এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২২ জুন, ২০২৪

আর্যভট্ট প্রাচীন বিশ্ব ইতিহাসে পৃথিবীর পরিধির সবচেয়ে সঠিক পরিমাপ প্রদান করেছিলেন,,,, ফেইসবুক থেকে নেওয়া

 ||





আর্যভট্ট প্রাচীন বিশ্ব ইতিহাসে পৃথিবীর পরিধির সবচেয়ে সঠিক পরিমাপ প্রদান করেছিলেন ||


ছবিটি পাকিস্তানের পাঞ্জাবের সল্ট রেঞ্জ পাহাড়ে অবস্থিত নান্দানা দুর্গে, ১১শ শতকের গোড়ার দিকে হিন্দু শাহী রাজবংশের রাজা আনন্দপাল নির্মিত শিব মন্দিরের ধ্বংসাবশেষের। 

কথিত আছে যে, এটি এখানেই নান্দানা দুর্গে, আল-বিরুনি প্রাচীন হিন্দু জ্যোতির্বিজ্ঞান ও গণিত অধ্যয়ন করে সেই জ্ঞান ব্যবহার করে ১১শ শতকে পৃথিবীর পরিধি নির্ধারণ করেছিলেন।


📌 তবে, আল-বিরুনির অনেক শতাব্দী আগে, দুজন ব্যক্তি ইতিমধ্যে দুটি ভিন্ন উপায়ে পৃথিবীর পরিধি নির্ধারণ করেছিলেন 👇🏼


📍গ্রিক গণিতবিদ এরাটোসথেনিস (খ্রিস্টপূর্ব ২৭৬–১৯৪) উল্লেখযোগ্য নির্ভুলতার সাথে পৃথিবীর আকার নির্ধারণ করেছিলেন- ২৪,৪১৯ মাইল, যা আমাদের আধুনিক মান প্রায় ২৪,৯০০ মাইলের তুলনায় অত্যন্ত কাছাকাছি।


📍কিন্তু বিখ্যাত ভারতীয় গণিতবিদ আর্যভট্ট I (৪৭৬-৫০০ খ্রিস্টাব্দ) পৃথিবীর পরিধির আরও সঠিক অনুমান দিয়েছিলেন - ২৪,৮৩৫ মাইল, যা আধুনিক মান ২৪,৯০০ মাইলের কাছাকাছি।


🚩আর্যভট্টের গণনা ছিল সর্বোত্তম এবং সবচেয়ে সঠিক পরিমাপ, যা এক হাজার বছরেরও বেশি সময় ধরে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।


আর্যভট্ট পৃথিবীর পরিধি নির্ধারণ করেছিলেন ছায়া এবং দুটি দ্রাঘিমাংশের মধ্যে দূরত্ব বিবেচনা করে। তিনি দেখতে পেয়েছিলেন যে পৃথিবীর পরিধি ৪৯৬৭ যোজন। এক যোজন সমান পাঁচ মাইল, যা পৃথিবীর পরিধি ২৪৮৩৫ মাইল হয।


মহাকর্ষীয় তরঙ্গের সঙ্গে মানব অস্তিত্বের যোগসূত্র কোথায়?,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 মহাকর্ষীয় তরঙ্গের সঙ্গে মানব অস্তিত্বের যোগসূত্র কোথায়?

মানবদেহ ও আমাদের চারপাশের জগৎ যেসব মৌলিক উপাদান দিয়ে তৈরি হয়েছে, এগুলো কীভাবে বা কোথা থেকে এসেছে?

‘কিংস কলেজ লন্ডনে’র জন আর এলিসের নেতৃত্বে একদল বিজ্ঞানী এ বিষয়ে একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন।

তাদের দাবি, মানুষ ও স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্বের সঙ্গে মহাবিশ্ব থেকে আসা তরঙ্গের ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে। মহাকর্ষীয় তরঙ্গ বা ‘গ্র্যাভিটেশনাল ওয়েভ’ নামে এটি পরিচিত।

আরও সহজ করে বললে, মহাকর্ষীয় তরঙ্গ হল— ঢেউয়ের মতো, যা বিশালাকারের বিভিন্ন বস্তুর নড়াচড়ার মাধ্যমে মহাবিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

এ ধরনের তরঙ্গ ‘মহাজাগতিক নৃত্যে’ বিশাল ভূমিকা পালন করে, যেখানে বিভিন্ন নিউট্রন তারা বা বিস্ফোরিত নক্ষত্রের অত্যন্ত ঘন অবশিষ্টাংশে ধীরে ধীরে একসঙ্গে কাছাকাছি চলে আসে ও এদের মধ্যে সংঘর্ষ ঘটে।

এ সংঘর্ষ কেবল একটি দর্শনীয় মহাজাগতিক ঘটনাই নয়; বরং আয়োডিন ও ব্রোমিন’সহ পৃথিবীতে খুঁজে পাওয়া কয়েকটি প্রয়োজনীয় উপাদানের ‘কারখানাও’ বলা যায় একে।

এই আয়োডিন আর ব্রোমিন কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে, মানবদেহ অনেকটা জটিল মেশিনের মতো, যেটি সুচারুভাবে চালাতে বিভিন্ন উপাদানের দরকার হয়। আয়োডিন মানবদেহের থাইরয়েডের হরমোন তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ঘাড়ের একটি ছোট গ্রন্থি, যা থেকে উৎপন্ন হরমোন পেটের ভেতর খাবার ভেঙে সেখান থেকে শক্তি উৎপন্ন করায় ভূমিকা রাখে।

ব্রোমিন, মানবদেহের বিশেষ একটি টিস্যুর বিকাশে সাহায্য করে - একে বলে কানেকটিভ বা সংযোজক টিস্যু। এ উপাদানগুলো না থাকলে আমরা যতটা সহজভাবে জীবনধারণ করি, সেটা সম্ভবত সম্ভব হতো না।

কিন্তু, এ উপাদানগুলো আসে কোথা থেকে? গবেষকরা বলছেন, মহাবিশ্ব একটি বিশাল রান্নাঘরের মতো, যেখানে বিভিন্ন উপাদান তৈরির জন্য নানা ধরনের রেসিপি রয়েছে।

হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেনের মতো জীবনের অপরিহার্য বিভিন্ন উপাদানের বেশিরভাগই তারা’র জ্বলন্ত চুল্লিতে রান্না করা হয়। আর এ তারাগুলো বিস্ফোরিত হয়ে মহাবিশ্বে ছড়িয়ে পড়ার মাধ্যমে একটি সুপারনোভায় পরিণত হয়।

আয়োডিন ও ব্রোমিনের সঙ্গে কিছু অন্যান্য উপাদান মিলে এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এ অবস্থা তৈরি হয়, আর এমনটা ঘটে যখন নিউট্রন তারা’র সংঘর্ষ ঘটে।

প্রক্রিয়াটি ‘আর-প্রসেস’ নামে পরিচিত, যেখানে নিউট্রন দ্রুত ধারণ করার মাধ্যমে ভারী উপাদান তৈরি হয়। কী অদ্ভুত এ যোগসূত্র যে, পৃথিবী থেকে শত কোটি কিলোমিটার দূরের বিভিন্ন বিধ্বংসী ঘটনার প্রভাব পড়ছে পৃথিবীতে জীবন ধারণের কয়েকটি মূল উপাদানের ওপর! - উল্লেখ রয়েছে এ নিয়ে প্রকাশিত বিজ্ঞানবিষয়ক সাইট নোরিজ-এর নিবন্ধে।

‘আর-প্রসেস’ শুধু একটি তত্ত্ব নয়। দীর্ঘদিন ধরেই নিউট্রন তারা’র সংঘর্ষ ও এদের থেকে সৃষ্ট মহাকর্ষীয় তরঙ্গ পর্যবেক্ষণ করে আসছেন বিজ্ঞানীরা। এমনই একটি সংঘর্ষ শনাক্ত হয়েছিল ২০১৭ সালে, যা এতটাই শক্তিশালী ছিল যে, একেবারে স্পেস-টাইমের মধ্য দিয়ে তরঙ্গ পাঠিয়েছিল এটি। আর তা শনাক্ত করা গিয়েছিল পৃথিবীর বিভিন্ন মানমিন্দরের মাধ্যমে।

এই ঘটনা যে কেবল মহাকর্ষীয় তরঙ্গের প্রমাণ দিয়েছে, তা নয়। বরং এমন একটি মহাজাগতিক ঘটনা আমাদের সামনে তুলে এনেছে, যেখান থেকে জীবন ধারণের জন্য দরকারি উপাদান তৈরি হয়ে থাকে।

গবেষণাটি একটি অদ্ভুত ইঙ্গিত দেয়, চাঁদে সম্ভবত এমন মহাজাগতিক ঘটনার চিহ্ন পাওয়া যাবে, যা মানুষের কাছে এখনও অধরা রয়ে গেছে। চাঁদের মাটি গবেষণা করে বিজ্ঞানীরা আশা করছেন, তারা এর থেকে আয়োডিনের মতো বিভিন্ন প্রয়োজনীয় উপাদানের উৎস সম্পর্কে আরও যোগসূত্র খুঁজে পাবেন।

মহাবিশ্ব শুধু তারা ও গ্রহে পরিপূর্ণ একটি জায়গা নয়, বরং এটি এমন গতিশীল, একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা একটি সমন্বিত ব্যবস্থা, যা আমাদের অস্তিত্বের ওপর সরাসরি প্রভাব ফেলে।

এ গবেষণার ফলাফল প্রকাশ পেয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক ‘কর্নেল ইউনিভার্সিটি’র ওয়েবসাইটে।

Source: Bdnews24

Science Hunter

ভারতীয় রেলের টিকিট দরকার ?  01913-825580 এই নাম্বারে ফোন দিন।,,, ফেইসবুক থেকে নেওয়া

 ভারতীয় রেলের টিকিট দরকার ?  01913-825580 এই নাম্বারে ফোন দিন।

খুব সহজেই ভারতীয় ট্রেনের অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্য যাওয়ার জন্য টিকেট কনফার্ম আমাদের মাধ্যমে বাংলাদেশ থেকেই করুন৷

বিঃদ্রঃ- কত তারিখের টিকিট, কোন শ্রেণীর টিকেট, কোন জায়গা থেকে কোন জায়গা যাবেন ? এবং আপনার পাসপোর্ট এর কপি দিয়ে আমাদেরকে এই 01913-825580 হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন।।

#india #Dhaka #Bangladesh #kolkata #delhi #chennai #Siliguri #indian #chennai

বিশ্বস্ততার সাথে আমরা দিচ্ছি সঠিক মূল্যের সব ধরনের টিকেট।।

আমাদের সেবা সমূহ-

# ইন্ডিয়ান ট্রেন ও বিমান টিকেট

# ট্যুর প্যাকেজ ( দেশ ও বিদেশ)

# ইন্ডিয়া, চায়না, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম ভিসা প্রসেসিং

# বিমান টিকেট

# হোটেল বুকিং

# মেডিকেল টুরিজম ( ভারত ও থাইল্যান্ড )

# বাংলাদেশ ও ইন্ডিয়ান বাস টিকেট (আপাতত বন্ধ আছে) ইত্যাদি।।

যোগাযোগঃ-

Milon The Explorer

Parapar Holiday Ltd.

সার্কেল আম্বিয়া পয়েন্ট (২য় তলা),১৯ পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।

ফোন- 

ভারতীয় ভিসা- 

01612-690006 ( টুরিস্ট ও মেডিক্যাল ভিসা )

01911-111716 ( রুহুল আমিন )।

{ বি.দ্র বাংলাদেশ থেকে ভারতগামী মিতালী, মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস এর টিকিট আমরা কাটতে পারিনা। নিজে গিয়ে কাটতে হয়। দয়া করে এ বিষয়ে কেউ ফোন দিবেন না। }

কলকাতায় ঘুরতে গেলে কাজে লাগবে, গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন 

 কলকাতায় ঘুরতে গেলে কাজে লাগবে, গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন 


► #কলকাতা মেট্রো রেলের A to Z ◄

কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরছ করছেন । যারা ওই অতিরিক্ত খরছ কমিয়ে সুন্দর ভাবে ঘুরতে চাচ্ছেন তাদের ভরসার অন্য নাম হতে পারে কলকাতা মেট্রো রেল । এ সম্পর্কে আপনাদের কিছু বিষয় জানাচ্ছি । মেট্রো রেল গুলো প্রতি ৪ মিনিট পর পর সকাল থেকে রাত ১০.২০ মিনিট পর্যন্ত পাওয়া যায় । আপনি যদি টাকা কে পাইলটের মত উড়াতে ভালোবাসেন  তবে আমার এই পোস্ট টি আপনাদের জন্য নয় 🙂 

.

অনেকেই বনগাঁ থেকে সরাসরি শিয়ালদাহ স্টেশনে চলে আসেন । এর পর ক্যাবে ১০০ - ১৫০ রুপি দিয়ে পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রীটে । আপনারা সরাসরি বনগাঁ থেকে দমদম জং এ এসে নামবেন ( দম দম জং এবং দম দম ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে প্যাঁচ লাগাবেন না ) । এখান থেকে মাত্র ১০ রুপি দিয়ে মেট্রো রেলে করে পার্ক স্ট্রীট চলে আসতে পারবেন ।

কলকাতা মেট্রো রেলের রুট 

=====================

দম দম > বেল গাছি > শ্যাম বাজার > শোভা বাজার > গিরিশ পার্ক > M.G রোড > সেন্ট্রাল > চাঁদনী চক > স্প্লানেড > পার্ক স্ট্রীট > মায়দান > রবিন্দ্র সনদ > নেতাজী ভবন > জতিন দাস পার্ক > কালীঘাট > রবিন্দ্র সরোবর > টলিগঞ্জ > নেতাজি >মাস্টার দা সুর্যসেন > গীতাঞ্জলী > কবি নজরুল > শহীদ ক্ষুদিরাম > কবি সুভাস

ভাড়া ৫, ১০ , ১৫ , ২০ । আপনি যদি দমদম থেকে পার্ক স্ট্রীট আসেন তবে ভাড়া ১০ রুপি আবার পার্ক স্ট্রীট থেকে চাঁদনী চক যান তবে ভাড়া ৫ রুপির মত । চিন্তা করার কোন কারন নেই এই দ্রুত গামী মেট্রো রেলের প্রতিটি স্টেশনে সে স্টেশন থেকে যে স্টেশনে যাবেন সেখানকার ভাড়া লিখা আছে । আপনি টিকিট কেটে উপরের সাইনবোর্ড দেখে বাম বা ডান দিকের প্লাটফর্মের ট্রেনের জন্য অপেক্ষা করবেন ।

.

এবার আসুন আলোচনা করি কোন মেট্রো রেলওয়ে স্টেশনের পাশে কি কি আছে ।

=====================================================

╚►ভিক্টরিয়াল মেমোরিয়ালঃ ময়দান মেট্রো স্টেশন

╚►গড়ের মাঠঃ ময়দান মেট্রো স্টেশন

╚►হাওড়া ব্রিজঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন

╚►ইন্ডিয়ান মিউজিয়ামঃ পার্ক স্ট্রীট অথবা ময়দান মেট্রো স্টেশন

╚►জোড়া সাঁকোর ঠাকুর বাড়িঃ গিরিশ পার্ক মেট্রো স্টেশন

╚►রাম মন্দিরঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন

╚►মার্বেল প্লেসঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন

╚►ময়দানঃ ময়দান মেট্রো স্টেশন

╚►কালীঘাট কালী মন্দিরঃ কালীঘাট মেট্রো স্টেশন

╚►ইডেন গার্ডেনঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন

╚►কার্জন পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন

╚►নেতাজী সুভাস স্টেডিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন

╚►মিনেলিয়াম পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন

╚►দ্বিতীয় হুগলী ব্রিজঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন

╚►কলকাতা হাইকোর্টঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন

╚►বাবুঘাট কলকাতাঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন

╚►প্রিন্সেপ ঘাটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন

╚►ফোর্ট উইলিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন

╚►শহীদ মিনারঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন

╚►সেন্ট পল চার্চঃ রবীন্দ্র সদন মেট্রো স্টেশন

╚►চাঁদনী চকঃ চাঁদনী চক মেট্রো

╚►নিউমার্কেটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন

╚►বড় বাজারঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন

╚►রবীন্দ্র সরোবরঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন

╚►লায়ন সাফারি পার্কঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন

আমরা অনেকেই নিউমার্কেট এরিয়ায় অনেক সময় হোটেল সংকটের কারনে বেশি দামে হোটেল ভাড়া দিয়ে থাকি । আপনারা ইচ্ছে করলেই দমদম বা শোভা বাজার এদিকের হোটেলে থাকতে পারেন । সেক্ষেত্রে মাত্র ১০ বা ৫ রুপি দিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে আসুন । এখান থেকে মিনিট ২ হাটলেই নিউমার্কেট এরিয়া ।

নোটঃ মেট্রো রেলওয়ে স্টেশন গুলো থেকে ভ্রমনের স্থান গুলো খুব বেশি হলে ১ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত, যারা ট্রাভেলার তাদের জন্য এটা কিছুই না 🙂 মেট্রো রেলের স্টেশন গুলোতে ছবি তুলা নিষিদ্ধ এবং এই ট্রেন গুলো তে আপনি বড় বড় বস্তা ক্যারি করতে পারবেন না । সাধারন ব্যাগ , হ্যান্ড ব্যাগ , অফিস ব্যাগ , শপিং ব্যাগ ইত্যাদি বহন করতে পারবেন । ভালো থাকবেন ..... Happy Travelling

দাগেস্তানে একটি 200 বছরের পুরানো পেরেক-মুক্ত কাঠের সেতু যার উপর একটি গাড়ি চলতে পারে।

 দাগেস্তানে একটি 200 বছরের পুরানো পেরেক-মুক্ত কাঠের সেতু যার উপর একটি গাড়ি চলতে পারে।






রাশিয়ার দাগেস্তানের তাবাসরান অঞ্চলের গুল্লি (জুলি) গ্রামের কাছে 200 বছরের পুরনো কাঠের সেতুটি একটি অসাধারণ ঐতিহাসিক এবং স্থাপত্য নিদর্শন। সম্পূর্ণভাবে পেরেক ছাড়াই নির্মিত, সেতুটি কাঠের লগ এবং মোটা বিম ব্যবহার করে, শুধুমাত্র স্থানীয়ভাবে পাওয়া কাঠ এবং পাথরের উপর নির্ভর করে। বয়স হওয়া সত্ত্বেও, সেতুটি অবিশ্বাস্যভাবে মজবুত এবং এমনকি একটি যাত্রীবাহী গাড়ির ওজনকেও সমর্থন করতে পারে। কিছু স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন যে সেতুটি অনেক বেশি পুরানো হতে পারে, পূর্বপুরুষের গল্পের ভিত্তিতে এটি 700 থেকে 800 বছরের মধ্যে পুরানো হতে পারে।

সকাল ৭টার সংবাদ তারিখ ২১-০৬-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২১-০৬-২০২৪


আজকের সংবাদ শিরোনাম:


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ নতুন দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বাংলাদেশ ভারতের সঙ্গে সব সমস্যা আলোচনার টেবিলে সমাধান চায় - মন্তব্য ওবায়দুল কাদেরের।


সিলেট ও সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত - সিলেট বিভাগে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ই জুলাই পর্যন্ত স্থগিত।


শিল্প মন্ত্রণালয়ের বন্ধ কারখানাগুলো আবার চালুর পরিকল্পনা নিয়েছে সরকার - জাতীয় সংসদে জানালেন শিল্পমন্ত্রী।


রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো - নিষেধাজ্ঞার প্রধান টার্গেট রাশিয়ার লাভজনক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস খাত।


নর্থ সাউন্ডে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে এখন অস্ট্রেলিয়ার মোকাবেলা করছে বাংলাদেশ - ব্রিজটাউনে গতরাতে ভারত ৪৭ রানে হারিয়েছে আফগানিস্তানকে।

সকাল ৭টার সংবাদ তারিখ ২০-০৬-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২০-০৬-২০২৪


আজকের সংবাদ শিরোনাম:


ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে আগামীকাল নতুন দিল্লী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


ঈদের ছুটির পর নতুন সময়সূচিতে সরকারি অফিস খুলেছে গতকাল — রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। 


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশজনে।


দেশের সড়ক—মহাসড়কে শৃঙ্খলা আনতে তিন চাকার যান ও মোটর সাইকেল চলাচলের জন্য নীতিমালা প্রণয়ন করছে সরকার — জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি — পানি বন্দি প্রায় সাড়ে আট লাখ মানুষ — বন্যা দুর্গতদের মাঝে সরকারের ত্রাণ সহায়তা।


গাজায় ইসরাইলি হামলায় যুদ্ধ আইন লঙ্ঘিত - জাতিসংঘের প্রতিবেদনে প্রকাশ।


নর্থসাউন্ডে আইসিসি টি—টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের প্রথম খেলায় যুক্তরাষ্ট্রকে ১৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা - গ্রোস আইলেটে এখন ইংল্যান্ড মোকাবেলা করছে ওয়েষ্ট ইন্ডিজের।

সকাল ৭টার সংবাদ তারিখ ১৯-০৬-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১৯-০৬-২০২৪


আজকের সংবাদ শিরোনাম:


ঈদের ছুটির পর আজ খুলছে সরকারি অফিস - নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত।


এ বছর ঈদুল আজহায় সারাদেশে কোরবানি হয়েছে এক কোটি চার লাখের বেশি গবাদিপশু যা গত বছরের তুলনায় তিন লাখেরও বেশি।


কোরবানির পশুর বর্জ্য অপসারণের কার্যক্রমকে সেবায় রূপান্তর করা হয়েছে - মন্তব্য ডিএসসিসি মেয়রের - ঈদের দ্বিতীয় দিনের শতভাগ পশুর বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি। 


ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও সমালোচনা করতে ছাড়েনি বিএনপি  - বললেন ওবায়দুল কাদের।


২৪ বছর পর উত্তর কোরিয়া সফরে রুশ প্রেসিডেন্ট - স্বাক্ষরিত হতে পারে অংশীদারিত্ব চুক্তি।


নর্থ সাউন্ডে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইট পর্বের প্রথম খেলায় আজ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ ১৮-০৬-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১৮-০৬-২০২৪


আজকের সংবাদ শিরোনাম:


যথাযথ ধর্মীয় মর্যাদায় সারাদেশে পবিত্র ঈদ উল আযহা উদযাপন - দেশবাসী ও মুসলিম উম্মাহকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন। 


দলীয় নেতাদের সঙ্গে শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা বিনিময়।


ফিলিস্তিনসহ দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির।


পশু কোরবানির ছয় ঘণ্টার মধ্যে শতভাগ বর্জ্য অপসারণ ডিএনসিসির।


ঈদছুটিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিন দেখতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।


জোটের মিত্র এবং আন্তর্জাতিক বিভিন্ন পক্ষসমূহের সঙ্গে পরিস্থিতি  কৌশলগতভাবে এড়িয়ে যেতে ইসরাইলের যুদ্ধকালীন ৬-সদস্যের মন্ত্রীসভা বাতিল।


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উন্নীত বাংলাদেশ - টাইগারদের অভিনন্দন রাষ্ট্রপতির - গ্রোস আইলেটে  এখন ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করছে আফগানিস্তান।

সকাল ৭টার সংবাদ তারিখ ১৭-০৬-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১৭-০৬-২০২৪


আজকের সংবাদ শিরোনাম


যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ সারাদেশে উদযাপিত

হচ্ছে পবিত্র ঈদুল আযহা --- দেশবাসী ও মুসলিম উম্মাহকে

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা।


 রাজধানীতে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় ---

বায়তুল মুকাররমে এবারও হবে ৫টি ঈদ জামাত।


 সরকারের কঠোর নজরদারিতে রয়েছে মিয়ানমার সীমান্ত --- সংবাদ

সম্মেলনে জানালেন ওবায়দুল কাদের।


 সুইজারল্যান্ডের শীর্ষ সম্মেলনে ইউক্রেনের ভূখন্ডগত অখন্ডতাকে

সমর্থন ও রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার আহ্বান জানালেন বিশ্ব

নেতৃবৃন্দ।


এবং কিংসটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন নেপালের মোকাবেলা

করছে বাংলাদেশ।

ব্ন্ধক দলিলেল একটি ফরম‍্যাট।

 ⛔ব্ন্ধক দলিলেল একটি ফরম‍্যাট। নিচে একটি পূর্ণাঙ্গ বন্ধক দলিল (Mortgage Deed / বন্ধকনামা) এর বাংলা ফরম্যাট দেওয়া হলো। এটি সাধারণ জমি/বাড়ি বন...