এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১৩ মার্চ, ২০২৪

হুমায়ূন আহমেদ যেভাবে গুলতেকিনকে বিয়ে করেছিলেন!,,,,ফেইসবুক থেকে নেওয়া

 হুমায়ূন আহমেদ যেভাবে গুলতেকিনকে বিয়ে করেছিলেন!


গুলতেকিন এর সঙ্গে বিয়ে প্রসঙ্গে হুমায়ূন আহমেদ বলেন, এই জীবনে বেশিরভাগ কাজই আমি করেছি ঝোঁকের মাথায়। ডিগ্রী শেষ করে দেশে ফিরলাম। সাত বছর আমেরিকায় কাটিয়ে যে সম্পদ নিয়ে ফিরলাম তা হলো, নগদ পঞ্চাশ ডলার, দুই স্যুটকেস ভর্তি বাচ্চাদের পুরানো খেলনা, এক স্যুটকেস বই এবং প্রচুর চকলেট।


কাজে-কর্মে, চিন্তা-ভাবনায় আমি শুধু যে গোছানো তা না, অসম্ভব গোছানো। উদ্ভট একেকটা কাণ্ড করে বসি। কোনো সুস্থ মাথার মানুষ যা কখনো করবে না। গুলতেকিনের সঙ্গে বিয়ে হয় এমন ঝোঁকের মাথায়। তখন আমি হতদরিদ্র। লেকচারার হিসেবে ইউনিভার্সিটি থেকে সব মিলিয়ে সাত/আটশ টাকা পাই। দুই ভাইবোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাবর রোডের এক বাসায় থাকি। সে বাসা সরকারী বাসা। এভিকেশন নোটিস হয়ে গেছে। ম্যাজিস্ট্রেট নিজে এসে বলে গেছেন, বাড়ি ছেড়ে দিতে। পনেরো দিনের নোটিস। বাড়ি না ছাড়লে পুলিশ দিয়ে উঠিয়ে দেওয়া হবে। টাকা-পয়সার দিক দিয়ে একেবারে নিঃস্ব। মাসের শেষের দিকে বেশির ভাগ সময়ই বাসে করে ইউনিভার্সিটিতে আসার পয়সাও থাকে না। হেঁটে হেঁটে আমি ক্লাসে যাই। ক্লাস শেষ করে ক্লান্ত হয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরি। নিতান্ত পাগল না হলে এমন অবস্থা কেউ বিয়ের চিন্তা করে না।


আমার মনে হলো, গুলতেকিন নামের এই বালিকাটিকে পাশে না পেলে আমার চলবে না। গুলতেকিনের মা-বাবা আমার কাছে মেয়ের বিয়ে দেবেন না। বড় মেয়েরই বিয়ে হয়নি। ক্লাস টেনে পড়া মেয়ের বিয়ে হবে কী করে? কী করা যায় কিছুই ভেবে পাই না।


একদিন গুলতেকিন ডিপার্টমেন্টে আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি বললাম, চলো, এক কাজ করি– আমরা কোর্টে গিয়ে বিয়ে করে ফেলি। সে চোখ বড় বড় করে বলল, 

–কেন? কোর্টে গিয়ে বিয়ে করব কেন? 

–খুব মজা হবে। নতুন ধরনের হবে। ব্যাপারটা খুব নাটকীয় না? তোমাকে ভাবার জন্য তিন মিনিট সময় দিলাম। তুমি ভেবে দেখ, তারপর বলো।

সে ভাবার জন্য তিন মিনিটের মতো দীর্ঘ সময় নিল না। এক মিনিট পরেই বলল, 

–চলুন যাই। কিন্তু আমি তো শাড়ি পরে আসিনি। সালোয়ার-কামিজ পরে কি বিয়ে করা যায়? 


কোর্টে শেষ পর্যন্ত যাওয়া হলো না। কনের বয়স চৌদ্দ। এই বয়সে বিয়ে হয় না। আমি কোনো উপায় না দেখে তার ফুপু খালেদা হাবীবকে একটি দীর্ঘ চিঠি লিখলাম। আমার সাহিত্যপ্রতিভার পুরোটাই ঢেলে দিলাম চিঠিতে। চিঠি পড়ে তিনি বিস্মিত এবং খুব সম্ভব মুগ্ধ। কারণ তিনি গুলতেকিনের পরিবারের সবাইকে ডেকে দৃঢ় গলায় বললেন, এই ছেলের সঙ্গেই গুলতেকিনের বিয়ে দিতে হবে। অন্য কোথাও নয়। ভবিষ্যৎ-এ যা হবার হবে।

আমার চিঠির জবাবে তিনি লিখলেন – আপনার অদ্ভুত চিঠি পেয়েছি। এত বানান ভুল কেন?


তারা ক্লাস টেনে পড়া মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছেন। এপ্রিল মাসের ২৮ তারিখে বিয়ে হবে। এই খবরে আমার এবং মা’র মাথায় আকাশ ভেঙে পড়ল। হাতে একটা পয়সা নেই। যেকোনো মুহূর্তে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এই অবস্থায় বিয়ে! কে জানে নতুন বউ নিয়ে বাসায় এসে দেখা যাবে পুলিশ দিয়ে সবাইকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। নতুন বউ নিয়ে রাস্তায় রাত কাটাতে হবে।


মা তাঁর সর্বশেষ সম্বল বাবার দেওয়া হাতের একজোড়া বালা, যা তিনি চরম দুঃসময়েও যক্ষের ধনের মতো আগলে রেখেছিলেন, বিক্রি করে বিয়ের বাজার করলেন। জিনিসপত্রগুলি খুব সস্তা ধরনের কিন্তু তাতে মিশে গেল আমার বাবা এবং মা’র ভালোবাসা। আমি জানতাম, ভালোবাসার এই কল্যাণময় স্পর্শেই আমার অনিশ্চয়তা, হতাশা কেটে যাবে।


বউ নিয়ে বাসায় ফিরে বড় ধরনের চমক পেলাম। আমার শোবার ঘরটি অসম্ভব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার ছোট বোন। আমাদের কোনো ফ্যান ছিল না। কিন্তু আজ মাথার উপরে ফ্যান ঘুরছে। বিছানায় কী সুন্দর ভেলভেটের চাদর। খাটের পাশে সুন্দর দুটি বেতের চেয়ার। বেতের চেয়ারের পাশে ছোট্ট একটা টেবিলে একগাদা রক্ত গোলাপ। গোলাপের পাশে একটা চিঠিও পেলাম। মেজো বোন শিখুর লেখা চিঠি–


“দাদা ভাই,

তুমি যেসব গান পছন্দ করতে তার সব ক’টি টেপ করা আছে। কথা বলতে বলতে তোমরা যদি ক্লান্ত হয়ে পড় তাহলে ইচ্ছা করলে গান শুনতে পার। দরজার কাছে একটা ক্যাসেট প্লেয়ার রেখে দিয়েছি।”


ক্যাসেট প্লেয়ার চালু করতেই সুচিত্রা মিত্রের কিন্নর কণ্ঠ ভেসে এলো– ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন, তবে কেন মিছে এ ভালোবাসা?

গভীর আবেগে আমার চোখে জল এসে গেল। আমি সেই জল গোপন করবার জন্য জানালা দিয়ে তাকিয়ে বললাম, 

–কেমন লাগছে গুলতেকিন? 

সে নিচু গলায় বলল, 

–বুঝতে পারছি না। কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে।

–ঘুম পাচ্ছে?

–না।

সারারাত আমরা গান শুনে কাটিয়ে দিলাম দু’জনের কেউই কোন কথা খুঁজে পাচ্ছিলাম না। গান শোনা ছাড়া উপায় কী?


পরদিন ভোরবেলা খুব দুঃখজনক ব্যাপার ঘটল। যাদের বাসা থেকে সিলিং ফ্যান ধার করে আনা হয়েছিল তারা ফ্যান খুলে নিয়ে গেল। গুলতেকিন বিস্মিত হয়ে বলল, 

–ওরা আমাদের ফ্যান খুলে নিচ্ছে কেন? 

আমি মাথা নিচু করে রইলাম। জবাব দিতে পারলাম না। বিছানার চমৎকার চাদর, বেতের চেয়ার, ক্যাসেট প্লেয়ার সবই তারা নিয়ে গেল। এমনকি টেবিলে রাখা সুন্দর ফুলদানিও অদৃশ্য। গুলতেকিন হতভম্ব। সে বলল,

–এসব কী হচ্ছে বলুন তো? ওরা আমাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে কেন? আমরা বুঝি রাতে গান শুনব না?

গুলতেকিনের প্রশ্নের জবাব দেবার মতো মানসিক অবস্থা তখন আমার নেই। আমার জন্য আরো বড় সমস্যা অপেক্ষা করছে। বাসার সামনে পুলিশের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আজ আমাদের বাড়ি থেকে বের করে দেবে। এই কারণেই সবাই তড়িঘড়ি করে তাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। ওদের দোষ দিয়ে লাভ নেই।


মা পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন। আমি বারান্দায় দাঁড়িয়ে লজ্জায় কাঁপছি। আমার ছোটবোন এসে বলল, 

–দাদাভাই, তুমি ভাবিকে নিয়ে কোথাও বেড়াতে চলে যাও। এই নোংরা ব্যাপারটা ভাবির সামনে না হওয়াই ভালো। 


আমি গুলতেকিনকে নিয়ে বের হয়ে পড়লাম। বৈশাখ মাসের ঘন নীল আকাশ, পেঁজাতুলার স্তূপীকৃত মেঘ, চনমনে রোদ। আমরা রিকশা করে যাচ্ছি। হুড ফেলে দিয়েছি। আমার মনের গোপন ইচ্ছা – পৃথিবীর সবাই দেখুক, এই রূপবতী বালিকাটিকে আমি পাশে পেয়েছি। গভীর আনন্দে আমার হৃদয় পূর্ণ। বাসায় এখন কী হচ্ছে তা এখন আমার মাথায় নেই। ভবিষ্যতে কী হবে তা নিয়েও ভাবছি না। বর্তমানটাই সত্যি। অতীত কিছু না। ভবিষ্যৎ তো দূরের ব্যাপার। আমরা বাস করি বর্তমানে – অতীতেও না, ভবিষ্যতেও না।


'জনপ্রিয় লেখকদের অদ্ভুত কাণ্ডকাহিনি' বইটি থেকে নেওয়া। বইটির অর্ডার লিংক ১ম কমেন্টে...



মাসিক বিল ছারা ফ্রিতে TV চ্যানেল দেখতে চাচ্ছেন। তাহলে দেরি না করে এখনি যোগাযোগ করুন,,,,ফেইসবুক add

 আপনি কি কোন প্রকার মাসিক বিল ছারা ফ্রিতে TV চ্যানেল দেখতে চাচ্ছেন। তাহলে দেরি না করে এখনি যোগাযোগ করুন নিচে দেয়া নম্বরে অথবা inbox এ মেসেজ করুন ।

170 টি চ্যানেল দেখুন একদম ফ্রি দেখতে পারবেন আজীবন । কোন মাসে মাসে কোন টাকা দিতে হবে না । শুধু সেটিং বাবদ কিছু টাকা খরচ হবে ।

☑সকল চ্যানেল চকচকে-ঝকঝকে । কোন ঝির ঝির বা কোন প্রকার সমস্যা নেই  ।

☑ঝড় বৃষ্টি হলে লোকাল ডিসের ক্যাবল ছিরে যায় ফলে সেটি ঠিক না হওয়া পর্যন্ত চ্যানেল দেখতে পাননা । 

আর আমাদের সেটাপটি সরাসরি স্যাটেলাইট থেকে ক্যাবল বিহীন চ্যানেল রিসিভ করে দেখায় ।

আর এটি আপনার বাসাতেই সেটাপ করা থাকবে যার কারনে ঝড় বৃষ্টি হলেও চ্যানেল দেখতে কোন সমস্যা হবে না ।

☑এছারা অনেক আরো সুবিদা রয়েছে । 

যেমন,

⏩Recording option, যার সাহায্য চ্যানেলে চলাকালিন যে কোন Program Record করে রাখতে পারবেন ।

⏩Online apps 

রয়েছে যার ফলে আপনি Youtube,TikTok,We TV 

⏩আরো বিস্তারিত জানার থাকলে এখনি নিচে দেয়া নম্বরে যোগাযোগ করুন ।

📞01734376477 (imo &whatsapp)

⏩সিরাজগঞ্জ, পাবনা, নাটর, নওগা, বগুরা, গাইবান্ধা, টাংগাইল, জামালপুর, সেরপুর, ময়মনসিংহ, গাজিপুর, ঢাকা, নারায়ণগন্জ, নরসিংদী, 

এই জেলাগুলাতে বাসায় গিয়ে সেটাপ করে দেয়া যাবে ।

তবে এর জন্য আলাদা সার্ভিস চার্জ যোগ হবে । 

আর এই জেলা গুলোর বাহিরে যারা আছেন তারা কুরিয়ারে মাধ্যমে সেটাপটি নিতে পারেন ।

এর জন্য আপনাকে কুরিয়ার খরচ বাবদ 200 টাকা এডভান্স করতে হবে ।

⏩আপনি যদি সেটাপ করতে না পারেন । এ ক্ষেত্রে 

বুকিং দেয়ার আগে আমরা প্রায় ৮০% সেটাপের কাজ করে দিবো । 

সুতরাং সেটাপের জন্য কোন ভয় নেই ।

⏩তা ছারাও সরাসরি কল এবং imo অথবা whatsapp ভিডিও কলে সেটাপ বিষয়ে সহযোগিতা পাবেন।

📦ফুলসেটাপের সাথে যা যা পাবেন,

📡ডিস এন্টেনা দেরফিট সাইজ 1 টি

🔦LNB ku band 1 টি

📼রিসিভার Echolink 7777 HD সাথে রিমোট, অথবা AV cable

🔧Canector 2 টি

Full set Price=3200 টাকা সাথে ডেলিভারী চার্জ ফ্রি



মাশরিক-মাগরিব এক্সপ্রেস" পাকিস্তানের বেলুচিস্তান থেকে বাংলাদেশের চট্টগ্রাম,,,ফেইসবুক থেকে নেওয়া

 "মাশরিক-মাগরিব এক্সপ্রেস"

পাকিস্তানের বেলুচিস্তান থেকে বাংলাদেশের চট্টগ্রাম, 

ট্রেন চলতো ১৯৫০-৬০ এর দশকে।

মাশরিক-মাগরিব এক্সপ্রেস।

বাংলা অর্থে করলে "পূর্ব-পশ্চিম" এক্সপ্রেস

এটি মুলত একটি ট্রেন হলেও ৫টি রেকে চলাচল করতো। 

বিভিন্ন স্থানে যাত্রীরা একটি রেক থেকে নেমে অন্য রেকে উঠে যাত্রা করতো।পাকিস্তানের বেলুচিস্তানের কোহ-এ-তাফতান হতে বাংলাদেশের চট্টগ্রামে পৌছাতে সময় লাগতো প্রায় ৬ দিন!!!

রুট ছিলঃ (লাহোর-ওয়াগা-অমৃতসার) বর্ডার, দিল্লি,বিহার,হাওড়া (গেদে-দর্শনা) বর্ডার,  

গোয়ালন্দঘাট, ফেরিতে নারায়ণগঞ্জ হয়ে চট্টগ্রাম।

ছবি ও তথ্য : সংগৃহীত



N1,N2,,,,,N8 এগুলো কি

N1, N2,.... N8 ইত্যাদি শব্দগুলোর সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত। তবে আমরা অনেকেই হয়তো জানি না, আসলে এ দ্বারা কি বুঝানো হয়ে থাকে আসলে। মূলত এগুলো হচ্ছে আমাদের জাতীয় মহাসড়ক (হাইওয়ে) সমূহের সংক্ষিপ্ত রূপ। যার মাধ্যমে সহজেই বোঝা যায়, কোনটা কোন মহাসড়ক। চলুন আজ জেনে নিই, আমাদের দেশের আটটি মহাসড়কের সংক্ষিপ্ত নাম- 


🔴N1 = ঢাকা - চট্টগ্রাম - টেকনাফ

🟡N2 = ঢাকা - সিলেট - তামাবিল

🟢N3 = ঢাকা - ময়মনসিংহ 

🔵N4 = ঢাকা - জামালপুর

🟣N5 = ঢাকা - আরিচা - রংপুর - বাংলাবান্ধা

🟤N6 = ঢাকা - রাজশাহী - চাপাইনবাবগঞ্জ 

⚫N7 = দৌলতিয়া - খুলনা - মোংলা

⚪N8 = ঢাকা - ভাঙ্গা - বরিশাল - পটুয়াখালী





#সম্মানিত বোরে ধান আবাদি কৃষক ভাইয়েরা,

বোরো ধানের ক্ষেতে একটি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে যে ধান গাছের পাতা উপর থেকে হলুদ বর্ণ হয়ে নিচের দিক পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। এটিকে ধানের ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া (বিএলবি রোগ) বলে।


#করণীয়:

#জমির পানি বের করে দিয়ে জমি ভেদে ৭-১০ দিন শুকনো রাখতে হবে।

#রোগাক্রান্ত ক্ষেতে বিঘা প্রতি (৩৩ শতাংশ) ৫-৭ কেজি এমওপি (পটাশ) সার উপরি প্রয়োগ করতে হবে।

#আক্রন্ত জমিতে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না।


এবং

#প্রতি লিটার পানিতে ৬ গ্রাম সালফার (থিয়োভিট/কুমুলাস/ ফসলভিট/সালফেক্স/গেইভেট/হাদিয়াভিট/ম্যাকসালফার/ মাইক্রোথিয়ল স্পেশাল ৮০ ডাব্লিউপি যে কোন একটি) #সাথে+

#প্রতি লিটার পানিতে ৪ গ্রাম 

#কুইকপটাশ/#ফাষ্টপটাশ/#মিমপটাশ/#ব্রাকপটাশ/#টপপটাশ/#রেপিডপটাশ সার যে কোন একটি  #এবং সাথে+

#প্রতি লিটার পানিতে চিলেটেড জিংক ০.২৫ গ্রাম (১০ লিটারে ২.৫ গ্রাম) হারে একত্রে মিশিয়ে বিকেলে স্প্রে  করতে পারেন।


#তারপরও যদি রোগের আক্রমণ না কমে। বরং রোগের আক্রমন বেশি হয় তাহলে করণীয়:


#বিসমাথিওজল গ্রুপের বালাইনাশকনাশক -

#ব্যাকট্রোবান ২০ ডাব্লিপি/ 

#ব্যাকট্রল ২০ ডাব্লিউ পি/

#রাদি ২০ ডাব্লিউ পি /

#অটোব্যাক ২০ ডাব্লিউ পি/

#বিসমাজল ২০ ডাব্লিউপি যে কোন একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে ৩ গ্রাম হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন। অথবা


নিচের যে কোন একটি বালাইনাশক

#অনলাইন ১ গ্রাম হারে লিটারে  /

#কিমিয়া ৩ গ্রাম হারে লিটারে/

#কাসুমিন ২ মিলি হারে লিটারে/ 

#কাইসিন ০.৮ গ্রাম হারে লিটারে/ 

#কপার ব্লু/ব্লিটক্স ৩ গ্রাম হারে লিটারে/

#জিবাল/চাম্পিয়ন ৩ গ্রাম হারে লিটারে/

#ব্যাকটাফ ১.৫ গ্রাম হারে লিটারে/

#নির্ভয় ৩ গ্রাম হারে লিটারে/

#টিমসেন ১ গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন।


মো: ফরিদুল ইসলাম 

উপসহকারী কৃষি কর্মকর্তা 

ব্লক: ভোটমারী, কালীগঞ্জ, লালমনিরহাট।


ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকার স্কেচ তৈরি করেন বিদেশের মাটি থেকে তিনি। বাংলার প্রথম বোমার কারিগর, ভারতের প্রথম পতাকা এঁকেছিলেন তিনি।,,,,

 ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকার স্কেচ তৈরি করেন বিদেশের মাটি থেকে তিনি। বাংলার প্রথম বোমার কারিগর, ভারতের প্রথম পতাকা এঁকেছিলেন তিনি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁকে ‘অগ্নিযুগের অস্ত্রগুরু দ্রোণাচার্য ‘ বলে অভিহিত করেছিলেন!


আসল নাম হেমচন্দ্র দাস কানুনগো। সালটা ১৯০৭। জার্মানির স্টুয়ার্টগার্টে সেই পতাকা তুলে ধরেছিলেন ভিকাজী রুস্তম মাদাম কামা,একজন ভারতপ্রেমী স্বাধীনতা সংগ্রামী পার্সি মহিলা। ১৯০৭ খ্রিস্টাব্দে জার্মানির স্টুটগার্ট শহরে বিশ্ব সোশালিস্ট কংগ্রেসের যে অধিবেশন হয় তাতে মাদাম ভিকাজি কামার সাথে তিনিও উপস্থিত ছিলেন। হেমচন্দ্র চিত্রশিল্পী ছিলেন বলে, কথিত আছে মাদাম কামার অনুরোধে লাল,গেরুয়া ও সবুজ রঙের তেরঙ্গা পতাকা তৈরি করেন এবং ১৯০৭ খ্রিস্টাব্দের ২২ আগস্ট প্রবাসী ভারতীয়দের সম্মেলনে মাদাম কামা সেই পতাকা উত্তোলন করে সারা বিশ্বে নজর কাড়েন। পতাকার মধ্যেও ছিল বিভিন্ন বার্তা ও তথ্য। তবে বেঙ্কাইয়ার জাতীয় পতাকার রূপ দিয়ে পরিবর্তন করে মাঝে সাদা রঙে চরকার জায়গায় অশোক চক্র আঁকেন। তা গৃহীত হয় ১৯৪৭ এর ২২ জুলাই। 


ত্রিবর্ন রঞ্জিত পতাকা, গেরুয়া, সাদা, সবুজ। ভারতের জাতীয় পতাকা। কিন্তু এই ত্রিবর্ণ পতাকার প্রথম রূপ দিয়েছিলেন এক বাঙালি। কে মনে রেখেছেন হেমচন্দ্র কানুনগো কে? কেউ না। কেউ জানলই না মানুষটাকে!


হেমচন্দ্র মেদিনীপুর টাউন স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন। সেখানে মেদিনীপুর কলেজে এফ.এ ক্লাসে পড়বার সময় অভিভাবকদের জোরাজোরিতেই ক্যাম্বেল মেডিক্যাল কলেজে ভর্তি হন। কিন্তু শৈশব থেকেই ছবি আঁকার অভ্যাস ছিল। শেষে কলকাতার গভর্নমেন্ট আর্ট স্কুলে এবং বউবাজার আর্ট গ্যালারিতে চিত্রবিদ্যা শিক্ষা লাভ করেন। পরে তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ড্রয়িং শিক্ষক এবং কলেজে রসায়নে ডেমনস্ট্রটরের চাকরি নেন। একদিকে আঁকার হাত অপরদিকে রসায়ণ, দুটিকেই তিনি কাজে লাগিয়েছিলেন স্বাধীনতার বিপ্লবে,.


হেমচন্দ্র ১৯০২ সালে জ্ঞানেন্দ্রনাথ বসুর সংস্পর্শে আসেন এবং তার মাধ্যমেই অরবিন্দ ঘোষের সঙ্গে পরিচয় ঘটে। ইংরেজবিদ্বেষ বশত ইংরেজ তাড়ানোর উদ্দেশ্যে অরবিন্দ প্রমুখ নেতৃবৃন্দ কিছু লাট-বেলাটকে হত্যার জন্য যে গুপ্তসমিতি গঠন করেছিলেন, হেমচন্দ্র তাতে যোগ দিয়েছিলেন। বারীণ ঘোষের বাংলা ও আসামে নানাস্থানে অপরিণত পরিকল্পনা প্রসূত ব্যর্থ অভিজানের সঙ্গে যুক্ত এই নায়ক অনুধাবন করলেন যে, যথার্থ বিপ্লবের জন্য যে সংঘঠন আর হাতিয়ার দরকার তা তাঁদের নেই। এমনকি, এই অভাব বোধটুকুও নেতা উপনেতার কারোর নেই। উপযুক্ত বোমা তৈরি, বাস্তব বিপ্লবের জন্য প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত হবার জন্য তিনি বিদেশযাত্রা করেছিলেন,.


ইংল্যান্ডে কিছুকাল কাটিয়ে বুঝে গিয়েছিলেন যে পরিবেশ মোটেই অনুকূলে নেই। তখনকার প্রবাসী ভারতীয়রাও বিশ্বাস করতে পারতেন না যে, ইংরেজের সঙ্গে লড়াই করে দেশের স্বাধীনতা সম্ভব। অবশেষে একজন বিদেশী বিপ্লবীর পরামর্শে তিনি ফ্রান্সে যাওয়া স্থির করলেন। হেমচন্দ্র প্যারিসে নানাভাবে প্রচেষ্টার ফলে আসল বিপ্লবীদের গুপ্তসমীতির সদস্য হতে পেরেছিলেন এবং শক্তিশালী বোমা তৈরির ফর্মুলা শিখেছিলেন। যথাযোগ্য শিক্ষাগ্রহণের পর দেশে ফিরে কোমড় বেঁধে দেশের কাজে ব্রতী হন,.


সেই শিক্ষা তিনি দেশের বিপ্লবীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। বিদেশ থেকে বোমা তৈরি শিখে এসে তিনি কলকাতা ও চন্দননগরে বোমা তৈরির শিবির করেন। আলিপুর বোমা মামলার অন্যতম রূপকার এই হেমচন্দ্র কানুনগোই। তাঁর শিষ্য ক্ষুদিরাম বসুর হাতেও বোমা তুলে দিয়েছিলেন। আলিপুর বোমা মামলায় তাঁর দ্বীপান্তর হয়। ১৯২০ সালে দীর্ঘ ১১ বছর পর আন্দামানের সেলুলার জেল থেকে মুক্তি পেয়ে রাধানগর গ্রামে নিজের তৈরি বাড়িতেই শেষ জীবন অতিবাহিত করেন। ১৯৫১ সালে এই কৃতি সন্তানের মৃত্যু হয়। 


তারপ্রতি রইল আমাদের শ্রদ্ধা। 


✍️ প্রতিবাদী- Protesters 


(পরিমার্জিত ও সংগৃহীত)



গোসল করার সঠিক পদ্ধতি,,,, ফেইসবুক থেকে নেওয়া

 ⭕ রোজারত অবস্থায় কিংবা রোজাবিহীন অবস্থায় হায়েজ [ঋতুস্রাব], নেফাজ [সন্তান জন্মদানের পর ৪০ দিন পর্যন্ত প্রবাহিত রক্ত], স্বপ্নদোষ এবং স্ত্রী সহবাস জনিত কারনে গোসল ফরজ হয়ে থাকলে কিভাবে ফরজ গোসল আদায় করতে হবে আসুন তা জেনে নেইঃ-


🔲 গোসলের ফরজ হচ্ছে ৩ টি। আর এই ৩ টি ফরজের মধ্যে যেকোনো ১ টি ফরজ বাদ পড়লে ফরজ গোসল আদায় হবে না। আর ফরজ গোসল আদায় না হলে নামাজ, আমল, ইবাদত কোনো কিছুই কবুল হবে না।


🔸 গোসলের ফরজ সমূহঃ-


১) একবার কুলি করা, 


২) একবার নাকে পানি দেওয়া,


৩) একবার সম্পূর্ণ শরীরে পানি পৌছে দেওয়া।


🔹 ফরজ গোসলের সুন্নত সমূহঃ-


১) তিনবার গড়গড়ার সাথে কুলি করা,


২) তিনবার নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌছানো,


৩) সম্পূর্ণ শরীরে ভালোভাবে পানি পৌছে দিয়ে গোসল সম্পন্ন করা।


🔸 ফরজ গোসলের ক্ষেত্রে গড়গড়ার সহিত কুলি করা এবং নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌছানো ফরজ নয় বরং সুন্নতের অন্তর্ভূক্ত। তাই উপরোক্ত নিয়মে গোসলের ফরজ এবং সুন্নত সমূহ আদায় করে গোসল করা হলে ফরজ গোসল আদায় হয়ে যাবে ইন শা আল্লাহ।


🔹 তবে রোজারত অবস্থায় ফরজ গোসলের ক্ষেত্রে গড়গড়ার সহিত কুলি করা এবং নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌছানো যাবে না। এতে রোজা ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ফরজ গোসলের ক্ষেত্রে তিনবার কুলি করতে হবে, তিনবার (হালকাভাবে) নাকে পানি দিতে হবে এবং সম্পূর্ণ শরীরে পানি পৌছে দিতে হবে। -[রুদ্দুল মুখতার- ১/২৮৪, বাদায়েউস সানায়া- ১/১১২]


⭕ ফরজ গোসল করার নিয়ম ও পদ্ধতিঃ-


🔸 সর্বপ্রথম উভয় হাতের কব্জি পর্যন্ত ধুয়ে নেওয়া, অতঃপর লজ্জাস্থান ও লজ্জাস্থানে যা লেগে আছে তা ভালোভাবে পরিষ্কার করা। এরপর পরিপূর্ণভাবে অজু করা। তারপর মাথার উপর তিনবার পানি ঢালা এবং শরীরের বাকি অংশে পানি পৌছে দেওয়া। গোসল শেষে উভয় পা ধুয়ে নেওয়া। এটিই হচ্ছে পরিপূর্ণভাবে গোসল করার সুন্নত পদ্ধতি। -[ফাতাওয়ায়ে আরকানুল ইসলাম- ২৪৮]


🔹 ফরজ গোসলের ক্ষেত্রে মহিলাদের জন্য মাথার চুল এবং পুরুষদের জন্য দাড়ি ও মাথার চুল ভালোভাবে ভিজাতে হবে।


🔸 উপরোক্ত নিয়মে গোসল করা হলে যদি অজু ভঙ্গ হয়ে না থাকে, তাহলে আর নতুন করে অজু করার প্রয়োজন হবে না। এই অজু দিয়েই নামাজ আদায় করা যাবে।


⭕ রাসূল ﷺ বলেছেন, পবিত্রতা ঈমানের অংশ, পবিত্রতা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অর্ধেক। আর তাই নামাজ, রোজা, আমল, ইবাদত, দোয়া ও মোনাজাত কবুল হওয়ার জন্য পবিত্রতা অর্জন করা জরুরী।


🔲 তাই এখন থেকে আপনারা সবাই উপরোক্ত নিয়মে ফরজ গোসল আদায় করে নামাজ, রোজা, আমল, ইবাদত, দোয়া ও মোনাজাত করবেন ইন শা আল্লাহ 💝✅



হলুদ চাষের স্মার্ট কলাকৌশল,,,, ফেইসবুক থেকে নেওয়া

 হলুদ চাষের স্মার্ট কলাকৌশল


হলুদ বা হলদি হলো হলুদ গাছের শিকড় থেকে প্রাপ্ত এক প্রকারের মসলা। ভারত, বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশের রান্নায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সঠিক পদ্ধতিতে হলুদের চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। তাই চলুন জেনে নেওয়া যাক হলুদের স্মার্ট চাষ পদ্ধতি-


জমি ও মাটি নির্বাচন: 

সব ধরনের মাটিতে হলুদ চাষ করা যায়। তবে দো-আঁশ ও বেলে-দো-আঁশ মাটি হলুদ চাষের জন্য অতি উত্তম।


বীজ বপন: 

চৈত্র মাস কন্দ লাগানোর উপযুক্ত সময়। সাধারণতঃ ১৫-২০ গ্রাম ওজনের ১-২টি ঝুঁড়ি বিশিষ্ট কন্দ লাগাতে হয়। ৫০ সে.মি. দূরে দূরে সারি করে ২৫ সে.মি. দূরে দূরে ৫-৭ সে.মি. গভীরে কন্দ লাগাতে হয়। প্রতি হেক্টরে ২৫০০ কেজি কন্দ প্রয়োজন হয়। কন্দ লাগানোর পর ভেলী করে দিতে হয়।


জাত পরিচিতি: 

ডিমলা ও সিন্দুরী নামে বাংলাদেশে দু’টি উন্নত জাত রয়েছে। ডিমলা জাতটি স্থানীয় জাতের তুলনায় ৩ গুণ ফলন বেশী দেয়।


সার প্রয়োগ ও ব্যবস্থাপনা: 

জমির উর্বরতার উপর সারের পরিমাণ নির্ভর করে। সাধারণতঃ প্রতি হেক্টরে সারের পরিমাণ হলোঃ গোবর ৪-৬ টন, ইউরিয়া ২০০-২৪০ কেজি, টিএসপি ১৭০-১৯০ কেজি, এমওপি ১৬০-১৮০ কেজি, জিপসাম ১০৫-১২০ কেজি ও জিংক সালফেট ২-৩ কেজি। জমি তৈরির সময় সমুদয় গোবর, টিএসপি, জিপসাম, জিংক সালফেট ও ৮০ কেজি এমওপি সার মাটির সাথে মিশিয়ে দিতে হয়।


কন্দ লাগানোর ৫০-৬০ দিন পর ১০০-১২০ কেজি ইউরিয়া ভেলী হালকাভাবে কুপিয়ে প্রয়োগ করে আবার ভেলী করে দিতে হয়। ১ম কিস্তি-র ৫০-৬০ দিন পর দ্বিতীয় কিস্তির- এবং আরও ৫০-৬০ দিন পর তৃতীয় কিস্তি-র সার উপরি প্রয়োগ করতে হয়। ২য় ও ৩য় কিস্তি-র উপরি সার হিসেবে প্রতি হেক্টরে প্রতিবারে ৫০-৬০ কেজি ইউরিয়া ও ৪০-৪৫ কেজি এমওপি সার প্রয়োগ করতে হয়। ২য় ও ৩য় কিস্তি-র সার সারির মাঝে প্রয়োগ করে কোঁদাল দিয়ে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং সামান্য মাটি ভেলীতে দিতে হবে।


ফসল সংগ্রহ: 

সাধারণত লাগানোর ৯-১০ মাস পর পাতা শুকিয়ে গেলে হলুদ সংগ্রহ করা হয়। প্রতি হেক্টরে ২৫-৩০ টন কাঁচা হলুদ পাওয়া যায়।



সমুদ্রের নিচে রহস্যময় প্রাচীর" ফেইসবুক থেকে নেওয়া 

 "সমুদ্রের নিচে রহস্যময় প্রাচীর" ফেইসবুক থেকে নেওয়া 

জার্মানির বাল্টিক উপসাগরে খোঁজ মিলল প্রায় এক কিলোমিটার দীর্ঘ পাথরের প্রাচীরের। বিজ্ঞানীদের অনুমান, প্রস্তর যুগে তৈরি করা হয়েছিল এই প্রাচীর। প্রত্নতাত্ত্বিকদের মতে, ইউরোপে মানুষের তৈরি প্রাচীনতম নির্মাণ এটাই। মেকলেনবার্গ উপসাগর থেকে ১০ কিলোমিটার দূরে একটি জায়গায় শিক্ষাসফরে গিয়েছিলেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ছিলেন কয়েক জন বিজ্ঞানীও। তখনই এক দল বিজ্ঞানী সমুদ্রের নিচে কিছু জিনিস পর্যবেক্ষণের সময় ওই প্রাচীরের হদিস পান।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই প্রাচীটি তৈরি হয়েছে ১,৬৭৩টি পাথর দিয়ে। উচ্চতা এক মিটারের কম, দৈর্ঘ্য ৯৭১ মিটার।

প্রায় ৩০০ টি বড় বড় বোল্ডার দিয়ে তৈরি হয়েছিল সেই প্রাচীর। সেগুলোকে জুড়েছে প্রায় দেড় হাজার ছোট পাথর।

প্রাচীরটি যে পাথর দিয়ে তৈরি, সেগুলি এতটাই বড় এবং ভারী যে, তা দেখে হতভাগ হয়েছিলেন বিজ্ঞানীরা। যে সময়ে এই প্রাচীর তৈরি, সেই সময়ে কোনো যন্ত্র ছিল না। হাতে করে কী ভাবে সেই পাথর তোলা হয়েছিল, তা নিয়ে দ্বন্দ্বে বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা প্রাচীরের আকার, গঠন দেখে আরও একটি বিষয়ে নিশ্চিত যে, কোনোভাবেই এটি প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়নি।

সুনামি বা হিমবাহও এই প্রাচীর গঠন করেনি। মানুষই তৈরি করেছে এই প্রাচীর।

গবেষকেরা জানিয়েছেন, অনেক সময় হিমবাহ পলি সঞ্চয় করে সমুদ্রগর্ভে প্রাচীর তৈরি করে। সুনামির সময় ঢেউয়ের সঙ্গে বালি, পলি ভেসে এসে জমা হয় সমুদ্রগর্ভে। তাতেও প্রাচীর তৈরি হতে পারে। কিন্তু বাল্টিক উপসাগরের প্রাচীরটি সে ভাবে তৈরি হয়নি।

গবেষকদের দাবি, প্রায় ১০ হাজার বছর আগে একটি হ্রদের ধারে তৈরি করা হয়েছিল ওই প্রাচীর।

গবেষকেরা মনে করছেন, বলগা হরিণ শিকার করার জন্য সেই প্রাচীর তৈরি করা হয়েছিল। সেই প্রাচীর দিয়ে ফাঁদ তৈরি করা হত।

বিশাল প্রাচীরের অদূরে ছিল অন্য একটি প্রাচীর। গবেষকেরা মনে করছেন, দ্বিতীয় ওই প্রাচীর সমুদ্রের পলির নিচে চাপা পড়ে গিয়েছে।

ওই প্রাচীর টপকে বলগা হরিণ এলেই তির-ধনুক দিয়ে তাদের শিকার করা হত। অনতিদূরে আরও একটি প্রাচীর থাকায় তারা দৌড়ে পালাতে পারত না। ফলে শিকারিদের ফাঁদে পড়ত।

ওই প্রাচীর পরীক্ষা করে গবেষকেরা মনে করছেন, প্রায় সাড়ে আট হাজার বছর আগে প্রাচীরটি সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল। সমুদ্রের জলস্তর বৃদ্ধিই ছিল এর কারণ।


(সংগৃহীত)



দ্বীপে বৃষ্টি পড়েনা, পাখিও উড়েনা!,,, ফেইসবুক থেকে নেওয়া

 যে দ্বীপে বৃষ্টি পড়েনা, পাখিও উড়েনা!


পৃথিবীতে এমন অনেক আজব স্থান রয়েছে যেখানকার রহস্য আজও উদঘাটন করা যায়নি। আজব এসব জায়গার একটি হল বাল্ট্রা দ্বীপ। এ দ্বীপে গেলেই নাকি নাবিকরা অস্বাভাবিক আচরণ শুরু করেন। নাবিক বা অভিযাত্রীদের সঙ্গে থাকা কম্পাসের আচরণও বদলে যায়। সবসময় উত্তর দিক-নির্দেশকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে!


আবার দিক-নির্দেশক কাঁটা ইচ্ছেমতো ঘুরতে থাকে অথবা উল্টোপাল্টা দিক নির্দেশ করে। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বাল্ট্রা দ্বীপের ওপর বিমান থাকাকালীন সময়েও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস। আবার দ্বীপ পার হলেই সব ঠিক। 


বাল্ট্রার আরেকটি অদ্ভুত দিক হল, এর মানসিক দিক। বাল্ট্রায় পা দেয়ার সঙ্গে সঙ্গেই যে কারও মাথা অনেক হালকা হয়ে যায়। অজানা-অচেনা কোন এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য রকম অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে। বেশিক্ষণ এ দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায়। পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায়। 


অদ্ভুত দ্বীপ বাল্ট্রায় কোন গাছ নেই। নেই কোনো পশুপাখি। কোনো পশুপাখি এ দ্বীপে আসতেও চায় না। জোর করে এলেও কোনো পশুপাখিকে বসতি করানো যায়নি। বাল্ট্রার পাশ দিয়ে প্রাণী হেঁটে গেলেও এ দ্বীপে প্রবেশ করেনা।


শুধু তাই নয়, পাখিরাও উড়তে উড়তে বাল্ট্রার কাছে এসেই ফিরে যায়। দেখে মনে হয় যেন কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। 


আরেকটি রহস্য হলো ওই দ্বীপটির চারপাশে প্রচুর বৃষ্টি হলেও এর ভেতরে কোন বৃষ্টির ফোটা পড়ে না! এমন অনেক আজব আজব রহস্যের কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা এ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।


Join our pageবিশ্ব ও মহাকাশ 

নারী দিবসের প্রতিপাদ্য  "নারীর শরীর আছে, শরীরে একটা মাথাও আছে,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 লেখার শিরোনাম  - নারী দিবসের প্রতিপাদ্য 

"নারীর শরীর আছে, শরীরে একটা মাথাও আছে" 


রোজ রোজ আপনাদের প্রশ্নগুলো দেখি 

ছোট কাপড় পরে  সিডিউস করে!

বড় কাপড় পরে হাজিগীরি ফলায়!

মাঝারি কাপড় পরে নারীবাদী সাজে!

কত জনের সাথে শুয়ে জানি কবি হয়েছে!

কত জনের সাথে হাসাহাসি করে জানি ডিরেক্টর হয়েছে!

কতজনের সাথে গলাগলি করে জানি শিক্ষক হয়েছে

কতজনের সাথে ঢলাঢলি করে জানি নায়িকা হয়েছে!

কতজনকে হস্তমৈথুন করে যেন ঢাকায় ফ্ল্যাটটা কিনেছে!

কতজনকে খুশি করে যেন শহরে ভালো আছে! 

কতজনের বিছানায় গিয়ে জানি গায়িকা হয়েছে! 

কতজনের সংসার ভেঙেছে জানি রূপ দেখিয়ে! 

কতজনের মাথা খেয়েছে এই শরীর দেখিয়ে! 

শরীরটা দেখিয়েই তো করে খাচ্ছে নইলে খুঁজে পাওয়া যেত না! 

শরীর বেচেই তো এত টাকা এখন! 

শরীরটার জন্যতো সব জায়গায় এত তার দাম?

শরীর না থাকলে আর  ডাক্তার হতে পারত! 

শরীর দিয়েই তো বশ করলো ছেলেটারে! 

শরীর দিয়ে ফাঁসাইলো ! 

শরীর, শরীর, শরীর,শরীর।

আর গালিগুলোর দিকে খেয়াল করেন মাগী, খানকি, বেশ্যা, চুতিয়া আরো যত প্রকার আছে নারীর শরীরকেই কেন্দ্র করে।

ওই মেয়ে ভালো করেছে-  শরীর

ওর বাবা নেই ভালো আছে - শরীর

ওই মেয়ে একা আছে নিশ্চয় গোপনে গোপনে- শরীর 

ওর এত অহংকার কি নিয়ে- শরীর

ওই মেয়ের লেখা এত ভালো  - শরীর। 


শরীর শরীর শরীর। 


ভাষার যে রাজনীতি সেটা বোধকরি আমরা বুঝি। বাংলা ভাষার পিতৃতান্ত্রিক গোলোযোগটা বোধহয় আমরা আরো অনুভব করতে পারি। গালি গুলোর দিকে তাকালে, সম্বোধনের দিকে তাকালে আপনার কাছে আরো স্পষ্ট হবে গালিগুলোর তীরবিন্দু আসলে নারীর শরীর।


নারীর একটা শরীর আছে  মনে রাখেন, শুধু ভুলে যান শরীরে একটা মাথাও আছে আর মাথাটা দিয়ে নারী চিন্তাও করে। 


নারীর মাথা আছে ভুলে গিয়ে নিজের যে একটা মাথা আছে সেটারও আর ব্যবহার আপনি করলেন না!


 ফলে কোন কবিতায় ঘাম,

 আর কোন কবিতায় কাম; 

কোন নায়িকা মাঠে  আর কোন নায়িকা খাটে শ্রম দিচ্ছে তা টের পান না।


এইসব গাধার বাচ্চাদের  উপর রাগ নয় বিরক্ত হই। 

কবে গাধাদের দলে একটা লিডার আসবে। এদের লিঙ্গের আগে মাথাটাকে খাটাতে শেখাবে। 


 এই যে শরীরের দামে নিত্য  নারীর কবিতা, গান, সিনেমা কিংবা আরো সকল কর্মসূচিকে বিছানা থেকে বিছানায়, যোনী থেকে স্তনে, নাভিতে দৌড়াদৌড়ি করান ভালো কথা। 

কিন্তু আমার চারটা প্রশ্নের উত্তর দিয়ে দিন তো-  


১। কবিতা কি স্তন দিয়ে লেখে নাকি মাথা দিয়ে? 

২। গান কি যোনী দিয়ে গায় নাকি কণ্ঠ দিয়ে?

৩। নারীরা যত প্রকার সেবা দেয় সব নারীচিহ্নিত অঙ্গপ্রত্যঙ্গ দিয়েই দেয়? 

৪। মাথাটা এখন কই আছে পর্ণে নাকি কর্ণে? 


শুনুন শুনুন, লেখা শেষ করতে গিয়ে মাথায় আসলো! 


আচ্ছা আমার লেখাটা পড়ে মনে হচ্ছে না এই মেয়ে এই লেখাটা লিখবার জন্য যেই বোধ গড়ে উঠলো তার জন্য কতগুলো পুরুষের সঙ্গ নিয়েছিলো?

--- জ্বি আজ্ঞে! আপনিই আমার পুরো লেখার কেন্দ্রবিন্দু। আপনাকে নিয়েই লিখেছি এই লেখা। 

আপনি পুরুষ, নারী, হিজড়া, পরি, জ্বিন যেই হোন 

এই প্রশ্ন যখন মাথায় আসবে উপর থেকে আবার পড়ুন। 

এবং  মহা আনন্দে জানুন এটা আপনিই, এই লেখা আপনাকে উৎসর্গ করা। 

🌼নারী দিবসের শুভেচ্ছা সেই সকল নারীকে যারা শরীরের আগে মাথা খাটিয়ে বাঁচে। 

কামরুন্নাহার মুন্নী

লেখক

(মানুষের পক্ষে)


২৪ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ 


ফেইসবুক থেকে নেওয়া 

নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন

 নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন 🌺 আমাদের শরীরের প্রতিটি অংশই অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট এবং জটিল, বিশেষ করে যখন ...