এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

সংসারের টুকিটাকি কিছু  টিপস জেনে নিন-

 সংসারের টুকিটাকি কিছু  টিপস জেনে নিন-


১। সাদা মোজা ধোয়ার জন্য গুড়া সাবানের সঙ্গে ১ চা চামচ সাদা সিরকা মিশিয়ে নিন। এতে মোজা যেমন সাদা হবে তেমনি মোলায়েম থাকবে।


২। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় ওয়াশিং পাউডারের সঙ্গে ১ চামচ বরিক পাউডার মিশিয়ে দিন। এতে ধোয়ার পর কাপড় সব একসঙ্গে জট পাকাবে না।


৩। সাদা কাপড় থেকে হালকা কোন দাগ তোলার জন্য কাপড় ধোয়ার পর ২টি পাতি লেবুর রস আধা বালতি পানিতে মিশিয়ে ভিজা কাপড় ডুবিয়ে দিন। ১০ মিনিট পর তুলে না নিংড়ে মেলে দিন।


৪। বলপেনের দাগ কাপড় থেকে তুলতে চাইলে কাচা মরিচের রস ঘষে ঘষে দাগের ওপর লাগিয়ে শুকিয়ে নিন। তারপর গুঁড়া সাবান দিয়ে কাপড় ধুয়ে নিন। দাগ চলে যাবে।


৫। তেল চিটচিটে তাক বা কাঠের র‍্যাক পরিষ্কার করা জন্য ১ কাপ পানিতে ১ চা চামচ সরিষার তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ মসলিনের কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিন। তাকগুলো চমৎকার হয়ে উঠবে।


৬। ওয়াশ বেসিন বা সিল্ক বেসিন পরিষ্কার করার জন্য খানিকটা ফ্ল্যাট সোডা যেমন কোক-পেপসি ইত্যাদি ঢেলে দিন। ৫ মিনিট পর মুছুন। দেখুন কেমন নতুনের মত চকচকে হয়ে উঠেছে।


৭। হাঁড়ি-পাতিল থেকে পোড়া ও কালো দাগ তোলার জন্য সিরিষ কাগজে গুঁড়া সাবান লাগিয়ে ঘষুন। তারপর ধুয়ে নিন। পোড়া দাগ চলে যাবে।


৮। পুরোনো হাঁড়ি থেকে তেল কালির দাগ তোলার জন্য চা পাতা বা কফি দিয়ে ঘষুন। দেখবেন দাগ চলে যাবে।


৯। মশা, মাছি ও পিপড়ার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য ঘর মোছার পানিতে সামান্য ডিজেল মিশিয়ে নিন। উপদ্রব বন্ধ হয়ে যাবে।


১০। ঘরের মেঝে বা যেকোন মোজাইক পরিষ্কার করার জন্য পানিতে কেরোসিন মিশিয়ে নিন ও এই পানি দিয়ে ঘর মুছে নিন। এতে মেঝে চকচক করবে।


১১। রান্নাঘরের কেবিনেট বা কাউন্টার যদি মার্বেল পাথরের হয় তাহলে পরিষ্কার করার জন্য খাবার সোডা পানিতে গুলে রাতে লাগিয়ে রাখুন। সকালে পানিতে সাদা সিরকা মিশিয়ে কাপড় দিয়ে মুছে নিন। সব দাগ চলে যাবে।


১২। রান্নাঘর থেকে পোড়া বা যেকোন গন্ধ দূর করতে চাইলে একটি পাত্রে কিছুটা সিরকা চুলায় চাপান। শুকান অবধি জ্বাল করুন।


১৩। বারান্দা বা জানালার গ্রিল পরিষ্কার করার জন্য প্রথমে শুকনা কাপড় দিয়ে মুছে নিন। তারপর আধা কাপ কেরোসিন তেলের সঙ্গে সরিষার তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোয় দিয়ে লাগিয়ে নিন। এতে গ্রিলে ময়লা বা জং লাগবে না।


১৪। বাসনকোসনে কোন কিছুর কষ লাগলে টক দই বা দুধের সর দিয়ে ঘষে ধুয়ে নিলে দাগ দূর হয়ে যাবে।


১৫। চিনেমাটির পাত্রে দাগ পড়লে লবণ পানি দিয়ে সহজেই পরিষ্কার করা যায়।


১৬। নারকেল ভাংগার পূর্বে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে নারকেলটি সমান দু'ভাগে ভেঙে যাবে।


১৭। সেদ্ধ ডিমের খোসা তাড়াতাড়ি এবং ভাল ভাবে ছাড়াতে চাইলে ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন।


১৮। পাটালী গুড় শক্ত রাখতে চাইলে গুড়টি মুড়ির মাঝে রাখুন।


১৯। আদা টাটকা রাখার জন্য বালির মাঝে রেখে দিন।


২০। ঘি-এ সামান্য লবণ মিশিয়ে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।


২১। বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটার মাঝে এক চামুচ চিনি অথবা ব্লটিং পেপার রেখে দিন।


২২। অপরিপক্ক লেবু থেকে রস পাওয়ার জন্য ১৫মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন।


২৩। রান্না তাড়াতাড়ি করার জন্য মসলার সাথে ক'ফোটা লেবুর রস মিসিয়ে দিন, দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে।


২৪। সবজির রঙ ঠিক রাখতে ঢাকনা দিয়ে জ্বাল না দেয়াই ভালো। আর কিছু সবজি আছে যেগুলো সামান্য সেদ্ধ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেললেও রান্নার পরও রঙ ঠিক থাকে।


২৫। কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময়, যা দেবেন তার সঙ্গে সামান্য লবন দিল। তাহলে আর তেল ছিটবেনা।


২৬। খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধটা ফেটে যায়। দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন। ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, দুধ ফাটবে না।


২৭। চিনেবাদাম ও কাজুবাদাম তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করুন। খাবারের স্বাদ বাড়বে।


২৮। সেমাই বা মিষ্টিজাতীয় খাবারে অনেকে বাদাম ব্যবহার করেন। বাদামে যদি তেল মেখে পরে তাওয়ায় ভাজেন তাহলে তেল কম লাগবে। নয়তো শুকনো ভাজতে গেলে তেল বেশি লাগবে।


২৯। ওল, কচু অথবা কচুশাক রান্না করলে তাতে কিছুটা তেঁতুলের রস বা লেবুর রস দিয়ে দিন। তাহলে খাওয়ার সময় গলা চুলকানোর ভয় থাকবে না।


৩০। কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয়, তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার।


৩১। অনেক সময়ই তাড়াতাড়ি স্যুপ রান্না করতে গিয়ে তা পাতলা হয়ে যায়। তখন দুটো আলু সেদ্ধ করে স্যুপে মিশিয়ে ফোটালে স্যুপ ঘন হবে।


৩২। আলু ও ডিম একসঙ্গে সেদ্ধ করুন। দুটো দুই কাজে ব্যবহার করলেও সেদ্ধ তাড়াতাড়ি হবে।

(লেখা গুলি ভাল লাগছে তাই পোস্ট টি করলাম)

হারমোনিয়ামের স্কেল পরিচিতি:

 হারমোনিয়ামের স্কেল পরিচিতি:


..


হারমোনিয়ামের ১২ টি স্বরের একেকটি স্বরকে একেকটি স্কেল বলা হয়।


হারমোনিয়ামের ৩৬টি পর্দা তিনটি সপ্তকে বিভক্ত। স্কেল ১২টি সপ্তকভেদে উপরে-নিচে/মোটা-চিকন শব্দ হয়ে থাকে

তাহলে স্কেল×সপ্তক ১২×৩=৩৬


১২টি স্কেলের নাম নিম্নে দেয়া হলোঃ-


০১। C (সি)

০২। C#  (সি শার্প)

০৩। D (ডি)

০৪। D# (ডি শার্প)

০৫। E (ই)

০৬। F (এফ)

০৭। F# (এফ শার্প)

০৮। G (জি)

০৯। G# (জি শার্প)

১০। A (এ)

১১। A#  (এ শার্প)

১২। B (বি)


উপরের নামসমূহ এবার নিচের চিত্রে দেখে মিলিয়ে নিন তাহলে বুঝতে সুবিধা হবে। হারমোনিয়ামের সাথে সরাসরি মিলিয়ে নিলে যেমন তাড়াতাড়ি শিখতে পারবেন তেমনি বাজাতেও সক্ষম হবেন।


#সঙ্গীত #highlights #trend #গান #fypシ #ঋষণা

কিছু বিখ্যাত উক্তি যা আপনাকে উপকৃত করতে পারে (𝙌𝙪𝙤𝙩𝙚𝙨 𝙏𝙝𝙖𝙩 𝙈𝙖𝙮 𝘽𝙚𝙣𝙚𝙛𝙞𝙩 𝙔𝙤𝙪)

 🧧👉কিছু বিখ্যাত উক্তি যা আপনাকে উপকৃত করতে পারে (𝙌𝙪𝙤𝙩𝙚𝙨 𝙏𝙝𝙖𝙩 𝙈𝙖𝙮 𝘽𝙚𝙣𝙚𝙛𝙞𝙩 𝙔𝙤𝙪)


1️⃣ "মানুষের জীবনে সবচেয়ে কঠিন অনুভূতি হলো, অন্যরা তাদের সম্পর্কে কী ভাবছে সেই ভয়ের সঙ্গে বেঁচে থাকা।"

— ডেভিড আইকে


2️⃣ "যারা দ্রুত ক্ষমা চায়, তাদের থেকে সাবধান থাকুন; তারা প্রায়ই কথোপকথন শেষ করতে চায়, আন্তরিকভাবে নয়।"

— পাওলো কোয়েলহো


3️⃣ "যারা অন্যদের নিয়ন্ত্রণ করতে চায়, তারা প্রায়শই নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না।"

— মার্কাস অরেলিয়াস


4️⃣ "এই অন্যায় পৃথিবীর সঙ্গে লড়াই করার একমাত্র উপায় হলো এর বিরুদ্ধে বিদ্রোহ করা।"

— আলবেয়ার কামু


5️⃣ "জ্ঞান হলো কখন কথা বলতে হবে তা জানা, আর বুদ্ধিমত্তা হলো কখন নীরব থাকতে হবে তা বোঝা।"

— সক্রেটিস


6️⃣ "একটি ভাঙা হৃদয় এমন শিক্ষা দেয় যা সাফল্য কখনোই দিতে পারে না।"

— খলিল জিবরান


7️⃣ "বেশিরভাগ মানুষ সত্য খোঁজে না; তারা শুধু আশ্বাস চায়।"

— কার্ল ইয়ুং


8️⃣ "যার হারানোর কিছু নেই, তাকেই নিয়ন্ত্রণ করা যায় না।"

— ফিওদর দস্তয়েভস্কি


9️⃣ "একজন জ্ঞানী প্রতিশোধ খোঁজে না, কারণ জীবনই সেটার ব্যবস্থা করে দেয়।"

— কনফুসিয়াস


🔟 "কাকে বিশ্বাস করবেন তা সাবধানে বেছে নিন; লবণ আর চিনি দেখতে একরকম।"

— জাপানি প্রবাদ


1️⃣1️⃣ "আপনি যখন কিছু পাওয়ার জন্য ছুটতে থাকেন না, তখনই সেটি আপনাকে খুঁজে নেয়।"

— গৌতম বুদ্ধ


1️⃣2️⃣ "একটি সিংহের নেতৃত্বে থাকা ভেড়ার দল, একটি ভেড়ার নেতৃত্বে থাকা সিংহের দলকে পরাজিত করতে পারে।"

— আরবীয় প্রবাদ


1️⃣3️⃣ "যে কোনো স্থানের অন্যায়, সর্বত্র ন্যায়বিচারের জন্য হুমকি।"

— মার্টিন লুথার কিং জুনিয়র


1️⃣4️⃣ "যে অন্যদের জন্য বেঁচে থাকে, সে অনেক দিন মনে থাকে; কিন্তু যে কেবল নিজের জন্য বাঁচে, সে দ্রুত ভুলে যায়।"

— লিও টলস্টয়


1️⃣5️⃣ "সবচেয়ে কষ্টদায়ক একাকীত্ব হলো, যখন কেউ আপনাকে বুঝতে পারে না।"

— জর্জ এলিয়ট


1️⃣6️⃣ "কেউ আপনাকে কতটা মূল্য দেয়, তা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো তারা যখন আপনাকে আর প্রয়োজন মনে করবে না, তখন তাদের আচরণ দেখুন।"

— ফ্রিডরিখ নীটশে


1️⃣7️⃣ "যখন আপনি অন্যদের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করবেন, তখনই আপনি আপনার সর্বোত্তম সংস্করণ হয়ে উঠবেন।"

— লাও জু


1️⃣8️⃣ "আপনি কখনোই এই পৃথিবীকে প্রভাবিত করতে পারবেন না, যদি আপনি এতে মিশে যাওয়ার চেষ্টা করেন।"

— অজানা


1️⃣9️⃣ "আপনি এমন কেউ হন, যার কারণে মানুষ মানবতার প্রতি বিশ্বাস রাখে।"

— অজানা


2️⃣0️⃣ "কিছু ভুল হলে, তা ঠিক করুন। তবে নিজেকে দুশ্চিন্তা থেকে বিরত রাখুন—কারণ দুশ্চিন্তা কখনো কিছু ঠিক করে না।"

— আর্নেস্ট হেমিংওয়ে


☮️☮️☮️ উক্তিগুলো আমাদের জীবনকে গভীরভাবে অনুধাবন করতে সাহায্য করতে পারে।

বইঃ 'জীবনের ক্যানভাসে আঁকা গল্প'

 ছেলে বাবাকে বললো, আব্বু আমি বিয়ে করতে চাই। একজনকে আমার বেশ পছন্দ হয়েছে।

.

কোথায় চলো দেখি, সব ঠিক থাকলে আমার আপত্তি নেই।

.

মেয়েটিকে বাবা দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলেন। ছেলেকে বললেন, দেখ তুমি এই মেয়ের যোগ্য নও। আমার মতো অভিজ্ঞ একজন মানুষই এই মেয়ের স্বামী হওয়া দরকার। 

.

পিতাপুত্রে তখন মস্ত বিবাদ। মীমাংসার জন্য তারা স্থানীয় বিচারকের কাছে গেলো।

.

বিচারক বললেন, তোমাদের কথা শুনে এবং মেয়েটিকে দেখে আমার যা মনে হলো, তোমাদের দুজনের কেউই এর নখের যোগ্যও নও। আমার মতো একজন পদস্থ ব্যক্তিই এই মেয়ের বর হওয়ার যোগ্যতা রাখে।

.

এভাবে বিচার গড়াতে গড়াতে দেশের প্রধান পর্যন্ত গিয়ে ঠেকলো। রাজা মেয়ে দেখে হুঙ্কার দিয়ে উঠে বললেন, খামোশ! এই মেয়ে রাজার ঘর ছাড়া আর কোথাও মানাবে না।

.

এই জটিল পরিস্থিতিতে মেয়েটি মুখ খুললো। আমার কাছে এই সমস্যার সমাধান আছে: আমি দৌড় দেবো। যে আমাকে আগে ধরতে পারবে তার সাথেই আমার বিয়ে হবে।

.

মেয়েটি তীরবেগে দৌড় দিলো। তার পিছু পিছু বরবাহিনীও পড়িমরি করে ছুটলো। দৌড়াতে দৌড়াতে কিছুদূর গিয়ে বরবাহিনী হুড়মুড় করে এক অতল গহ্বরে পড়ে গেলো।

.

মেয়েটি গর্তের মুখে এসে বললো, তোমরা কি জানো, আমি কে?

.

আমি হলাম দুনিয়া। আমার পেছনেই সমস্ত মানুষ দৌড়ায়। আমাকে পাওয়ার প্রতিযোগিতায় নেমে সবাই নিজের দ্বীনকে ভুলে যায়। এভাবে এক সময় কবরে চলে যায়, কিন্তু আমার নাগাল পায় না।


বইঃ 'জীবনের ক্যানভাসে আঁকা গল্প'

©️

#rksrana

কীভাবে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করবেন?  

 আপনার বাড়িতে কোনও অতিথি এলে প্রথমেই ওয়াইফাই পাসওয়ার্ড জিজ্ঞাসা করেন। সব ওয়াইফাই নেটওয়ার্ক পাসওয়ার্ড প্রোটেক্টেড হলেও, প্রায় সব রাউটার প্রস্তুতকারী কোম্পানি পাসওয়ার্ড ছাড়াও অন্য উপায়ে নেটওয়ার্কে লগ ইন করার সুবিধা দেয়। যদিও কারও অনুমতি ছাড়া তাঁর ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার আইনি সমস্যা ডেকে আনতে পারে। তাই যে কোনও নেটওয়ার্কে কানেক্ট করার আগে প্রয়োজনীয় অনুমতি নিয়ে নিন।


কীভাবে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করবেন?  

ডব্লিউপিএস ব্যবহার করে—


রাউটারের ডব্লিউপিএস (WPS) এনাবল থাকলে পাসওয়ার্ড ছাড়াও লগ ইন করা যাবে। দেখে নিন কীভাবে করবেন?


* স্মার্টফোনে Settings ওপেন করুন।


* এবার নেটওয়ার্ক বিভাগে ওয়াইফাইসিলেক্ট করুন।


* Advanced Settings সিলেক্ট করুন।


* Connect by WPS Button সিলেক্ট করুন।


* এবার রাউটারে WPS বাটন টিপুন। ৩০ সেকেন্ড রাউটারে এই বাটন টিপে ধরে থাকলে আপনার ফোন ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হয়ে যাবে।


* এর পরে প্রত্যেকবার নিজে থেকেই আপনার ফোন এই রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে।


রাউটারে পাসওয়ার্ড ছাড়া গেস্ট মোড—


কিছু রাউটারে গেস্ট নেটওয়ার্ক তৈরি করা যায়। সাময়িকভাবে এই অপশন এনাবল করে অতিথিকে ওয়াইফাই অ্যাকসেস দিতে পারেন।


* কম্পিউটার ব্রাউজারের অ্যাড্রেস বারে ১৯২.১৬৮.০.১ বা ১৯২.১৬৮.১.১ টাইপ করে এন্টার করুন।


* ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। পাসওয়ার্ড জানা না থাকলে 'admin' দিয়ে দেখুন।


* লগ ইন হলে ওয়াইফাই সেটিংস থেকে guest Network সিলেক্ট করে এনাবল করে দিন।


* গেস্ট নেটওয়ার্কের জন্য নাম দিয়ে দিন। সিকিওরিটি ফাঁকা রাখুন।


কিউএর কোডের মাধ্যমে ওয়াইফাই লগ ইন—


কিউএর (QR) কোডের মাধ্যমে ওয়াইফাই লগইন তুলনামূলক জটিল। এর থেকে পাসওয়ার্ড টাইপ করলে সহজে লগ ইন করা সম্ভব। তা-ও দেখে নিন কিউএর কোড স্ক্যান করে কী ভাবে ওয়াইফাই নেটওয়ার্কে লগ ইন করবেন।


ল্যাপটপ থেকে—


* বন্ধুর ল্যাপটপে qrstuff.com ওয়েবসাইট ওপেন করুন।


* এখানে বাঁ দিকে Wifi Login অপশন সিলেক্ট করুন।


* এবার নেটওয়ার্কের SSID ও পাসওয়ার্ড দিন।


* তার পর কিউএর কোড ডিসপ্লের উপরে দেখতে পাবে। স্মার্টফোন থেকে এই কিউএর  কোড স্ক্যান করুন।


* স্ক্যান করার পরে Connect to this network সিলেক্ট করুন।


স্মার্টফোন থেকে—


* Play Store থেকে WiFiKeyShare ইনস্টল করুন।


* বন্ধুর স্মার্টফোনে এই অ্যাপ ইনস্টল করুন।


* বন্ধুকে নেটওয়ার্কের SSID ও পাসওয়ার্ড দিতে বলুন।


* এবার বন্ধুর ফোনের ডিসপ্লেতে কিউএর  কোড ভেসে উঠবে।


* এই কোড স্ক্যান করে লগ ইন করুন।


বিজ্ঞানের অজানা তথ্য আপনিও শেয়ার করতে পারেন Science Express Family  তে।

গরুর মাংসের বিরিয়ানি রান্নার রেসিপি

 গরুর মাংসের বিরিয়ানি রান্নার রেসিপি


উপকরণ


গরুর মাংস ২ কেজি, 

পোলাওয়ের চাল ১ কেজি, 

টক দই ১ কাপ, 

দুধ ১ কাপ, 

পেঁয়াজ কুচি আধাকাপ, 

পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, 

আদা বাটা ৩ টেবিল চামচ, 

রসুন বাটা ২ টেবিল চামচ, 

মরিচ গুঁড়ো ১.৫ চা চা 

ধনে গুঁড়ো ও জিরা গুঁড়ো  ১.৫ চা চামচ করে, জায়ফল জয়ত্রী বাটা ১ চা-চামচ, 

কাজু ও কাঠবাদাম বাটা ২ টেবিল চামচ, 

লবণ স্বাদমতো ২ চা চা,

কাচা মরিচ ৬-৭টি, 

এলাচি ৬-৭টি, 

তেজপাতা ৩-৪টি, 

দারুচিনি ৩-৪ টুকরা, 

লবঙ্গ ৬টি, 

কালো গোলমরিচ ১০-১২টি গুড়ো 

কালো এলাচি ১টি গুড়ো 

স্টার এনিস মসলা ১টি গুড়ো 

কিশমিশ ২ চা চা,

ঘি ও তেল আধা কাপ করে, 

কেওড়া জল ৩ চা-চামচ, 

পানি ২ লিটার।


প্রণালি


প্রথমে মাংস ভালো করে পরিষ্কার করে তাতে পেঁয়াজ কুচি, টক দই, আদা-রসুন বাটা, আস্ত সব মসলা, সব গুঁড়ো মসলা, ৫টি কাচা মরিচ, বাদাম বাটা, লবণ দিয়ে ভালো করে মেখে ১ ঘণ্টার জন্য মেরিনেট করে রাখুন। ১ ঘণ্টা পর মাংসগুলোকে দুধ দিয়ে মেখে নিতে হবে। একটা পাত্রে তেল আর ঘি দিয়ে তাতে মাখানো মাংস দিয়ে দিতে হবে। প্রথমে বেশি আঁচে ১৫ মিনিট রান্না করতে হবে। পরে অল্প আঁচে দেড় ঘণ্টা রান্না করতে হবে। এর মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে ২-৩ বার। এ সময় অর্ধেক বেরেস্তা মিশিয়ে দিন মাংসর সঙ্গে। মাংস কষে সেদ্ধ হয়ে তেল ওপরে চলে এলে বাকি অর্ধেক কাপ বেরেস্তা মেশাতে হবে। পাত্র থেকে মাংসগুলো আলাদা করে উঠিয়ে নিতে হবে।


তারপর অবশিষ্ট যে তেল-মসলা আছে পাত্রে তার মধ্যে পরিষ্কার চাল দিয়ে ৬-৭ মিনিট ভালো করে চাল ভেজে নিতে হবে। ভাজার পর ২ লিটার সেদ্ধ পানি চালে দিয়ে দিতে হবে। প্রয়োজনে সামান্য লবণ দেওয়া যায়। চাল ফুটে উঠে পানি শুকিয়ে গেলে তাতে রান্না করা মাংস আর বাকি কাচা মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হলে ১ চা-চামচ কেওড়ার জল আর সামান্য ফুডকালার মিশিয়ে ওপরে দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে নিতে হবে।

বেঁচে থাকাটাই আসলে আশ্চর্য...!!

 বেঁচে থাকাটাই আসলে আশ্চর্য...!!


সকালে ঘুম থেকে উঠে কোলগেট পেস্ট নিলাম- তার মধ্যে ক্যান্সারের উপাদান!


তারপর নাস্তায় পরোটা খাইলাম- তার মধ্যে অ্যামোনিয়ার তৈরি সল্টু মিশানো!


তারপর কলা খাইলাম - কার্বাইড দিয়ে পাকানো!


তারপর কফি নিলাম - এতে তেঁতুলের বিচির গুড়া মিশানো!


তারপর বাজারে গেলাম টাটকা শাক সবজি কিনলাম-

কপার সালফেট ছিটায়ে সতেজ করা, হাইব্রিড সার দিয়ে ফলানো!


মসলা আর হলুদের গুড়া নিলাম - লেড এবং ক্রোমাইট ক্যামিকেল মিশানো!


গরমের দিন বাসায় এসে তরমুজ খাইলাম - পটাশিয়াম পারম্যাংগানেট দিয়ে লাল করা!


আম এবং লিচু বাচ্চাকে দিলাম খেতে - কার্বাইড দিয়ে পাকানো এবং ফরমালিন দিয়ে সংরক্ষিত!


দুপুরে ভাত খাবো - ইউরিয়া দিয়ে সাদা করা!


মুরগী নিলাম প্লেটে- ক্রমাগত এন্টিবায়োটিক দিয়ে বড় করা!


সয়াবিন তেলে রান্না সব - ভিতরে অর্ধেক পাম অয়েল মেশানো!


খাওয়ার পর মিষ্টি জিলাপি নিলাম - পোড়া মবিল দিয়ে মচমচে করা!


রোজা থাকলে সন্ধ্যায় রুহ আফযা নিলাম - ক্যামিকেল আর রং ছাড়া কোন পুষ্টি উপাদান পাওয়া যায়নি পরীক্ষায়!


খেজুর খাইলাম - বছরের পর বছর স্টোরেজে ফরমালিন দিয়ে রেখেছিলো!


সরিষার তেল দিয়ে মুড়ি মাখানো খাইলাম- মুড়ি ইউরিয়া দিয়ে ফুলানো আর সাদা করা এবং সরিষার তেলে ঝাঁঝালো ক্যামিকাল মিশানো!


রাতে আবার একই বিষ ডবল খাইলাম!


ঘুমানোর আগেও বাদ যাবেনা। গরম দুধ আর হরলিক্স খাইলাম- গাভীর পিটুইটারি গ্রন্থিতে ইঞ্জেকশন দেওয়ার পর অতিরিক্ত দুধ দোওয়ানো হয়, এরপর ইউরিয়া মেরে সাদা করা হয়।আর হরলিক্সে পরীক্ষা করে ক্যামিকাল ছাড়া কোন পুষ্টি উপাদান পাওয়া যায়নি!


এত ভেজাল খেয়ে দু একটা ঔষধ না খেলে তো শরীর টিকবেনা। ৭০ ভাগ ঔষধ কোম্পানি দেশে মান সম্মত ঔষধ তৈরি করেনা।


এইসব খাওয়ার পর ভাবতেছি, কেমনে বেঁচে আছি!..মানুষের ঈমান তো নাই নাই, দুর্নীতির ভিতরেও এরা দুর্নীতি করে। আসলে আমরা কেউই বেঁচে  নাই।  

 

এবামেকটিন গ্রুপের বালাইনাশক।

 এবামেকটিন গ্রুপের বালাইনাশক।


কৃষিক্ষেত্রে এবামেকটিন খুবই গুরুত্বপূর্ণ একটি বালাইনাশক। যদিও এটি মাকড়নাশক হিসেবে পরিচিত, তবে বিভিন্ন ধরনের পোকা দমনেও এটি খুব কার্যকরী ভূমিকা রাখে। নিচে ভূমিকা সম্পর্কে আলোচনা করা হলো।


এবামেকটিন গ্রুপের কীটনাশক পরিচিতি ও ব্যবহার:


এবামেকটিন মূলত বহুল ব্যবহৃত কীটনাশক, যেটি অ্যারবামেকটিন পরিবারের সদস্য আইভারমেকটিন (উকুননাশক) থেকে পৃথক করা হয়েছে। এবামেকটিন একাধারে Insecticide- কীটনাশক, Acaricide- মাকড়নাশক এবং Newmatiocide- কৃমিনাশক হিসেবে কাজ করে।


কাজের ধরন


এটি স্পর্শক এবং পাকস্থলীয় গুণসম্পন্ন হওয়ায় পোকা-মাকড়ের গায়ে পড়লে পোকা মারা যায় এবং প্রয়োগকৃত গাছ-পালা পোকায় ভক্ষণ করলেও তা মারা যায়।


স্থানীয়ভাবে অনুপ্রবেশ করার ক্ষমতা থাকায় ডগা ও ফলের ভেতরে অবস্থিত পোকাও বাঁচতে পারে না।


এছাড়াও এটি ট্রান্সলেমিনার গুণসম্পন্ন হওয়ায় উপরে স্পে করলে পাতার এপিডার্মিস স্তর ভেদ করে নিচে চলে আসে। নিচে অবস্থানরত মাকড় রস শোষণ করলেও মারা যয়।


এর কার্যকারিতা অন্যান্য সাধারণ কীটনাশকের চেয়ে কিছুটা বেশি দিন স্থায়ী থাকে।


ব্যবহারবিধি


কৃষিক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন পোকা-মাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য এটি প্রয়োগ করা হয়। যেমন:


Miticide বা মাকড়নাশক


Miticide বা মাকড়নাশক হিসেবে এটির ব্যবহার সর্বোচ্চ হয়ে থাকে। বিভিন্ন সবজি যেমন- শসা, করলা, ঝিঙা ইত্যাদি সকল কুমড়া জাতীয় ফসল, বেগুন, ঢেড়স, মরিচ, কচু এবং বিভিন্ন ফল গাছ যেমন- পেঁপে, লিচু, নারিকেল, মাল্টা ইত্যাদি সকল প্রকার ফসলে অতি ক্ষুদ্র লাল মাকড় বা মাইট আক্রমণ করে। এই মাকড় ভাইরাসের পেঁপে একটি বাহক এবং এটির আক্রমণে গাছের পাতা প্রথমত নিচের দিকে কুঁকড়ে যায় এবং পরবর্তীতে ভাইরাসে আক্রান্ত হয়ে গাছ নষ্ট হয়ে যায়। নারিকেলের ত্বক নষ্ট হয়ে যায় এবং ফাটল ধরে। এই মাকড় দমনের জন্য আনুমানিক ৯৫% কৃষক এবামেকটিন ব্যবহার করে থাকেন। গাছকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে সুস্থ-স্ববল নীরোগ রাখার জন্য এবামেকটিনের গুরুত্ব বলার অপেক্ষা রাখে না।


এছাড়া ডগা ও ফল ছিদ্রকারী পোকা, ল্যাদা পোকা, জাব পোকা ও কৃমি নাশক হিসেবে ব্যবহার করা হয়।


বানিজ্যিক নাম কোম্পানি


টক্সিমাইট ১.৮ ইসি  স্কয়ার


সানমেকটিন ১.৮ ইসি  অটো ক্রপ কেয়ার


একামাইট ১.৮ ইসি এসি আই ক্রপ কেয়ার


লাকাদ ১.৮ ইসি  ইনতেফা


লিকার ১.৮ ইসি করবেল ইন্টারন্যশনাল


সানটেক ১.৮ ইসি Raven Agro C.I


এবোম ১.৮ ইসি ম্যাকডোনাল্ড


অ্যামবুশ ১.৮ ইসি হেকেম বাংলাদেশ


ভার্টিমেক ১.৮ ইসি সিনজেনটা


প্রয়োগ মাত্রা:


সাধারণত সবজির ক্ষেত্রে ১০ লিটার পানিতে ১২ মিলি মিশিয়ে প্রয়োগ করতে হয়। তবে চা, পাট, বেগুন, বিভিন্ন ফল গাছ ইত্যাদির ক্ষেত্রে ১০ লিটার পানিতে ২০-২৫ মিলি মিশিয়ে স্প্রে করতে হয়।


বিষাক্ততা


এবামেকটিনকে পরিবেশবান্ধব বলা যায়। মৌমাছির জন্য এটি খুব কম বিষাক্ত তবে যদি তারা এটি খেয়ে নেয় অথবা সরাসরি তাদের গায়ে স্প্রে করা হয় বা সংস্পর্শে আসে তাহলে মারা যেতে পারে।

স্প্রে করার ২৪ ঘণ্টা পর এটি মৌমাছির জন্য আর বিষাক্ত হয় না।


ক্রস প্রতিক্রিয়া


অন্যান্য সাধারণ কীটনাশকের সাথে মিশিয়ে স্প্রে করা যায়। তবে এটিকে ছত্রাকনাশকের সাথে মেশাতে নিষেধ করা হয়ে থাকে।

সকাল ৭টার সংবাদ  তারিখ ০৬-০৩-২০২৫ খ্রি:। 

সকাল ৭টার সংবাদ 

তারিখ ০৬-০৩-২০২৫ খ্রি:। 


আজকের শিরোনাম:


বাংলাদেশে জুলাই গণহত্যায় ব্যাপক ও সংগঠিত মানবাধিকার লঙ্ঘন হয়েছে - জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট উপস্থাপনকালে বললেন সংস্থার প্রধান ফলকার তুর্ক।


বাংলাদেশীদের ভোটের অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার - জেনেভায় বললেন আইন উপদেষ্টা। 


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবেন - স্কাই নিউজের সঙ্গে সাক্ষাৎকারে বললেন প্রধান উপদেষ্টা।


আন্তর্জাতিক মানদণ্ড পূরণের লক্ষ্যে শ্রম আইন সংস্কারের আহ্বান অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের।


এবছর রমজানে অতীতের তুলনায় সস্তায় নিত্যপণ্য পাচ্ছে জনগণ।


গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে হামাসকে হুঁশিয়ারী ডোনাল্ড ট্রাম্পের - কাজটি সম্পন্ন করতে ইসরাইলকে সবধরণের সহায়তার আশ্বাস।


লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৫-০৩-২০২৫ খ্রি:।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৫-০৩-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


বাংলাদেশে জুলাই গণহত্যায় ব্যাপক ও সংগঠিতভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে --- জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট উপস্থাপনকালে বললেন সংস্থার প্রধান ফলকার তুর্ক।


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবেন --- স্কাই নিউজের সঙ্গে সাক্ষাৎকারে বললেন প্রধান উপদেষ্টা ।


আন্তর্জাতিক মানদণ্ড পূরণের লক্ষ্যে শ্রম আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সিআর আবরার --- দায়িত্ব পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের।


রমজানে অতীতের তুলনায় এবছর সস্তায় নিত্যপণ্য পাচ্ছে জনগণ ।


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ১২ ।


এবং লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বেঁধে দেয়া ৩৬৩ রানের বিশাল জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...