এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

জাগ্রত কবিতা

 আমি এক অসহায় নারী 

তেজ বীর্যে তোমার পাশে,

আমি দুর্বল

নারী দেহধারী।


আমার কোনো শোক নেই।


তোমার বিপুল শক্তিতে তৈরি হয়েছে 

বিশ্বযুদ্ধ।

ভুলে গেলে?

ফ্লোরেন্স হয়ে তোমার জন্য,

আমি-ই তো ছিলাম সেথা।


তোমার গুনে তুমি রবীন্দ্রনাথ,

ভুলে গেলে?

কাদম্বরী হয়ে আমি-ই তো ছিলাম,

তোমার প্রেরণা।


আমি অসহায় দামিনী,

কিংবা,

আমার ধর্ষণের রক্তে রক্তাক্ত,

তোমাদের কামদুনি।


অথচ দেখো,

কখনো মা, কখনো বোন 

কখনো স্ত্রী হয়ে শেষে,

আমি আজও তোমার পাশে।


তোমারি রক্ষায় আমি ত্রিশূল ধারিণী 

তোমারি প্রয়োজনে আমি গর্ভধারিনী।


সেই মহাভারতে,

পঞ্চস্বামী ধারণ করেছি,

তোমারি মান রক্ষার্থে।


কলঙ্কের কালি দিয়েছিলে তুমি 

আমি যে অসহায় 

তাই তোমারি জন্যে 

কলঙ্কিনী দ্রৌপদী 

কিংবা রাধা।


আমিই মেরি, সানিয়া, ছন্দা,

তবুও তোমারি গর্বে গর্বিতা,

তোমারি পরিচয়ে অহংকারী 

আমি অসহায় এক নারী।


যুগ যুগ ধরে 

তোমারি জন্যে 

বলিদান করেছি নিজেকে।


কী দিয়েছো তুমি?

ভালোবাসা?

ওই কথা বলো না,

হাস্যকর শোনায়।


ভালোবাসা শিখলে কবে?

তুমি তো পারো 

অধিকার নিতে।


তবুও দেখো,

তোমারি জন্যে বৃষ্টিধৌত যৌবন সাজিয়ে আছি!


আমি অসহায় এক নারী।

কোন মন্তব্য নেই:

নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন

 নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন 🌺 আমাদের শরীরের প্রতিটি অংশই অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট এবং জটিল, বিশেষ করে যখন ...