এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৭-০৯-২০২৪ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৭-০৯-২০২৪ খ্রি:।

আজকের শিরোনাম:…


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ও তাদের খোঁজ-খবর নিতে প্রধান উপদেষ্টার রাজধানীর নিউরোসায়েন্সস হাসপাতাল পরিদর্শন।   


 জনগণের বিজয়কে ধারণ করার উদ্দেশ্যে গণভবনকে ‘জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে’ রূপান্তর করা হবে --- জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা   --- শিগগিরই স্থপতি ও জাদুঘর বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন।

  


 আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে নেয়া হচ্ছে কঠোর ব্যবস্থা, কালো টাকা সাদা করার সুযোগ নেই --- বললেন অর্থ উপদেষ্টা ।  

 


 হজযাত্রীদের হজ প্যাকেজসহ অন্যান্য খরচ কমাতে কাজ করছে সরকার ---- জানালেন ধর্ম উপদেষ্টা।  

   

 পশ্চিম তীরে বিক্ষোভে ইসরাইলি বাহিনীর হাতে তুর্কি বংশোদ্ভূত মার্কিন নারী নিহতের ঘটনায় পূর্ণ তদন্তের আহ্বান জাতিসংঘের।   


 এবং আগামীকাল থিম্পুতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানের মোকাবেলা করবে বাংলাদেশ।

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ- ০৬-০৯-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ- ০৬-০৯-২০২৪


আজকের সংবাদ শিরোনাম 


বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসীবাদী দল কোনো কার্যক্রম চালানোর সুযোগ পাবে না --- গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা হবে --- উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত।

          

আওয়ামী লীগ সরকারের পতনের একমাস পূর্তি উপলক্ষে গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী 'শহীদী মার্চ' কর্মসূচি পালন।

          

জাতির গৌরব পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত প্রধান উপদেষ্টার।

        

সরকার শহীদদের পরিবারের দায়িত্ব নেবে --- বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


‘দ্যা ইকোনমিস্ট’ ম্যাগাজিনের নিবন্ধে বাংলাদেশের প্রশংসা করে বলা হয়েছে, দেশের অর্থনীতি সহনশীল এবং সুশীল সমাজ শক্তিশালী।


পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হবে –-- বলেছেন অর্থ উপদেষ্টা।


ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন ইইউ’র ব্রেক্সিট বিষয়ক সাবেক মধ্যস্থতাকারি মিশেল বার্নিয়ে।


এবং থিম্পুতে গতকাল ফিফা আন্তর্জাতিক দুই ম্যাচ প্রীতি ফুটবলের প্রথমটিতে স্বাগতিক ভুটানকে এক-শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ ০৫-০৯-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ ০৫-০৯-২০২৪

আজকের সংবাদ শিরোনাম


সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের প্রতি 'মার্চিং অর্ডার' জারি করেছেন প্রধান উপদেষ্টা।             


 সাম্প্রতিক গণঅভ্যুত্থানে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শহীদি মার্চ কর্মসূচি আয়োজন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।             


 আন্দোলনের সময় জীবন উৎসর্গকারীদের চিরদিন স্মরণে রাখবে জাতি --– বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।          

 দেশে শ্রমিকদের গোলযোগ সৃষ্টির কোনো সুনির্দিষ্ট কারণ নেই, পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়া হবে –-- জানালেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা।  

          চার দফা দাবিতে ডাকা কর্মসূচি স্থগিত করে সারাদেশের সব হাসপাতালে পূর্ণ চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছেন চিকিৎসকরা।   


ভ্লাদিভস্তকে রাশিয়ার প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের মধ্যে বৈঠক অনুষ্ঠিত --- বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার রুশ আশাবাদ।    


 এবং আজ থিম্পুতে ফিফা ইন্টারন্যাশনাল দুই ম্যাচ প্রীতি ফুটবলের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানের মোকাবেলা করবে বাংলাদেশ।

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ - ০৪-০৯-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ - ০৪-০৯-২০২৪


আজকের সংবাদ শিরোনাম


শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার।

     

বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে এবং দেশে  গতিশীল ও প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায় --- বললেন ডক্টর মুহাম্মদ ইউনূস।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে বিক্ষোভ করায় সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির সকলকে সংযুক্ত আরব আমিরাতের সাধারণ ক্ষমা মঞ্জুর।

        

মধ্যরাত থেকে শুরু হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান।

       

শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তা বন্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার।

         

ইউক্রেনের পোলতাভায় রুশ হামলায় নিহত ৫১, আহত ২৭১ জন।

         

এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। জয়ী বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন।

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ: ০৩-০৯-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ০৩-০৯-২০২৪ খ্রি:।


আজকের শিরোনাম:-


বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন এবং ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয় ব্যক্ত যুক্তরাষ্ট্রের।


বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির শুরু করা হবে – জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


শীঘ্রই রপ্তানির তথ্য সমন্বয় এবং রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণে প্রক্রিয়া তৈরি করা হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা। 


কালো টাকা সাদা করার বিধান বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড।


বন্যা দুর্গত জেলাগুলোতে যোগাযোগ ব্যবস্থা ক্রমশ স্বাভাবিক হচ্ছে - আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ।


গাজায় হামলা অব্যাহত রাখলে ইসরায়েলি জিম্মিদের কফিনে করে ফেরত পাঠানোর হুমকি হামাসের।


রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১৪৩ রান - হাতে রয়েছে দশ উইকেট।

সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

বাংলিশকে না বলুন!,,,, মেহেরউল্লা ইমরান ফেইসবুক থেকে নেওয়া

 বাংলিশকে না বলুন! 


১৯৫২ সালের কথা একবার কল্পনা করুন তো.. 

আপনার হৃদয়পটে কী ভেসে উঠছে? নিশ্চয়ই রক্তমাখা বর্ণমালা? রফিক,বরকত, জব্বার, সালামসহ অনেকের রক্তমাখা নিথর দেহ? "রাষ্ট্র ভাষা বাংলা চাই" সহ মিছিলের আকাশ বিদীর্ণ স্লোগান নিশ্চয়ই কর্ণকুহরে প্রতিধ্বনিত হচ্ছে? 


ভাষার দাবিতে কেন তাঁরা জীবন উৎসর্গ করেছিলেন, উত্তর খুঁজেছেন কখনো? কীসের বলে বলীয়ান হয়ে তাঁর আত্নহূতি দিয়েছিলেন?

ভাষার জন্য দিতে হয় রক্ত; উৎসর্গ করতে হয় প্রাণ; তা কী পৃথিবী অতীতে কল্পনা করেছিল?

একঝাঁক প্রশ্ন প্রথমেই ছুড়ে দিলাম আপনার বিবেকের কাছে! সম্মানিত পাঠক উত্তর খুঁজে নিবেন।


আমি আজকে ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে কথা বলব না। উদ্দেশ্যও তা নয়, ভিন্ন। 

৪৭ থেকে ৫২, ৫২ থেকে ৫৬। এই ইতিহাস করো  অজানা নহে। 


মোদ্দা কথায় আসা যাক..

মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা ও রাষ্ট্রিয় স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এতো ত্যাগ তিতিক্ষার সোনালী  ফসল ভোগ করছি আমরা। কিন্তু আমরা কী পেরেছি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে?

এ প্রশ্নেন উত্তর খুজতে গিয়ে আমি কখনো হতাশ হই, কখনো মর্মবেদনায় ছটফট করি,কখনোবা রক্তক্ষরণ হয় হৃদয়ে। 


যাইহোক, শিরোনামে উল্লিখিত বিষয়ে দৃষ্টিপাত করি..

"বাংলিশ" আপনাদের সবার পরিচিত একটি শব্দ। আমরাই এর জন্ম দিয়েছি। আমাদের প্রাণের মাতৃভাষা বাংলা আজ "বাংলিশ" নামক মহামারী ভাইরাসে আক্রান্ত! কথিত আধুনিক প্রজন্মের এ যেন নিত্যদিনের ভাষা হয়ে উঠেছে! 


বাংলিশ নিঃসন্দেহে মাতৃভাষা বাংলার বিকৃতভাষ্য। এটা আমরা ভাবি'ই বা ক'জন?

আমরা কেবল ভোগকারী! যিনি মাতৃভাষাকে ভালোবাসেন তিনি কখনো এই বিকৃতভাষ্যে অভ্যস্থ হতে পারেন না।


আমরা যদি ইতিহাসের দিকে দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাব এই কাজটাই হানাদার পাকিস্তানিরা করতে চেয়েছিল। কিন্তু তারা পারে নাই, অথচ আমরা কী অনায়াসেই না তাদের ঘৃণ্য বিকৃতির বাস্তবায়ন করছি! দিব্যি আবার বুলিও আওরাই চেতনাবাদী বলে!


 পাক-হানাদারেরা তৎকালীন ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহ্কে ভাষা আন্দোলনের প্রাক্কালে প্রস্তাব করেছিল যে, আরবি হরফে বাংলা ভাষা চালু করার জন্য!

তারা বাঙালির ধর্ম প্রীতির দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজেদের হীন স্বার্থ উদ্ধার করতে চেয়েছিল। কিন্তু ড. মুহম্মদ শহীদুল্লাহ্ উল্লিখিত প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন।


এখন ভাবুন তো..

আমরা যে বাংলিশ (ইংরেজি বর্ণে বাংলা লিখা) ব্যবহার করছি, তা কী পাকিস্তানিদের এজেন্ডার বাস্তবায়ন নয়?

প্রশ্ন রইল সম্মানিত পাঠকবৃন্দের কাছে।


শিক্ষিত সচেতন মানুষ হয়ে আমরা এই ঘৃণ্য কাজটি কীভাবে করতে পারি! এ কেমন উদাসীনতা! একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরী আর পুষ্পস্তবক অর্পণেই কী আমাদের ভাষা প্রীতির বহিঃপ্রকাশ  আর শহীদদের যতার্থ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন?


আশাকরি, আমরা এই কুসংস্কার থেকে বেড়িয়ে আসব..ইনশাআল্লাহ। 

মা,মাতৃভূমি ও মাতৃভাষাকে আমাদের ভালোবাসতে হবে। মননে লালন করতে হবে। 

চর্চা করতে হবে  সবক্ষেত্রেই শুদ্ধ বাংলার। 

তবেই শান্তি পাবে শহীদদের আত্মা, প্রতিষ্ঠিত হবে মাতৃভাষার মর্যাদা।


লেখক –

মো. মেহের উল্লাহ ইমরান।

প্রতিনিধি, সঠিক বার্তা ২৪ ডট কম, ময়মনসিংহ সদর।


বি.দ্র: প্রায় ৪ বছর আগে একটা অনলাইন পোর্টালে লিখেছিলাম।



১১৭৪সালের এই দিনে ইতালীর পিসা শহরে বিখ্যাত পিসার হেলান টাওয়ার নির্মাণ কাজ শুরু হয়

 ১১৭৪সালের এই দিনে ইতালীর পিসা শহরে বিখ্যাত পিসার হেলান টাওয়ার নির্মাণ কাজ শুরু হয়

*******

পিসার হেলানো মিনার (ইতালীয়: Torre di Pisa; Torre pendente di Pisa) ইতালির পিসা প্রদেশের একটি ভবনবিশেষ। এ মিনারটি ঘন্টা বাজানোর উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এর এক পাশ হেলে থাকার কারণে সমগ্র বিশ্বে এর ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম রয়েছে। নির্মাণের শুরু থেকেই এই মিনারের এক দিক থেকে ক্রমশঃ হেলতে থাকে। বর্তমানে এ অবকাঠামোটিকে রক্ষা করতে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করায় এর হেলে পড়া রোধ ও ভূপাতিত হওয়া থেকে রক্ষা করা গিয়েছে। একুশ বছর ধরে এর চতুর্দিকে অস্থায়ীভাবে মাঁচা তৈরী করা হয়েছিল। ২৬ এপ্রিল, ২০১১ সালে এর সর্বশেষ মাঁচাটি অপসারণ করা হয়। এর ফলে মিনারটিকে পুনরায় সঠিকভাবে দেখা যায়

ভূমি থেকে অষ্টতলাবিশিষ্ট এ মিনারের উচ্চতা প্রায় ৫৬ মিটার। এর সর্বমোট ওজন প্রায় ১৪,৫০০ টন। বর্তমানে এটি প্রায় ৩.৯৯ ডিগ্রী কোণে হেলে রয়েছে। এর ২৯৪টি সিঁড়ি আছে।

১১৭৮ সালে মিনারটির তৃতীয় তলা নির্মাণের পর এটি হেলতে শুরু করে। নরম মাটিতে মাত্র তিন মিটার গভীরতায় এর ভিত্তি গড়ে তোলাই মিনারটির হেলে পড়ার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া মিনারের নকশাও এজন্যে কিছুটা দায়ী। অবকাঠামোটির নির্মাণকার্য শতাধিক বছর বন্ধ ছিল। কারণ পিসার অধিবাসীরা প্রায়শঃই জেনোয়া, লুক্কা এবং ফ্লোরেন্সের সাথে যুদ্ধকর্মে লিপ্ত থাকতো।

পিসার হেলানো মিনারটির প্রকৃত স্থপতি কে ছিলেন তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। অনেক বছর ধরেই গাগলিমো এবং বোনানো পিসানোকে এর নকশাকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তন্মধ্যে বোনানো পিসানো ছিলেন দ্বাদশ শতকের সুপ্রসিদ্ধ পিসা নগরীর অধিবাসী ও শিল্পী। তিনি ব্রোঞ্জ দিয়ে গড়া পিসা দুমো'র জন্যেও স্মরণীয় হয়ে আছেন। তিনি ১১৮৫ সালে পিসা ত্যাগ করে সিসিলি'র মনরিলে এলাকায় চলে যান এবং নিজ শহরে ফিরে আসা মাত্র দেহত্যাগ করেন। ১৮২০ সালে টাওয়ারের পাদদেশে তাঁর নামাঙ্কিত এক টুকরো চিহ্ন খুঁজে পাওয়া যায়। কিন্তু এটি ১৫৯৫ সালে ধ্বংস হয়ে যাওয়া ক্যাথেড্রেলের ব্রোঞ্জের দরজার সাথে সম্পর্কিত ছিল। এছাড়াও, সাম্প্রতিককালের গবেষণায় দেখা গেছে যে, দিওতিসালভি নামক এক ব্যক্তি পিসার হেলানো মিনারের প্রকৃত স্থাপত্যবিদ।নির্মাণকার্যের সময়কাল, দিওতিসালভির কাজ-কর্ম, স্যান নিকোলা মিনারের ঘন্টা ইত্যাদিতে এর প্রতিফলন ঘটেছে। সচরাচর তিনি তাঁর কাজগুলোয় স্বাক্ষর করতেন কিন্তু মিনারের ঘন্টায় তিনি কোন স্বাক্ষর করেননি।

বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী জার্মান সেনাদেরকে মিনারের অভ্যন্তরে দেখতে পায় যা তারা পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতো। মার্কিন সেনাবাহিনীর একজন সার্জেন্ট জার্মান বাহিনীর অবস্থান নিশ্চিত করতে মিনারটিতে যান। তিনি মিনারের শৈল্পিক দক্ষতায় অভিভূত হন এবং ক্যাথেড্রালের সৌন্দর্য্য উপভোগ শেষে সেনাবাহিনীকে মিনার আক্রমণ না করতে নির্দেশ দেন। এভাবেই মিনারটি নিশ্চিত ধ্বংসের মুখোমুখি থেকে রক্ষা পায়

১৯৮৭ সালে পিজা ডেল ডুমো ও তার পার্শ্ববর্তী ক্যাথেড্রাল, বেপ্টিসটেরি এবং সিমেট্রিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয়া হয়।



অলিভিয়া = ছিলেন শ্রেষ্ট নায়িকা, তার নামের উপর ছবি চলতো,,,, রবিউল ইসলাম রাজ ফ্লিম ডিরেক্টর

 = অলিভিয়া = ছিলেন শ্রেষ্ট নায়িকা, তার নামের উপর ছবি চলতো = 

তিনি ৫৫ টি ছবিতে অভিনয় করেন, ২টি ছবি মুক্তি পায়নি। 

তার জন্ম - পাকিস্তানের রাজধানী করাসিতে - ১৯৫৩ সালের ১৬ ই ফেব্রয়ারী। কিন্তু তার বাপ দাদার বাড়ী ভারতের গোয়াতে। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় পাকিস্তানের করাচিতে স্বপরিবারে চলে আসেন। এরপর ১৯৬৯ সালে গনঅভ্যুথানে পুর্ব-পাকিস্তানে চলেন আসেন স্বপরিবারে। এসেই ঢাকা মগবাজারের স্পাহানী গলিতে ভাড়া বাসায় উঠেন। 

তারপর সংসারের অভাবের তাড়োনায় হোটেল পূর্বানীতে  রিসিভশনিস্ট এর চাকরী নেন। তারা তিন ভাই চার বোন।

তিনি চাকরীর পাশাপাশি মডেলিং করতেন। তারপর বিখ্যাত পরিচালক জহির রায়হান এর সাথে পরিচয় হয়। এরপর জহির রায়হান তার পরিচালনার নতুন ছবি  " লেট দেয়ার বি লাইট " ছবির জন্য অলিভিয়াকে চুক্তিপত্র করান এবং সাংবাদিক সম্মেলন করেন। 

তার আসল নাম - অলিভিয়া গোমেজ - খৃষ্টান ধর্ম পালন করতেন তার পরিবার। 

কিন্তু পরর্বতী সময়ে জহির রায়হান এর ছবি থেকে অলিভিয়া বাদ পড়ে যান। সেখানে নায়িকা নির্বাচিত হন ববিতা। এটি ১৯৭০ সালের ঘটনা। কিন্তু বিভিন্ন গনমাধ্যমের দ্বারা অলিভিয়ার নাম সারা দেশে ছড়িয়ে পড়ে,সেই সাথে অলিভিয়া মনে অনেক একটি ধাক্কা খেয়ে যান। পরবর্তীতে 

১৯৭১ সালে অলিভিয়ার সাথে পরিচয় হয় বিখ্যাত পরিচালক এস এম শফির সাথে। এবং এস এম শফি তার পরিচালনার নতুন ছবি " ছন্দ হারিয়ে গেল " ছবিতে প্রথম নায়িকা হিসেবে অলিভিয়াকে কাজ করান, ছবিটি ১৯৭২ ইং সালে ছবিটি মুক্তি পায় এবং সুপার ডুপারহিট হয়। সেই থেকে অলিভিয়াকে আর পেছনে থাকাতে হয়নি।

কিন্তু খৃষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন এবং১৯৭২ সালে ভালবেসে তার প্রথম ছবির পরিচালক এস এম শফিকে বিয়ে করেন। 

৭০-৮০-৯০ দশকের সবচেয়ে পর্দা কাঁপানো নায়িকা ছিলেন অলিভিয়া। নায়ক ওয়াসীমের সাথে জুটি বেঁধে ২২ টি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে চলে আসেন। এই জুটিই ছিলো ঐ সময়ের সবচেয়ে জনপ্রিয় ও সেরা হিট জুটি। 

তার উল্লেখযোগ্য ৩৫ টি ছবির নাম উল্লেখ করলাম = 

১. ছন্দ হারিয়ে গেল 

২. একালের নায়ক 

৩. পাগলা রাজা 

৪. কুয়াশা 

৫. সফত নিলাম

৬. টাকার খেলা 

৭. জংলী রানী 

৮. সাপমুক্তি 

৯. গুলবাহার 

১০. বহ্নিশিখা -  বাংলাদেশের একমাত্র নায়িকা মহানায়ক উত্তম কুমার এর সাথে অভিনয় করেছেন। 

১১. দি-রেইন - ছবিটি বহু দেশে চলেছিল 

১২. বাহাদুর 

১৩. যাদুরবাঁশি 

১৪. সারেন্ডার - একটি গানে অভিনয় করেছিলেন 

১৫. মাসুদরানা 

১৬. সেয়ানা 

১৭. শাহাজাদী গুলবার 

১৮. নাগ নাগিনী 

১৯. রাস্তার রাজা 

২০. শ্রীমতি ৪২০

২১. চন্দ্রলেখা 

২২. লাল মেম সাহেব 

২৩. আগুন পানি 

২৪. আদালত 

২৫. টক্কর 

২৬. হিম্মত ওয়ালী 

২৭. দুর থেকে কাছে 

২৮. হাতকড়া 

২৯. তীর ভাঙ্গা ঢেউ 

৩০. বে-দ্বীন 

৩১. আগুনের আলো 

৩২. শবনম 

৩৩. লুটেরা 

৩৪. বুলবুল এ বাগদাদ 

৩৫. দুশমনি - তার শেষ মুক্তি প্রাপ্ত ছবি - ১৯৯৫ 

১৯৯৫ সালে তার স্বামী এস এম শফি মৃত্য বরন করলে, আবার দ্বিতীয় বিয়ে করেন হাসান নামক এক শিল্পপতিকে। তিনি বর্তমানে ২য় স্বামী সন্তান নিয়েই ঢাকার বনানীতে বসবাস করছেন।

এই প্রজন্মের যে সব দর্শক অলিভিয়ার ছবি দেখেন নাই, তারা ইউটিউবে সার্চ দিয়ে তার অভিনিত ছবি গুলো দেখবেন, উপরে ছবির নাম দেওয়া আছে। আপনিও তার প্রেমে পড়ে যাবেন, এবং আপনার ক্রাশ মনে করবেন। 

বিঃদ্রঃ যদি কেউ ছবির প্রযোজক হতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন - ০১৯৪৮৩২৯৩৮৩

রবিউল ইসলাম রাজ ফ্লিম ডিরেক্টর ফেইসবুক থেকে নেওয়া 


পিরামিড কি এলিয়েনের তৈরি : পর্ব ৩

 # ***পিরামিড কি এলিয়েনের তৈরি : পর্ব ৩***


গিজার পিরামিড তৈরি পাথর প্রাচীন সপ্তাশ্চর্যের  একটা হলো গিজার গ্রেট পিরামিড। গঠনশৈলী আর উচ্চতায় একে পিরমাডিরে রাজা করে  তুলেছে। ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে তৈরি এ পিরামিড। ফারাও জোসারের মতো  আরেক উচ্চাভিলাষী ফারাও তখন ক্ষমতায়।


তিনি ফারাও খুফু। লোকটার চাওয়া শুধু পিরামিড নয়, এমন এক পিরামিড, যা  উচ্চতায় ছাড়িয়ে যাবে আগের সব কটিকে। ভবিষ্যতেও যেন এমন পিরামিড আর তৈরি  না করতে পারে, সেদিকেও লক্ষ রাখতে হবে। দায়িত্ব দিলেন আত্মীয় হোমিউনুকে।


খুফু-হোমিউনুর সুবিধা অনেক বেশি ছিল জোসার- ইমহোটেপের চেয়ে। নতুন পথ  তৈরির চেয়ে আরেকজনের দেখানো পথে হেঁটে এগোনো সহজ। খুফু সুবিধাটার  সদ্ব্যবহার করেছিলেন ষোলো আনা। জোসারের পথে হাঁটেন ফারাও সেখেমখেত আর ফারাও  খাবা।


কিন্তু তাঁরা সফল হননি। সম্ভবত ইমহোটেপের মতো ক্ষুরধার মস্তিষ্কের কাউকে  পাননি তাঁরা। তবে হুনি নামের এক ফারাও বেশ কিছু ধাপ পিরামিড নির্মাণ করেন।  সফলভাবে। হুনি ছিলেন খুফুর পূর্বপুরুষ।


কিছু ছোট ছোট পিরামিডও তৈরি হয় এর আগে-পরে।


সেগুলোর উচ্চতা ৫৫ ফুটের বেশি নয় একটাও। খুফুর বাবা স্নেফেরুও বানান  এমন পিরামিড। কিন্তু তাঁর মন ভরেনি। তাই রেড পিরামিড তৈরিতে মনোযোগ দেন  তিনি। এটাই ছিল প্রথম সত্যিকারের পিরামিড। রেড পিরামিড তৈরি করতে গিয়ে বেশ  কিছু সমস্যায় পড়েন স্নেফেরু। রড-সিমেন্টের বালাই ছিল না তখন। তার বদলে  ব্যবহার করা হতো চুন-সুরকি। সুতরাং স্থাপত্যবিদ্যার নানা রকম কৌশল অবলম্বন  করতে হয়েছিল তাঁকে। তিনি প্রথমে মেইডুম নামে একটা পিরামিড তৈরি করেন।  কিন্তু এর চুনাপাথরের আবরণ পিচ্ছিল হয়ে যায়। ধসে যাওয়ার প্রবণতা দেখা  দিয়েছিল। তাই এটিকে বাতিল করেন। পরে রাজধানী থেকে কিছুটা দূরে দাশুরে তৈরি  করেন আরও দুটি পিরামিড।


স্নেফেরু দাশুর নামের একটা জায়গায় একটু অন্য রকম পিরামিড তৈরির চেষ্টা  করেন। সেটা ছিল আগের ধাপ-পিরামিডের চেয়ে অনেকটা খাড়া। ভূমির সঙ্গে এর  ঢালের কোণ ছিল ৬০ ডিগ্রি। কিন্তু পিরামিডের নিচের অংশ কিছুটা ধসে পড়ে,  নেমে আসে ৫৪ ডিগ্রিতে। তাই পিরামিড তৈরির মাঝপথেই মাটির সঙ্গে এর কৌণিক  ব্যবধান কমিয়ে ৪৩ ডিগ্রিতে নিয়ে আসেন। ফলে অদ্ভুত আকার ধারণ করে  পিরামিডটি। তবে মজার ব্যাপার হলো, অদ্ভূত আকার নিয়েই প্রায় সাড়ে চার  হাজার বছর টিকে রয়েছে পিরামিডটি।


বিকৃত পিরামিডে নিজেকে সমাহিত করতে চাননি স্নেফেরু। তাই দাশুরে আরেকটা  পিরামিড তৈরি করেন তিনি। রেড পিরামিড। এটাকেই প্রথম  সত্যিকারের পিরামিড  মনে করেন মিসরতত্ত্ববিদেরা। এটা নিয়ে আর পরীক্ষা-নিরীক্ষায় যাননি। ৪৩  ডিগ্রি কোণ করেই পিরামিড তৈরি করেন। শেষ পর্যন্ত সফলভাবে এর নির্মাণকাজ শেষ  হয়। রেফেরুর মৃতদেহ এই রেড পিরামিডেই সমাহিত করা হয়।


চলবে...


সূত্র : হিস্ট্রি ডট কম

সকাল ৭টার সংবাদ তারিখ: ০২-০৯-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ০২-০৯-২০২৪ খ্রি:।


আজকের শিরোনাম:-


চলতি মাসে জাতিসংঘ  সাধারণ পরিষদের ৭৯তম  অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা।


বন্যা দুর্গত ১৪ জেলার ক্ষতিগ্রস্ত মানুষকে তিন মাস সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহে খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ ওএমএস কার্যক্রম গ্রহণ।


স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত - ঢাকা মেডিকেল কলেজের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন।


আগামী বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে সারাদেশে যৌথ অভিযান চালানো হবে - জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় - আগামীকালের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ।


২০২৫ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু - চলবে ৩০শে নভেম্বর পর্যন্ত।


দুর্নীতি, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সর্বদা কঠোর থাকবে অন্তর্বর্তী সরকার - বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা।


ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়া দায়ী বলে জানিয়েছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন।


রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্টের আজ চতুর্থ দিনে  গতকালের দুই উইকেটে নয় রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং পুনরায়  শুরু করবে পাকিস্তান।

একটাই Excel Table দিয়েই আয়-ব্যয় ও Running Balance ট্র্যাক করুন!

 একটাই Excel Table দিয়েই আয়-ব্যয় ও Running Balance ট্র্যাক করুন! প্রতিদিন আলাদা আলাদা টেবিলে হিসাব রাখার ঝামেলা এখন শেষ। মাত্র একটি Excel Ta...