এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ ০৯-০৭-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ ০৯-০৭-২০২৪


আজকের শিরোনাম:


চার দিনের সরকারী সফরে এখন বেইজিং-এ অবস্থান করছেন প্রধানমন্ত্রী -আগামীকাল প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক।


জনদুর্ভোগ সৃষ্টি করায় কোটা বিরোধী আন্দোলন পরিহারের আহ্বান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর।


‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’— প্রতিপাদ্যে সারাদেশে বৃক্ষরোপণ সপ্তাহ শুরু।


গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার-বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।


লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধে নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে স্বাগত জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। 


ইউক্রেন জুড়ে রুশ বাহিনীর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় ৩৬ জন নিহত।


ইউরো চ্যাম্পিয়নশীপের প্রথম সেমিফাইনালে আজ মধ্য রাতে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।

সোমবার, ৮ জুলাই, ২০২৪

প্রাচীন বাংলার জনপদসমূহ,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🔰 প্রাচীন বাংলার জনপদসমূহ 🔰

-----------------------------------------

১. পুণ্ড্রঃ

বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ। প্রাচীন বাংলার জনপদগুলাের মধ্যে অন্যতম হলাে পুন্ড্র। বলা হয় যে, পুন্ড্র বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর,  ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুন্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল।পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুন্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। 

প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুন্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পাথরের চাকতিতে খােদাই করা লিপি এখানে পাওয়া যায়। ধারণা করা হয়, বাংলাদেশে প্রাপ্ত এটিই প্রাচীনতম শিলালিপি।


২. বরেন্দ্ৰঃ

নাটোর,পাবনা, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ। 

বরেন্দ্রী, বরেন্দ্র বা বরেন্দ্রভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায়। 

এটিও উত্তরবঙ্গের একটি জনপদ। অনুমান করা হয়, পুরো একটি অংশ জুড়ে বরেন্দ্রর অবস্থান ছিল। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলাজুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল।


৩. বঙ্গঃ

ঢাকা, ফরিদপুর, বিক্রমপুর, বাকলা (বরিশাল)।

‘বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয়, এখানে বঙ্গ’ বলে একটি জাতি বাস করতাে। তাই জনপদটি পরিচিত হয় ‘বঙ্গ’ নামে। 

প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুইটি অঞ্চলের নাম পাওয়া যায়—একটি বিক্রমপুর, আর অন্যটি নাব্য। বর্তমানে নাব্য বলে কোনাে জায়গার অস্তিত্ব নেই। 

ধারণা করা হয়, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভুমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী অঞ্চল। ‘বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল।


৪. গৌড়ঃ

মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ। গৌড়’ নামটি সুপরিচিত হলেও প্রাচীনকালে ঠিক কোথায় গৌড় জনপদটি গড়ে উঠেছিল তা জানা যায়নি। তবে ষষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়। সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়ের রাজ বলা হতাে। এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। বাংলায় মুসলমানদের বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকেও গৌড় বলা হতাে।


৫. সমতটঃ

বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল।

পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। কেউ কেউ মনে করেন, সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মােহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকেই সম্ভবত বলা হতাে সমতট। 

কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা এর রাজধানী ছিল। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার এদের অন্যতম।


৬. রাঢ়ঃ পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলের বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুর জেলা।


৭. হরকূল বা হরিকেলঃ 

চট্টগ্ৰাম, পার্বত্য চট্ৰগ্ৰাম, ত্ৰিপুরা, সিলেট। সপ্তম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদের বর্ণনা করেছেন। এ জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। মনে করা হয়, আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল।


৮. চন্দ্ৰদ্বীপঃ  

বরিশাল, বিক্ৰমপু্‌র, মুন্সীগঞ্জ জেলা ও এর পার্শ্ববর্তী অঞ্চল। প্রাচীন বাংলায় আরও একটি ক্ষুদ্র জনপদের নাম পাওয়া যায়। এটি হলাে চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।


৯. সপ্তগাঁওঃ খুলনা এবং সমুদ্ৰ তীরবর্তী অঞ্চল।


১০. তাম্ৰলিপ্তঃ 

মেদিনীপুর জেলা। হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ। বর্তমান মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। সপ্তম শতক থেকে এটি দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে।


১১. রূহ্ম/ আরাকানঃ কক্সবাজার, মায়ানমারের কিছু অংশ, কর্ণফুলি নদীর দক্ষিণা অঞ্চল।


১২. সূহ্মঃ গঙ্গা-ভাগীরথীর পশ্চিম তীরের দক্ষিণ ভূভাগ, আধুনিক মতে বর্ধমানের দক্ষিণাংশে, হুগলির বৃহদাংশ, হাওড়া এবং বীরভূম জেলা নিয়ে সূহ্ম দেশের অবস্থান ছিল।


১৩. বিক্রমপুরঃ মুন্সীগঞ্জ এবং পার্শ্ববর্তী অঞ্চল।


১৪. বাকেরগঞ্জঃ বরিশাল, খুলনা, বাগেরহাট।

_________________________________________________________________

✅ প্রাচীন জনপদ সম্পর্কে আরো জানতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন প্লিজ। 

https://www.facebook.com/share/p/WRttN8gFtj1i5fnk/?mibextid=oFDknk


অন্তত_একবার_পড়ুন_প্লিজ 

মন_দিয়ে_পড়ুন

ধান্যকুড়িয়ার জমিদার বাড়ি,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আজ থেকে প্রায় দুশো তিরিশ বছর আগের কথা। সুবিশাল এই রাজবাড়ি বানিয়েছিলেন ধান্যকুড়িয়ার জমিদার মহেন্দ্রনাথ গায়েন। সেসময় ফুলেফেঁপে উঠেছিল তাঁর পাটের ব্যবসা। মূলত ইংরেজদের সঙ্গেই চলত তাঁর লেনদেন। আর সেই সুবাদেই উত্তর ২৪ পরগণার এই প্রান্তিক অঞ্চলেও নিত্যদিন লেগে থাকত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের আনাগোনা। তাঁদের বিলিতি সংস্কৃতি, ঐতিহ্যকে উস্কে দিতেই ইউরোপীয় দুর্গের আদলে এই রাজবাড়ি নির্মাণ করেন মহেন্দ্রনাথ।


৩০ একর জায়গায় জুড়ে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ির মধ্যেই রয়েছে আস্ত এক পুষ্করিণী, যাতে রাজবাড়ির প্রতিচ্ছবি ঝলমল করে সারাদিন। গোটা দুর্গটিকে কেন্দ্র করে রয়েছে বিশাল এক বাগানও। দুর্গের ভেতরে ঢুকলেও রীতিমতো চমকে যেতে হবে। নানা ধরনের ভিক্টোরিয়ান কারুকাজ থেকে শুরু করে রয়েছে ইতালিয় কাচের তৈরি আসবাব। যা এক কথায় মন্ত্রমুগ্ধকর। 


গ্রীষ্মকালে এই রাজবাড়িতে এসে অনেক সময়ই ছুটি কাটাতেন ব্রিটিশ সাহেবরা। তাঁদের জন্য ছিল পৃথক নহবতখানা, অতিথিশালা। এমনকি সেসময় এই রাজবাড়ির জন্য পৃথক রেল স্টেশনও তৈরি করেছিল মার্টিন কোম্পানি। গায়েন গার্ডেন নামের সেই স্টেশনে এসে থামত ন্যারো গেজের ছোট্ট বাষ্পচালিত ট্রেন। বর্তমানে অবশ্য সেই স্টেশনের অস্তিত্ব নেই আর। ২০০৮ সালে তা অধিগ্রহণ করে সরকার। গড়ে ওঠে অনাথ মেয়েদের সরকারি হোম। তবে মূল বাড়িটির কিছু অংশের পুনর্নির্মাণ হলেও, সামগ্রিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে এই ঐতিহাসিক স্থাপত্যটি। 


বাড়ির সামনে অবস্থিত শ্বেত পাথরের দুটি সিংহ মূর্তির একটি চুরি গিয়েছিল বহু আগেই। কয়েক বছর আগে আরেকটি সিংহও চড়া দামে বিক্রি করে দেন মহেন্দ্রনাথের উত্তরসূরিরা। তবে শুধু ঔপনিবেশিক ইতিহাসই নয়, এই বাড়িতে শুটিং হয়েছে ‘সত্যান্বেষী’, ‘সাহেব-বিবি-গোলাম’, ‘সূর্যতপা’-সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রেরও। অভিনয় করে গেছেন স্বয়ং উত্তমকুমার। এমনকি বিদেশি বিভিন্ন চলচ্চিত্রেরও শুট হয়েছে এই দুর্গেই।















সকাল ৭টার সংবাদ তারিখ ০৮-০৭-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ ০৮-০৭-২০২৪


আজকের শিরোনাম:


চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ২০টির বেশি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা।


আদালতের রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের কোনও যৌক্তিকতা নেই - বললেন প্রধানমন্ত্রী ।


সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে সরকার - পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বললেন শেখ হাসিনা। 


দেশের বিশ্ববিদ্যালয়সমূহের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, সময়মতো সমাধান হবে - বললেন ওবায়দুল কাদের।


কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ২২ জন পেলেন এআইপি সম্মাননা – ২০২১। 


সাংবাদিকদের দলমতের প্রভাবমুক্ত হয়ে সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। 


ফ্রান্স  ফ্রান্সের আগাম নির্বাচনের শেষ দফায় নিউ পপুলার ফ্রন্ট জোটের সর্বোচ্চ সংখ্যক আসনে জয়লাভ।


গতরাতে হারারেতে দ্বিতীয় টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচে ১০০ রানে জিম্বাবুয়েকে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে সমতা আনলো ভারত।

রবিবার, ৭ জুলাই, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ ০৭-০৭-২০২৪

সকাল ৭টার সংবাদ

তারিখ ০৭-০৭-২০২৪


আজকের শিরোনাম:


আজকের শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর - জাতির পিতার স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধনকালে বললেন প্রধানমন্ত্রী। 


বৈশ্বিক প্রেক্ষাপটে ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতে পিজিআর সদস্যদের পেশাগত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির।


ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু, উন্নয়নের বন্ধু চীন - বললেন ওবায়দুল কাদের। 


সবার সাথে সুসম্পর্ক দেখে গাত্রদাহ হচ্ছে বিএনপি’র - মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর।  


মিথ্যাচার ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে চলচ্চিত্র সংশ্লিষ্টদের শক্ত অবস্থান নেয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। 


গাজায় একটি স্কুলে ইসরাইলী বিমান হামলায় কমপক্ষে ১৬ জন নিহত।


কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে নেভাদায় এখন ব্রাজিল – উরুগুয়ের মোকাবেলা করছে - পানামাকে ৫-শূণ্য গোলে হারিয়ে সেমিফাইনালে কলম্বিয়া।

শনিবার, ৬ জুলাই, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ ০৬-০৭-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ ০৬-০৭-২০২৪


আজকের সংবাদ শিরোনাম:


পদ্মাসেতু বাঙালির গর্বের সেতু, এই সেতু নির্মাণ বাংলাদেশ সম্পর্কে বিশ্বের ধারণা পাল্টে দিয়েছে - পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী।


বিএনপি রিজিওনাল কানেকটিভিটির মর্ম বোঝে না - মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর।


সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কীম নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই, এতে অক্ষুন্ন থাকবে শিক্ষকদের স্বার্থ - বললেন পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা।


সিলেট ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত - হবিগঞ্জে ফের বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি।


নির্বাচনে লেবার পার্টির বিপুল বিজয়ের পর মন্ত্রিসভা সদস্যদের নাম ঘোষণা করলেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার - ব্রিটেনের প্রথম নারী অর্থমন্ত্রী হলেন র‌্যাচেল রিভস।


জার্মানি ও পর্তুগালকে হারিয়ে ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে স্পেন ও ফ্রান্স।

আপনার সামর্থ্য থাকলে গ্রামে জায়গা কিনুন।  শহরে তেমন কাজ না থাকলে গ্রামে চলে যান। 

 আপনার সামর্থ্য থাকলে গ্রামে জায়গা কিনুন। 

শহরে তেমন কাজ না থাকলে গ্রামে চলে যান। 

সেখানে গোনাহ কম হয়। উদাহরণ স্বরূপ,, 

"আপনার রিক্সায় অপরিচিত কাউকে নিয়ে ঘুরতে পারবেন না। আপনার খালি বাসায় আপনার প্রেমিক প্রেমিকাকে নিয়ে আসতে পারবেন না। আপনি চাইলেই অশালীন ড্রেস পড়ে বাইরে যেতে পারবেন না।"


গ্রামে কোনো পতিতালয় নেই। পার্টি করার বার নেই। বৃদ্ধাশ্রম নেই। সাউন্ড বক্সে গান চালিয়ে আপনার কানে গান পৌঁছানোরও কেউ নেই। গ্রামে মুরুব্বিদের কে মানে। একতা আছে সবার মাঝে। এক গ্রামের কাউকে কিছু বললে পুরো গ্রাম তার পক্ষে থাকে। 

গ্রামের মানুষ বেকার থাকে তাই তারা অন্যের খেয়াল রাখতে পারে। যেইটাকে আমরা টক্সিক আর গীবত সমালোচনা কারী বলি। 

শহরে আপনি কয়জনকে চিনেন আর আপনাকে কয়জন চিনে,আপনাকে নিয়ে কে গীবত করবে আপনি কাকে নিয়ে গীবত করবেন! চেনা জানাই তো নেই।


গ্রামে আপনাকে কেউ ছুরি নিয়ে দৌড়ালে আপনাকে বাঁচানোর অনেক মানুষ এগিয়ে আসবে। কারণ তারা আপনাকে ফলো করছিলো। শহরে দিনে দুপুরে রাস্তায় দৌড়িয়ে প্রকাশ্যে খু'ন হয়। 

আপনি অসুখে ঘরে পড়ে থাকলে তারা আপনার খোঁজ নিবে চা স্টলে অন্যদের কাছে। আপনার বাড়ি যাবে। তারা জানে আপনি দুইদিন ধরে বের হোন না। কারণ তারা আপনাকে ফলো করছিলো। 

আপনি খালি ঘরে মরে থাকলে তারা এসে আপনাকে উদ্ধার করে আপনার আত্মীয়দেরকে খবর দিবে। জানাজার কেউ না থাকলে আপনাকে তারাই কাফন জানাজা পড়িয়ে দাফন করিবে। 

আর শহরে আপনি না খেয়ে থাকলেও কেউ দেখবে না। লাশ পঁচে গন্ধ বের হলে তখন সামনের ইউনিটের মানুষ আপনার খোঁজ পাবে। 

গ্রামে আজও ইফতার,ঈদ,মেহমান আসলে পাশের বাড়িতে খাবার পাঠায়। শহরে বিয়েতে নিজের ভাড়াটিয়াকেও দাওয়াত দেয় না। 

গ্রামের মানুষ সমালোচনা করে বলেই আজও গ্রামে অনেক ধরনের পাপ হয়না। আপনিও মানুষের মতো মানুষ হতে পেরেছেন এরপর শহরে এসে ফুটানি করতে পারছেন। 

আপনি উকিল,ইঞ্জিনিয়ার, বিসি এস ক্যাডার,পাইলট,ক্যাপ্টেন এসবের যা কিছুই হোন না কেন, কোনো দাম শহরের রাস্তায় এমনকি পাশের ফ্ল্যাটের কেউ ই দিবে না। জ্যামের রাস্তায় কেউ আপনার ঘর্মাক্ত মুখ টা দেখে চিনবেই না। 

গ্রামের মানুষ ঠিকই আপনাকে মহামূল্যবান রত্ন মনে করবে,নিজের গ্রামের ছেলে মনে করে আনন্দিত হয়। গর্বে বুক ভরে। 


শহরে আপনি অবসরে গেলে আপনার সন্তান রা আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে। খালি ঘরে পড়ে মরে থাকলেও ভাববে বাবা ঢং করতেছে,দরজা খুলে না। কিন্তু গ্রামে আপনাকে এসবের শিকার হতে হবে না।


সুতরাং আপনি শহরে বাড়ি বানিয়ে স্টাবলিস্ট থাকলেও গ্রামে কয়েক কাঠা জমি কিনুন।

শহরের বাসা বাড়ি ছেলেমেয়েদেরকে দিয়ে শেষ বয়সে গ্রামে গিয়ে একটা এক তলার বাড়ি করুন। উঠানে ফুলের গাছ লাগান,উঠানের সাথে লাগুয়া খালি জায়গায় সবজি চাষ করুন। ছোট্ট একটা পুকুর বানিয়ে মাছ ছাড়ুন। ফসলি জমি গুলোতে ধান লাগান। দ্রব্যমূল্যের যখন ঊর্ধ্বগতি তখন নিজের ঘরে বসে নিজের ক্ষেতের ধানের চাল,পুকুরের মাছ আর উঠানের সবজি দিয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলুন।

শেষ বয়সে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিন। বুড়ো বুড়ি মিলে বিকেলে বারান্দায় বসে চা পান করুন। কলকারখানার দূষিত ধোঁয়া হীন মেঘাচ্ছন্ন খোলা আকাশ দেখুন। এরপর আপনার মৃত্যুর পর কবর টা নিরব জায়গায় থাকবে যেখানে কোনো গানের আওয়াজ আসবে না। যার পাশ দিয়ে অশালীন ড্রেস পড়ে কেউ অতিক্রম করবে না। যে কবর অতিক্রম করবে সে সালাম দিয়ে আপনাকে স্মরণ করবে। উনি খুব ভালো মানুষ ছিলেন,উনার সন্তানেরা মানুষ হয়েছে। আল্লাহ উনাকে জান্নাত দান করুন। শহরে কিছুদিন পরপর কবর পরিবর্তন হয়। আপনি একদিন হারিয়ে যাবেন আপনার সন্তানের চোখ থেকেও। 


°

রাকিবা খন্দকার ________

শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ ০৫-০৭-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ ০৫-০৭-২০২৪


আজকের সংবাদ শিরোনাম:


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এক সুধী সমাবেশে যোগ দেবেন - কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে যাবেন টুঙ্গিপাড়ায়। 


বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান রাষ্ট্রপতির।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বেইজিং সফর বাংলাদেশ-চীন সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে - আশাবাদ চীনা রাষ্ট্রদূতের।


বাংলাদেশিদের জন্য এখন ১০ ক্যাটাগরির ভিসা উন্মুক্ত ওমানে, শিগগিরই শুরু হতে পারে ওয়ার্কিং ভিসা প্রদান - প্রধানমন্ত্রীকে জানালেন ওমানের রাষ্ট্রদূত ।


বিএনপির অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ।


ইরানের ভোটাররা আজ দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন।


কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইকুয়েডর।

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

ইয়েমেন ও তার আগ্নেয়ক্ষেত্র,,,, ফেইসবুক থেকে নেওয়া

 "ইয়েমেন ও তার আগ্নেয়ক্ষেত্র"

----------------------------

ফাপা নলের মতো দেখতে স্থাপনাটি মুলত একটি আগ্নেয়ক্ষেত্র যা অগ্নুৎ্পাতের ফলে গঠিত হয়েছে৷ অপুর্ব সুন্দর এই আগ্নেয়ক্ষেত্রটি ইয়মেনের ধামার শহরের পূর্বেদিকে ৮০ কিলোমিটার অবধি বিস্তৃত। আগ্নেয়ক্ষেত্রটিতে অসংখ্য স্ট্রাটোভোলকানো, লাভা প্রবাহ বিদ্যমান। ব্যাসাল্টিক লাভা প্রবাহ পুরোনো রাইওলিটিক প্রবাহর উপর দিয়ে বয়ে গিয়েছে । আগ্নেয়গিরিটি আরবউপদ্বীপের ১৯৩৭ সালে ঘটিত অগ্ন্যুৎপাতের জন্য দায়ী করা হয়। আগ্নেয়ক্ষেত্রের বিস্তৃত মাঠটি ইয়েমেনের রাজধানী শহর সানা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ। এটি আরব উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত। সুউচ্চ পর্বতমালা ইয়েমেনের উপকূলীয় সমভূমিকে অভ্যন্তরের জনবিরল মরুভূমি থেকে পৃথক করেছে। ইয়েমেনের জনসংখ্যা অল্প। দেশের অর্ধেকের বেশি অংশ বসবাসের অযোগ্য। এখানকার আরবেরা বেশির ভাগই গ্রামীণ। প্রাচীনকালে এখানে অনেকগুলি সমৃদ্ধ সভ্যতার অবস্থান ছিল। কিন্তু ধীরে ধীরে এলাকাটির গুরুত্ব হ্রাস পায় এবং এক হাজার বছরেরও বেশি সময় এটি একটি দরিদ্র ও অবহেলিত দেশ হিসেবে বিরাজ করছিল। বিংশ শতাব্দীর শেষে এসে এখানে খনিজ তেল আবিষ্কার হলে ইয়েমেনের অর্থনৈতিক উন্নতি ও জনগণের জীবনের মান উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে। ১৯৯০ সালে ইয়েমেন আরব প্রজাতন্ত্র যেটি মুলত উত্তর ইয়েমেন এবং গণপ্রজাতন্ত্রী ইয়েমেন, যেটি মুলত দক্ষিণ ইয়েমেন দেশ দুইটিকে একত্রিত করে ইয়েমেন প্রজাতন্ত্র গঠন করা হয়। সানা’আ ইয়েমেন প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর। ইয়েমেনের পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে এডেন উপসাগর। এটি আফ্রিকা মহাদেশ থেকে বাব এল মান্দেব প্রণালীর মাধ্যমে বিচ্ছিন্ন। দেশের উত্তর ও উত্তর-পূর্বে সৌদি আরব এবং পূর্বে ওমান অবস্থিত। সৌদি আরব ও ওমান ইয়েমেনের প্রতিবেশী রাষ্ট্র। ইয়েমেনের আয়তন ৫,২৭,৯৭০ বর্গকিমি। তবে আরব বসন্তের পর দেশটি গরিব হয়। ২০১৭সালে ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভিক্ষ হয়।


অনুবাদ:জুলফিকার, উইকিপিডিয়া থেকে



নওগা জেলা ফেইসবুক থেকে নেওয়া

  নওগাঁ জেলা

প্রতিষ্ঠাকালঃ ১লা মার্চ, ১৯৮৪

আয়তনঃ ৩৪৩৫.৬৭ বর্গ কি.মি (রাজশাহী বিভাগে ১ম ও বাংলাদেশের ১২তম বৃহত্তম)

জনসংখ্যাঃ ২৭লক্ষ প্রায়  (২০২১ এর হিসেব অনুসারে)

উপজেলাঃ ১১ টি 

পৌরসভাঃ ৩ টি ( নওগাঁ, নজিপুর, ধামইরহাট )

ইউনিয়ন পরিষদঃ ৯৯ টি

গ্রামঃ ২৫৮৪ টি

ডাক বাংলোঃ ১৩ টি

রেলপথঃ ২৭ কি.মি

রেলওয়ে স্টেশনঃ ০৩ টি (আহসানগঞ্জ,রাণীনগর,শাহাগোলা)

[ সান্তাহার জংশন বগুড়া জেলার অন্তর্গত। নওগাঁর সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন আহসনগঞ্জ (আত্রাই নামে আগে রেলওয়ে স্টেশন ছিলো, তবে বর্তমান নাম আহসানগঞ্জ) এবং সবচেয়ে ছোট রেলওয়ে স্টেশন শাহাগোলা ]

আয়তন অনুসারে উপজেলাসমূহের তথ্যঃ

১। নিয়ামতপুর

আয়তনঃ            ৪৪৯.১০ বর্গকিলোমিটার ।

জনসংখ্যাঃ           ২,৪৮,৩৫১ জন । (২০১১ সালের আদমশুমারী  অনুযায়ী)

ইউনিয়ন সংখ্যাঃ    ০৮টি ।

গ্রাম সংখ্যাঃ         ৩৪১ টি ।

২। মান্দা

 আয়তনঃ          ৪১৩.৯৭ বর্গকিলোমিটার      

জনসংখ্যাঃ         ৪,০০,৭৮৬ জন   

ইউনিয়ন সংখ্যাঃ  ১৪ টি

গ্রাম সংখ্যাঃ        ২৯৯ টি

৩। মহাদেবপুর

 আয়তনঃ          ৩৯৭.৬৭ বর্গ কিঃ মিঃ  

জনসংখ্যাঃ           ২৯২৮৫৯ জন

ইউনিয়ন সংখ্যাঃ    ১০ টি

গ্রাম সংখ্যাঃ          ২৯৮টি

৪। পত্নীতলা

 আয়তনঃ           ৩৭৯.৪৩ বর্গ কিলোমিটার।     

জনসংখ্যাঃ           ২,২৯,৮৮০ জন

ইউনিয়ন সংখ্যাঃ    ১১ টি

গ্রাম সংখ্যাঃ          ২৯৫ টি

৫। ধামইরহাট

 আয়তনঃ           ৩০০.৮০ বর্গ কিঃমিঃ        

জনসংখ্যাঃ           ১৬৯৬৯৩ জন

ইউনিয়ন সংখ্যাঃ    ০৮টি

গ্রাম সংখ্যাঃ          ২৪৫টি

৬। আত্রাই

 আয়তনঃ            ২৮৪.১৮ বর্গ কিঃমিঃ 

জনসংখ্যাঃ           ২০০৬৩৪ জন

ইউনিয়ন সংখ্যাঃ    ০৮ টি

গ্রাম সংখ্যাঃ          ২০৭ টি 

৭। নওগাঁ সদর

 আয়তনঃ            ২৭৫.৭৩ বর্গ কিলোমিটার     

জনসংখ্যাঃ           ৪,০৫,১৪৮ জন

ইউনিয়ন সংখ্যাঃ    ১২টি

গ্রাম সংখ্যাঃ          ২১৫ টি

৮। পোরশা

 আয়তনঃ             ২৭২ বর্গ কি: মি: 

জনসংখ্যাঃ            ১,৪২,৫৩৫ জন

ইউনিয়ন সংখ্যাঃ    ০৬ টি

গ্রাম সংখ্যাঃ         ২৫৩টি

৯। রাণীনগর

 আয়তনঃ            ২৫৮.৩৩ বর্গ কিলোমিটার  

জনসংখ্যাঃ           ১,৮৪,৯০০ জন

ইউনিয়ন সংখ্যাঃ    ০৮ টি

গ্রাম সংখ্যাঃ          ১৭৮ টি

১০। সাপাহার

 আয়তনঃ           ২৪৪.৪৯ বর্গ কিঃমিঃ        

জনসংখ্যাঃ          ১,৪৩,৮৫৩ জন     

ইউনিয়ন সংখ্যাঃ    ০৬টি

গ্রাম সংখ্যাঃ         ১৫১ টি

১১। বদলগাছী

 আয়তনঃ             ২১৩.৯৮ বর্গ কিলোমিটার

জনসংখ্যাঃ            ২,০১,৩৪২ জন

ইউনিয়ন সংখ্যাঃ    ০৮ টি 

গ্রাম সংখ্যাঃ          ২৩৭ টি



ওসিয়তনামা(উইল)।

 ⛔ওসিয়তনামা(উইল)।👇 ওসিয়তনামা (উইল) এর নমুনা ফরম্যাট নোট: বাংলাদেশে মুসলিম ব্যক্তির ওসিয়ত সাধারণত মোট সম্পদের এক-তৃতীয়াংশ পর্যন্ত কার্যকর হয়...