এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১ জুন, ২০২৪

বই পড়লেই কেউ জ্ঞানি হয়ে যাবে ব্যাপারটা আসলে তা না। বই পড়লে অনেক কিছু বদলে যায় এবং সুবিধা পাওয়া যায়।

 বই পড়লেই কেউ জ্ঞানি হয়ে যাবে ব্যাপারটা আসলে তা না। বই পড়লে অনেক কিছু বদলে যায় এবং সুবিধা পাওয়া যায়। নিচের দশটি কারণে প্রতিটি মানুষেরই সময় পেলেই নিয়মিত বই পড়া দরকার- 


১) মানসিক উদ্দীপনা বাড়াতে: স্থবির মনের উদ্দীপনা বাড়াতে বইয়ের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।


২) স্ট্রেস কমানো : খুবই মানসিক চিন্তায় আছেন। সুন্দর একটি বই পড়া শুরু করুন। দেখবেন অবসাদ কমে যাচ্ছে।


৩) জ্ঞান বাড়াতে : কথা একটাই বই হলো জ্ঞানের ভাণ্ডার।


৪) শব্দভাণ্ডার বিস্তার : একমাত্র বই পড়ার মাধ্যমেই আপনি নতুন শব্দভাণ্ডারে নিজেকে সমৃদ্ধ করতে পারেন।


৫) স্মৃতি উন্নয়ন : বই আপনার স্মরণশক্তি বাড়াতে দারুণ এক কার্যকরী ভূমিকা রাখে।


৬) বিশ্লেষণাত্মক চিন্তার দক্ষতা : বই পড়ার মাধ্যমে আপনার যেকোনো একটা বিষয়ে বিশ্লেষণ করার ক্ষমতা অথবা দক্ষতা বৃদ্ধি পায়।


৭) চিন্তার উৎকর্ষতা : শুধু যে আপনি ভালো বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করবেন তা না। ভালো বই পাঠ চিন্তার উৎকর্ষতা বাড়াতে সাহায্য করে।


৮) ভালো লেখার ক্ষমতা : বই পড়লে শুদ্ধ করে, সুন্দর শব্দ চয়নে লিখার ক্ষমতা বৃদ্ধি পায়।


৯)প্রশান্তি : মানসিক প্রশান্তি বাড়াতে বইয়ের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।


১০) বিনোদন : নির্জনতায় নিজের মতো করে শব্দহীন বিনোদন চান। নিজের মাঝে নির্মল পরিবেশের সুন্দর একটি আবহ তৈরি করতে চান। 

তবে বই, বই আর বই।


তাই বই পড়ুন জীবনের জন্য।

(বিঃদ্রঃ  এছাড়াও আরো একাধিক কারণ আছে, আপনাদের কাছে থাকা কারণগুলো লিখুন আমি এড করে নিব।)


শুক্রবার, ৩১ মে, ২০২৪

সকাল ৭ টার  সংবাদ।  তারিখ: ৩১-০৫-২০২৪ খ্রি:।

 সকাল ৭ টার  সংবাদ। 

তারিখ: ৩১-০৫-২০২৪ খ্রি:।


আজকের শিরোনাম:


ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবকিছু করবে সরকার - পটুয়াখালীর কলাপাড়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। 


ছোট দ্বীপ ও আফ্রিকার স্বল্পোন্নত দেশগুলোর জন্য বঙ্গবন্ধু মেরিন স্কলারশীপ চালু করতে চায় বাংলাদেশ - আইএমও মহাসচিবের সৌজন্য সাক্ষাৎকালে বলেছেন শেখ হাসিনা। 


হেলপার যেন ড্রাইভার হয়ে গাড়ি না চালায় সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদ দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 


আসন্ন ঈদ-উল আযহায় কোরবানির জন্য স্বাস্থ্যসম্মত নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে হবে - সাংবাদিকদের জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। 


 বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস।


ভারতের জম্মুতে বাস দুর্ঘটনায় তীর্থযাত্রী নিহতের সংখ্যা বেড়ে হয়েছে অন্তত ২২।


বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে পোল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

কিংবদন্তি রোমান্টিক কবি আলেক্সান্দার  পুশকিন  তাকে রুশ ভাষার শ্রেষ্ঠ কবি ও আধুনিক সাহিত্যের জনক বলা হয়।

 কিংবদন্তি রোমান্টিক কবি আলেক্সান্দার  পুশকিন 

তাকে রুশ ভাষার শ্রেষ্ঠ কবি ও আধুনিক সাহিত্যের জনক বলা হয়।

রুশ ভাষার স্বর্ণ যুগের কবির মৃত্যু দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।

কবি পুশকিন তৎকালীন জার শাসকের বিরুদ্ধে কবিতা লিখে নির্বাসিত হতে হয়েছে! তিনি শুধু একজন নন, তার উপন্যাস, কাব্যিক উপন্যাস, কবিতা, নাটক, ছোটগল্প, রূপকথা , সাহিত্য আন্দোলন , রোমান্টিকতা, বাস্তববাদী লেখক হিসেবে সমাদৃত হয়েছেন পৃথিবীর বুকে।

তার রোমান্টিক কবিতায় লিখেছেন ‍ঃ- 


তৃষ্ণার্ত ভিড় আপনার কোমল শোকে,

আপনার ঘনিষ্ঠতা যা আমাকে নেশা করে

এবং জ্বলন্ত, মধুর আকাঙ্ক্ষার জিহ্বা,

আবেগ যার ওয়াইন সন্তুষ্ট না।

তবে সেই গল্প দিয়ে কাটা,

লুকোও, তোমার স্বপ্ন বন্ধ করে দাও:

এর শিখা আমি জ্বলতে ভয় করি,

আমি তোমার গোপন রহস্য জানতে ভীত ।


কবি পুশকিন ৬ জুন ১৭৯৯ সালে রুশ  রাশিয়ার মস্কোতে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা, সের্গেই লভোভিচ পুশকিন, অভিজাত পুশকিন পরিবারের সদস্য ছিলেন। তার প্রমাতামহ ছিলেন মধ্য-আফ্রিকান বংশোদ্ভূত জেনারেল আব্রাম পেত্রোভিচ গ্যানিবাল। তিনি ১৫ বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশ করেন এবং সারস্কোয়ে সেলো লাইসিয়াম থেকে স্নাতকত্ব লাভ করার সময় অবধি সাহিত্য মহলে ব্যাপক পরিচিতি লাভ করেন।


কবি পুশকিন লাইসি থেকে স্নাতকত্ব লাভের পর পুশকিন তার বিতর্কিত কবিতা "ওড টু লিবার্টি" আবৃত্তি করেন, যা রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার কর্তৃক তার নির্বাসন দানের অন্যতম কারণ। জারের রাজনৈতিক পুলিশ বাহিনীর কঠোর নজরদারিতে, লেখা প্রকাশ করতে অক্ষম থাকা অবস্থাতেই পুশকিন তার সবচেয়ে বিখ্যাত নাটক বোরিস গোদুনোভ লিখেছিলেন। তার কাব্যিক উপন্যাস, ইউজিন ওনেজিন, ১৮২৫ থেকে ১৮৩২ সালের মধ্যে ধারাবাহিক ভাবে লিখিত হয়।


স্বদেশের প্রেমের কবিতায় তিনি লিখেছেন ঃ-


এটি ছিল তার স্বদেশে, সেই নীল আকাশের নীচে

সে, শুকনো গোলাপ ...

অবশেষে তিনি মারা গেলেন, একটি নিঃশ্বাস তুই

কৈশোরের ছায়া যা কেউ স্পর্শ করে না;

কিন্তু আমাদের মধ্যে একটি লাইন আছে, এটি একটি অতল গহ্বর।

আমি আমার অনুভূতিকে বৃথা চেষ্টা করার চেষ্টা করেছিলাম:

মৃত্যুই বলেছিল ঠোঁট অন্ধকার

এবং, আমি তাকে উদাসীনভাবে উপস্থিত হয়েছি।

আমি তখন তাকে উত্সাহিত আত্মার সাথে ভালবাসি,

সাসপেন্সে আমি কাকে ভালবাসি,

অনেক অসীম, প্রেমময় দুঃখের সাথে,

নীরব শাহাদাত, প্রলাপ সহ।

প্রেম আর শোকের কি হল? ওহ আমার আত্মায়

নিষ্পাপ, দরিদ্র ছায়ার জন্য

হারিয়ে যাওয়া দিনের সুখের স্মৃতির জন্য,

আমার কোনও অশ্রু নেই, এমন কোনও সংগীত নেই যা তার নাম রাখে।


মস্কোতে জন্মগ্রহণ কারী পুশকিন ধাত্রী ও ফরাসি শিক্ষকগণের নিকট শিক্ষা লাভ করেন এবং দশ বছর বয়স অবধি মূলত ফরাসি ভাষায় কথা বলতেন। তিনি গৃহভৃত্যগণ এবং তার আয়া, আরিনা রদিওনোভনা, যার প্রতি তিনি তার নিজের মায়ের চেয়ে বেশি অনুরক্ত ছিলেন, তাদের মাধ্যমে রুশ ভাষার সাথে পরিচিত হয়ে ওঠেন। তিনি ১৫ বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশ করেন। সেন্ট পিটার্সবার্গের কাছে সারস্কোয়ে সেলোতে, মর্যাদাপূর্ণ ইম্পেরিয়াল লাইসিয়ামের প্রথম স্নাতক শ্রেণীর অংশ হিসেবে যখন তিনি পড়া শেষ করেন, ইতোমধ্যে তার প্রতিভা রুশ সাহিত্য জগৎ অবগত হয়ে যায়। বিদ্যালয় শেষে পুশকিন, রাজধানী সেন্ট পিটার্সবার্গের প্রাণবন্ত এবং উচ্ছৃঙ্খল বুদ্ধিজীবী তরুণদের সংস্কৃতিতে ডুব দেন। ১৮২০ সালে তিনি তার প্রথম দীর্ঘ কবিতা, রুসলান এবং লুডমিলা প্রকাশ করেন, যার বিষয় ও শৈলী নিয়ে বহু বিতর্ক হয়।


লাইসিয়ামে থাকাকালীন, পুশকিন, আলেকজান্ডার পেত্রোভিচ কুনিৎসিনের কান্টীয় উদারনৈতিক ব্যক্তিত্ববাদী শিক্ষা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হন এবং পরবর্তীতে ১৯ অক্টোবর কবিতায় পুশকিন তাকে স্মরণ করেন। পুশকিন এছাড়াও ফরাসি জ্ঞানের চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখেন, বিশেষ করে দিদেরো এবং ভলতেয়ার, যাদেরকে তিনি বর্ণনা করেছেন এভাবে "নতুন পথের প্রথম অনুসারী এবং ইতিহাসের অন্ধকার আধারে দর্শনের প্রদীপ আনয়নকারী ।


পুশকিন ধীরে ধীরে সামাজিক সংস্কার সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ওঠেন এবং সাহিত্যিক সংস্কারবাদীদের জন্য একজন মুখপাত্র হিসেবে আবির্ভূত হন। এর ফলে সরকার তার ওপর ক্ষুব্ধ হয় এবং ১৮২০ সালের মে মাসে তাকে রাজধানী ত্যাগ করতে হয়। তিনি প্রথমে ককেসাস ও ক্রিমিয়া ও পরবর্তীতে কামিয়ানকা এবং মলদোভার কিশিনাউ এ যান, যেখানে তিনি একজন ফ্রিম্যাসন হয়ে ওঠেন।


তিনি ফিলিকি ইটেরিয়া নামক একটি গোপন সংগঠনে যোগ দেন, যার উদ্দেশ্য ছিল গ্রীসে উসমানীয় শাসন উৎখাত এবং একটি স্বাধীন গ্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি গ্রিক বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হন এবং যখন উসমানীয় তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় তখন তিনি গণজাগরণের ঘটনাগুলো একটি ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখেন।


কবি পুশকিন ২৬ মে ১৮৩৭ সালে ৩৭ বছর বয়সে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মৃত্যুবরণ করেন।

শিক্ষণীয় গল্প: ফেইসবুক থেকে নেওয়া

 শিক্ষণীয় গল্প:

একজন বয়স্ক মহিলার দুটি বড় পাত্র ছিল, যা তার কাঁধের বাকের দুই প্রান্তে ঝোলানো ছিল। 


একটি পাত্রের মধ্যে সূক্ষ্ম একটি ফাটল ছিল কিন্তু অন্য পাত্রটি ছিল নিখুঁত এবং নদী থেকে জল আনার সময় একটি পাত্র পুরোপুরি জলে ভর্তি থাকতো অপরটি অর্ধেক জল পূর্ণ থাকত। 


পুরো দুই বছর ধরে,এভাবেই ভদ্রমহিলা দেড় পাত্র জল নিয়ে ঘরে ঢুকতেন। 


অবশ্যই, নিখুঁত পাত্র তার পূর্ণতার জন্য  গর্বিত ছিল কিন্তু বেচারা পটকা পাত্র নিজের অপূর্ণতার জন্য লজ্জিত ছিল এবং তার মনে দুঃখ ছিল যে পুরো জল কখনোই বহন করতে পারে না। 


দুই বছর পর খুঁত যুক্ত পাত্রটি বৃদ্ধার কাছে খুব দুঃখ করে বলল-আমি সত্যি সত্যি নিজে নিজের অক্ষমতার জন্য লজ্জিত। আমার যা করা উচিত ছিল আমি সেটা কখনোই করে উঠতে পারি না। আমার ভেতর একটা ফাটল আমাকে আমার কাজ করতে দেয় না।


বৃদ্ধা মুচকি হেসে বললেন, 'আচ্ছা খেয়াল করেছ,তোমাকে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয় সেই রাস্তার পাশে কত ফুলের সারি! আমি তোমার ত্রুটি জানি, যে স্থান দিয়ে তোমাকে আনা হয় সেখানে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছি, সেখান থেকে গাছ হয়ে ফুল জন্মেছে। পথের পাশের ওই ফুল গুলিকে তুমি নিজের অজান্তে প্রতিদিন যখন আমরা ফিরে যাই,

তুমি তাদের জল দাও।

আমি দু'বছর ধরে ওখান থেকে ফুল তুলে এনে আমার টেবিলের সাজিয়ে রাখি। তুমি অপূর্ন না হতে তাহলেই ফুল ফুটতো না, এ ফুল আমি পেতাম না 


গল্পের নৈতিক:

আমাদের প্রত্যেকের নিজস্ব স্বতন্ত্র ত্রুটি রয়েছে। এগুলি নিয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নেই। জীবনকে নিজের ছন্দে, নিজের মতো করে চলতে দেয়া উচিত। এতে জীবনের স্বাভাবিক সৌন্দর্য ফুটে ওঠে। ত্রুটিযুক্ত মানুষের ভেতরে যে সৎ গুনাবলী আছে, সেগুলোর সদব্যবহার যদি আমরা করতে পারি তাতে সুন্দর হয় সমাজ, সমৃদ্ধ হয় দেশ।


ব্রিটিশ আমল থেকে অভিনয় করছেন বাংলাদেশের এই অভিনেতা, চেনেন তো?

 ব্রিটিশ আমল থেকে অভিনয় করছেন বাংলাদেশের এই অভিনেতা, চেনেন তো?

ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ—তিন আমলেই অভিনয় করা মানুষ মাসুদ আলী খান। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই বিচিত্র সব চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছেন সবার চেনা। গুণী এই অভিনয়শিল্পী গতকাল শুক্রবার পেয়েছেন ‘মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা ২০২৪’। তাঁর অভিনেতা হয়ে ওঠার গল্প শোনাচ্ছেন আলতাফ শাহনেওয়াজ


মঞ্চে রানাপ্রতাপ সিংহ নাটকের অভিনয় চলছে। মানিকগঞ্জের জামির্ত্তা সত্যগোবিন্দ উচ্চবিদ্যালয় মাঠে রাত নামলেও হ্যাজাকের আলোয় মাঠটি তখন দিনের চেয়েও উজ্জ্বল। মঞ্চে গুটিসুটি পায়ে উঠল দ্বিতীয় শ্রেণিতে পড়া ছোট্ট এক ছেলে। অভিনয় আর কী, মঞ্চে উঠে দরাজ গলায় গান গাইল। তাতেই ধন্য ধন্য পড়ে গেল। 


‘গলাডা কী সোন্দর! এইডা কার পোলা?’


‘চিনো না? ধানবাড়িয়ার আরশাদ আলীর পোলা।’


লোকজন যখন এসব বলাবলি করছিল, ছোট্ট বালক মাসুদ তখন উত্তেজনা আর আনন্দে আটখানা। নাটক শেষে সে মেকাআপও তুলল না, বাড়ি ফিরে সে বেশেই ঘুমিয়ে পড়ল। পরদিন স্কুলেও গেল ওই সাজে—যেন বরাবরই সে চারণ বালক!


‘ভবিষ্যতে আমি যে অভিনেতাই হব—সেদিনই বোধ হয় নির্ধারিত হয়ে গিয়েছিল,’ বললেন মাসুদ আলী খান। আমাদের দেশের জীবিত অভিনয়শিল্পীদের মধ্যে তিনিই সম্ভবত এখন সবচেয়ে বয়স্ক। তাঁর বয়স এখন ৯৪ বছর।


‘এত বাবার চরিত্রে অভিনয় করেছেন…আপনি তো জাতীয় বাবা’ বলতেই আমাদের সংশোধন করে দিলেন এই বর্ষীয়ান অভিনেতা, ‘না না, বাবা ছাড়িয়ে আমি এখন দাদা।’


১৯৯৯ সালে পেয়েছিলেন প্রথম মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার। আর এবার রজতজয়ন্তীর বছরে পেলেন ‘আজীবন সম্মাননা’। সেই উপলক্ষেই দিন কয় আগে তাঁর গ্রিন রোডের বাসায় গিয়েছিলাম আমরা। ঘরে ঢুকতেই দেখা গেল শ পাঁচেক নাটকে অভিনয় করা মানুষটি চেয়ারে বসে আছেন। সামনে ওয়াকার। আট বছর আগে পা পিছলে পড়ে গিয়েছিলেন। তখন থেকেই ওয়াকার তাঁর সঙ্গী। বললেন, ‘এখনো অভিনয় করি, তবে শুয়ে শুয়ে। হাঁটতে তো পারি না। কিছু মনে করতেও কষ্ট হয়।’


ড্রামা সার্কেল প্রযোজিত দৃষ্টি নাটকে

স্মৃতি মনে করতে কষ্ট হয় বলেই কি পুরোনো ছবির অ্যালবামে খোঁজেন ফেলে আসা দিন? মাসুদ আলী খানের বসার ঘরে ঢুকতেই দেখা গেল টেবিলে একতাড়া সাদাকালো ছবি। সবই নাটকের। আমাদের হাত থেকে ছবিগুলো নিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখেন, ‘এই সবই ড্রামা সার্কেলের নাটকের ছবি। এই যে রক্তকরবীর শো…এই যে লায়লা সামাদ… এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকে আমি, মাঝখানে কেয়া চৌধুরী, তারপর বুলবুল আহমেদ…আর এই যে কালো চুলে যাকে দেখছেন, সে কে বলুন তো?’


প্রশ্নটি তিনি করলেন, উত্তরও তিনিই দিলেন। এর মধ্যেই এই অভিনেতার মুখে বাঁকা চাঁদের মতো একফালি হাসি ফুটেছে। ভাবছি, কালো চুলের এমন মাসুদ আলী খানকে কি আমরা কখনো দেখেছি!


মাসুদ আলী খান, ১৯৬০

মাসুদ, মাখন অথবা নিজাম


সনদপত্রে মাসুদ আলী খানের জন্মসাল ১৯৩১। তবে তাঁর কাছ থেকে জানা গেল, ‘আমার জন্ম এরও দুই বছর আগে, মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে, নানাবাড়িতে।’


বাবা আরশাদ আলী খান ছিলেন সরকারি চাকুরে। থাকতেন কলকাতায়। মা সিতারা খাতুন। পাঁচ ভাইবোনের মধ্যে মাসুদ তৃতীয়। মা তাঁকে আদর করে ডাকতেন ‘মাখন’ আর বাবা ‘নিজাম’। আমাদের সঙ্গে গল্প করতে করতে মানিকগঞ্জের মাঠঘাট আর কলকাতার পথে পথে যেন ছুটে বেড়াচ্ছিলেন বাবা-মায়ের সেই মাখন বা নিজাম।


‘বাবা গান গাইতেন ও লিখতেন। বাদামি রঙের একটা বাঁধানো খাতায় সেই গান তুলে রাখতেন মা। আমাদের বাড়িতে গ্রামোফোন ছিল। আঙ্গুরবালা, হরিমতির গান বাজত। সেসব শুনে শুনে খুব ছোট থেকেই আমি গলায় গান তুলে নিতে পারতাম,’ স্মৃতি হাতড়ে শৈশবে চলে গেছেন মাসুদ। ‘ক্লাস টু পাস করে আমরা কলকাতা চলে গেলাম। দেশভাগের পরের বছর ১৯৪৮ সালে আবার এ বাংলায় ফিরে এলাম। তখন আমি নাইনে পড়ি। মানিকগঞ্জে নয়, কুমিল্লায় বড় বোনের বাড়িতে আমার ঠাঁই হলো। তখন আমি ফুটবল খেলি আর গলা ছেড়ে গাই, ‘ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমারে করেছে রানী।’


তাহলে কি নাটক তাঁর জীবনে ছিল না এ সময়?


মাথা ঝাঁকালেন মাসুদ আলী খান, ছিল। স্কুলের বার্ষিক নাটকগুলোতে তিনি ছিলেন অপরিহার্য অভিনেতা। আর কুমিল্লাবাসের সময় ভার্নাল থিয়েটারের সাহজাহান নাটকেও অভিনয় করেছিলেন।


মাসুদ আলী খান বিচিত্র সব চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছেন সবার চেনাছবি: কবির হোসেন

প্রেম এসেছিল নীরবে


১৯৪৯ সালে মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক পড়তে চলে এলেন ঢাকা। তবে এর আগে তাঁর জীবনে ‘প্রেম এসেছিল নীরবে’। কুমিল্লায় যে বাড়িতে থাকতেন, তার মালিকের মেয়ে রুবী। তাঁকে দেখে তরুণ মাসুদ আলী খানের মনে অনুরাগ জন্মাল। কিন্তু রুবীকে মুখ ফুটে কখনো বলতে পারেননি সে কথা।


মজার ব্যাপার হলো, ১৯৫৫ সালে তাহমিনা খান নামে যাঁকে বিয়ে করেন, তাঁর ডাকনামও রুবী! ‘নামের কারণেই বোধ হয় তাঁর প্রেমে পড়েছিলাম,’ বলতে বলতে হেসে ফেললেন মাসুদ আলী খান। তাঁর স্ত্রী তখন পাশে বসে হাসিমুখেই শুনছিলেন এ গল্প।


ঢাকায় ‘বখে’ যাওয়া


‘ঢাকায় আজিমপুরে বড় ভাই মাহবুব আলী খানের মেসে এসে উঠলাম।’ পড়াশোনার পাশাপাশি এ সময় ডাক ও টেলিফোন বিভাগে কাজও জুটিয়ে ফেললেন। ‘পড়াশোনা লাটে উঠল। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম না। সবাই বলল, আমি বখে গেছি।’


এক বছর বাদে ১৯৫২ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। দুই বছর পর জগন্নাথ কলেজ থেকে বিএ।


সেই ‘বখে’ যাওয়া জীবনেই প্রথম মার্ক্সবাদের সংস্পর্শে আসেন মাসুদ আলী খান। ‘তখন শুধু রাত জেগে পোস্টার মারতাম।’ এর মধ্যেই যুক্ত হন শহীদ সাবের, বদরুল হাসান, ফওজুল করিম, মেসবাহ-উল হক, মন্টু খানদের গড়ে তোলা সাংস্কৃতিক সংগঠন ‘অগ্রণী শিল্পী সংঘ’-এর সঙ্গে।


সেই উত্তাল সময়ের গল্প আরও বিশদে জানতে চাই আমরা। কিন্তু অস্ফুট স্বরে, সলজ্জ ভঙ্গিতে মাসুদ আলী বললেন, ‘কিছুই যে মনে নেই!’


বাঁ থেকে (দাঁড়ানো): জামাতা নাজির আহমেদ খান, মেয়ে নাজমা খান, পুত্রবধূ মুতরিবা শিরিন, ছেলে মাহমুদ আলী খান। (নিচে বাঁ থেকে) নাতনি অমি, নাতনি শ্রেয়া, মাসুদ আলী খান, স্ত্রী তাহমিনা খান ও নাতি অয়নছবি: পারিবারিক অ্যালবাম থেকে

ড্রামা সার্কেলের দিনগুলো


আরও অনেক কিছুই তাঁর মনে নেই । একসময় যে ‘ড্রামা সার্কেল’–এর সক্রিয় সদস্য ছিলেন, এটা মনে থাকলেও কোথায় মহড়া করতেন, কীভাবে নাটক করতেন এবং কোন কোন প্রযোজনায় অংশ নিয়েছেন—এসব আর সেভাবে মনে নেই।


হেদায়েত হোসাইন মোরশেদের ‘ড্রামা সার্কেল: প্রসঙ্গকথা এবং একক বজলুল করিম’ লেখা থেকে জানা যায়, ১৯৫৬ সালে মাকসুদুস সালেহীন ও বজলুল করিম গড়ে তোলেন ড্রামা সার্কেল। দলটিকে বলা হয় ঢাকার প্রথম আধুনিক নাট্যদল। প্রায় শুরু থেকেই দলটির সঙ্গে ছিলেন মাসুদ আলী খান। ড্রামা সার্কেলের হয়ে রক্তকরবী, বহিপীর, রাজা ও রাণী, ইডিপাস, আর্মস অ্যান্ড দ্য ম্যান, দৃষ্টিসহ বহু নাটকে অভিনয় করেন তিনি। নব্বইয়ের দশকে দলটি পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার আগপর্যন্ত এখানে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল।


অভিনয়ের পাশাপাশি কখনো কখনো নাট্যপরিচালনাও করেছেন তিনি। ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বাংলা একাডেমি মঞ্চে তাঁর পরিচালনায় মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ।


বরেণ্য অভিনেতা মাসুদ আলী খানকে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩ আজীবন সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে (বাঁ থেকে) উপস্থাপক হানিফ সংকেত, শিল্পী রফিকুন নবী, মাসুদ আলী খান ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। গতকাল রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য গ্রেস মিলনায়তনেছবি: সাজিদ হোসেন

মঞ্চ থেকে ছোট-বড় পর্দায়


১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন স্থাপিত হওয়ার পর পর নূরুল মোমেনের নাটক ভাই ভাই সবাই দিয়ে ছোট পর্দায় মাসুদ আলী খানের অভিষেক। আর সাদেক খানের নদী ও নারী দিয়ে বড় পর্দায় হাতেখড়ি। এই চলচ্চিত্রে নায়ক আসগর চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন।


এরপর পাঁচ দশকের বেশি সময় ধরে একের পর এক বৈচিত্র্যময় নানা চরিত্র করে চেনামুখ হয়ে ওঠেন মাসুদ আলী খান।


অনেক সিঁড়ি পেরিয়ে


ব্যক্তিজীবনে এই অভিনেতার এক ছেলে ও এক মেয়ে। ছেলে মাহমুদ আলী খান যুক্তরাষ্ট্রে স্থায়ী। আর মেয়ে নাজমা খান ধানমন্ডির বাসিন্দা। চাকরিজীবনে সরকারের নানা দপ্তরে কাজ করেছেন তিনি। ১৯৬২ সালে শুরু করেন পর্যটন করপোরেশনের চাকরি। আর ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে চাকরি থেকে অবসর নেওয়ার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন আরও এক যুগ। এর পর থেকে অভিনয়ই তাঁর ‘পেশা’। আলাপের শেষ বেলায় হাসির ছলে যেমনটা বললেন, ‘অভিনেতার চাকরি করি।’


পাটখালী' নামকরণের ইতিহাস,,,,

'পাটখালী' নামকরণের ইতিহাস

-------------------------------------------

'পাটখালী' শব্দটি খালী প্রত্যয়যুক্ত একটি সাধিত শব্দ। 

পাট বা কোষ্টা বাংলাদেশ তথা বিশ্বে সোনালী আঁশের উদ্ভিদ বলে পরিচিত ও শতবর্ষের ঐতিহ্যবাহী একটি ফসল। এক গবেষণায় দেখা যায়, দক্ষিণ মাগুরার এই স্থানটির মাটি, পাট চাষের জন্য অধিক উপযোগী এবং উপমহাদেশে পাট চাষের শুরু হতে, পাট উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে আসছে। তাই স্থানটির নাম করণে 'পাট' শব্দটি 'সোনালী আঁশ' অর্থেই সমীচীন।


খাল থেকে খালী।

খাল শব্দের অর্থ দীর্ঘ খাত, জলপ্রবাহের খাই। শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত খাত থেকে, যার অর্থ গভীর নালা। খাল বা গভীর নালাকে ক্ষুদ্র বোঝাতে খালি/খালী ব্যবহৃত হয়।

বাংলাদেশে 'খালী' প্রত্যয়যুক্ত দুটি জেলাসহ একাধিক উপজেলা ও স্থানের নাম রয়েছে। নোয়াখালী, পটুয়াখালী, কুমারখালী, বোয়ালখালী, মহেশখালী, কালুখালী।

সুতরাং বলা যেতে পারে এখানে পাট সংশ্লিষ্ট ছোট খাল ছিল। যেখানে চৈত্র-বৈশাখে পানিশূন্য অবস্থায় পাট বোনা হত অথবা বর্ষা মৌসুমে পাট পঁচানো হতো বলে স্থানটিকে ডাকা হতো পাটের খাল। সময়ের পরিক্রমায় এবং উচ্চারণের সুবিধার্থে যা বর্তমান 'পাটখালী'


পাটখালী নাকি পাটোখালী

-------------------------------------

'নদী' শব্দটি লিখিত শুদ্ধরূপ হলেও আমরা কিন্তু উচ্চারণ করে থাকি 'নোদি'

বাংলা ভাষায় এরূপ অনেক শব্দ রয়েছে যেগুলো লিখিত রূপের বাইরে (ও) কার উচ্ছারণরীতি হয়। অনুরূপ তিন বা তার অধিক বর্ণে গঠিত শব্দের মধ্য-‘অ’-এর আগে যদি অ, আ, এ এবং ও-কার থাকে তবে সে-ক্ষেত্রে সে ‘অ’-এর উচ্চারণে ‘ও’-কারের প্রবণতা থাকে সমধিক। এমন কিছু শব্দ নিম্নরূপ:

লিখিতরূপ   উচ্চারণরীতি 

বামন           বামোন্

কানন           কানোন্‌ 

রাবণ            রাবোন্‌

বামনখালী   বামোনখালি

সাগরদাঁড়ি   শাগোরদাড়ি

পাটখালী     পাটোখালি

শতখালী      শতোখালি

কতদিন        কতোদিন

শব্দগুলোর উচ্চারণরীতিতে মধ্য বর্ণে 'ও' কার হলেও লিখিতরূপ কিন্তু 'ও' কার বিহীন। আলোচ্য

'পাটখালী' গ্রামটির লিখিত যাবতীয় নথিপত্র, দলিলদস্তাবেজেও তদ্রূপ 'পাটখালী' বানানটি 'ও' কার ছাড়া ব্যবহৃত হয়ে আসছে। তাই লিখিতরূপে 'পাটখালী' লেখা যুক্তিযুক্ত, যা উচ্চারণরীতিতে পাটোখালী উচ্চারিত হয়।


আযম জোয়ারদার

পাটখালী

সকাল ৭ টার  সংবাদ।  তারিখ: ৩০-০৫-২০২৪ খ্রি:

 সকাল ৭ টার  সংবাদ। 

তারিখ: ৩০-০৫-২০২৪ খ্রি:।


আজকের শিরোনাম:


প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন। 


বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এখন দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম বাংলাদেশ - আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। 


উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপেও বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়লাভ। 


ঘূর্ণিঝড় রিমাল অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করেছে সরকার - বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী - ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা অব্যাহত। 


জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা ও ক্ষুদ্র দ্বীপদেশগুলোর উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার জোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর।


দেশের স্বার্থ বিরোধী যে কোন ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে গণমাধ্যমসহ সকলের প্রতি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর আহ্বান।


হামলা বন্ধে আইসিজের আদেশ সত্ত্বেও দক্ষিণ গাজার রাফায় ইসরাইলের প্রাণঘাতী হামলা অব্যাহত।


আজ ঢাকায় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্ণামেন্টে পোল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

বুধবার, ২৯ মে, ২০২৪

প্রাচীন পেশা 'ভিস্তিওয়ালা' ঢাকা থেকে যেভাবে বিলুপ্ত হল.. ভিস্তিওয়ালা কারা

 ## প্রাচীন পেশা 'ভিস্তিওয়ালা' ঢাকা থেকে যেভাবে বিলুপ্ত হল..

## ভিস্তিওয়ালা কারা?


১৮৭৮ সালে ঢাকা শহরে আধুনিক সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা চালু হয়। এর আগে ঢাকায় খাবার পানির উৎস ছিল পুকুর, কুয়া, নদী। সে সময় কিছু লোক টাকার বিনিময়ে মশকে (চামড়ার ব্যাগ) করে ঢাকা শহরের বাসায় বাসায় খাবার পানি পৌঁছে দিতেন। এ ধরনের পেশাজীবীদের বলা হত ভিস্তিওয়ালা বা 'সুক্কা'।


‘ভিস্তি আবে ভিস্তি’ এরকম হাঁক দিয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে পানি সরবরাহ করত।


অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ঢাকায় সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা ছিল না।


তখনকার ঢাকা জেলা কালেক্টরকে সুপেয় পানির জন্য ১৫০ রুপি বরাদ্দ দেয়া হত। অথচ মাত্র দুই রুপিতেই সে সময় চাল পাওয়া যেত।


স্বাস্থ্যসম্মত পানির অভাবের জন্যই এত বিপুল অর্থ সে সময় বরাদ্দ দেওয়া হত। কারণ সে সময় সুপেয় পানির অভাবে কলেরার প্রাদুর্ভাব ছিল বেশি।


অধ্যাপক মুনতাসির মামুনের ঢাকা সমগ্র গ্রন্থে বলা হয়েছে, ১৮৭১ সালে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ঢাকাবাসীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কিন্তু কাজ চলে খু্বই ধীর গতিতে।


নবাব আবদুল গণি ও তার ছেলে খাজা আহসান উল্লাহ সম্মিলিতভাবে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য এক লাখ টাকা দান করেন। নগরবাসীর উপর করের বোঝা দেওয়া হবে না এই শর্তে নবাব আবদুল গণি টাকা দিয়েছিলেন।


কিন্তু নানা জটিলতায় আটকে যায় কাজ।


পরে ১৮৭৪ সালের আগস্ট মাসে রাজপ্রতিনিধি লর্ড নর্থব্রুক ঢাকায় ওয়াটার ওয়ার্কসের ভিত্তি স্থাপন করেন।


ধীরগতিতে এই প্রকল্পের কাজ চলছিল আর একসময় পৌরসভার টাকা শেষ হলেও প্রকল্পের কাজ তখনও শেষ হয়নি।


পরে সরকার বাধ্য হয়ে প্রকল্পের কাজ শেষ করার জন্য আরও ৯৫ হাজার ৩৫০ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন।


অবশেষে ১৮৭৮ সালে ১ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শেষ হয়। এই প্রকল্প থেকে দৈনিক পানি সরবরাহের ক্ষমতা ছিল দুই লাখ গ্যালন।


এর মাধ্যমে ঢাকায় প্রথমবারের মতো বিশুদ্ধ পানি সরবরাহের কাজ শুরু হয়।


পরবর্তীতে ১৯৬৩ সালে ঢাকায় ‘ওয়াসা’ নির্মাণের ফলে সুপেয় পানির আর অভাব রইল না। এতে নগরবাসীর সুপেয় পানিসহ স্বাস্থ্যসম্মত পানির অভাব ঘুচে যায়।


ষাটের দশক পর্যন্ত মোটামুটি দাপটের সাথেই ভিস্তিওয়ালারা ঢাকায় পানি সরবরাহের এই কাজ করেন।


ইতিহাসের বিভিন্ন বইয়ের তথ্য অনুযায়ী, ১৯৬৮ সালের পর থেকেই মূলত ঢাকায় ধীরে ধীরে এই পেশাজীবীদের অস্তিত্ব বিলীন হতে থাকে।


উন্নত জাতের হলুদ চাষ পদ্ধতি।

 উন্নত জাতের হলুদ চাষ পদ্ধতি।


হলুদ স্বল্প পরিশ্রমে, অল্প ব্যয়ে, পানি জমে থাকে না, এমন  ছায়াযুক্ত স্থানে অতি সহজে  চাষ করা সম্ভব। ছায়াযুক্ত পরিবেশে দেশি বা উন্নত জাতের  হলুদ চাষ করা যায়।  তবে উন্নত জাতের হলুূদ চাষে ফলন বেশি হয় এবং তাতে আয়ও বেশি হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, নানা জাতের হলুদ রয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দুইটি জাতের  হলুদ উদ্ভাবন করেছে। এ দু’টি জাত ডিমলা ও সুন্দরী। এ দু’টি জাতের চাষাবাদ পদ্ধতি  প্রায় একই রকমের  চৈত্র মাসের শুরু থেকে বৈশাখের মাঝামাঝি পর্যন্ত হলুদ বীজ বপন করা যায়।


জমি প্রস্তুতকরণ ও বপন:


হলুদ চাষে হলুদের কন্দ বীজ হিসেবে ব্যবহৃত হয়। প্রতি হেক্টরে ২২০০ থেকে ২৪০০ কেজি কন্দের প্রয়োজন হয়। প্রতিটি কন্দের দুটি চোখ জরুরি। ভালোভাবে জমি তৈরি করার পর দেশি লাঙ্গল বা বপনের জন্য হাতে টানা লাঙ্গল দ্বারা ৫০ সেন্টিমিটার দূরত্বে পাঁচ থেকে সাত সেন্টিমিটার গভীর করে ২৫ সেন্টিমিটার দূরে দূরে স্থাপন করতে হয়। এরপর  দুই লাইনের মধ্যবর্তী জায়গা থেকে মাটি দিয়ে বীজ কন্দগুলোকে একটু উঁচু করে ঢেকে দিতে হয়। এতে দুই লাইনের মাঝে নালার মতো তৈরি হয় যা দিয়ে পানি সরে বা বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায়। বীজ বপনের প্রায় একমাস পরে চারা গজায়। বহুবর্ষী বৃক্ষের ছায়ায় চাষের ক্ষেত্রে গাছ থেকে এমন দূরত্ব হলুদ চাষ করতে হবে যাতে শিকড় কাটা না পরে।


সার প্রয়োগ :


হলুদ চাষে প্রতি হেক্টরে সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি উল্লেখ করা হলো- টিএসপি ১৮০ কেজি,  এমওপি ২০০ কেজি এবং ইউরিয়া ২২০ কেজি প্রতি হেক্টর এসব  সার  ছাড়াও জমিভেদে হেক্টর প্রতি ৫ থেকে ১০ টন জৈব সার জমিতে প্রয়োগ করা যায়। শেষ চাষে টিএসপির পুরো অংশ এবং  এমওপি সারের অর্ধেক প্রয়োগ করতে হয়। অতঃপর বীজ বপনের ৫০ থেকে ৬০ দিন পর আগাছা পরিষ্কার করে দুই সারির মাঝে অর্ধেক ইউরিয়া প্রয়োগ করে কোদাল দিয়ে মাটি ঝুরঝুরা করে দিতে হয়। দ্বিতীয় উপরি প্রয়োগের আরও ৫০ থেকে ৬০ দিন পর বাকি এমওপি, ইউরিয়া প্রয়োগ করতে হয়।


অন্যান্য পরিচর্যা:


মাটি অধিক শুষ্ক হলে সেচের প্রয়োজন হতে পারে। প্রতিবার সেচের পর জমিতে জো আসার সাথে সাথে মাটির উপরের চটা ভেঙে দেওয়া উচিত। অতিবৃষ্টির সময় গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে, সময় মতো আগাছা দমন করতে হবে। গাছের গোড়ায় মাটি তুলে দিতে হয়।


ফসল সংগ্রহ:


হলুদ লাগানোর ৯ থেকে ১০ মাস পর যখন হলুদের কা- পর্যন্ত  শুকিয়ে যায়, তখন হলুদ সংগ্রহ করতে হয়। সুন্দরী জাতের হলুদ, ডিমলা জাতের চেয়ে প্রায় একমাস আগে উত্তোলন করা যায়।


হলুদ গাছ ছায়া  সইতে পারে। তাই বসতবাড়ির আঙিনায় ফল বাগানে হলুদের চাষ করা যায়। চাঁপাইনবাবগঞ্জের আম বাগানে অনেকে হলুদ চাষ করে বাড়তি লাভ করছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জার্মপ্লাজম সেন্টারে দীর্ঘদিন ধরে বহু স্তরবিশিষ্ট ফল বাগানে নারিকেল ও লেবু গাছের নিচে হলুদ চাষ করে সুফল পাওয়া যাচ্ছে। এ ছাড়া নারিকেলের সাথে পেয়ারা ও হলুদ চাষ করা যেতে পারে। পাহাড়ে হলুদ ক্ষেতের মধ্যে আন্তঃফসল হিসেবে শিমুল, আলু, ভুট্টা ইত্যাদি লাগানো হয়।


বালাই ব্যবস্থাপনা:


হলুদ গাছের পোকার চেয়ে রোগের আক্রমণ বেশি হয় এবং এর মধ্যে হলুদের কন্দপচা রোগ প্রধান। তবে পাহাড়ে সম্প্রতি পাতা ঝরা রোগ ও  অন্যান্য রোগ ব্যাপকভাবে দেখা যাচ্ছে। 

কন্দ পচা রোগ : কন্দ পচা এটি একটি ছত্রাকজনিত রোগ। এ রোগটি প্রায়ই হলুদ ক্ষেতে দেখা যায়। এ রোগের ফলে প্রথমে হলুদ গাছের গোড়ার দিকের পাতা হলুদ হতে শুরু করে। ক্রমে উপরের পাতাগুলো হলুদ হয়ে যায়। শেষে মাটির নিচে কন্দ পচতে শুরু করে। একপর্যায়ে পুরো  কন্দ বা মোথাই  পচে নষ্ট হয়। পচা মোথা  থেকে দুর্গন্ধ বের হয়।


ব্যবস্থাপনা: 


জমি থেকে অতিরিক্ত পানি যাতে জমতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে। আক্রান্ত গাছ জমি থেকে তুলে ধ্বংস করতে হবে। রোগ দেখা মাত্র ক্ষেতে ছত্রাকনাশক (রিডোমিল গোল্ড, ডায়থেন এম ৪৫) প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম পরিমাণ গুলে গাছের গোড়ায় স্প্রে করতে হবে। ১৫ দিন পর পর তিন থেকে চার বার স্প্রে করলে এই রোগ নিয়ন্ত্রণ করা যায়। বীজের জন্য রোগমুক্ত হলুদ গাছ থেকে কন্দ তুলতে হবে। আক্রান্ত জমিতে পরের বছর আর হলুদ চাষ করা ঠিক হবে না।


পাতা ঝলসা বা লিফ ব্লচ রোগ: 


এটি একটি ছত্রাকজনিত রোগ। এ রোগের ফলে প্রথমে পাতা ফ্যাকাশে রং ধারণ করে। পাতার দু পাশেই ছোট ছোট অসংখ্য দাগ দেখা যায়। পরে দাগগুলো একত্র হয়ে পাতা ঝলসানো মতো দেখা যায়। শেষে আক্রান্ত পাতা শুকিয়ে ঝরে পড়ে।


ব্যবস্থাপনা: 


এ রোগ নিয়ন্ত্রণের জন্য আক্রান্ত পাতা জমি থেকে তুলে পুড়িয়ে ফেলতে হবে। এ রোগ দেখা মাত্র ক্ষেতে    ছত্রাকনাশক (ফলিকুর ১০ মিলি বা ২০ গ্রাম ডাইথেন এম ৪৫) প্রতি ১০ লিটার পানিতে গুলে ১৫ দিন পরপর তিনবার পাতা ভিজিয়ে স্প্রে করতে হবে। বীজের জন্য অবশ্যই রোগ মুক্ত হলুদ গাছ থেকে কন্দ তুলতে হবে, কন্দ তোলার পর বীজ হিসেবে তা মজুদের আগে ব্যাভিস্টিন দিয়ে শোধন করে নিতে হবে।


পাতায় দাগ রোগ: 


সাধারণত সেপ্টেম্বর-অক্টোবরে এ রোগ বেশি দেখা যায়। নভেম্বর মাসে এ রোগে আক্রান্ত গাছের পাতা শুকাতে শুরু করে। এটি একটি ছত্রাকজনিত রোগ। এ রোগের ফলে প্রথমে পাতায় ধূসর কেন্দ্র বিশিষ্ট বাদামি দাগ সৃষ্টি হয়। দাগের চারপাশে গাঢ় বাদামি বেষ্টনী থাকে, তার পাশে থাকে হলুদ রঙের আভা। ধীরে ধীরে দাগগুলো একত্রে মিলে বড় পাতাকে পুড়িয়ে ফেলে।


ব্যবস্থাপনা : 


এ রোগ নিয়ন্ত্রণের জন্য আক্রান্ত পাতা জমি থেকে তুলে পুড়িয়ে ফেলতে হবে। রোগ দেখা মাত্র ক্ষেতে  ছত্রাক নাশক (ফলিকুর ১০ মিলি বা ২০ গ্রাম ডায়থেন  এম ৪৫) প্রতি ১০ লিটার পানিতে গুলে ১৫ দিন পরপর তিনবার পাতা ভিজিয়ে স্প্রে করতে হবে।  কন্দ তোলার পর বীজ হিসেবে তা মজুদের আগে ব্যাভিস্টিন দিয়ে শোধন করে নিতে হবে। আক্রান্ত জমিতে পরের বছর আর হলুদ চাষ করা ঠিক হবে না।

হলুদ প্রক্রিয়াজাতকরণ : হলুদ কাঁচা ও শুকনো দুই অবস্থাতে বিক্রি করা যায়। শুকানোর জন্য বিশেষ ব্যবস্থা নিতে হয়। হলুদ তোলার পর হলুদ পরিষ্কার করে একটি বড় পাত্রে প্রতি ১০০ কেজি কাঁচা হলুদের সাথে ৩০ থেকে ৪০ গ্রাম খাবার সোডা মিশিয়ে ৩০ থেকে ৪০ মিনিট পানিতে সেদ্ধ করতে হয়। গরম পানি থেকে হলুদ উঠিয়ে ১২ থেকে ১৫ দিন কড়া রোদে শুকাতে হবে। শুকিয়ে গেলে শুকনো হলুদ হাতের চাপে মট করে ভেঙে যাবে। ভালোভাবে না শুকালে সেভাবে ভাঙবে না। শুকানোর পর তা হলুদ ভাঙানো  কলে নিয়ে গুঁড়া করতে হবে। না করলে পলিথিনের বস্তায় ভরে ঘরের শুকনো জায়গায় মজুদ করে রাখতে হয়।


হলুদ বীজ উৎপাদন ও মজুদ ব্যবস্থাপনা :  


বীজ হলুদের জন্য ক্ষেত থেকে প্রথমে সুস্থ ও রোগমুক্ত গাছ থেকে হলুদ তুলতে হবে। তারপর সেগুলো ঠিকমতো পরিষ্কার করে মজুদের ব্যবস্থা নিতে হয়। মজুদের জন্য চালার নিচে সুবিধামতো  কোন জায়গায় গর্ত করে গর্তের ভেতর চারপাশে শুকনো খড় বিছিয়ে থলিতে হলুদ ভরে মজুদ রাখতে হয়। তবে বালি দিয়ে মজুদ করা যায়। এজন্য প্রথমে হলুদ মজুদের জায়গায় তিন থেকে চার সেন্টিমিটার পুরু করে বালির স্তর বানাতে হবে। এরপর এর উপরে ১০ থেকে ১২ সেন্টিমিটার পুরু করে হলুদ বিছাতে হবে।  হলুদের উপর নিম বা বিষকাটালী  পাতার পাতলা স্তর দিয়ে ঢেকে তার উপরে আবার ৩-৪ সেন্টিমিটার পুরু বালুর স্তর দিয়ে ঢেকে রাখলে ভালো হয়। এতে পোকার আক্রমণ কম হয়। এমনকি বীজ মজুদের আগে ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিলে মজুদ করা কন্দের পচা কমে। বীজের পরিমাণ বেশি হলে এভাবে কয়েকটি স্তরে হলুদ রাখা যেতে পারে।


লেখক : 

কৃষিবিদ অসিত কুমার সাহা

প্রাক্তন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জ।

বুড়ো না হওয়ার ফর্মুলা 

 " বুড়ো না হওয়ার ফর্মুলা " 🌹


আমি বুড়ো হতে চাই না। এই বুড়ো টুড়ো আমার একদম না-পসন্দ । কিন্তু পৃথিবীটা এত জোরে ঘুরছে যে ফট করে এক একটা বছর পেরিয়ে যাচ্ছে । বয়স naturally  বেড়ে যাচ্ছে । বয়সের পেছনে লাথি মারতে ইচ্ছে করছে। 


এই কারনে সকালে ঘুম থেকে ওঠেই প্রথমে বিছানা কে কষে একটা লাথি মারি। ওই বিছানা টা বহুত ঢ্যামনা। বলে -- আরে,  আর একটু শুয়ে থাকো। আরাম করো। আমি কিন্তু বেশ ভালোই জানি --- আরাম হারাম হ্যায় ! যত আরাম --তত বুড়ো । 


অনেক ভেবে আমি একটা ফর্মুলা বের করেছি। ফর্মুলা টা খুব simple ----সব সময় ভাবতে হবে :: hey man,  never become old-- you are always ever green gold. 


Practically বয়স বাড়বে কিন্তু mentally বয়স কে রুখে দেয়া যায় । সবুজ রঙে নিজেকে মাখিয়ে নেয়া যায় । বয়স সত্তর তো মন  পঁচিশ । খূব সোজা। গাছ গাছালি করো-- নিন্দা থেকে সরো-- বউকে জড়িয়ে ধরো-- হঠাও যত বাজে -- শরীর লাগাও কাজে ! 


উঠতি বয়সের সবুজ ছেলে মেয়ে গুলো দাদু ডাকলে ব্যথা পাই। উনিশ বছরের লাস্যময়ী মেয়েকে বলি -- শোনো অনন্যা, তুমি আমাকে ভালোবাসবে ? নির্বিষ মিশবে ? এই বুড়োর হাত ধরবে ? এক ঘন্টা আমার সাথে গল্প করবে ? আমাকে পঁচিশে ফেরাতে পারবে ? যদি পারো তবে " দাদু" ডাকো হাজার বার -- আপত্তি নেই ! 


আমার পাঁচ বছরের দুষ্টু নাতনি আমাকে বলে --- এই পিন্টু, চলে এসো। খাবার রেডি। 

আমি বেশ খুশি হই।  বলি -- আসছি দিদি -- এই আসছি। এত ভালো লাগে " পিন্টু " ডাকটা , কী বলবো ! সবুজ হয়ে যাই ।

এভাবে ইয়াং থাকি। হলদেটে হই না। সবুজে ভরপুর। কাটছে সকাল দুপুর , --মেজাজে । 


এখনো ধান্দা করি-- টাকার। monthly  extra money-- সবচেয়ে দামি honey  !  পকেটে টাকা তো মনটা ফুরফুরে-- বয়স যায় উড়ে -- বউ ভালোবাসে -- পুত্রবধূ চা নিয়ে আসে -- পুত্র পাশে বসে -- ছোট্ট নাতনি খিলখিলিয়ে হাসে । 


যে গোমড়া, সে একটা বোকা দামড়া। সংসারে হাসতে হয়। যতই বুড়ি হোক , বউ কে জড়িয়ে ধরতে হয় । ছেলেকে বলতে হয় -- আগে আমি তোর বন্ধু, তারপর বাপ -- পুত্রবধূ কে বলতে হয় :: তুই আমার exactly  ভালো মেয়ে , কোন মাছ তোর খেতে ভালো লাগে , বলে দে , আজ বাজার থেকে সেই মাছ -ই আনবো ! আর নাতনি কে বলতে হয় -- বড় দি , তোমার একটা খেলনা চাই ? 

     


    আশ্চর্য! এভাবে বেঁচে দেখেছি -- বয়স যত বাড়ছে -- আমি তত ইয়াং হচ্ছি -- হতাশা সরছে-- আকাশ পরিস্কার-- বয়স পালাচ্ছে দুদ্দাড়! 

    বলেছিলাম না , বয়সের পেছনে লাথি ! মারতে পেরেছি ভাই। 


আমার সত্তর বছর" বয়স" টা বলছে -----তুই শালা নাম্বার ওয়ান নচ্ছার-- ছেড়ে দে -- আমি পালাই ! বাপরে তোর কী দম ! তুই শালা বয়সের যম ! চালিয়ে যা ! 


এ কথা সত্যি-- শরীর কে বিশ্বাস নেই। কখন যে নাভিশ্বাস উঠবে। আছে কোনো  fixed date  ?

তাই ভাই বোনেরা, আর কোরবেন না লেট।  আমার সামান্য বুদ্ধি-বোধ -- তবুও সনির্বন্ধ অনুরোধ-- ভালো লাগলে কথা গুলো নিয়ে নিন , আর ভালো না লাগলে , এই শালার বুড়োকে ছুঁড়ে ফেলে দিন। 


দিচ্ছি না উপদেশ--আপাতত কথা শেষ -----------।              

------------------------ চলি  !! 


সংগৃহীত 

নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন

 নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন 🌺 আমাদের শরীরের প্রতিটি অংশই অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট এবং জটিল, বিশেষ করে যখন ...