এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

ব্যর্থ সমাজের প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে- 

 ব্যর্থ সমাজের প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে- রাশিয়ান লেখক আন্তন চেখভ  বলেন: 


ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান বিজ্ঞানে জেগে ওঠেনা। সে জেগে ওঠে শ্লোগানে। এখানে- পাঠাগার কম থাকে। উপসানালয় বেশী থাকে। যে উপাসনালয়গুলো আবার সপ্তাহের ছয়দিনই খালি পড়ে থাকে।  


ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে  হাজার হাজার বোকা থাকে  এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে  হাজার হাজার পচনশীল শব্দ। তারা সমস্যার উপরে ভেসে বেড়ায়, গভীরে প্রবেশ করতে পারে না।


সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় সর্বদা নির্বোধ।  

সমাজের অতি  তুচ্ছ বিষয়গুলি নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে। 

মূল বিষয়গুলো হারিয়ে যায়। সমস্যা সমাধানের চেয়ে একে অন্যের উপর প্রতিনিয়ত দোষ চাপাতে থাকে।  

 

অর্থহীন গান ও সস্তা বিনোদনের পিছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে, ফলে, সস্তা বিনোদন করেও মানুষ প্রচুর জনপ্রিয়তা অর্জন করে। 


এবং এইসব গান, বাদ্য বাজনার মানুষগুলো জনপ্রিয় হয়ে ওঠে।  


রাজনৈতিক নেতাদের দেবতার মতো করে পূজা-অর্চনা করা হয়। আর এক দলের দেবতাকে অন্য দল সহ্য করতে পারে না। যে কোনো একটা খেলা দিয়ে মানুষকে দিনের পর দিন নেশাগ্রস্থ করে রাখা হয়। 


চিন্তাশীল মানুষের  মূল্য বা ওজন কেউ বোঝে না। অধিকাংশ মানুষ আজেবাজে কথায় সময় পার করে দেয়। আজে বাজে কথা বলে যে মানুষকে হাসায়, তার চেয়ে কঠিন সত্য বলে  যে বাস্তবতাকে জাগিয়ে তোলে তাকে কেউ গ্রহণ করে না। 


অজ্ঞ সংখ্যাগরিষ্ঠরা এখানে আপনার ভাগ্য নির্ধারণ করে। সবার যেমন একটি করে পশ্চাতদেশ থাকে; ঠিক তেমনি ব্যর্থ সমাজে যে কোনো বিষয়ের উপর সবার একটি করে মতামতও থাকে।


ব্যর্থ সমাজে মানুষ ব্যর্থ হয় না, এখানে সচতুরভাবে তাকে ব্যর্থ বানানো হয়।

আপনার ছাদ বাগানে পাকা কলা ঝুলিয়ে রাখুন।

 আপনার ছাদ বাগানে পাকা কলা ঝুলিয়ে রাখুন।


১. উপকারী পোকা আকর্ষণ করে: অতিরিক্ত পাকা কলার মিষ্টি সুবাস প্রজাপতি, মৌমাছি এবং লেডিবাগ আকর্ষণ করে।


২। পুষ্টি সমৃদ্ধ কম্পোস্ট: পোকামাকড় আকৃষ্ট করে আপনার কম্পোস্ট স্তুপে কলা যোগ করতে পারেন পুষ্টি সমৃদ্ধ মাটির জন্য।


৩। প্রাকৃতিক সার: কলা যত পচে যায়, তা সরাসরি মাটিতে পুষ্টি দেয়, প্রাকৃতিক সার হিসেবে কাজ করে।


৪. কিছু কীটপতঙ্গ দূর করে: অতিরিক্ত পাকা কলার তীব্র গন্ধ এফিড এবং জিনটের মত কীটপতঙ্গ দূর করতে পারে।


৫। কেঁচোর কার্যকলাপ তরান্বিত করে: অতিরিক্ত পাকা কলা আপনার বাগানের মাটির কার্যক্রমকে তরান্বিত করতে পারে, মাটির স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

তুমি কি তা জানো..!! 🐝 মৌমাছির দুটি পেট আছে


 তুমি কি তা জানো..!!

🐝 মৌমাছির দুটি পেট আছে,একটিতে তার খাবার এবং অন‍্যটিতে অমৃত সংরক্ষণ করে মধু বানানোর জন্য,যাকে 'বীক'ও বলা হয়।


🐝 মৌমাছি গড়ে 40 দিন বাঁচে, কমপক্ষে 1000 ফুলে আহরোণ করতে পারে এবং তার জীবদ্দশায় এক চা চামচ মধু উৎপাদন করে। আমাদের কাছে এক চামচ মধু, কিন্তু তার কাছে তার সারাজীবনের গল্প।।

রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটি শিক্ষণীয় গল্প।

 রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটি শিক্ষণীয় গল্প। 


ছোট একটি ছেলে খুব রাগী।

বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ান্ত্রণে আনতে পারছেন না।

একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন।

  একটি পেরেকভর্তি ব্যাগ দিয়ে বললেন,যতবার তুমি রেগে যাবে, ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ।

প্রথম দিনেই ছেলেটিকে ৩৭টি পেরেক মারতে হয়েছে।


কারণ, সে এদিন ৩৭বার রেগে গিয়েছিল। ক্রমশ সে উপলব্ধি করছিল, তার রাগ অনেক বেশি-৩৭বার পেরেক মারতে হয়েছে।


আরও ভাবল, কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ।


ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেনক মারা কমতে থাকল এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলোনা।


বাবা বুঝলেন, তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে।


এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বলতেন। বাবার আদেশ পালন করল ছেলেটি।


পেরেক তুলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন- দেখ, কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবেনা।


যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো,তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় লেগে যায়-যা কখনোই আর মুছে যায়না বেটা।


তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখো।


মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ংকর! 🙂

বিষয়: কবিতা শিরোনাম: রামপেয়ারীর স্বপ্নের রাম রাজত্ব কলমে:আশীষ কুমার রা

 বিষয়: কবিতা

শিরোনাম: রামপেয়ারীর স্বপ্নের রাম রাজত্ব

কলমে:আশীষ কুমার রায়

৩০/১১/২০২৪

রামপেয়ারী স্বপ্ন দেখে সে হয়েছে রাজা জগাই, মাধো, কেলো এক এক জন হয়েছে তার মন্ত্রী, 

পাড়ার সব লোক তার প্রজা আর কুচুটে লোকগুলি সবাই ষড়যন্ত্রী। 

তার দাপটে সবাই ভীত, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, 

চারিদিকে শুধুই তার জয়গান, সবাই বলে জয় রামপেয়ারী রাজার জয়। 

আশেপাশের সব রাজ্যের রাজা, মন্ত্রী, সিপাহী সবাই তার ভয়ে জড়সড়,

তার রাজ্যের সাথে যুদ্ধ করার কথা ভাবলে তাদের পা কাঁপে থরথর। 

জগাই সামলায় কোষাগার হয়না হেথায় কোনরকম কারচুপি, 

এইতো সেদিন তছরুপ করতে গিয়ে জেলে গেল তারই প্রজা টেকো গুপী। 

মাধোর হাতে আইনের ভার রাজ্যে নেই যে কোন রাহাজানি, 

রাজ্যে কার ঘাড়ে কটা মাথা আছে যে করবে এই রাজ্যে মা, বোনেদের সম্মানহানি। 

কেলো হলো শিক্ষামন্ত্রী ভীষন যে তার অনুশাসন,

বাচ্চারা হেথায় করেনা কোন অন্যায় আবদার, তাদের মা, বাবারা তাদের সময়মতো পাঠশালায় পাঠান। 

তার রাজত্ব যেন রাম রাজত্ব নেই চোর বাটপাড়ের ভয়, 

তার রাজ্যে এমন কোন প্রজা নেই যে অর্থাভাবে অভুক্ত শোয়। 

হঠাৎ তার ঘুম ভেঙ্গে যায় বোঝে সবটাই স্বপ্ন ছিলো, সে উঠে ধরফরিয়ে বসে, 

মনে মনে ভগবানকে বলে রাজা হবার সাধ নেই তার তবু যেন এমন সুখের সমাজ আসে।

জাগ্রত কবিতা

 আমি এক অসহায় নারী 

তেজ বীর্যে তোমার পাশে,

আমি দুর্বল

নারী দেহধারী।


আমার কোনো শোক নেই।


তোমার বিপুল শক্তিতে তৈরি হয়েছে 

বিশ্বযুদ্ধ।

ভুলে গেলে?

ফ্লোরেন্স হয়ে তোমার জন্য,

আমি-ই তো ছিলাম সেথা।


তোমার গুনে তুমি রবীন্দ্রনাথ,

ভুলে গেলে?

কাদম্বরী হয়ে আমি-ই তো ছিলাম,

তোমার প্রেরণা।


আমি অসহায় দামিনী,

কিংবা,

আমার ধর্ষণের রক্তে রক্তাক্ত,

তোমাদের কামদুনি।


অথচ দেখো,

কখনো মা, কখনো বোন 

কখনো স্ত্রী হয়ে শেষে,

আমি আজও তোমার পাশে।


তোমারি রক্ষায় আমি ত্রিশূল ধারিণী 

তোমারি প্রয়োজনে আমি গর্ভধারিনী।


সেই মহাভারতে,

পঞ্চস্বামী ধারণ করেছি,

তোমারি মান রক্ষার্থে।


কলঙ্কের কালি দিয়েছিলে তুমি 

আমি যে অসহায় 

তাই তোমারি জন্যে 

কলঙ্কিনী দ্রৌপদী 

কিংবা রাধা।


আমিই মেরি, সানিয়া, ছন্দা,

তবুও তোমারি গর্বে গর্বিতা,

তোমারি পরিচয়ে অহংকারী 

আমি অসহায় এক নারী।


যুগ যুগ ধরে 

তোমারি জন্যে 

বলিদান করেছি নিজেকে।


কী দিয়েছো তুমি?

ভালোবাসা?

ওই কথা বলো না,

হাস্যকর শোনায়।


ভালোবাসা শিখলে কবে?

তুমি তো পারো 

অধিকার নিতে।


তবুও দেখো,

তোমারি জন্যে বৃষ্টিধৌত যৌবন সাজিয়ে আছি!


আমি অসহায় এক নারী।

আজ বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিত্ব খান আতাউর রহমান এর ৯৭-তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানাই। 

 আজ বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিত্ব খান আতাউর রহমান এর ৯৭-তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানাই। 


সুরকার, গায়ক, সঙ্গীত পরিচালক, গীতিকার, 

প্রযোজক, সংলাপ রচয়িতা ও কাহিনীকার

(জন্মঃ ১১ ডিসেম্বর ১৯২৮ । মৃত্যূঃ ১ ডিসেম্বর ১৯৯৭)


বিখ্যাত চলচ্চিত্রকার খান আতাউর রহমান ১৯২৮ সালের ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। খান আতা নামে পরিচিত এই গুণীজন একাধারে সুরকার, গায়ক, সঙ্গীত পরিচালক, গীতিকার, প্রযোজক, সংলাপ রচয়িতা ও কাহিনীকার ছিলেন। তার কাজ বাংলাদেশি সংস্কৃতি ও চলচ্চিত্রকে নানাভাবে সমৃদ্ধ করেছে। খান আতা মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরের রামকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম জিয়ারত হোসেন খান, মায়ের নাম যোহরা খাতুন। মা আদর করে ডাকতেন ‘তারা’ নানার পরিবার ছিল মাজারের খাদিম। ধর্মীয় উরসে তার মামা নানারকম আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশন করতেন। এইসব ঘটনা তার উপর ব্যাপক প্রভাব ফেলে। ১৯৩৭ সালে তৃতীয় শ্রেণিতে পড়া অবস্থায় ঢাকা জিলা সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হন তিনি। ১৯৫৮ সালে পাকিস্তানি পরিচালক আখতার জং কারদারের পরিচালনায় ‘পদ্মা নদীর মাঝি’ অবলম্বনে নির্মিত ছবি ‘জাগো হুয়া সাভেরা’তে মূল ভূমিকাতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের সূত্রপাত হয়। তার বিপরীতে ছিলেন তৃপ্তি মিত্র নামের ভারতীয় অভিনেত্রী। এ ছবির সহকারী পরিচালক ছিলেন জহির রায়হান। চলচ্চিত্রে তিনি ‘আনিস’ নামটি ব্যবহার করতেন। তার অভিনীত প্রথম বাংলা ছবি এহতেশাম পরিচালিত ‘এদেশ তোমার আমার’ মুক্তি পায় ১৯৫৯ সালে। এই ছবিতে তিনি সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেন। ১৯৬০ সালে জহির রায়হানের সঙ্গে গড়ে তোলেন লিটল সিনে সার্কেল। তার অভিনীত অন্যান্য উল্রেখযোগ্য চলচ্চিত্র হলো- কখনো আসেনি (১৯৬১), কাঁচের দেয়াল (১৯৬৩), সাত ভাই চম্পা (১৯৬৮), মনের মত বউ (১৯৬৯), জীবন থেকে নেয়া (১৯৭০), আবার তোরা মানুষ হ (১৯৭৩) ও সুজন সখী (১৯৭৫)। তার প্রথম পরিচালিত ছবির নাম ‘অনেক দিনের চেনা’ (১৯৬৩) মুক্তিযুদ্ধ পরবর্তী বাস্তবতা নিয়ে তৈরি করেন ‘আবার তোরা মানুষ হ’ (১৯৭৩) মুক্তিযুদ্ধের উপর ১৯৯৪ সালে তিনি ‘এখনো অনেক রাত’ নামের একটি ছবি তৈরি শুরু করেন। ১৯৯৭ সালে ছবির কাজ শেষ হয়। কিন্তু সেন্সর বোর্ড ছবির ৭ টি স্থানে দৃশ্য কেটে ফেলার নির্দেশ দেয়ায় ক্ষুব্ধ হন তিনি। তার পরিচালিত অন্যান্য ছবির মধ্যে রয়েছে- রাজা সন্ন্যাসী, নবাব সিরাজউদ্দৌলা (১৯৬৭), সাত ভাই চম্পা (১৯৬৮), অরুণ বরুণ কিরনমালা (১৯৬৮), জোয়ার ভাটা (১৯৬৯), মনের মত বউ (১৯৬৯), সুজন সখী (১৯৭৫), দিন যায় কথা থাকে, আরশীনগর ও পরশ পাথর। এছাড়া তিনি ‘কবি জসীম উদ্দীনের জীবনী’, ‘গঙ্গা আমার গঙ্গা’ ও ‘গানের পাখি আব্বাস উদ্দিন’ নামে ৩টি তথ্যচিত্রও নির্মাণ করেন। গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে ১৯৬২ সালে ‘সূর্যস্নান’ ছবিতে কলিম শরাফীর কন্ঠে তিনি উপহার দেন ‘পথে পথে দিলাম ছড়াইয়া রে’। ১৯৬৩ সালে জহির রায়হানের ‘কাঁচের দেয়াল’ ছবিতে ‘শ্যামল বরণ মেয়েটি’ গানটি খুবই জনপ্রিয়তা পায়। ১৯৬৯ সালে জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ ছবিতে তিনি ‘এ খাঁচা ভাঙবো আমি কেমন করে’ শিরোনামের কালজয়ী গানটি লিখেন ও কন্ঠ দেন। ১৯৭০ ও ৮০ এর দশকে উপহার দেন সাবিনা ইয়াসমীনের কন্ঠে ‘এ কি সোনার আলোয়’ ও শহনাজ রহমতুল্লাহের কন্ঠে ‘এক নদী রক্ত পেরিয়ে এর মতো গান’. চলচ্চিত্র, আধুনিক ও দেশাত্মবোধক মিলিয়ে তিনি প্রায় ৫০০ গানের রচিয়তা। গীতিকার ও সঙ্গীত পরিচালক হিসেবে তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- এ দেশ তোমার আমার (১৯৫৯), কখনো আসেনি (১৯৬১), সঙ্গম (১৯৬৪), বাহানা (১৯৬৫), নবাব সিরাজউদ্দৌলা (১৯৬৭), অরুণ বরুণ কিরনমালা (১৯৬৮), সাত ভাই চম্পা (১৯৬৮), জোয়ার ভাটা (১৯৬৯), মনের মত বউ (১৯৬৯), জীবন থেকে নেয়া (১৯৭০), আবার তোরা মানুষ হ (১৯৭৩) ও সুজন সখী (১৯৭৫)। ‘সূর্যস্নান’ ছবির গীতিকার হিসেবে এবং ‘কাঁচের দেয়াল’ ছবির সঙ্গীত পরিচালক হিসেবে পাকিস্তান ফিল্ম ফেস্টিভালে ১৯৬৫ সালে তিনি শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পান। মুক্তিযুদ্ধে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে দেশাত্মবোধক গান লিখেন এবং মুক্তিযোদ্ধাদের খাদ্য ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করে সাহায্য করেন। এছাড়া তার চলচ্চিত্র ও গানে দেশ ও মানবতার কথা বারে বারে উঠে এসেছে। খান আতাউর রহমান তিনবার বিয়ে করেন। লন্ডনে থাকাকালীন সময়ে তিনি শার্লি নামক এক ইংরেজ নারীকে বিয়ে করেন। বাংলাদেশে আমিন নামে এক ছেলে হওয়ার পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর তিনি সঙ্গীত শিল্পী মাহবুবা হাসনাতকে বিয়ে করেন। তাদের মেয়ে কন্ঠশিল্পী রুমানা ইসলাম। ১৯৬৮ সালে প্রখ্যাত কন্ঠশিল্পী নিলুফার ইয়াসমিনকে বিয়ে করেন। খান আতা এবং নিলুফারের ছেলে আগুন বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী।

কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।

 কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।


কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ করলো।নদীর ধারে গিয়ে হঠাৎ কাঠুরের স্ত্রী পানিতে পড়ে ডুবে গেল। কাঠুরে কান্না শুরু করেছে।


তার কান্না শুনে আবারও সেই জলপরীটা এলো এবং নদীতে বউ ডুবে যাওয়ার বিষয়টি বললো। তারপর জলপরী নদীতে ডুব দিয়ে অতি রূপবতী রাজকন্যার মতো এক মেয়েকে পানি থেকে তুলে বলল, "এই কি তোমার স্ত্রী?"


কাঠুরে বলল, "জ্বি এই আমার স্ত্রী।" জলপরী বলল, "ভালো করে দেখে তারপর বলো।"


কাঠুরে বলল, "আর দেখতে হবে না। এই আমার স্ত্রী।" 


জলপরী বলল, " আগের বার তোমার সততা দেখে মুগ্ধ

হয়েছিলাম।  এখন তুমি এটা কী করলে? রূপবতী মেয়ে দেখে নিজের স্ত্রীকে ভুলে গেলে?" 


তখন কাঠুরে বলল, "আমি বাধ্য হয়ে বলেছি এইটাই আমার স্ত্রী। যদি না বলতাম, আপনি এরচেয়ে একটু কম সুন্দর আরেকটা মেয়ে তুলতেন।


আমি যদি বলতাম এই মেয়ে না। আপনি সবশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো আমার সততায় মুগ্ধ হয়ে তিনজনকেই আমাকে দিয়ে দিতেন।এই কারণে প্রথমবারই বলেছি এটা আমার স্ত্রী।\


আমি নিতান্তই গরিব মানুষ। তিন বউকে পালবো

কীভাবে?আর একটা বউকেই সামলাতে পারিনা, সেখানে তিনটা বউ হলে তো আমাকেই নদীতে ঝাপ দিয়ে আ'ত্ম'হ'ত্যা করতে হবে।


এবারও কাঠুরের সততা দেখে জলপরী মুগ্ধ হলো এবং পানি থেকে তুলে তিনটাকে তো দিলোই সাথে নিজেও তাকে বিবাহের  দিলো! সৎ কাঠুরিয়া ৪ স্ত্রী নিয়ে ঘরে ফিপ্রস্তাবরলো!🤭


[ নিত্যনতুন এরকম রম্য অণুগল্প পেতে পেজটি ফ'লো করে রাখুন! ]#গল্পটা তোমার আমার

ছুটি - রবীন্দ্রনাথ ঠাকুর,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 ছুটি

- রবীন্দ্রনাথ ঠাকুর 

বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট্ করিয়া একটা নূতন ভাবোদয় হইল; নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়া ছিল; স্থির হইল, সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে।


যে ব্যক্তির কাঠ, আবশ্যক-কালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল।


কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপরে গিয়া বসিল; ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল।


একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু-আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না; এই অকাল-তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল।


ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, “দেখ্, মার খাবি। এইবেলা ওঠ্।”


সে তাহাতে আরো একটু নড়িয়াচড়িয়া আসনটি বেশ স্থায়ীরূপে দখল করিয়া লইল।


এরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতিবিলম্বে এক চড় কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল – সাহস হইল না। কিন্তু, এমন একটা ভাব ধারণ করিল, যেন ইচ্ছা করিলেই এখনি উহাকে রীতিমত শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না; কারণ, পূর্বাপেক্ষা আর-একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আর-একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল, মাখনকে সুদ্ধ ঐ কাঠ গড়াইতে আরম্ভ করা যাক।


মাখন মনে করিল, ইহাতে তাহার গৌরব আছে; কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহা তাহার কিংবা আর-কাহারও মনে উদয় হয় নাই।


ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল – ‘মারো ঠেলা হেঁইয়ো, সাবাস জোয়ান হেঁইয়ো।’ গুঁড়ি এক পাক ঘুরিতে-না-ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান-সমেত ভূমিসাৎ হইয়া গেল।


খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল।


ফটিক গোটাকতক কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল।


এমন সময় একটা বিদেশী নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, “চক্রবর্তীদের বাড়ি কোথায়।”


বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, “ঐ হোত্থা।” কিন্তু কোন্ দিকে যে নির্দেশ করিল, কাহারও বুঝিবার সাধ্য রহিল না।


ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, “কোথা।”


সে বলিল, “জানি নে।” বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন।


অবিলম্বে বাঘা বাগ্‌দি আসিয়া কহিল, “ফটিকদাদা, মা ডাকছে।”


ফটিক কহিল, “যাব না।”


বাঘা তাহাকে বলপূর্বক আড়কোলা করিয়া তুলিয়া লইয়া গেল; ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুঁড়িতে লাগিল।


ফটিককে দেখিবামাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, “আবার তুই মাখনকে মেরেছিস!’


ফটিক কহিল, “না, মারি নি।”


“ফের মিথ্যে কথা বলছিস!”


“কখ্খনো মারি নি। মাখনকে জিজ্ঞাসা করো।”


মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, “হাঁ, মেরেছে।”


তখন আর ফটিকের সহ্য হইল না। দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চড় কষাইয়া দিয়া কহিল, “ফের মিথ্যে কথা!”


মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দুটা-তিনটা প্রবল চপেটাঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল।


মা চীৎকার করিয়া কহিলেন, “অ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলিস!”


এমন সময়ে সেই কাঁচাপাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, “কী হচ্ছে তোমাদের।”


ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, “ওমা, এ যে দাদা, তুমি কবে এলে।” বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন।


বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে, তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভরবাবু তাঁহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন।


কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার দুই-একদিন পূর্বে বিশ্বম্ভরবাবু তাঁহার ভগিনীকে ছেলেদের পড়াশুনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ, এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন।


তাঁহার ভগিনী কহিলেন, “ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে।”


শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন।


বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন।


ফটিককে জিজ্ঞাসা করিলেন, “কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি ?”


ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, “যাব।”


যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাঁহার মনে সর্বদাই আশঙ্কা ছিল – কোন্ দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয় কি মাথাই ফাটায়, কি কী একটা দুর্ঘটনা ঘটায়, তথাপি ফটিকের বিদায়গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুন্ন হইলেন।


‘কবে যাবে’ ‘কখন যাবে’ করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল; উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না।


অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্য-বশত তাহার ছিপ ঘুড়ি লাটাই সমস্ত মাখনকে পুত্রপৌত্রাদিক্রমে ভোগদখল করিবার পুরা অধিকার দিয়া গেল।


কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামীর সঙ্গে আলাপ হইল। মামী এই অনাবশ্যক পরিবারবৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। তাঁহার নিজের তিনটি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্না পাতিয়া বসিয়া আছেন, ইহার মধ্যে সহসা একটি তেরো বৎসরের অপরিচিত অশিতি পাড়াগেঁয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি জ্ঞানকাণ্ড আছে।


বিশেষত, তেরো-চৌদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। শোভাও নাই, কোনো কাজেও লাগে না। স্নেহও উদ্রেক করে না, তাহার সঙ্গসুখও বিশেষ প্রার্থনীয় নহে। তাহার মুখে আধো-আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি এবং কথামাত্রই প্রগল্ভতা। হঠাৎ কাপড়চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানানরূপে বাড়িয়া উঠে; লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়; লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়।


সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে, পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না; এইজন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিৎ অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে তবে তাহার নিকট আত্মবিক্রীত হইয়া থাকে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না; কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়।


অতএব, এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর-কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারি দিকের স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বিঁধে। এই বয়সে সাধারণত নারীজাতিকে কোনো-এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়, অতএব তাঁহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়।


মামীর স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে, এইটে ফটিকের সব চেয়ে বাজিত। মামী যদি দৈবাৎ তাহাকে কোনো-একটা কাজ করিতে বলিতেন তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত – অবশেষে মামী যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, “ঢের হয়েছে, ঢের হয়েছে। ওতে আর তোমায় হাত দিতে হবে না। এখন তুমি নিজের কাজে মন দাও গে। একটু পড়ো গে যাও।” – তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামীর এতটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত।


ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাঁফ ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত।


প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া বোঁ বোঁ শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, ‘তাইরে নাইরে নাইরে না’ করিয়া উচ্চৈঃস্বরে স্বরচিত রাগিণী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীতীর, দিনের মধ্যে যখন-তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই-সব দল-বল উপদ্রব স্বাধীনতা, এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত।


জন্তুর মতো একপ্রকার অবুঝ ভালোবাসা – কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলিসময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক ‘মা মা’ ক্রন্দন – সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত।


স্কুলে এতবড়ো নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারকান্ত গর্দভের মতো নীরবে সহ্য করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলার ছাদ নিরীক্ষণ করিত; যখন সেই দ্বিপ্রহর-রৌদ্রে কোনো-একটা ছাদে দুটি একটি ছেলেমেয়ে কিছু-একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়া যাইত তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত।


একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, “মামা, মার কাছে কবে যাব।” মামা বলিয়াছিলেন, “স্কুলের ছুটি হোক।”


কার্তিক মাসে পূজার ছুটি, সে এখনো ঢের দেরি।


একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধোর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে, তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জা বোধ করিত। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত।


অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামীর কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, “বই হারিয়ে ফেলেছি।”


মামী অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, “বেশ করেছ! আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারি নে।”


ফটিক আর-কিছু না বলিয়া চলিয়া আসিল – সে যে পরের পয়সা নষ্ট করিতেছে, এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল; নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল।


স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথাব্যথা করিতে লাগিল এবং গা সির্ সির্ করিয়া আসিল। বুঝিতে পারিল, তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল, ব্যামো বাধাইলে তাহার মামীর প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামী এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর-কাহারও কাছে সেবা পাইতে পারে, এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইতে লাগিল।


পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না।


সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে। সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল । অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভরবাবু পুলিসে খবর দিলেন।


সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনো ঝুপ্ ঝুপ্ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে, রাস্তায় এক-হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে।


দুইজন পুলিসের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিতবর্ণ, থর্ থর্ করিয়া কাঁপিতেছে। বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন।


মামী তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন, “কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ। দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও।”


বাস্তবিক, সমস্ত দিন দুশ্চিন্তায় তাঁহার ভালোরূপ আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিতও নাহক অনেক খিট্‌খিট্ করিয়াছেন।


ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, “আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে।”


বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল। সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। বিশ্বম্ভরবাবু চিকিৎসক লইয়া আসিলেন।


ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মীলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, “মামা, আমার ছুটি হয়েছে কি।”


বিশ্বম্ভরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন।


ফটিক আবার বিড়্ বিড়্ করিয়া বকিতে লাগিল; বলিল, “মা, আমাকে মারিস নে মা। সত্যি বলছি, আমি কোনো দোষ করি নি।”


পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল্‌ফ্যাল্ করিয়া ঘরের চারি দিকে চাহিল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল।


বিশ্বম্ভরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন, “ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি।”


তাহার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়োই খারাপ।


বিশ্বম্ভরবাবু স্তিমিতপ্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন।


ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল, “এক বাঁও মেলে না। দো বাঁও মেলে – এ – এ না।” কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টীমারে আসিতে হইয়াছিল, খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত; ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণস্বরে জল মাপিতেছে এবং যে অকূল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না।


এমন সময়ে ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চকলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্ভর বহুকষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলে, তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চৈঃস্বরে ডাকিলেন, “ফটিক! সোনা! মানিক আমার!”


ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, “অ্যাঁ”।’


মা আবার ডাকিলেন, “ওরে ফটিক, বাপধন রে!”


ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, “মা,...এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি.....আমি   বাড়ি  যাচ্ছি   মা....🥲

আটা বা ময়দার ৩ ধরনের রুটির খামির-

 আটা বা ময়দার ৩ ধরনের রুটির খামির-


১। শক্ত বা টাইট রুটি:- এই ধরনের রুটির খামির তৈরি করার জন্য ঠান্ডা পানি বা কুসুম গরম পানি দিয়ে ডো বা খামির তৈরি করতে হবে। ডো তে অবশ্যই সামান্য তেল ব্যবহার করতে হবে। এবং ডো বানানোর পর ১০ মিনিট রেস্টে রাখতে হবে। আর রুটি সেকে বাহিরে খোলা রাখলে অনেক শক্ত হয়ে যায়। তাই একটু ঠান্ডা করে কাপড় দিয়ে ঢেকে রাখা যেতে পারে। 


২। উপরের চামড়া শক্ত কিন্তু ভিতরে নরম:- এক্ষেত্রে একটি পাত্রে আটা বা ময়দা নিয়ে গরম পানি দিয়ে ডো বানাতে হবে।  ডো তে সামান্য তেল ব্যবহার করা যেতে পারে। না করলেও সমস্যা নাই। এই ক্ষেত্রেও খামিরটা ৫-১০ মিনিট রেস্টে রাখা ভালো। 


৩। একদম নরম তুলতুলে রুটি:- একটি পাত্রে পরিমান মতো পানি নিয়ে চুলায় ফুটতে দিতে হবে। পানি ফুটে উঠলে আটা দিয়ে নাড়তে থাকতে হবে। মাখা মাখা হয়ে গেলে ঢেকে দিয়ে চুলা অফ করে রাখতে হবে। ১০ মিনিট পর ভালো মতো ময়ান দিয়ে রুটি বানাতে হবে। এইক্ষেত্রে আর রেস্টে রাখার দরকার নাই। আর এই খামরে তেলেরও প্রয়োজন হয় না।


১ কাপ আটা দিয়ে ৪ টি মিডিয়াম চাইজের রুটি করা যায়। এবং ১ কাপ আটাতে পানি লাগে ১/২ কাপ। ( মেজারমেন্ট কাপ নিয়ে কাল ভিডিও থাকবে)


পরোটা:- 


শক্ত এবং ক্রিস্পি পরোটা খেতে চাইলে আটা একদম ঠান্ডা পানি দিয়ে ডো বানাতে হবে। আর ১ কাপ আটায় ২ টেবিল চামচ তেল দিলে ভালো হয়। পরোটার ভাজে তেল এবং আটার মিশন দেওয়া যেতে পারে। এতে পরোটা যেমন ফুলবে তেমনি ক্রিস্পি হবে। আরো মজাদার করার জন্য চিনি বা গুড়ো দুধ দিতে পারেন।


নরম পরোটা করার জন্য আটা গরম পানি দিয়ে ডো করে নিতে হবে। এই ক্ষেত্রে পরোটা ভাজার সময় চেপে চেপে দিলে কালার সুন্দর আসবে। হোটেলে সাধারণত এইবভাবে পরোটা বানায়।


চালের আটার রুটি: চালের আটার রুটি তৈরিতে ২ টি জিনিস ঠিক থাকলেই পারফেক্ট রুটি হবে। ১ম হলো ডো এবং ২য় হলো ময়ান। ডো তে পানি এবং আটার অনুপাত সঠিক হলে সুন্দর এবং সফট একটা ডো হবে। এরপর পালা ময়ানের। যত বেশি আটার খামির মথে নেওয়া যাবে তত বেশি মসৃন হবে এবং রুটি ফেটে যাবেনা। 


Smart Cooking পেইজের টিপস গুলো আপনাদের কেমন লাগে জানাবেন অবশ্যই। তাহলে আমিও অনুপ্রাণিত হবো ❤️

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:০৮-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:০৮-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে নির্দে...