদাম কামা,একজন ভারতপ্রেমী স্বাধীনতা সংগ্রামী পার্সি মহিলা। ১৯০৭ খ্রিস্টাব্দে জার্মানির স্টুটগার্ট শহরে বিশ্ব সোশালিস্ট কংগ্রেসের যে অধিবেশন হয় তাতে মাদাম ভিকাজি কামার সাথে তিনিও উপস্থিত ছিলেন। হেমচন্দ্র চিত্রশিল্পী ছিলেন বলে, কথিত আছে মাদাম কামার অনুরোধে লাল,গেরুয়া ও সবুজ রঙের তেরঙ্গা পতাকা তৈরি করেন এবং ১৯০৭ খ্রিস্টাব্দের ২২ আগস্ট প্রবাসী ভারতীয়দের সম্মেলনে মাদাম কামা সেই পতাকা উত্তোলন করে সারা বিশ্বে নজর কাড়েন। পতাকার মধ্যেও ছিল বিভিন্ন বার্তা ও তথ্য। তবে বেঙ্কাইয়ার জাতীয় পতাকার রূপ দিয়ে পরিবর্তন করে মাঝে সাদা রঙে চরকার জায়গায় অশোক চক্র আঁকেন। তা গৃহীত হয় ১৯৪৭ এর ২২ জুলাই। 


ত্রিবর্ন রঞ্জিত পতাকা, গেরুয়া, সাদা, সবুজ। ভারতের জাতীয় পতাকা। কিন্তু এই ত্রিবর্ণ পতাকার প্রথম রূপ দিয়েছিলেন এক বাঙালি। কে মনে রেখেছেন হেমচন্দ্র কানুনগো কে? কেউ না। কেউ জানলই না মানুষটাকে!


হেমচন্দ্র মেদিনীপুর টাউন স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন। সেখানে মেদিনীপুর কলেজে এফ.এ ক্লাসে পড়বার সময় অভিভাবকদের জোরাজোরিতেই ক্যাম্বেল মেডিক্যাল কলেজে ভর্তি হন। কিন্তু শৈশব থেকেই ছবি আঁকার অভ্যাস ছিল। শেষে কলকাতার গভর্নমেন্ট আর্ট স্কুলে এবং বউবাজার আর্ট গ্যালারিতে চিত্রবিদ্যা শিক্ষা লাভ করেন। পরে তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ড্রয়িং শিক্ষক এবং কলেজে রসায়নে ডেমনস্ট্রটরের চাকরি নেন। একদিকে আঁকার হাত অপরদিকে রসায়ণ, দুটিকেই তিনি কাজে লাগিয়েছিলেন স্বাধীনতার বিপ্লবে,.


হেমচন্দ্র ১৯০২ সালে জ্ঞানেন্দ্রনাথ বসুর সংস্পর্শে আসেন এবং তার মাধ্যমেই অরবিন্দ ঘোষের সঙ্গে পরিচয় ঘটে। ইংরেজবিদ্বেষ বশত ইংরেজ তাড়ানোর উদ্দেশ্যে অরবিন্দ প্রমুখ নেতৃবৃন্দ কিছু লাট-বেলাটকে হত্যার জন্য যে গুপ্তসমিতি গঠন করেছিলেন, হেমচন্দ্র তাতে যোগ দিয়েছিলেন। বারীণ ঘোষের বাংলা ও আসামে নানাস্থানে অপরিণত পরিকল্পনা প্রসূত ব্যর্থ অভিজানের সঙ্গে যুক্ত এই নায়ক অনুধাবন করলেন যে, যথার্থ বিপ্লবের জন্য যে সংঘঠন আর হাতিয়ার দরকার তা তাঁদের নেই। এমনকি, এই অভাব বোধটুকুও নেতা উপনেতার কারোর নেই। উপযুক্ত বোমা তৈরি, বাস্তব বিপ্লবের জন্য প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত হবার জন্য তিনি বিদেশযাত্রা করেছিলেন,.


ইংল্যান্ডে কিছুকাল কাটিয়ে বুঝে গিয়েছিলেন যে পরিবেশ মোটেই অনুকূলে নেই। তখনকার প্রবাসী ভারতীয়রাও বিশ্বাস করতে পারতেন না যে, ইংরেজের সঙ্গে লড়াই করে দেশের স্বাধীনতা সম্ভব। অবশেষে একজন বিদেশী বিপ্লবীর পরামর্শে তিনি ফ্রান্সে যাওয়া স্থির করলেন। হেমচন্দ্র প্যারিসে নানাভাবে প্রচেষ্টার ফলে আসল বিপ্লবীদের গুপ্তসমীতির সদস্য হতে পেরেছিলেন এবং শক্তিশালী বোমা তৈরির ফর্মুলা শিখেছিলেন। যথাযোগ্য শিক্ষাগ্রহণের পর দেশে ফিরে কোমড় বেঁধে দেশের কাজে ব্রতী হন,.


সেই শিক্ষা তিনি দেশের বিপ্লবীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। বিদেশ থেকে বোমা তৈরি শিখে এসে তিনি কলকাতা ও চন্দননগরে বোমা তৈরির শিবির করেন। আলিপুর বোমা মামলার অন্যতম রূপকার এই হেমচন্দ্র কানুনগোই। তাঁর শিষ্য ক্ষুদিরাম বসুর হাতেও বোমা তুলে দিয়েছিলেন। আলিপুর বোমা মামলায় তাঁর দ্বীপান্তর হয়। ১৯২০ সালে দীর্ঘ ১১ বছর পর আন্দামানের সেলুলার জেল থেকে মুক্তি পেয়ে রাধানগর গ্রামে নিজের তৈরি বাড়িতেই শেষ জীবন অতিবাহিত করেন। ১৯৫১ সালে এই কৃতি সন্তানের মৃত্যু হয়। 


তারপ্রতি রইল আমাদের শ্রদ্ধা। 


✍️ প্রতিবাদী- Protesters 


(পরিমার্জিত ও সংগৃহীত)



গোসল করার সঠিক পদ্ধতি,,,, ফেইসবুক থেকে নেওয়া

 ⭕ রোজারত অবস্থায় কিংবা রোজাবিহীন অবস্থায় হায়েজ [ঋতুস্রাব], নেফাজ [সন্তান জন্মদানের পর ৪০ দিন পর্যন্ত প্রবাহিত রক্ত], স্বপ্নদোষ এবং স্ত্রী সহবাস জনিত কারনে গোসল ফরজ হয়ে থাকলে কিভাবে ফরজ গোসল আদায় করতে হবে আসুন তা জেনে নেইঃ-


🔲 গোসলের ফরজ হচ্ছে ৩ টি। আর এই ৩ টি ফরজের মধ্যে যেকোনো ১ টি ফরজ বাদ পড়লে ফরজ গোসল আদায় হবে না। আর ফরজ গোসল আদায় না হলে নামাজ, আমল, ইবাদত কোনো কিছুই কবুল হবে না।


🔸 গোসলের ফরজ সমূহঃ-


১) একবার কুলি করা, 


২) একবার নাকে পানি দেওয়া,


৩) একবার সম্পূর্ণ শরীরে পানি পৌছে দেওয়া।


🔹 ফরজ গোসলের সুন্নত সমূহঃ-


১) তিনবার গড়গড়ার সাথে কুলি করা,


২) তিনবার নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌছানো,


৩) সম্পূর্ণ শরীরে ভালোভাবে পানি পৌছে দিয়ে গোসল সম্পন্ন করা।


🔸 ফরজ গোসলের ক্ষেত্রে গড়গড়ার সহিত কুলি করা এবং নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌছানো ফরজ নয় বরং সুন্নতের অন্তর্ভূক্ত। তাই উপরোক্ত নিয়মে গোসলের ফরজ এবং সুন্নত সমূহ আদায় করে গোসল করা হলে ফরজ গোসল আদায় হয়ে যাবে ইন শা আল্লাহ।


🔹 তবে রোজারত অবস্থায় ফরজ গোসলের ক্ষেত্রে গড়গড়ার সহিত কুলি করা এবং নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌছানো যাবে না। এতে রোজা ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ফরজ গোসলের ক্ষেত্রে তিনবার কুলি করতে হবে, তিনবার (হালকাভাবে) নাকে পানি দিতে হবে এবং সম্পূর্ণ শরীরে পানি পৌছে দিতে হবে। -[রুদ্দুল মুখতার- ১/২৮৪, বাদায়েউস সানায়া- ১/১১২]


⭕ ফরজ গোসল করার নিয়ম ও পদ্ধতিঃ-


🔸 সর্বপ্রথম উভয় হাতের কব্জি পর্যন্ত ধুয়ে নেওয়া, অতঃপর লজ্জাস্থান ও লজ্জাস্থানে যা লেগে আছে তা ভালোভাবে পরিষ্কার করা। এরপর পরিপূর্ণভাবে অজু করা। তারপর মাথার উপর তিনবার পানি ঢালা এবং শরীরের বাকি অংশে পানি পৌছে দেওয়া। গোসল শেষে উভয় পা ধুয়ে নেওয়া। এটিই হচ্ছে পরিপূর্ণভাবে গোসল করার সুন্নত পদ্ধতি। -[ফাতাওয়ায়ে আরকানুল ইসলাম- ২৪৮]


🔹 ফরজ গোসলের ক্ষেত্রে মহিলাদের জন্য মাথার চুল এবং পুরুষদের জন্য দাড়ি ও মাথার চুল ভালোভাবে ভিজাতে হবে।


🔸 উপরোক্ত নিয়মে গোসল করা হলে যদি অজু ভঙ্গ হয়ে না থাকে, তাহলে আর নতুন করে অজু করার প্রয়োজন হবে না। এই অজু দিয়েই নামাজ আদায় করা যাবে।


⭕ রাসূল ﷺ বলেছেন, পবিত্রতা ঈমানের অংশ, পবিত্রতা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অর্ধেক। আর তাই নামাজ, রোজা, আমল, ইবাদত, দোয়া ও মোনাজাত কবুল হওয়ার জন্য পবিত্রতা অর্জন করা জরুরী।


🔲 তাই এখন থেকে আপনারা সবাই উপরোক্ত নিয়মে ফরজ গোসল আদায় করে নামাজ, রোজা, আমল, ইবাদত, দোয়া ও মোনাজাত করবেন ইন শা আল্লাহ 💝✅



কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...