এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বয়স বাড়ার সাথে সাথে তিনটি জিনিস নিয়মিত চেক করবেন,,,,,

 বয়স বাড়ার সাথে সাথে তিনটি জিনিস নিয়মিত চেক করবেন।

১) ব্লাড প্রেসার।

২) ব্লাড সুগার।

৩) লিপিড প্রোফাইল।


🔸চারটি জিনিস একেবারেই ভুলে যান৷

১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা,

২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,

৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,

৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।


🔸পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।

১) লবন,

২) চিনি,

৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।

৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার

৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।


🔸পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।

১) সব রকমের সবুজ শাক

২) সব রকম সবুজ সব্জি, সীম বা মটরশুটি ইত্যাদি

৩) ফলমূল,

৪) বাদাম,

৫) প্রোটিন জাতীয় খাবার।


🔸মানসিক শান্তি বা সুখী হতে  সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।

১) একজন প্রকৃত ভালো বন্ধু,

২) নিজের সমগ্ৰ পরিবার,

৩) সবসময় সুচিন্তা,

৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়,

৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা,

৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,

৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।


🔸ছয়টি জিনিষের চর্চা রাখুন।

১) অহংকার না করা,

২) সবার সাথে হাসিমুখে কথা বলা,

৩) মানুষের সাথে ভালো আচরণ করা,

৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।

৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।

৬) সরল ও সৎ জীবন যাপন


🔸সাতটি জিনিস এড়িয়ে চলুন।

১) কর্য,

২) লোভ,

৩) আলস্য,

৪) ঘৃণা,

৫) সময়ের অপচয়,

৬) পরচর্চা,পরনিন্দা 

৭) কোনো রূপ নেশা বা আসক্তি


🔸পাঁচটি জিনিষ কখনোই করবেন না।

১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,

২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করা,

৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,

৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেওয়া,

৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,


সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন।

“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”

সংগৃহীত তথ্য❤️


শনিবার, ২৩ মার্চ, ২০২৪

পরমাণুর নিষিদ্ধ যুগ,,,,ফেইসবুক থেকে নেওয়া

 # ***পরমাণুর নিষিদ্ধ যুগ***


স্বর্ণযুগে একজন দার্শনিক ছিলেন গ্রিসে। তার নাম লিউসিপ্পাস। তিনি খুব ভালোভাবে উপলব্ধি করেন, কোনো বস্তুকে ইচ্ছামতো একের পর এক ভাঙা যাবে না। ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থায় পৌঁছবে, তখন আর বস্তুটিকে শত চেষ্টা করলেও সম্ভব নয় ভাঙা।


বস্তুটি পৌঁছবে একটা ক্ষুদ্রতম আকারে। কিন্তু সেই ক্ষুদ্রতম আকারের নাম-ধাম, বৈশিষ্ট্য কেমন হবে এ কথা বলে যাননি লিউসিপ্পাস। পরমাণুতত্ত্বের সবচেয়ে আলোচিত প্রবক্তা ডেমোক্রিটাস। লিউসিপ্পাসের ছাত্র।


ডেমোক্রিটাস বস্তুর ক্ষুদ্রতম অবস্থার নাম দিলেন, ‘অ্যাটোম’। অ্যাটোম শব্দের অর্থ অবিভাজ্য। বাংলায় আমরা যাকে বলি ‘পরমাণু’। লিউসিপ্পাসের মতো ডেমোক্রিটাসের পরমাণুকেও আধুনিক পরমাণুর সাথে মেলানো যাবে না।


কিন্তু ডেমোক্রিটাসের সাফল্যটা অন্য জায়গায়। তিনি বস্তুর ক্ষুদ্রতম কণার যে নামটা দিয়েছিলেন। আড়াই হাজার বছর পরেও সেই ‘অ্যাটোম’ নামটা বহাল তবিয়তে রয়েছে বিজ্ঞানের রাজ্যে।


ডেমোক্রিটাসের জীবদ্দশায়ই জন্ম সর্বকালের অন্যতম সেরা দার্শনিক অ্যারিস্টোটলের। সব কিছুতেই তিনি পাণ্ডিত্যের বহর দেখিয়েছেন।


সমাজে ব্যাপক প্রভাব ছিল তাঁর। তাঁর কথাকে অমর বাণী মনে করত গ্রিকবাসী। পরবর্তীকালে অনেক ধর্মগ্রন্থেই অ্যারিস্টোটলের মতের প্রতিফলন দেখা গেছে। দার্শনিক হিসেবে যত দূরদর্শীই হোন অ্যারিস্টোটল, বিজ্ঞানবক্তা হিসেবে তাঁর ব্যর্থতা অনেক। ডেমোক্রিটাসের পরমাণুতত্ত্ব মানতে পারেননি অ্যারিস্টোটল। তিনি ভাবতেন, বস্তুকে ইচ্ছামতো একের পর এক ভাঙা যায়। সেই মত তিনি প্রকাশ্যে প্রচারও করেন। তাঁর কথা ধর্মের বাণীর মতো। তাই সবাই গ্রহণ করল অ্যারিস্টোটলের মত। পরবর্তী সময়ে খ্রিস্টধর্মেও সেই মতের প্রতিফলন দেখা যায়।


তবে ডেমোক্রিটাসকে সবাই কিন্তু উড়িয়ে দেননি। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের দার্শনিক ছিলেন এপিকারুস। ছিলেন তিনি শিক্ষকও। এপিকারুস পরমাণুবাদকে গ্রহণ করেছিলেন পরম মমতায়। তাঁর পড়ানোর বিষয়গুলোতে যুক্ত করেন পরমাণুবাদ। পরমাণুবাদের ওপর ভিত্তি করে তিনি বেশ কিছু পাঠ্য বইও লেখেন।  খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে আবির্ভাব ঘটে লুক্রেটিয়াস নামে আরেক কবি ও দার্শনিকের। রোমান ছিলেন তিনি। তিনি এপিকারুস দর্শনে অনুপ্রাণিত হন। একটি দীর্ঘ কবিতায় এপিকারুসের পরমাণুবাদ তুলে ধরেন তিনি।


এরপর আবার পরমাণুবাদের অন্ধকার যুগের শুরু। খ্রিস্টধর্মের প্রভাব দিন দিন বাড়তে থাকে। সমাজে শক্তিশালী জায়গা করে নেয় অ্যারিস্টোটলের দর্শন। মধ্যযুগ। পোপ ও পাদ্রিদের ব্যাপক দাপট তখন। সেই দাপটের কাছে তুচ্ছ ইউরোপীয় সম্রাটরাও। তাইতো পোপ আর তার চ্যালারা বিজ্ঞান চর্চার বিরুদ্ধে খড়গহস্ত হতে পেরেছিল। মৃত্যুদণ্ড দিয়েছিল হাইপেশিয়া, ব্রুনোকে। গ্যালিলিওকে দেওয়া হয়েছিল কঠিন সাজা।


অ্যারিস্টোটল পরমাণু ধারণা মানতে পারেননি। ধর্মও সেটা মানবে কেন? খ্রিস্ট ধর্মে তাই পরমাণুর কথাও বলা পাপ। তখন লুক্রেটিয়াসের লেখা বইটিকে নাস্তিকতার অভিযোগে নিষিদ্ধ করা হয়। ধ্বংস করা হয় তাঁর বইয়ের সব কপি। একটা কপিই কেবল টিকে ছিল। ১৪১৭ সালে সেটা উদ্ধার করেন বিজ্ঞানীরা। তৈরি করা হয় সেটার প্রতিলিপিও।


সূত্র : ব্রিটানিকা



সকাল ০৭ টার সংবাদ  তারিখ : ২৩-০৩-২০২৪ ।,,,ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ০৭ টার সংবাদ 

তারিখ : ২৩-০৩-২০২৪ ।


আজকের শিরোনাম:


বাংলাদেশের চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য পেশাদারদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগ্রহ প্রকাশ।


ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি দেশের বাজার ব্যবস্থাকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত – অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।


নির্বাচন প্রতিহত করতে ব্যর্থ হয়ে বিএনপি খেই হারিয়ে ফেলেছে - মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর।


দেশের সাড়ে আট হাজার ডাকঘরকে ‘স্মার্ট সার্ভিস পয়েন্টে’ রূপান্তরিত করা হবে - জানালেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।


আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি শুরু - ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ৯ সদস্য আটক।


মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪০ জন নিহত, আহত শতাধিক।


সিলেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের আজ দ্বিতীয় দিনে তিন উইকেটে ৩২ রান নিয়ে প্রথম ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু করবে বাংলাদেশ।

ফেইসবুক থেকে নেওয়া 

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ -  ২২-০৩ - ২০২৪

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ -  ২২-০৩ - ২০২৪


আজকের সংবাদ শিরোনাম


আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি শুরু --- ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ৯ সদস্য আটক।

 

ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি দেশের বাজার ব্যবস্থাকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত --- অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।

 

নির্বাচন প্রতিহত করতে ব্যর্থ হয়ে বিএনপি খেই হারিয়ে ফেলেছে --- মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর।

 

পাঁচদিনের সফর শেষে ঢাকা ছেড়ে গেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া।


এবার রাশিয়া ও চীনের ভেটোর মুখে পড়ল নিরাপত্তা পরিষদে উত্থাপিত গাজায় যুদ্ধ বিরতির যুক্তরাষ্ট্রের প্রস্তাব।


এবং সিলেটে প্রথম টেস্টে, প্রথম দিনে শ্রীলঙ্কাকে ২৮০ রানে অল আউট করে  দিলো বাংলাদেশ।

ফেইসবুক থেকে নেওয়া 

শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

ইলেকট্রিক্যাল প্রশ্ন উত্তর,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 প্রশ্নঃ লো ভোল্টেজে ফ্যান চালালে কি ফ্যান পুড়ে যাওয়ার সম্ভবনা আছে?


আমরা বাসা বাড়িতে ফ্যান বলতে বুঝি সিলিং ফ্যান টেবিল ফ্যান,ওয়াল ফ্যান,৭৭

📖 ইবুক২ঃ সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত 


📖 ইবুক৩ঃ ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা 


📖 ইবুক৪ঃ পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা


📖 ইবুক৫: চা এর আড্ডায় পি এল সি


📖 ইবুক৬: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি


📖 ইবুক৭: DC circuit নিয়ে মজার বই


📖 ইবুক৮: ইলেকট্রনিক্স এত মধুর কেন? 


সম্মানির বিনিময়ে বইগুলো পেতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা হোয়াটস এপ +8801741994646



বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

রাসেল মাহমুদ স্যারের আজকের মেসেজ ২১/৩/২০২৪

 রাসেল মাহমুদ স্যারের আজকের মেসেজ ২১/৩/২০২৪

সবাইকে আসসালামুয়ালাইকুম ..  আমরা যারা সেল করতেছি অথবা যারা এখনো সেল করতে পারি নাই তাদের উদ্দেশ্যে দু একটি কথা নিয়মিত পার্টি ভিজিট করুন সততার সাথে কথা বলুন সহজ সরল ভাবে কথা বলুন পার্টির কাছে আপনি আপনার বিশ্বাসযোগ্যতা গড়ে তুলুন এমনিই দেখবেন আপনার DO হয়ে যাবে..,,,,



অনেক অপজিশন টিম আছে যারা বিভিন্নভাবে পার্টি কে ভক্কচক্কর বোঝাবে এবং অসৎ উপায়ে পার্টিকে সুবিধা দেওয়ার ক্ষমতা বলে হাডিও নেওয়ার চেষ্টা করবে হয়তো পার্টি তার কথার লোভনে পড়ে এক দুইবার ডিও দিবেও কিন্তু এই ধরনের সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না আপনি পার্টির সাথে বন্ধুসুলভ আচরণ করুন সততা এবং বিশ্বাসযোগ্যতা গড়ে তুলুন দেখবেন পার্টি নিজে আপনাকে ডেকে টাকা দিবে।,,,,,

আমরা যে কোন বিষয়ে আলোচনার মাধ্যমে কাজ করার চেষ্টা করি সুতরাং আমাদের এখানে বক্ষ চক্কর হওয়ার সুযোগ অনেক কম।,,,,,

যেহেতু একই প্রোডাক্ট আমাদের অনেক গ্রুপ বিক্রি করে সে ক্ষেত্রে আপনার পার্টি এবং আপনার লেনদেন গোপনীয়তা বজায় রাখুন কোন পার্টিতে কখন মাল দিচ্ছেন সেটা বাইরের কারো জানাবেন না নিজের কাজ নিজের মনে করে নিজের গোপনতার ভিত্তিতে করুন তাহলে কাজটা আরো সহজ হবে।


সকাল ০৭ টার সংবাদ  তারিখ : ২১-০৩-২০২৪ । আজকের শিরোনাম:,,,, ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ০৭ টার সংবাদ 

তারিখ : ২১-০৩-২০২৪ ।


আজকের শিরোনাম:


বিভিন্ন উন্নয়ন কর্মসূচী ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে হাতিয়া ও কক্সবাজার সফর করলেন ইউএনডিপি’র শুভেচ্ছা দূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া।


চালু হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও থেকে এফডিসি গেট সংলগ্ন ডাউন র্যা ম্প - এটি নগরবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার - বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ।


ওয়ান ইলেভেনের কুশিলবরা ঘাপটি মেরে সুযোগের অপেক্ষায় আছে - বললেন পররাষ্ট্রমন্ত্রী।


ছিনতাই হওয়া বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহর মালিক কেএসআরএম কর্তৃপক্ষের সঙ্গে প্রথমবারের মত সোমালিয়ার জলদস্যুদের যোগাযোগ - আলোচনা শুরুর প্রস্তুতি ।


সর্বজনীন পেনশন ব্যবস্থায় নতুন  ‘প্রত্যয় স্কিম’ যুক্ত করলো সরকার।


ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থাকে ৪ কোটি ডলার অনুদান প্রদানের ঘোষণা সৌদি আরবের। 


আজ ঢাকায় তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটিতে  অষ্ট্রেলিয়া মোকাবেলা করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সকাল ০৭ টার সংবাদ  তারিখ : ২০-০৩-২০২৪ । আজকের শিরোনাম:,,,ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ০৭ টার সংবাদ 

তারিখ : ২০-০৩-২০২৪ ।


আজকের শিরোনাম:


জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনা ও চট্টগ্রামের উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন ইউএনডিপি’র শুভেচ্ছা দূত ও সুইডিশ ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া - অভিঘাত মোকাবেলায় সুইডেন ও ইউএনডিপি’র সহযোগিতার আশ্বাস ।


বিশ্ববাজারে দেশের টেক্সটাইল পণ্য আরো জনপ্রিয় করতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির। 


ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে বিএনপি - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। 


সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের নাবিকদের সুস্থ ফেরত আনতে সরকার বদ্ধপরিকর - বললেন পররাষ্ট্রমন্ত্রী।


বিএনপি নির্বাচন বানচাল করতে সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো - বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।


ঋণ জালিয়াতির মামলায় হলমার্কের ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড - ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা। 


জরুরি হস্তক্ষেপ না করলে উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন - হুঁশিয়ারি জাতিসংঘের ।


সকাল ০৭ টার সংবাদ  তারিখ : ১৯-০৩-২০২৪ । আজকের শিরোনাম:,,, ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ০৭ টার সংবাদ 

তারিখ : ১৯-০৩-২০২৪ ।


আজকের শিরোনাম:


রোহিঙ্গাদের সহায়তায় বড় আকারের আন্তর্জাতিক তহবিল গঠনের উদ্যোগ নিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান।


ইউরোপীয় ইউনিয়নের বাজারে ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী। 


জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা এবং দেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়া অসম্ভব - বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনা সভায় বললেন শেখ হাসিনা। 


তথ্য সংগ্রহকালে কোনো সাংবাদিক যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা হবে - বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।


গাজার কিছু অংশে তীব্র খাদ্যাভাব ইতোমধ্যে দুর্ভিক্ষের মাত্রা অতিক্রম করেছে -জানিয়েছে দুর্ভিক্ষ পর্যবেক্ষণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।


চট্টগ্রামে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ - রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন।


বুধবার, ২০ মার্চ, ২০২৪

আজ ২০/০৩/২০২৪ রাসেল মাহমুদ স্যারের মেসেজ

 যাদের কাছে স্টিকার আছে তারা স্টিকার গুলো দ্রুত লাগানো ব্যবস্থা করেন কারণ আজ ২০ তারিখ।,,,,

সকলের অবগতির জন্য জানাচ্ছি যে অফিস চলাকালীন সময় এবং আপনি ডিউটিরত অবস্থায় কোন অবস্থাতেই whatsapp বন্ধ রাখা যাবে না নেট বন্ধ রাখা যাবে না মোবাইল বন্ধ রাখা যাবে না।****


আপনাদের ওয়ার্ক অর্ডার যাচাই-বাছাই করা চলছে যারা একই দোকান ঘোরায়-ফিরায় দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে আবারো সতর্ক করছি এই ধরনের ঘটনা যদি ধরা পড়ে তাহলে আপনার বিরুদ্ধে অফিশিয়ালি ব্যবস্থা নেওয়া হবে। আমরা মার্কেটে ঘুরে দেখে অনেক গ্যাপ দোকান পাওয়া যায় কষ্ট করে গ্যাপ দোকানগুলোতে কাজ করার চেষ্টা করুন।



আপনাদের ওয়ার্ক অর্ডার যাচাই-বাছাই করা চলছে যারা একই দোকান ঘোরায়-ফিরায় দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে আবারো সতর্ক করছি এই ধরনের ঘটনা যদি ধরা পড়ে তাহলে আপনার বিরুদ্ধে অফিশিয়ালি ব্যবস্থা নেওয়া হবে। আমরা মার্কেটে ঘুরে দেখে অনেক গ্যাপ দোকান পাওয়া যায় কষ্ট করে গ্যাপ দোকানগুলোতে কাজ করার চেষ্টা করুন।

কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...