এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১০ আগস্ট, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ: ১০-০৮-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ১০-০৮-২০২৪

.

আজকের শিরোনাম:


অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন - প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের হাতে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগসহ ২৭ মন্ত্রণালয় ও বিভাগ।


দেশে শান্তি-শৃংখলা ফিরিয়ে আনা ও অর্থনীতিকে সচল করা অন্তর্বর্তীকালীন সরকারের মূল চ্যালেঞ্জ - বললেন উপদেষ্টাগণ।


কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের বাড়িতে যাবেন আজ প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।


অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের।


ব্রাজিলের সাওপাওলো রাজ্যে বিমান বিধ্বস্ত হয়ে ৬১ জন আরোহীর সবাই নিহত।


স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে অলিম্পিক ফুটবলের স্বর্ণ জিতলো স্পেন।

শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ: ০৯-০৮-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ০৯-০৮-২০২৪

.

আজকের শিরোনাম:


নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বঙ্গভবনে শপথ গ্রহণ। 


অরাজকতার বিষবাষ্প যে-ই ছড়াবে আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে - জাতির উদ্দেশে দেয়া ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। 


আইন শৃংখলা ফিরিয়ে আনাই তাঁর প্রথম কাজ - ফ্রান্স থেকে দেশে ফিরে বিমান বন্দরে সাংবাদিকদের বললেন ডক্টর মুহাম্মদ ইউনূস। 


অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে সশস্ত্র বাহিনী ও আইন শৃংখলা বাহিনীর কঠোর অবস্থান। 


গাজা উপত্যকার একটি শরনার্থী শিবিরে ইসরাইলি হামলায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত।


প্যারিস অলিম্পিকে ৩০টি স্বর্ণপদক নিয়ে তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ: ০৮-০৮-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ০৮-০৮-২০২৪

.

আজকের শিরোনাম:


আজ ডক্টর মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকারের শপথ।


শ্রম আইন লঙ্ঘনের মামলায় আপিল ট্রাইব্যুনালে খালাস পেলেন ডক্টর মুহাম্মদ ইউনূস - বর্তমান পরিস্থিতিতে শান্ত থেকে দেশ পুনর্গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান।


অন্তর্বর্তী সরকারকে সব ধরণের সহায়তা করবে সেনাবাহিনী, দ্রুতই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি - ব্রিফিংয়ে জানালেন সেনাবাহিনী প্রধান।


রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শকের সাক্ষাৎ - চেইন অব কমান্ড বজায় রেখে দৃঢ় মনোবলের সাথে পুলিশ সদস্যদের ‍দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ - পুলিশ সদস্যদের আজ সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ।


প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার।


বৃষ্টিজনিত কারণে সৃষ্ট বন্যায় ইয়েমেনে ৪৫ জনের মৃত্যু - জানালো জাতিসংঘ।


প্যারিস অলিম্পিক গেমসে ২৭টি স্বর্ণ নিয়ে পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র।

সকাল ৭টার সংবাদ তারিখ: ০৭-০৮-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ০৭-০৮-২০২৪

.

আজকের শিরোনাম:


নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠিত হতে যাচ্ছে অন্তবর্তী সরকার - বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে সিদ্ধান্ত।


দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন রাষ্ট্রপতি।


মুক্তি পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া - আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেয়া শুরু। 


যে কোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও রাজনৈতিক নেতৃবৃন্দের। 


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে টিম ওয়ালযকে রানিং মেট হিসেবে বেছে নিলেন কমলা হ্যারিস। 


ইয়াহিয়া সিনওয়ারকে নতুন নেতা হিসেবে মনোনীত করল হামাস।


প্যারিস অলিম্পিক গেমসে ২৪টি স্বর্ণ নিয়ে পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র।

সকাল ৭টার সংবাদ তারিখ: ০৬-০৮-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ০৬-০৮-২০২৪


আজকের শিরোনাম:…


দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুটপাট ও নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান।


যত দ্রুত সম্ভব সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দল ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানালেন রাষ্ট্রপতি।


সকল হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করা হবে, জনগণকে সেনা প্রধানের আশ্বাস।


শেখ হাসিনার পদত্যাগে ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষের বাঁধভাঙ্গা উল্লাস।


আজ থেকে খুলছে সকল অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান।


ফিলিস্তিনিদের ৮০টি অজ্ঞাত পরিচয় মৃতদেহ গাজা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ইসরাইল।


প্যারিস অলিম্পিকে ২১টি স্বর্ণ নিয়ে পদক তালিকার শীর্ষে চীন।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৫-০৮-২০২৪ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৫-০৮-২০২৪ খ্রি:।

আজকের শিরোনাম:


তীব্র গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার দেশত্যাগ।


       


শেখ হাসিনার পদত্যাগে ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষের বাঁধভাঙ্গা উল্লাস।


        


রাষ্ট্র পরিচালনায় একটি অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সেনা প্রধানের বৈঠক।


     


সকল হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করা হবে, জনগণকে সেনা প্রধানের আশ্বাস --- সকলকে শান্ত থেকে ঘরে ফেরার পরামর্শ।


      


পরিস্থিতির উন্নতি হলে কারফিউর প্রয়োজন হবে না --- বললেন সেনা প্রধান।


    


গাজায় অব্যাহত ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত।


 


এবং প্যারিস অলিম্পিকে ২১টি স্বর্ণ নিয়ে পদক তালিকার শীর্ষে চীন।

সকাল ৭টার সংবাদ তারিখ: ০৪-০৮-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ০৪-০৮-২০২৪


আজকের শিরোনাম:


শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আলোচনার জন্য গণভবনের দরজা খোলা, সংঘাত কাম্য নয় - বললেন প্রধানমন্ত্রী। 


আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ দিয়ে শেখ হাসিনা বললেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ, শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল।


ঢাকাসহ চার জেলায় আজ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। 


ইউনিসেফের দাবি অনুযায়ী ৩২ শিশুর প্রাণহানির কোনো তথ্য সরকারের কাছে নেই - জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় - নির্ভরযোগ্য তথ্যসূত্র দেওয়া হলে যথাযথ ব্যবস্থা নেবে সরকার।


দেশব্যাপী সহিংসতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিক্ষোভ ও সমাবেশ।


চলমান পরিস্থিতির কারণে আজ খুলছে না সরকারি প্রাথমিক বিদ্যালয়।


প্যারিস অলিম্পিক গেমসে ১৬ টি স্বর্ণ নিয়ে পদক তালিকার শীর্ষে চীন।

রবিবার, ৪ আগস্ট, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ: ০৩-০৮-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ০৩-০৮-২০২৪


আজকের শিরোনাম:


সহিংসতা ও নাশকতার মামলায় সারাদেশে জামিন পেল ৭৮ এইচ এস সি পরীক্ষার্থী।


স্থগিত এইচ এস সি পরীক্ষা শুরু আগামী ১১ই আগস্ট।


জামায়াত-শিবির নিষিদ্ধ করায় বিভিন্ন সংগঠনের সন্তোষ প্রকাশ।


একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে - মন্তব্য ওবায়দুল কাদেরের।


ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ভোট নিশ্চিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।


প্যারিস অলিম্পিকের ফুটবলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে একমাত্র গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স।

শনিবার, ৩ আগস্ট, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ: ০২-০৮-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ০২-০৮-২০২৪


আজকের শিরোনাম:


জামায়াত-শিবিরসহ এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি - জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় সরকারকে অভিনন্দন জানালেন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা।


দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই - শোকাবহ আগষ্টের আলোচনা সভায় বললেন প্রধানমন্ত্রী।  


বিদেশি হস্তক্ষেপ কামনা করে ডক্টর মুহাম্মদ ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।


এইচ এস সি ও সমমানের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা - ১১ই আগস্ট থেকে শুরু হবে স্থগিত পরিক্ষা।


চীনে প্রবল বর্ষণে ৩০ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৫। 


কলম্বোয় ভারত ও শ্রীলংকার মধ্যে তিন ম্যাচ একদিনের সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আজ।


শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

গোটা  বিশ্বকে চমকে দিয়েছিল একটি রহস্যময়                                                       গাছ!

 গোটা 

বিশ্বকে চমকে দিয়েছিল একটি রহস্যময় 

                                                     গাছ!


তুরস্কে বেশ কিছুটা ফাঁকা জায়গা।  তার 

মাঝে  দাঁড়িয়ে  রয়েছে  একটি মালবেরি 

গাছ। স্থানীয়েরা তাকে  বলেন  ‘উইশ ট্রি’ 

বা  ‘ইচ্ছা গাছ’।  গোটা  দুনিয়াকে চমকে

দিয়েছিল  সেই  রহস্যময়  গাছ।  কাছেই

১০ হাজার বছর  আগের  মন্দিরই নাকি 

আদম-ইভের সেই বিখ্যাত ইডেন উদ্যান! 


 তুরস্কের গোবেকলি টেপ। ৯০-এর দশকে সেখানে প্রত্নতত্ত্ববিদ ক্লস স্কিমিডের একটি আবিষ্কার বদলে দিয়েছিল ইতিহাস। প্রকাশ্যে এসেছিল বহু অজানা তথ্য। কী ছিল সেই আবিষ্কার?


সময়টা ১৯৬৩ সাল। সানলিউরফা শহরে প্রত্নতাত্ত্বিক অভিযানে গিয়েছিল ইস্তানবুল এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। শহর থেকে ১০ কিলোমিটার দূরে একটা জায়গায় গিয়ে বেশ অবাকই হয়েছিলেন তারা।


বেশ কিছুটা ফাঁকা জায়গা। তার মাঝে দাঁড়িয়ে রয়েছে একটিমাত্র মালবেরি গাছ। স্থানীয়েরা তাকে বলেন ‘উইশ ট্রি’ বা ‘ইচ্ছা গাছ’। ওই গাছের কাছে গিয়ে যা চাওয়া যায়, তাই নাকি পাওয়া যায়।


প্রত্নতত্ত্ববিদেরা যখন ওই গাছটি পরখ করছিলেন, দলের এক সদস্য দূরে একটি ছোট্ট পাহাড় দেখতে পান। পাহাড়ের মাটি পরখ করে দেখেন, বাকি এলাকার তুলনায় তা অনেকটাই আলাদা। সেই মাটি কিছুটা খনন করতেই বেরিয়ে আসে চুনাপাথরের স্তর।


শিকাগো বিশ্ববিদ্যালয়ের দলটি দেশে ফিরে রিপোর্ট তৈরি করে। তাতে লেখা হয়, ওই পাহাড়ে তেমন কিছুই মেলেনি। সম্ভবত কোনও সমাধি রয়েছে। একটি গাছ কেন একা দাঁড়িয়ে রয়েছে, তা নিয়ে এক লাইনও লেখেননি দলের সদস্যেরা।


২৫ বছর পর ১৯৮৮ সালে স্থানীয় গ্রামের বাসিন্দা সাভাক ইলডিজ় গাছের নীচ থেকে দু’টি মূর্তি উদ্ধার করেন। গ্রামবাসীরা তাঁকে সেই মূর্তি দু’টি বিক্রি করার পরামর্শ দেন। ইলডিজ় নাছোড়। তিনি সেগুলি সানলিউরফা প্রত্নতাত্ত্বিক জাদুঘরে নিয়ে যান।


জাদুঘরের কর্মীরা মূর্তি পরখ করে জানান, সেটি মোটেও বিশেষ কিছু নয়। ইলডিজ় চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন। তিনি জানতেনও না, আসলে কী উদ্ধার করেছেন তিনি। আরও ছ’বছর পর ১৯৯৪ সালে বার্লিনের জার্মান প্রত্নতাত্ত্বিক কেন্দ্রে সানলিউরফা নিয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক দলের সেই রিপোর্টটি পড়েন স্কিমিড। গোটা এলাকায় একটিই গাছ— অদ্ভুত ঠেকে স্কিমিডের। সিদ্ধান্ত নেন, শীঘ্রই সেখানে যাবেন।


সাত দিনের মাথায় সানলিউরফা জাদুঘরে পৌঁছে যান ৪১ বছরের স্কিমিড। সেখান থেকে তথ্য সংগ্রহ করে সেই গাছের কাছে যান। বুঝতে পারেন, ওই গাছের গর্ভে রয়েছে অনেক গোপন ইতিহাস। মানবসভ্যতা, বিশ্বাস, ধর্মের ইতিহাস।


এক বছর পর সেই অঞ্চলে খনন কাজ শুরু করান স্কিমিড। ক্রমে তাঁর সঙ্গে ‘কথা বলে’ ১১ হাজার বছরের পুরনো ইতিহাস। খননের পর প্রথম ধাপে সেখানে দেখা যায় প্রায় ২০টি গোল গোল চক্র। বিশাল লম্বা শিলাস্তম্ভ সেই চক্র তৈরি করেছে।পরের ধাপ খননের পর স্কিমিড ইংল্যান্ডের স্টোনহেঞ্জের সঙ্গে মিল খুঁজে পান। সব ক’টি শিলার আকৃতি ইংরেজি ‘টি’ অক্ষরের মতো। দেখে আপাত ভাবে মনে হবে হাত ছড়িয়ে কেউ দাঁড়িয়ে রয়েছে। এক-একটির উচ্চতা ৫.৪ মিটার।


এক-একটি শিলাখণ্ডের ওজন ১৬ টন। স্কিমিডের মনে প্রশ্ন ওঠে, ওই পাথরগুলি কে সেখানে নিয়ে এসেছেন? কী ভাবে? ইতিহাস ঘেঁটে স্কিমিড জানতে পারেন, খ্রিস্ট জন্মের ৩০০০ বছর আগে সৌধ নির্মাণের জন্য পাথর বহন করে নিয়ে আসত গাধার দল।


কিন্তু তা বলে খ্রিস্ট জন্মের ৮০০০ বছর আগে পশুকে বশ করে মালবহন কি সম্ভব ছিল? কারণ ওই শিলাখণ্ড অত বছর আগেই তৈরি হয়েছে বলে প্রমাণ পেয়েছিলেন স্কিমিড। ফলে তাঁর মনে প্রশ্ন ঘুরতেই থাকে। শুধু পাথর আনলে হবে না, সেগুলিকে দাঁড় করাতে হবে। যন্ত্র ছাড়া সেটাই বা কী ভাবে সম্ভব?


স্কিমিড ওই ‘টি’ আকারের শিলা এবং সংলগ্ন অঞ্চল পরখ করে একটি বিষয় বুঝতে পারেন যে, সেখানে কখনওই কোনও মানুষের বাস ছিল না। একটি ঘরেরও চিহ্ন মেলেনি সেখানে। রান্নাবান্না করার উনুনের অস্তিত্বও মেলেনি। ওই এলাকার আশপাশে কোনও জলাশয় বা নদীরও হদিস মেলেনি। মানবসভ্যতা গড়ে ওঠার জন্য যা জরুরি। ওই শিলাখণ্ডগুলি থেকে পাঁচ কিলোমিটার দূরে ছিল একটি জলাশয়।


খনন করতে করতে যত গভীরে গিয়েছিল স্কিমিডের দলবল, ততই অবাক হয়েছিল। শিলাখণ্ডের উপর অদ্ভুত কিছু ছবি আঁকা ছিল। এতটাই নিখুঁত ছিল সে সব ছবি যে, দেখে অবাক হয়েছিলেন স্কিমিড। আরও একটি পাথরের তৈরি টেবিল স্কিমিড আবিষ্কার করেন। তার উপর খোদাই করা ছিল একটি গাছ আর এক বিবস্ত্র নারীমূর্তি। এই নারীমূর্তিই স্কিমিড দেখেছিলেন সানলিউরফার জাদুঘরে।


এর পর মাটি খুঁড়তে খুঁড়তে একটি মূর্তির মাথা দেখতে পান খননকারীরা। তত ক্ষণে সূর্যাস্তের সময় হয়ে এসেছে। ওই অবস্থায় সেটিকে রেখে স্কিমিড এবং দলের সকলে বাড়ি যান। পরের দিন গিয়ে আর সেই মূর্তির খোঁজ মেলেনি। চুরি হয়ে গিয়েছিল। পরে স্কিমিড বুঝেছিলেন, দুই গোষ্ঠীর দ্বন্দ্বের কারণেই এমনটা হয়েছে।


প্রশ্ন উঠেছিল, এটাই পৃথিবীর প্রথম ধর্মস্থান কি না। যার উদ্ভব খ্রিস্ট জন্মের প্রায় ৮,২০০ বছর আগে। স্কিমিড অবশ্য তা মানেননি। তিনি জানান, সে সময় ধর্মের অস্তিত্ব ছিল না। তা হলে এগুলি কী?


স্কিমিডের দাবি, আদি পুরুষ আদম আর ইভ নাকি গোবেলক্লিটেপের ‘মন্দিরে’ বাস করতেন। ওটাই ছিল ‘ইডেন উদ্যান’। আর আপেল নয়, তারা নাকি খেয়েছিলেন মালবেরি, যেই গাছ খননের আগে মাথা তুলে দাঁড়িয়ে ছিল ওই এলাকায়। ওই গ্লোবেলক্লিটেপ থেকেই নাকি সূচনা মানবসভ্যতার। যদিও এই নিয়ে রয়েছে অসংখ্য মতবিরোধ। সূত্র... আনন্দবাজার❤️







ব্ন্ধক দলিলেল একটি ফরম‍্যাট।

 ⛔ব্ন্ধক দলিলেল একটি ফরম‍্যাট। নিচে একটি পূর্ণাঙ্গ বন্ধক দলিল (Mortgage Deed / বন্ধকনামা) এর বাংলা ফরম্যাট দেওয়া হলো। এটি সাধারণ জমি/বাড়ি বন...