এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৬ মার্চ, ২০২৫

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৫-০৫-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৫-০৫-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ভূমিকা পালন ও তহবিল যোগান দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বান।


জাতিসংঘ মহাসচিবের সফর অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যত বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ --- যৌথ সংবাদ সম্মেলনে বললেন পররাষ্ট্র উপদেষ্টা।


জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সফররত জাতিসংঘ মহাসচিবের বৈঠক অনুষ্ঠিত --- শক্তিশালী গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে --- বললেন আন্তোনিও গুতেরেস।


সারাদেশে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন পালিত --- প্রায় দুই কোটি ২৬ লাখ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ-প্লাস ক্যাপসুল।


বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল।


নারীদের সুরক্ষা নিশ্চিতে চালু হলো হেল্প আ্যাপ --- কোনো নারী অ্যাপটির মাধ্যমে অভিযোগ করলে তা এফআইআর হিসেবে গণ্য হবে --- জানিয়েছে ডিএমপি।  


আফগানিস্তান, ইরান ও সিরিয়াসহ ৪১টি দেশের ওপর ভ্রমণ  নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের।

শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সকাল ৭ টার সংবাদ  তারিখ ১৫-০৩-২০২৫ খ্রি:। 

 সকাল ৭ টার সংবাদ 

তারিখ ১৫-০৩-২০২৫ খ্রি:। 


আজকের শিরোনাম:


সফররত জাতিসংঘ মহাসচিবকে সঙ্গে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা - প্রায় এক লাখ শরণার্থীর সঙ্গে ইফতার।


রোহিঙ্গা জনগণের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় তহবিল নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করবে জাতিসংঘ - উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে বললেন অ্যান্তোনিও গুতেরেস।


পারস্পরিক সুবিধার জন্য প্রতিবেশীদের বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন ডক্টর মুহাম্মদ ইউনূস।


বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে জাতিসংঘের পূর্ণ সমর্থন।


দেশের সকল শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আজ অনুষ্ঠিত হচ্ছে ‘‘ভিটামিন এ প্লাস’’ ক্যাম্পেইন ।


ঈদুল ফিতর সামনে রেখে ট্রেন ও বাসে আগাম টিকেট বিক্রি শুরু।


ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তাবিত চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে আলোচনাকে ফলপ্রসূ বলে আখ্যায়িত করলেন ডোনাল্ড ট্রাম্প।

পলান্ন

 পলান্ন।


"পলান্ন" শব্দের অর্থ মাংস ও চালের মিশ্রণে তৈরি একটি বিশেষ পদ, যা একার্থে "পোলাও" নামেও পরিচিত, এবং এর ব্যাসবাক্য হলো "পল (মাংস) মিশ্রিত অন্ন"। পূর্ণাঙ্গ অর্থ মাংস এবং চাল দিয়ে তৈরি একটি সুস্বাদু খাবার, যা "পোলাও" নামেও পরিচিত। এর সমাস হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মাংস প্রভৃতি সহযোগে ঘৃতপক্ব অন্ন। মধ্যযুগের প্রথমভাগে এই ‘পলান্ন’ নামক যে পদটি খাওয়া হতো তা আদতে ছিল নাকি ছিল ‘বিরিয়ানি’। আজকে এই বিষয় নিয়েই আলোচনা করবো। 


আমাদের মহাভারত মহাকাব্যে নানা ঘটনা এর উল্লেখ ধরা পড়েছে। মহাভারতের নানা জায়গায় এই বিশেষ পদের হদিশ পাওয়া যায়। কখনও ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে পলান্ন খাওয়ার কথা বলছেন। কখনও আবার দ্রৌপদী ও পাণ্ডবরাও এই পদ খেতেন। এখানে সংস্কৃতিতে পল যুক্ত অন্নকেই বলা হয় পলান্ন। এই ‘পল’ শব্দটির অর্থ মাংস। তাহলে কি পলান্ন-ই আজকের বিরিয়ানি? সাধারণত ইতিহাসবিদরা বলেন, পলান্ন থেকে এখনকার পোলাওয়ের জন্ম। কিন্তু বিরিয়ানির পূর্বপুরুষও যে হতে পারে মহাভারতের এই পদ, সেটাও বলেছেন ঐতিহাসিকরা। তবে ভাতে আর মাংসে মিলন হলেই সেটা বিরিয়ানি হয় না। এই অপ্রিয় সত্যটা মেনে নিতে হবে। 


কেবল মহাভারতের ‘পলান্ন’ই নয়; ভারতের বিভিন্ন প্রদেশের ইতিহাস ঘাঁটলে এরকমই কিছু নাম সামনে আসবে। তামিল সংস্কৃতিতে একটি শব্দ  – ‘পুরুক্কাল’ বা ‘পুজহুঙ্গাল’। যার আক্ষরিক অর্থ হল ‘রান্না করা ভাত’। একইভাবে আর্য সভ্যতায় এই শব্দটিই বদলে হয়ে গিয়েছে ‘পুলাকা’। সংস্কৃতে এর উল্লেখ পাওয়া গেছে। শুধু তাই নয়, পঞ্চম শতকে রচিত ‘যাজ্ঞবল্ক্য স্মৃতি’তে এই বিশেষ পদটির উল্লেখ আছে। কাজেই বোঝা যাচ্ছে, ‘পুলাকা’, ‘পুরুক্কাল’ আসলে পলান্নের দিকেই ইঙ্গিত করছে। বিরিয়ানির পূর্বপুরুষ হিসেবেই একে উল্লেখ করেছেন ঐতিহাসিকরা। আর এই গোটা সময়টা কিন্তু মুঘল যুগের বহু আগের। আবার কুক্কুটমাংস দিয়ে পলান্নের কথা আছে নলের ওই গ্রন্থে। সেই বিরিয়ানি নাকি পেটের রুগিদের জন্য উপকারী। এই রান্নায় তিনটি মশলার কথা উল্লেখ করা হয়েছে—সৈন্ধব লবণ, হিং ও তিলের তেল। 


এর যুক্তি খণ্ডন করার জন্য আমি আপনাদের পোলাও ও বিরিয়ানির সংজ্ঞা আলাদা করা বোঝানোর চেষ্টা করবো। পোলাও এবং বিরিয়ানি উভয়ই সুগন্ধি চাল এবং বিভিন্ন মশলা ব্যবহার করে তৈরি করা হয়, তবে তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে:


পোলাও: পোলাও হচ্ছে একটি সাধারণ হালকা খাবার, যা সাধারণত মাংস বা সবজি দিয়ে তৈরি করা হয়। এটি বিরিয়ানির তুলনায় কম মশলাযুক্ত এবং হালকা স্বাদের হয়ে থাকে। পোলাও রান্নার সময়, চাল এবং অন্যান্য উপাদানগুলি একসাথে রান্না করা হয়। পোলাওতে মাংস দেওয়া বা না দেওয়া ঐচ্ছিক। পোলাওয়ের উৎপত্তি মধ্য এশিয়ায়।


বিরিয়ানি: বিরিয়ানি একটি ভারী খাবার, যা সাধারণত মাংস, মাছ বা ডিম দিয়ে তৈরি করা হয়। এটি পোলাওয়ের তুলনায় বেশি মশলাযুক্ত এবং তীব্র স্বাদের হয়। বিরিয়ানি রান্নার সময়, মাংস বা অন্যান্য উপাদানগুলি প্রথমে রান্না করা হয় এবং পরে চালের সাথে স্তরে স্তরে সাজিয়ে দম দিয়ে তৈরি করা হয়। বিরিয়ানিতে মাংস একটি প্রধান উপাদান। বিরিয়ানির উৎপত্তি মুঘল রন্ধনপ্রণালি থেকে। 


সংক্ষেপে, পোলাও একটি হালকা এবং সহজ খাবার, যেখানে বিরিয়ানি একটি ভারী এবং জটিল খাবার। আবার আমাদের শ্রীহর্ষ প্রাকৃতপৈঙ্গলে লিখছেন “ওগগরা ভত্তা রম্ভঅ পত্তা গাইকঘিত্তা দুগ্ধসজুত্তা। মোইণিমত্তা ণালিচগাচ্ছা দিজ্জই কন্তা খা পুনবন্তা।। ” গরম ফেনা ওঠা ভাত তাতে গাইয়ের ঘি, পাট শাক, ময়না ( মতান্তরে মৌরলা) কলাপাতায় দুধ সহযোগে যার স্ত্রী তাঁকে পরিবেশন করেন তিনি পুণ্যবান। এখানে একটা বিষয় লক্ষণীয় আমাদের আদি যুগে যে ভাত খাওয়ার বিবরণ দেয়া হয়েছে তা হলো ‘ফেনা ওঠা ভাত’ অর্থাৎ এখনকার মতো ঝরঝরে ভাত কিন্তু নয়। 


এবার আসি মূল বিষয়ে এই "পলান্ন" যে উপাদেয় খাবারটি তখনকার সময় খাওয়া হতো তা কিন্তু এখানকার  পোলাও ও বিরিয়ানির কোনোটারই সমতুল্য নয়। বিশেষ করে রান্নার পদ্ধতি এর কোনোটাই "পলান্ন" রান্নার সমতুল্য নয়। "পলান্ন" হচ্ছে ফেনা ওঠা ভাত মাংস ঘি সহযোগে খাবার যা পোলাও ও বিরিয়ানির বিপরীত মেরুর রান্না বা খাবার। যা তখনকার সমাজ ব্যবস্থার উচ্চ শ্রেণীর লোকেরাই বেশি পছন্দ করতো। এই "পলান্ন" সমতুল্য আরো অনেক ধরনের খবর সে সময় প্রচলন ছিল। যেমন ফেনা ওঠা ভাত মাছ, ফেনা ওঠা বিভিন্ন সবজি ভাত। আধুনিক সময়ে যাকে বলতে পারেন অনেকটা খিচুড়ি সমতুল্য।

👇

Chef Moonu

👇

#chefmoonuskitchen #chefmoonu #moonuandco #travellermoonu #thefoodietraveller #chefjobs #chef #kolkata #dhakacity #cocktails #kolkatafood #kolkatablogger #foodlovers #foodblogger @top fans

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৪-০৩-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৪-০৩-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


সফররত জাতিসংঘ মহাসচিবকে সঙ্গে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা --- প্রায় এক লাখ শরণার্থীর সঙ্গে ইফতার।


রোহিঙ্গা জনগণের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় তহবিল নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করবে জাতিসংঘ --- বালুখালি-১৮ নম্বর শিবির পরিদর্শনকালে বললেন অ্যান্তোনিও গুতেরেস।


পারস্পরিক সুবিধার জন্য প্রতিবেশীদের বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন ডক্টর মুহাম্মদ ইউনূস।


বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে জাতিসংঘের পূর্ণ সমর্থন।


ঈদুল ফিতর সামনে রেখে ট্রেন ও বাসে আগাম টিকেট বিক্রি শুরু।


ইউক্রেনে যুদ্ধবিরতির পরিকল্পনার সাথে শর্তযুক্ত সম্মতি প্রকাশ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট।


এবং আগামীকাল ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটের তিনটি খেলা অনুষ্ঠিত হবে।

সকাল ৭ টার সংবাদ  তারিখ ১৪-০৩-২০২৫ খ্রি:। 

 সকাল ৭ টার সংবাদ 

তারিখ ১৪-০৩-২০২৫ খ্রি:। 


আজকের শিরোনাম: 


প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ৪ দিনের সফরে জাতিসংঘ মহাসচিব এখন ঢাকায় - রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আজ যাচ্ছেন কক্সবাজার। 


মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু - ৭ দিনের মধ্যে এই ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হবে - জানালেন আইন উপদেষ্টা। 


বাংলাদেশ সম্পর্কে ভারতের সাম্প্রতিক মন্তব্যকে অযৌক্তিক বলে উল্লেখ করলো ঢাকা। 


পাঁচশো ৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম তদন্ত করছে ধর্ম মন্ত্রণালয় - জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে উন্নীত, বেতন পাবেন ১০ম গ্রেডে - আপিল বিভাগের রায়।


 লিবিয়া থেকে দেশে ফিরেছেন পাচারের শিকার আরো একশো ৭৬ জন। কিছু কঠিন শর্ত সাপেক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত হলেন রুশ প্রেসিডেন্ট।


 ক্রাইস্টচার্চে শ্রীলংকা নারী দলের বিপক্ষে নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবে আজ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৩-০২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৩-০২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ৪ দিনের সফরে জাতিসংঘ মহাসচিব এখন ঢাকায়।


মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু --- ৭ দিনের মধ্যে এই ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হবে --- জানালেন আইন উপদেষ্টা।


বাংলাদেশ সম্পর্কে ভারতের সাম্প্রতিক মন্তব্যকে অযৌক্তিক বলে উল্লেখ করলো ঢাকা।


পাঁচশো ৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম তদন্ত করছে ধর্ম মন্ত্রণালয় --- জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে উন্নীত, বেতন পাবেন ১০ম গ্রেডে --- আপিল বিভাগের রায়।


লিবিয়া থেকে দেশে ফিরেছেন পাচারের শিকার আরো একশো ৭৬ জন ।


গাজা যুদ্ধের সময় নারীদের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ধ্বংসের মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা কার্যক্রম চালায় ইসরাইল --- জানালো জাতিসংঘ বিশেষজ্ঞ দল।


এবং ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটে গুলশান ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও অগ্রণী ব্যাংক ক্লাব নিজ নিজ খেলায় জয়ী।


বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

জয়ত্রী ও জায়ফল: একই ফল থেকে দুটি ভিন্ন স্বাদ এবং একটি আকর্ষণীয় ইতিহাস!"

 "জয়ত্রী ও জায়ফল: একই ফল থেকে দুটি ভিন্ন স্বাদ এবং একটি আকর্ষণীয় ইতিহাস!"


আপনি কি জানেন যে একটি ফল থেকে আমরা দুটি সুগন্ধি মশলা পাই? একটির নাম জয়ত্রী (Mace) আর অন্যটি জায়ফল (Nutmeg)। যদিও এগুলির স্বাদ এবং ব্যবহার একেবারেই আলাদা! কিভাবে তা সম্ভব? আসুন, আমরা এই রহস্য উদ্ঘাটন করি।


একটি গাছ, দুটি মশলা!


জয়ত্রী ও জায়ফল Myristica fragrans নামক একটি গাছ থেকে আসে।


গাছটির ফল দেখতে অনেকটা আমলকির মতো, কিন্তু পাকলে এর ভেতরে থাকে একটি কঠিন বাদামি বীজ।


এই বীজটি জায়ফল, যা আমরা গুঁড়ো করে বা আস্ত ব্যবহার করি।


আর বীজটির চারপাশে থাকে লালচে-কমলা রঙের একটি পাতলা আবরণ, সেটিই জয়ত্রী! শুকানোর পর এটি হালকা কমলা বা বাদামি রঙ ধারণ করে এবং বিশেষভাবে মশলা হিসেবে ব্যবহৃত হয়।


জয়ত্রী বনাম জায়ফল: কোনটি কোন কাজে লাগে?


✅ জয়ত্রী:


বিরিয়ানি, মাংসের রেজালা, সুপ এবং কেকের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়।


এর স্বাদ কিছুটা মিষ্টি এবং হালকা ঝাঁজালো।


আয়ুর্বেদে এটি হজমশক্তি বৃদ্ধি এবং ব্যথা কমাতে সাহায্য করে।


✅ জায়ফল:


দুধের সাথে, মিষ্টি খাবারে, কফি এবং চায়ে এটি বেশি ব্যবহৃত হয়।


এর স্বাদ উষ্ণ এবং ঝাঁজালো, তাই অল্প দিলেই যথেষ্ট!


এটি ঘুম আনতে সাহায্য করে এবং কখনো কখনো ওষুধেও ব্যবহৃত হয়।


জয়ত্রী ও জায়ফলের ইতিহাস


এক সময় এই মশলার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছিল! ১৫শ-১৬শ শতকে ইউরোপীয়রা এই মশলার পিছনে ডাচ, ব্রিটিশ এবং পর্তুগিজদের মধ্যে মারাত্মক প্রতিযোগিতা শুরু হয়।


মূলত ইন্দোনেশিয়ার বান্দা দ্বীপ ছিল জায়ফল এবং জয়ত্রী উৎপাদনের কেন্দ্র।


এটি এত মূল্যবান ছিল যে এক পাউন্ড জায়ফলের মূল্য ছিল এক পাউন্ড স্বর্ণের সমান!


আপনার রান্নাঘরে এই মশলা আছে?


জয়ত্রী এবং জায়ফল এখন সহজলভ্য, কিন্তু জানতেন কি এই মশলাগুলোর এমন ইতিহাস আছে? আপনার বাড়িতে এই মশলা ব্যবহার হয়? এর স্বাদ কেমন লাগে? মতামত জানিয়ে জানান!

সকাল ৭ টার সংবাদ  তারিখ ১৩-০৩-২০২৫ খ্রি:।

 সকাল ৭ টার সংবাদ 

তারিখ ১৩-০৩-২০২৫ খ্রি:।

 

আজকের শিরোনাম:


চার দিনের সফরে আজ ঢাকা আসছেন জাতিসংঘের মহাসচিব - রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে চালানো হচ্ছে সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা।


প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রী - রোহিঙ্গা মুসলিমদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচেষ্টা এগিয়ে নেওয়ার আশ্বাস।


ধর্ষণ মামলার বিচার দ্রুততম সময়ে শেষ করার জন্য আইন সংশোধন করা হচ্ছে - জানালেন আইন উপদেষ্টা।


বেতারকে তরুণ প্রজন্মের উপযু্ক্ত করে গড়ে তোলার জন্য বাংলাদেশ বেতারের কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


শাপলা চত্বর গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি।


গাজা পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে কাজ করবেন আরব নেতৃবৃন্দ।


ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১২-০৩-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১২-০৩-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আগামীকাল চার দিনের সফরে ঢাকা আসছেন জাতিসংঘের মহাসচিব ---  রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে চালানো হচ্ছে সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা।


ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রী --- নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচেষ্টা এগিয়ে নেওয়ার আশ্বাস।


ধর্ষণ মামলার বিচার দ্রুততম সময়ে শেষ করার জন্য আইন সংশোধন করা হচ্ছে

--- সচিবালয়ে ব্রিফিং-এ জানালেন আইন উপদেষ্টা।


বেতারকে তরুণ প্রজন্মের উপযু্ক্ত করে গড়ে তোলার জন্য বাংলাদেশ বেতারের কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


শাপলা চত্বর গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি।


এমবিবিএস ও বিডিএস ডিগ্রি না নিয়ে কেউ তাদের নামের আগে "ডক্টর" পদবি ব্যবহার করতে পারবে না --- হাইকোর্টের নির্দেশ ।


আগামী মাস থেকে ২ হাজার ৮ শো কোটি টাকা মূল্যের মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করবে ইউরোপীয় ইউনিয়ন।


এবং ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং লিজেন্ড অব রূপগঞ্জ নিজ নিজ খেলায় জয়ী।

সকাল ৭ টার সংবাদ  তারিখ ১২-০৩-২০২৫ খ্রি:। 

 সকাল ৭ টার সংবাদ 

তারিখ ১২-০৩-২০২৫ খ্রি:। 


আজকের শিরোনাম:


বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা চায় রাশিয়া - প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাশিয়ান রাষ্ট্রদূতের আগ্রহ প্রকাশ।


চলতি বছরের মধ্যে বিদেশে পাচার হওয়া অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব - আশাবাদ অর্থ উপদেষ্টার।


অনুষ্ঠানের মানোন্নয়নের মাধ্যমে বিটিভিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার তাগিদ দিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


চলতি বছর মাথাপিছু ফিতরা সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ দুই হাজার আটশো পাঁচ টাকা নির্ধারণ।


ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার স্বজনদের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।


মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে।


পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গীদের দখলে নেওয়া ট্রেন থেকে ৮০ যাত্রী উদ্ধার - ১৩ জঙ্গী নিহত।

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...